জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
সমগ্র স্নায়ুতন্ত্র কোন ভ্রৃনীর স্তর হতে গঠিত হয়?
Correct Answer:
ক: Ectoderm
নিম্বের কোনটি ক্লোরামফেনিকল উৎপন্নকারী অণুজীব ?
Correct Answer:
গ: Streptomyces venezuelae
আবৃতবীজী উদ্ভিদে ডিম্বক অন্তঃত্বক -এর নিষেক পরবর্তী দশা কোনটি?
Correct Answer:
ক: টেগমেন
Explanation:
আবৃতবীজী উদ্ভিদে ডিম্বক অন্তঃত্বক -এর নিষেক পরবর্তী দশা কোনটি? সঠিক উত্তর টেগমেন নিষেকের পর গর্ভাশয় (ডিম্বাশয়) এবং ডিম্বকের বিভিন্ন পরিবর্তন : নিষেকের আগে নিষেকের পরে বিকশিত হলে(i) গর্ভাশয় ফল(ii) গর্ভাশয় প্রাচীর ফলত্বক(iii) ডিম্বক বীজ(iv) ডিম্বক বহিঃত্বক বা এক্সাইন টেস্টা (বীজ বহিঃত্বক)(v) ডিম্বক অন্তঃত্বক বা ইন্টাইন টেগমেন (বীজ অন্তঃত্বক)(vi) নিউসেলাস বা ভ্রুণপোষক টিস্যু অধিকাংশ ক্ষেত্রে নিঃশেষ হয়ে যায়, কিঞ্চিৎ থাকলে তা পেরিস্পার্ম (পরিভ্রুণ) হয়(vii) ডিম্বাণু বা এগ ভ্রুণ (embryo)(viii) সেকেন্ডারি নিউক্লিয়াস এন্ডোস্পার্ম বা সস্য(ix) সহকারি কোষ বা সিনারজিড নষ্ট হয়ে যায়(x) অ্যান্টিপোডাল বা প্রতিপাদকোষ নষ্ট হয়ে যায়(xi) মাইক্রোপাইল বা ডিম্বকরন্ধ্র বীজের মাইক্রোপাইল (বীজরন্ধ্র)(xii) হাইলাম বা ডিম্বকনাভী হাইলাম (বীজনাভী)(xiii) ফিউনিকুলাস বা ডিম্বকনাড়ী বীজের বোঁটা (বীজবৃন্ত)(xiv) ক্যালাজা বা ডিম্বকমূল নষ্ট হয়ে যায় (বীজমূল)
একবীজপত্রী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল-
Correct Answer:
খ: বদ্ধ সমপার্শ্বীয়
Explanation:
একবীজপত্রী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল- সঠিক উত্তর বদ্ধ সমপার্শ্বীয় মুক্ত সমপার্শ্বীয় ➞ একই ব্যাসার্ধের পাশাপাশি অবস্থিত জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম (জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে কয়েক স্তরবিশিষ্ট আয়তাকার ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুকে ক্যাম্বিয়াম বলে) থাকলে তাকে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে ; যেমন - দ্বিবীজপত্রী উদ্ভিদ (কুমড়া জাতীয় উদ্ভিদের কান্ড ব্যতীত) ও নগ্নবীজী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল ।বদ্ধ সমপার্শ্বীয় ➞ সমপার্শ্বীয় বান্ডলের জাইলেম ও ফ্লোয়েমের মধ্যখানে ক্যাম্বিয়াম না থাকলে তাকে বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে ; যেমন - একবীজপত্রী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল ।সমদ্বিপার্শ্বীয় ➞ যে ভাস্কুলার বান্ডলের মাঝখানে জাইলেম এবং তার ওপর ও নিচ উভয় পাশে দুই খন্ড ফ্লোয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে । সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেমের উভয়পাশেই ক্যাম্বিয়াম থাকে, তাই সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল সব সময়ই মুক্ত । জাইলেমের বাইরের দিকের (পরিধির দিকের) ফ্লোয়েমকে বহিঃফ্লোয়েম এবং ভেতরের দিকের (কেন্দ্রের দিকের) ফ্লোয়েমকে অন্তঃফ্লোয়েম বলে । লাউ, কুমড়া, শশা ইত্যাদি উদ্ভিদের কান্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল থাকে ।
কোন হরমোন রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে?
Correct Answer:
ঘ: থাইরোক্যালসিটোনিন
নিম্নের কোন এনজাইমটি সবাত শ্বসনে ৩ ফসফোগ্লিসারিক এসিডকে ২- ফসফোগ্রিসারিক এসিড - এ রুপান্তরে সহায়তা করে?
Correct Answer:
গ: ফসফোগ্রিসারোমিউটেজ
যে সকল জার্মিনার কোষ থেকে ডিম্বণু উৎপন্ন হয় তাদেরকে কি বলে?
Correct Answer:
গ: উওসাইট
মাটি -কণার চারদিকে ফিল্মের ন্যায় পাতলা আবরণ হিসেবে সংলগ্ন থাকা পানিকে বলা হয়-
Correct Answer:
ক: কণাজাত
"Historia Plantarum Universalis" গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
গ: জঁা বাউহিন
চর্বি জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাষ্টকে বলা হয়-
Correct Answer:
ঘ: ইলায়োপ্লাস্ট
হাইড্রোসেরির কোন পর্যায়ে pistia জন্মাতে দেখা যায়?
Correct Answer:
ঘ: গুল্মভূমি পর্যায়
f2 জনুতে ৯ঃ ৭ ফিনোটাইপিক অনুপাত প্রাপ্তির কারণ -
Correct Answer:
গ: পরিপূরক জিন
Explanation:
f2 জনুতে ৯ঃ ৭ ফিনোটাইপিক অনুপাত প্রাপ্তির কারণ - সঠিক উত্তর পরিপূরক জিন মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 3 : 1এবং জিনোটাইপিক অনুপাত ➞ 1 : 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 3 : 3 : 1মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম :• অসম্পূর্ণ প্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• সমপ্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• মারণ জিন বা লিথাল জিন অনুপাত ➞ 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম :• পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 7• প্রকট এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 13 : 3• দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 9 : 7
নিম্নের কোন উপ -পর্যায়ে বাইভ্যালেন্ট দশা দেখা যায়?
Correct Answer:
খ: জাইগোটিন
Explanation:
নিম্নের কোন উপ -পর্যায়ে বাইভ্যালেন্ট দশা দেখা যায়? সঠিক উত্তর জাইগোটিন প্রোফেজ-১ এর উপ-পর্যায় সমূহ :লেপ্টোটিন (Leptotene) ➞ (i) বহু ক্রোমোমিয়ার দেখা যায়, (ii) বুকে (bouquet) তৈরি হয়, (iii) পোলারাইজড বিন্যাস ঘটেজাইগোটিন (Zygotene) ➞ (i) সিন্যাপসিস ঘটে, (ii) বাইভেলেন্ট (bivalent) দেখা যায়, (iii) সেন্ট্রিওলে বিভক্তির সূচনা ঘটেপ্যাকাইটিন (Pachytene) ➞ (i) টেট্রাড অবস্থা তৈরি হয়, (ii) কায়াজমা দেখা যায় (একবচনে কায়াজমা, বহুবচনে কায়াজমাটা), (iii) ক্রসিং ওভার ঘটেডিপ্লোটিন (Diplotene) ➞ (i) লুপের সৃষ্টি হয়, (ii) প্রান্তীয়করণ (Terminalization) ঘটে
কেসিনোজেন কোন ধরনের প্রোটিন?
Correct Answer:
খ: যুগ্ম
স্পার্মাটিড প্রক্রিয়ার শেষে শুক্রাণুতে রুপান্তরকে কি বলে?
Correct Answer:
খ: স্পার্মিওজেনেসিস
মানব হৃৎপিন্ডের বাম অ্যাট্রিয়াম ও বাম ভেন্ট্রিকলের মধ্যবর্তী ছিদ্রপথের কপাটিকার নাম কি?
Correct Answer:
খ: বাইকাসপিড কপাটিকা
Cerumen নামক মোম জাতীয় পদার্থ ক্ষরণ করে কোন গ্রন্থি?
Correct Answer:
খ: ঘাম গ্রন্থি
টিবিয়া ও ফিবুলার অস্থিসন্ধি কোন ধরনের ?
Correct Answer:
খ: নিডেসমোসিস
রাইবোসোম এর গাঠনিক উপাদান কি?
Correct Answer:
ঘ: RNA ও প্রোটিন
আধুনিক শ্রেণিবিন্যাসের ভিত্তি কি?
Correct Answer:
খ: বিবর্তনের ধারা
Rabies virus সৃষ্ট রোগ কোনটি?
Correct Answer:
গ: জলাতঙ্ক
প্রোটোনেমা কোন উদ্ভিদে পাওয়া যায়?
Correct Answer:
ক: মস
কোনটি গ্রাম পজিটিভ ব্যাক্টেরিয়া
Correct Answer:
ঘ: Aspergillus niger
উচ্চশ্রেণির উদ্ভিদ কোষে কোনটি থাকে না?
Correct Answer:
গ: সেন্ট্রিওল
ক্লোরোনোমা কোন উদ্ভিদে দেখা যায়?
Correct Answer:
গ: Semibarbula sp
নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
Correct Answer:
ঘ: সবগুলোই
Explanation:
নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? সঠিক উত্তর সবগুলোই নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য :• স্পোরোফাইট অসমরেণুপ্রসূ অর্থাৎ মাইক্রোস্পোর ও মেগাস্পোর (পুং ও স্ত্রী স্পোর) তৈরি করে• স্পোরোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোন (cone) তৈরি করে• মেগাস্পোরোফিলে কোনো গর্ভাশয় তৈরি হয় না অর্থাৎ এদের গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড নেই• পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়• ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে• গর্ভাশয় নেই তাই এদের কোনো ফল সৃষ্টি হয় না• ফল সৃষ্টি হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে• নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না (ব্যতিক্রম Ephedra), তাই শাঁস (endosperm) হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়• জাইলেম টিস্যুতে সত্যিকার ভেসেল কোষ থাকে না (ব্যতিক্রম Gnetum) এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না• সকলেই বায়ু পরাগী• সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়• Leaf scar নগ্নবীজী উদ্ভিদের একটি ভিন্নধর্মী বৈশিষ্ট্য
বহুকোষী রোম বিদ্যমান কোনটিতে?
Correct Answer:
ঘ: দ্বিবীজপত্রীর কান্ড
Liliaceae গোত্রের উদ্ভিদ কোনটি?
Correct Answer:
ক: Gloriosa superaba
কাশি ও ব্রঙ্কাইটিস রোগে ব্যবহৃত হয় কোনটি?
Correct Answer:
ক: Adhatoda vasica
বাডিং এর দ্বারা প্রজনন ঘটে কোনটিতে?
Correct Answer:
ক: ঈস্ট
নিষেক ছাড়া ডিম্বাণু হতে ভ্রুণ সৃষ্টি ও ডিম্বক বীজে পরিণত হওয়ার প্রক্রিয়া কোনটি?
Correct Answer:
ঘ: পার্থেনোজেনেসিস
Explanation:
নিষেক ছাড়া ডিম্বাণু হতে ভ্রুণ সৃষ্টি ও ডিম্বক বীজে পরিণত হওয়ার প্রক্রিয়া কোনটি? সঠিক উত্তর পার্থেনোজেনেসিস অপুংজনি (Parthenogenesis) ➞ যে প্রজনন প্রক্রিয়ায় ডিম্বাণু নিষেক ছাড়াই ভ্রুণ সৃষ্টি করে এবং ডিম্বক স্বাভাবিক বীজে পরিণত হয় তাকে পারথেনোজেনেসিস বা অপুংজনি বলে । হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে পারথেনোকার্পি বলে । উদাহরণ - লেবু, কমলালেবু প্রভৃতি নিষেকক্রিয়া ছাড়া শুক্রাণু থেকে ভ্রুণ সৃষ্টির প্রক্রিয়াকে অ্যান্ড্রোজেনেসিস বলে ।অ্যাপোস্পোরি (Apospory) ➞ ডিম্বকের যেকোনো দেহকোষ থেকে ডিপ্লয়েড ভ্রুণথলি সৃষ্টি হতে পারে । ডিম্বকের দেহকোষ থেকে সৃষ্ট ভ্রুণথলির ডিপ্লয়েড ডিম্বাণুটি হতে নিষেক ছাড়াই ভ্রুণ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অ্যাপোস্পোরি । অ্যাপোস্পোরি প্রক্রিয়ায় সৃষ্ট উদ্ভিদ ডিপ্লয়েড হয় এবং মাতৃ উদ্ভিদের সমগুণসম্পন্ন হয় । Hieracium উদ্ভিদে এরূপ হতে দেখা যায় ।অ্যাডভেনটিটিভ এমব্রায়োনি (Adventitive embryony) ➞ ডিম্বকের ডিম্বক ত্বক বা নিউসেলাসের যেকোনো কোষ হতে ভ্রুণথলি গঠন ছাড়াই ভ্রুণ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অ্যাডভেনটিটিভ এমব্রায়োনি ।অ্যাপোগ্যামি (Apogamy) ➞ ডিম্বাণু ছাড়া ভ্রুণথলির অন্য যেকোনো কোষ থেকে ভ্রুণ সৃষ্টির প্রক্রিয়াকে অ্যাপোগ্যামি বলে । এক্ষেত্রে নিষেক ছাড়াই ভ্রুণ সৃষ্টি হয় । Allium এ এরূপ লক্ষ্য করা যায় ।
নিষেকের পর উদ্ভিদের ডিম্বক কিসে পরিণত হয়?
Correct Answer:
গ: বীজ
Explanation:
নিষেকের পর উদ্ভিদের ডিম্বক কিসে পরিণত হয়? সঠিক উত্তর বীজ নিষেকের পর গর্ভাশয় (ডিম্বাশয়) এবং ডিম্বকের বিভিন্ন পরিবর্তন : নিষেকের আগে নিষেকের পরে বিকশিত হলে(i) গর্ভাশয় ফল(ii) গর্ভাশয় প্রাচীর ফলত্বক(iii) ডিম্বক বীজ(iv) ডিম্বক বহিঃত্বক বা এক্সাইন টেস্টা (বীজ বহিঃত্বক)(v) ডিম্বক অন্তঃত্বক বা ইন্টাইন টেগমেন (বীজ অন্তঃত্বক)(vi) নিউসেলাস বা ভ্রুণপোষক টিস্যু অধিকাংশ ক্ষেত্রে নিঃশেষ হয়ে যায়, কিঞ্চিৎ থাকলে তা পেরিস্পার্ম (পরিভ্রুণ) হয়(vii) ডিম্বাণু বা এগ ভ্রুণ (embryo)(viii) সেকেন্ডারি নিউক্লিয়াস এন্ডোস্পার্ম বা সস্য(ix) সহকারি কোষ বা সিনারজিড নষ্ট হয়ে যায়(x) অ্যান্টিপোডাল বা প্রতিপাদকোষ নষ্ট হয়ে যায়(xi) মাইক্রোপাইল বা ডিম্বকরন্ধ্র বীজের মাইক্রোপাইল (বীজরন্ধ্র)(xii) হাইলাম বা ডিম্বকনাভী হাইলাম (বীজনাভী)(xiii) ফিউনিকুলাস বা ডিম্বকনাড়ী বীজের বোঁটা (বীজবৃন্ত)(xiv) ক্যালাজা বা ডিম্বকমূল নষ্ট হয়ে যায় (বীজমূল)
ক্লোরোপ্লাস্টের কাজ কোনটি?
Correct Answer:
ঘ: সবগুলোই
Explanation:
ক্লোরোপ্লাস্টের কাজ কোনটি? সঠিক উত্তর সবগুলোই ক্লোরোপ্লাস্টের কাজ :(i) সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ(ii) সৌরশক্তিকে জৈবিকশক্তিতে রূপান্তর করা এবং বায়ুর কার্বন ডাইঅক্সাইডকে RuBP তে যুক্ত করা(iii) ক্লোরোপ্লাস্টের প্রয়োজনে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড তৈরি করা(iv) ফটোফসফোরাইলেশন অর্থাৎ সূর্যালোকের সাহায্যে ADP কে ATP তে রূপান্তর করা(v) সালোক-শ্বসন (ফটোরেসপিরেশন) ঘটাতে সাহায্য করে(vi) সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করা(vii) বংশানুক্রমে নিজস্ব বৈশিষ্ট্যের স্বকীয়তা ধারণ করে রাখা
বৃতি ও দল মন্ডলকে আকৃতি ও বর্ণে পৃথকভাবে সনাক্ত না করে গেলে তাকে একত্রে কি বলে-
Correct Answer:
খ: পুষ্পপুট
স্পাইক পুষ্পমঞ্জরি বিন্যাস এর উদাহরন হলো -
Correct Answer:
ক: রজনীগন্ধা
কোন গর্ভাশয়ে বহু প্রান্তীয় অমরাবিন্যাস দেখা যায় -
Correct Answer:
ক: শশা
Solanaceae গোত্রের উদ্ভিদ কোনটি?
Correct Answer:
ক: Cestrum nocturnum
কিভাবে টীকা দেহ কোষে রোগ প্রতিরোধ ক্ষমতা উৎপাদন করে-
Correct Answer:
খ: এন্টিবডি তৈরি করে
টিস্যু কালচার এর সাথে সম্পর্কিত কোনটি-
Correct Answer:
ঘ: সবকটি
রিকম্বিনেন্ট DNA তৈরি করতে কোনটি প্রয়োজন -
Correct Answer:
ঘ: সবকটি
হাইড্রোরাইসিস হয়ে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারোল ও পরিণত হয় কোনটি-
Correct Answer:
ঘ: লিপিড
মানুষের রক্তে কোলেস্টেরল এর স্বাভাবিক মাত্রা -
Correct Answer:
গ: ০.১৫-১.২০%
রাইবোজ কত কার্বন বিশিষ্ট শর্করা -
Correct Answer:
গ: ৫
Explanation:
রাইবোজ কত কার্বন বিশিষ্ট শর্করা - সঠিক উত্তর ৫ পাঁচ কার্বনবিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় পেন্টোজ । জাইলোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ ও অ্যারাবিনোজ হলো অ্যালডোজ শর্করা এবং রাইবুলোজ ও জাইলুলোজ হলো কিটোজ শর্করা ।ছয় কার্বনবিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় হেক্সোজ । গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ হলো অ্যালডোজ শর্করা এবং ফ্রুক্টোজ হলো একটি কিটোজ শর্করা ।
ফ্রুক্টোজ একটি -
Correct Answer:
ক: মনোস্যাকারাইড
Explanation:
ফ্রুক্টোজ একটি - সঠিক উত্তর মনোস্যাকারাইড কার্বোহাইড্রেটউদাহরণমনোস্যাকারাইডগ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজডাইস্যাকারাইডসুকরোজ, ম্যালটোজ, সেলোবায়োজঅলিগোস্যাকারাইডর্যাফিনোজ, স্টাকিওজ, স্কার্ডোজপলিস্যাকারাইডস্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন
কোনটি সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ-
Correct Answer:
ক: সিস্টিন
C4 পথচক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা হলো -
Correct Answer:
ক: ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড
ক্যালভিন চক্রে প্রথম স্থায়ী যৌগ হলো-
Correct Answer:
খ: ফসফোগ্লিসারিক এসিড
উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য মোট কত প্রকার অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি প্রয়োজন -
Correct Answer:
গ: ১৭
ক্যারোটিন প্রধানত-
Correct Answer:
ঘ: কমলা বর্ণের
Explanation:
ক্যারোটিন প্রধানত- সঠিক উত্তর কমলা বর্ণের ক্রোমোপ্লাস্টবর্ণরোডোপ্লাস্টলালফিয়োপ্লাস্টবাদামিজ্যান্থোপ্লাস্টহলুদক্যারোটিনোপ্লাস্টকমলা
সবাত শ্বসন প্রক্রিয়ায় এক অনু গ্লুোকোজ ভেঙ্গে উৎপন্ন ATP এর সংখ্যা -
Correct Answer:
ক: ৩৮