জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
অস্থির বাইরের আবরণকে কী বলা হয়?
Correct Answer:
গ: প্যারিঅস্টিয়াম
Explanation:
অস্থির বাইরের আবরণকে কী বলা হয়? সঠিক উত্তর প্যারিঅস্টিয়াম অস্থি কলা মেরুদণ্ডী প্রাণীদের দেহের অস্থিনির্মিত অন্তঃকঙ্কাল গঠনকারী একটি কঠিন যোজক কলা। অস্থির বাইরের আবরণকে প্যারিঅস্টিয়াম বলা হয় |
কোনটি উদ্ভিদের বৃদ্ধি কারক ফাইটো হরমনো নয়?
Correct Answer:
গ: ডরমিন
Explanation:
কোনটি উদ্ভিদের বৃদ্ধি কারক ফাইটো হরমনো নয়? সঠিক উত্তর ডরমিন উদ্ভিদ হরমোন বা ফাইটোহরমোন হল উদ্ভিদ দেহে অবস্থিত শারীরবৃত্তীয় রাসায়নিক যৌগ, যা উদ্ভিদদেহের এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হয় ও উদ্ভিদের শারীরবৃত্তীয় নানা কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে। Example: অক্সিন, জিবেরিলিন ইত্যাদি |
রক্তের RBC এবং WBC এর অনুপাত হলো-
Correct Answer:
খ: ৭০০:১
Explanation:
রক্তের RBC এবং WBC এর অনুপাত হলো- সঠিক উত্তর ৭০০:১ লোহিতকণিকার তুলনায় শ্বেতকণিকার সংখ্যা অনেক কম। লোহিতকণিকা (RBC) ও শ্বেতকণিকার (WBC) অনুপাত প্রায় ৭০০:১।
কোন শৈবালে বায়ুকুঠুরী আছে?
Correct Answer:
ক: Sargassum
Explanation:
কোন শৈবালে বায়ুকুঠুরী আছে? সঠিক উত্তর Sargassum বায়ুকুঠুরী বা শ্বাসকুঠুরী (অন্ত-পত্ররন্ধ্রীয় বায়ুকুঠুরী বা অন্ত-পত্ররন্ধ্রীয় শ্বাসকুঠুরী) উদ্ভিদের পত্ররন্ধ্রের ঠিক নিচে অবস্থিত একটি প্রকোষ্ঠ। Sargassum শৈবালে বায়ুকুঠুরী আছে |
ভাইরাসের RNA হলো-
Correct Answer:
গ: gRNA
Explanation:
ভাইরাসের RNA হলো- সঠিক উত্তর gRNA বংশগতীয় RNA বা genetic RNA ভাইরাস এর বংশগতি উপাদান হিসেবে DNA থাকে না তাদের RNA কে gRNA বলে।
প্রাইমারি ফ্লোয়েম যে ধরনের কোষ দিয়ে গঠিত হয় না-
Correct Answer:
খ: বাস্টতন্তু
Explanation:
প্রাইমারি ফ্লোয়েম যে ধরনের কোষ দিয়ে গঠিত হয় না- সঠিক উত্তর বাস্টতন্তু জাইলেম টিস্যু (Xylem tissue) ➞ ট্রাকিড, ভেসেল (ট্রাকিয়া), জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা এই চার প্রকার উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিতফ্লোয়েম টিস্যু (Phloem tissue) ➞ সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা এই চার প্রকার কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিতসেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বাস্ট ফাইবার বলা হয় । পাটের আঁশ বাস্ট ফাইবার ।
কোষ ঝিল্লিতে কত ভাগ লিপিড আছে?
Correct Answer:
খ: ৫০
Explanation:
কোষ ঝিল্লিতে কত ভাগ লিপিড আছে? সঠিক উত্তর ৫০ প্রাণীকোষে কোঝঝিল্লি সবচেয়ে বাইরের স্তর কিন্তু উদ্ভিদকোষে এটি কোষপ্রাচীর ও সাইটোপ্লাজমের মাঝে অবস্থান করে। তিনটি স্তর দিয়ে গঠিত । বিভিন্ন প্রকার কোষে যত প্রকার ঝিল্লি থাকে তাহাদের সকলেরই মৌলিক গঠন ত্রিস্তর বিশিষ্ট একক ঝিল্লি । মাঝে একটি পাতলা স্তর থাকে এবং তার দুই পাশে দুটি পাতলা স্তর থাকে । বাইরের দিকের স্তরটি বেশি পুরু থাকে । মাঝের পাতলা স্তরে লিপিড থাকে এবং দুই পাশে প্রোটিনে পুরু স্তর থাকে । লিপিড স্তর 35Å পুরু । কোষ ঝিল্লিতে প্রায় 50 ভাগ লিপিড আছে |
জনন কোষ সৃষ্টিতে প্রতিটি মাইক্রোগ্যামিটোসাইট কয়টি মাইক্রাগ্যামিট সৃষ্টি করে?
Correct Answer:
খ: ৪-৮টি
Explanation:
জনন কোষ সৃষ্টিতে প্রতিটি মাইক্রোগ্যামিটোসাইট কয়টি মাইক্রাগ্যামিট সৃষ্টি করে? সঠিক উত্তর ৪-৮টি যেসব কোষ মিয়োসিস বিভাজনের মাধ্যমে জনন কাজে অংশ গ্রহণের জন্য গ্যামেট সৃষ্টি করে তাদের জনন কোষ বলে। জনন কোষ সৃষ্টিতে প্রতিটি মাইক্রোগ্যামিটোসাইট ৪-৮ টি মাইক্রোগ্যামিট সৃষ্টি করে | উদ্ভিদের অভিউলের ডিম্বমাতৃকোষ (Megaspor Mother Cell) ও পরাগধানীতে পরাগমাতৃকোষ এবং প্রাণীর ওভারির ডিম্বমাতৃকোষ ও টেস্টিসের শুক্রমাতৃকোষ জনন কোষের উদাহরণ।
নিচের কোনটি কো-এনজাইমের উদাহরণ?
Correct Answer:
ঘ: সবগুলো
Explanation:
নিচের কোনটি কো-এনজাইমের উদাহরণ? সঠিক উত্তর সবগুলো এনজাইমের প্রোসথেটিক গ্রুপটি কোন জৈব রাসায়নিক পদার্থ হলে সেই এনজাইমই হলো কো-এনজাইম। যেমন- NAD, ATO, FAD, ATP ইত্যাদি
জাইলেম টিস্যুর উপাদান নয় কোনটি?
Correct Answer:
ক: সঙ্গী কোষ
Explanation:
জাইলেম টিস্যুর উপাদান নয় কোনটি? সঠিক উত্তর সঙ্গী কোষ জাইলেম টিস্যু (Xylem tissue) ➞ ট্রাকিড, ভেসেল (ট্রাকিয়া), জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা এই চার প্রকার উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিতফ্লোয়েম টিস্যু (Phloem tissue) ➞ সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা এই চার প্রকার কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত
নিচের কোনটি অগ্ল্যাশয় গ্রন্থির নিঃসরণ নয়?
Correct Answer:
গ: পেপসিন
Explanation:
নিচের কোনটি অগ্ল্যাশয় গ্রন্থির নিঃসরণ নয়? সঠিক উত্তর পেপসিন পেপসিন এক প্রকার প্রোটিজ এনজাইম যা প্রোটিনকে ছোট ইউনিটে পরিণত করতে সাহায্য করে। এটি পেপসিনোজেন নামে পরিচিত একটি নিষ্ক্রিয় জাইমোজেন আকারে পেটের অভ্যন্তরীণ আস্তরণে উপস্থিত প্রধান কোষ দ্বারা নিঃসৃত হয়। পাকস্থলীতে উৎপন্ন হওয়ার পর এটি পাকস্থলীতে উপস্থিত অ্যাসিড পরিবেশের সংস্পর্শে আসে এবং সক্রিয় হয়ে ওঠে।
Spirogyra শৈবালের কোষপ্রাচীর কয় স্তুর বিশিষ্ট?
Correct Answer:
গ: তিন স্তর বিশিষ্ট
Explanation:
Spirogyra শৈবালের কোষপ্রাচীর কয় স্তুর বিশিষ্ট? সঠিক উত্তর তিন স্তর বিশিষ্ট Spirogyra-এর কোষপ্রাচীর তিনস্তর বিশিষ্ট। (যেমনটা সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রেও।) ভেতরের দু’স্তর সেলুলোজ নির্মিত, বাইরের স্তর পেকটিন নির্মিত)
নিচের কোনটি RNA ভাইরাস?
Correct Answer:
ক: টোবাকো মোজাইক ভারইস
Explanation:
নিচের কোনটি RNA ভাইরাস? সঠিক উত্তর টোবাকো মোজাইক ভারইস টোবাকো মোজাইক ভাইরাস (TMV) একটি ধনাত্মক-ইন্দ্রিয় বিশিষ্ট একসূত্রক RNA- ভাইরাস। এটি টোবাকো মোজাইক ভাইরাস গণের সদস্য, যারা বিস্তৃত প্রজাতির গাছপালাকে, বিশেষ করে তামাক ও সোলানাসিয়া পরিবারের অন্যান্য সদস্যদের সংক্রমিত করে। সংক্রমণে গাছের পাতাগুলির উপর মোজাইকের মতো বৈশিষ্ট্যযুক্ত প্যাটার্ন তৈরি হয়।
নিচের কোনটি জনন কোষের উদাহরণ?
Correct Answer:
গ: শুক্রাণু
Explanation:
নিচের কোনটি জনন কোষের উদাহরণ? সঠিক উত্তর শুক্রাণু জনন কোষ (Germ cell) : যেসব কোষ মিয়োসিস বিভাজনের মাধ্যমে জনন কাজে অংশ গ্রহণের জন্য গ্যামেট সৃষ্টি করে তাদের জনন কোষ বলে। উদ্ভিদের অভিউলের ডিম্বমাতৃকোষ (Megaspor Mother Cell) ও পরাগধানীতে পরাগমাতৃকোষ এবং প্রাণীর ওভারির ডিম্বমাতৃকোষ ও টেস্টিসের শুক্রমাতৃকোষ জনন কোষের উদাহরণ।
সীভ প্লেট থাকে কোন কোষে?
Correct Answer:
ক: সীভ কোষে
Explanation:
সীভ প্লেট থাকে কোন কোষে? সঠিক উত্তর সীভ কোষে ফ্লোয়েম টিস্যুতে অবস্থিত চালুনির মতো প্রস্থপ্রাচীরযুক্ত নলাকার কোষকে সিভনল বা সিভকোষ বলে। সিভকোষ এরা বিশেষ ধরনের কোষ। দীর্ঘ, পাতলা কোষপ্রাচীরযুক্ত ও জীবিত এ কোষগুলো লম্বালম্বি ভাবে একটির উপর একটি পরপর সজ্জিত হয়ে সিভনল গঠন করে। এ কোষ গুলো চালুনির মতো ছিদ্রযুক্ত সিভপ্লেট দ্বারা পরস্পর থেকে আলাদা থাকে।
ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে তা হলো-
Correct Answer:
ক: অ্যালবিউমিন
Explanation:
ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে তা হলো- সঠিক উত্তর অ্যালবিউমিন যেসব প্রোটিন সহজে পানিতে দ্রবীভূত হয়ে ঘোলাটে দ্রবণ সৃষ্টি করে তাকে অ্যালবিউমিন বলে। যেমনঃ ডিমের সাদা অংশ,রক্তরস,দুধ
নিচের কোনটি ফাইটোহেরমোন?
Correct Answer:
ক: অক্সিন
Explanation:
নিচের কোনটি ফাইটোহেরমোন? সঠিক উত্তর অক্সিন উদ্ভিদ হরমোন বা ফাইটোহরমোন হল উদ্ভিদ দেহে অবস্থিত শারীরবৃত্তীয় রাসায়নিক যৌগ, যা উদ্ভিদদেহের এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হয় ও উদ্ভিদের শারীরবৃত্তীয় নানা কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে। এগুলো উদ্ভিদদেহে অত্যন্ত কম মাত্রায় উপস্থিত থাকে। ফাইটোহরমোনের উদাহরণ: অক্সিন, জিবেরেলিন, সাইটোকিনিন, ইথিলিন এবং অ্যাবসিসিক অ্যাসিড।
নিচের কোনটি নগ্নজীবী উদ্ভিদ?
Correct Answer:
ক: Cycas
Explanation:
নিচের কোনটি নগ্নজীবী উদ্ভিদ? সঠিক উত্তর Cycas যে সকল উদ্ভিদের ফুল ও বীজ হয় কিন্তু ফুলে গর্ভাশয় নেই বলে ফল উৎপন্ন হয় না বিধায় বীজ নগ্ন অবস্থায় থাকে, তাদের নগ্নবীজী বা ব্যক্তবীজী উদ্ভিদ (Gymnosperm) বলে। উদাহরণ – সাইকাস, পাইনাস।
ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটি?
Correct Answer:
ঘ: নিউক্লিক এসিড
Explanation:
ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটি? সঠিক উত্তর নিউক্লিক এসিড ক্রোমোজোম ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড বা ডিএনএ বা জীন অণু ধারণ করে এবং ডিএনএ -এর মাধ্যমে প্রোটিন সংশ্লেষ করে। এটাই মুলত ক্রোমোজোমের প্রধান উপাদান।
F2 এর কোন অনুপাতটি মেন্ডেলের ১ম সূত্রের পরিচায়ক
Correct Answer:
ক: 3 : 1
Explanation:
F2 এর কোন অনুপাতটি মেন্ডেলের ১ম সূত্রের পরিচায়ক সঠিক উত্তর 3 : 1 মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 3 : 1এবং জিনোটাইপিক অনুপাত ➞ 1 : 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 3 : 3 : 1মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম :• অসম্পূর্ণ প্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• সমপ্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• মারণ জিন বা লিথাল জিন অনুপাত ➞ 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম :• পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 7• প্রকট এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 13 : 3• দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 9 : 7
বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যুকে কয় ভাগে ভাগ করা যায়?
Correct Answer:
ক: 2
Explanation:
বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যুকে কয় ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর 2 সব ধরনের টিস্যুকে, টিস্যু গঠনকারী কোষের বিভাজন অনুযায়ী দু'টি ভাগে ভাগ করা যায় ; যথা - (1) ভাজক টিস্যু এবং (2) স্থায়ী টিস্যু
মানুষের করোটিক স্লায়ু কয় জোড়া?
Correct Answer:
গ: ১২ জোড়া
Explanation:
মানুষের করোটিক স্লায়ু কয় জোড়া? সঠিক উত্তর ১২ জোড়া যে সব স্নায়ু মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে উৎপত্তি লাভ করে করােটিকার বিভিন্ন ছিদ্রপথে বের হয়ে দেহের বিভিন্ন অঙ্গে বিস্তৃত হয় তাদের করােটিক স্নায়ু বলে। মানুষের করােটিক স্নায়ু ১২ জোড়া। এদেরকে রােমান সংখ্যা (i-xii) দিয়ে চিহ্নিত করা হয়। করােটিক স্নায়ুসমূহ সেনসরি বা সংবেদী, মটর বা আজ্ঞাবাহী/চেষ্টীয় এবং মিশ্র প্রকৃতির হয়ে থাকে |
নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ?
Correct Answer:
ক: কলেরা
Explanation:
নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ? সঠিক উত্তর কলেরা ব্যাকটেরিয়া বিশেষ করে অন্ত্রের গুলো মানুষের জন্যে উপকারী, তথাপি কিছু ব্যাকটেরিয়ার প্রজাতি রোগজনক এবং সংক্রামক ব্যাধির কারণ। যেমন, কলেরা, আমাশয়, টাইফয়েড, নিউমোনিয়া, সিফিলিস, অ্যানথ্রাক্স, কুষ্ঠব্যাধি, বিউবনিক প্লেগ ইত্যাদি। শ্বাস নালীর সংক্রমণের ফলে সৃষ্ট রোগসমূহ হলো ব্যাকটেরিয়াজনিত সর্বাপেক্ষা মারত্মক ব্যাধি।
ম্যালেরিয়া পরজীবি কোন বর্গের অন্তর্ভূক্ত?
Correct Answer:
খ: Haemosporidia
Explanation:
ম্যালেরিয়া পরজীবি কোন বর্গের অন্তর্ভূক্ত? সঠিক উত্তর Haemosporidia ম্যালেরিয়ার পরজীবীর:পর্ব = Protozoa (প্রোটোজোয়া)শ্রেণী = Sporozoa (চলনাঙ্গহীন অন্তঃপরজীবী)বর্গ = Haemosporidia (সন্ধিপদ প্রাণিদেহে নিষেক ঘটে)
বায়োগ্যাসের শতকরা ৬০-৭০ ভাগই হলো-
Correct Answer:
গ: মিথেন
Explanation:
বায়োগ্যাসের শতকরা ৬০-৭০ ভাগই হলো- সঠিক উত্তর মিথেন গোবর ও অন্যান্য পচনশীল পর্দাথ পচানোর ফলে যে জ্বালানি গ্যাস তৈরি হয় তাই হচ্ছে বায়োগ্যাস। এতে ৬০/৭০ ভাগ জ্বালানি গ্যাস (মিথেন) তৈরি হয়ে অবশিষ্ট অংশ উন্নতমানের জৈবসার হিসাবে ব্যবহৃত হতে পারে। জ্বালানি গবেষকরা বলছেন, মানব বিষ্ঠা, মোরগ - মুরগীর বিষ্ঠা, জৈব আবর্জনা এবং গোবর থেকে বায়োগ্যাস উৎপাদন সম্ভব।
তেলাপোকার পরিপাকতন্ত্রের গিজার্ডে কয়টি দাঁত থাকে
Correct Answer:
খ: ৬টি
Explanation:
তেলাপোকার পরিপাকতন্ত্রের গিজার্ডে কয়টি দাঁত থাকে সঠিক উত্তর ৬টি তেলাপোকার পরিপাকতন্ত্রের গিজার্ডে গিজার্ড (৬ টি করে দাঁত, অনুলম্ব ভাঁজ, প্যাড ইত্যাদি) থাকে | গিজার্ডের শেষ প্রান্ত ও মেসেন্টেরনের সংযোগস্থলে ৭-৮ টি বদ্ধ সরু হেপাটিক সিকা থাকে।
প্রোটিনের গঠন কত প্রকার?
Correct Answer:
গ: তিন প্রকার
Explanation:
প্রোটিনের গঠন কত প্রকার? সঠিক উত্তর তিন প্রকার প্রোটিনের মৌলিক উপাদান হচ্ছে কার্বন (C), হাইড্রোজেন (H), অক্সিজেন (O2) এবং নাইট্রোজেন (N) ১৬% থাকে। এই মৌলগুলি দিয়ে প্রথমে অ্যামাইনো এসিড তৈরি হয়। প্রোটিনের রাসায়নিক ভাঙনের ফলে বিভিন্ন প্রকার অ্যামাইনো এসিড পাওয়া যায়।
হাইড্রাতে কয় ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়?
Correct Answer:
খ: 4
Explanation:
হাইড্রাতে কয় ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়? সঠিক উত্তর 4 নিডারিয়া পর্বে মোট ২৩ ধরনের নেমাটোসিস্ট রয়েছে। তবে হাইড্রাতে চার ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়।
জীবনের মৃত্যুর জন্য দায়ী জিনকে বলা হয়?
Correct Answer:
গ: Lethal gene
Explanation:
জীবনের মৃত্যুর জন্য দায়ী জিনকে বলা হয়? সঠিক উত্তর Lethal gene মারণ জিন বা লিথাল জিন (অনুপাত ২ : ১) ➞ যেসব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে সেসব জিনকে লিথাল জিন বলে । কোনো জিনের মিউটেশন ঘটার পর সংশ্লেষিত প্রোটিন যদি নিষ্ক্রীয় হয় এবং উক্ত প্রোটিনের শারীরবৃত্তীয় গুরুত্ব যদি জীবনধারনের জন্য অপরিহার্য হয় তবে হোমোজাইগাস অবস্থায় সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে । লিথাল জিনের প্রভাবকে লিথালিটি বলে । মানুষে হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথাল জিন সেমিলিথাল ধরনের । ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী লিথাল জিন সাবভাইটাল ধরনের ।মানুষের লিথাল জিনঘটিত কয়েকটি বংশগত রোগ : থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, রেটিনোব্লাস্টোমা, ব্রাকিফ্যালাঞ্জি, কনজেনিটাল ইকথিওসিস প্রভৃতি ।
মানুষের RBC এর গড় আয়ুঙ্কাল হচ্ছে-
Correct Answer:
খ: ১২০ দিন
Explanation:
মানুষের RBC এর গড় আয়ুঙ্কাল হচ্ছে- সঠিক উত্তর ১২০ দিন RBC এর গড় আয়ু 120 দিন। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি মিমি3 রক্তে গড়ে 5 মিলিয়ন থেকে 5.5 মিলিয়ন RBC থাকে।
সালোক-সশ্লেষণে নির্গত O2 এর উৎস হলো-
Correct Answer:
খ: H2O
Explanation:
সালোক-সশ্লেষণে নির্গত O2 এর উৎস হলো- সঠিক উত্তর H2O সালোকসংশ্লেষণ বা Photosynthesis একটি জৈব রাসায়নিক বিক্রিয়া। এ বিক্রিয়ায় পানি বা h2o জারিত হয়ে অক্সিজেন বা o2 উৎপন্ন করে এবং কার্বনডাই-অক্সাইড বা co2 বিজারিত হয়ে গ্লুকোজ বা c6h12o6 উৎপন্ন করে। এ কারণে সালোকসংশ্লেষণকে জারণ-বিজারণ বলে। সালোকসংশ্লেষণ একটি খাদ্য উৎপাদনকারী জারণ বিজারণ বিক্রিয়া।
কোনটি অন্তঃকোষীয় পরিপাক ঘটায়?
Correct Answer:
গ: ভ্যাকুওল
Explanation:
কোনটি অন্তঃকোষীয় পরিপাক ঘটায়? সঠিক উত্তর ভ্যাকুওল কোনো নির্দিষ্ট কোষের অভ্যন্তরে খাদ্য পরিপাক হওয়ার পদ্ধতিকে অন্তঃকোষীয় পরিপাক বলে। অন্যভাবে বলা যায় যে, কোষের অভ্যন্তরে খাদ্যবস্তুর পরিপাককে অন্তঃকোষীয় পরিপাক বলে। ভ্যাকুওল অন্তঃকোষীয় পরিপাক ঘটায় | জটিল অণুর খাবারকে সরল করার কাজটিই হলো পরিপাক আর এর সাথে সংশ্লিষ্ট তন্ত্রটি হলো পরিপাকতন্ত্র।
মেসোগ্লিয়া পাওয়া যায় কোন প্রাণীতে?
Correct Answer:
গ: হাইড্রা
Explanation:
মেসোগ্লিয়া পাওয়া যায় কোন প্রাণীতে? সঠিক উত্তর হাইড্রা Hydra দ্বিভ্রূণস্তরী (diploblastic) প্রাণী অর্থাৎ এর ভ্রূণাবস্থার এক্টোডার্ম ও এন্ডোডার্ম কোষীয় স্তরদুটি পরিণত দেহে এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস নামক দুটি কোযস্তরে পরিবর্তিত হয়ে বিন্যস্ত থাকে। এ দুটি কোষস্তরের মাঝে মেসোগ্লিয়া (mesoglea) নামে একটি অকোষীয় জেলির মতো স্তর থাকে।
রাইডোজোমে প্রোটিনের শতকরা পরিমাণ কত?
Correct Answer:
খ: ৩৫%
Explanation:
রাইডোজোমে প্রোটিনের শতকরা পরিমাণ কত? সঠিক উত্তর ৩৫% রাইবোজোম , যাকে 'প্যালাডে দানা'ও বলা হয় ( আবিষ্কারক জর্জ প্যালাডের নামানুসারে এবং দানাদার গঠনের কারণে) এক ধরনের ম্যাক্রোমোলার অঙ্গাণু যা দেহের সকল কোষেই পাওয়া যায়। এটি মূলত জৈবিক প্রোটিন সংশ্লেষণের (মেসেঞ্জার আরএনএ বা বার্তাবহ আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া) কাজ করে থাকে। রাইডোজোমে প্রোটিনের শতকরা পরিমাণ প্রায় 35% |
অস্থিতে কালসিয়ামের পরিমাণ দেহের মোট ক্যালসিয়ামের-
Correct Answer:
ঘ: 97%
Explanation:
অস্থিতে কালসিয়ামের পরিমাণ দেহের মোট ক্যালসিয়ামের- সঠিক উত্তর 97% অস্থিতে কালসিয়ামের পরিমাণ দেহের মোট ক্যালসিয়ামের 97% | পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম গ্রহণ হাড়কে সুস্থ রাখে। এ ছাড়া হাড় সুস্থ রাখতে সাহায্য করে ম্যাগনেশিয়াম, ফসফরাস ও ভিটামিন- কে।
কোষে বহু নিউক্লিয়াসযুক্ত শৈবালকে কি বলে?
Correct Answer:
গ: সিনােসাইটিক
Explanation:
কোষে বহু নিউক্লিয়াসযুক্ত শৈবালকে কি বলে? সঠিক উত্তর সিনােসাইটিক সাইটোকাইনেসিস না হলে (এবং ক্যারিওকাইনেসিস চলতে থাকলে) একই কোষে বহু নিউক্লিয়াসের সৃষ্টি হয়, একে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন ।বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে সিনোসাইটিক (Coenocytic) এবং বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে প্লাজমোডিয়াম (Plasmodium) বলে ।
আদিকোষী জীবে শ্বসনের ক্রেবস চক্র সংগঠিত হয়-
Correct Answer:
খ: সাইটোপ্লাজমে
Explanation:
আদিকোষী জীবে শ্বসনের ক্রেবস চক্র সংগঠিত হয়- সঠিক উত্তর সাইটোপ্লাজমে যে প্রক্রিয়ায় জীবদেহে উৎপন্ন অ্যাসিটাইল Co-A মাইটোকন্ড্রিয়ার মধ্যে বিভিন্ন উৎসেচকের সাহায্যে বহু জৈব অ্যাসিড উৎপাদনের মাধ্যমে চক্রাকার পথে জারিত হয়ে জল, কার্বন ডাইঅক্সাইড এবং বিজারিত হাইড্রোজেন বাহক উৎপন্ন করে, তাকে ক্রেবস চক্র বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলে। আদিকোষী জীবে শ্বসনের ক্রেবস চক্র সংগঠিত হয় সাইটোপ্লাজমে |
ইলিশ কোন শ্রেণিভুক্ত?
Correct Answer:
ক: ইউসিলােমেট
Explanation:
ইলিশ কোন শ্রেণিভুক্ত? সঠিক উত্তর ইউসিলােমেট ইউসিলোমাটার উদাহরণ: মোলাস্কা (Mollusca), অ্যানিলিডা (Annelida), আর্থ্রোপোডা (Arthropoda), একাইনোডার্মাটা (Echinodermata), কর্ডাটা (Chordata)(ইলিশ)ইত্যাদি পর্বের প্রাণীদের প্রকৃত সিলোম তথা প্রকৃত দেহগহ্বর দেখতে পাওয়া যায় অর্থাৎ এরা ইউসিলোমেটস আর এরা ইউসিলোমাটা দলের অন্তর্ভূক্ত।ইলিশ শ্রেণিবিন্যাস: Scientific name: Tenualosa ilishaConservation status: Least Concern (Population decreasing) Encyclopedia of LifePhylum(পর্ব) : ChordataHigher classification: TenualosaRank: SpeciesFamily: ClupeidaeKingdom: Animalia
কোন এনজাইমটি লালারসে থাকে?
Correct Answer:
ক: টায়ালিন
Explanation:
কোন এনজাইমটি লালারসে থাকে? সঠিক উত্তর টায়ালিন টায়ালিন হলো লালারসে এক ধরনের উত্সেচক বা এনজাইম যা শ্বেতসারকে আংশিক ভেঙে শর্করায় পরিণত করে। টায়ালিন হলো লালায় অবস্থিত এক ধরনের এনজাইম।
নিম্নের কোনটি মাশরুম এর শ্রেণি?
Correct Answer:
গ: Basidiomycetes
Explanation:
নিম্নের কোনটি মাশরুম এর শ্রেণি? সঠিক উত্তর Basidiomycetes ঐতিহ্যগতভাবে, Basidiomycetes (ব্যাসিডিওমাইকোটা) দুটি শ্রেণীতে বিভক্ত ছিল:হোমোবাসিডিওমাইসেটিস (বিকল্পভাবে বলা হয় হোলোবাসিডিওমাইসেটিস), প্রকৃত মাশরুম সহজেলি , মরিচা এবং স্মাট ছত্রাক সহ হেটেরোবাসিডিওমাইসিটিস
বাংলাদেশের বিলুপ্ত প্রাণী কোনটি?
Correct Answer:
খ: ঘড়িয়াল
Explanation:
বাংলাদেশের বিলুপ্ত প্রাণী কোনটি? সঠিক উত্তর ঘড়িয়াল সরীসৃপজাতীয় প্রাণীর মধ্যে মিঠাপানির কুমির বাংলাদেশ থেকে হারিয়ে গেছে। বন্য পরিবেশ থেকে এটি অনেক আগেই হারিয়ে গেলেও বাগেরহাটের খানজাহান আলীর মাজারে দুটি মিঠাপানির কুমির ছিল। দুই বছর আগে এরা মারা গিয়ে এই প্রজাতিই বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এ ছাড়া পদ্মার চর ও দেশের বেশির ভাগ এলাকায় একসময় ঘড়িয়াল পাওয়া যেত। এই প্রাণী দুটি এবার মহাবিপন্নের তালিকায় প্রবেশ করেছে।
তাড়াহুড়া করে খাবার খেলে কোনটি পরিপাকে সমস্যা হতে পারে?
Correct Answer:
খ: শর্করা
Explanation:
তাড়াহুড়া করে খাবার খেলে কোনটি পরিপাকে সমস্যা হতে পারে? সঠিক উত্তর শর্করা পুষ্টিবিজ্ঞানের মতে, শর্করা হচ্ছে শরীরে শক্তির মূল জোগানদাতা। শর্করা ভেঙে গ্লুকোজ তৈরি হয়। এই গ্লুকোজ একাই স্নায়ুতন্ত্রের শক্তির উৎস হিসেবে কাজ করে। তাই মানুষের প্রতিদিনের খাবারে মোট ক্যালরির ৫০ থেকে ৬০ শতাংশ শর্করা থাকা উচিত। আবার তাড়াহুড়া করে শর্করা খাবার খেলে পরিপাকে সমস্যা হতে পারে |
পুরুষ প্রজননতন্ত্রের কোন অংশটি সিমেল তৈরি করে?
Correct Answer:
গ: শুক্রাশয়
Explanation:
পুরুষ প্রজননতন্ত্রের কোন অংশটি সিমেল তৈরি করে? সঠিক উত্তর শুক্রাশয় পুরুষ প্রজননতন্ত্রের প্রধান অঙ্গের নাম শুক্রাশয়। এদের সংখ্যা একজোড়া। শুক্রাশয় শুক্রাণু উৎপাদন করে | এটি টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করে।
জাইলেম টিস্যুর কোষীয় উপাদান নয় কোনটি?
Correct Answer:
ক: সীভনল
Explanation:
জাইলেম টিস্যুর কোষীয় উপাদান নয় কোনটি? সঠিক উত্তর সীভনল জাইলেম টিস্যু (Xylem tissue) ➞ ট্রাকিড, ভেসেল (ট্রাকিয়া), জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা এই চার প্রকার উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিতফ্লোয়েম টিস্যু (Phloem tissue) ➞ সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা এই চার প্রকার কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত
জিনের যে অংশে ট্রান্সলেশন হয় না তাকে কি বলা হয়-
Correct Answer:
গ: ইন্ট্রন
Explanation:
জিনের যে অংশে ট্রান্সলেশন হয় না তাকে কি বলা হয়- সঠিক উত্তর ইন্ট্রন জিনের যে অংশে ট্রান্সলেশন হয় না তাকে ইন্ট্রন বলা হয় | এমআরএনএ (MRNA) প্রোটিন গঠনের আগে এগুলি সরানো হয়। অতএব, এই ইন্ট্রোনগুলিকে বিভক্ত করার প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। ইন্ট্রোন হল নিউক্লিওটাইডের নন-কোডিং অংশ এবং খুব বেশি সংরক্ষিত নয়। ভুল প্রোটিন গঠন রোধ করতে ইন্ট্রোন অপসারণ করা অপরিহার্য।
নিম্নের কোনটি মূত্রের উপাদান নয়?
Correct Answer:
ঘ: গুইল্যা টেংরা
Explanation:
নিম্নের কোনটি মূত্রের উপাদান নয়? সঠিক উত্তর গুইল্যা টেংরা মূত্রের রাসায়নিক উপাদানের মধ্য ৯০-৯৭% জল এবং ৩-৫% কঠিন পদার্থের। কঠিন পদার্থের মধ্যে জৈব (ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরােক্রোম etc) অজৈব (Ca, K, Na, NH3 etc)উপাদান রয়েছে। এছাড়াও মূত্রে আয়োডিন,সিসা, আর্সেনিক সহ অন্যান্য উপাদান পাওয়া যায়।
Trichophytosis-রােগ কার দ্বারা সংগঠিত হয়?
Correct Answer:
খ: ব্যাকটেরিয়া
Explanation:
Trichophytosis-রােগ কার দ্বারা সংগঠিত হয়? সঠিক উত্তর ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া অত্যন্ত ছোট আকারের জীব, সাধারণত ০.২-৫.০ মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ এরা আণুবীক্ষণিক (microscopic)। এরা এককোষী জীব, তবে একসাথে অনেকগুলো কলোনি করে বা দল বেঁধে থাকতে পারে। Trichophytosis-রােগ ব্যাকটেরিয়া দ্বারা সংগঠিত হয় | এছাড়াও ব্যাকটেরিয়া জনিত অনেক রোগ আছে | যেমন, কলেরা, সিফিলিস, অ্যানথ্রাক্স, কুষ্ঠব্যাধি, বিউবনিক প্লেগ ইত্যাদি। শ্বাস নালীর সংক্রমণের ফলে সৃষ্ট রোগসমূহ হলো ব্যাকটেরিয়াজনিত সর্বাপেক্ষা মারত্মক ব্যাধি।
জিনতত্ত্বের জনক কে?
Correct Answer:
ক: গ্রেগর ইয়ােহান মেন্ডেল
Explanation:
জিনতত্ত্বের জনক কে? সঠিক উত্তর গ্রেগর ইয়ােহান মেন্ডেল গ্রেগর ইয়োহান মেন্ডেল বা গ্রেগর জোহান মেন্ডেল (২০ জুলাই ১৮২২ – ৬ জানুয়ারী ১৮৮৪) ছিলেন একজন অস্ট্রিয়ার জীববিজ্ঞানী, ধর্মযাজক, আবহাওয়াবিদ ও গণিতজ্ঞ যার আবিষ্কারগুলি জেনেটিক্স ও বংশগতি বিজ্ঞানের ভিত্তি তৈরি করেছিল, তাই তাকে প্রায়শই "জেনেটিক্সের জনক" বা "জিনতত্ত্ববিদ্যার জনক" বলে অভিহিত করা হয়।
ব্যাকটেরিওফায প্রধানত কোন চক্রের মাধ্যমে বংশ বৃদ্ধি করে?
Correct Answer:
খ: লাইটিক চক্র
Explanation:
ব্যাকটেরিওফায প্রধানত কোন চক্রের মাধ্যমে বংশ বৃদ্ধি করে? সঠিক উত্তর লাইটিক চক্র লাইটিক চক্র (Lytic cycle) যে প্রক্রিয়ায় ফায ভাইরাস পোষক ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে সংখ্যাবৃদ্ধি করে এবং অপত্য ভাইরাসগুলো পোষক দেহের বিদারণ ঘটিয়ে নির্গত হয় তাকে লাইটিক চক্র বা বিগলনকারী চক্র বলে।
ফসফোলিপিডে অনুপস্থিত থাকে-
Correct Answer:
গ: গ্যালাকটোজ
Explanation:
ফসফোলিপিডে অনুপস্থিত থাকে- সঠিক উত্তর গ্যালাকটোজ গ্লিসারল, ফ্যাটি এসিড ও ফসফোরিক এসিড সমন্বয়ে গঠিত যৌগকে ফসফোলিপিড (Phospholipid) বলে। ফসফোলিপিডের বিশেষ রাসায়নিক উপাদান হলো ফসফাটাইডিক এসিড। এর ফসফেট গ্রুপটি কোলিন সহযোগে এস্টারিভূত হয়ে লেসিথিন উৎপন্ন করে। কোষ আবরণীসহ সকল কোষীয় অঙ্গাণুর আবরণের অন্যতম রাসায়নিক উপাদান হলো ফসফোলিপিড। লেসিথিন, সেফালিন, প্লাজমোজেন ইত্যাদি উল্লেখযোগ্য ফসফোলিপিড।