জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
নিচের কোনটি পলিস্যাকারাইড?
Correct Answer:
ঘ: সেলুলোজ
Explanation:
নিচের কোনটি পলিস্যাকারাইড? সঠিক উত্তর সেলুলোজ যে কার্বোহাইড্রেট আর্দ্রবিশিষ্ট হলে অনেকগুলো মনোস্যাকারাইড একক পাওয়া যায়, তাকে পলিস্যাকারাইড (Polysaccharide) বলে। এখানে গ্লাইকোসাইডিক বন্ধনের সাহায্যে মনোস্যাকারাইডের শৃঙ্খল রচিত হয়। সাধারণ পলিস্যাকারাইডের আণবিক সংকেত (C6H10O5)n। এখানে মনোস্যাকারাইড এককের সংখ্যা কয়েকশ থেকে কয়েক হাজার হতে পারে। স্টার্চ, সেলোলোজ ও গ্লাইকোজেন বহুল প্রাপ্ত পলিস্যাকারাইড।
কোন উদ্ভিদে ফল হয় না, কেবল বীজ হয়?
Correct Answer:
ঘ: সাইকাস
Explanation:
কোন উদ্ভিদে ফল হয় না, কেবল বীজ হয়? সঠিক উত্তর সাইকাস সাইকাস নগ্নবীজী উদ্ভিদ। এসব উদ্ভিদের বীজ নগ্ন থাকে এবং কোনো গর্ভাশয় থাকে না। গর্ভাশয় না থাকায় ফল সৃষ্টি হয় না।
ধান গাছের ফুলে কয়টি পুংকেশর থাকে?
Correct Answer:
গ: 6 টি
Explanation:
ধান গাছের ফুলে কয়টি পুংকেশর থাকে? সঠিক উত্তর 6 টি ধান একটি একবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদের সাধারণত 3টি পুংকেশর থাকে। তবে ধান ও বাঁশে 6টি পুংকেশর থাকে।
মেস্তাপাটের বৈজ্ঞানিক নাম কি?
Correct Answer:
ক: Hibiscus cannabinus
Explanation:
মেস্তাপাটের বৈজ্ঞানিক নাম কি? সঠিক উত্তর Hibiscus cannabinus কেনাফ বা মেস্তাপাটের বৈজ্ঞানিক নাম Hibiscus cannabinus (ref: Dr. Abul Hasan, botany HSC book)
হাইড্রা কোন জাতীয় খাদ্য পরিপাকে অক্ষম?
Correct Answer:
ক: শর্করা
Explanation:
হাইড্রা কোন জাতীয় খাদ্য পরিপাকে অক্ষম? সঠিক উত্তর শর্করা যে খাবারগুলো মধ্যে কার্বন(Carbon), হাইড্রোজেন(Hydrogen)এবং অক্সিজেন(Oxygen)এই তিনটি উপাদান রয়েছে সেই খাদ্যগুলোকে শর্করা বা কার্বোহাইড্রেট(Carbohydrate)যুক্ত খাদ্য বলে। শর্করার আণবিক সংকেত Cn(H2O)n; এর উদাহরণ যেমন, গ্লুকোজ(C6H12O6), সুক্রোজ(C12H22O11)ইত্যাদি।
ফার্নের কান্ডকে কি বলা হয়?
Correct Answer:
খ: রাইজোম
Explanation:
ফার্নের কান্ডকে কি বলা হয়? সঠিক উত্তর রাইজোম ফার্ন হল টেরিডোফাইট প্রজাতির উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত উদ্ভিদ হলো ফার্ন। এদের দেহ সপুষ্পক উদ্ভিদের মতো মূল,কান্ড ও পাতায় বিভক্ত। এদের ফুল হয় না। এরা স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে।
জবা ফুলের পুষ্পপত্রবিন্যাস কি রকম?
Correct Answer:
খ: পাকানো
Explanation:
জবা ফুলের পুষ্পপত্রবিন্যাস কি রকম? সঠিক উত্তর পাকানো জবা ফুলের দলমন্ডলের এস্টিভেশন বা পুষ্পপত্রবিন্যাস টুইস্টেড বা পাকানো।
আইলেটস ল্যাঙ্গারহ্যান্স এর কোন ধরণের কোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয়?
Correct Answer:
খ: বিটা
Explanation:
আইলেটস ল্যাঙ্গারহ্যান্স এর কোন ধরণের কোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয়? সঠিক উত্তর বিটা আইলেটস ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয়।
দুধে যে প্রোটিন পাওয়া যায় তার নাম কি?
Correct Answer:
গ: কেসেইন
Explanation:
দুধে যে প্রোটিন পাওয়া যায় তার নাম কি? সঠিক উত্তর কেসেইন কেসিন একটি সম্পূর্ণ প্রোটিন, এর অর্থ এটিতে আমাদের দেহের কাজ করার জন্য প্রয়োজনীয় সমস্ত অ্যামিনো অ্যাসিড রয়েছে। এর শুদ্ধতম আকারে, কেসিন একটি সাদা রঙের কঠিন যা কোনও স্বাদ ছাড়াই। সমস্ত স্তন্যপায়ী প্রাণীরা তাদের বংশের দুধের উপাদান হিসাবে কেসিন তৈরি করে।
মস্তিষ্কের কোন অংশের সাথে পিটুইটারি গ্রন্থির সংযোগ রয়েছে?
Correct Answer:
খ: হাইপোথ্যালামাস
Explanation:
মস্তিষ্কের কোন অংশের সাথে পিটুইটারি গ্রন্থির সংযোগ রয়েছে? সঠিক উত্তর হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্রন্থি মানব দেহের প্রাথমিক অন্তঃস্রাব গ্রন্থি। হাইপোথ্যালামাস মস্তিষ্কের একটি ছোট অঞ্চল, যা থ্যালাসের নীচে অবস্থিত। পিটুইটারি গ্রন্থি হাইপোথ্যালামাসের ঠিক নীচে অবস্থিত। পিটুইটারি গ্রন্থি দুটি লব সমন্বয়ে গঠিত; পূর্ববর্তী লোব (অ্যাডেনোহাইপোফাইসিস) এবং পোস্টেরিয়র লোব (নিউরোহাইপোফাইসিস)। হাইপোথ্যালামাস একটি বিশেষ পোর্টাল রক্ত ব্যবস্থার মাধ্যমে পিটুইটারি গ্রন্থির পূর্ববর্তী লোবের সাথে সংযুক্ত থাকে। তদুপরি, হাইপোথ্যালামাস নিউটোনগুলির মাধ্যমে পিটুইটারি গ্রন্থির পরবর্তী অংশগুলির সাথে সরাসরি সংযুক্ত থাকে। সুতরাং, হাইপোথ্যালামাস পিটুইটারি গ্রন্থির কার্য নিয়ন্ত্রণ করে।
Homo sapiens কোন ধরনের প্রতিসাম্য প্রাণী?
Correct Answer:
গ: দ্বিপার্শ্বীয়
Explanation:
Homo sapiens কোন ধরনের প্রতিসাম্য প্রাণী? সঠিক উত্তর দ্বিপার্শ্বীয় কোন প্রাণিদেহকে উলম্ব অক্ষ বরাবর একবার কেটে সমান দুইভাগে ভাগ করা গেলে তাকে দ্বিপার্শ্বীয় প্রতিসম বলে।
কোন হরমোন শুক্রাশয় থেকে নিঃসৃত হয়?
Correct Answer:
খ: টেস্টোস্টেরন
Explanation:
কোন হরমোন শুক্রাশয় থেকে নিঃসৃত হয়? সঠিক উত্তর টেস্টোস্টেরন শুক্রাশয়ের লেডিগের আন্তরকোষ থেকে টেস্টোস্টেরন নামক হরমোন নিঃসৃত হয় । টেস্টোস্টেরন হরমোন পুরুষ দেহে যৌনাঙ্গের বিকাশ ঘটাতে সাহায্য করে ।এই হরমোন পুরুষদেহে দাঁড়ি-গোঁফ এবং বুক, তলপেট, ও বগলে কেশদ্গমসহ দেহে অন্যান্য গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশে সাহায্য করে । টেস্টোস্টেরন হরমোন শুক্রাণু উত্পাদন ক্রিয়া অব্যাহত রাখে ।এই হরমোন শুক্রাণুর আয়ু এবং তার গর্ভাধান ক্ষমতা বাড়ায় ।টেস্টোস্টেরন হরমোনের অভাবে পুরুষদের গৌণ যৌন লক্ষণ প্রকাশ পায় না ।টেস্টোস্টেরন হরমোন ক্ষরণের ফলে BMR বেড়ে যাওয়ায় দেহের অস্থি ও পেশিসহ অন্যান্য অঙ্গের বৃদ্ধি ঘটে ।
মানব দেহে রক্তের শতকরা কতভাগ রক্ত রস?
Correct Answer:
গ: 55
Explanation:
মানব দেহে রক্তের শতকরা কতভাগ রক্ত রস? সঠিক উত্তর 55 রক্ত : 45% রক্তকণিকা ও 55% রক্তরস বা প্লাজমারক্তরস বা প্লাজমা : রক্তরসের 90%-92% পানি ও 8%-10% কঠিন পদার্থ
মানব দেহের মেরুদন্ড কয়টি কশেরুকা দিয়ে গঠিত?
Correct Answer:
গ: ৩৩
Explanation:
মানব দেহের মেরুদন্ড কয়টি কশেরুকা দিয়ে গঠিত? সঠিক উত্তর ৩৩ মানবদেহে কশেরুকার সংখ্যা মোট ৩৩টিসাবভাইকাল(গ্রীবাদেশীয়) কশেরুকা-৭টি থোরাসিক(বক্ষদেশীয়) কশেরুকা-১২টিলাম্বার(কটিদেশীয়) কশেরুকা-৫টিস্যাক্রাল(শ্রোণীদেশীয়) কশেরুকা-৫টি কক্কিজিয়াল(পুচ্ছদেশীয়) কশেরুকা-৪টি
গ্রীষ্মনিদ্রায় যায় কোন প্রানী?
Correct Answer:
ক: ব্যাঙ
Explanation:
গ্রীষ্মনিদ্রায় যায় কোন প্রানী? সঠিক উত্তর ব্যাঙ গ্রীষ্মকালে অর্থাৎ উষ্ণ পরিবেশে শীতল-রক্ত বিশিষ্ট (Poikilothermic বা Ectothermic বা Cold-blooded) প্রাণীরা নিষ্ক্রিয় জীবন যাপন করে থাকে যাকে গ্রীষ্মনিদ্রা (Aestivation) বলে। মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী উভয় ধরণের জলজ ও স্থলজ প্রাণীর মধ্যে অনেকেই গ্রীষ্মনিদ্রায় যায়। অনেক বায়ুশ্বাসী স্থলজ শামুক, পতঙ্গ (এমন কি মশাও), অধিকাংশ বায়ুশ্বাসী মাছ (যেমন শিং, মাগুর, বাইম, কুচিয়া ইত্যাদি), বেশ কয়েক ধরনের উভচর (যেমন- ব্যাঙ), অনেক সরীসৃপ (যেমন- কুমির), কোন কোন স্তন্যপায়ী (যেমন- লেমুর) প্রতি গ্রীষ্মে তথা খরায় গ্রীষ্মনিদ্রায় যায়।
কোনটি লিপিড পরিপাককারী এনজাইম?
Correct Answer:
ঘ: লেসিথিনেজ
Explanation:
কোনটি লিপিড পরিপাককারী এনজাইম? সঠিক উত্তর লেসিথিনেজ প্রোটিন পরিপাককারী এনজাইম(প্রোটিওলাইটিক):ট্রিপসিনকাইমোট্রিপসিনপেপসিনরেনিন কোলাজিনেজ শর্করা পরিপাককারী এনজাইম(অ্যামাইলোলাইটিক): টায়ালিনঅ্যামাইলেজমল্টেজসুক্রেজল্যাক্টেজলিপিড পরিপাককারী এনজাইম(লাইপোলাইটিক): লাইপেজফসফোলাইপেজলেসিথিনেজকোলেস্টেরল এস্টারেজ গ্লিসারল এস্টারেজ
নিচের কোনটি ভাইরাস দ্বারা সংক্রামিত রোগ?
Correct Answer:
ক: ডেঙ্গু
Explanation:
নিচের কোনটি ভাইরাস দ্বারা সংক্রামিত রোগ? সঠিক উত্তর ডেঙ্গু কলেরা, টাইফয়েড ও যক্ষা এই তিনটি রোগই ব্যাক্টেরিয়া জনিত রোগ আর ডেঙ্গু ভাইরাস দ্বারা ডেঙ্গু রোগ হয়।
একবীজপত্রী উদ্ভিদের কান্ডে ভাস্কুলার বান্ডল কিভাবে সাজানো থাকে?
Correct Answer:
ঘ: বিছিন্নভাবে ছড়ানো অবস্থায়
Explanation:
একবীজপত্রী উদ্ভিদের কান্ডে ভাস্কুলার বান্ডল কিভাবে সাজানো থাকে? সঠিক উত্তর বিছিন্নভাবে ছড়ানো অবস্থায় উদ্ভিদ দেহের অভ্যন্তরে জাইলেম ও ফ্লোয়েম এককভাবে অথবা যুক্তভাবে গুচ্ছাকারে বা বান্ডল আকারে অবস্থান করলে জাইলেম ফ্লোয়েমের এরূপ গুচ্ছ বান্ডলকে ভাস্কুলার বান্ডল বলে। উদ্ভিদের মূল, কান্ড, পাতা, ফুল ও ফল ইত্যাদি অংশে ভাস্কুলার বান্ডাল বিদ্যমান।
ফার্নের রাইজোম এক প্রকার শল্কপ্রত্র দ্বারা আবৃত থাকে, তাকে কি বলা হয়?
Correct Answer:
ক: র্যামেন্টাম
Explanation:
ফার্নের রাইজোম এক প্রকার শল্কপ্রত্র দ্বারা আবৃত থাকে, তাকে কি বলা হয়? সঠিক উত্তর র্যামেন্টাম পত্রের র্যাকিসের নিম্নপ্রান্ত এবং রাইজোম এক প্রকার অসংখ্য বাদামি রঙের শল্কপত্র দিয়ে আবৃত থাকে। এ শল্কপত্রকে র্যামেন্টাম বলে।
মানুষের রক্তে লোহিত কণিকা ও শ্বেতকণিকার অনুপাত কত?
Correct Answer:
গ: 700 : 1
Explanation:
মানুষের রক্তে লোহিত কণিকা ও শ্বেতকণিকার অনুপাত কত? সঠিক উত্তর 700 : 1 মানুষের লোহিত ও শ্বেত রক্ত কণিকার অনুপাত:আজমল স্যারের নতুন(২০২৩ এডিশনে) বইতে ৬০০ : ১আজমল স্যারের পুরাতন বইতে ৭০০ : ১
ফ্লোয়েম ফাইবার এক প্রকার -
Correct Answer:
খ: জটিল কলা
Explanation:
ফ্লোয়েম ফাইবার এক প্রকার - সঠিক উত্তর জটিল কলা যে স্থায়ী কলা একাধিক প্রকার কোষ দিয়ে গঠিত এবং সম্মলিতভাবে একই ধরনের কাজ সম্পন্ন করে তাকে জটিল কলা বলে। কাজ,অবস্থান ও গঠন প্রকৃতি অনুযায়ী জটিল কলা দুই প্রকার। যথাঃ ক)জাইলেম কলা খ) ফ্লোয়েম কলা
দ্বিপদ নামকরণ পদ্ধতির জনক-
Correct Answer:
খ: লিনিয়াস
Explanation:
দ্বিপদ নামকরণ পদ্ধতির জনক- সঠিক উত্তর লিনিয়াস বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম দ্বিপদ নামকরণের প্রচলন করেন। তাই তাকে দ্বিপদ নামকরণের জনক বলা হয়।
তরুনাস্থিদ্বারী হাঙ্গর মাছে কোন জাতীয় আইঁশ থাকে?
Correct Answer:
ঘ: প্ল্যাকয়েড
Explanation:
তরুনাস্থিদ্বারী হাঙ্গর মাছে কোন জাতীয় আইঁশ থাকে? সঠিক উত্তর প্ল্যাকয়েড মাছের আঁইশঃপ্রধানত ৫ প্রকার —কসময়েড (Cosmoid) আঁইশ (লাঙ্গফিশ ও কিছু ফসিল মাছ)প্লাকয়েড (Placoid) আঁইশ (হাঙ্গড় ও শঙ্খমাছ)গ্যানয়েড (Ganoid) আঁইশ (বিচির, বোফিন, গারস, ষ্টারজন, প্যাডেলফিশ ইত্যাদি)টেনয়েড (Ctenoid) আঁইশ (কই, মেনি, কোরাল ইত্যাদি)সাইক্লয়েড (Cycloid) আঁইশ (রুই, কাতলা, মৃগেল ইত্যাদি)একটি আদর্শ আঁইশ (সাইক্লয়েড ধরনের) প্রস্থচ্ছেদ করলে প্রধান চারটি অংশ — বাইরে এনামেল (enamel), মাঝে ডেন্টাইন (dentine), ভিতরে পাল্পক্যাভিটি (pulp cavity) ও কৈশিক রক্তজালিকা (blood capillaries) এবং গোড়াতে বেসাল প্লেট (basal plate) থাকে যাকিনা এপিডারমিস (epidermis) ত্বকে গ্রথিত থেকে সুন্দর আকার ও আকৃতিতে সাজানো থেকে শরীরকে মজবুতি দান ও বর্মসদৃশ রক্ষা করে মাছকে।
মায়োসিস কোষ বিভাজনে বিভাজিত হয়-
Correct Answer:
ঘ: নিউক্লিয়াস ২বার ক্রোমোজোম ১বার
Explanation:
মায়োসিস কোষ বিভাজনে বিভাজিত হয়- সঠিক উত্তর নিউক্লিয়াস ২বার ক্রোমোজোম ১বার অ্যামাইটোসিস (Amitosis) ➞ এই কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে ।মাইটোসিস (Mitosis) ➞ এই কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোসোম উভয়ই একবার করে বিভক্ত হয় ।মায়োসিস (Meiosis) ➞ এই কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস পরপর দু'বার এবং ক্রোমোসোম মাত্র একবার বিভাজিত হয় ।
ম্যালেরিয়ার পরজীবি একটি-
Correct Answer:
খ: অন্ত:পরজীবি
Explanation:
ম্যালেরিয়ার পরজীবি একটি- সঠিক উত্তর অন্ত:পরজীবি যে সকল জবি অন্য জীবের ভিতর বা বাহিরে সম সময় বা সাময়িকভাবে অবস্থান করে এবং পুষ্টির জন্য সম্পূর্ণ বা আংশিকভাবে আশ্রয়দাতা জীবের উপর নির্ভর করে। তাদেরকে পরজীবী বলে এবং আশ্রয়দাতা জীবকে পরজীবীর পোষক বলে। পরজীবী দুই প্রকার। যথাঃক) বহি:পরজীবীঃ এরা পোষক দেহের বাহিরে অবস্থান করে। যেমন- উকুন, জোঁক।খ) অন্ত:পরজীবীঃ এরা পোষক দেহের ভিতরে অবস্থান করে। যেমন- ম্যালেরিয়া জীবাণু, ক্রিমি।
প্লাজমোডিয়াম স্পোরোজয়েন্ট দেখতে কেমন-
Correct Answer:
খ: বাকু আকৃতি
Explanation:
প্লাজমোডিয়াম স্পোরোজয়েন্ট দেখতে কেমন- সঠিক উত্তর বাকু আকৃতি প্লাজমোডিয়াম স্পোরোজোয়েটগুলি গ্লাইডিং গতিশীলতা এবং মশার ভেক্টর এবং মেরুদণ্ডী হোস্টের কোষগুলির মাধ্যমে আক্রমন এবং স্থানান্তর সহ জটিল ফিনোটাইপগুলি প্রদর্শন করে। প্লাজমোডিয়াম স্পোরোজয়েন্ট দেখতে বাকু আকৃতি।
স্ত্রীজনন মাতৃকোষ থেকে ডিম্বানু সৃস্টি হওয়ার পদ্ধতিকে বলে-
Correct Answer:
ক: উওজেনেসিস
Explanation:
স্ত্রীজনন মাতৃকোষ থেকে ডিম্বানু সৃস্টি হওয়ার পদ্ধতিকে বলে- সঠিক উত্তর উওজেনেসিস ঊওজেনেসিস (ইংরেজি: Oogenesis বা ঊওজেনেসিস্) হচ্ছে ডিম্বাণুর উৎপত্তি। এটা হচ্ছে স্ত্রীদেহের গ্যামিটোজেনেসিস। অপরিপক্ব ডিম্বাণুর বিভিন্ন দশা নিয়ে এই পর্বটি গঠিত। Oogenesis ডিম্বাণুকে একটি কোষে বিভক্ত করা যা নিষিক্ত হওয়ার পরে আরও বিকাশ করতে সক্ষম। এটি পরিপক্কতার মাধ্যমে প্রাথমিক oocyte থেকে বিকশিত হয়। ওজেনেসিস ভ্রূণ পর্যায়ে শুরু হয়।
স্পাইক অফ স্পাইকলেট পুষ্প বিন্যাস কোন ধরনের উদ্ভিদে দেখা যায়-
Correct Answer:
খ: কাঠাল
Explanation:
স্পাইক অফ স্পাইকলেট পুষ্প বিন্যাস কোন ধরনের উদ্ভিদে দেখা যায়- সঠিক উত্তর কাঠাল এক প্রকার বিশেষ সজ্জারীতি সম্পন্ন পুষ্পমঞ্জুরী হলাে স্পাইকলেট ।এক্ষেত্রে পুষ্পের সংখ্যা এক বা একাধিক থাকে। মঞ্জুরীদন্ডের নিচের দিকে কয়েকটা বিশেষ ধরনের মঞ্জুরিপত্র থাকে, এদের গ্লুম বলে । ধান , গম , ভুট্টা, কাঁঠাল ইত্যাদিতে স্পাইকলেট হয়ে থাকে ।
কোন পুষ্পবৃৃতি ও দলে মধ্যবর্তী লম্বা মধ্যপর্বটিকে বলা হয়য-
Correct Answer:
গ: থ্যালামাস
Explanation:
কোন পুষ্পবৃৃতি ও দলে মধ্যবর্তী লম্বা মধ্যপর্বটিকে বলা হয়য- সঠিক উত্তর থ্যালামাস যেসব ফুলে থ্যালামাস বা পুষ্পপত্রাধার, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক থাকে, তাদের আদর্শ ফুল বলে। উদ্ভিদের পুষ্পবৃৃতি ও দলে মধ্যবর্তী লম্বা মধ্যপর্বটিকে থ্যালামাস বলা হয়।
একই উদ্ভিদের দুই পুষ্পের মধ্য্ স্বপরাগায়ন ঘঠিলে কি বলে-
Correct Answer:
ক: অ্যাটিগেমী
Explanation:
একই উদ্ভিদের দুই পুষ্পের মধ্য্ স্বপরাগায়ন ঘঠিলে কি বলে- সঠিক উত্তর অ্যাটিগেমী একই উদ্ভিদের দুই পুষ্পের মধ্যে স্বপরাগায়ন ঘঠলে অ্যাটিগেমী বলে ।
ক্লোরোপ্রাস্টে জিল্লি দ্বারা আবৃত পানীগ্রাহী ম্যাট্রিক্সকে বলা হয়
Correct Answer:
খ: স্ট্রোমা
Explanation:
ক্লোরোপ্রাস্টে জিল্লি দ্বারা আবৃত পানীগ্রাহী ম্যাট্রিক্সকে বলা হয় সঠিক উত্তর স্ট্রোমা আবরণী দ্বারা আবৃত পানিগ্রাহী, কলয়েডধর্মী ম্যাট্রিক্স তরলকে স্ট্রোমা বলে। এতে 70S রাইবোসোম, DNA, RNA ইত্যাদি থাকে। এতে শর্করা তৈরির এনজাইমও থাকে। স্ট্রোমা ক্লোরোপ্লাস্টের বর্ণহীন জেল-জাতীয় ম্যাট্রিক্সকে বোঝায় যেখানে সালোকসংশ্লেষের অন্ধকার প্রতিক্রিয়া ঘটে।
ঢেরস যে গোত্রের উদ্ভিদ-
Correct Answer:
খ: মালভেসী
Explanation:
ঢেরস যে গোত্রের উদ্ভিদ- সঠিক উত্তর মালভেসী জবা, ঢেড়স, মেস্তাপাট, কার্পাস তুলা, স্থলপদ্ম মালভেসি গোত্রের অন্তর্ভুক্ত। (আজমল)
বহুপহ্ণীয় অমরা বিন্যাস দেখা যায কোন উদ্ভিদের পুষ্পে-
Correct Answer:
ক: Hibiscus sP
Explanation:
বহুপহ্ণীয় অমরা বিন্যাস দেখা যায কোন উদ্ভিদের পুষ্পে- সঠিক উত্তর Hibiscus sP ডিম্বাশয়ের মধ্যে ডিম্বক যুক্ত অমরার উৎপত্তি ও সজ্জাবিন্যাসকে অমরাবিন্যাস বলে। অমরাবিন্যাস সাত প্রকার হয় , যথা— i. প্রান্তীয় অমরাবিন্যাস , ii. বহুপ্রান্তীয় অমরাবিন্যাস , iii. মূলীয় অমরাবিন্যাস , iv. অক্ষীয় অমরাবিন্যাস , v. মুক্ত মধ্য অমরাবিন্যাস , vi. গাত্রীয় অমরাবিন্যাস এবং vii. শীর্ষদেশীয় অমরাবিন্যাস । বহুপহ্ণীয় অমরা বিন্যাস দেখা যায় Hibiscus sP উদ্ভিদের পুষ্পে।
C4 উদ্ভিদ সালোকসংশ্লেষন ক্রিয়ার CO2 এর গ্রাহক-
Correct Answer:
গ: ফসফোইনোল পাইরুভিক এসিড
Explanation:
C4 উদ্ভিদ সালোকসংশ্লেষন ক্রিয়ার CO2 এর গ্রাহক- সঠিক উত্তর ফসফোইনোল পাইরুভিক এসিড C4 চক্রের প্রথম CO2 গ্রহীতা হলো ফসফোইনল পাইরুভিক এসিড।C3 চক্রের কার্বন ডাই অক্সাইড গ্রহীতা হলো রাইবোলুস ১,৫ বিসফসফেট।
রেশম পোকার পিউপা পূর্নাঙ্গ রেশম পোকা হতে সময় নেয়
Correct Answer:
খ: ১২ দিন
Explanation:
রেশম পোকার পিউপা পূর্নাঙ্গ রেশম পোকা হতে সময় নেয় সঠিক উত্তর ১২ দিন তুঁত রেশম বা বোমবিক্স মোরি (ইংরেজি: Bombyx mori) আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত ইনসেক্টা শ্রেণীর লেপিডটেরা বর্গের পতঙ্গ। রেশম পোকার পউপাা পূর্নাঙ্গ রেশম পোকা হতে সময় নেয় ১২ দিন। রেশম পোকার ইংরেজি সাধারণ নাম সিল্ক ওর্য়াম (Silk Worm) তবে এই প্রজাতির রেশম পোকার প্রধান খাদ্য তুঁত গাছের পাতা বলে এদেরকে তুঁত রেশম পোকা বা Mulerry Silkworm বলে।
পেনিসিলিন নামক এন্টিবাইটিক সর্বপ্রথম যে বিজ্ঞানী আবিস্কার করে তার নাম-
Correct Answer:
খ: Alekgender Flaming
Explanation:
পেনিসিলিন নামক এন্টিবাইটিক সর্বপ্রথম যে বিজ্ঞানী আবিস্কার করে তার নাম- সঠিক উত্তর Alekgender Flaming স্যার আলেকজান্ডার ফ্লেমিং সর্বপ্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পেনিসিলিন আবিষ্কার করেন।
ভাইরাসের দেহে কি ঘটিত হয়-
Correct Answer:
গ: নিউক্লিক এসিড ও প্রোটিন
Explanation:
ভাইরাসের দেহে কি ঘটিত হয়- সঠিক উত্তর নিউক্লিক এসিড ও প্রোটিন ভাইরাসের দেহ নিউক্লিক এসিড ও প্রোটিন দ্বারা গঠিত। (আবুল হাসান)
মাইটোসিস কোষ বিভাজনের প্রধানতম কাজ কি?
Correct Answer:
ক: জীবদেহে কোষের সংখ্যা বৃদ্ধি করা
Explanation:
মাইটোসিস কোষ বিভাজনের প্রধানতম কাজ কি? সঠিক উত্তর জীবদেহে কোষের সংখ্যা বৃদ্ধি করা মাইটোসিসের গুরুত্ব বা তাৎপর্য বা প্রয়োজনীয়তা :• দেহ গঠন ও বৃদ্ধি• বংশবৃদ্ধি• জননাঙ্গ সৃষ্টি ও জনন কোষের সংখ্যা বৃদ্ধি• নির্দিষ্ট আকার-আয়তন রক্ষা• নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা• ক্রোমোসোমের সমতা রক্ষা• ক্ষতস্থান পূরণ• ক্রমাগত ক্ষয়পূরণ• পুনরুৎপাদন• গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা• অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে টিউমার, ক্যান্সার ইত্যাদি সৃষ্টিমায়োসিস প্রক্রিয়ায় জননকোষ সৃষ্টি ও চারটি অপত্য কোষের সৃষ্টি হয়
অবাদ স্বষনে গ্লাইকোসাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন পাইরুবিক এসিড অস্পূর্নভাবে জাড়িত হয়ে উৎপন্ন করে-
Correct Answer:
ক: ইথানোল ও C02
Explanation:
অবাদ স্বষনে গ্লাইকোসাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন পাইরুবিক এসিড অস্পূর্নভাবে জাড়িত হয়ে উৎপন্ন করে- সঠিক উত্তর ইথানোল ও C02 অবাত শ্বসনে C2H5OH এবং CO2 উৎপন্ন হয়। উদাহরণ: ফার্মেন্টেশন বা গাঁজন।
হৃদপিন্ডাকার ফার্ণ গ্যামিটোফাইটের নাম কি?
Correct Answer:
ক: প্রোথ্যালাস
Explanation:
হৃদপিন্ডাকার ফার্ণ গ্যামিটোফাইটের নাম কি? সঠিক উত্তর প্রোথ্যালাস ফার্ণ উদ্ভিদের গ্যামিটোফাইটকে প্রোথ্যালাস বলা হয়। হ্যাপ্লয়েড স্পোর অঙ্কুরোদগমের মাধ্যমে প্রোথ্যালাস সৃষ্টির সূচনা হয়। পূর্ণাঙ্গ প্রোথ্যালাস সবুজ, চ্যাপ্টা, বিষমপৃষ্ঠ ও হৃদপিণ্ডাকার।
ডাইহাইব্রিড ক্রসে ফিনোটাইপ অনুযায়ী F2 জেনারেশনে উৎপন্ন জীবের অনুপাত কোনটি ?
Correct Answer:
গ: 9:3:3:1
Explanation:
ডাইহাইব্রিড ক্রসে ফিনোটাইপ অনুযায়ী F2 জেনারেশনে উৎপন্ন জীবের অনুপাত কোনটি ? সঠিক উত্তর 9:3:3:1 F 2 প্রজন্ম:দ্বিতীয় ফিলিয়াল জেনারেশন বা F 2 জেনারেশন হল একই পরিবারের সদস্যদের মধ্যে প্রজনন ও আন্তঃপ্রজননের ফলে জন্ম নেওয়া মানুষের একটি দল।জিনগতভাবে বৈচিত্র্যময় মানুষের মধ্যে একটি ক্রস থেকে গঠিত হাইব্রিড প্রজন্মকে প্রথম ফিলিয়াল প্রজন্ম বলা হয়।Tt ব্যক্তি, উদাহরণস্বরূপ, F 1 এ তৈরি করা হয়েছে ।বেগুনি ফুল গ্রেগর মেন্ডেলের টেস্ট ক্রসের F1 বংশধর দ্বারা উত্পাদিত হয়।যখন F1 হাইব্রিডদের সঙ্গম করার অনুমতি দেওয়া হয়েছিল, তখন তাদের বংশধররা বেগুনি বা সাদা ফুল উৎপন্ন করেছিল।দ্বিতীয় ফিলিয়াল প্রজন্ম F1 প্রজন্মের সন্তানদের নিয়ে গঠিত।F2 প্রজন্মকে দুই F1 ব্যক্তির মধ্যে ক্রস ফলাফল হিসাবে সংজ্ঞায়িত করা হয়।তিন প্রজন্ম ধরে গ্রেগর মেন্ডেলের পরীক্ষার মাধ্যমে 3:1 অনুপাত আবিষ্কৃত হয়েছিল।ডাইহাইব্রিড ক্রসে ফেনোটাইপ অনুযায়ী F2জেনারেশনে উৎপন্ন জীবের অনুপাত 9:3:3:1
দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত ভাজক টিস্যুর নাম কি?
Correct Answer:
গ: ইন্টারক্যালারি ভাজক টিস্যু
Explanation:
দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত ভাজক টিস্যুর নাম কি? সঠিক উত্তর ইন্টারক্যালারি ভাজক টিস্যু ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু (Intercalary meristem) : দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত ভাজক টিস্যুকে ইন্টারক্যালরি বা নিবেশিত ভাজক টিস্যু বলে। অঙ্গসমূহের বৃদ্ধির সময় শীর্ষস্থ ভাজক টিস্যু হতে কিয়দংশ পৃথক হয়ে এ প্রকার ভাজক টিস্যু সৃষ্টি করে। কাজেই এরা প্রাইমারি টিস্যু।
Sacharum officinarum কোন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম?
Correct Answer:
খ: ইক্ষু
Explanation:
Sacharum officinarum কোন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম? সঠিক উত্তর ইক্ষু Sacharum officinarum ইক্ষু উদ্ভিদের বৈজ্ঞানিক নাম।
দিন-নিরপেক্ষ উদ্ভিদ কোনটি?
Correct Answer:
ক: সূর্যমুখী
Explanation:
দিন-নিরপেক্ষ উদ্ভিদ কোনটি? সঠিক উত্তর সূর্যমুখী যেসব উদ্ভিদের ফুল ধারণ দিবা দৈর্ঘ্য দ্বারা প্রভাবিত হয় না, সেগুলোকে নিরপেক্ষ দিনের উদ্ভিদ বলে। উদ্ভিদের বয়স, পর্বের সংখ্যা প্রভৃতির ওপর ফুল ধারণ নির্ভর করে। বৈশিষ্ট্য : (i) অধিক বা স্বল্প আলোক দ্বারা এ জাতীয় উদ্ভিদ প্রভাবিত হয় না। নিরপেক্ষ দিনের উদ্ভিদের উদাহরণ : আউশ ধান, কার্পাস, শসা, টমেটো, সূর্যমুখী ইত্যাদি.
পেনিসিলিন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
Correct Answer:
ঘ: আলেকজান্ডার ফ্লেমিং
Explanation:
পেনিসিলিন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? সঠিক উত্তর আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন (ইংরেজি: Penicillin) হলো একটি অ্যান্টিবায়োটিক গ্রুপ। এদেরকে সাধারণত পেনিসিলিয়াম নামক ছত্রাক (প্রধানত পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম ও পেনিসিলিয়াম রুবেন্স) থেকে তৈরি করা হয়। বেশির ভাগ পেনিসিলিনই প্রাকৃতিক উপায়ে আহরণ করা হয়। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং বিজ্ঞানী।
মেন্ডেলের ডাই হাইব্রিড ক্রস এর ফিনোটাইপিক অনুপাত কত?
Correct Answer:
খ: 9:3:3:1
Explanation:
মেন্ডেলের ডাই হাইব্রিড ক্রস এর ফিনোটাইপিক অনুপাত কত? সঠিক উত্তর 9:3:3:1 মেন্ডেল এর বংশগতির দ্বিতীয়সূত্র/স্বাধীন সঞ্চারণ বা ডাইহাইব্রিড ক্রস 'দুই বা ততােধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবে সঙ্করায়ন ঘটালে গ্যামিট সৃষ্টিকালে প্রতিটি বৈশিষ্ট্যের ফ্যাক্টর বা জিন যুগলের স্বাধীন সঞ্চারণ বা বিন্যাস ঘটে এবং কোন একটি ফ্যাক্টর যুগলের সঞ্চারণ অন্য ফ্যাক্টর যুগলের উপর নির্ভরশীল নয়'। মেন্ডেলের ডািই হাইব্রিড ক্রস এর ফেনোটাইপিক অনুপাত 9:3:3:1।
পরিবহন কলাগুচ্ছ দ্বারা পরিবেষ্টিত মূল বা কান্ডের কেন্দ্রস্থলে যে প্যারেনকাইমা টিস্যু থাকে তার নাম কি?
Correct Answer:
ক: মজ্জা
Explanation:
পরিবহন কলাগুচ্ছ দ্বারা পরিবেষ্টিত মূল বা কান্ডের কেন্দ্রস্থলে যে প্যারেনকাইমা টিস্যু থাকে তার নাম কি? সঠিক উত্তর মজ্জা পরিবহন কলাগুচ্ছ দ্বারা পরিবেষ্টিত মূল কান্ডের কেন্দ্রস্থলে যে প্যারেনকাইমা টিস্যু থাকে তার নাম মজ্জা। অস্থি মজ্জা, অস্থির ভিতরের নমনীয় টিস্যু। মানবদেহে দীর্ঘ অস্থির ঊর্ধ প্রান্তের অস্থি মজ্জা থেকে হেমাটোপয়েসিস প্রক্রিয়ার মাধ্যমে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। গড়ে মানুষের দেহভারের ৪% অস্থিমজ্জা । ৬৫ কেজি ওজনের মানুষের অস্থি মজ্জার পরিমাণ প্রায় ২.৬ কেজি।
কোন পর্যায়ে নিউক্লিয়াস বিভক্ত হয় দুইবার কিন্তু ক্রোমোজোম বিভক্ত হয় একবার?
Correct Answer:
গ: মিয়োসিস
Explanation:
কোন পর্যায়ে নিউক্লিয়াস বিভক্ত হয় দুইবার কিন্তু ক্রোমোজোম বিভক্ত হয় একবার? সঠিক উত্তর মিয়োসিস মাইটোটিক কোষ বিভাজনের মিয়োসিস দশায় ক্রোমোজোম একবার বিভাজিত হয়।
ইনসুলিনের গঠন আবিষ্কার করে নোবেল পুরস্কার পান কোন বিজ্ঞানী?
Correct Answer:
ক: ফ্রেডারিক সেনজার
Explanation:
ইনসুলিনের গঠন আবিষ্কার করে নোবেল পুরস্কার পান কোন বিজ্ঞানী? সঠিক উত্তর ফ্রেডারিক সেনজার ফ্রেডেরিক ব্যান্টিংয়ের ইনসুলিন আবিষ্কার সারা বিশ্বের কোটি কোটি ডায়াবেটিস রোগীর প্রাণ বাঁচিয়ে চলেছে সেই ১৯২২ সাল থেকে এখন পর্যন্ত। টাইম ম্যাগাজিন মানব ইতিহাসের ১০০টি সেরা আবিষ্কারের তালিকায় একে প্রথম দিকেই রেখেছে। কেবল নোবেল পুরস্কার নয়, নানা সম্মানে ভূষিত হয়েছেন এই বিজ্ঞানী।
উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে যে প্রক্রিয়ার পানি শোষণ করে তার নাম-
Correct Answer:
ক: অভিস্রবণ
Explanation:
উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে যে প্রক্রিয়ার পানি শোষণ করে তার নাম- সঠিক উত্তর অভিস্রবণ অভিস্রবণ বলতে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দিয়ে পাশাপাশি আলাদা করে রাখলে পর্দা ভেদ করে কম ঘন দ্রবণ থেকে অধিক ঘন দ্রবণের দিকে দ্রাবক অণু প্রবেশ করার প্রক্রিয়াকে বোঝায়। দুটো দ্রবণের ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। অভিস্রবন এক প্রকার ব্যাপন। অভিস্রবণ কেবলমাত্র তরলের ক্ষেত্রে ঘটে। উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে অভিস্রবণ প্রক্রিয়ার পানি শোষণ করে।