জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
বায়ুমণ্ডলের কোন ভৌত অবস্থা পরিবর্তনে উদ্ভিদের প্রস্বেদন বৃদ্ধি পায়?
Correct Answer:
ঘ: আর্দ্রতা হ্রাস
জীব প্রযুক্তির মাধ্যমে কোন জাতের ধান থেকে সুপার রাইস উদ্ভাবন করা হয়েছে?
Correct Answer:
ঘ: জ্যাপানিক
কোষ চক্রের কোন দশায় DNA সংশ্লেষণ ঘটে?
Correct Answer:
গ: S দশায়
Explanation:
কোষ চক্রের কোন দশায় DNA সংশ্লেষণ ঘটে? সঠিক উত্তর S দশায় G1 দশা ➞ (i) সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়, (ii) ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয়, (iii) প্রয়োজনীয় অন্যান্য প্রোটিন, RNA এবং DNA রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয়S দশা ➞ DNA রেপ্লিকেশনG2 দশা ➞ (i) মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষণ, (ii) প্রয়োজনীয় ATP তৈরি হয়M দশা ➞ একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি
কোন ধরনের আলো পাতার পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে?
Correct Answer:
ক: নীল
মানবদেহে আক্রমণকারী ম্যালেরিয়া জীবাণুর প্রথম দশাটির নাম কী?
Correct Answer:
গ: স্পোরোজয়েট
Explanation:
মানবদেহে আক্রমণকারী ম্যালেরিয়া জীবাণুর প্রথম দশাটির নাম কী? সঠিক উত্তর স্পোরোজয়েট মানবদেহে প্রবেশকৃত ম্যালেরিয়ার পরজীবীর প্রথম ধাপ = স্পোরোজয়েট | ম্যালেরিয়া রোগটি প্লাজমোডিয়াম বর্গের এককোষীয় পরজীবীর দ্বারা ঘটিত হয়। কেবল চার ধরনের প্লাজমোডিয়াম পরজীবী মানুষের মধ্যে সংক্রমন ঘটায়,এদের মধ্যে সবথেকে বেশি প্রভাবিত করে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এবং প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স।
মানুষের স্বরযন্ত্রের সবচেয়ে বড় তরুণাস্থি কোনটি?
Correct Answer:
ঘ: অ্যাডাম’স অ্যাপল
কোন এনজাইম দ্বারা প্লাজমিডের নির্দিষ্ট অংশ কাটা হয়?
Correct Answer:
ঘ: রেস্ট্রিকশন
Explanation:
কোন এনজাইম দ্বারা প্লাজমিডের নির্দিষ্ট অংশ কাটা হয়? সঠিক উত্তর রেস্ট্রিকশন রেস্ট্রিকশন এনজাইম (Restriction enzyme) ➞ যে এনজাইম প্রয়োগ করে DNA অণুর সুনির্দিষ্ট সিকুয়েন্স এর একটি অংশ কেটে নেয়া যায় ঐ এনজাইমকে রেস্ট্রিকশন এনজাইম বলে । এদেরকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজও বলা হয় । এরা DNA অণুর একটি সুনির্দিষ্ট সিকোয়েন্স, যাকে রেস্ট্রিকশন সাইট বলা হয়, তা কেটে দিতে সক্ষম । রেস্ট্রিকশন এনজাইমকে DNA অণু কর্তনের সূক্ষ্ম ছুরিকা (Molecular scissors-আণবিক কাঁচি বা বায়োলজিক্যাল নাইফ) হিসেবে ব্যবহার করা হয় । বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে এ পর্যন্ত সহস্রাধিক রেস্ট্রিকশন এনজাইম পৃথক করা হয়েছে ; যেমন - Eco RI, Hind III, Bam HI প্রভৃতি ।লাইগেজ এনজাইম ➞ ছেদনকৃত DNA খন্ডসমূহ (কাঙ্ক্ষিত DNA ও বাহক) DNA লাইগেজ এনজাইম দ্বারা সংযুক্ত করা হয় ।সহজ ভাষায়, • DNA জোড়া লাগানো ➞ লাইগেজ এনজাইম• DNA কাটা/কর্তন/ছেদন/পৃথকীকরণ ➞ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ
মানুষের DNA খন্ডগুলোর ফটোগ্রাফিক বিন্যাসকে কী বলে?
Correct Answer:
খ: DNA ফিংগারপ্রিন্ট
Explanation:
মানুষের DNA খন্ডগুলোর ফটোগ্রাফিক বিন্যাসকে কী বলে? সঠিক উত্তর DNA ফিংগারপ্রিন্ট মানুষের DNA খন্ডগুলোর ফটোগ্রাফিক বিন্যাসকে DNA ফিংগারপ্রিন্ট বলে | DNA fingerprinting একটি অত্যাধুনিক পদ্ধতি যার মাধ্যমে কোষের মধ্যে অবস্থিত ডিএনএ বিশ্লেষণ করে কোন মানুষের একটি প্রতিকৃতি বা আলেখ্য তৈরি করা হয়, যে আলেখ্য তাকে ভবিষ্যতে সঠিকভাবে শনাক্ত করতে ব্যবহৃত হতে পারে।
প্যাপিলোমা ভাইরাসের কারণে কোন রোগটি হয়?
Correct Answer:
গ: জরায়ুর ক্যান্সার
Explanation:
প্যাপিলোমা ভাইরাসের কারণে কোন রোগটি হয়? সঠিক উত্তর জরায়ুর ক্যান্সার প্যাপিলোমা ভাইরাসের কারণে জরায়ুর ক্যান্সার হয় | জরায়ু ক্যান্সারের প্রাথমিক কিছু লক্ষণ হল- অনিয়মিত মাসিক চক্র, পা ফুলে যাওয়া, ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবে রক্ত, প্রস্রাব নিয়ন্ত্রণে অক্ষমতা, ওজন হ্রাস, মলদ্বারে ব্যথা বা রক্তপাত। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, জরায়ুর ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে সাধারণত খুব কম উপসর্গ থাকে।
উদ্ভিদ সবচেয়ে দ্রুত শোষণ করে কোন আয়নটি?
Correct Answer:
গ: K+
Explanation:
উদ্ভিদ সবচেয়ে দ্রুত শোষণ করে কোন আয়নটি? সঠিক উত্তর K+ K+ এবং NO3 আয়ন উদ্ভিদ দ্বারা সর্বাপেক্ষা দ্রুত গতিতে শোষিত হয় |
একাইনোডার্মাটা শ্রেণির প্রাণীদের মূল বৈশিষ্ট্য হলো-
Correct Answer:
খ: এদের ত্বক কন্টকিত
Explanation:
একাইনোডার্মাটা শ্রেণির প্রাণীদের মূল বৈশিষ্ট্য হলো- সঠিক উত্তর এদের ত্বক কন্টকিত একাইনোডার্মাটা প্রাণিজগতের অন্যতম একটি প্রধান পর্ব। একাইনোডার্মাটা |বৈশিষ্ট্য:অখণ্ডায়িত দেহের বহির্ভাগ(ত্বক) চুননির্মিত (Calcareous) কাঁটা (Spine) ও অসিকলে (Ossicle) আবৃত।
মানবদেহে সবচেয়ে ছোটো অস্থি কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: কানে
Explanation:
মানবদেহে সবচেয়ে ছোটো অস্থি কোথায় অবস্থিত? সঠিক উত্তর কানে অস্থি কলা মেরুদণ্ডী প্রাণীদের দেহের অস্থিনির্মিত অন্তঃ কঙ্কাল গঠনকারী একটি কঠিন যোজক কলা (অন্যান্য কঠিন যোজক কলার উদাহরণ হল হাড়ের কিছু অংশের তরুণাস্থি ও দাঁতের ডেন্টিন, সিমেন্ট এবং এনামেল)। অস্থি অর্থাৎ হাড়। এক একটি হাড় বা অস্থি একেকটি অঙ্গ। কিন্তু সেই অঙ্গের মধ্যে অনেক রকম কলা আছে।
শৈবালের সঞ্চিত খাদ্য কি জাতীয়?
Correct Answer:
ক: স্টার্চ
Explanation:
শৈবালের সঞ্চিত খাদ্য কি জাতীয়? সঠিক উত্তর স্টার্চ অধিকাংশ শৈবালের সঞ্চিত খাদ্য স্টার্চ/কার্বোহাইড্রেট বা শর্করা; কিছু সদস্যে চর্বি, অ্যালকোহল বা তৈল সঞ্চিত থাকে। এদের দেহে পরিবহন টিস্যু (vascular tissue) অনুপস্থিত।
বৃক্কীয় নালিকার অংশ নয় কোনটি?
Correct Answer:
খ: গ্লোমেরুলাস
Explanation:
বৃক্কীয় নালিকার অংশ নয় কোনটি? সঠিক উত্তর গ্লোমেরুলাস গ্লোমেরুলাস বৃক্কীয় নালিকার অংশ নয় | এটি একগুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি। এটি ছাঁকনির মতো কাজ করে রক্ত থেকে পরিস্রুত তরল উৎপন্ন করে। গ্লোমেরুলাস বৃক্কের মেডুলার কাছাকাছি অবস্থিত |
মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটি?
Correct Answer:
খ: পাতা কন্টকে পরিণত হয়
Explanation:
মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর পাতা কন্টকে পরিণত হয় মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য ১.মূল বিস্তৃত অথবা মাটির গভীরে প্রসারিত থাকে ।২.কান্ড ও পাতা চ্যাপ্টা ও রসালো ।৩.পাতা অনেক ক্ষেত্রে কন্টকে পরিণত হয়, কোন কোন পাতা গোটানো ও ভাঁজ করা থাকে ।৪.কোষের আকার অপেক্ষাকৃত ছোট ,কোষ প্রাচীর পুরু ও কিউটিকল যুক্ত থাকে ।
মানবদেহের সারভাইকাল কশেরুকার সংখ্যা কয়টি?
Correct Answer:
গ: 7
Explanation:
মানবদেহের সারভাইকাল কশেরুকার সংখ্যা কয়টি? সঠিক উত্তর 7 মেরুদন্ডে:সারভাইকাল কশেরুকা = ৭ টিথোরাসিক কশেরুকা = ১২ টিলাম্বার কশেরুকা = ৫ টিস্যাক্রাম = ১টিকক্কিক্স = ১টি।মোট ২৬ টি।
মানবদেহের ক্ষত নিরাময়ে কোনটি অপরিহার্য?
Correct Answer:
ক: মাইটোসিস (mitosis)
Explanation:
মানবদেহের ক্ষত নিরাময়ে কোনটি অপরিহার্য? সঠিক উত্তর মাইটোসিস (mitosis) মাইটোসিসের গুরুত্ব বা তাৎপর্য বা প্রয়োজনীয়তা :• দেহ গঠন ও বৃদ্ধি• বংশবৃদ্ধি• জননাঙ্গ সৃষ্টি ও জনন কোষের সংখ্যা বৃদ্ধি• নির্দিষ্ট আকার-আয়তন রক্ষা• নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা• ক্রোমোসোমের সমতা রক্ষা• ক্ষতস্থান পূরণ• ক্রমাগত ক্ষয়পূরণ• পুনরুৎপাদন• গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা• অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে টিউমার, ক্যান্সার ইত্যাদি সৃষ্টি
অক্সিজেন পরিবহনে সহায়তাকারী রক্তকণিকার নাম কী?
Correct Answer:
গ: ইরাইথ্রোসাইট
Explanation:
অক্সিজেন পরিবহনে সহায়তাকারী রক্তকণিকার নাম কী? সঠিক উত্তর ইরাইথ্রোসাইট লোহিত রক্তকণিকা (Erythorcytes/ইরাইথ্রোসাইট), মানুষের শরীরে লোহিত রক্ত কণিকার সংখ্যা সবচেয়ে বেশি। এটি শ্বসনকার্যে আগত অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লোহিত রক্তকণিকা লাল অস্থিমজ্জা, প্লীহা ইত্যাদি থেকে উৎপন্ন হয়।
ঘাসফড়িং এর কোন গ্রন্থি থেকে জুভেনাইল হরমোন ক্ষরিত হয়?
Correct Answer:
খ: কর্পোরা অ্যালাটা
Explanation:
ঘাসফড়িং এর কোন গ্রন্থি থেকে জুভেনাইল হরমোন ক্ষরিত হয়? সঠিক উত্তর কর্পোরা অ্যালাটা ইন্টারসেরিব্রাল গ্রন্থি কোষ-প্রোথরাসিকোট্রপিক হরমোন বা মস্তিষ্ক হরমোন ।প্রোথরাসিক গ্রন্থি -একডাইসন হরমোন কর্পোরা এলাটা-জুভেনাইল হরমোন কর্পোরা কার্ডিয়াকা-গ্রোথ হরমোন।
IVF-এর জনক কে?
Correct Answer:
ক: রবার্ট এডওয়ার্ডস
Explanation:
IVF-এর জনক কে? সঠিক উত্তর রবার্ট এডওয়ার্ডস IVF-এর জনক রবার্ট এডওয়ার্ডস | কৃত্রিম নিষেকক্রিয়া (IVF) নিয়ে তার অনবদ্য গবেষণার ফলেই ১৯৭৮ সালে জন্ম নেয় প্রথম 'টেস্টটিউব বেবি' লুইস ব্রাউন।
বৃহদন্ত্রের কোন স্তরে গবলেট কোষ থাকে?
Correct Answer:
খ: মিউকোসা
Explanation:
বৃহদন্ত্রের কোন স্তরে গবলেট কোষ থাকে? সঠিক উত্তর মিউকোসা বৃহদন্ত্র, বৃহৎ অন্ত্র নামেও পরিচিত, যা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল নালীর এবং মেরুদন্ডীদের পরিপাকতন্ত্রের শেষ অংশ। পানি এখানে শোষিত হয় এবং অবশিষ্ট বর্জ্য পদার্থ মল হিসেবে সংরক্ষণ করে মলত্যাগ এর পূর্ব পর্যন্ত।মিউকোসা (Mucosa): স্তম্ভাকার আবরণী কলা এবং গবলেট (Goblet) কোষে গঠিত এস্তরটি পাকস্থলী সবচেয়ে ভেতরের স্তর। এ স্তর থেকেই ভিলি (Villi) নামক অভিক্ষেপ সৃষ্টি হয়। এস্তরে শোষণক্ষম কোষও উপস্থিত।
কোনটি autosomal recessive disorder?
Correct Answer:
ঘ: থ্যালাসেমিয়া
Explanation:
কোনটি autosomal recessive disorder? সঠিক উত্তর থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া (Thalassemia) একটি অটোজোমাল মিউট্যান্ট প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রক্তের রোগ। এই রোগে রক্তে অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিন কণার উৎপাদনে ত্রুটি হয়। থ্যালাসেমিয়া ধারণকারী মানুষ সাধারণত রক্তে অক্সিজেনস্বল্পতা বা “অ্যানিমিয়া”তে ভুগে থাকেন।
কোন রক্ত কণিকা "cell-mediated immunity" এর সাথে সম্পৃক্ত?
Correct Answer:
ঘ: টি-লিম্ফোসাইট (T lymphocyte)
Explanation:
কোন রক্ত কণিকা "cell-mediated immunity" এর সাথে সম্পৃক্ত? সঠিক উত্তর টি-লিম্ফোসাইট (T lymphocyte) কাজের ধরন ও এদের কোহপ্রাচীরের রাসায়নিক গঠন অনুযায়ী লিম্ফোসাইট ৩ ধরনের। যথাঃ T-কোষ, B-কোষ এবং NK-কোষ। টি কোষ (থাইমাস কোষ) এবং বি কোষ (অস্থি মজ্জা থেকে প্রাপ্ত কোষ) হলো অভিযোজিত প্রতিরোধী প্রতিক্রিয়ার প্রধান কোষীয় উপাদান। টি কোষগুলি কোষমধ্যস্থ অনাক্রম্যতার(cell-mediated immunity) সাথে জড়িত, যেখানে বি কোষগুলো প্রাথমিকভাবে হিউমারাল অনাক্রম্যতার জন্য দায়ী (অ্যান্টিবডি সম্পর্কিত)।
রক্তে অক্সিজেনের মাত্রা (O2 saturation) ও হৃদস্পন্দন পরিমাপক যন্ত্রের নাম -
Correct Answer:
ঘ: পালস অক্সিমিটার
Explanation:
রক্তে অক্সিজেনের মাত্রা (O2 saturation) ও হৃদস্পন্দন পরিমাপক যন্ত্রের নাম - সঠিক উত্তর পালস অক্সিমিটার কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রের ব্যবহার :(i) বেগ মাপার যন্ত্রের নাম ➞ ভেলাটোমিটার(ii) ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম ➞ সিসমোমিটার(iii) কম্পাঙ্ক নির্ণায়ক যন্ত্র ➞ সনোমিটার(iv) বিকিরণ নির্ণায়ক যন্ত্র ➞ রেডোমিটার(v) তড়িৎ প্রবাহ পরিমাপক যন্ত্র ➞ অ্যামিটার(vi) বিভব পার্থক্য পরিমাপক যন্ত্র ➞ ভোল্টমিটার(vii) আপেক্ষিক গুরুত্ব পরিমাপক যন্ত্র ➞ হাইড্রোমিটার(viii) বায়ুমন্ডলীয় চাপ পরিমাপক যন্ত্র ➞ ব্যারোমিটার(ix) দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্র ➞ ল্যাকটোমিটার(x) রক্তচাপ পরিমাপক যন্ত্র ➞ স্ফিগমোম্যানোমিটার(xi) গৃহীত তাপ অথবা বর্জিত তাপ ➞ ক্যালরিমিটার(xii) আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র ➞ হাইগ্রোমিটার(xiii) রক্তে অক্সিজেনের মাত্রা ও হৃদস্পন্দন পরিমাপক যন্ত্র ➞ পালস অক্সিমিটার
ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে কখন প্রথম হৃদস্পন্দন শুরু হয়?
Correct Answer:
খ: ষষ্ঠ সপ্তাহ
Explanation:
ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে কখন প্রথম হৃদস্পন্দন শুরু হয়? সঠিক উত্তর ষষ্ঠ সপ্তাহ বিশেষজ্ঞদের মতে, গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহেই গর্ভের শিশুর হৃদপিণ্ডের গঠন শুরু হয়ে যায়। তাই কনসিভ করার সাধারণত ২২-২৪ দিনের মধ্যেই অর্থাৎ গর্ভাবস্থার ষষ্ঠ সপ্তাহ নাগাদ বাচ্চার হার্টবিট শুরু হয়। তবে এই সময় বাচ্চার হৃদপিণ্ড এতটাই ছোট থাকে যে তা আল্ট্রাসাউন্ড বা ডপলার মেশিনে ধরা পড়ার মত শব্দ উৎপন্ন করতে পারে না।
পরজীবী ছত্রাকের চৌম্বক অঙ্গ হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
Correct Answer:
গ: হস্টোরিয়াম
Explanation:
পরজীবী ছত্রাকের চৌম্বক অঙ্গ হিসেবে ব্যবহৃত হয় কোনটি? সঠিক উত্তর হস্টোরিয়াম হস্টোরিয়াম (Haustorium): পোষক দেহ থেকে খাদ্য শোষণকারী হাইফাকে হস্টোরিয়াম বলে। হস্টোরিয়াম পরজীবী ছত্রাকের চৌম্বক অঙ্গ হিসেবে ব্যবহৃত হয় |
কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাসপ্রশ্বাস নেয় ?
Correct Answer:
গ: ত্বক
Explanation:
কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাসপ্রশ্বাস নেয় ? সঠিক উত্তর ত্বক কেঁচো তাদের ত্বকের মাধ্যমে শ্বাস নেয়। বাতাস সহজেই তাদের ত্বকের মধ্য দিয়ে যেতে পারে যা এটিকে আর্দ্র ও পাতলা করে।
মাতৃদুগ্ধে কোন ধরনের immunoglobulin থাকে?
Correct Answer:
ঘ: IgA
Explanation:
মাতৃদুগ্ধে কোন ধরনের immunoglobulin থাকে? সঠিক উত্তর IgA Immunoglobulin A (IgA): দেহের মোট Ig-র মধ্যে ১৫% হচ্ছে IgA। এ ধরনের অ্যান্টিবডি মিউকাস ঝিল্লিতে আবৃত থাকে, যেমন-পরিপাক, জনন ও শ্বসনতন্ত্রে বিস্তৃত হয় এবং সেখানে রোগ সৃষ্টিকারী অণুজীব ও অণুকণাকে প্রশমিত করে। মায়ের দুধেও IgA পাওয়া যায় এবং বুকের দুধ খাওয়ানোর সময় শিশুদেহে স্থানান্তরিত হয়।
Cycas এর কোন প্রজাতির পাতা চর্মরোগ উপশমে ব্যবহৃত হয়?
Correct Answer:
ক: Cycas circinalis
Explanation:
Cycas এর কোন প্রজাতির পাতা চর্মরোগ উপশমে ব্যবহৃত হয়? সঠিক উত্তর Cycas circinalis Cycas এর অর্থনৈতিক গুরুত্ব :• Cycas revoluta ➞ এর বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়• Cycas pectinata ➞ এই উদ্ভিদের কচিপাতা সবজি হিসেবে ব্যবহৃত হয়• Cycas circinalis ➞ এর স্ফীতকন্দ ও বীজ হতে একপ্রকার এরারুট (বার্লি) প্রস্তুত করা হয় এবং কচিপাতা পাকস্থলীর পীড়া ও চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়
কোন এনজাইম আমিষ পরিপাকে সাহায্য করে?
Correct Answer:
ক: ট্রিপসিন
Explanation:
কোন এনজাইম আমিষ পরিপাকে সাহায্য করে? সঠিক উত্তর ট্রিপসিন ট্রিপসিন হল একটি প্রোটিওলাইটিক এনজাইম যা প্রোটিনের(আমিষ) ভাঙ্গনকে অনুঘটক করে এবং জীবন্ত প্রাণীর এবং কোষগুলির সঠিকভাবে কাজ করার জন্য একটি অপরিহার্য এনজাইম।
কোন এনজাইম লালা গ্রন্থিতে পাওয়া যায়?
Correct Answer:
ঘ: টায়ালিন
Explanation:
কোন এনজাইম লালা গ্রন্থিতে পাওয়া যায়? সঠিক উত্তর টায়ালিন টায়ালিন এনজাইম লালা গ্রন্থিতে পাওয়া যায় | লালারসে টায়ালিন নামক শর্করা, আর্দ্রবিশ্লেষী এনজাইম পাওয়া যায়। টায়ালিন এনজাইম স্টার্চ, গ্লাইকোজেন ও ডেক্সটিন অণুকে আর্দ্রবিশ্লিষ্ট করে প্রথমে দ্রবণীয় স্টার্চে এবং ক্ষুদ্রতর ডেক্সটিন অণুতে রূপান্তরিত করে।
মানবদেহের কোন অঙ্গে সবচেয়ে বেশি মাত্রায় রক্ত প্রবাহিত হয়?
Correct Answer:
খ: যকৃত
Explanation:
মানবদেহের কোন অঙ্গে সবচেয়ে বেশি মাত্রায় রক্ত প্রবাহিত হয়? সঠিক উত্তর যকৃত যকৃৎ মেরুদণ্ডী ও অন্যান্য কিছু প্রাণীদেহে অবস্থিত একটি অভ্যন্তরীণ অঙ্গ। মানবদেহে মধ্যচ্ছদার নিচে উদরগহ্বরের উপরে পাকস্থলীর ডান পাশে যকৃৎ অবস্থিত। এর রং লালচে খয়েরি। একে চলতি বাংলায় কলিজা বলে সচরাচর উল্লেখ করা হয়।যকৃতের কাজযকৃতে পিত্তরস তৈরী হয় যা যকৃত থেকে নিঃসৃত হয়ে পিত্তথলিতে জমা থাকে। প্রয়োজনানুযায়ী অন্ত্রে পিত্তরসের সরবরাহ ঘটে। বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়ার ফলে মানবদেহে উৎপন্ন বিষ জাতীয় পদার্থ যকৃত কোষের অভ্যন্তরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রশমিত হয়।
যে তাপমাত্রায় এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে?
Correct Answer:
ক: 50-60∘
Explanation:
যে তাপমাত্রায় এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে? সঠিক উত্তর 50-60∘ 50°C – 60°C তাপমাত্রায় এনজাইমের কো-এনজাইমের কার্যকারিতা থাকে না। অর্থাৎ তাপে নষ্ট হয়।
শৈবালের গায়ে জন্মানো শৈবালকে কী বলে?
Correct Answer:
গ: এপিফাইট
Explanation:
শৈবালের গায়ে জন্মানো শৈবালকে কী বলে? সঠিক উত্তর এপিফাইট শৈবাল বিষয়ে আলোচনা, পর্যালোচনা, পরীক্ষণ, নিরীক্ষণ ও গবেষণা করাকে বলা হয় ফাইকোলজি (Phycology) বা শৈবালবিদ্যা । শৈবালবিদ্যাকে অ্যালগোলজি (Algology)ও বলা হয় ।• সম্পূর্ণ ভাসমান শৈবালকে বলা হয় ➞ ফাইটোপ্লাংকটন• পাথরের গায়ে জন্মানো শৈবালকে বলা হয় ➞ লিথোফাইট• অন্য শৈবালের গায়ে জন্মানো শৈবালকে বলা হয় ➞ এপিফাইট• উচ্চ শ্রেণির জীবের টিস্যুর অভ্যন্তরে জন্মানো শৈবালকে বলা হয় ➞ এন্ডোফাইট• জলাশয়ের পানির নিচে মাটিতে আবদ্ধ হয়ে যে শৈবাল জন্মায় তাদেরকে বলা হয় ➞ বেনথিক
কোনটি জলজ উদ্ভিদ নয়?
Correct Answer:
ঘ: Nerium odoratum
Explanation:
কোনটি জলজ উদ্ভিদ নয়? সঠিক উত্তর Nerium odoratum Potamogeton nodosus Wolffia microscopia Euryale ferox Nerium odoratum
রক্ত জমাটে সাহায্য করে এমন কোন ভিটামিন সবুজ শাকসবজিতে পাওয়া যায়?
Correct Answer:
গ: ভিটামিন-K
Explanation:
রক্ত জমাটে সাহায্য করে এমন কোন ভিটামিন সবুজ শাকসবজিতে পাওয়া যায়? সঠিক উত্তর ভিটামিন-K ভিটামিন ‘’K’’ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাই রক্ত জমাটে সাহায্য করে ভিটামিন-K সবুজ শাকসবজিতে পাওয়া যায়।
অনুলিপির মাধ্যমে সৃষ্টি হয়-
Correct Answer:
ঘ: DNA
Explanation:
অনুলিপির মাধ্যমে সৃষ্টি হয়- সঠিক উত্তর DNA বিষয়সজ্ঞারেপ্লিকেশনDNA হতে DNA তৈরির প্রক্রিয়াট্রান্সক্রিপশনDNA হতে RNA তৈরির প্রক্রিয়াট্রান্সলেশনRNA হতে প্রোটিন তৈরির প্রক্রিয়ারিভার্স ট্রান্সক্রিপশনRNA হতে DNA তৈরির প্রক্রিয়া
কোনটি অমরা থেকে ক্ষরিত হরমোন নয়?
Correct Answer:
গ: লুটিনাইজিং
Explanation:
কোনটি অমরা থেকে ক্ষরিত হরমোন নয়? সঠিক উত্তর লুটিনাইজিং লুটিনাইজিং হরমোন (এলএইচ) একটি হরমোন যা পিটুইটারি গ্রন্থি দ্বারা উত্পাদিত হয়। LH নারী এবং পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ। মহিলাদের মধ্যে, এই হরমোন মাসিক চক্র এবং ডিম উত্পাদন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পুরুষদের মধ্যে, এলএইচ টেস্টোস্টেরন তৈরি করতে সাহায্য করে।
মানুষের হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে পুরু?
Correct Answer:
ঘ: বাম নিলয়
Explanation:
মানুষের হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে পুরু? সঠিক উত্তর বাম নিলয় হৃৎপিন্ডের বাম দিকে অবস্থিত বাম ভেন্ট্রিকুলার(বাম নিলয়) প্রাচীর তুলনামূলকভাবে অধিক পুরু কারণ এ প্রকোষ্ঠ থেকেই সমগ্র দেহের রক্ত প্রেরিত হয় (অন্যদিকে ডান ভেন্ট্রিকল থেকে রক্ত কেবল ফুসফুসে প্রেরিত হয়) যাতে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হয়।
স্তিমিত আলোতে পিউপিল-
Correct Answer:
ক: বড়ো হয়
Explanation:
স্তিমিত আলোতে পিউপিল- সঠিক উত্তর বড়ো হয় আইরিশের কেন্দ্রে পিউপিল (pupil) নামক একটি ছিদ্র থাকে। পিউপিলকে ঘিরে বৃত্তাকার ও অরীয় পেশি অবস্থিত। আলোকের তীব্রতা অনুযায়ী অরীয় ও বৃত্তাকার পেশির সংকোচন ও প্রসারণের সাহায্যে পিউপিলটি প্রয়োজন মতো ছোট-বড় করা যায়। অরীয় পেশি প্রসারিত হলে এবং বৃত্তাকার পেশি সংকুচিত হলে পিউপিল ছোট হয় এবং অরীয় পেশি সংকুচিত হলে ও বৃত্তাকার পেশি প্রসারিত হলে পিউপিল বড় হয়ে অক্ষিগোলকের ভেতরে আলোকের প্রবেশ নিয়ন্ত্রণ করে। পিউপিলের মধ্য দিয়ে চোখে আলো প্রবেশ করে । মৃদু(স্তিমিত) আলোতে পিউপিল বড় হয় এবং উজ্জ্বল বা তীব্র আলোতে পিউপিল ছোট হয়।
টুইস্টেড এস্টিভেশন থাকে কোন ফুলে?
Correct Answer:
ঘ: কবরী
Explanation:
টুইস্টেড এস্টিভেশন থাকে কোন ফুলে? সঠিক উত্তর কবরী পুষ্পমুকুল পত্রবিন্যাস বা এস্টিভেশন:· ভালভেট = বাবলা· টুইস্টেড = জবা, কবরী· ইম্ব্রিকেট = কৃষ্ণচূড়া, কালকাসুন্দা· কুইনকানসিয়াল = পেয়ারা· ভেক্সিলারী = মটর
Ex-situ conservation এর উদাহরণ কোনটি?
Correct Answer:
ঘ: চিড়িয়াখানা
Explanation:
Ex-situ conservation এর উদাহরণ কোনটি? সঠিক উত্তর চিড়িয়াখানা কোনো জীবকে সংরক্ষণের জন্য বিশেষ সুরক্ষা দেওয়ার প্রয়োজন হয় যা তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে সম্ভব নয় , তখন সেই জীবকে তার প্রাকৃতিক পরিবেশ থেকে সরিয়ে নিয়ে আসা হয় । এই ধরনের সংরক্ষণকে এক্স-সিটু সংরক্ষণ(Ex-situ conservation) বলে । যেমন - বোটানিক্যাল গার্ডেন -এ উদ্ভিদ সংরক্ষণ, চিড়িয়াখানা ।
কোনটি করোটিকার জোড়া অস্থি নয়?
Correct Answer:
গ: স্ফেনয়েড
Explanation:
কোনটি করোটিকার জোড়া অস্থি নয়? সঠিক উত্তর স্ফেনয়েড ★★করোটিকার অস্থি ৮ টি । স্ফেনয়েড(১)টেমপরাল(২)এথময়েড(১)প্যারাইটাল(২)অক্সিপিটাল(১)ফ্রন্টাল(১)
প্রজাপতি এর প্রতিসাম্যতা কোন ধরনের?
Correct Answer:
ঘ: দ্বিপার্শ্বীয়
Explanation:
প্রজাপতি এর প্রতিসাম্যতা কোন ধরনের? সঠিক উত্তর দ্বিপার্শ্বীয় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য (Bilateral symmetry) : যখন কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর শুধু একবার ডান ও বামপাশে (অর্থাৎ স্যাজিটাল তল) দুটি সদৃশ অংশে ভাগ করা যায়, তখন তাকে দ্বিপার্শীয় প্রতিসাম্য বলে। যেমন- প্রজাপতি (Pieris brassicae), ব্যাঙ (Fejervarya asmati), মানুষ (Homo sapiens) প্রভৃতি।
ফ্লাজেলাযুক্ত স্পোরকে বলা হয়?
Correct Answer:
ক: জুস্পোর
Explanation:
ফ্লাজেলাযুক্ত স্পোরকে বলা হয়? সঠিক উত্তর জুস্পোর ফ্লাজেলাযুক্ত স্পোরকে জুস্পোর বলা হয় | যে কোষ থেকে জুস্পোর উৎপন্ন হয় তাকে জুস্পোরাঞ্জিয়াস বলে।
HIV রক্তের কোনটিকে আক্রমণ করে?
Correct Answer:
খ: শ্বেত কণিকা
Explanation:
HIV রক্তের কোনটিকে আক্রমণ করে? সঠিক উত্তর শ্বেত কণিকা HIV; পূর্ণরূপ: Human Immunodeficiency Virus হিউম্যান ইমিউনো ডেফিশিয়েন্সি ভাইরাস) বা মানব প্রতিরক্ষা অভাবসৃষ্টিকারী ভাইরাস লেন্টিভাইরাস (Lentivirus) গোত্রের অন্তর্গত এক ধরনের ভাইরাস যার সংক্রমণে মানবদেহে এইডস (AIDS) রোগের সৃষ্টি হয়।HIV রক্তের শ্বেত কণিকাকে আক্রমণ করে।
মানবদেহের সবচেয়ে বড়ো গ্রন্থি হলো-
Correct Answer:
ঘ: যকৃৎ
Explanation:
মানবদেহের সবচেয়ে বড়ো গ্রন্থি হলো- সঠিক উত্তর যকৃৎ মানবদেহে বিভিন্ন স্থানে অবস্থিত এমন কিছু কোষ বা কোষগুচ্ছ যারা নানা ধরণের নিঃসরণ কাজ এবং শারীরবৃত্তীয় কাজ পরিচালনায় সাহায্য করে থাকে,এমন কোষ বা কোষগুচ্ছকে গ্রন্থি বলে।যকৃত এবং অগ্ন্যাশয় উভয় অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থি; তারা বহি:ক্ষরা গ্রন্থি কারণ তারা পিত্ত এবং অগ্ন্যাশয় রস উভয়ই একসারি নালীর মাধ্যমে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টে ক্ষরণ করে এবং অন্তঃক্ষরা গ্রন্থি কারণ তারা অন্যান্য পদার্থ সরাসরি রক্তে ক্ষরণ করে।
নেফ্রিডিয়া কী?
Correct Answer:
গ: কেঁচোর রেচন অঙ্গ
Explanation:
নেফ্রিডিয়া কী? সঠিক উত্তর কেঁচোর রেচন অঙ্গ কেঁচো অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণী ।
প্রোটিনের টারশিয়ারি গঠনে কোন বন্ধন থাকে?
Correct Answer:
ঘ: সবগুলোই
গ্লুকোজের কোন চারটি কার্বন পরমাণু অপ্রতিসম?
Correct Answer:
গ: 2,3,4,5