জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
ওমাটিডিয়ামের কিউটিকলের বাইরের স্বচ্ছ আবরণীকে বলা হয়-
Correct Answer:
খ: কর্নিয়া
Explanation:
ওমাটিডিয়ামের কিউটিকলের বাইরের স্বচ্ছ আবরণীকে বলা হয়- সঠিক উত্তর কর্নিয়া ওমাটিডিয়ামের কিউটিকলের বাইরের স্বচ্ছ আবরণীকে বলা হয় কর্নিয়া | কর্নিয়া(ইংরেজি: Cornea) চোখের সম্মুখ প্রান্তের স্বচ্ছ অংশ। এটি ঢেকে রাখে তারারন্ধ্রকে। তারারন্ধ্র হলো কনীনিকা মাঝের ছিদ্রটি যা ছানি মুক্ত চোখে কালচে দেখায় এবং ছানিযুক্ত চোখে ছানির পরিপক্কতার মাত্রা অনুসারে ধূসর বা সাদা দেখায়। স্বাভাবিক দৃষ্টির জন্য কর্নিয়া স্বচ্ছ থাকা আবশ্যক।
কোন দেশটি প্যালিয়ার্কটিক অঞ্চলের অন্তর্ভুক্ত?
Correct Answer:
ক: Japan
Explanation:
কোন দেশটি প্যালিয়ার্কটিক অঞ্চলের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর Japan প্রাণিভৌগোলিক অঞ্চলগুলোর নাম১. প্যালিআর্কটিক অঞ্চল : ইউরোপ, উত্তর আফ্রিকা ও এশিয়া (দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া বাদে)। Japan প্যালিয়ার্কটিক অঞ্চলের অন্তর্ভুক্ত|২. নিআর্কটিক অঞ্চল : উত্তর আমেরিকার অধিকাংশ, গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড।৩. নিওট্রপিক্যাল অঞ্চল : সমগ্র দক্ষিণ আমেরিকা এবং অধিকাংশ মধ্য আমেরিকা।৪. ইথিওপিয়ান অঞ্চল : সাহারার দক্ষিণমুখী আফ্রিকা এবং সংলগ্ন মাদাগাস্কার দ্বীপ।৫. ওরিয়েন্টাল অঞ্চল : বৃটিশ ইণ্ডিয়া (ভারত, পাকিস্তান, বাংলাদেশ), আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপিন্স, ইন্দোচীন, তাইওয়ান (ফরমোজা), এবং ইন্দোনেশিয়ার বালি দ্বীপ।৬. অস্ট্রেলিয়ান অঞ্চল : অস্ট্রেলিয়া, তাসমেনিয়া, নিউজিল্যান্ড, নিউগিনি এবং পূর্বাংশীয় দ্বীপগুলো।
কোন নাইট্রোজেন জাতীয় ক্ষার RNA তে নাই ?
Correct Answer:
ক: thymine
Explanation:
কোন নাইট্রোজেন জাতীয় ক্ষার RNA তে নাই ? সঠিক উত্তর thymine DNA/RNAইউরাসিল হল নিউক্লিক অ্যাসিড আরএনএর চারটি নিউক্লিওবেসের মধ্যে একটি। অন্যগুলো হল অ্যাডেনিন, সাইটোসিন এবং গুয়ানিন। আরএনএতে, ইউরাসিল দুটি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে অ্যাডেনিনের সাথে আবদ্ধ হয়। ডিএনএ-তে, ইউরাসিল নিউক্লিওবেস থাইমিন দ্বারা প্রতিস্থাপিত হয়। ইউরাসিল হল থাইমিনের একটি ডিমিথিলেটেড ফর্ম।
অগ্রপিটুইটারি লোবে কয়টি হরমোন তৈরি হয়?
Correct Answer:
গ: 6
Explanation:
অগ্রপিটুইটারি লোবে কয়টি হরমোন তৈরি হয়? সঠিক উত্তর 6 1. পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশ থেকে ৬ ধরনের হরমোন নিঃসৃত হয়। (১) শরীর বর্ধক হরমোন(STH/GH) (২) থাইরোট্রপিক স্টিমুলেটিং হরমোন(TSH) (৩) অ্যাড্রিনোকোর্টিকোর্ট্রপিক হরমোন(ACTH) (৪) ফলিকন উদ্দীপক(স্টিমুলেটিং) হরমোন(FSH)(৫) লিউটিনাইজিং হরমোন (LH)(৬) প্রোল্যাকটিন বা ল্যাকটোজেনিক হরমোন।2. পিটুইটারি গ্রন্থির মধ্য অংশ হতে খুব বেশি হরমোন নিঃসৃত হয়না। এ অংশের নিঃসৃত একমাত্র হরমোনের নাম মেলানোসাইট উদ্দীপক হরমোন(MSH)3. পশ্চাৎ অংশ থেকে দুই ধরনের হরমোন নিঃসৃত হয়। যথাঃ– (১) অ্যান্টিডিউরেটিক হরমোন(ADH) (২) অক্সিটোসিন হরমোন।
একটি প্রাথমিক spermatocyte কয়টি spermatid তৈরি করে?
Correct Answer:
ঘ: 4
Explanation:
একটি প্রাথমিক spermatocyte কয়টি spermatid তৈরি করে? সঠিক উত্তর 4 একটি প্রাথমিক স্পার্মাটোসাইট ধাপে ধাপে চারটি হ্যাপ্লয়েড স্পার্মাটোজোয়া(spermatid) তৈরি করে। স্পার্মাটোজোয়াকে পুংগ্যামিট বলা হয়, অনুরূপভাবে স্ত্রী-গ্যামিট হলো উওসাইট।
কোন করোটিক স্নায়ু হৃৎপিণ্ডে শাখা বিস্তার করে ?
Correct Answer:
খ: vagus
Explanation:
কোন করোটিক স্নায়ু হৃৎপিণ্ডে শাখা বিস্তার করে ? সঠিক উত্তর vagus কার্যকর স্নায়ু: ভেগাস(vagus) স্নায়ুকাজ: হৃদপিন্ড(হৃৎপিণ্ডে শাখা বিস্তার করে),ফুসফুস,স্বরনালী ও পাকস্থলীর সঞ্চালন এবং অনুভূতি গ্রহন।
তোষা পাটের উৎস হলো -
Correct Answer:
ঘ: Corchorus olitorius
Explanation:
তোষা পাটের উৎস হলো - সঠিক উত্তর Corchorus olitorius দুই ধরনের পাট বাংলাদেশে দেখতে পাওয়া যায়: Corchorus capsularis (সাদা পাট) ও Corchorus olitorius (তোষা পাট)। উদ্ভিদ বিদ্যায় তোষা পাটকে বলা হয় Corchorus olitorius । তোষা অন্যান্য সবগুলো জাত অপেক্ষা উন্নতমানের পাট। এর তন্তু সুক্ষ্ম ও মসৃণ, যথেষ্ট শক্তিসম্পন্ন,পরিষ্কার ও চকচকে এবং লম্বা । গোড়ায় কাটিং কম থকে। রং সোনালী, সোনালীলাল, বাদামী, তামাটে ধূসর হয়ে থাকে। আঁশের মধ্যে জালের পরিমান বেশী থাকে। বাংলাদেশে তোষা পাটই বেশী চাষ হয় |
'গিমা কাপ' যুক্ত ব্রায়োফাইট হলো -
Correct Answer:
খ: Marchantia
Explanation:
'গিমা কাপ' যুক্ত ব্রায়োফাইট হলো - সঠিক উত্তর Marchantia Marchantia 'গিমা কাপ' যুক্ত ব্রায়োফাইট | Marchantia থ্যালাসের পৃষ্ঠতলে মধ্যশিরা বরাবর পেয়ালা আকৃতির যে অঙ্গ সৃষ্টি হয়, তাকে গিমা কাপ বলে।
টিস্যু কালচার পদ্ধতিতে মেরিস্টেম কালচার করে উৎপাদিত চারার বৈশিষ্ট্য হলো -
Correct Answer:
খ: রোগ মুক্ত থাকা
Explanation:
টিস্যু কালচার পদ্ধতিতে মেরিস্টেম কালচার করে উৎপাদিত চারার বৈশিষ্ট্য হলো - সঠিক উত্তর রোগ মুক্ত থাকা উদ্ভিদের যেকোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে (যেমন-শীর্ষমুকুল, কক্ষমুকুল, কচি পাতা বা পাপড়ি ইত্যাদি) বিচ্ছিন্ন করা কোনো টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত (sterile) অবস্থায় উপযুক্ত পুষ্টি মাধ্যমে বৃদ্ধিকরণ (এবং পূর্ণাঙ্গ চারাউদ্ভিদ সৃষ্টি) করাকে টিস্যু কালচার বলে। অর্থাৎ গবেষণাগারে কোনো টিস্যুকে পুষ্টি মাধ্যমে কালচার করাই হলো টিস্যু কালচার।
মিয়োসিস-এর কোন পর্যায়ে হোমোলোগাস ক্রোমোসোম পৃথক হয়?
Correct Answer:
ঘ: Anapase I
Explanation:
মিয়োসিস-এর কোন পর্যায়ে হোমোলোগাস ক্রোমোসোম পৃথক হয়? সঠিক উত্তর Anapase I • প্রোফেজ-২ ➞ জলবিয়োজনের ফলে ক্রোমোসোমগুলো সংকুচিত হয় । ফলে খাটো ও মোটা হয়, রঞ্জক ধারনের ক্ষমতা প্রাপ্ত হয় এবং দৃষ্টিগোচর হয় । প্রথম হতেই ক্রোমোসোমগুলো ক্রোমাটিডে বিভক্ত হতে দেখা যায় । নিউক্লিয়ার এনভেলপ ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে ।• মেটাফেজ-১ ➞ এই পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না• অ্যানাফেজ-১ ➞ প্রতি মেরুতে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়ে যায়• টেলোফেজ-১ ➞ নিউক্লিয়ার এনভেলপ ও নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে, জলযোজন ঘটে ফলে ক্রোমোসোমগুলো ক্রমান্বয়ে সরু হতে থাকে ।
T2 ব্যাক্টেরিওফায -এর নিউক্লক অ্যাসিড -
Correct Answer:
ঘ: Double helix DNA
Explanation:
T2 ব্যাক্টেরিওফায -এর নিউক্লক অ্যাসিড - সঠিক উত্তর Double helix DNA Double helix DNA, T2 ব্যাক্টেরিওফায -এর নিউক্লক অ্যাসিড | DNA এর চারপাশে ফসফেট গ্রুপ যুক্ত থাকে এবং পাঁচ কার্বন বিশিষ্ট pentose sugar যুক্ত থাকে। DNA এর ভেতরের দিকে নাইট্রোজেনের তৈরি ক্ষার বা nitrogen base থাকে যারা একে অপরের সাথে hydrogen bond দ্বারা যুক্ত। DNA এর এই দ্বিসূত্রক গঠনকে Double Helix বলে।
কোন গোত্রে বৃক্কাকার পরাগধানী পাওয়া যায়?
Correct Answer:
ঘ: Malvaceae
স্টার্চের মনোস্যাকারাইড ইউনিটে কয়টি কার্বন পরমাণু থাকে?
Correct Answer:
ঘ: 6
Explanation:
স্টার্চের মনোস্যাকারাইড ইউনিটে কয়টি কার্বন পরমাণু থাকে? সঠিক উত্তর 6 পাঁচ কার্বনবিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় পেন্টোজ । জাইলোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ ও অ্যারাবিনোজ হলো অ্যালডোজ শর্করা এবং রাইবুলোজ ও জাইলুলোজ হলো কিটোজ শর্করা ।ছয় কার্বনবিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় হেক্সোজ । গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ হলো অ্যালডোজ শর্করা এবং ফ্রুক্টোজ হলো একটি কিটোজ শর্করা ।স্টার্চ হলো ছয় কার্বনবিশিষ্ট সঞ্চয়ী পলিস্যাকারাইড । গবেষণাগারে হাইড্রোলাইসিস করে সুক্রোজ ও স্টার্চ থেকে গ্লুকোজ ও ফ্রুক্টোজ প্রস্তুত করা যায় ।
ক্যালভিন চক্র CO2 গ্রহীতা কে?
Correct Answer:
ক: Ribulose -1,5 -bisphosphate
Explanation:
ক্যালভিন চক্র CO2 গ্রহীতা কে? সঠিক উত্তর Ribulose -1,5 -bisphosphate ক্যালভিন চক্রে কার্বোহাইড্রেট গঠন:পর্যায়- I - কার্বন ফিক্সেশন:পর্যায়-1 যেটি কার্বন ফিক্সেশন, বায়ুমণ্ডল থেকে একটি কার্বন-ডাই-অক্সাইড বা CO2 অণু একটি 5-C বা 5-কার্বন গ্রহণকারী অণুর সাথে মিশে যায় বা যুক্ত হয় যাকে বলা হয় রাইবুলোজ-1,5-বিসফসফেট(Ribulose -1,5 -bisphosphate) বা অল্প সময়ের মধ্যে RuBP নামে পরিচিত।
এনজাইম -এর রাসায়নিক প্রকৃতি কি?
Correct Answer:
খ: Protein
Explanation:
এনজাইম -এর রাসায়নিক প্রকৃতি কি? সঠিক উত্তর Protein উৎসেচক বা "এনজাইম" (ইংরেজি: Enzyme) হচ্ছে এক প্রকার জৈব অনুঘটক (ইংরেজি:organic catalyst)। গঠনগতভাবে এটি প্রোটিন(Protein) জাতীয় পদার্থ । ব্যতিক্রম রাইবোজাইম (ribozyme) এবং ডিএনএজাইম যেখানে যথাক্রমে আরএনএ ও ডিএনএ উৎসেচক (এনজাইম) হিসাবে কাজ করে।
ক্যানথারিডিন নামক ঔষধ তৈরির অন্য যে কীটের দেহ ব্যবহৃত হয় তা হলো -
Correct Answer:
গ: Lytta vesicatoria
'Fabricks of human body' গ্রন্থের লেখক কে?
Correct Answer:
খ: Andreas Vesalius
Explanation:
'Fabricks of human body' গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর Andreas Vesalius "Fabric of human body" গ্রন্থের লেখক Andreas Vesalium. আন্দ্রেয়াস ভেসালিয়াস ছিলেন 16 শতকের একজন অ্যানাটমিস্ট, চিকিৎসক। ভেসালিয়াসকে প্রায়শই আধুনিক মানব শারীরস্থানের প্রতিষ্ঠাতা হিসাবে উল্লেখ করা হয়।
বর্ষবলয় উৎপন্ন হয় যে কারণে-
Correct Answer:
ক: উদ্ভিদের গৌণ বৃদ্ধির জন্য
Explanation:
বর্ষবলয় উৎপন্ন হয় যে কারণে- সঠিক উত্তর উদ্ভিদের গৌণ বৃদ্ধির জন্য প্রতিবছর পর্যায়ক্রমে উৎপন্ন বসন্তকালীন কাষ্ঠ ও শরৎকালীন কাষ্ঠ মিলে যে বলয়ের সৃষ্টি করে তাকেই বর্ষবলয় বলে। বৃক্ষের কান্ডের অনুভূমিক প্রস্থচ্ছেদ করলে বৃদ্ধি চক্র বা বৃক্ষ চক্র বা বর্ষবলয় দেখতে পাওয়া যায়। বৃদ্ধি চক্র হল ভাস্কুলার ক্যাম্বিয়ামের (বাকলের কাছাকাছি একটি কোষের স্তর যাকে পার্শ্বীয় ভাজক কলা বলা হয়) নতুন বৃদ্ধির ফলাফল। ব্যাসের এই বৃদ্ধি, সেকেন্ডারি বৃদ্ধি(উদ্ভিদের গৌণ বৃদ্ধির জন্য) বলে পরিচিত।
ট্রাইকোব্লাস্ট পাওয়া যায় -
Correct Answer:
গ: Polysiphonia
উদ্ভিদ ক্রমাগমনের কোন পর্যায়ে Utricularia উদ্ভিদটি জন্মায় ?
Correct Answer:
ক: নিমজ্জিত পর্যায়ে
Explanation:
উদ্ভিদ ক্রমাগমনের কোন পর্যায়ে Utricularia উদ্ভিদটি জন্মায় ? সঠিক উত্তর নিমজ্জিত পর্যায়ে উদ্ভিদ ক্রমাগমনের নিমজ্জিত পর্যায়ে Utricularia উদ্ভিদটি জন্মায় | বাংলাদেশের খাল বিলে এর অবাধ অবস্থান। বর্ষার শেষদিকে একটু কম পানিতে জন্মায়। এদের তেমন কোনো শেকড় থাকে না এবং পানিতে ভেসে বেড়ায়।
নিম্নের কোনটি 'water mould' ?
Correct Answer:
খ: Saprolegnia
Explanation:
নিম্নের কোনটি 'water mould' ? সঠিক উত্তর Saprolegnia Saprolegnia হল জলের ছাঁচের(water mould) একটি প্রজাতি যাকে প্রায়শই তুলার ছাঁচ বলা হয় তাদের গঠনের বৈশিষ্ট্যগত সাদা বা ধূসর আঁশযুক্ত ছোপের জন্য।Scientific name: SaprolegniaPhylum: OomycotaHigher classification: SaprolegniaceaeKingdom: ChromistaOrder: Saprolegniales
জীববৈচিত্র্য রক্ষা করার জন্য স্থাপন করতে হয় ু-
Correct Answer:
ঘ: gene bank
Explanation:
জীববৈচিত্র্য রক্ষা করার জন্য স্থাপন করতে হয় ু- সঠিক উত্তর gene bank জীববৈচিত্র্য রক্ষা করার জন্য gene bank স্থাপন করতে হয় | জিন ব্যাংকও আসলে একধরনের ব্যাংক। তবে প্রচলিত ব্যাংকের মতো টাকাপয়সা সংরক্ষণ বা গচ্ছিত রাখে না এই ব্যাংক। এটি আসলে জেনেটিক তথ্য ব্যাংক। এখানে সংরক্ষিত হয় জেনেটিক তথ্য বা দেশের ভূ-সম্ভূত (Land Race) প্রাকৃতিক বীজ সম্পদ।
কোন উদ্ভিদটি বাংলাদেশে এন্ডেমিক ?
Correct Answer:
ক: Knema bengalensis
Explanation:
কোন উদ্ভিদটি বাংলাদেশে এন্ডেমিক ? সঠিক উত্তর Knema bengalensis Knema bengalensis হল Myristicaceae পরিবারের একটি প্রজাতির উদ্ভিদ। এটি বাংলাদেশের জন্য স্থানীয়(এন্ডেমিক)। এর ধরনটি বাংলাদেশের চট্টগ্রাম জেলায় সংগ্রহ করা হয়েছিল এবং 1997 সালে এটিকে আইইউসিএন লাল তালিকায় অরক্ষিত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল।
C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কোনটি?
Correct Answer:
খ: Oxaloacetic acid
Explanation:
C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কোনটি? সঠিক উত্তর Oxaloacetic acid C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ Oxaloacetic acid. যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ ৪-কার্বনবিশিষ্ট অক্সালো অ্যাসিটিক এসিড উৎপন্ন হয় তাকে C4 সালোকসংশ্লেষণ বা C4-চক্র বলে। হ্যাচ এবং স্ল্যাক চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ হল 4 কার্বনযুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তাই এই চক্রকে C4 চক্র বলা হয়।
আমাদের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নামের সঠিক বানান হলো-
Correct Answer:
ক: Nymphaea nouchali
Explanation:
আমাদের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নামের সঠিক বানান হলো- সঠিক উত্তর Nymphaea nouchali • বাংলাদেশের জাতীয় মাছের নাম ➞ Tenualosa ilisha (ইলিশ মাছ)• বাংলাদেশের জাতীয় পশুর নাম ➞ Panthera tigris (রয়েল বেঙ্গল টাইগার/বাঘ)• বাংলাদেশের জাতীয় পাখির নাম ➞ Copsychus saularis (দোয়েল)• বাংলাদেশের জাতীয় ফলের নাম ➞ Artocarpus heterophyllus (কাঁঠাল)• বাংলাদেশের জাতীয় ফুলের নাম ➞ Nymphaea nouchali (শাপলা)
যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে বলে -
Correct Answer:
ক: হাইপোস্ট্যাটিক
Explanation:
যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে বলে - সঠিক উত্তর হাইপোস্ট্যাটিক কিছু ক্ষেত্রে দুটি পৃথক জিন জীবের একটি বৈশিষ্ট্য প্রকাশে অংশগ্রহণ করে এবং এদের একটি জিন অপর জিনের প্রকাশকে বাধা দেয় । এভাবে, একটি জিন যখন অন্য একটি নন-অ্যালিলিক (non-allelic) জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এ প্রক্রিয়াকে এপিস্ট্যাসিস বলে । যে জিনটি অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় সে জিনকে এপিস্ট্যাটিক জিন (epistatic gene), আর যে জিনটি বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় সে জিনটিকে হাইপোস্ট্যাটিক জিন (hypostatic gene) বলে ।
নিম্নের কোনটি দ্বারা রাইবোসোম গঠিত?
Correct Answer:
ঘ: প্রোটিন ও আর এন এ
Explanation:
নিম্নের কোনটি দ্বারা রাইবোসোম গঠিত? সঠিক উত্তর প্রোটিন ও আর এন এ রাইবোসোমের রাসায়নিক গঠন ➞ রাইবোসোমের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন ও RNA । এদের অনুপাত ১ : ১ । 70 S রাইবোসোমে রয়েছে 23 S, 16 S ও 5 S মানের ৩টি rRNA অণু এবং ৫২ প্রকারের প্রোটিন অণু । অপরদিকে 80 S রাইবোসোমে রয়েছে 28 S, 18 S, 5.8 S ও 5 S মানের ৪টি rRNA অণু এবং ৮০ প্রকারের প্রোটিন অণু । এছাড়া এতে ২-৩ ধরনের RNAase এনজাইম এবং অল্প পরিমাণে ধাতব আয়ন, যেমন - ম্যাগনেসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন ও ম্যাঙ্গানিজ আয়ন ইত্যাদি থাকে ।আদি কোষের রাইবোসোম রাসায়নিকভাবে পৃথক ধরনের, তাই টেট্রাসাইক্লিন বা স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিবায়োটিক ঔষুধ ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষ বন্ধ করে দিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে কিন্তু মানবদেহের প্রোটিন সংশ্লেষণে কোনো ব্যাঘাত সৃষ্টি করে না ।
একটি প্রাথমিক উওসাইট থেকে শেষ পর্যন্ত নিম্নের কোনটি তৈরি হয়?
Correct Answer:
ক: একটি ডিম্বাণু ও তিনটি পোলার বাড়ি
কোন হরমোন রেচনে ভূমিকা রাখে?
Correct Answer:
গ: ADH
Explanation:
কোন হরমোন রেচনে ভূমিকা রাখে? সঠিক উত্তর ADH ADH হরমোন রেচনে ভূমিকা রাখে | ভ্যাসোপ্রেসিন (ইংরেজি: Vasopressin), যা অ্যান্টিডাইইউরেটিক হরমোন বা ADH, আর্জিনিন ভ্যাসোপ্রেসিন, আর্জিপ্রেসিন নামেও পরিচিত, যা অধিকাংশ স্তন্যপায়ী প্রাণির নিউরো-হাইপোফাইসিয়াল হরমোন। এর দুটি প্রধান কাজ হলো শরীরে জল ধরে রাখা এবং রক্ত বাহক (blood vessel) কে সংকোচন করা।
'Historium Animalium ' গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
খ: অ্যারিস্টটল
Explanation:
'Historium Animalium ' গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর অ্যারিস্টটল 'Historium Animalium ' গ্রন্থের রচয়িতা Aristotle(অ্যারিস্টটল) |Born: 384 BC, Stagira, GreeceDied: 322 BC, Euboea Island, GreeceNationality: GreekNotable ideas: Golden mean, Syllogism, On the Soul, Hylomorphism, Term logic, HexisEducation: Platonic Academy
কোন ধারনাটি কোষতত্ত্বের সাথে সম্পর্কিত ?
Correct Answer:
ঘ: কোষ সকল জীবন্ত বস্তুর কর্মকাণ্ডের একক
Explanation:
কোন ধারনাটি কোষতত্ত্বের সাথে সম্পর্কিত ? সঠিক উত্তর কোষ সকল জীবন্ত বস্তুর কর্মকাণ্ডের একক জীববিদ্যায় কোষতত্ত্ব সেই ঐতিহাসিক বৈজ্ঞানিক তত্ত্ব, যা এখন সর্বস্বীকৃত, যে সমস্ত জীব কোষ দ্বারা গঠিত যা নাকি সকল জীবের শারীরিক ও গঠনগত একক ও এই কোষগুলো বিগত কোষগুলো থেকে উৎপন্ন। কোষ সমস্ত জীবের মৌলিক গাঠনিক ও প্রজননগত একক।
ICZN এর পূর্ণ নাম-
Correct Answer:
গ: International Commission on Zoological Nomenclature
পুষ্পায়নে ফাইটোক্রোম -এর কার্যকারিতা সর্বপ্রথম আবিষ্কার করেন -
Correct Answer:
খ: Borthwick and Hendricks
Explanation:
পুষ্পায়নে ফাইটোক্রোম -এর কার্যকারিতা সর্বপ্রথম আবিষ্কার করেন - সঠিক উত্তর Borthwick and Hendricks পুষ্পায়নে ফাইটোক্রোম -এর কার্যকারিতা সর্বপ্রথম আবিষ্কার করেন - Borthwick and Hendricks. বহু সপুষ্পক উদ্ভিদ রাত্রির দৈর্ঘ্যের মৌসুমি পরিবর্তন অনুধাবনের জন্য ফাইটোক্রোম বা ক্রিপ্টোক্রোমের মতো ফটোরিসেপ্টর প্রোটিন ব্যবহার করে যা তাদের পুষ্পধারণের জন্য সঙ্কেত হিসেবে কাজ করে। অবলিগেট বা আবশ্যকীয় ফটোপিরিয়ডের উদ্ভিদের পুষ্পধারণের পূর্বে একটি পরম দীর্ঘ অথবা ছোট রাত্রির প্রয়োজন পড়ে।
ইন্টারক্যালেটেড ডিস্ক কোন ধরনের কলার বৈশিষ্ট্য?
Correct Answer:
ক: হৃৎপিণ্ডীয় কলা
Explanation:
ইন্টারক্যালেটেড ডিস্ক কোন ধরনের কলার বৈশিষ্ট্য? সঠিক উত্তর হৃৎপিণ্ডীয় কলা কোষগুলোর সংযোগস্থলে কোষপর্দা ঘন সন্নিবিষ্ট হয়ে এক বিশেষ অনুপ্রস্থ রেখার সৃষ্টি করে । একে ইন্টারক্যালেটেড ডিস্ক Intercalated disc) বলে) এ ডিস্ক হৃৎপেশির(হৃৎপিণ্ডীয় কলা) অন্যতম প্রধান বৈশিষ্ট্য। একমাত্র হৃৎপিন্ডের প্রাচীরে এ ধরনের পেশি টিস্যু পাওয়া যায়। কাজ : এ টিস্যুর সংকোচন-প্রসারণ ক্ষমতা পরিমিতভাবে দ্রুত, কখনও ক্লান্ত হয় না
কোনটি ইলিশ মাছের সঠিক বৈজ্ঞানিক নাম?
Correct Answer:
ক: Tenualosa ilisha
Explanation:
কোনটি ইলিশ মাছের সঠিক বৈজ্ঞানিক নাম? সঠিক উত্তর Tenualosa ilisha Related Information :• বাংলাদেশের জাতীয় মাছের নাম ➞ Tenualosa ilisha (ইলিশ মাছ)• বাংলাদেশের জাতীয় পশুর নাম ➞ Panthera tigris (রয়েল বেঙ্গল টাইগার)• বাংলাদেশের জাতীয় পাখির নাম ➞ Copsychus saularis (দোয়েল)• বাংলাদেশের জাতীয় ফলের নাম ➞ Artocarpus heterophyllus (কাঁঠাল)• বাংলাদেশের জাতীয় ফুলের নাম ➞ Nymphaea nouchali (শাপলা)
মুক্তার প্রধান উপাদান কোনটি?
Correct Answer:
গ: calcium carbonate
Explanation:
মুক্তার প্রধান উপাদান কোনটি? সঠিক উত্তর calcium carbonate প্রকারভেদ ঝিনুকের খোলকের অভ্যন্তরে তৈরী মুক্তোয় ক্যালসিয়াম কার্বোনেট(calcium carbonate) যৌগযোগে মুক্তা তৈরী হয় যা স্তরের কেন্দ্রে সংরক্ষিত থাকে।
স্তন্যপায়ী প্রাণীর ডিমের ধরন -
Correct Answer:
গ: অ্যালেসিথাল
Explanation:
স্তন্যপায়ী প্রাণীর ডিমের ধরন - সঠিক উত্তর অ্যালেসিথাল অ্যালেসিথাল (Alecithal) : যেসব ডিম্বাণুতে কুসুম প্রায় থাকে না তাদেরকে অ্যালেসিথাল ডিম্বাণু বলে। উদাহরণ- মানুষ ও অন্যান্য অমরাবাহী স্তন্যপায়ীর ডিম্বাণু। মাইক্রোলেসিথাল (Microlecithal) : যে সকল ডিম্বাণুতে অতি অল্প পরিমাণে কুসুম ও অন্যান্য সঞ্চিত খাদ্য থাকে তাদেরকে মাইক্রোলেসিথাল ডিম্বাণু বলে।
ফাইটোপ্লাংকটন একটি
Correct Answer:
ক: Primary producer
Explanation:
ফাইটোপ্লাংকটন একটি সঠিক উত্তর Primary producer ফাইটোপ্লাংকটন একটি Primary producer. এরা আণুবীক্ষণিক, অতিক্ষুদ্র, অবাধ ভাসমান, স্রোতবাহিত উদ্ভিদ; সাধারণত এককোষী, মুক্ত বা কলোনিবদ্ধ; জীবনচক্রের কোনো কোনো পর্যায়ে বহুকোষী।
একটি এলাকায় বসবাসকারী বিভিন্ন প্রজাতির সকল জীবকে কোন নামটি দেওয়া যায়?
Correct Answer:
ক: কমিউনিটি
Explanation:
একটি এলাকায় বসবাসকারী বিভিন্ন প্রজাতির সকল জীবকে কোন নামটি দেওয়া যায়? সঠিক উত্তর কমিউনিটি একটি এলাকায় বসবাসকারী বিভিন্ন প্রজাতির সকল জীবকে একক হিসাবে বিবেচিত হয় তাই হলো কমিউনিটি। কোন বাস্তুতন্ত্রে উদ্ভিদ ও প্রাণী সম্প্রদায় যখন তাদের বিকাশের সর্বোচ্চ সীমায় পৌঁছায়, তখন তাকে ক্লাইম্যাক্স কমিউনিটি বলে।
প্যানজিয়া -এর চারিপাশের জলরাশির নাম ছিল -
Correct Answer:
ঘ: প্যানথালাস
Explanation:
প্যানজিয়া -এর চারিপাশের জলরাশির নাম ছিল - সঠিক উত্তর প্যানথালাস প্যানজিয়া প্রাগৈতিহাসিক পৃথিবীর একটি একক মহাদেশ । এটি প্যান্থালাসা (Panthalassa) নামক একটিমাত্র মহাসাগর দ্বারা বেষ্টিত ছিল। আজ থেকে ১১০ কোটি বছর পূর্বেও পৃথিবীতে একটিমাত্রই মহাদেশ ছিল, যার নাম রোডিনিয়া । ৭৫ কোটি বছর পূর্বে এটি ভেঙে যায় এবং কিছু অংশ দক্ষিণ গোলার্ধে চলে আসে।
খাদ্য উপযোগী মাসরুম কোনটি?
Correct Answer:
ক: Agaricus bisporus
Explanation:
খাদ্য উপযোগী মাসরুম কোনটি? সঠিক উত্তর Agaricus bisporus Agaricus bisporus হল একটি ভোজ্য basidiomycet মাশরুম যা ইউরেশিয়া এবং উত্তর আমেরিকার তৃণভূমিতে অবস্থিত। কাঁচা অথবা রান্নাকৃত মাশরুম স্বল্প-ক্যালরীযুক্ত খাদ্য হিসেবে স্বীকৃত। কাঁচা অবস্থায় এতে ভিটামিন বি খাদ্যপ্রাণ থাকে যাতে রিবোফ্লোবিন, নায়াসিন এবং প্যান্টোথেনিক এসিড থাকে। এছাড়াও, প্রয়োজনীয় খনিজ উপাদান যথা - সেলেনিয়াম, কপার এবং পটাসিয়াম থাকে। চর্বি, শর্করা এবং ক্যালরীযুক্ত উপাদানের মাত্রা কম রয়েছে।
বাংলাদেশে প্রাপ্ত একমাত্র উদ্ভিদ কোনটি?
Correct Answer:
ঘ: Corypha taliera
Explanation:
বাংলাদেশে প্রাপ্ত একমাত্র উদ্ভিদ কোনটি? সঠিক উত্তর Corypha taliera Corypha taliera হল খেজুরের একটি প্রজাতি, যা মূলত মায়ানমার এবং ভারত ও বাংলাদেশের অঞ্চলের বাসিন্দা। এটি প্রথম আবিষ্কার করেন স্কটিশ উদ্ভিদবিদ উইলিয়াম রক্সবার্গ। এটি আইইউসিএন রেড লিস্টে বন্য অঞ্চলে বিলুপ্ত তালিকাভুক্ত হয়েছে। প্রজাতিটি স্থানীয়ভাবে তালি পাম বা তালিপাম নামে পরিচিত।
সুন্দরবন ম্যানগ্রোভ বনে কয়টি ইকোলজিক্যাল জোন আছে?
Correct Answer:
খ: তিনটি
কে প্রথম প্রজাতি শব্দটি শ্রেণিবিন্যাসে ব্যবহার করেন ?
Correct Answer:
খ: Carolus Linnaeus
টিস্যু কালচার পদ্ধতিতে উৎপন্ন ভ্রৃণকে বলা হয় -
Correct Answer:
খ: Somatic embryo
Explanation:
টিস্যু কালচার পদ্ধতিতে উৎপন্ন ভ্রৃণকে বলা হয় - সঠিক উত্তর Somatic embryo টিস্যু কালচার পদ্ধতিতে উৎপন্ন ভ্রূণকে Somatic embryo বলা হয় | সোম্যাটিক ভ্রূণ উদ্ভিদ কোষ থেকে গঠিত হয় যা সাধারণত ভ্রূণের বিকাশে জড়িত নয়, অর্থাৎ সাধারণ উদ্ভিদ টিস্যু। সোমাটিক ভ্রূণের চারপাশে কোনও এন্ডোস্পার্ম বা বীজ আবরণ তৈরি হয় না।
কোন উৎসেচক ডিএন এ কর্তনে সক্ষম?
Correct Answer:
ঘ: Restriction endonuclease
Explanation:
কোন উৎসেচক ডিএন এ কর্তনে সক্ষম? সঠিক উত্তর Restriction endonuclease রেস্ট্রিকশন এনজাইমকে(Restriction endonuclease) DNA অণু কর্তনের সূক্ষ্ম ছুরিকা (Molecular scissors-আণবিক কাঁচি বা বায়োলজিক্যাল নাইফ) হিসেবে ব্যবহার করা হয় । লাইগেজ এনজাইম ➞ ছেদনকৃত DNA খন্ডসমূহ (কাঙ্ক্ষিত DNA ও বাহক) DNA লাইগেজ এনজাইম দ্বারা সংযুক্ত করা হয় । রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে DNA অণুর সুনির্দিষ্ট অংশ কর্তনকরা যায় ।
জীবের মৃত্যুর জন্য দায়ী জিনকে বলা হয়-
Correct Answer:
গ: Lethal gene
Explanation:
জীবের মৃত্যুর জন্য দায়ী জিনকে বলা হয়- সঠিক উত্তর Lethal gene মারণ জিন বা লিথাল জিন (অনুপাত ২ : ১) ➞ যেসব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে সেসব জিনকে লিথাল জিন বলে । কোনো জিনের মিউটেশন ঘটার পর সংশ্লেষিত প্রোটিন যদি নিষ্ক্রীয় হয় এবং উক্ত প্রোটিনের শারীরবৃত্তীয় গুরুত্ব যদি জীবনধারনের জন্য অপরিহার্য হয় তবে হোমোজাইগাস অবস্থায় সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে । লিথাল জিনের প্রভাবকে লিথালিটি বলে । মানুষে হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথাল জিন সেমিলিথাল ধরনের । ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী লিথাল জিন সাবভাইটাল ধরনের ।মানুষের লিথাল জিনঘটিত কয়েকটি বংশগত রোগ : থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, রেটিনোব্লাস্টোমা, ব্রাকিফ্যালাঞ্জি, কনজেনিটাল ইকথিওসিস প্রভৃতি ।
কোন কোষ অঙ্গাণুতে দ্বি-স্তরী ফসফোলিপিড নাই?
Correct Answer:
ঘ: Ribosome
Explanation:
কোন কোষ অঙ্গাণুতে দ্বি-স্তরী ফসফোলিপিড নাই? সঠিক উত্তর Ribosome Ribosome কোষ অঙ্গাণুতে দ্বি-স্তরী ফসফোলিপিড নাই | এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর উভয় দিকে অথবা নিউক্লিয়ার মেমব্রেন এর গায়ে, মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে অথবা সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থিত গোলাকার ক্ষুদ্র ক্ষুদ্র দানার মত অঙ্গাণুকে রাইবোসোম(Ribosome) বলে। সাইটোপ্লাজমে একাধিক রাইবোসোম মুক্তার মালার মত অবস্থান করলে তাকে পলিরাইবোসোম বলে।
যে সম্পর্কে উভয় প্রজাতির প্রাণীই উপকৃত হয় তাকে বলে-
Correct Answer:
ঘ: Mutualism
Explanation:
যে সম্পর্কে উভয় প্রজাতির প্রাণীই উপকৃত হয় তাকে বলে- সঠিক উত্তর Mutualism মিথোজীবী(Mutualism) - যখন পুষ্টির জন্য, নিরাপত্তা, রোগ বা পরজীবির আক্রমন থেকে বাচার জন্য বা প্রজননেরন জন্য এক জীব অন্য কোনো জীবের সাহচর্যে জীবন ধারণ করে উভয়েই উপকৃত হয়, তাকে মিথোজীবী বা সিমবায়োটিক বলে।
কোন পদ্ধিতিতে কোষে বস্তুর আদান প্রদানে শক্তি খরচ হয়?
Correct Answer:
খ: Active transport
Explanation:
কোন পদ্ধিতিতে কোষে বস্তুর আদান প্রদানে শক্তি খরচ হয়? সঠিক উত্তর Active transport Active transport(সক্রিয় পরিবহন) পদ্ধিতিতে কোষে বস্তুর আদান প্রদানে শক্তি খরচ হয় | সক্রিয় পরিবহন একটি উধ্বমুখী প্রক্রিয়া যা ঘনত্বের নতিমাত্রার বিপরীতে ঘটে থাকে। এই পরিবহনে পদার্থের কোষ পদা অতিক্রম করার জন্য এই প্রোটিন পাম্প ATP প্রদান করে। সক্রিয় পরিবহন ও বাহক প্রোটিনকে পাম্প বলে। এই পক্রিয়ায় লবণের আয়নগুলি কম ঘনত্ব যুক্ত স্থান থেকে অধিক ঘনত্বের অভিমুখে প্রবাহিত হয়।