treaty MCQs
Showing 50 questions (Total: 581)
সন্ধি-বিচ্ছেদ করুনঃ 'তিরস্কার'--
Correct Answer:
গ: তিরঃ + কার
Explanation:
সন্ধি-বিচ্ছেদ করুনঃ 'তিরস্কার'-- সঠিক উত্তর তিরঃ + কার নমঃ + কার = নমস্কার পদঃ + খলন = পদস্খলন পুরঃ + কার = পুরস্কার তিরঃ + কার = তিরস্কার
'ষড়ঋতু' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ -
Correct Answer:
ক: ষট্ + ঋতু
' জনৈক ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: জন + এক
দর্শনীয় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?
Correct Answer:
ক: দৃশ + অনীয়
সন্ধি বিচ্ছেদ করুন - " ক্ষুৎপিপাসা "
Correct Answer:
ঘ: ক্ষুধ্ + পিপাসা
Explanation:
সন্ধি বিচ্ছেদ করুন - " ক্ষুৎপিপাসা " সঠিক উত্তর ক্ষুধ্ + পিপাসা দ্ ও ধ্ এরপরে ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ থাকলে দ্ ও ধ্ স্থলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়। যেমন: ক্ষুৎপিপাসা = ক্ষুধ্ + পিপাসা; তৎকাল = তদ্ + কাল প্রভৃতি।
সন্ধি বিচ্ছেদ করুন - কথাচ্ছলে
Correct Answer:
খ: কথা + ছলে
Explanation:
সন্ধি বিচ্ছেদ করুন - কথাচ্ছলে সঠিক উত্তর কথা + ছলে স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জনধ্বনিটি দ্বিত্ব (চ্ছ) হয়। যেমন: কথাচ্ছলে = কথা + ছলে। পরিচ্ছদ = পরি + ছদ। মুখচ্ছবি = মুখ + ছবি প্রভৃতি।
গায়ক - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: গৈ + অক
Explanation:
গায়ক - এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর গৈ + অক এ/ঐ এরপরে অন্য কোন স্বরধ্বনি আসলে ‘এ’ এর জায়গায় ‘অয়’ এবং ‘ঐ’ এর জায়গায় ‘আয়’ হয়। এ + অ = অয় + অ নে + অন = নয়ন, শে + অন = শয়ন। ঐ + অ = আয় + অ নৈ + অক = নায়ক, গৈ + অক = গায়ক।
' সংযম ' শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
Correct Answer:
খ: সম্ + যম
Explanation:
' সংযম ' শব্দের সন্ধি বিচ্ছেদ কী? সঠিক উত্তর সম্ + যম ' সংযম ' শব্দের সন্ধি বিচ্ছেদ সম্ + যম। ‘ম’ - এর পরে অন্তঃস্থ ধ্বনি (য, র, ল, ব) কিংবা উষ্ম ধ্বনি (শ, ষ, স, হ) থাকলে ‘ম’ - এর জায়গায় ‘ং’ হয়। সম + যম = সংযম, সম + বাদ = সংবাদ, সম + রক্ষণ = সংরক্ষণ, সম + লাপ = সংলাপ।
রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: রবি + ইন্দ্র
Explanation:
রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর রবি + ইন্দ্র ই - কার কিংবা ঈ - কারের পর ই - কার কিংবা ঈ - কার থাকলে উভয় মিলে দীর্ঘ ঈ - কার হয়। দীর্ঘ ঈ - কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন - অতি + ত = অতীত, পরি + ঈক্ষা = পরীক্ষা, রবি + ই = রবীন্দ্র।
মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
Correct Answer:
ঘ: মনস + ঈষা
Explanation:
মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সঠিক উত্তর মনস + ঈষা বাংলা ব্যাকরণে এমন কিছু সন্ধি রয়েছে যেগুলো নিয়মবহির্ভূত, কিন্তু প্রচলিত। এদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। যেমন আ + চর্য = আশ্চর্য, বৃহৎ + প্রতি = বৃহস্পতি; মনস + ঘষা = মনীষা; ষট্ + দশ = ষোড়শ ইত্যাদি।
বনস্পতি - শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: বন+পতি
Explanation:
বনস্পতি - শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর বন+পতি ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোন নিয়ম অনুসারেই যখন কোন সন্ধি সংঘটিত হয় না, তখন সেই ব্যতিক্রমকে বৈধতা দেয়াকে নিপাতনে সিদ্ধ বলে। বনস্পতি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। বনস্পতি = বন + পতি
দ্বৈপায়ন - শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?
Correct Answer:
গ: দ্বীপ + অয়ন
Explanation:
দ্বৈপায়ন - শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ? সঠিক উত্তর দ্বীপ + অয়ন দ্বৈপায়ন - শব্দের সন্ধি বিচ্ছেদ = দ্বীপ + অয়ন Normal 0 false false false EN - US X - NONE X - NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso - style - name:"Table Normal"; mso - tstyle - rowband - size:0; mso - tstyle - colband - size:0; mso - style - noshow:yes; mso - style - priority:99; mso - style - qformat:yes; mso - style - parent:""; mso - padding - alt:0in 5.4pt 0in 5.4pt; mso - para - margin - top:0in; mso - para - margin - right:0in; mso - para - margin - bottom:10.0pt; mso - para - margin - left:0in; line - height:115%; mso - pagination:widow - orphan; font - size:11.0pt; font - family:"Calibri", "sans - serif"; mso - ascii - font - family:Calibri; mso - ascii - theme - font:minor - latin; mso - hansi - font - family:Calibri; mso - hansi - theme - font:minor - latin; mso - bidi - font - family:"Times New Roman"; mso - bidi - theme - font:minor - bidi;}
'আহরহ' শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি ?
Correct Answer:
ঘ: অহঃ + অহ
পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছদ কোনটি ?
Correct Answer:
ঘ: পদ্ +হতি
Explanation:
পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছদ কোনটি ? সঠিক উত্তর পদ্ +হতি ত্ ও দ্ এর পর হ থাকলে ত্ ও দ্ এর স্হলে দ এবং হ এর স্হলে ধ্ হয়। যেমন : পদ্ + হতি = পদ্ধতি, উৎ + হার = উদ্ধার।
'বাচস্পতি' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি ?
Correct Answer:
ক: বাচঃ+পতি
Explanation:
'বাচস্পতি' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি ? সঠিক উত্তর বাচঃ+পতি বাচঃ + পতি = বাচস্পতি - একটি বিশেষ বিসর্গ সন্ধি। এরূপ আরাে কয়েকটি বিসর্গ সন্ধি : ভাঃ + কর = ভাস্কর, অহঃ + নিশা = অহর্নিশ, অহঃ + অহ = অহরহ।
উপর্যুপরি - শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: উপর + উপরি
Explanation:
উপর্যুপরি - শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর উপর + উপরি উপর্যুপরি - শব্দের সন্ধিবিচ্ছেদ উপর + উপরি। ‘অ/আ’ এরপরে ‘উ/ঊ’ থাকলে উভয়ে মিলে ‘ও’ হয় এবং তা ‘অ/আ’ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। আ + উ = ও যথা + উচিত = যথোচিত, মহা + উৎসব = মহোৎসব, যথা + উপযুক্ত = যথোপযুক্ত।
অদ্রীশা শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ হবে নিচের কোনটি?
Correct Answer:
ক: অদ্রি + ঈশ
Explanation:
অদ্রীশা শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ হবে নিচের কোনটি? সঠিক উত্তর অদ্রি + ঈশ ই - কার কিংবা ঈ - কারের পর ই - কার কিংবা ঈ - কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ - কার হয় ; দীর্ঘ ঈ - কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন - অতি + ই = অতীত, সতী + ইন্দ্র = সতীন্দ্র, পরি + ঈক্ষা = পরীক্ষা, সতী + ঈশ = সতীশ; অদ্রি + ঈশ = অদ্রীশ।
'নিষ্ঠা' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: নিঃ+ঠা
Explanation:
'নিষ্ঠা' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর নিঃ+ঠা 'নিষ্ঠা' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ নিঃ + ঠা। বিসর্গের পরে মূর্ধণ্য অঘোষ ধ্বনি (ট, ঠ) থাকলে বিসর্গের জায়গায় মূর্ধণ্য শিশ (ষ) ধ্বনি, বিসর্গের পরে দন্ত্য অঘোষ ধ্বনি (ত, থ) থাকলে বিসর্গের জায়গায় দন্ত্য শিশ (স) ধ্বনি হয়। অর্থাৎ, ‘ঃ’ - এর পরে ‘চ/ছ’ (তালব্য) থাকলে ‘ঃ’ - এর জায়গায় ‘শ’ ‘ঃ’ - এর পরে ‘ট/ঠ’ (মূর্ধণ্য) থাকলে ‘ঃ’ - এর জায়গায় ‘ষ’ নিঃ + চয় = নিশ্চয়, শিরঃ + ছেদ = শিরশ্ছেদ, ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার, নিঃ + ঠুর = নিষ্ঠুর।
সংবিধান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?
Correct Answer:
ঘ: সম্+বিধান
Explanation:
সংবিধান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ? সঠিক উত্তর সম্+বিধান ম্ এরপর অন্তঃস্থ ধ্বনি য, র, ল, ব কিংবা স, শ, ষ, হ থাকলে ম্ স্থলে অনুস্বার হয়। যেমন: সম্ + বিধান = সংবিধান, সম্ + বাদ = সংবাদ, সম্ + সার = সংসার।
'সার্বভৌম' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?
Correct Answer:
খ: সর্বভূমি+ ষ্ঞ
Explanation:
'সার্বভৌম' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ? সঠিক উত্তর সর্বভূমি+ ষ্ঞ সার্বভৌম শব্দটি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ। এর সঠিক প্রকৃতি প্রত্যয় সর্বভূমি + ষ্ঞ = সার্বভৌম।
নিয়মানুসারে কোনটি সন্ধি
Correct Answer:
গ: পশ্চাধর
জলৌকা সন্ধি বিচ্ছেদ হবে
Correct Answer:
খ: জল+ওকা
Explanation:
জলৌকা সন্ধি বিচ্ছেদ হবে সঠিক উত্তর জল+ওকা অ - কার কিংবা আ - কারের পর ও - কার কিংবা ঔ - কার থাকলে উভয় মিলে ঔ - কার হয়; ঔ - কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন - জল + ওকা = জলৌকা, বন + ঔষধি = বনৌষধি, মহা + ঔষধ = মহৌষধ।
'মনীষা' - শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
Correct Answer:
গ: মনস +ঈষা
Explanation:
'মনীষা' - শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সঠিক উত্তর মনস +ঈষা নিপাতনে সিদ্ধ সন্ধি মনীষা - এর সন্ধি বিচ্ছেদ - মনস্ + ঈষা।আরো কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধি: আ + চর্য = আশ্চর্য, বন্ + পতি = বনস্পতি, বৃহৎ + পতি = বৃহস্পতি, পর্ + পর = পরস্পর, ষট্ + দশ = ষোড়শ, পতৎ + অঞ্জলি = পতঞ্জলিূ।
'দর্শনীয়' শব্দের ঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: দৃশ্য+অনীয়
Explanation:
'দর্শনীয়' শব্দের ঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর দৃশ্য+অনীয় 'দর্শনীয়' শব্দের ঠিক সন্ধিবিচ্ছেদ দৃশ্য + অনীয়। ক, চ, ট, ত, প থাকলে এবং তাদের পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, জ, ড (ড়), দ, ব হয়। অর্থাৎ অঘোষ অল্পপ্রাণ ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো ঘোষ অল্পপ্রাণ ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়। অর্থাৎ কোনো বর্গের প্রথম ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো সেই বর্গের তৃতীয় ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়। যেমন - ক্ + অ = গ + অ দিক্ + অন্ত = দিগন্ত, ণিচ্ + অন্ত = ণিজন্ত, ট্ + আ = ড + আ ষট্ + আনন = ষড়ানন
'সতীশ' শব্দের ঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ঘ: সতী + ঈশ
Explanation:
'সতীশ' শব্দের ঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর সতী + ঈশ 'সতীশ' শব্দের ঠিক সন্ধিবিচ্ছেদ সতী + ঈশ। ই/ঈ এরপরে ই/ঈ থাকলে উভয়ে মিলে ঈ হয় এবং তা ই/ঈ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। ঈ + ই = ঈ সতী + ইন্দ্র = সতীন্দ্র, মহী + ইন্দ্র = মহীন্দ্র, ঈ + ঈ = ঈ সতী + ঈশ = সতীশ, ক্ষিতী + ঈশ = ক্ষিতীশ।
নিয়মানুসারে কোনটি সন্ধি -
Correct Answer:
গ: পশ্চাধর
Explanation:
নিয়মানুসারে কোনটি সন্ধি - সঠিক উত্তর পশ্চাধর অ - কার কিংবা আ - কারের পর অ - কার কিংবা আ - কার থাকলে উভয়ে মিলে আ - কার হয়। আ - কার পূর্ববর্তী ব্যাঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
'ষোড়শ' এর সন্ধি বিচ্ছেদ:
Correct Answer:
গ: ষট্ + দশ
'বনস্পতি'-এর ঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি ?
Correct Answer:
গ: বন+পতি
Explanation:
'বনস্পতি'-এর ঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি ? সঠিক উত্তর বন+পতি 'বনস্পতি' - এর ঠিক সন্ধিবিচ্ছেদ বন + পতি। যে সকল ব্যঞ্জনসন্ধি কোনো নিয়ম না মেনে, বরং নিয়মের ব্যতিক্রম করে সন্ধি হয়, তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন, ‘পতৎ + অঞ্জলি’, এখানে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ‘ত’ এর সঙ্গে স্বরধ্বনি ‘অ’ এর সন্ধি হয়েছে। সুতরাং, সন্ধির নিয়ম অনুসারে ‘ত’ এর জায়গায় ‘দ’ হওয়ার কথা। তার বদলে একটি ‘ত’ লোপ পেয়ে হয়েছে ‘পতঞ্জলি’। এরকম - নিপাতনে সিদ্ধ সন্ধি: আ + চর্য = আশ্চর্য, গো + পদ = গোষ্পদ, বন + পতি = বনস্পতি, বৃহৎ + পতি = বৃহস্পতি, তৎ + কর = তস্কর।
কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ ?
Correct Answer:
গ: বৃহৎ + ঢক্কা =বৃহডঢক্কা
Explanation:
কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ ? সঠিক উত্তর বৃহৎ + ঢক্কা =বৃহডঢক্কা সন্ধি অর্থ মিলন অর্থাৎ পাশাপাশি দুই বর্ণের মিলনকে সন্ধি বলে। অথবা বর্ণকে আশ্রয় করে অর্থপূর্ণ দুটি শব্দকে যে সূত্রে একশব্দ করা হয় তাকে সন্ধি বলে। অথবা প্রথম শব্দের শেষবর্ণ এবং দ্বিতীয় শব্দের প্রথমবর্ণ মিলে নতুন শব্দ তৈরির প্রক্রিয়াকে সন্ধি বলে। সঠিক হবে - বৃহৎ + ঢক্কা।
কোনটি 'নিরাময়' শব্দের সন্ধি-বিচ্ছেদ?
Correct Answer:
ক: নিঃ + আময়
Explanation:
কোনটি 'নিরাময়' শব্দের সন্ধি-বিচ্ছেদ? সঠিক উত্তর নিঃ + আময় 'নিরাময়' শব্দের সন্ধি - বিচ্ছেদ নিঃ + আময়। ‘অ/আ’ ছাড়া অন্য স্বরধ্বনির পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে অ, আ কিংবা, গ, জ, ড, দ, ব কিংবা ঘ, ঝ, ঢ, ধ, ভ কিংবা ঙ, ঞ, ণ, ন, ম কিংবা য, র, ল, ব কিংবা হ থাকলে ‘ঃ’ - র জায়গায় ‘র’ হয়। অর্থাৎ, ‘অ/আ’ ছাড়া অন্য স্বরধ্বনির পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে অ, আ, বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি কিংবা য, র, ল, ব কিংবা হ থাকলে ‘ঃ’ - র জায়গায় ‘র’ হয়। যেমন - নিঃ + আকার = নিরাকার (ই + ঃ + আ) নিঃ + আকরণ = নিরাকরণ (ই + ঃ + আ)
সন্ধির নিয়মে কোনটি সঠিক ?
Correct Answer:
খ: শিরঃ+ছেদ =শিরশ্ছেদ
Explanation:
সন্ধির নিয়মে কোনটি সঠিক ? সঠিক উত্তর শিরঃ+ছেদ =শিরশ্ছেদ সন্ধির নিয়মে সঠিক শিরঃ + ছেদ = শিরশ্ছেদ। বিসর্গের পরে তালব্য অঘোষ ধ্বনি (চ, ছ) থাকলে বিসর্গের জায়গায় তালব্য শিশ (শ) ধ্বনি, বিসর্গের পরে মূর্ধণ্য অঘোষ ধ্বনি (ট, ঠ) থাকলে বিসর্গের জায়গায় মূর্ধণ্য শিশ (ষ) ধ্বনি, বিসর্গের পরে দন্ত্য অঘোষ ধ্বনি (ত, থ) থাকলে বিসর্গের জায়গায় দন্ত্য শিশ (স) ধ্বনি হয়। অর্থাৎ, ‘ঃ’ - এর পরে ‘চ/ছ’ (তালব্য) থাকলে ‘ঃ’ - এর জায়গায় ‘শ’ ‘ঃ’ - এর পরে ‘ট/ঠ’ (মূর্ধণ্য) থাকলে ‘ঃ’ - এর জায়গায় ‘ষ’ ‘ঃ’ - এর পরে ‘ত/থ’ (দন্ত্য) থাকলে ‘ঃ’ - এর জায়গায় ‘স’ হয়। যেমন - ঃ + চ/ছ = শ + চ/ছ নিঃ + চয় = নিশ্চয়, শিরঃ + ছেদ = শিরশ্ছেদ।
সন্ধি বিচ্ছেদ করুন- 'ক্ষুৎপিপাসা'
Correct Answer:
ঘ: ক্ষুধ্ + পিপাসা
Explanation:
সন্ধি বিচ্ছেদ করুন- 'ক্ষুৎপিপাসা' সঠিক উত্তর ক্ষুধ্ + পিপাসা দ্ ও ধ্ এরপরে ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ থাকলে দ্ ও ধ্ স্থলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়। যেমন: ক্ষুৎপিপাসা = ক্ষুধ্ + পিপাসা; তৎকাল = তদ্ + কাল প্রভৃতি।
'রাজ্ঞী' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: রাজ্ + নী
Explanation:
'রাজ্ঞী' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর রাজ্ + নী 'রাজ্ঞী' এর সঠিক সন্ধি বিচ্ছেদ রাজ্ + নী। তালব্য অল্পপ্রাণ ধ্বনির পরে নাসিক্য ধ্বনি আসলে নাসিক্য ধ্বনিটিও তালব্য নাসিক্য ধ্বনি হয়। অর্থাৎ, ‘চ/জ’ এর পরে ঙ, ঞ, ণ, ন, ম (নাসিক্য ধ্বনি) থাকলে সেগুলো ‘ঞ’ হয়ে যায়। চ + ন = চ + ঞ যাচ + না = যাচ্ঞা, রাজ + নী = রাজ্ঞী, জ + ন = জ + ঞ যজ + ন = যজ্ঞ।
নিয়ম অনুসারে সন্ধি হয় না কোনটির ?
Correct Answer:
গ: কুলটা
Explanation:
নিয়ম অনুসারে সন্ধি হয় না কোনটির ? সঠিক উত্তর কুলটা নিয়ম অনুসারে সন্ধি হয় না কুলটা। যে সকল ব্যঞ্জনসন্ধি কোনো নিয়ম না মেনে, বরং নিয়মের ব্যতিক্রম করে সন্ধি হয়, তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন, ‘পতৎ + অঞ্জলি’, এখানে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ‘ত’ এর সঙ্গে স্বরধ্বনি ‘অ’ এর সন্ধি হয়েছে। সুতরাং, সন্ধির নিয়ম অনুসারে ‘ত’ এর জায়গায় ‘দ’ হওয়ার কথা। তার বদলে একটি ‘ত’ লোপ পেয়ে হয়েছে ‘পতঞ্জলি’। এরকম - নিপাতনে সিদ্ধ সন্ধি আ + চর্য = আশ্চর্য, গো + পদ = গোষ্পদ, বন + পতি = বনস্পতি, বৃহৎ + পতি = বৃহস্পতি, তৎ + কর = তস্কর।
সন্ধি বিচ্ছেদ করুন : কথাচ্ছলে
Correct Answer:
খ: কথা + ছলে
Explanation:
সন্ধি বিচ্ছেদ করুন : কথাচ্ছলে সঠিক উত্তর কথা + ছলে স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জনধ্বনিটি দ্বিত্ব (চ্ছ) হয়। যেমন: কথাচ্ছলে = কথা + ছলে। পরিচ্ছদ = পরি + ছদ। মুখচ্ছবি = মুখ + ছবি প্রভৃতি।
'সংবিধান' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ--
Correct Answer:
গ: সম +বিধান
Explanation:
'সংবিধান' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ-- সঠিক উত্তর সম +বিধান সন্ধির নিয়ম অনুসারে ম - এর পর অন্তঃস্থ ধ্বনি য, র, ল, ব কিংবা শ, ষ, স, হ থাকলে, ম স্থলে অনুস্বার(ং) হয়। যেমন - সম + বিধান = সংবিধান, সম + বাদ = সংবাদ, সম + সার = সংসার প্রভৃতি।
মনীষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: মনস্ + ঈষা
Explanation:
মনীষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর মনস্ + ঈষা মনীষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ মনস্ + ঈষা। ‘অ/আ’ এরপরে ‘ই/ঈ’ থাকলে উভয় মিলে ‘এ’ হয় এবং তা ‘অ/আ’ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। আ + ঈ = এ মহা + ঈশ = মহেশ, রমা + ঈশ = রমেশ।
‘অন্বেষণ‘ শব্দের সন্ধি বিচ্ছেদ করুন।
Correct Answer:
ঘ: অনু+ এষণ
Explanation:
‘অন্বেষণ‘ শব্দের সন্ধি বিচ্ছেদ করুন। সঠিক উত্তর অনু+ এষণ ‘অন্বেষণ‘ শব্দের সন্ধি বিচ্ছেদ = অনু + এষণ । Normal 0 false false false EN - US X - NONE X - NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso - style - name:"Table Normal"; mso - tstyle - rowband - size:0; mso - tstyle - colband - size:0; mso - style - noshow:yes; mso - style - priority:99; mso - style - qformat:yes; mso - style - parent:""; mso - padding - alt:0in 5.4pt 0in 5.4pt; mso - para - margin - top:0in; mso - para - margin - right:0in; mso - para - margin - bottom:10.0pt; mso - para - margin - left:0in; line - height:115%; mso - pagination:widow - orphan; font - size:11.0pt; font - family:"Calibri", "sans - serif"; mso - ascii - font - family:Calibri; mso - ascii - theme - font:minor - latin; mso - hansi - font - family:Calibri; mso - hansi - theme - font:minor - latin; mso - bidi - font - family:"Times New Roman"; mso - bidi - theme - font:minor - bidi;}
’প্রত্যুষ’ শব্দর সন্ধি বিচ্ছেদ করুন।
Correct Answer:
ক: প্রতি+ ঊষ
Explanation:
’প্রত্যুষ’ শব্দর সন্ধি বিচ্ছেদ করুন। সঠিক উত্তর প্রতি+ ঊষ ’প্রত্যুষ’ শব্দর সন্ধি বিচ্ছেদ প্রতি + ঊষ। ই/ঈ এরপরে ই/ঈ ছাড়া অন্য কোন স্বরধ্বনি থাকলে ই/ঈ - র জায়গায় য (য - ফলা,্য) হয় এবং তা ই/ঈ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। ই + ঊ = য - ফলা + ঊ প্রতি + উষ = প্রত্যূষ।
যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কাকে?
Correct Answer:
ক: ঈশ্বর গুপ্ত
Explanation:
যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কাকে? সঠিক উত্তর ঈশ্বর গুপ্ত ঈশ্বরচন্দ্র গুপ্তের সাহিত্যকর্মে মধ্যযুগের সাহিত্যের যেমন ছাপ আছে, সেই সাথে আধুনিক যুগের সাহিত্যের ছাপ একই সাথে পাওয়া যায় যদিও তিনি মধ্যযুগের কবি। দুইটা যুগের সন্ধিক্ষণের কবি হিসেবে ঈশ্চরচন্দ্র গুপ্তকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়। একই সাথে তিনি মধ্যযুগের বাংলায় সাহিত্য রচনা করেছেন এবং আধুনিক বাংলা সাহিত্যের ছাপ তার কর্মে রেখে গেছেন তাই তাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়।
সন্ধি বিচ্ছেদ কি হবে?
Correct Answer:
গ: পরি + ঈক্ষা
Explanation:
সন্ধি বিচ্ছেদ কি হবে? সঠিক উত্তর পরি + ঈক্ষা পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ পরি + ঈক্ষা। ই/ঈ এরপরে ই/ঈ থাকলে উভয়ে মিলে ঈ হয় এবং তা ই/ঈ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। ই + ঈ = ঈ পরি + ঈক্ষা = পরীক্ষা, প্রতি + ঈক্ষা = প্রতীক্ষা।
'বিচ্ছিন্ন' শব্দের সন্ধি-বিচ্ছেদ করুন:
Correct Answer:
খ: বি + ছিন্ন
মরুদ্যান শব্দের সন্ধি বিচ্ছেদ -
Correct Answer:
গ: মরু + উদ্যান
Explanation:
মরুদ্যান শব্দের সন্ধি বিচ্ছেদ - সঠিক উত্তর মরু + উদ্যান মরুদ্যান শব্দের সন্ধি বিচ্ছেদ - মরু + উদ্যান। উ/ঊ এরপরে উ/ঊ থাকলে উভয়ে মিলে ঊ হয় এবং তা উ/ঊ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। উ + উ = ঊ মরু + উদ্যান = মরূদ্যান উ + ঊ = ঊ বহু + ঊর্ধ্ব = বহূর্ধ্ব।
বর্গের প্রথম বর্ণের পর যে কোনো বর্গের পঞ্চম বর্ণ থাকলে সন্ধি করার সময় প্রথম বর্ণের স্থলে কোন বর্ণ হয়?
Correct Answer:
ঘ: বর্গের পঞ্চম বর্ণ
Explanation:
বর্গের প্রথম বর্ণের পর যে কোনো বর্গের পঞ্চম বর্ণ থাকলে সন্ধি করার সময় প্রথম বর্ণের স্থলে কোন বর্ণ হয়? সঠিক উত্তর বর্গের পঞ্চম বর্ণ ব্যঞ্জনসন্ধির সূত্র : বর্গের প্রথম বর্ণ + বর্গের পঞ্চম বর্ণ = বর্গের প্রথম বর্ণ বদলে সেই বর্গেরই পঞ্চম বর্ণ হয়। যেমন, মৃন্ময় = মৃৎ + ময়।
প্রত্যূষ শব্দের সঠিক সন্ধি_বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ঘ: প্রতি + ঊষ
Explanation:
প্রত্যূষ শব্দের সঠিক সন্ধি_বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর প্রতি + ঊষ প্রত্যূষ শব্দের সঠিক সন্ধি_বিচ্ছেদ প্রতি + ঊষ। ই/ঈ এরপরে ই/ঈ ছাড়া অন্য কোন স্বরধ্বনি থাকলে ই/ঈ - র জায়গায় য (য - ফলা,্য) হয় এবং তা ই/ঈ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। ই + ঊ = য - ফলা + ঊ প্রতি + উষ = প্রত্যূষ।
'দুরবস্থা' শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়?
Correct Answer:
ক: দুঃ + অবস্থা
Explanation:
'দুরবস্থা' শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়? সঠিক উত্তর দুঃ + অবস্থা পূর্বপদের শেষে যদি অ/ আ ভিন্ন অন্য স্বরধ্বনির পর বিসর্গ (র - জাত) থাকে এবং পরপদের প্রথমে যদি স্বরধ্বনি থাকে তবে সন্ধির ফলে বিসর্গ 'র' হয়ে যায় এবং পরের স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়। যেমন - (উঃ + অ = উ + র) দুঃ + অবস্থা = দুরবস্থা , চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ।
'রত্নাকর ' শব্দটির সন্ধি - বিচ্ছেদ _
Correct Answer:
গ: রত্ন + আকর
Explanation:
'রত্নাকর ' শব্দটির সন্ধি - বিচ্ছেদ _ সঠিক উত্তর রত্ন + আকর 'রত্নাকর ' শব্দটির সন্ধি - বিচ্ছেদ - - রত্ন + আকর। ‘অ/আ’ এরপরে ‘অ/আ’ থাকলে উভয়ে মিলে ‘আ’ হয় এবং তা প্রথম ‘অ/আ’ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। অ + আ = আ হিম + আলয় = হিমালয়, দেব + আলয় = দেবালয়, রত্ন + আকর = রত্নাকর।
'দ্বৈপায়ন' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ করুন।
Correct Answer:
খ: দ্বীপ+ অয়ন
Explanation:
'দ্বৈপায়ন' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ করুন। সঠিক উত্তর দ্বীপ+ অয়ন সন্নিহিত দুটো ধ্বনির মিলনের নাম সন্ধি। দৈপায়ন শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ - দ্বীপ + অয়ন।
'পর্যন্ত' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: পরি + অন্ত
Explanation:
'পর্যন্ত' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর পরি + অন্ত 'পর্যন্ত' শব্দের সন্ধি বিচ্ছেদ পরি + অন্ত। ই/ঈ এরপরে ই/ঈ ছাড়া অন্য কোন স্বরধ্বনি থাকলে ই/ঈ - র জায়গায় য (য - ফলা,্য) হয় এবং তা ই/ঈ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। ই + অ = য - ফলা + অ অতি + অন্ত = অত্যন্ত, প্রতি + অহ = প্রত্যহ, অতি + অধিক = অত্যধিক, আদি + অন্ত = আদ্যন্ত, যদি + অপি = যদ্যপি, পরি + অন্ত = পর্যন্ত।
বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ
Correct Answer:
ঘ: বাক্ + আড়ম্বর
Explanation:
বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ সঠিক উত্তর বাক্ + আড়ম্বর ক, চ, ট, ত্, প্ - এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলাে যথাক্রমে গ্, জ্, ড্ (ড়্), দ্, ব্ হয়। পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়। যেমন - দিক্ + অন্ত = দিগন্ত, বাক্ + আড়ম্বর = বাগাড়ম্বর।