treaty MCQs
Showing 50 questions (Total: 581)
'মনস্তাপ' এর সন্ধি বিচ্ছেদ ----
Correct Answer:
গ: মনঃ + তাপ
Explanation:
'মনস্তাপ' এর সন্ধি বিচ্ছেদ ---- সঠিক উত্তর মনঃ + তাপ মনঃ + তাপ = মনস্তাপ। পূর্বপদ এর শেষে বিসর্গ ( ঃ )থাকলে এবং পরপদের প্রথমে 'ত' থাকলে পূর্ববর্তী বিসর্গ ( ঃ) হয়। যেমন - ইতস্তত, নিস্তেজ।
'উল্লাস' এর সন্ধি বিচ্ছেদ ----
Correct Answer:
ক: উৎ + লাস
Explanation:
'উল্লাস' এর সন্ধি বিচ্ছেদ ---- সঠিক উত্তর উৎ + লাস উৎস + লাস = উল্লাস। এরূপ আরো কয়েকটি সন্ধি বিচ্ছেদ হচ্ছে: উল্লেখ, উল্লেখিত।
'চলচিত্র'-এর সন্ধি বিচ্ছেদ -
Correct Answer:
গ: চলৎ + চিত্র
Explanation:
'চলচিত্র'-এর সন্ধি বিচ্ছেদ - সঠিক উত্তর চলৎ + চিত্র ব্যঞ্জনধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির যে সন্ধি হয় তাকে ব্যঞ্জনসন্ধি বলে। যেমন: ত্(ৎ) ও দ্ এরপরে চ্ ও ৬্ থাকলে ত্ ও দ্ স্থানে চ্ হয়। ত্ + চ = চ্চ ; চলৎ + চিত্র = চলচ্চিত্র।
'কাঁদুনি'শব্দের সন্ধি বিচ্ছেদ হবে ---
Correct Answer:
ঘ: কাঁদ + উনি
Explanation:
'কাঁদুনি'শব্দের সন্ধি বিচ্ছেদ হবে --- সঠিক উত্তর কাঁদ + উনি বাংলা সন্ধির নিয়ম অনুসারে অ - কার বা আ - কারের পর উ - কার বা ঊ - কার থাকলে উভয়ে মিলে উ - কার হয়। কাঁদুনি এর সন্ধি কাঁদ + উনি।
'মোড়ক' শব্দের সন্ধি বিচ্ছেদ হবে ---
Correct Answer:
গ: মুড় + অক
Explanation:
'মোড়ক' শব্দের সন্ধি বিচ্ছেদ হবে --- সঠিক উত্তর মুড় + অক 'মোড়ক' শব্দের সন্ধি বিচ্ছেদ হবে - মুড় + অক
'চিরুনি' শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে ---
Correct Answer:
খ: চির + উনি
Explanation:
'চিরুনি' শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে --- সঠিক উত্তর চির + উনি 'চিরুনি' শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে - - - চির + উনি। ক, চ, ট, ত, প থাকলে এবং তাদের পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, জ, ড (ড়), দ, ব হয়। অর্থাৎ অঘোষ অল্পপ্রাণ ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো ঘোষ অল্পপ্রাণ ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়। অর্থাৎ কোনো বর্গের প্রথম ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো সেই বর্গের তৃতীয় ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়। যেমন - সৎ + উপায় = সদুপায় সৎ + উপদেশ = সদুপদেশ
'জমানো' শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে ---
Correct Answer:
ঘ: জমা + আনো
Explanation:
'জমানো' শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে --- সঠিক উত্তর জমা + আনো 'জমানো' শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে - জমা + আনো।
'সংসার' এর সন্ধি বিচ্ছেদ---
Correct Answer:
ঘ: সম্ + সার
Explanation:
'সংসার' এর সন্ধি বিচ্ছেদ--- সঠিক উত্তর সম্ + সার ম্ - এর পর অন্তঃস্থ ধ্বনি য, র, ল, ব কিংবা শ, ষ, স, হ থাকলে ম্ স্থলে অনুস্বার (ং) হয়। যেমন: সম্ + সার = সংসার সম্ + যম = সংযম ; ইত্যাদি
'যদ্যাপি'এর সন্ধি বিচ্ছেদ---
Correct Answer:
খ: যদি + অপি
Explanation:
'যদ্যাপি'এর সন্ধি বিচ্ছেদ--- সঠিক উত্তর যদি + অপি ই - কার কিংবা ঈ - কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে য বা য - ফলা হয়। য - ফলা লেখার সময় আগের ব্যঞ্জনের সাথে লেখা হয়। যেমন: ই + অ = য্ + অ ; যদি + অপি = যদ্যপি।
'বৈঠক' শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে ---
Correct Answer:
গ: বৈঠ + ক
Explanation:
'বৈঠক' শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে --- সঠিক উত্তর বৈঠ + ক 'বৈঠক' শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে - বৈঠ + ক = বৈঠক।
ঢাকা+ঈশ্বরী = ঢাকেশ্বরী- নিচের কোন নিয়মে এ সন্ধি হয়েছে?
Correct Answer:
ক: আ+ঈ= এ
Explanation:
ঢাকা+ঈশ্বরী = ঢাকেশ্বরী- নিচের কোন নিয়মে এ সন্ধি হয়েছে? সঠিক উত্তর আ+ঈ= এ অ - কার কিংবা আ - কারের পর ই - কার কিংবা ঈ - কার থাকলে উভয়ে মিলে এ - কার হয়; এ - কার আগের ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন: আ + ঈ = এ; ঢাকা + ঈশ্বরী = ঢাকেশ্বরী।
'ষোড়শ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ঘ: ষট্ + দশ
Explanation:
'ষোড়শ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর ষট্ + দশ ষোড়শ' শব্দের সন্ধি বিচ্ছেদ = ষট্ + দশ । Normal 0 false false false EN - US X - NONE X - NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso - style - name:"Table Normal"; mso - tstyle - rowband - size:0; mso - tstyle - colband - size:0; mso - style - noshow:yes; mso - style - priority:99; mso - style - qformat:yes; mso - style - parent:""; mso - padding - alt:0in 5.4pt 0in 5.4pt; mso - para - margin - top:0in; mso - para - margin - right:0in; mso - para - margin - bottom:10.0pt; mso - para - margin - left:0in; line - height:115%; mso - pagination:widow - orphan; font - size:11.0pt; font - family:"Calibri", "sans - serif"; mso - ascii - font - family:Calibri; mso - ascii - theme - font:minor - latin; mso - hansi - font - family:Calibri; mso - hansi - theme - font:minor - latin; mso - bidi - font - family:"Times New Roman"; mso - bidi - theme - font:minor - bidi;}
'অধোগতি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: অধঃ + গতি
Explanation:
'অধোগতি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর অধঃ + গতি অ - কারের পরস্থিত স্ - জাত বিসর্গ এর পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্য ধ্বনি, কিংবা অন্তস্থ য, অন্তস্থ ব, র, ল, হ থাকলে অ - কার ও স্ - জাত বিসর্গ উভয়স্থলে ও - কার হয়। যেমন: অধঃ + গতি = অধোগতি।
'অত্যন্ত' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: অতি + অন্ত
Explanation:
'অত্যন্ত' এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর অতি + অন্ত সন্ধি বিচ্ছেদ এর নিয়ম অনুসারে, ই - কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই 'য' হয় এবং য - ফলা লেখার সময় পরবর্তী ব্যঞ্জন এর সাথে লেখা হয় সুতরাং অত্যন্ত = অতি + অন্ত।
'মনীষা' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: মনস + ঈষা
Explanation:
'মনীষা' এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর মনস + ঈষা বাংলা ব্যাকরণে এমন কিছু সন্ধি রয়েছে যেগুলো নিয়মবহির্ভূত, কিন্তু প্রচলিত। এদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। যেমন আ + চর্য = আশ্চর্য, বৃহৎ + প্রতি = বৃহস্পতি; মনস + ঈষা = মনীষা; ষট্ + দশ = ষোড়শ ইত্যাদি।
'পদ্ধতি' শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়-
Correct Answer:
ঘ: পদ্ + হতি
Explanation:
'পদ্ধতি' শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়- সঠিক উত্তর পদ্ + হতি ত্ ও দ্ এর পর হ থাকলে ত্ ও দ্ এর স্থলে দ এবং হ এর স্থলে ধ্ হয়। যেমন: দ্ + হ = দ্ + ধ = দ্ধ ; পদ্ + হতি = পদ্ধতি।
'উদ্যোগ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: উৎ + যোগ
Explanation:
'উদ্যোগ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর উৎ + যোগ আমরা জানি, ব্যঞ্জনধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে। কতগুলো ব্যঞ্জনসন্ধি বিশেষ নিয়মে সাধিত হয়। যেমন: উৎ + যোগ = উদ্যোগ উৎ + স্থান = উত্থান ; তাই সঠিক উত্তর: উৎ + যোগ = উদ্যোগ।
'রবীন্দ্র' -এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: রবি + ইন্দ্র
Explanation:
'রবীন্দ্র' -এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর রবি + ইন্দ্র ই - কার কিংবা ঈ - কারের পর ই - কার কিংবা ঈ - কার থাকলে উভয় মিলে দীর্ঘ ঈ - কার হয়। ঈ - কার পূর্ববতী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। রবি + ইন্দ্র = রবীন্দ্র।
”ততোধিক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: ততঃ + অধিক
Explanation:
”ততোধিক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর ততঃ + অধিক অ - ধ্বনির পরস্থিত ( অঘোষ উষ্মধ্বনি) বিসর্গের পর অ ধ্বনি থাকলে অ + : + অ - এ তিনে মিলে ও - কার হয়। যেমন - তত: + অধিক = ততোধিক।
'নাবিক'এর সন্ধি বিচ্ছেদ ----
Correct Answer:
ক: নৌ + ইক
Explanation:
'নাবিক'এর সন্ধি বিচ্ছেদ ---- সঠিক উত্তর নৌ + ইক ঔ + অন্য স্বরবর্ণ = আব্[ , উদাহরণ: নাবিক = নৌ + ইক
'দুশ্চরিত্র' এর সন্ধি বিচ্ছেদ ----
Correct Answer:
খ: দুঃ + চরিত্র
Explanation:
'দুশ্চরিত্র' এর সন্ধি বিচ্ছেদ ---- সঠিক উত্তর দুঃ + চরিত্র বিসর্গের পরে চ /ছ থাকলে বিসর্গের স্থানে “শ” আর ট/থ থাকলে স হয়, যেমন - দুঃ + চরিত্র = দুশ্চরিত্র।
'জনৈক' শব্দের সন্ধি বিচ্ছেদ-
Correct Answer:
খ: জন + এক
Explanation:
'জনৈক' শব্দের সন্ধি বিচ্ছেদ- সঠিক উত্তর জন + এক স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন, জনৈক = জন + এক (অ/আ + এ/ঐ = ঐ)
সন্ধি বিচ্ছেদ করুনঃ 'ইত্যাদি'
Correct Answer:
খ: ইতি + আদি
Explanation:
সন্ধি বিচ্ছেদ করুনঃ 'ইত্যাদি' সঠিক উত্তর ইতি + আদি ই/ঈ এরপরে ই/ঈ ছাড়া অন্য কোন স্বরধ্বনি থাকলে ই/ঈ - র জায়গায় য (য - ফলা, ্য) হয় এবং তা ই/ঈ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন: অতি + অন্ত = অত্যন্ত প্রতি + অহ = প্রত্যহ অতি + অধিক = অত্যধিক আদি + অন্ত = আদ্যন্ত যদি + অপি = যদ্যপি পরি + অন্ত = পর্যন্ত ইতি + আদি = ইত্যাদি প্রতি + আশা = প্রত্যাশা
'বহ্যুুৎসব' শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাই-
Correct Answer:
ঘ: বহ্নি + উৎসব
Explanation:
'বহ্যুুৎসব' শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাই- সঠিক উত্তর বহ্নি + উৎসব ই - কার কিংবা ঈ - কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে " য" বা য - ফলা হয়। য - ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়। যেমন: ই + উ = য্ + উ ; বহ্নি + উৎসব = বহ্যুুৎসব।
সন্ধি-বিচ্ছেদ কোনটি ঠিক ?
Correct Answer:
ঘ: তৎ+হিত
Explanation:
সন্ধি-বিচ্ছেদ কোনটি ঠিক ? সঠিক উত্তর তৎ+হিত ব্যঞ্জনসন্ধিতে ত্ ও দ্ এর পর হ থাকলে ত্ ও দ্ এর স্থলে দ্ এবং হ এর স্থলে ধ হয়। অর্থাৎ ত্ + হ = দ্ + ধ = দ্ধ। যেমন - উৎ + হার = উদ্ধার, তৎ + হিত = তদ্ধিত। দ্ + হ = ত্ + ধ = দ্ধ; যেমন - পদ্ + হতি = পদ্ধতি।
'তপোবন' এর সন্ধি বিচ্ছেদ কি ?
Correct Answer:
ক: তপঃ + বন
Explanation:
'তপোবন' এর সন্ধি বিচ্ছেদ কি ? সঠিক উত্তর তপঃ + বন 'তপোবন' এর সন্ধি বিচ্ছেদ - তপঃ + বন। পূর্বপদের বিসর্গের সঙ্গে পরপদের ব্যঞ্জনধ্বনি কিংবা স্বরধ্বনির সঙ্গীকে বলা হয় বিসর্গ সন্ধি। 'তপোবন' একটি বিসর্গ সন্ধি। 'তপোবন' এর সন্ধি বিচ্ছেদ - তপঃ + বন।
সন্ধি বিচ্ছেদ করুন : নবান্ন
Correct Answer:
ক: নব + অন্ন
Explanation:
সন্ধি বিচ্ছেদ করুন : নবান্ন সঠিক উত্তর নব + অন্ন নবান্ন শব্দের সন্ধি বিচ্ছেদ হলো - নব + অন্ন = নবান্ন। নবান্ন স্বরসন্ধির উদাহরণ। স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে।
ব্যাকরণ অনুযায়ী খাঁটি বাংলা সন্ধি কয় প্রকার?
Correct Answer:
গ: ২ প্রকার
Explanation:
ব্যাকরণ অনুযায়ী খাঁটি বাংলা সন্ধি কয় প্রকার? সঠিক উত্তর ২ প্রকার ব্যাকরণ অনুযায়ী খাঁটি বাংলা সন্ধি দুই প্রকার স্বরসন্ধি ও ব্যঞ্জনসন্ধি। তবে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি তিন প্রকার। যথা: - স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গ সন্ধি।
'চলচ্চিত্র' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: চলৎ + চিত্র
Explanation:
'চলচ্চিত্র' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর চলৎ + চিত্র 'চলচ্চিত্র' শব্দের সন্ধি - বিচ্ছেদ চলৎ + চিত্র। স্বরে আর ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও স্বরে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জনসন্ধি মূলত কথ্য রীতিতে সীমাবদ্ধ। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি মূলত সমীভবন এর নিয়মে হয়ে থাকে। ব্যঞ্জন সন্ধিকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন, বিপজ্জনক = বিপদ + জনক, চলচ্চিত্র = চলৎ + চিত্র।
'বৃষ্টি'--এর সন্ধি বিচ্ছেদ কি হবে?
Correct Answer:
গ: বৃষ + তি
Explanation:
'বৃষ্টি'--এর সন্ধি বিচ্ছেদ কি হবে? সঠিক উত্তর বৃষ + তি ষ - এর পরে ত বা থ থাকলে, যথাক্রমে ত ও থ স্থানে ট ও ঠ হয়। যেমন: বৃষ্টি = বৃষ + তি; কৃষ্টি = কৃষ + তি; ষষ্ঠ = ষষ্ + থ প্রভৃতি।
কাকে “যুগ সন্ধিক্ষণের কবি” বলা হয়?
Correct Answer:
খ: ঈশ্বর চন্দ্র গুপ্ত
Explanation:
কাকে “যুগ সন্ধিক্ষণের কবি” বলা হয়? সঠিক উত্তর ঈশ্বর চন্দ্র গুপ্ত বাংলা সাহিত্যে যুগসন্ধিকাল ধরা হয় ১৭৬০ - ১৮৬০ সালকে। ১৮০১ সাল থেকে আধুনিক যুগের শুরু হয়। ঈশ্বর চন্দ্র গুপ্ত ১৮১২ সালে জন্মগ্রহণ করেন সেজন্য তাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়।
”জনৈক” শব্দটির সন্ধি বিচ্ছেদ--
Correct Answer:
খ: জন + এক
Explanation:
”জনৈক” শব্দটির সন্ধি বিচ্ছেদ-- সঠিক উত্তর জন + এক ”জনৈক” শব্দটির সন্ধি বিচ্ছেদ - - জন + এক । স্বরসন্ধির নিয়মানুসারে অ - কার কিংবা আ - কারের পর এ - কার থাকলে উভয়ে মিলে ঐ - কার হয়; ঐ - কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয় । অর্থাৎ: অ + এ = ঐ ( জন + এক = জনৈক) ।
'পদ্ধতি' শব্দের সন্ধি বিচ্ছেদ ----
Correct Answer:
ক: পদ + হতি
Explanation:
'পদ্ধতি' শব্দের সন্ধি বিচ্ছেদ ---- সঠিক উত্তর পদ + হতি পদ্ধতি = পদ্ + হতি। ত্ ও দ্ এরপরে হ থাকলে ত্ ও দ্ এর স্থলে দ এবং হ এর স্থলে ধ হয়। যেমন: উদ্ধার = উৎ + হার; উদ্ধত = উৎ + হত প্রভৃতি।
'মনোযোগ' শব্দটি কোন সন্ধিতে গঠিত?
Correct Answer:
গ: বিসর্গ সন্ধি
Explanation:
'মনোযোগ' শব্দটি কোন সন্ধিতে গঠিত? সঠিক উত্তর বিসর্গ সন্ধি মনোযোগ = মনঃ + যোগ। এটা বিসর্গ ও ব্যঞ্জনের সন্ধি। এক্ষেত্রে সন্ধির নিয়ম হলো - অ - কারের পরস্থিত স - জাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্য ধ্বনি অনস্থ ব, র, ল, হ থাকলে অ - কার ও স - জাত বিসর্গ উভয় স্থলে ও - কার হয়।
”বর্জন” এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: বৃজ + অন
Explanation:
”বর্জন” এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর বৃজ + অন বর্জন - শব্দের সন্ধি বিচ্ছেদ "বৃজ + অন"। কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না, এগুলোর নিপাতনে সিদ্ধ বলে। যেমন - মার্ত + অন্ড = মার্তণ্ড, আ + চর্য = আশ্চর্য ইত্যাদি।
”পবিত্র” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: পো + ইত্র
Explanation:
”পবিত্র” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর পো + ইত্র এ, ঐ, ও, ঔ - কারের পর এ, ঐ স্থানে যথাকাল অয়, আয়, এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব হয়। যেমন - ও + ই = অব্ + ই = ( পো + ইত্র) = পবিত্র।
”নিষ্ঠা” শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: নিঃ + ঠা
Explanation:
”নিষ্ঠা” শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর নিঃ + ঠা বিসর্গ এর পরে অঘোষ,অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গ এর স্থলে তালব্য শিশ ধ্বনি হয়,অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্য শিশ ধ্বনি হয়।যেমন: ঃ + ট/ঠ = ষ + ট/ঠ ; নিঃ + ঠা = নিষ্ঠা।
সন্ধি এর সন্ধি বিচ্ছেদ কী?
Correct Answer:
খ: সম্ + ধি
Explanation:
সন্ধি এর সন্ধি বিচ্ছেদ কী? সঠিক উত্তর সম্ + ধি সন্ধি শব্দটির বিশ্লেষিত রূপ সম + √ধি + ই। অর্থাত্ সমদিকে ধাবিত হওয়া বা মিলিত হওয়া।বাংলা ব্যাকরণমতে, দুটি শব্দের মধ্যে প্রথম শব্দের শেষ ধ্বনি এবং দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনি যদি একইভাবে উচ্চারিত হয় বা তাদের উচ্চারণ প্রায় কাছাকাছি হয় তবে ধ্বনিদ্বয় পরস্পর সংযুক্ত হওয়া অর্থাত্ শব্দ দুটি মিলিত হয়ে এক শব্দে পরিণত হওয়াকে সন্ধি বলে। এক কথায়,সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে যেমনঃবিদ্যা + আলয় = বিদ্যালয় এখানে বিদ্যা ও আলয় শব্দদ্বয় মিলিত হয়ে বিদ্যালয় শব্দটি গঠন করেছে।
'বিচ্ছিন্ন' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: বি + ছিন্ন
Explanation:
'বিচ্ছিন্ন' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর বি + ছিন্ন বি + ছিন্ন ( বি + ছিন্ন = বিচ্ছিন্ন)
“স্বাগত” শব্দটির শুদ্ধ সন্ধি-গঠন কোনটি?
Correct Answer:
খ: সু + আগত
Explanation:
“স্বাগত” শব্দটির শুদ্ধ সন্ধি-গঠন কোনটি? সঠিক উত্তর সু + আগত উ - কার কিংবা ঊ - কারের পর উ - কার ও ঊ - কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ স্থানে ব - ফলা হয় এবং লেখার সময় ব - ফলা। পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়। যেমন - সু + আগত = স্বাগত।
মধ্যযুগ-আধুনিক যুগের সন্ধিক্ষণের কবি কাকে বলা হয়?
Correct Answer:
গ: ঈশ্বর চন্দ্র গুপ্তকে
Explanation:
মধ্যযুগ-আধুনিক যুগের সন্ধিক্ষণের কবি কাকে বলা হয়? সঠিক উত্তর ঈশ্বর চন্দ্র গুপ্তকে মধ্যে আধুনিক যুগের সন্ধিক্ষণের কবি ঈশ্বর চন্দ্র গুপ্ত। তাকে মূলত যুগসন্ধির কবি বলা হয়। তার সম্পাদনায় প্রকাশিত হয় বিখ্যাত পত্রিকা সংবাদ প্রভাকর।
”মনীসা” শব্দের সন্ধি বিচ্ছেদ হলো-
Correct Answer:
ক: মনস + ঈষা
Explanation:
”মনীসা” শব্দের সন্ধি বিচ্ছেদ হলো- সঠিক উত্তর মনস + ঈষা ”মনীসা” শব্দের সন্ধি বিচ্ছেদ হলো - মনস + ঈষা । 'মনীসা' বানানে 'স' এর স্থলে 'ষ' হবে এবং উত্তর হবে মনস্ + ঈষা । 'মনীষা' নিপাতনে সিদ্ধ সন্ধি । এর সঠিক সন্ধি বিচ্ছেদ মনস্ + ঈষা । নিপাতনে সিদ্ধ আরো কয়েকটি সন্ধি হলো - গো + পথ = গোষ্পদ, বন্ + পতি = বনস্পতি, বৃহৎ + পতি = বৃহস্পতি, পর + পর = পরস্পর, ষট্ + দশ = ষোড়শ ।
'বৃষ্টি'র সন্ধি বিচ্ছেদ
Correct Answer:
গ: বৃষ + তি
'দ্যুলোক' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: দিব্ + লোক
Explanation:
'দ্যুলোক' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর দিব্ + লোক 'দ্যুলোক' শব্দের সন্ধি - বিচ্ছেদ হচ্ছে দিব্ + লোক। স্বরে আর ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও স্বরে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জনসন্ধি মূলত কথ্য রীতিতে সীমাবদ্ধ। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি মূলত সমীভবন এর নিয়মে হয়ে থাকে। ব্যঞ্জন সন্ধিকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন, বিপজ্জনক = বিপদ + জনক। দ্যুলোক = দিব্ + লোক।
'পরীক্ষা' শব্দটির সন্ধি বিচ্ছেদ-
Correct Answer:
ক: পরি + ঈক্ষা
Explanation:
'পরীক্ষা' শব্দটির সন্ধি বিচ্ছেদ- সঠিক উত্তর পরি + ঈক্ষা 'পরীক্ষা' শব্দের সন্ধি বিচ্ছেদ হলো ; পরি + ঈক্ষা = পরীক্ষা। কতিপয় সন্ধি বিচ্ছেদ হলো ; অহঃ + অহ = অহরহ, শির + ছেদ = শিরশ্ছেদ, লো + অন = লবণ, নে + অন = নয়ন ইত্যাদি।
সন্ধি বিচ্ছেদ করুন -- পুরস্কার
Correct Answer:
গ: পুরঃ + কার
Explanation:
সন্ধি বিচ্ছেদ করুন -- পুরস্কার সঠিক উত্তর পুরঃ + কার অঘোষ অল্পপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ কণ্ঠ্য কিংবা ওষ্ঠ্য ব্যঞ্জন( ক,খ,প,ফ) পরে থাকলে অ বা আ ধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ দন্ত্য শিশ ধ্বনি (স্) হয় এবং অ বা আ ব্যতীত অন্য স্বরধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ মূর্ধন্য শিশ ধ্বনি ( ষ) হয়। পুরঃ + কার = পুরস্কার।
'গবেষণা' এর সন্ধি বিচ্ছেদ ----
Correct Answer:
ঘ: গো + এষণা
Explanation:
'গবেষণা' এর সন্ধি বিচ্ছেদ ---- সঠিক উত্তর গো + এষণা 'গবেষণা' এর সন্ধি বিচ্ছেদ - - - - গো + এষণা। স্বরে আর ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও স্বরে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জনসন্ধি মূলত কথ্য রীতিতে সীমাবদ্ধ। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি মূলত সমীভবন এর নিয়মে হয়ে থাকে।
'ক্ষুধার্ত' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: ক্ষুধা + ঋত
Explanation:
'ক্ষুধার্ত' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর ক্ষুধা + ঋত 'ক্ষুধার্ত' শব্দের সন্ধি - বিচ্ছেদ ক্ষুধা + ঋত। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। দেখা যাচ্ছে 'অ' এবং 'আ' মিলে স্বরসন্ধিতে 'আ' হয়। উদাহরণ: সপ্তর্ষি = সপ্ত + ঋষি, ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত।
'পদ্ধতি' শব্দের সন্ধি- বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: পদ্ + হতি
Explanation:
'পদ্ধতি' শব্দের সন্ধি- বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর পদ্ + হতি 'পদ্ধতি' শব্দের সন্ধি - বিচ্ছেদ পদ্ + হতি। স্বরে আর ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও স্বরে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জনসন্ধি মূলত কথ্য রীতিতে সীমাবদ্ধ। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি মূলত সমীভবন এর নিয়মে হয়ে থাকে।
নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ-
Correct Answer:
খ: তস্কর
Explanation:
নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ- সঠিক উত্তর তস্কর কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসারে হয় না,এগুলোকে নিপাতনে সিদ্ধ বলে।যেমন: আ + চর্য = আশ্চর্য গো + পদ = গোষ্পদ তৎ + কর = তস্কর ; ইত্যাদি। তাই সঠিক উত্তর: তস্কর।