treaty MCQs
Showing 50 questions (Total: 581)
নাবিক এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ঘ: কোনোটি নয়
Explanation:
নাবিক এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর কোনোটি নয় নাবিক এর সন্ধি হলো - নৌ + ইক = নাবিক। যা অপশন এ নেই।
'নীরস' এর সন্ধি বিচ্ছেদ ---
Correct Answer:
ক: নিঃ + রস
Explanation:
'নীরস' এর সন্ধি বিচ্ছেদ --- সঠিক উত্তর নিঃ + রস নীরস এর সন্ধি বিচ্ছেদ = নিঃ + রস পূর্বপদ এর শেষে র - জাত বিসর্গ যুক্ত ই - ধ্বনি বা উ - ধ্বনি এবং পরপদের গোড়ায় র থাকলে সন্ধিতে বিসর্গ লোপ পায় এবং ই বা ঈ - ধ্বনি দীর্ঘতা পেয়ে ঈ বা ঊ - ধ্বনি হয়।
‘ষষ্ঠ’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: ষষ্+থ
Explanation:
‘ষষ্ঠ’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর ষষ্+থ ব্যঞ্জনধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয়,তাকে ব্যঞ্জনসন্ধি বলে।ষ্ এর পরে ত্ বা থ্ থাকলে,যথাক্রমে ত্ ও থ্ স্থানে ট ও ঠ হয়।যেমন: ষষ্ + থ = ষষ্ঠ।
”দুর্যোগ” এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: দুঃ+যোগ
Explanation:
”দুর্যোগ” এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর দুঃ+যোগ দুঃ + যোগ = দুর্যোগ। অ ও আ ভিন্ন অন্য স্বরের পরে বিসর্গ থাকলে এবং তার সঙ্গে অ, আ, বর্গীয় ঘোষ অল্প প্রাণ ও ঘোষ মহাপ্রাণ, নাসিক্য ধ্বনি কিংবা য, , র ল, ব, হ - এর সন্ধি হলে বিসর্গ স্থানে ' র' হয়। যেমন - দুঃ + যোগ = দুর্যোগ, আশীঃ + বাদ = আশীর্বাদ, নিঃ + আকার = নিরাকার ইত্যাদি।
‘মৃন্ময়’ শব্দের সন্ধি বিচ্ছেদ-
Correct Answer:
ক: মৃৎ+ময়
সন্ধি বিচ্ছেদ করুনঃ পর্যালোচনা ।
Correct Answer:
খ: পরি + আলোচনা
‘সংগীত’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: সম+গীত
Explanation:
‘সংগীত’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর সম+গীত Hints: সংগীত মানে যা সবাই একসাথে আমারা গেয়ে থাকি তাই এর সন্ধিবিচ্ছেদ সম + গীত। এখানে সম মানে সবাইকে বোঝায়।
সন্ধির প্রধান সুবিধা কি ?
Correct Answer:
ক: উচ্চারণের সুবিধা
Explanation:
সন্ধির প্রধান সুবিধা কি ? সঠিক উত্তর উচ্চারণের সুবিধা সন্ধির সুবিধা দুটি - ক. স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতা ও খ, ধ্বনিগত মাধুর্য সম্পাদন।
”দুচ্চার” শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: দুৎ+চার
Explanation:
”দুচ্চার” শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর দুৎ+চার ”দুচ্চার” শব্দের সন্ধিবিচ্ছেদ দুৎ + চার। ‘ত/দ’ এরপরে ‘চ/ছ’ থাকলে উভয়ে মিলে ‘চ্চ/চ্ছ’ হয়। যেমন - ত্ + চ = চ্চ সৎ + চিন্তা = সচ্চিন্তা, উৎ + চারণ = উচ্চারণ, শরৎ + চন্দ্র = শরচ্চন্দ্র, সৎ + চরিত্র = সচ্চরিত্র, সৎ + চিদানন্দ(চিৎ + আনন্দ) = সচ্চিদানন্দ।
বর্জন এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: বৃজ + অন
Explanation:
বর্জন এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর বৃজ + অন বর্জন এর সন্ধি বিচ্ছেদ বৃজ + অন। ক, চ, ট, ত, প থাকলে এবং তাদের পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, জ, ড (ড়), দ, ব হয়। অর্থাৎ অঘোষ অল্পপ্রাণ ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো ঘোষ অল্পপ্রাণ ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়। অর্থাৎ কোনো বর্গের প্রথম ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো সেই বর্গের তৃতীয় ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়।
'ষড়ঋতু' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ ---
Correct Answer:
খ: ষট্ + ঋতু
Explanation:
'ষড়ঋতু' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ --- সঠিক উত্তর ষট্ + ঋতু 'ষড়ঋতু' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ - - - ষট্ + ঋতু। অ/আ এরপরে ঋত থাকলে অ/আ ও ঋত - র ঋ মিলে আর হয় এবং আর’, ‘অ/আ’ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। অ + ঋ (ঋত) = আর, শীত + ঋত = শীতার্ত, ভয় + ঋত = ভয়ার্ত, আ + ঋ (ঋত) = আর, তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত, ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত
সন্ধি-বিচ্ছেদ কোনটি ঠিক?
Correct Answer:
ঘ: জগৎ + ঈশ
Explanation:
সন্ধি-বিচ্ছেদ কোনটি ঠিক? সঠিক উত্তর জগৎ + ঈশ সঠিক সন্ধি - বিচ্ছেদ জগৎ + ঈশ। ক, চ, ট, ত, প থাকলে এবং তাদের পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, জ, ড (ড়), দ, ব হয়। অর্থাৎ অঘোষ অল্পপ্রাণ ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো ঘোষ অল্পপ্রাণ ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়। অর্থাৎ কোনো বর্গের প্রথম ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো সেই বর্গের তৃতীয় ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়। যেমন - জগৎ + ইন্দ্র = জগদিন্দ্র, ত্ + উ = দ + উ, সৎ + উপায় = সদুপায়, সৎ + উপদেশ = সদুপদেশ
কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?
Correct Answer:
ক: সম্ + চয় = সঞ্চয়
Explanation:
কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? সঠিক উত্তর সম্ + চয় = সঞ্চয় সঠিক সন্ধি বিচ্ছেদ সম্ + চয় = সঞ্চয়। ‘ম’ - এর পরে কোনো বর্গীয় ধ্বনি বা স্পর্শ ধ্বনি আসলে ‘ম’ তার পরের ধ্বনির নাসিক্য ধ্বনি হয়ে যায়। অর্থাৎ, ‘ম’ - এর পরে যে বর্গীয় ধ্বনি আসে, ‘ম’ সেই ধ্বনির বর্গের পঞ্চম ধ্বনি হয়ে যায়। ম + ক = ঙ + ক, শম + কা = শঙ্কা, ম + ভ = ম + ভ, কিম + ভূত = কিম্ভূত, ম + চ = ঞ + চ, সম + চয় = সঞ্চয়।
'পরস্পর'- এর সন্ধি বিচ্ছেদ হবে ---
Correct Answer:
খ: পর + পর
Explanation:
'পরস্পর'- এর সন্ধি বিচ্ছেদ হবে --- সঠিক উত্তর পর + পর 'পরস্পর' - এর সন্ধি বিচ্ছেদ হবে - পর + পর। যে সকল ব্যঞ্জনসন্ধি কোনো নিয়ম না মেনে, বরং নিয়মের ব্যতিক্রম করে সন্ধি হয়, তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন, ‘পতৎ + অঞ্জলি’, এখানে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ‘ত’ এর সঙ্গে স্বরধ্বনি ‘অ’ এর সন্ধি হয়েছে। সুতরাং, সন্ধির নিয়ম অনুসারে ‘ত’ এর জায়গায় ‘দ’ হওয়ার কথা। তার বদলে একটি ‘ত’ লোপ পেয়ে হয়েছে ‘পতঞ্জলি’। এরকম - নিপাতনে সিদ্ধ সন্ধি: আ + চর্য = আশ্চর্য, গো + পদ = গোষ্পদ, বন + পতি = বনস্পতি, বৃহৎ + পতি = বৃহস্পতি, তৎ + কর = তস্কর, পর + পর = পরস্পর।
পরস্পর শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: পর + পর
Explanation:
পরস্পর শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর পর + পর পরস্পর শব্দটির সন্ধিবিচ্ছেদ পর + পর। যে সকল ব্যঞ্জনসন্ধি কোনো নিয়ম না মেনে, বরং নিয়মের ব্যতিক্রম করে সন্ধি হয়, তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন, ‘পতৎ + অঞ্জলি’, এখানে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ‘ত’ এর সঙ্গে স্বরধ্বনি ‘অ’ এর সন্ধি হয়েছে। সুতরাং, সন্ধির নিয়ম অনুসারে ‘ত’ এর জায়গায় ‘দ’ হওয়ার কথা। তার বদলে একটি ‘ত’ লোপ পেয়ে হয়েছে ‘পতঞ্জলি’। এরকম - নিপাতনে সিদ্ধ সন্ধি: আ + চর্য = আশ্চর্য, গো + পদ = গোষ্পদ, বন + পতি = বনস্পতি, বৃহৎ + পতি = বৃহস্পতি, তৎ + কর = তস্কর, পর + পর = পরস্পর, ষট + দশ = ষোড়শ, এক + দশ = একাদশ
'দৃষ্টান্ত' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: দৃষ্টি + অন্ত
Explanation:
'দৃষ্টান্ত' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর দৃষ্টি + অন্ত 'দৃষ্টান্ত' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ দৃষ্টি + অন্ত। ক, চ, ট, ত, প থাকলে এবং তাদের পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, জ, ড (ড়), দ, ব হয়। অর্থাৎ অঘোষ অল্পপ্রাণ ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো ঘোষ অল্পপ্রাণ ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়। অর্থাৎ কোনো বর্গের প্রথম ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো সেই বর্গের তৃতীয় ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়। যেমন - ক্ + অ = গ + অ, দিক্ + অন্ত = দিগন্ত, ক্ + আ = গ + আ, বাক্ + আড়ম্বর = বাগাড়ম্বর, কৃৎ + অন্ত = কৃদন্ত।
'পুরাধ্যক্ষ' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: পুর + অধ্যক্ষ
Explanation:
'পুরাধ্যক্ষ' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর পুর + অধ্যক্ষ 'পুরাধ্যক্ষ' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ পুর + অধ্যক্ষ। কোনো অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পরে ঘোষ ধ্বনি আসলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনিটি তার নিজের বর্গের ঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়। অর্থাৎ, ক, চ, ট, ত, প - এদের পরে গ, জ, ড, দ, ব কিংবা ঘ, ঝ, ঢ, ধ, ভ কিংবা য, র, ব থাকলে প্রথম ধ্বনি (ক, চ, ট, ত, প) তার নিজের বর্গের তৃতীয় ধ্বনি (গ, জ, ড, দ, ব) হয়ে যায়। অর্থাৎ, বর্গের প্রথম ধ্বনিগুলোর কোনোটি থাকলে, এবং তার পরে বর্গের তৃতীয় বা চতুর্থ ধ্বনিগুলোর কোনোটি বা য, র, ব (এরা সবাই ঘোষ ধ্বনি) আসলে বর্গের প্রথম ধ্বনি তার নিজ বর্গের তৃতীয় ধ্বনি হয়।
অহরহ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: অহঃ + অহ
Explanation:
অহরহ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর অহঃ + অহ অহরহ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ অহঃ + অহ। ‘অ’ - এর পরে র - জাত ‘ঃ’ থাকলে, এবং তারপরে স্বরধ্বনি কিংবা ঐ একই ধ্বনিগুলো থাকলে (ঘোষ ধ্বনি, নাসিক্য ধ্বনি, অন্তস্থ ধ্বনি ও হ), ‘ঃ’ - র জায়গায় ‘র’ হয়। যেমন - অন্তঃ + গত = অন্তর্গত, পুনঃ + আয় = পুনরায়, অহঃ + অহ = অহরহ, অন্তঃ + বর্তী = অন্তর্বর্তী।
গায়ক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ :
Correct Answer:
খ: গৈ + অক
Explanation:
গায়ক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ : সঠিক উত্তর গৈ + অক স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন, ঐ + অন্য স্বরবর্ণ = আয়্ উদাহরণ: গায়ক = গৈ + অক
'পদ্ধতি' শব্দের সন্ধি বিচ্ছেদ :
Correct Answer:
গ: পদ্ + হতি
Explanation:
'পদ্ধতি' শব্দের সন্ধি বিচ্ছেদ : সঠিক উত্তর পদ্ + হতি 'পদ্ধতি' শব্দের সন্ধি বিচ্ছেদ : পদ্ + হতি। ‘ত/দ’ এরপরে ‘হ’ থাকলে উভয়ে মিলে ‘দ্ধ’ হয়। যেমন - ত + হ = দ্ধ উৎ + হার = উদ্ধার, উৎ + হৃত = উদ্ধৃত, উৎ + হত = উদ্ধত, দ + হ = দ্ধ পদ + হতি = পদ্ধতি, তদ্ + হিত = তদ্ধিত।
গতানুগতিক শব্দটির সন্ধি বিচ্ছেদ কি?
Correct Answer:
গ: গত + অনুগতিক
Explanation:
গতানুগতিক শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? সঠিক উত্তর গত + অনুগতিক অ - কার কিংবা আ - কারের পর অ - কার কিংবা আ - কার থাকলে উভয় মিলে আ - কার হয়,আ - কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।যেমন: অ + অ = আ; গত + অনুগতিক = গতানুগতিক।
দ্যুলোক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ :
Correct Answer:
খ: দিব + লোক
Explanation:
দ্যুলোক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ : সঠিক উত্তর দিব + লোক দ্যুলোক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ : দিব + লোক। কোনো অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পরে ঘোষ ধ্বনি আসলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনিটি তার নিজের বর্গের ঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়। অর্থাৎ, ক, চ, ট, ত, প - এদের পরে গ, জ, ড, দ, ব কিংবা ঘ, ঝ, ঢ, ধ, ভ কিংবা য, র, ব থাকলে প্রথম ধ্বনি (ক, চ, ট, ত, প) তার নিজের বর্গের তৃতীয় ধ্বনি (গ, জ, ড, দ, ব) হয়ে যায়। অর্থাৎ, বর্গের প্রথম ধ্বনিগুলোর কোনোটি থাকলে, এবং তার পরে বর্গের তৃতীয় বা চতুর্থ ধ্বনিগুলোর কোনোটি বা য, র, ব (এরা সবাই ঘোষ ধ্বনি) আসলে বর্গের প্রথম ধ্বনি তার নিজ বর্গের তৃতীয় ধ্বনি হয়।
কোনটি শুদ্ধ সন্ধি বিচ্ছেদ?
Correct Answer:
খ: ধনুঃ+বিদ্যা
Explanation:
কোনটি শুদ্ধ সন্ধি বিচ্ছেদ? সঠিক উত্তর ধনুঃ+বিদ্যা শুদ্ধ সন্ধি বিচ্ছেদটি হলো ; ধনুঃ + বিদ্যা। আরো কতিপয় সন্ধি বিচ্ছেদ হলো ; পরিঃ + কার = পরিষ্কার।
যুগসন্ধিকালের কবি কাকে বলা হয়?
Correct Answer:
খ: ঈশ্বরচন্দ্র গুপ্ত
Explanation:
যুগসন্ধিকালের কবি কাকে বলা হয়? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত যুগসন্ধিকালের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। ঈশ্বরচন্দ্র গুপ্ত (৬ মার্চ ১৮১২ - ২৩ জানুয়ারি ১৮৫৯) ঊনবিংশ শতাব্দীর একজন বাঙালি কবি ও সাহিত্যিক এবং সাংবাদিক । তিনি সংবাদ প্রভাকর (বা 'সম্বাদ প্রভাকর') এর সম্পাদক। কিন্তু ব্যাপকার্থে তিনি ঊনবিংশ শতাব্দীর একজন কবি ও সাহিত্যিক। তাঁর হাত ধরেই বাংলা কবিতা জগত মধ্যযুগীয় সীমানা অতিক্রম করে আধুনিকতার পথে পা বাড়িয়েছিল। তিনি "গুপ্ত কবি" নামেও পরিচিত ছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ তাঁর পরবর্তী বহু সাহিত্যিক ঈশ্বর গুপ্তকে 'গুরু'পদে বরণ করেন। এছাড়া নানাবিধ পত্র - পত্রিকা সম্পাদনার কাজেও তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন।
”সন্ধি” ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ?
Correct Answer:
খ: ধ্বনিতত্ত্ব
Explanation:
”সন্ধি” ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ? সঠিক উত্তর ধ্বনিতত্ত্ব সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এছাড়াও ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হলো ধ্বনি ও ধবনির পরিবর্তন, বর্ণ প্রকরণ ও উচ্চারণ, ণত্ব ও ষত্ব বিধান।
”যাচ্ছেতাই” এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: যা+ইচ্ছে+তাই
Explanation:
”যাচ্ছেতাই” এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর যা+ইচ্ছে+তাই যাচ্ছেতাই শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হলো যা + ইচ্ছা + তাই।
’সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলাচ্য বিষয়?
Correct Answer:
গ: ধ্বনিতত্ত্ব
Explanation:
’সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলাচ্য বিষয়? সঠিক উত্তর ধ্বনিতত্ত্ব Hints - সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনি পরিবর্তন, উচ্চারণের স্থান, উচ্চারণ রীতি, ণ - ত্ব ও ষ - ত্ব বিধান প্রভৃতিও ধ্বনিতত্ত্বের আলোচিত হয়।
’ক্ষুধার্ত’ শব্দের সন্ধি বিচ্ছেদ-
Correct Answer:
গ: ক্ষুধা+ঋত
Explanation:
’ক্ষুধার্ত’ শব্দের সন্ধি বিচ্ছেদ- সঠিক উত্তর ক্ষুধা+ঋত ’ক্ষুধার্ত’ শব্দের সন্ধি বিচ্ছেদ - ক্ষুধা + ঋত। অ/আ এরপরে ঋত থাকলে অ/আ ও ঋত - র ঋ মিলে আর হয় এবং আর’, ‘অ/আ’ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। অ + ঋ (ঋত) = আর শীত + ঋত = শীতার্ত, ভয় + ঋত = ভয়ার্ত, আ + ঋ (ঋত) = আর, তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত, ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত।
নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ-
Correct Answer:
গ: নৌ+ইক
Explanation:
নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ- সঠিক উত্তর নৌ+ইক নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ - নৌ + ইক। ই/ঈ এরপরে ই/ঈ থাকলে উভয়ে মিলে ঈ হয় এবং তা ই/ঈ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। ই + ই = ঈ অতি + ইত = অতীত, গিরি + ইন্দ্র = গিরীন্দ্র, অতি + ইব = অতীব, প্রতি + ইত = প্রতীত, রবি + ইন্দ্র = রবীন্দ্র।
প্রাতরাশ এর সন্ধি বিচ্ছেদ-
Correct Answer:
খ: প্রাতঃ+আশ
Explanation:
প্রাতরাশ এর সন্ধি বিচ্ছেদ- সঠিক উত্তর প্রাতঃ+আশ অ - কারের পরস্থিত র্ - জাত বিসর্গ এর পর উপর্যুক্ত ধ্বনিসমূহের কোনোটি থাকলে বিসর্গ স্থানে "র" হয়।যেমন: প্রাতঃ + আশ = প্রাতঃরাশ।
’সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
Correct Answer:
খ: ধ্বনিতত্ত্ব
Explanation:
’সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সঠিক উত্তর ধ্বনিতত্ত্ব ’সন্ধি’ ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশের আলোচ্য বিষয়। ধ্বনিতত্ত্বঃ ধ্বনি,বর্ণ,ধ্বনির উচ্চারণপ্রণালী,উচ্চারণের স্থান,ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস,ধ্বনিসংযোগ বা সন্ধি,ধ্বনির পরিবর্তন ও লোপ,ণত্ব ও ষত্ব বিধান ইত্যাদি বাংলা ব্যাকরণে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়।
’সংগীত’ এর সন্ধি বিচ্ছেদ-
Correct Answer:
ঘ: সম্+গীত
Explanation:
’সংগীত’ এর সন্ধি বিচ্ছেদ- সঠিক উত্তর সম্+গীত ’সংগীত’ এর সন্ধি বিচ্ছেদ - সম্ + গীত। ‘ম’ - এর পরে কোনো বর্গীয় ধ্বনি বা স্পর্শ ধ্বনি আসলে ‘ম’ তার পরের ধ্বনির নাসিক্য ধ্বনি হয়ে যায়। অর্থাৎ, ‘ম’ - এর পরে যে বর্গীয় ধ্বনি আসে, ‘ম’ সেই ধ্বনির বর্গের পঞ্চম ধ্বনি হয়ে যায়। সম + চয় = সঞ্চয়, সম + দর্শন = সন্দর্শন। উল্লেখ্য, আধুনিক বাংলায় ‘ম’ - এর পরে ক - বর্গীয় ধ্বনি থাকলে ক - বর্গের নাসিক্য/ পঞ্চম ধ্বনি ‘ঙ’ - র বদলে ‘ং’ হয়। যেমন, ‘সম + গত’ - এ ‘ম’ ও ‘গ (ক - বর্গীয় ধ্বনি)’ সন্ধি হয়ে ‘ম’, ‘ঙ’ না হয়ে ‘ং’ হয়ে ‘সংগত’।
"অর্ধেক" এর সন্ধি বিচ্ছেদ করুন?
Correct Answer:
খ: অর্ধ+এক
Explanation:
"অর্ধেক" এর সন্ধি বিচ্ছেদ করুন? সঠিক উত্তর অর্ধ+এক "অর্ধেক" এর সন্ধি বিচ্ছেদ অর্ধ + এক। এ/ঐ এরপরে অন্য কোন স্বরধ্বনি আসলে ‘এ’ এর জায়গায় ‘অয়’ এবং ‘ঐ’ এর জায়গায় ‘আয়’ হয়।
"শীতার্ত" এর সন্ধি বিচ্ছেদ?
Correct Answer:
ক: শীত+ঋত
Explanation:
"শীতার্ত" এর সন্ধি বিচ্ছেদ? সঠিক উত্তর শীত+ঋত "শীতার্ত" এর সন্ধি বিচ্ছেদ শীত + ঋত। অ/আ এরপরে ঋত থাকলে অ/আ ও ঋত - র ঋ মিলে আর হয় এবং আর’, ‘অ/আ’ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। অ + ঋ (ঋত) = আর শীত + ঋত = শীতার্ত, ভয় + ঋত = ভয়ার্ত।
’জনৈক’ শব্দটির সন্ধিবিচ্ছেদ-
Correct Answer:
খ: জন+এক
Explanation:
’জনৈক’ শব্দটির সন্ধিবিচ্ছেদ- সঠিক উত্তর জন+এক ’জনৈক’ শব্দটির সন্ধিবিচ্ছেদ - জন + এক। অ/আ এরপরে এ/ঐ থাকলে উভয়ে মিলে ঐ হয় এবং তা ‘অ/আ’ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। অ + এ = ঐ, জন + এক = জনৈক।
’অহরাহ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: অহঃ+অহ
Explanation:
’অহরাহ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর অহঃ+অহ ’অহরাহ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ অহঃ + অহ। ‘অ’ - এর পরে র - জাত ‘ঃ’ থাকলে, এবং তারপরে স্বরধ্বনি কিংবা ঐ একই ধ্বনিগুলো থাকলে (ঘোষ ধ্বনি, নাসিক্য ধ্বনি, অন্তস্থ ধ্বনি ও হ), ‘ঃ’ - র জায়গায় ‘র’ হয়। যেমন - অহঃ + অহ = অহরহ।
’ব্যর্থ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো-
Correct Answer:
গ: বি+অর্থ
Explanation:
’ব্যর্থ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো- সঠিক উত্তর বি+অর্থ ’ব্যর্থ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো - বি + অর্থ। ‘অ/আ’ এরপরে ‘অ/আ’ থাকলে উভয়ে মিলে ‘আ’ হয় এবং তা প্রথম ‘অ/আ’ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন: আ + অ = আ যথা + অর্থ = যথার্থ।
দিন রাতের সন্ধিক্ষন -
Correct Answer:
ঘ: গোধুলী
বাংলা সাহিত্যে যুদ সন্ধিক্ষণের কবি কে?
Correct Answer:
খ: ঈশ্বরচন্দ্র গুপ্ত
Explanation:
বাংলা সাহিত্যে যুদ সন্ধিক্ষণের কবি কে? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত ঈশ্বরচন্দ্র গুপ্তের (১৭৬০ - ১৮৬০ সাল ) সাহিত্যকর্মে মধ্যযুগের সাহিত্যের যেমন ছাপ আছে, সেই সাথে আধুনিক যুগের সাহিত্যের ছাপ একই সাথে পাওয়া যায় যদিও তিনি মধ্যযুগের কবি। দুইটা যুগের সন্ধিক্ষণের কবি হিসেবে ঈশ্চরচন্দ্র গুপ্তকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়। একই সাথে তিনি মধ্যযুগের বাংলায় সাহিত্য রচনা করেছেন এবং আধুনিক বাংলা সাহিত্যের ছাপ তার কর্মে রেখে গেছেন তাই তাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়।
’শশাঙ্ক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: শশ+অঙ্ক
নির্ভুল সন্ধি-বিচ্ছেদ -
Correct Answer:
গ: শিরঃ +ছেদ
Explanation:
নির্ভুল সন্ধি-বিচ্ছেদ - সঠিক উত্তর শিরঃ +ছেদ ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত উৎ + শ্বাস = উচ্ছাস আশীঃ + বাদ = আশীর্বাদ তাই উত্তর হবে, শিরঃ + ছেদ = শিরশ্ছেদ
সন্ধি বিচ্ছেদ করুন : পরস্পর =
Correct Answer:
গ: পর + পর
সন্ধি বিচ্ছেদ করুন : মৃন্ময় =
Correct Answer:
খ: মৃৎ ময় (মৃৎ+ময়)
সংলাপ শব্দের সন্ধি বিচ্ছেদ :
Correct Answer:
ক: সম্ + লাপ
Explanation:
সংলাপ শব্দের সন্ধি বিচ্ছেদ : সঠিক উত্তর সম্ + লাপ বাংলাদেশের বরিশাল বিভাগ ব্যতীত সব বিভাগের সাথে ভারতের সীমান্ত সংযোগ আছে। একমাত্র চট্টগ্রাম বিভাগের সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্ত সংযোগ রয়েছে।
’দ্যুলোক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে?
Correct Answer:
গ: দিব্ + লোক
Explanation:
’দ্যুলোক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? সঠিক উত্তর দিব্ + লোক আমরাজানি ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে ব্যঞ্জনসন্ধি বলে।এক্ষেতে ব্ থাকলে সন্ধি করার সময় ব্ উঠে গিয়ে য - ফলা হয় এবং উ - কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।যেমন: দিব্ + লোক = দ্যুলোক।
'দিন রাতের সন্ধিক্ষণ '
Correct Answer:
ঘ: গোধুলী
Explanation:
'দিন রাতের সন্ধিক্ষণ ' সঠিক উত্তর গোধুলী দিনের পূর্ব ভাগ - পূর্বাহ্ন দিনের সায়(অবসান) ভাগ - সায়াহ্ন দিন রাতের সন্ধিক্ষণ - গোধুলী
’পর্যালোচনা’র সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: পরি+আলোচনা
Explanation:
’পর্যালোচনা’র সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর পরি+আলোচনা ই - কার কিংবা ঈ - কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে য বা য - ফলা হয়।য - ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়।যেমন: ই + আ = য্ + আ ; পরি + আলোচনা = পর্যালোচনা।
’নাবিক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: নৌ+ইক
’সংবাদ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: সম্+বাদ
কোনটি 'ক্ষুধার্ত ' শব্দের সন্ধি বিচ্ছেদ ?
Correct Answer:
গ: ক্ষুধা +ঋত
Explanation:
কোনটি 'ক্ষুধার্ত ' শব্দের সন্ধি বিচ্ছেদ ? সঠিক উত্তর ক্ষুধা +ঋত অ - কার কিংবা আ - কারের পর "ঋত" - শব্দ থাকলে উভয় মিলে "আর" হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ ও পরবর্তী বর্ণে রেফ লেখা হয়। যেমন: আ + ঋ = আর ; ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত