verb tense MCQs
Showing 14 questions (Total: 14)
ক্রিয়ামূল, ক্রিয়ারকাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
Correct Answer:
খ: রুপতত্ত্ব
Explanation:
ক্রিয়ামূল, ক্রিয়ারকাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সঠিক উত্তর রুপতত্ত্ব সব ভাষার ব্যাকরণেই প্রধানত নিম্নলিখিত চারটি বিষয়ের আলোচনা করা হয় –১. ধ্বনিতত্ত্ব (Phonology)২. শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology)৩. বাক্যতত্ত্ব বা পদক্রম (Syntax) এবং৪. অর্থতত্ত্ব (Semantics) এ ছাড়া অভিধানতত্ত্ব (Lexicography) ছন্দ ও অলংকার প্রভৃতিও ব্যাকরণের আলোচ্য বিষয়। ১. ধ্বনিতত্ত্ব ধ্বনি: মানুষের বাক প্রত্যঙ্গ অর্থাৎ কণ্ঠনালি, মুখবিবর, জিহ্বা, আল - জিহ্বা, কোমল তালু, শক্ত তালু, দাঁত, মাড়ি, চোয়াল, ঠোট ইত্যাদির সাহায্যে উচ্চারিত আওয়াজকে ‘ধ্বনি’ বলা হয়। বাক প্রত্যঙ্গজাত ধ্বনির সুক্ষ্মতম মৌলিক অংশ বা একককে (Unit) ধ্বনিমূল (Phoneme) বলা হয়। ধ্বনির উচ্চারণপ্রণালী, উচ্চারণের স্থান, বর্ণমালা, ধ্বনি, ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস, সন্ধি[১৮তম বিসিএস প্রিলিমিনারি] , ধ্বনির পরিবর্তন ও লোপ, ণত্ব ও ষত্ব বিধান ইত্যাদি বাংলা ব্যাকরণে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ২. রূপতত্ত্বঃ এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়, শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ (morpheme)। রূপ গঠন করে শব্দ। সেই জন্য শব্দতত্ত্বকে রূপতত্ত্ব (Morphology) বলা হয়। শব্দ, প্রত্যয়, পুরুষ, উপসর্গ, অনুসর্গ, কারক ও বিভক্তি, বচন, ক্রিয়ার কাল, ক্রিয়ামূল, দ্বিরুক্ত শব্দ, পদাশ্রিত নির্দেশক, সমাস, লিঙ্গ ইত্যাদি শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে আলোচনা করা হয়। ৩. বাক্যতত্ত্বঃ মানুষের বাক্প্রত্যঙ্গজাত ধ্বনি সমন্বয়ে গঠিত শব্দসহযোগে সৃষ্ট অর্থবোধক বাক প্রবাহের বিশেষ বিশেষ অংশকে বলা হয় বাক্য (Sentence)। বাক্যের সঠিক গঠনপ্রণালী, বাচ্য, উক্তি, বিভিন্ন উপাদানের সংযোজন ও বিয়োজন, এদের সার্থক ব্যবহারযোগ্যতা, বাক্যমধ্যে শব্দ বা পদের স্থান বা ক্ৰম, পদের রূপ পরিবর্তন ইত্যাদি বিষয় বাক্যতত্ত্বে আলোচিত হয়। বাক্যের মধ্যে কোন পদের পর কোন পদ বসে, কোন পদের স্থান কোথায় - বাক্যতত্ত্বে এসবের পূর্ণ বিশ্লেষণ থাকে। বাক্যতত্ত্বকে পদক্রমও বলা হয়। ৪. অর্থতত্ত্বঃ শব্দের অর্থবিচার, বাক্যের অর্থবিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ, যেমন—মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ ইত্যাদি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়।
'হাসান বই পড়ছে'-কোন কালের উদাহরন ?
Correct Answer:
খ: ঘটমান
Explanation:
'হাসান বই পড়ছে'-কোন কালের উদাহরন ? সঠিক উত্তর ঘটমান 'হাসান বই পড়ছে' - ঘটমান কালের উদাহরন। ঘটমান বর্তমান সম্পাদনা: যে ক্রিয়ার কাজ বর্তমানে ঘটছে বা চলছে, এখনো শেষ হয়ে যায়নি, তাকে ঘটমান বর্তমান কাল বলা হয়। যেমন: আমার ছোট ভাই লিখছে। হামিম এবং নাহিদ এখনো ফুটবল খেলছে। ঘটমান অতীত সম্পাদনা: যে ক্রিয়া অতীত কালে চলেছিল, তখনো শেষ হয়নি বোঝায়, তাকে ঘটমান অতীত কাল বলা হয়। যেমন: রিতা ঘুমাচ্ছিল। তিনি মেয়েটির চেহারা কেমন জানতে চাইছিলেন। ঘটমান ভবিষ্যৎ সম্পাদনা: যে ক্রিয়ার কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে, তার কালকে ঘটমান ভবিষ্যৎ কাল বলা হয়। যেমন: সুমন হয়তো তখন দেখতে থাকবে। মনীষা দৌড়াতে থাকবে।
'তুমি যদি যেতে ভাল হত' -- বাক্যটিতে 'যেতে' শব্দটি ক্রিয়ার কোন কাল?
Correct Answer:
ঘ: নিত্যবৃত্ত অতীত
Explanation:
'তুমি যদি যেতে ভাল হত' -- বাক্যটিতে 'যেতে' শব্দটি ক্রিয়ার কোন কাল? সঠিক উত্তর নিত্যবৃত্ত অতীত তুমি যদি যেতে ভালো হতো। এখানে, যেতে শব্দটি অতীত কালের নিত্যবৃত্ত অতীত কালকে বোঝায়। নিত্যবৃত্ত অতীত: অতীত কালের যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে। এখানে, যেতে বলতে অভ্যস্ততা বোঝায়। তাই সঠিক উত্তর :নিত্যবৃত্ত অতীত।
কোন ক্ষেত্রে পরোক্ষ উক্তির ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে?
Correct Answer:
ক: চিরন্তন সত্য
Explanation:
কোন ক্ষেত্রে পরোক্ষ উক্তির ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে? সঠিক উত্তর চিরন্তন সত্য পরোক্ষ উক্তির ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে চিরন্তন সত্য বাক্য থাকলে। প্রত্যক্ষ উক্তি চিরন্তন সত্য হলে পরোক্ষ উক্তিতে ক্রিয়ার কালের কোন পরিবর্তন হয় না। যেমন: শিক্ষক বললেন, "পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। " = শিক্ষক বললেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।
উৎপত্তির দিক থেকে ক্রিয়ার কাল কোন দুভাগে বিভক্ত ?
Correct Answer:
ঘ: মৌলিক ও কৃদন্ত
Explanation:
উৎপত্তির দিক থেকে ক্রিয়ার কাল কোন দুভাগে বিভক্ত ? সঠিক উত্তর মৌলিক ও কৃদন্ত ক্রিয়ার যে রূপের দ্বারা ক্রিয়া ঘটার বিভিন্ন সময় বোঝায়, সেই সময়কে ক্রিয়ার কাল বলা হয়। অথবা কার্য সম্পন্ন হওয়ার সময়কেই ক্রিয়ার কাল বা কাল বলে। ক্রিয়ার কাল তিন প্রকার। উৎপত্তির দিক থেকে ক্রিয়ার কাল দুই প্রকার - - মৌলিক ও কৃদন্ত।
’প্রতিদিন ফুল ফুটত’ - কোন্ কাল?
Correct Answer:
ঘ: নিতৃবৃত্ত অতীত
'তুমি যদি যেতে ভালো হত'- বাক্যটিতে 'যেতে' শব্দটি ক্রিয়ার কোন কাল ?
Correct Answer:
ঘ: নিত্যবৃত্ত
Explanation:
'তুমি যদি যেতে ভালো হত'- বাক্যটিতে 'যেতে' শব্দটি ক্রিয়ার কোন কাল ? সঠিক উত্তর নিত্যবৃত্ত অতীত কালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে। যেমন - কামনা প্রকাশে : আজ যদি সুমন আসত, কেমন মজা হতো। অসম্ভব কল্পনায় : সাতাশ যদি হতাে একশ সাতাশ। সম্ভাবনা প্রকাশে : তুমি যদি যেতে, তবে ভালোই হত।
‘গ্রামের নদী তীরে বেড়াতাম‘ - কোন কালের ক্রিয়ারূপ ?
Correct Answer:
গ: নিত্যবৃত্ত অতীত
Explanation:
‘গ্রামের নদী তীরে বেড়াতাম‘ - কোন কালের ক্রিয়ারূপ ? সঠিক উত্তর নিত্যবৃত্ত অতীত অতীত কালে যে ক্রীয়া সাধারণত অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত বলে। যেমন - গ্রামে নদী তীরে বেড়াতাম। কামনা, কল্পনা প্রকাশ্যে নিত্যবৃত্ত অতীত কাল হয়।
'ক্রিয়ার কাল ও পুরুষ ' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Correct Answer:
খ: রুপতত্ত্বে
Explanation:
'ক্রিয়ার কাল ও পুরুষ ' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সঠিক উত্তর রুপতত্ত্বে Plentitude এবং abundance মানে প্রাচুর্য। অর্থাৎ একই রকম option select করতে হবে। (a) augury [পূর্বাভাস] : divination [সঠিক অনুমান] - [may be]; (b) indurate [ শক্ত করা] : harden [শক্ত করা] - [match]; (c) perspicacity [স্বচ্ছদৃষ্টি] : clarity [স্বচ্ছতা] - [may be]; (d) mulct [জরিমানা করা] : muzzle [মুখবন্ধ করা] - [not a match] ।
ক্রিয়ার কাল ও পুরুষ কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
Correct Answer:
খ: রুপতত্ত্ব
Explanation:
ক্রিয়ার কাল ও পুরুষ কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সঠিক উত্তর রুপতত্ত্ব এর বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়, শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ। রূপ গঠন করে শব্দ। সেই জন্য শব্দতত্ত্বকে রূপ্তত্ত্ব বলা হয়। ক্রিয়ার কাল ও পুরুষ রূপতত্ত্বে বলা হয় ক্রিয়ার কাল ও পুরুষ রূপতত্ত্বে আলোচিত হয়।
ক্রিয়ার কালা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Correct Answer:
ক: রুপতত্ত্ব
Explanation:
ক্রিয়ার কালা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সঠিক উত্তর রুপতত্ত্ব রূপ: শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় রূপ বা morpheme। রূপ শব্দের ক্ষুদ্রতম একক। এই রূপ বা morpheme থেকেই শব্দতত্ত্বের নাম হয়েছে রূপতত্ত্ব বা Morphology। ক্রিয়ার কাল ব্যাকারণের রূপতত্ত্বের আলোচিত হয়।
'কর' ধাতুর পুরাঘটিত অতীত কালের প্রযোজক ক্রিয়ার উদাহরণ কোনটি?
Correct Answer:
গ: করিয়েছিলাম
ক্রিয়ার কাল কত প্রকার?
Correct Answer:
ক: ৩
ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার?
Correct Answer:
ক: ৩