জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
নিম্নের কোনটি উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক হিসেবে কাজ করে না ?
Correct Answer:
ঘ: অক্সিটোসিন
Explanation:
নিম্নের কোনটি উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক হিসেবে কাজ করে না ? সঠিক উত্তর অক্সিটোসিন অক্সিটোসিন উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক হিসেবে কাজ করে না | অক্সিটোসিন (ইংরেজি: Oxytocin) হল স্তন্যপায়ী প্রাণীদের দেহে প্রাপ্ত একটি হরমোন। এটি স্তন্যপায়ীদের মস্তিষ্কে কাজ করে। মানবদেহে এটি নারীদের প্রজননের সময় নির্গত হয়, বিশেষ করে সন্তান প্রসবের সময় এবং প্রসবের পরে।
নিম্নের কোনটি সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের কাজ নয় ?
Correct Answer:
ক: শরীরের ব্লাডপ্রেসার নিয়ন্ত্রন করা
Explanation:
নিম্নের কোনটি সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের কাজ নয় ? সঠিক উত্তর শরীরের ব্লাডপ্রেসার নিয়ন্ত্রন করা সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের কাজ :১) মূলত সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের(CNS) পুষ্টিসাধন ও একে বাহিরের আঘাত হতে রক্ষা করে। ( ব্রেন আর ব্রেন ম্যাটার নিয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম গঠিত। )২) আমাদের মস্তিষ্কের মধ্যে পিনিয়াল নামে একটা ছোট গ্রন্থি আছে। এই গ্রন্থি যে হরমোন নিঃসরন করে তা পিটুইটারি গ্রন্থির কার্যাবলী নিয়ন্ত্রণ করে। CSF এর কাজ হল পিনিয়াল ক্ষরণকে পিটুইটারির কাছে পৌঁছে দেয়া।৩) CNS এর মেটাবলিক ওয়েস্ট এর নিষ্কাশন করে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরোনের পুষ্টি পদার্থ সরবারহ করা, সংক্রমন থেকে রক্ষা করা, শ্বসনিক গ্যাসের বিনিময় ঘটানো |
নিম্নের কোনটি অগ্র মস্তিস্কের অংশ নয় ?
Correct Answer:
খ: সেরেবেলাম
Explanation:
নিম্নের কোনটি অগ্র মস্তিস্কের অংশ নয় ? সঠিক উত্তর সেরেবেলাম সেরিবেলাম , পশ্চাৎ মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আজ্ঞাবাহী কাজ করে থাকে। এছাড়াও এটি মনোযোগ,ভাষা এর মত সূক্ষ্ম কাজের সাথেও জড়িত। রাগ,আবেগ প্রকাশে নিয়ন্ত্রকের কাজ করলেও এর অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন(movement) সংশ্লিষ্ট কাজই সবচেয়ে গুরুত্ববহন করে।
নিম্নের কোন করোটিক স্নায়ু চোয়ালের সঞ্চালনে সাহায্য করে ?
Correct Answer:
ক: ট্রাইজেমিনাল
Explanation:
নিম্নের কোন করোটিক স্নায়ু চোয়ালের সঞ্চালনে সাহায্য করে ? সঠিক উত্তর ট্রাইজেমিনাল ট্রাইজেমিনাল করোটিক স্নায়ু। কাজ: সংশ্লিষ্ট অঙ্গগুলোর সঞ্চালনে সহায়তা এবং চাপ, তাপ, স্পর্শ ইত্যাদি অনুভূতি গ্রহন। কোনো মতে ছ্যাঁকা সামলে স্বাভাবিক হতেই বিরিয়ানির গন্ধে মুখ ভরে গেলো লালাতে, চোখে ধোঁয়া লেগে চোখ থেকে অশ্রু বের হতে লাগল।
নিম্নের কোনটি একবীজপত্রী উদ্ভিদ ?
Correct Answer:
খ: রসুন
Explanation:
নিম্নের কোনটি একবীজপত্রী উদ্ভিদ ? সঠিক উত্তর রসুন একবীজপত্রী উদ্ভিদ: যেসব উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে, তাদের একবীজপত্রী উদ্ভিদ বলে। যেমন: ধানগাছ, রসুন, গমগাছ, ভুট্টাগাছ। দ্বিবীজপত্রী উদ্ভিদ: যেসব উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে, তাদের দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে। যেমন: আমগাছ, জামগাছ, কাঁঠালগাছ।
সিবাম নিম্নের কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় ?
Correct Answer:
খ: সিবেসিয়াস
Explanation:
সিবাম নিম্নের কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় ? সঠিক উত্তর সিবেসিয়াস সিবেসিয়াস গ্রন্থি হলো তৈল গ্রন্থি। এর মূল কাজ সেবাম উৎপন্ন করা।
নিম্নের কোনটি এনজাইমের বৈশিষ্ট্য নয় ?
Correct Answer:
ঘ: নালিহীন গ্রন্থি থেকে নিঃসৃত হয়।
Explanation:
নিম্নের কোনটি এনজাইমের বৈশিষ্ট্য নয় ? সঠিক উত্তর নালিহীন গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এনজাইম এর বৈশিষ্ট্য (Properties of Enzyme)এর কার্যকারিত PH দ্বারা নিয়ন্ত্রিত। সকল এনজাইমই PH 6-9 এর মধ্যে সবচেয়ে বেশি ক্রিয়াশীল। এরা তাপ প্রবন (heat sensitive) অর্থাৎ সাধারণত 35°C – 40°C তাপমাত্রায় অধিক ক্রিয়াশীল। অধিক তাপে এনজাইম বিনষ্ট হয়ে যায়। ইহা প্রোটিনধর্মী রাসায়নি পদার্থ। ইহা জৈব প্রভাবকের ভুমিকা পালন করে। বৈষম্যভেদ্য পদার্থ মধ্য দিয়ে ব্যাপিত হয় না।
পাকস্থলীর পাচক রসে নিম্নের কোনটি অনুপস্থিত ?
Correct Answer:
খ: অ্যামাইলেজ
Explanation:
পাকস্থলীর পাচক রসে নিম্নের কোনটি অনুপস্থিত ? সঠিক উত্তর অ্যামাইলেজ অ্যামাইলেজ হলো একটি এনজাইম যা স্টার্চ(ল্যাটিন অ্যামাইলাম)-কে হাইড্রোলাইসিসের মাধ্যমে শর্করাতে পরিণত হতে সাহায্য করে। অ্যামাইলেজ মানুষ এবং অন্যান্য কিছু স্তন্যপায়ী প্রাণীর লালায় উপস্থিত থাকে এবং এটি পরিপাকের রাসায়নিক প্রক্রিয়া শুরু করে।
নিম্নের কোনটিকে কোষের শক্তিকেন্দ্র বলে ?
Correct Answer:
ক: মাইটোকন্ড্রিয়া
Explanation:
নিম্নের কোনটিকে কোষের শক্তিকেন্দ্র বলে ? সঠিক উত্তর মাইটোকন্ড্রিয়া অঙ্গাণুবিশেষ নামমাইটোকন্ড্রিয়াকোষের পাওয়ার হাউস বা শক্তিঘরক্লোরোপ্লাস্টকোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্যের কারখানারাইবোসোমকোষের প্রোটিন ফ্যাক্টরিগলগি বডিকোষের ট্রাফিক পুলিশ বা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি
নিম্নের কোনটিতে পরিবহন টিস্যু আছে ?
Correct Answer:
ঘ: ফার্ন
Explanation:
নিম্নের কোনটিতে পরিবহন টিস্যু আছে ? সঠিক উত্তর ফার্ন ১.ফার্ন উদ্ভিদ স্পোরোফাইট২.দেহ মূল, কান্ড ও পাতায় বিভক্ত, পরিবহন টিস্যু বিদ্যমান৩.পাতা পক্ষল যৌগিক৪.শুক্রাণু বহু ফ্লাজেলাযুক্ত
DNA ডাবল হেলিক্স মডেল কে প্রনয়ন করেন ?
Correct Answer:
ক: ওয়াটসন
Explanation:
DNA ডাবল হেলিক্স মডেল কে প্রনয়ন করেন ? সঠিক উত্তর ওয়াটসন 1953 সালে, ফ্রান্সিস ক্রিক এবং জেমস ওয়াটসন প্রথমে ডিএনএর আণবিক কাঠামো বর্ণনা করেছিলেন, যাকে তাঁরা নেচার পত্রিকায় "ডাবল হেলিক্স" নামে অভিহিত করেছিলেন।
নিম্নের কোনটির প্রভাবে রক্ত জমাট বাঁধেনা ?
Correct Answer:
গ: হেপারিন
Explanation:
নিম্নের কোনটির প্রভাবে রক্ত জমাট বাঁধেনা ? সঠিক উত্তর হেপারিন দেহের কোথাও ক্ষত সৃষ্টির ফলে কোনো রক্তবাহিকার এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্থ হলে রক্তপাত বন্ধের উদ্দেশে ও সংক্রমণ প্রতিরোধে যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ফাইব্রিন জালক সৃষ্টির মাধ্যমে ক্ষতস্থানে রক্তকে থকথকে পিণ্ডে পরিণত করে সে প্রক্রিয়াকে রক্তের জমাট বাঁধা বা রক্ত তঞ্চন বলে । এ প্রক্রিয়ায় অণুচক্রিকা ও রক্তরসে অবস্থিত ১৩ ধরনের ক্লটিং ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।ফ্যাক্টরগুলো নাম নিম্নরূপ :• ফ্যাক্টর-I বা ফাইব্রিনোজেন• ফ্যাক্টর-II বা প্রোথ্রম্বিন• ফ্যাক্টর-III বা থ্রম্বোপ্লাস্টিন• ফ্যাক্টর-IV বা ক্যালসিয়াম আয়ন• ফ্যাক্টর-V বা ল্যাবাইল ফ্যাক্টর বা প্রোঅ্যাকসেলারিন• ফ্যাক্টর-VI বা অ্যাকসেলারিন• ফ্যাক্টর-VII বা স্টেবল ফ্যাক্টর বা প্রোকনভারটিন• ফ্যাক্টর-VIII বা অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর (AHF)• ফ্যাক্টর-IX বা ক্রিস্টমাস ফ্যাক্টর• ফ্যাক্টর-X বা স্টুয়ার্ট ফ্যাক্টর• ফ্যাক্টর-XI বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন• ফ্যাক্টর-XII বা হ্যাগম্যান ফ্যাক্টর• ফ্যাক্টর-XIII বা ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টরবেসোফিল হেপারিন নিঃসরণ করে রক্তকে রক্তনালির মধ্যে জমা বাঁধতে বাধা প্রদান করে ।
নিম্নে উল্লেখিত কয়টি ফ্যাক্টর রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ?
Correct Answer:
ঘ: 13
Explanation:
নিম্নে উল্লেখিত কয়টি ফ্যাক্টর রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ? সঠিক উত্তর 13 দেহের কোথাও ক্ষত সৃষ্টির ফলে কোনো রক্তবাহিকার এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্থ হলে রক্তপাত বন্ধের উদ্দেশে ও সংক্রমণ প্রতিরোধে যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ফাইব্রিন জালক সৃষ্টির মাধ্যমে ক্ষতস্থানে রক্তকে থকথকে পিণ্ডে পরিণত করে সে প্রক্রিয়াকে রক্তের জমাট বাঁধা বা রক্ত তঞ্চন বলে । এ প্রক্রিয়ায় অণুচক্রিকা ও রক্তরসে অবস্থিত ১৩ ধরনের ক্লটিং ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।ফ্যাক্টরগুলো নাম নিম্নরূপ :• ফ্যাক্টর-I বা ফাইব্রিনোজেন• ফ্যাক্টর-II বা প্রোথ্রম্বিন• ফ্যাক্টর-III বা থ্রম্বোপ্লাস্টিন• ফ্যাক্টর-IV বা ক্যালসিয়াম আয়ন• ফ্যাক্টর-V বা ল্যাবাইল ফ্যাক্টর বা প্রোঅ্যাকসেলারিন• ফ্যাক্টর-VI বা অ্যাকসেলারিন• ফ্যাক্টর-VII বা স্টেবল ফ্যাক্টর বা প্রোকনভারটিন• ফ্যাক্টর-VIII বা অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর (AHF)• ফ্যাক্টর-IX বা ক্রিস্টমাস ফ্যাক্টর• ফ্যাক্টর-X বা স্টুয়ার্ট ফ্যাক্টর• ফ্যাক্টর-XI বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন• ফ্যাক্টর-XII বা হ্যাগম্যান ফ্যাক্টর• ফ্যাক্টর-XIII বা ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর
নিম্নের কোনটি দৈনিক কত মেইক্রোগ্রাম (Mgm) একজন প্রাপ্ত বয়স্ক মানুষের আয়োডিনের চাহিদা ?
Correct Answer:
গ: 150
Explanation:
নিম্নের কোনটি দৈনিক কত মেইক্রোগ্রাম (Mgm) একজন প্রাপ্ত বয়স্ক মানুষের আয়োডিনের চাহিদা ? সঠিক উত্তর 150 মেইক্রোগ্রাম (Mgm)। একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির আয়োডিনের চাহিদা তার দৈনিক পরিশ্রম, দেহের ওজন, স্বাস্থ্যের অবস্থা, গর্ভাবস্থা, দুগ্ধপানের অবস্থা ইত্যাদির উপর নির্ভর করে। আয়োডিনের অনুপাতিক চাহিদা ১-৩.৫%।
নিম্নের কোনটি কোষীয় শ্বসন নয় ?
Correct Answer:
ঘ: ক্যালভিন চক্র
Explanation:
নিম্নের কোনটি কোষীয় শ্বসন নয় ? সঠিক উত্তর ক্যালভিন চক্র সালোকসংশ্লেষের অন্ধকার দশায় যে চক্রাকার বিক্রিয়ার মাধ্যমে CO2 ( কার্বন ডাই-অক্সাইড) -এর সংবন্ধন, ফসফোগ্লিসারিক অ্যাসিডের বিজারণ, শর্করা সৃষ্টি ও RuBP -এর পুনঃসংশ্লেষণ ঘটে তাকে কেলভিন চক্র বলে । যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় প্রাণিদেহের কোষস্থ খাদ্যবস্তু বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে মজুদকৃত শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করে এবং কার্বন-ডাই অক্সাইড নিষ্কাশন করে তাকে কোষীয় শ্বসন বলে।
পৌরাণিক ট্রয় নগরী ভাইরাসজনিত অসুখ নয় ?
Correct Answer:
ক: তুরস্ক
নিম্নের কোনটি সরল প্রোটিন নয় ?
Correct Answer:
খ: গ্লাইকোপ্রোটিন
Explanation:
নিম্নের কোনটি সরল প্রোটিন নয় ? সঠিক উত্তর গ্লাইকোপ্রোটিন যে সব প্রোটিনকে অ্যাসিড বা এনজাইম দ্বারা আর্দ্রবিশ্লেষণ করলে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় তাদেরকে বলা হয় সরল প্রোটিন। গ্লাইকোপ্রোটিন একটি অণু যা প্রোটিন (অ্যামিনো অ্যাসিডের সেট) এবং কার্বোহাইড্রেট (চিনি) এর মধ্যে বন্ধন দ্বারা গঠিত যা একটি ওসাইড (কার্বোহাইড্রেটের দুটি প্রধান শ্রেণীর মধ্যে একটি)। একটি রাসায়নিক বিক্রিয়া (হাইড্রোলাইসিস) এর পরে, ওসাইডগুলি এক বা একাধিক ওসেস প্রদান করে, সেগুলি সাধারণ শর্করা যার জন্য কোন রাসায়নিক বিক্রিয়া সম্ভব নয়। গ্লাইকোপ্রোটিনগুলি কার্বোহাইড্রেটগুলির কারণে পানিতে আরও দ্রবণীয়, এবং রাসায়নিক এবং সংক্রমণের বিরুদ্ধে তাদের সহায়তা করে।
নিম্নের কোন ইম্যুনোগ্লোবিউলিনটি সঠিক ব্লাডগ্রুপ অ্যান্টিবডি নয় ?
Correct Answer:
গ: E(lgE)
Explanation:
নিম্নের কোন ইম্যুনোগ্লোবিউলিনটি সঠিক ব্লাডগ্রুপ অ্যান্টিবডি নয় ? সঠিক উত্তর E(lgE) দেহের মোট Ig-এর ৫-১০% IgM। ABO ব্লাড গ্রুপের রক্তকণিকার অ্যান্টিবডি এ ধরনের IgM পাওয়া যায় রক্ত ও লসিকায়।
মুখমন্ডলীয় অস্থির সংখ্যা নিম্নের কোনটি ?
Correct Answer:
গ: 14
Explanation:
মুখমন্ডলীয় অস্থির সংখ্যা নিম্নের কোনটি ? সঠিক উত্তর 14 মানব দেহ মুখমন্ডলীর অস্থির সংখ্যা -১৪ টি।মেরুদণ্ডে কশেরুকা আছে - ৩৩।গ্রীবাদেশীয় কশেরুকা - ৭ টি।বক্ষদেশীয় কশেরুকা- ১২ টি।কটিদেশীয় কশেরুকা- ৫ টি।
নিম্নের কোনটি ভাইরাসজনিত অসুখ নয় ?
Correct Answer:
গ: যক্ষ্মা
Explanation:
নিম্নের কোনটি ভাইরাসজনিত অসুখ নয় ? সঠিক উত্তর যক্ষ্মা যক্ষ্মা বা যক্ষ্মা (টিউবার্কিউলোসিস্ বা টিবি) একটি সংক্রামক রোগ যার কারণ মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকিউলোসিস নামের জীবাণু। ২০১৮ সালে সারা বিশ্বে এই রোগে আক্রান্ত হয় এক কোটি মানুষ এবং মারা যায় ১৫ লাখ মানুষ ৷ "যক্ষ্মা" শব্দটা এসেছে "রাজক্ষয়" থেকে। ক্ষয় বলার কারণ এতে রোগীরা খুব শীর্ণ (রোগা) হয়ে পড়েন । যক্ষ্মা প্রায় যেকোনও অঙ্গে হতে পারে (ব্যতিক্রম কেবল হৃৎপিণ্ড, অগ্ন্যাশয়, ঐচ্ছিক পেশী ও থাইরয়েড গ্রন্থি)। যক্ষ্মা সবচেয়ে বেশি দেখা যায় ফুসফুসে। গরুর দুধ পাস্তুরায়ণ প্রচলনের আগে অন্ত্রেও অনেক বেশি হত। টিকা বা ভ্যাকসিনেশন-র মধ্যে দিয়ে যক্ষ্মা প্রতিরোধ করা যায়।
নিম্নের কোনটি মানদেহের শ্বসনের জন্য সঠিক নয় ?
Correct Answer:
ক: ফুসফুসের কৈশিক জালিকায় দেহ থেকে আগত রক্তে অক্সিজেনের চাপ থাকে 107 mm of Hg
Explanation:
নিম্নের কোনটি মানদেহের শ্বসনের জন্য সঠিক নয় ? সঠিক উত্তর ফুসফুসের কৈশিক জালিকায় দেহ থেকে আগত রক্তে অক্সিজেনের চাপ থাকে 107 mm of Hg প্রশ্বাসের মাধ্যমে আগত বাতাস ফুসফুসে পৌছালে ফুসফুসের অ্যালভিওলাইয়ে O2-এর চাপ থাকে ১০৭ mmHg। অন্যদিকে, ফুসফুসের কৈশিকজালিকায় দেহ থেকে আগত রক্তে O2– চাপ থাকে ৪০ mmHg।
দাঁত ওচোয়ালের মধ্যে যে অস্থি থাকে তা নিম্নের কোনটি ?
Correct Answer:
গ: গমফোসিস
Explanation:
দাঁত ওচোয়ালের মধ্যে যে অস্থি থাকে তা নিম্নের কোনটি ? সঠিক উত্তর গমফোসিস ★★অস্থিসন্ধি তিন প্রকার: · তন্তুময় সন্ধি · তরুণাস্থিময় সন্ধি · সাইনোভিয়াল সন্ধি★★তন্তুময় সন্ধি:· সুচার : করোটিকার অস্থি · সিনডেসমোসিস : টিবিও ফিবুলা · গমফোসিস : দাঁত ও চোয়াল★★তরুণাস্থিময় সন্ধি: · সিমফাইসিস : শ্রোণীদেশে, দুই কশেরুকার মধ্যবর্তী স্থান · সিনকন্ড্রোসিস : স্টার্নামের সাথে প্রথম পর্শুকার সন্ধি, বর্ধনশীল লম্বা হাড়ে★★ সাইনোভিয়াল অস্থিসন্ধি: · সমতল অস্থিসন্ধি : দু’টি কার্পাল অস্থির মধ্যকার সংযোগ · বল ও কোটর অস্থিসন্ধি : স্কন্ধ সন্ধি · কন্ডাইলয়েড বা ডিম্বাকার অস্থিসন্ধি : হাঁটু সন্ধি · পিভট অস্থিসন্ধি : প্রথম দু’টি সারভাইকাল (গলাদেশীয় বা গ্রীবাদেশীয়) কশেরুকার মধ্যে · স্যাডল (ঘোড়ার জিন আকৃতির) অস্থিসন্ধি : বৃদ্ধাঙ্গুলের কার্পাল ও মেটাকার্পালের মধ্যকার সন্ধি · হিঞ্জ (কব্জা) অস্থিসন্ধি : কনুইয়ের সন্ধ
খাদ্য উৎপাদনকারী উদ্ভিদের জন্য কোনটি সঠিক নয় ?
Correct Answer:
ঘ: উচ্ছে বা কয়লা এর বৈজ্ঞনিক নাম Momordica charantia এবং গোত্র Cucurbitacae
কোনটি মানবদেহের সারভাইকাল কশেরুকার সটিক বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
ক: ভার্টিব্রাল ফোরামের ছোট ও গোলাকার
মাইটোসিসের বিভাজনের কোন দশায় নিউক্লিয়ার মেমব্রেন ও নিওক্লিওলাসের বিলুপ্তি ঘটে ?
Correct Answer:
গ: প্রো-মেটাফেজ
Explanation:
মাইটোসিসের বিভাজনের কোন দশায় নিউক্লিয়ার মেমব্রেন ও নিওক্লিওলাসের বিলুপ্তি ঘটে ? সঠিক উত্তর প্রো-মেটাফেজ প্রোফেজ (Prophase) ➞ এই পর্যায়ের শেষের দিকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে ।প্রো-মেটাফেজ (Pro-metaphase) ➞ এই পর্যায়ের প্রথম দিকেই স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলোর আঘাতে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হতে থাকে এবং এক সময় বিলুপ্ত হয়ে যায় । এই পর্যায়ে নিউক্লিওলাসেরও বিলুপ্তি ঘটে ।মেটাফেজ (Metaphase) ➞ নিউক্লিয়ার এনভেলপ ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত থাকে ।রেফারেন্স : ড. মোহাম্মদ আবুল হাসান
ভাইরাসের গঠনের বেলায় কোন উক্তিটি সঠিক নয় ?
Correct Answer:
ঘ: একই সাথে থাকে DNA ও RNA
Explanation:
ভাইরাসের গঠনের বেলায় কোন উক্তিটি সঠিক নয় ? সঠিক উত্তর একই সাথে থাকে DNA ও RNA ভাইরাসের দেহে কোন নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই; কেবল প্রোটিন এবং নিউক্লিক এসিড দিয়ে দেহ গঠিত। কেবলমাত্র উপযুক্ত পোষকদেহের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারে। এদের অভ্যন্তরীণ তথ্য বহনকারী সূত্রক দুই প্রকারের হতে পারে: ডিএনএ এবং আরএনএ। ভাইরাসের বাইরের প্রোটিন আবরণকে ক্যাপসিড বলা হয়।
নিম্নের কোনটি টিস্যুর জন্য সঠিক নয় ?
Correct Answer:
ক: স্কেরেনকাইমা প্রত্যক্ষভাবে পানি পরিবহনে সাহয়তা করে।
Explanation:
নিম্নের কোনটি টিস্যুর জন্য সঠিক নয় ? সঠিক উত্তর স্কেরেনকাইমা প্রত্যক্ষভাবে পানি পরিবহনে সাহয়তা করে। খাদ্য প্রস্তুত, খাদ্য সঞ্চয় ও খাদ্য পরিবহন প্যারেনকাইমা টিস্যুর কাজ। দৃঢ়তা প্রদান, ক্লোরোপ্লাস্ট থাকলে খাদ্য প্রস্তুত করা কোলেনকাইমা টিস্যুর কাজ। দৃঢ়তা প্রদান করাই স্ক্লেরেনকাইমা টিস্যুর প্রধান কাজ।
নিম্নে কোনটি মানবদেহের রেচন/রেচনতন্ত্র এর জন্য সঠিক নয় ?
Correct Answer:
ক: মূ্ত্র দুইট ধাপে সৃষ্টি হয়; অতি পুরস্রাবণ ও সক্রিয় ক্ষরণ
Explanation:
নিম্নে কোনটি মানবদেহের রেচন/রেচনতন্ত্র এর জন্য সঠিক নয় ? সঠিক উত্তর মূ্ত্র দুইট ধাপে সৃষ্টি হয়; অতি পুরস্রাবণ ও সক্রিয় ক্ষরণ রক্তের পরিস্রাবণের মাধ্যমে বৃক্কে মূত্র তৈরি হয়। একজন সুস্থ মানুষের বৃক্কে দৈনিক ৮০০ – ২,০০০ মিলিলিটার মূত্র উৎপন্ন হয়। এই পরিমাণটি তরল গ্রহণ এবং কিডনি ফাংশন অনুযায়ী পরিবর্তিত হয়। পানি গ্রহণের পরিমাণ এবং বৃক্কের কার্যকারিতার উপর নির্ভর করে এই পরিমাণের তারতম্য ঘটতে পারে।
যেটি ভাজক টিস্যুর বেলায় প্রযোজ্য-
Correct Answer:
খ: নিউক্লিয়াস কোষের কেন্দ্রে অবস্থান করে
Explanation:
যেটি ভাজক টিস্যুর বেলায় প্রযোজ্য- সঠিক উত্তর নিউক্লিয়াস কোষের কেন্দ্রে অবস্থান করে ভাজক/মেরিস্টেম টিস্যুর বৈশিষ্ট্য :• কোষগুলো জীবিত, অপেক্ষাকৃত ছোট এবং সমব্যাসীয়• কোষগুলো বিভাজন ক্ষমতাসম্পন্ন• আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজ বা ষড়ভুজাকার হয়• সেলুলোজ নির্মিত পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট• কোষের নিউক্লিয়াস (কেন্দ্রে অবস্থান) অপেক্ষাকৃত বড় এবং ঘন সাইটোপ্লাজমে পূর্ণ থাকে• বিপাকীয় হার বেশি• কোষ গহ্বর, আন্তঃকোষীয় ফাঁক, সঞ্চিত খাদ্য অথবা বর্জ্য পদার্থ থাকে না• প্লাস্টিডগুলো প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে
পেসমেকার হৃদপিন্ডের কোন প্রকোষ্ঠ অবস্থিত ?
Correct Answer:
গ: ডান অলিন্দ
Explanation:
পেসমেকার হৃদপিন্ডের কোন প্রকোষ্ঠ অবস্থিত ? সঠিক উত্তর ডান অলিন্দ পেসমেকারঃ হৃৎপিন্ডের ডান ডান অলিন্দ-প্রাচীরের উপর দিকে অবস্থিত, বিশেষায়িত কার্ডিয়াক পেশিগুচ্ছে গঠিত এ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে নিয়ন্ত্রিত বজায় রাখে তাকে পেসমেকার বলে। মানুষের হৃৎপিন্ডে সাইনো-অ্যাট্রিয়াল নোড (sino-atrial node) হচ্ছে পেসমেকার।
বর্ণাব্ধ পুরুষ ও স্বভাবিক মহিলার মধ্যে বিয়ে হলে তাদের সন্তান হতে পারে-
Correct Answer:
ক: পুত্র হউক বা কন্যা হউক , স্বভাবিক দৃষ্টি সম্পন্ন
Explanation:
বর্ণাব্ধ পুরুষ ও স্বভাবিক মহিলার মধ্যে বিয়ে হলে তাদের সন্তান হতে পারে- সঠিক উত্তর পুত্র হউক বা কন্যা হউক , স্বভাবিক দৃষ্টি সম্পন্ন স্বাভাবিক স্ত্রী ও বর্ণান্ধ পুরুষের বিয়ে হলে তার পুত্র কন্যারা সবাই স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হলেও কন্যারা সবাই বর্ণান্ধ জিনের বাহক ।
শক্তি পিরামিডে সবচেয়ে কম শক্তি ব্যবহার করে নিম্নে উল্লেখিত কোনটি ?
Correct Answer:
ক: টারসিয়ারি খাদক
Explanation:
শক্তি পিরামিডে সবচেয়ে কম শক্তি ব্যবহার করে নিম্নে উল্লেখিত কোনটি ? সঠিক উত্তর টারসিয়ারি খাদক শক্তি পিরামিডে সবচেয়ে কম শক্তি ব্যবহার করে তৃতীয় বা টারসিয়ারি খাদক | যেসব খাদক প্রধানত সেকেন্ডারি খাদকদের খেয়ে জীবন ধারণ করে, সেসব খাদককে তৃতীয় বা টারসিয়ারি খাদক বলে। যেমন- সাপ। সাপ সেকেন্ডারি খাগদকরূপী ব্যাঙকে ধরে খায়। কিন্তু সাপকে যখন বাজপাখি ধরে খায় তখন আরেক খাদক আবির্ভূত হয়।
নিম্নের কোন তথ্যটি উদ্বিদের জৈবনিক প্রক্রিয়ার জন্য সঠিক নয় ?
Correct Answer:
ক: সুর্য থেকে বিচ্ছুরিত আলোর 90% ক্লোরোপ্লাস্ট কতৃক শোসিত হয়
Explanation:
নিম্নের কোন তথ্যটি উদ্বিদের জৈবনিক প্রক্রিয়ার জন্য সঠিক নয় ? সঠিক উত্তর সুর্য থেকে বিচ্ছুরিত আলোর 90% ক্লোরোপ্লাস্ট কতৃক শোসিত হয় সবুজ বর্ণের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। আপতিত সূর্যালোকের 83% ক্লোরোপ্লাস্ট কর্তৃক শোষিত হয় | উদ্ভিদের জন্য ক্লোরোপ্লাস্ট খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু। পিম্পার ১৮৮৩ সালে সর্বপ্রথম উদ্ভিদ কোষে সবুজ বর্ণের প্লাস্টিড লক্ষ্য করেন এবং নাম দেন। নিম্নশ্রেণির উদ্ভিদে পুরানো ক্লোরোপ্লাস্ট বিভাজনের মাধ্যমে নতুন ক্লোরোপ্লাস্ট এর সৃষ্টি হয়।
অ্যামিনের জন্য নিম্নের কোনটি সঠিক ?
Correct Answer:
খ: গঠন অনুসারে অ্যামিন তিন প্রকার
Explanation:
অ্যামিনের জন্য নিম্নের কোনটি সঠিক ? সঠিক উত্তর গঠন অনুসারে অ্যামিন তিন প্রকার অ্যামিনের শ্রেণীবিভাগঅ্যামিনসমূহকে গঠন অনুসারে, অ্যালকাইল বা অ্যারাইল মূলকের সংখ্যা অনুসারে এবং অ্যামিনাে মূলকের সংখ্যা অনুসারে তিনভাগে ভাগ করা যায়।(ক) গঠন অনুসারে অ্যামিনসমূহ তিন প্রকার। যেমন-১. অ্যালিফেটিক মুক্ত শিকল অ্যামিন বা অ্যালকাইল অ্যামিন।২. অ্যারােমেটিক অ্যামিন বা অ্যারাইল অ্যামিন ও৩. বিষম চাক্রিক অ্যামিন।
নিম্নের কোনটি এনজাইম প্রভাবকের জন্য সত্য নয় ?
Correct Answer:
ক: সয়াবিনে উপস্থিত ইউরিয়েজ এনজাইম ইউরিয়াকে N2 ও CO2 এ পরিণত করে
জীবে প্রকাশিত লক্ষনকে বলা হয়-
Correct Answer:
গ: ফিনোটাইপ
Explanation:
জীবে প্রকাশিত লক্ষনকে বলা হয়- সঠিক উত্তর ফিনোটাইপ কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে। ফিনোটাইপ হল জীবের বাহ্যিক বৈশিষ্ট্যের প্রকাশ। ফিনোটাইপ নির্ণয় খালিচোখে করা যায়। ফিনোটাইপ এক হলে জিনোটাইপ এক নাও হতে পারে।
নিম্নের কোনটি টিস্যুতন্ত্র এর জন্য সঠিক নয় ?
Correct Answer:
ক: ড্রাসিনা নামক উদ্ভিদের কান্ডে হ্যাড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল দেখা যায়
Explanation:
নিম্নের কোনটি টিস্যুতন্ত্র এর জন্য সঠিক নয় ? সঠিক উত্তর ড্রাসিনা নামক উদ্ভিদের কান্ডে হ্যাড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল দেখা যায় জাইলেম কেন্দ্রিক বা হ্যাড্রোসেন্ট্রিক (Hadrocentric) ➞ এ ক্ষেত্রে জাইলেম কেন্দ্রে থাকে এবং ফ্লোয়েম তাকে সম্পূর্ণভাবে ঘিরে রাখে ; যেমন - Pteris, Lycopodium, Selaginella ইত্যাদি উদ্ভিদের ভাস্কুলার বান্ডল ।ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক (Leptocentric) ➞ এ ক্ষেত্রে ফ্লোয়েম কেন্দ্রে থাকে এবং জাইলেম তাকে ঘিরে রাখে ; যেমন - Dracaena, Yucca উদ্ভিদের ভাস্কুলার বান্ডল ।
মানবদেহের পরিপাকের জন্য কোনটি সঠিক এনজাইমের উদাহরণ নয় ?
Correct Answer:
ক: প্রোটিন পরিপাকের সাহায্যকারী পাকস্থলীর রসের এনজাইম অ্যামাইনো পেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, প্রোলিপেপটাইডেজ
নিম্নের কোনটি হাইড্রার জন্য সঠিক নয় ?
Correct Answer:
ক: সুঁচ দিয়ে হাইড্রাকে খোঁচা দিলে এর দেহের অংশবিশেষ বা সম্পুর্ণ দেহ প্রসারিত হয়
Explanation:
নিম্নের কোনটি হাইড্রার জন্য সঠিক নয় ? সঠিক উত্তর সুঁচ দিয়ে হাইড্রাকে খোঁচা দিলে এর দেহের অংশবিশেষ বা সম্পুর্ণ দেহ প্রসারিত হয় Hydra হচ্ছে Cnidaria (নিডারিয়া) পর্বের একটি জলজ প্রানী। হাইড্রার দেহের কিছু অংশ স্ফীত হয়ে শুক্রাশয় বা ডিম্বাশয় গঠন করে। শুক্রাশয় শুক্রাণু উৎপন্ন করে, এবং শুক্রাণুকে পানিতে ছেড়ে দেয়। সর্বাধিক সক্ষম শুক্রাণুটি ডিম্বাশয়ে অবস্থিত ডিম্বাণুকে নিষিক্ত করে। নিষিক্ত ডিম্বাণুটির চারপাশে একটি শক্ত প্রাচীর গঠিত হয়।হাইড্রা বৈশিষ্ট্য:1.হাইড্রা বিশ্বজনীন মিঠা পানির মুক্তজীবী ও মাংসাশী প্রাণী2. লম্বা দুরত্ব অতিক্রমের জন্য হাইড্রা সাধারনত হামাগুড়ির সাহায্যেই চলে3. সালোক-সংশ্লেষণ প্রক্রিয়ায় শৈবাল যে O2 নির্গত করে হাইড্রা তা শ্বসনে ব্যাবহার সংকুচিত হবে
কোন উক্তিটি সত্য নয় ?
Correct Answer:
ক: কাণ্ড ও পাতার কিউটিকল এর মাধ্যমে স্বল্প পরিমানে প্রস্বেদন সম্পদিত হতে পারে
Explanation:
কোন উক্তিটি সত্য নয় ? সঠিক উত্তর কাণ্ড ও পাতার কিউটিকল এর মাধ্যমে স্বল্প পরিমানে প্রস্বেদন সম্পদিত হতে পারে উদ্ভিদের কিউটিকল উদ্ভিদের একদম বাইরের স্তর যা সরাসরি বাইরের পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করে। এটি উদ্ভিদের পাতা, ফুল, ফল ইত্যাদি বাহ্যিক অংশকে তীব্র তাপমাত্রা, আল্ট্রাভায়োলেট রশ্মি, রাসায়নিক আক্রমণ, যান্ত্রিক আঘাত ও কীট-পতঙ্গের আক্রমণ থেকে রক্ষা করে।
নিচের কোন উক্তিটি সত্য নয় ?
Correct Answer:
খ: ইন্টারক্যালেটেড ডিস্ক ঐচ্ছিক পেশির অন্যতম প্রধান বৈশিষ্ট্য
Explanation:
নিচের কোন উক্তিটি সত্য নয় ? সঠিক উত্তর ইন্টারক্যালেটেড ডিস্ক ঐচ্ছিক পেশির অন্যতম প্রধান বৈশিষ্ট্য কোষগুলোর সংযোগস্থলে কোষপর্দা ঘন সন্নিবিষ্ট হয়ে এক বিশেষ অনুপ্রস্থ রেখার সৃষ্টি করে। একে ইন্টারক্যালেটেড ডিস্ক (intercalated disc) বলে। এ ডিস্ক হৃৎপেশির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। একমাত্র হৃৎপিন্ডের প্রাচীরে এ ধরনের পেশি টিস্যু পাওয়া যায়।
2(C6H10O5)n + nH2O→nC12O11 যে এনজাইমটি উপরের জৈব বিক্রিয়াকে প্রভাবিত করবে-
Correct Answer:
খ: ডায়াস্টেজ
Explanation:
2(C6H10O5)n + nH2O→nC12O11 যে এনজাইমটি উপরের জৈব বিক্রিয়াকে প্রভাবিত করবে- সঠিক উত্তর ডায়াস্টেজ ডায়াস্টেজ এনজাইমটি এই জৈব বিক্রিয়াকে 2(C6H10O5)n + nH2O→nC12O11 প্রভাবিত করবে | ডায়াস্টেজ হল উৎসেচকের একটি গোষ্ঠী যা মল্টোজে শ্বেতসারের ভাঙ্গনকে অনুঘটন করে। এটি বিক্রিয়ায় ব্যবহার না করেই পরিপাক হারকে উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত করে। শ্বেতসার শর্করা থেকে আসে যা রুটি বা ভাতের মতো খাবারের মাধ্যমে খাওয়া হয়। ডায়াস্টেজ প্রথম আবিষ্কৃত উৎসেচক।
উদ্ভিদের প্রজননের জন্য নিচের কোন তথ্যটি সঠিক ?
Correct Answer:
ক: প্রতিটি পরাগরেণু দ্বিতকীয় আবরণ দিয়ে পরিবেষ্টিত এবং এদের ব্যাস 0.025-.25 মিমি
Explanation:
উদ্ভিদের প্রজননের জন্য নিচের কোন তথ্যটি সঠিক ? সঠিক উত্তর প্রতিটি পরাগরেণু দ্বিতকীয় আবরণ দিয়ে পরিবেষ্টিত এবং এদের ব্যাস 0.025-.25 মিমি পরাগায়নের ফলে পরাগরেণু গর্ভমুন্ডে স্থানান্তরিত হয়। প্রতিটি পরাগরেণু দ্বিতকীয় আবরণ দিয়ে পরিবেষ্টিত এবং এদের ব্যাস 0.025-.25 মিমি| এখান থেকে নিঃসৃতরস শুষে নিয়ে এটি ফুলে উঠে এবং এর আবরণ ভেদ করে একটি নালি বেরিয়ে আসে। এটি পরাগনালি। পরাগনালি গর্ভদন্ড ভেদ করে গর্ভাশয়ে ডিম্বকের কাছে গিয়ে পৌঁছ।
নিম্নের কোনটি মানবদেহের রক্ত ও রক্ত সংবহনতন্ত্রের জন্য সটিক নয় ?
Correct Answer:
ক: ইওসিনোফিলের দানাগুলো ক্ষরাসক্ত হয়ে নীল বর্ণ ধারণ করে
Explanation:
নিম্নের কোনটি মানবদেহের রক্ত ও রক্ত সংবহনতন্ত্রের জন্য সটিক নয় ? সঠিক উত্তর ইওসিনোফিলের দানাগুলো ক্ষরাসক্ত হয়ে নীল বর্ণ ধারণ করে ইওসিনোফিল, এদের দানাগুলো ইওসিন রঞ্জক দ্বারা লাল রঙে রঞ্জিত। কখনও কখনও, eosinophils আপনার শরীরের নির্দিষ্ট এলাকায় প্রদাহ সৃষ্টি করে । যখন এটি ঘটে, তখন একে ইওসিনোফিলিক ডিসঅর্ডার বা হাইপাররিওসিনোফিলিয়া সিন্ড্রোম (এইচইএস) বলা হয়।
কোনটি ট্রাকিওলের বৈশিষ্ট্য নয়-
Correct Answer:
ঘ: অ্যাট্রিয়াম থেকে উৎপন্ন হয়
Explanation:
কোনটি ট্রাকিওলের বৈশিষ্ট্য নয়- সঠিক উত্তর অ্যাট্রিয়াম থেকে উৎপন্ন হয় ট্রাকিওল (Tracheole) : ট্রাকিয়া থেকে ট্রাকিওল নামে সুক্ষ্ণ শাখা সৃষ্টি হয়। এগুলো এককোষী নালিকা, মাত্র ১μm ব্যাসবিশিষ্ট, প্রাচীর ইন্টিমা ও টিনিডিয়াবিহীন কিন্তু এগুলোর অভ্যন্তর টিস্যুরসে পূর্ণ থাকে। এ টিস্যুরসই অন্যান্য প্রাণীর রক্তের মতো শ্বসনে প্রত্যক্ষ ভূমিকা রাখে। এ রসের মাধ্যমে দেহকোষে গ্যাসীয় আদান-প্রদান ঘটে। এদের বর্ণ সাদাটে |
দ্বিবীজপত্রী উদ্ভিদের বেলায় কোন উক্তিটি সঠিক নয়?
Correct Answer:
ঘ: পত্রমূল প্রশস্ত ও কাণ্ড বেষ্টক
Explanation:
দ্বিবীজপত্রী উদ্ভিদের বেলায় কোন উক্তিটি সঠিক নয়? সঠিক উত্তর পত্রমূল প্রশস্ত ও কাণ্ড বেষ্টক একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য (Difference between monocotyledonous and dicotyledonous plants):পার্থক্যের বিষয়একবীজপত্রী উদ্ভিদ/Lilihpsidaদ্বিবীজপত্রী উদ্ভিদ/Magnoliopsida১। প্রকৃতিঅধিকাংশই বীরুৎ, অল্পসংখ্যক বৃক্ষজাতীয়।বীরুৎ, গুল্ম ও বৃক্ষজাতীয়।২. মূলসব ধরনের মূল অস্থানিক গুচ্ছ প্রকৃতির।কিছু ব্যতিক্রম ছাড়া সব ধরনের মূল স্থানিক প্রধান।৩। পাতার শিরাবিন্যাসপ্রধানত সমান্তরালপ্রধানত জালিকাকার।৪। পত্রমূলপত্রমূল প্রশস্ত ও কাণ্ডবেষ্টক।পত্রমূল প্রশস্ত ও কাণ্ডবেষ্টক নয়।৫. পুষ্পট্রাইমেরাস প্রকৃতির।টেট্রামেরাস বা পেন্টামেরাস প্রকৃতির।৬। বীজবীজে একটি বীজপত্র থাকে।বীজে দুটি বীজপত্র থাকে।৭। পরিবহন টিস্যু (কান্ডের ক্ষেত্রে)বন্ধ প্রকৃতির, বিক্ষিপ্তভাবে সাজানো এবং সাধারণত গৌণ বৃদ্ধি ঘটে না (ক্যাম্বিয়াম অনুপস্থিত)।মুক্ত প্রকৃতির, বৃত্তাকারে সাজানো এবং গৌণ বৃদ্ধি ঘটে (ক্যাম্বিয়াম উপস্থিত)।
যেটি প্রি- এরিথ্রোসাইটিক সাইজোগনির ধাপের অংশ নয়-
Correct Answer:
ক: ট্রাফোজয়েট
Explanation:
যেটি প্রি- এরিথ্রোসাইটিক সাইজোগনির ধাপের অংশ নয়- সঠিক উত্তর ট্রাফোজয়েট ট্রফোজয়েট হলো উল্লেখযোগ্য সংখ্যক প্রোটোজোয়া, যেমন ম্যালেরিয়ার জীবাণু প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এবং জিয়ারডিয়া গণের প্রাণিদের জীবনচক্রের সক্রিয়, খাদ্য গ্রহণকারী দশা।
কোনটি লিগিউমিনোসি গোত্রের অন্তর্ভুক্ত নয় ?
Correct Answer:
ক: ঢেড়স
Explanation:
কোনটি লিগিউমিনোসি গোত্রের অন্তর্ভুক্ত নয় ? সঠিক উত্তর ঢেড়স ঢেঁড়শ (অন্য নাম ভেন্ডি) মালভেসি পরিবারের এক প্রকারের সপুষ্পক উদ্ভিদ। এটি তুলা, কোকো ও হিবিস্কাসের সাথে সম্পর্কিত। ঢেঁড়শ গাছের কাঁচা ফলকে সবজি হিসাবে খাওয়া হয়। ঢেঁড়শের বৈজ্ঞানিক নাম Abelmoschus esculentus; অথবা Hibiscus esculentus L। এটি পৃৃৃথিবীর ক্রান্তীয় অঞ্চল জন্মে।
E.coli এর বেলায় কোনটি সঠিক নয় ?
Correct Answer:
ঘ: সাইটোপ্লাজমে বহু সংখক মাইটেকন্ড্রিয়া পাওয়া যায়
নিচের কোনটি তেলাপোকার জন্য সঠিক নয় ?
Correct Answer:
খ: Blattella germaniea তেলাপোকা অপেক্ষাৃত খাটো