ঢাকা বিশ্ববিদ্যালয় (A Unit) MCQs
Showing 50 questions (Total: 3968)
স্তন্যপায়ী প্রাণীর ডিমের ধরন -
Correct Answer:
গ: অ্যালেসিথাল
Explanation:
স্তন্যপায়ী প্রাণীর ডিমের ধরন - সঠিক উত্তর অ্যালেসিথাল অ্যালেসিথাল (Alecithal) : যেসব ডিম্বাণুতে কুসুম প্রায় থাকে না তাদেরকে অ্যালেসিথাল ডিম্বাণু বলে। উদাহরণ- মানুষ ও অন্যান্য অমরাবাহী স্তন্যপায়ীর ডিম্বাণু। মাইক্রোলেসিথাল (Microlecithal) : যে সকল ডিম্বাণুতে অতি অল্প পরিমাণে কুসুম ও অন্যান্য সঞ্চিত খাদ্য থাকে তাদেরকে মাইক্রোলেসিথাল ডিম্বাণু বলে।
ফাইটোপ্লাংকটন একটি
Correct Answer:
ক: Primary producer
Explanation:
ফাইটোপ্লাংকটন একটি সঠিক উত্তর Primary producer ফাইটোপ্লাংকটন একটি Primary producer. এরা আণুবীক্ষণিক, অতিক্ষুদ্র, অবাধ ভাসমান, স্রোতবাহিত উদ্ভিদ; সাধারণত এককোষী, মুক্ত বা কলোনিবদ্ধ; জীবনচক্রের কোনো কোনো পর্যায়ে বহুকোষী।
একটি এলাকায় বসবাসকারী বিভিন্ন প্রজাতির সকল জীবকে কোন নামটি দেওয়া যায়?
Correct Answer:
ক: কমিউনিটি
Explanation:
একটি এলাকায় বসবাসকারী বিভিন্ন প্রজাতির সকল জীবকে কোন নামটি দেওয়া যায়? সঠিক উত্তর কমিউনিটি একটি এলাকায় বসবাসকারী বিভিন্ন প্রজাতির সকল জীবকে একক হিসাবে বিবেচিত হয় তাই হলো কমিউনিটি। কোন বাস্তুতন্ত্রে উদ্ভিদ ও প্রাণী সম্প্রদায় যখন তাদের বিকাশের সর্বোচ্চ সীমায় পৌঁছায়, তখন তাকে ক্লাইম্যাক্স কমিউনিটি বলে।
প্যানজিয়া -এর চারিপাশের জলরাশির নাম ছিল -
Correct Answer:
ঘ: প্যানথালাস
Explanation:
প্যানজিয়া -এর চারিপাশের জলরাশির নাম ছিল - সঠিক উত্তর প্যানথালাস প্যানজিয়া প্রাগৈতিহাসিক পৃথিবীর একটি একক মহাদেশ । এটি প্যান্থালাসা (Panthalassa) নামক একটিমাত্র মহাসাগর দ্বারা বেষ্টিত ছিল। আজ থেকে ১১০ কোটি বছর পূর্বেও পৃথিবীতে একটিমাত্রই মহাদেশ ছিল, যার নাম রোডিনিয়া । ৭৫ কোটি বছর পূর্বে এটি ভেঙে যায় এবং কিছু অংশ দক্ষিণ গোলার্ধে চলে আসে।
খাদ্য উপযোগী মাসরুম কোনটি?
Correct Answer:
ক: Agaricus bisporus
Explanation:
খাদ্য উপযোগী মাসরুম কোনটি? সঠিক উত্তর Agaricus bisporus Agaricus bisporus হল একটি ভোজ্য basidiomycet মাশরুম যা ইউরেশিয়া এবং উত্তর আমেরিকার তৃণভূমিতে অবস্থিত। কাঁচা অথবা রান্নাকৃত মাশরুম স্বল্প-ক্যালরীযুক্ত খাদ্য হিসেবে স্বীকৃত। কাঁচা অবস্থায় এতে ভিটামিন বি খাদ্যপ্রাণ থাকে যাতে রিবোফ্লোবিন, নায়াসিন এবং প্যান্টোথেনিক এসিড থাকে। এছাড়াও, প্রয়োজনীয় খনিজ উপাদান যথা - সেলেনিয়াম, কপার এবং পটাসিয়াম থাকে। চর্বি, শর্করা এবং ক্যালরীযুক্ত উপাদানের মাত্রা কম রয়েছে।
বাংলাদেশে প্রাপ্ত একমাত্র উদ্ভিদ কোনটি?
Correct Answer:
ঘ: Corypha taliera
Explanation:
বাংলাদেশে প্রাপ্ত একমাত্র উদ্ভিদ কোনটি? সঠিক উত্তর Corypha taliera Corypha taliera হল খেজুরের একটি প্রজাতি, যা মূলত মায়ানমার এবং ভারত ও বাংলাদেশের অঞ্চলের বাসিন্দা। এটি প্রথম আবিষ্কার করেন স্কটিশ উদ্ভিদবিদ উইলিয়াম রক্সবার্গ। এটি আইইউসিএন রেড লিস্টে বন্য অঞ্চলে বিলুপ্ত তালিকাভুক্ত হয়েছে। প্রজাতিটি স্থানীয়ভাবে তালি পাম বা তালিপাম নামে পরিচিত।
সুন্দরবন ম্যানগ্রোভ বনে কয়টি ইকোলজিক্যাল জোন আছে?
Correct Answer:
খ: তিনটি
কে প্রথম প্রজাতি শব্দটি শ্রেণিবিন্যাসে ব্যবহার করেন ?
Correct Answer:
খ: Carolus Linnaeus
টিস্যু কালচার পদ্ধতিতে উৎপন্ন ভ্রৃণকে বলা হয় -
Correct Answer:
খ: Somatic embryo
Explanation:
টিস্যু কালচার পদ্ধতিতে উৎপন্ন ভ্রৃণকে বলা হয় - সঠিক উত্তর Somatic embryo টিস্যু কালচার পদ্ধতিতে উৎপন্ন ভ্রূণকে Somatic embryo বলা হয় | সোম্যাটিক ভ্রূণ উদ্ভিদ কোষ থেকে গঠিত হয় যা সাধারণত ভ্রূণের বিকাশে জড়িত নয়, অর্থাৎ সাধারণ উদ্ভিদ টিস্যু। সোমাটিক ভ্রূণের চারপাশে কোনও এন্ডোস্পার্ম বা বীজ আবরণ তৈরি হয় না।
কোন উৎসেচক ডিএন এ কর্তনে সক্ষম?
Correct Answer:
ঘ: Restriction endonuclease
Explanation:
কোন উৎসেচক ডিএন এ কর্তনে সক্ষম? সঠিক উত্তর Restriction endonuclease রেস্ট্রিকশন এনজাইমকে(Restriction endonuclease) DNA অণু কর্তনের সূক্ষ্ম ছুরিকা (Molecular scissors-আণবিক কাঁচি বা বায়োলজিক্যাল নাইফ) হিসেবে ব্যবহার করা হয় । লাইগেজ এনজাইম ➞ ছেদনকৃত DNA খন্ডসমূহ (কাঙ্ক্ষিত DNA ও বাহক) DNA লাইগেজ এনজাইম দ্বারা সংযুক্ত করা হয় । রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে DNA অণুর সুনির্দিষ্ট অংশ কর্তনকরা যায় ।
জীবের মৃত্যুর জন্য দায়ী জিনকে বলা হয়-
Correct Answer:
গ: Lethal gene
Explanation:
জীবের মৃত্যুর জন্য দায়ী জিনকে বলা হয়- সঠিক উত্তর Lethal gene মারণ জিন বা লিথাল জিন (অনুপাত ২ : ১) ➞ যেসব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে সেসব জিনকে লিথাল জিন বলে । কোনো জিনের মিউটেশন ঘটার পর সংশ্লেষিত প্রোটিন যদি নিষ্ক্রীয় হয় এবং উক্ত প্রোটিনের শারীরবৃত্তীয় গুরুত্ব যদি জীবনধারনের জন্য অপরিহার্য হয় তবে হোমোজাইগাস অবস্থায় সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে । লিথাল জিনের প্রভাবকে লিথালিটি বলে । মানুষে হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথাল জিন সেমিলিথাল ধরনের । ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী লিথাল জিন সাবভাইটাল ধরনের ।মানুষের লিথাল জিনঘটিত কয়েকটি বংশগত রোগ : থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, রেটিনোব্লাস্টোমা, ব্রাকিফ্যালাঞ্জি, কনজেনিটাল ইকথিওসিস প্রভৃতি ।
কোন কোষ অঙ্গাণুতে দ্বি-স্তরী ফসফোলিপিড নাই?
Correct Answer:
ঘ: Ribosome
Explanation:
কোন কোষ অঙ্গাণুতে দ্বি-স্তরী ফসফোলিপিড নাই? সঠিক উত্তর Ribosome Ribosome কোষ অঙ্গাণুতে দ্বি-স্তরী ফসফোলিপিড নাই | এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর উভয় দিকে অথবা নিউক্লিয়ার মেমব্রেন এর গায়ে, মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে অথবা সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থিত গোলাকার ক্ষুদ্র ক্ষুদ্র দানার মত অঙ্গাণুকে রাইবোসোম(Ribosome) বলে। সাইটোপ্লাজমে একাধিক রাইবোসোম মুক্তার মালার মত অবস্থান করলে তাকে পলিরাইবোসোম বলে।
যে সম্পর্কে উভয় প্রজাতির প্রাণীই উপকৃত হয় তাকে বলে-
Correct Answer:
ঘ: Mutualism
Explanation:
যে সম্পর্কে উভয় প্রজাতির প্রাণীই উপকৃত হয় তাকে বলে- সঠিক উত্তর Mutualism মিথোজীবী(Mutualism) - যখন পুষ্টির জন্য, নিরাপত্তা, রোগ বা পরজীবির আক্রমন থেকে বাচার জন্য বা প্রজননেরন জন্য এক জীব অন্য কোনো জীবের সাহচর্যে জীবন ধারণ করে উভয়েই উপকৃত হয়, তাকে মিথোজীবী বা সিমবায়োটিক বলে।
কোন পদ্ধিতিতে কোষে বস্তুর আদান প্রদানে শক্তি খরচ হয়?
Correct Answer:
খ: Active transport
Explanation:
কোন পদ্ধিতিতে কোষে বস্তুর আদান প্রদানে শক্তি খরচ হয়? সঠিক উত্তর Active transport Active transport(সক্রিয় পরিবহন) পদ্ধিতিতে কোষে বস্তুর আদান প্রদানে শক্তি খরচ হয় | সক্রিয় পরিবহন একটি উধ্বমুখী প্রক্রিয়া যা ঘনত্বের নতিমাত্রার বিপরীতে ঘটে থাকে। এই পরিবহনে পদার্থের কোষ পদা অতিক্রম করার জন্য এই প্রোটিন পাম্প ATP প্রদান করে। সক্রিয় পরিবহন ও বাহক প্রোটিনকে পাম্প বলে। এই পক্রিয়ায় লবণের আয়নগুলি কম ঘনত্ব যুক্ত স্থান থেকে অধিক ঘনত্বের অভিমুখে প্রবাহিত হয়।
উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধিকালে কোনটির মাধ্যমে গ্যাস বিনিময় হয়?
Correct Answer:
ক: Lenticels
Explanation:
উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধিকালে কোনটির মাধ্যমে গ্যাস বিনিময় হয়? সঠিক উত্তর Lenticels লেন্টিসেল: উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধিকালে Lenticels-র মাধ্যমে গ্যাস বিনিময় হয় | কাষ্ঠল উদ্ভিদের কান্ড ও শাখার গায়ে বিন্দুর ন্যায় উত্থিত লেন্স আকৃতির ছিদ্রগুলিকে লেন্টিসেল বলে। লেন্টিসেল উদ্ভিদের গ্যাসীয় আদান প্রদান ঘটায়। লেন্টিসেলের বিশেষত বাষ্পমোচন ও শ্বাস অঙ্গের কাজ করে।
মস্তিষ্কের কোন অংশে দেহের ভারসাম্য রক্ষা করে ?
Correct Answer:
ঘ: Cerbelum
Explanation:
মস্তিষ্কের কোন অংশে দেহের ভারসাম্য রক্ষা করে ? সঠিক উত্তর Cerbelum লঘুমস্তিষ্ক বা সেরিবেলাম(Cerbelum): পশ্চদমস্তিষ্কের অংশ প্রধান কাজ হল দেহের ভারসাম্য রক্ষা করা।
মানুষের ১২ তম করোটিক স্নায়ুর নাম -
Correct Answer:
গ: Hypoglossal
Explanation:
মানুষের ১২ তম করোটিক স্নায়ুর নাম - সঠিক উত্তর Hypoglossal মানুষের ১২ জোড়া করোটিক স্নায়ুর নামঃ১) অলফ্যাক্টরি স্নায়ু(Olfactory Nerve)২)অপটিক স্নায়ু(Optic Nerve)৩) অকুলামোটর স্নায়ু (Oculomotor Nerve)৪)ট্রকলিয়ার স্নায়ু(Trochlear Nerve)৫)ট্রাইজেমিনাল স্নায়ু(Trigeminal Nerve)৬)অ্যাবডুসেন্স স্নায়ু (Abdusense Nerve)৭)ফেসিয়াল স্নায়ু (Facial Nerve)৮)অডিটরী স্নায়ু (Auditory Nerve)৯)গ্লোসোফ্যরিন্জিয়াল স্নায়ু (Glossopharyngeal Nerve)১০)ভেগাস স্নায়ু (Vagus Nerve)১১)স্পাইনাল অ্যাকসেসরি স্নায়ু(Spinal Accessory Nerve)১২)হাইপোগ্লোসাল স্নায়ু(Hypoglossal Nerve)
কোনটি শোষণতল বৃদ্ধি করে ?
Correct Answer:
খ: Intestinal villi
Explanation:
কোনটি শোষণতল বৃদ্ধি করে ? সঠিক উত্তর Intestinal villi Intestinal villi শোষণতল বৃদ্ধি করে | পরিপাকতন্ত্রের ক্ষুদ্রান্ত্রের মিউকোসা হতে আঙুলের ন্যায় কতগুলো অভিক্ষেপ সৃষ্টি হয় এদের ভিলাই(Intestinal villi) বলে। ভিলাই এর কাজ হচ্ছে শোষণ অঞ্চল বৃদ্ধি করা।
কোন রোগটি ভাইরাসজনিত নয়?
Correct Answer:
ঘ: Tuberculosis
Explanation:
কোন রোগটি ভাইরাসজনিত নয়? সঠিক উত্তর Tuberculosis যক্ষ্মা (টিবি) মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস(Tuberculosis) নামক একটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয় । ব্যাকটেরিয়া সাধারণত ফুসফুসে আক্রমণ করে, কিন্তু টিবি ব্যাকটেরিয়া শরীরের যেকোনো অংশ যেমন কিডনি, মেরুদণ্ড এবং মস্তিষ্ক আক্রমণ করতে পারে। টিবি ব্যাকটেরিয়ায় আক্রান্ত সবাই অসুস্থ হয় না।
রক্তের ফ্যাগোসাইটিক কোষের নাম -
Correct Answer:
গ: Neutrophil
Explanation:
রক্তের ফ্যাগোসাইটিক কোষের নাম - সঠিক উত্তর Neutrophil মানবদেহে শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এন্টিজেন ভক্ষণ করে দেহ নিরোগ রাখে। প্রধান ফ্যাগোসাইটিক কোষগুলো হলো ম্যাক্রোফেজ ও নিউট্রোফিল। এর পাশাপাশি রয়েছে ইউসিনোফিল, মনোসাইট, ডেনড্রাইটিক সেল ও বি লিম্ফোসাইট।
কোন গোত্রে পালকের ন্যায় গর্ভমুন্ড পাওয়া যায়?
Correct Answer:
গ: Gramineae
মাইক্রো ও মেগাস্পোর উৎপন্ন করে -
Correct Answer:
ক: Selaginella
Explanation:
মাইক্রো ও মেগাস্পোর উৎপন্ন করে - সঠিক উত্তর Selaginella মাইক্রোস্পোর হল পরাগরেণু এবং মেগাস্পোর হল স্ত্রীরেণু। Selaginella মাইক্রো ও মেগাস্পোর উৎপন্ন করে | Selaginella একটি টেরিডোফাইট । একে স্পাইকমস বা ক্লাব মসও বলা হয়। এটি Selaginellaceae পরিবারের বৃহত্তম এবং একমাত্র জীবন্ত প্রজাতি।
লুকাস বিকারক কোনটির সাথে বিক্রিয়া করে না?
Correct Answer:
ক: CH3-CH2_OH
তারামাছের হারানো বাহু পুনঃগঠনের পদ্ধতি-
Correct Answer:
ক: Regeneration
Explanation:
তারামাছের হারানো বাহু পুনঃগঠনের পদ্ধতি- সঠিক উত্তর Regeneration তারামাছ এক প্রকার সামুদ্রিক অমেরুদন্ডী প্রাণী। এরা এদের দেহের ধ্বংসপ্রাপ্ত স্থান অথবা বাহু পুনঃগঠন করতে পারে। তারামাছের হারানো বাহু পুনঃগঠনের পদ্ধতি- Regeneration.
কোনটিতে সঞ্চিত খাদ্য চর্বি ও ভলুটিন -
Correct Answer:
ঘ: Psilotum
কোনটিকে তেলাপোকার শ্বসনতল বলে?
Correct Answer:
গ: Trachea
নিম্নলিখিত বিক্রিয়ার জন্য কোন বিকারক প্রয়োজন?
Correct Answer:
গ: CH3CONH2
তরুণাস্থি কোন আবরণ দ্বারা আবৃত থাবে?
Correct Answer:
খ: পেরিকন্ড্রিয়াম
Explanation:
তরুণাস্থি কোন আবরণ দ্বারা আবৃত থাবে? সঠিক উত্তর পেরিকন্ড্রিয়াম তরুণাস্থির আবরণকে পেরিকন্ড্রিয়াম (ইংরেজি: perichondium) বলে। পেরিকন্ড্রিয়াম চকচকে সাদা,তাই সাধারণত তরুণাস্থিকে সাদা,নীলাভ এবং চকচকে দেখা যায়।
কোনটি হোমোজাইগাস জিনোটাইপ?
Correct Answer:
ক: PRYY
যে কলার কোষে মায়োসিন থাকে তাকে বলে -
Correct Answer:
খ: Muscle tissue
কোন হরমোন রক্তে পানির ভারসাম্য রক্ষার জন্য কাজ করে?
Correct Answer:
খ: ADH
Explanation:
কোন হরমোন রক্তে পানির ভারসাম্য রক্ষার জন্য কাজ করে? সঠিক উত্তর ADH ভ্যাসোপ্রেসিন (ইংরেজি: Vasopressin), যা অ্যান্টিডাইইউরেটিক হরমোন বা ADH, আর্জিনিন ভ্যাসোপ্রেসিন, আর্জিপ্রেসিন নামেও পরিচিত, যা অধিকাংশ স্তন্যপায়ী প্রাণির নিউরো-হাইপোফাইসিয়াল হরমোন। এর দুটি প্রধান কাজ হলো শরীরে জল ধরে রাখা এবং রক্ত বাহক (blood vessel) কে সংকোচন করা।
চোখে নিউরোট্রান্সমিটার হিসেবে কার্যকরী রাসায়নিকের নাম -
Correct Answer:
খ: Rodopsin
Explanation:
চোখে নিউরোট্রান্সমিটার হিসেবে কার্যকরী রাসায়নিকের নাম - সঠিক উত্তর Rodopsin চোখের নিউরোট্রান্সমিটার হিসেবে কার্যকরী রাসায়নিক নাম রোডোপসিন(Rodopsin)। রোডোপসিন একটি ট্রান্সমেমব্রেন অ্যাপোপ্রোটিন, অপসিন এবং 11-সিস-রেটিনাল দ্বারা গঠিত যা একটি লাইসিন সাইড-চেইনের সাথে শিফ বেস সংযোগের মাধ্যমে প্রোটিনের সাথে আবদ্ধ।
শৈবাল কোষে পাইরেনয়েড কোথায় থাকে?
Correct Answer:
ক: ক্লোরোপ্লাষ্টে
Explanation:
শৈবাল কোষে পাইরেনয়েড কোথায় থাকে? সঠিক উত্তর ক্লোরোপ্লাষ্টে শৈবাল কোষে পাইরিনয়েড "ক্লোরোপ্লাস্টে" থাকে । শৈবাল সালোকসংশ্লেষণকারী স্বভোজী অপুষ্পক উদ্ভিদ। এরা সুকেন্দ্রিক, এককোষী বা বহুকোষী।
কোনটি সর্বাপেক্ষা দুর্বল বল-
Correct Answer:
ক: মহাকর্ষ বল
Explanation:
কোনটি সর্বাপেক্ষা দুর্বল বল- সঠিক উত্তর মহাকর্ষ বল যে সকল বল মূল বা অকৃত্রিম অর্থাৎ অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বরং অন্যান্য বলে এ সকল বলের প্রকাশ ঘটে তাকে মৌলিক বল বলে । মৌলিকতা অনুসারে প্রকৃতিতে চার ধরনের বল আছে । মৌলিক বলগুলো হলো :• মহাকর্ষ বল (Gravitational force)• তড়িৎ-চুম্বকীয় বল (Electromagnetic force)• সবল নিউক্লীয় বল (Strong nuclear force)• দুর্বল নিউক্লীয় বল (Weak nuclear force)চারটি মৌলিক বলের পরিমাপের আপেক্ষিক সবলতা তুলনা করলে দেখা যায় যে, সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লীয় বল এবং সবচেয়ে দুর্বল হলো মহাকর্ষ বল ।
বায়ুতে এক বাক্স তুলার ওজন এবং 4 টি লোহার বলের ওজন প্রতিক্ষেত্রে ঠিক 1 kg দেখা গেলে -
Correct Answer:
ক: তুলার ভর ও লোহার বলগুলোর ভর সমান
দুটি গ্রহের ঘনত্ব এবং সমান, কিন্তু প্রথমটির ব্যাসার্ধ দ্বিতীয়টির দ্বিগুণ প্রথম গ্রহের উপরিভাগের এবং দ্বিতীয় গ্রহের উপরিভাগের অনুপাত হলো -
Correct Answer:
গ: 4 : 1
মঙ্গল গ্রহের ব্যাসার্ধ ও ভর যথাক্রমে পৃথিবীর ব্যাসার্ধ ও ভরের 0.532 গুণ ও 0.11 গুণ। মঙ্গল গ্রহে একটি সেকেন্ড দোলকের দোলনকাল কত?
Correct Answer:
খ: 3.2 s
একটি সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী স্থান বায়ুর (K=1) এর পরিবর্তে এক ( K =20) ডাই -ইলেকট্রিক ধ্রুবকের পদার্থ দ্বারা পূরণ করা হলাে, কিন্তু দুই পাতে একই আধান রাখা হলে -
Correct Answer:
ঘ: উভয়ই পরিবর্তিত হবে
1000 kg ভর বিশিষ্ট একটি গাড়ি সমান্তরাল 10ms-1 সমগতিতে চলা অবস্থায় বিপরীতে দিকে 400 N অনুভব করে । এ অবস্থায় গাড়িটির ইঞ্জিনের ক্ষমতা হল-
Correct Answer:
ক: 4 kW
প্যারাগুট দিয়ে এক বিমানসেনা 5 km উচ্চতা থেকে নেমে এলাে। ভূমি স্পর্শের সময় তার ত্বরণ হলো -
Correct Answer:
ক: g
20 °C- 2kg পানির সঙ্গে 50°C এর 1 kg পানি মিশালে মিশ্রণের তাপমাত্রা হবে -
Correct Answer:
গ: 30°C
আলোক তরঙ্গের নিম্নোক্ত উপাদান আছে-
Correct Answer:
ঘ: পরস্পর লম্ব বিদ্যুৎ ও চুম্বক ক্ষেত্র
পানি , বরফ ও জলীয় বাষ্প যে তাপমাত্রায় একসঙ্গে থাকতে পারে তাহলো -
Correct Answer:
খ: 273.16°K
যে যন্ত্রাংশ দিক -পরিবর্তী বিদ্যুৎ প্রবাহকে এক - দিকবর্তী করে তার নাম -
Correct Answer:
ঘ: রেকটিফায়ার
একটি ছেলেৃ ক্রটিপূর্ণ চোখে 60 cm এর অধিক দূরে বস্তু দেখতে পায় না । সংশোধিত লেন্সের ক্ষমতা কত হলে সে সহজে স্পষ্টভাবে দূরের বস্তুকে দেখতে পারবে-
Correct Answer:
খ: -1.67 D
একটি ক্যামেরা অসীম দূরত্বের বস্তুতে ফোকস করলে লেন্স ও ফিল্মের মধ্যে দূরত্ব থাকে 2 cm । এখন 2m দূরত্বে ফোকাস করলে লেন্সটি কতখানি সরাতে হবে -
Correct Answer:
খ: 0.02 cm
একটি ট্রান্সফর্মারের প্রাইমারী এবং সেকেন্ডরী তারের অনুপাত 20 : 1 এবং সেকেন্ডারীতে 20 ওহম-এর রোধ লাগানো আছে। যদি প্রাইমারীতে 220 ভোল্ট প্রয়োগ করা হয় তাহলে এর মধ্যে বিদ্যুৎ প্রবাহ হয়-
Correct Answer:
খ: 27. 5 mA
প্রতিটি 60 W -এর 5 টি বাতি কয়েক ঘন্টা করে জ্বালানো হয়। প্রতি ইউনিট বিদ্যুৎ মূল্য 3.00 টাকা এবং মাসে ( 30 দিন) বিদ্যুৎ বিল 162.00 টাকা হলে দৈনিক বিদ্যুৎ ব্যবহারের সময়কাল -
Correct Answer:
খ: 6 h
বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাংক 1.06 এবং বায়ু সাপেক্ষে পানির প্রতিসরাংক 1.3 হলে , পানির সাপেক্ষে কাঁচের প্রতিসরাংক হলাে-
Correct Answer:
ক: 0.83
ব্যাটারীর ধনাত্মক প্রান্ত যখন p-n ডায়ডের p প্রান্তে এবং ঋণাত্মক প্রান্ত যখন p-n ডায়ডের n প্রান্তে সংযুক্ত করা হয় তখন p-n ডায়ড -
Correct Answer:
ঘ: সম্মুখ বায়াস