বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় MCQs
Showing 50 questions (Total: 1903)
কোন বীজ মৃতভেজী অঙ্কুরোদগম দেখা যায়?
Correct Answer:
ক: তেঁতুল
Explanation:
কোন বীজ মৃতভেজী অঙ্কুরোদগম দেখা যায়? সঠিক উত্তর তেঁতুল মৃতভেদী অঙ্কুরোদগম: অঙ্কুরোদগমের সময় যখন বীজের ভ্রূণমূকুলসহ বীজপত্রটি মাটির উপরে উঠে আসে সে ধরণের অঙ্কুরোদগমকে মৃতভেদী অঙ্কুরোদগম বলে। সাধারণত কুমড়া,তেঁতুলসহ ইত্যাদি বীজে মৃতভেদী অঙ্কুরোদগম হয়।
উওজেনেসিস প্রক্রিয়ায় একটি প্রাইমারী উওসাইট থেকে কয়টি সক্রিয় ডিম্বাণু উৎপন্ন হয়?
Correct Answer:
ঘ: ১ টি
Explanation:
উওজেনেসিস প্রক্রিয়ায় একটি প্রাইমারী উওসাইট থেকে কয়টি সক্রিয় ডিম্বাণু উৎপন্ন হয়? সঠিক উত্তর ১ টি ঊওজেনেসিস (ইংরেজি: Oogenesis or Oögenesis — উচ্চারণ: /ˌoʊ. əˈdʒɛnɨsɪs/ বা ঊওজেনেসিস্) হচ্ছে ডিম্বাণুর উৎপত্তি। এটা হচ্ছে স্ত্রীদেহের গ্যামিটোজেনেসিস। অপরিপক্ব ডিম্বাণুর বিভিন্ন দশা নিয়ে এই পর্বটি গঠিত। উওজেনেসিস প্রক্রিয়ায় একটি প্রাইমারী উওসাইট থেকে ১টি সক্রিয় ডিম্বাণু উৎপন্ন হয়।
অগ্ন্যাশয় রসে কোন হরমোন বিদ্যমান?
Correct Answer:
খ: এমাইলেজ ও লাইপেজ
Explanation:
অগ্ন্যাশয় রসে কোন হরমোন বিদ্যমান? সঠিক উত্তর এমাইলেজ ও লাইপেজ অগ্ন্যাশয় রসে ট্রিপসিন, লাইপেজ ও অ্যামাইলেজ নামক উৎসেচক থাকে। এসব এনজাইম শর্করা, আমিষ ও স্নেহজাতীয় খাদ্যের পরিপাকে সহায়তা করে। এ ছাড়া অম্ল-ক্ষারের সাম্যতা, পানির সাম্যতা, দেহতাপ প্রভৃতি নিয়ন্ত্রণ করে। অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে অগ্ন্যাশয়ের একটি অংশ অতি প্রয়োজনীয় কিছু হরমোন, যেমন—গ্লুকাগন ও ইনসুলিন নিঃসরণ করে।
কি ভাবে কোনো তরলের বাষ্পীভবন ত্বরান্বিত করা যায়?
Correct Answer:
খ: তরলের উপর বায়ুর চাপ কমিয়ে
ক্রসিংওভার প্রক্রিয়া মায়োসিস কোষ বিভাজনের কোন উপধাপে সংঘটিত হয়-
Correct Answer:
ঘ: প্যাকাইটিন
Explanation:
ক্রসিংওভার প্রক্রিয়া মায়োসিস কোষ বিভাজনের কোন উপধাপে সংঘটিত হয়- সঠিক উত্তর প্যাকাইটিন লেপ্টোটিন (Leptotene) ➞ (i) বহু ক্রোমোমিয়ার দেখা যায়, (ii) বুকে (bouquet) তৈরি হয়, (iii) পোলারাইজড বিন্যাস ঘটেজাইগোটিন (Zygotene) ➞ (i) সিন্যাপসিস ঘটে, (ii) বাইভেলেন্ট (bivalent) দেখা যায়, (iii) সেন্ট্রিওলে বিভক্তির সূচনা ঘটেপ্যাকাইটিন (Pachytene) ➞ (i) টেট্রাড অবস্থা তৈরি হয়, (ii) কায়াজমা দেখা যায়, (iii) ক্রসিং ওভার ঘটেডিপ্লোটিন (Diplotene) ➞ (i) লুপের সৃষ্টি হয়, (ii) প্রান্তীয়করণ (Terminalization) ঘটে
কোনটি উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী?
Correct Answer:
গ: পাখি
Explanation:
কোনটি উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী? সঠিক উত্তর পাখি যেসব প্রাণীরা দেহের তাপমাত্রা আভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ করতে পারে ফলে এদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা পরিবর্তনের সাথে পরিবর্তিত না হয়ে একটি সুনির্দিষ্ট মাত্রায় অবস্থান করে তাদেরকে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী বলে। যেমন- মানুষ, বাঘ, পাখি, হায়েনা।
Dtosophila melanogaster কোন জীবের বৈজ্ঞানিক নাম?
Correct Answer:
ক: ফলের মাছি
Explanation:
Dtosophila melanogaster কোন জীবের বৈজ্ঞানিক নাম? সঠিক উত্তর ফলের মাছি Drosophila melanogaster হল Drosophilidae পরিবারের একটি প্রজাতির মাছি। প্রজাতিটিকে প্রায়শই ফ্রুট ফ্লাই বা কম ফলের মাছি বা কম সাধারণভাবে "ভিনেগার ফ্লাই" বা "পোমেস ফ্লাই" হিসাবে উল্লেখ করা হয়।
সালোকসংশ্লেসন প্রক্রিয়ার কোন পর্যায়ে NADPH2 তৈরী হয়
Correct Answer:
গ: চক্রিয় আলোক পর্যায়ে
Explanation:
সালোকসংশ্লেসন প্রক্রিয়ার কোন পর্যায়ে NADPH2 তৈরী হয় সঠিক উত্তর চক্রিয় আলোক পর্যায়ে কার্বন ডাই-অক্সাইড (CO2), রিবিউলোজ বিস ফসফেট (RuBP), NADPH + H+, ATP (অ্যাডিনোসিন ট্রাই ফসফেট) ও রিবিউলোজ বিস ফসফেট কার্বক্সিলেজ (RuBISCO) সহ অন্যান্য উৎসেচক। অন্ধকার দশার প্রধান উৎপাদিত দ্রব্যটি হল গ্লুকোজ । এছাড়া RuBP, NADP ও ADP পুনঃসংশ্লেষিত হয় ।সালোকসংশ্লেষের আলোক দশায় উৎপন্ন পদার্থ অন্ধকার দশায় ব্যবহৃত হয়। এই অন্ধকার দশায় জৈব অণু শর্করা সংশ্লেষিত হয়। তাই এই দশাকে জৈব সংশ্লেষ দশাও বলা হয়। অন্ধকার দশার পর্যায়গুলি হলো- (i) CO2 ( কার্বন ডাই-অক্সাইড) সংবন্ধন ও PGA উৎপাদান; (ii) PGA থেকে PGAld বা ফসফোগ্লিসারলডিহাইড গঠন ; (iii) শর্করা সৃষ্টি ; (iv) RuBP -এর পুনরূৎপাদন ।
রক্ত জমাট বাধার জন্য নিম্নের কোনটির প্রয়োজন নেই?
Correct Answer:
ঘ: হরমোন
Explanation:
রক্ত জমাট বাধার জন্য নিম্নের কোনটির প্রয়োজন নেই? সঠিক উত্তর হরমোন যখন কোনো রক্তবাহিকা বা কোনো টিস্যু আঘাতপ্রাপ্ত হয়ে কেটে যায় তখন সেখানকার অনুচক্রিকাগুলো সক্রিয় হয়ে ওঠে অনিয়মিত আকার ধারণ করে এবং থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে। এ পদার্থগুলো রক্তের প্রোটিন - ফাইব্রিনোজেনকে ফ্রাইব্রিন জালকে পরিণত করে রক্ত জমাট বাধায়।
একটি খা্দ্য চক্রে কয়টি ধাপ থাকে?
Correct Answer:
ক: ৪-৫টি
Explanation:
একটি খা্দ্য চক্রে কয়টি ধাপ থাকে? সঠিক উত্তর ৪-৫টি একটি খাদ্যচক্রে সাধারণত ৪-৫টি ধাপ বা পর্যায় থাকে। খাদ্যচক্রের প্রতিটি ধাপকে খাদ্যস্তর (troplic level) বলে। প্রত্যেকটি ধাপে খাদ্যশক্তি স্থানান্তরের সময় বিপুল পরিমাণ স্থিতিশক্তি তাপ হিসেবে বিনষ্ট হয়। তাই খাদ্যচক্র যত ছোট হয়, শক্তির অপচয় তত কম হয়।
‘স্ত্রী মশকীরাই ম্যালেরিয়ার জীবাণু বহন করে’ এই তথ্য প্রকাশ করেন কোন বিজ্ঞানী?
Correct Answer:
খ: মেজর রোনাল্ড রস
Explanation:
‘স্ত্রী মশকীরাই ম্যালেরিয়ার জীবাণু বহন করে’ এই তথ্য প্রকাশ করেন কোন বিজ্ঞানী? সঠিক উত্তর মেজর রোনাল্ড রস ১৮৮০ সাল নাগাদ চার্লস ল্যাভেরন লোহিত রক্ত কণিকা থেকে ম্যালেরিয়ার কারণ হিসেবে একটিমাত্র কোষবিশিষ্ট পরজীবী প্রোটোজোয়াকে চিহ্নিত করেন। ফলে শত বছর ধরে চলা দূষিত বায়ু সেবনের ফলে রোগ সৃষ্টির ভুল ধারণার অবসান ঘটে। ১৮৯৭ সালে ভারতে কর্মরত ব্রিটিশ ডাক্তার স্যার রোনাল্ড রস প্রমাণ করেন যে Anopheles (অ্যানোফিলিস) (স্ত্রী মশকী) মশা এই রোগের বাহক হিসেবে কাজ করে। এ যুগান্তকারী আবিষ্কারের কারণে তাকে ১৯০২ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়া হয়।
ঝিনুক চাষ বিদ্যাকে কি বলা হয়?
Correct Answer:
গ: Pearl culture
Explanation:
ঝিনুক চাষ বিদ্যাকে কি বলা হয়? সঠিক উত্তর Pearl culture ঝিনুক চাষ বিদ্যাকে Pearl Culture বলা হয়।
সবাত শ্বসন সংগঠিত হওয়ার সময় এক অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে পানি ও CO2 উৎপাদন কালে কয় অণু ATP তৈরী হয়?
Correct Answer:
ক: 38ATP
Explanation:
সবাত শ্বসন সংগঠিত হওয়ার সময় এক অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে পানি ও CO2 উৎপাদন কালে কয় অণু ATP তৈরী হয়? সঠিক উত্তর 38ATP যে শ্বসন পদ্ধতিতে বায়ুজীবী জীবকোষে শ্বসন বস্তু গ্লুকোজ মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে জারিত হয়ে জল এবং কার্বন ডাই অক্সাইডে পরিণত হয় এবং শোষণ বস্তু মধ্যস্থ শক্তি সম্পূর্ণরূপে নির্গত হয়, তাকে সবাত শ্বসন বলে। উদ্ভিদকোষে ১ অণু গ্লুকোজ জারিত হয়ে 38 অণু ATP উৎপন্ন হয়।
এক খন্ড প্রস্তরকে 98ms-1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে সর্বাধিক কত উচ্চতায় এটি উঠবে?
Correct Answer:
ক: 490m
Explanation:
এক খন্ড প্রস্তরকে 98ms-1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে সর্বাধিক কত উচ্চতায় এটি উঠবে? সঠিক উত্তর 490m We know, v2=u2-2gh02 = 982 -2x9.8xhh = 490 m (Ans)
নিম্নের কোনটিকে সবুজ প্রাণী বলা হয়?
Correct Answer:
গ: ইউগ্লেনা
Explanation:
নিম্নের কোনটিকে সবুজ প্রাণী বলা হয়? সঠিক উত্তর ইউগ্লেনা ইউগলেনা একক কোষের ফ্ল্যাজেলেট ইউক্যারিওটসের একটি প্রজাতি। এটি Euglenoidea শ্রেণীর সবচেয়ে পরিচিত এবং সর্বাধিক অধ্যয়ন করা সদস্য, একটি বৈচিত্র্যময় গোষ্ঠী যার মধ্যে প্রায় 54টি বংশ এবং কমপক্ষে 200টি প্রজাতি রয়েছে। ইউগলেনার প্রজাতি মিঠা পানি এবং লবণ পানিতে পাওয়া যায়। ইউগ্লেনাকে সবুজ প্রাণী বলা হয়।
1kg পানির তাপমাত্রা 14.5°Cথেকে 15.5°C এ উন্নীত করতে হলে কি পরিমাণ তাপ এর প্রয়োজন হবে?
Correct Answer:
ক: 4200 J
Explanation:
1kg পানির তাপমাত্রা 14.5°Cথেকে 15.5°C এ উন্নীত করতে হলে কি পরিমাণ তাপ এর প্রয়োজন হবে? সঠিক উত্তর 4200 J ১ কেজি পানির তাপমাত্রা ১০ সেলসিয়াস বাড়াতে ৪২০০ জুল তাপ দিতে হয়। যেহেতু এখানে তাপমাত্রা ১৪.৫০ থেকে ১৫.৫০ অর্থাৎ ১০ সেলসিয়াস বাড়াতে হবে তাই ৪২০০ জুল তাপ দিলেই হবে।
পৃথিবীর পৃষ্ঠ থেকে 300km ভিতরে অভিকর্ষীয় ত্বরণের মান কত?
Correct Answer:
খ: 9.34ms-2
∫0πcos x+ sin x1+sin 2x dx এর মান নিচের কোনটি?
Correct Answer:
B: π
এক প্রান্তীয় অমরা বিন্যাস কোন গোত্রের বৈশিষ্ট?
Correct Answer:
ঘ: লিগিউমিনোসি
Explanation:
এক প্রান্তীয় অমরা বিন্যাস কোন গোত্রের বৈশিষ্ট? সঠিক উত্তর লিগিউমিনোসি যখন একগৰ্ভপত্রী ও একপ্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের সংযুক্ত কিনারা বা অঙ্কীয় সংযােগ থেকে অমরা উৎপন্ন হয়ে দুই সারিতে সাজানাে ডিম্বক বহন করে , তখন ওই প্রকার অমরাবিন্যাসকে প্রান্তীয় অমরাবিন্যাস বা মার্জিনাল প্লাসেনটেশন বলে । উদাহরণ — মটর , সিম ইত্যাদি ফ্যাবেসি গােত্রের সমস্ত প্রজাতি । এক প্রান্তীয় অমরাবিন্যাস লিগিউমিনোসি গ্রোত্রের বৈশিষ্ট।
একটি বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহকৃত বিদ্যুৎ শক্তি দ্বারা প্রতি সেকেন্ডে 100×106J কাজ করা যায়। বিদ্যুৎ কেন্দ্রটির ক্ষমতা কত?
Correct Answer:
গ: 100MW
Explanation:
একটি বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহকৃত বিদ্যুৎ শক্তি দ্বারা প্রতি সেকেন্ডে 100×106J কাজ করা যায়। বিদ্যুৎ কেন্দ্রটির ক্ষমতা কত? সঠিক উত্তর 100MW একটি সার্কিটের মধ্যে দিয়ে যে হারে ইলেকট্রন প্রবাহিত হয়ে কাজ সম্পন্ন করে তাকে ইলেকট্রিক পাওয়ার বলে। একে সাধারণত P দ্বারা প্রকাশ করা হয়। এর একক work/time = কাজের একক জুল এবং সময়ের একক সেকেন্ড অর্থাৎ জুল/সেকেন্ড এর SI একক ওয়াট (watt)। ইলেকট্রিক পাওয়ার পরিমাপ করা হয় ওয়াটে।1 watt = 1 joule/ second100×106 joule =100000000 W100×106 joule =100 MW
একটি পরির্তী বর্ত্নীর শীর্ষ বিদ্যুৎ প্রবাহ তাপমাত্রা 32A হলে এর মূল গড় বর্গবেগ এর মান কত?
Correct Answer:
খ: 3A
0°C তাপমাত্রায় 1Kg বরফকে গলিয়ে ফেলতে কত kg তাপ লাগবে?
Correct Answer:
ঘ: 3.36×102KJ
নিষেক প্রক্রিয়ার সময় যদি একের অধিক পুংগ্যামেট ডিম্বাণুতে প্রবেশ করে, সে ক্ষেত্রে কোন ধরনের ভ্রুণ সৃষ্টি হয়?
Correct Answer:
গ: পলিপ্লয়েড ভ্রুণ
Explanation:
নিষেক প্রক্রিয়ার সময় যদি একের অধিক পুংগ্যামেট ডিম্বাণুতে প্রবেশ করে, সে ক্ষেত্রে কোন ধরনের ভ্রুণ সৃষ্টি হয়? সঠিক উত্তর পলিপ্লয়েড ভ্রুণ পলিপ্লয়েড বলতে বোঝায় দুইয়ের অধিক সেট (set) ক্রোমোজোম বিশিষ্ট। অর্থাৎ মূল (baisc) বা অনন্য (unique) ক্রোমোজোমে গঠিত দুইয়ের অধিক সেট উপস্থিত এমন। নিষেক প্রক্রিয়ার সময় যদি একের অধিক পুংগ্যামেট ডিম্বাণুতে প্রবেম করে, সে ক্ষেত্রে পলিপ্লয়েড ভ্রুণ ধরনের ভ্রুণ সৃষ্টি হয়।
বায়ুতে একটি কাঁচ খণ্ডের সঙ্কট কোণ 30°। 2 প্রতি সরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে নিমজ্জিত রাখলে উহার সঙ্কট কোণ কত হবে?
Correct Answer:
ক: 45°
5Ω রোধের একটি রোধকের মধ্য দিয়ে প্রতি মিনিটে 720C চার্জ প্রবাহিত হলে রোধকটির বিভব পার্থক্য কত?
Correct Answer:
গ: 60 V
তৈল উৎপাদনকারী উদ্ভিদ কোনটি?
Correct Answer:
ক: বাদাম
Explanation:
তৈল উৎপাদনকারী উদ্ভিদ কোনটি? সঠিক উত্তর বাদাম তেলপ্রদায়ী উদ্ভিদ (Oil plant) খাবার তেল অথবা অন্য কোনো প্রয়োজনে ব্যবহার্য তেল উৎপাদনকারী উদ্ভিদ। বাংলাদেশে খাদ্যশস্যের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফসল তেলপ্রদায়ী উদ্ভিদ। উদ্ভিজ্জ তেল তাপমাত্রার প্রতি সংবেদনশীলতা ভিত্তি করে দুটি দলে ভাগ করা হয়। এর একটি উদ্বায়ী (volatile), অন্যটি অউদ্বায়ী। বিভিন্ন ধরনের সুগন্ধি (aromatic) গাছপালা থেকে উদ্বায়ী তেল তৈরি হয়। এসব উদ্ভিদ প্রধানত Lauraceae, Myrtaceae, Umbelliferae, Labiatae, Compositae ইত্যাদি গোত্রের সদস্য। অধিকাংশ উদ্বায়ী তেল বিভিন্ন প্রসাধনী বা সুগন্ধি দ্রব্য তৈরিতে ব্যবহূত হয়। তেল উৎপাদক উদ্ভিদ চীনাবাদাম, সরিষা.
A ও B দুটি ফোটনের সাথে পরস্পর বিপরীত দিকে c গতিবগে চলছে। B ফোটনের সাথে A ফোটনের A ফোটনের আপেক্ষিক বেগ কত?
Correct Answer:
গ: c
লিথাল জিনের কারনে ফিনােটাইপিক অনুপাত কত হয়?
Correct Answer:
খ: 2:1
Explanation:
লিথাল জিনের কারনে ফিনােটাইপিক অনুপাত কত হয়? সঠিক উত্তর 2:1 কোন জিনের মিউটেশন ঘটার পর এটি থেকে সংশ্লেষিত প্রোটিন (এনজাইম) যদি নিষ্ক্রিয় হয়, ওই প্রোটিনের শারীরবৃত্তীয় গুরুত্ব যদি জীবনধারণের জন্য অপরিহার্য হয়, তবে হোমোজাইগাস অবস্থায় সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে। যেসব জিন বা অ্যালিলের কারণে জীবের মৃত্যু ঘটে, তাদের মারণ জিন বা লিথাল জিন বলে। লিথাল জিনের কারনে ফেনােটাইপিক অনুপাত 2:1 হয় |
75% দক্ষতা সম্পন্ন একটি মোটরের ক্ষমতা 200W । এটি প্রতি সেকেন্ডে কত জুল কাজ করে?
Correct Answer:
ক: 150 J
Explanation:
75% দক্ষতা সম্পন্ন একটি মোটরের ক্ষমতা 200W । এটি প্রতি সেকেন্ডে কত জুল কাজ করে? সঠিক উত্তর 150 J We know,η=(P1/P)×100%Given,η=75%P=200WFrom Equation,75%=(P1/200)×100%75=P1/2P1=75×2P1=150So,P1=150 J
জিন প্রকৌশলে কোনটির গুরুত্ব অপরিসীম?
Correct Answer:
ঘ: ব্যাটেরিয়া
Explanation:
জিন প্রকৌশলে কোনটির গুরুত্ব অপরিসীম? সঠিক উত্তর ব্যাটেরিয়া অণুজীব, হল এককোষী জীব যাদের সাধারণত খালি চোখে দেখা যায় না এবং একক-কোষীয় আকারে অথবা কোষের কলেনি বা উপনিবেশ হিসাবে বিদ্যমান থাকে। এগুলিকে জীবাণু বা অণুবীক্ষণিক জীব হিসাবেও পরিচিত কারণ এগুলি কেবলমাত্র একটি মাইক্রোস্কোপের নীচেই দেখা সম্ভব। এটি অনুমান করা হয় যে অণুজীবগুলি পৃথিবীর জৈববস্তুর প্রায় ৬০% তৈরি করে। জিন প্রকৌশলে ব্যাটেরিয়ার গুরুত্ব অপরিসীম।
মহাকর্ষ বলের তীব্রতা 1 ধরলে নিউক্লীয় দুর্বল বল ও নিউক্লীয় সবল বলের জন্য নিচের কোন অনুপাতটি সঠিক?
Correct Answer:
ক: 1:1012
Explanation:
মহাকর্ষ বলের তীব্রতা 1 ধরলে নিউক্লীয় দুর্বল বল ও নিউক্লীয় সবল বলের জন্য নিচের কোন অনুপাতটি সঠিক? সঠিক উত্তর 1:1012 যে সকল বল মূল বা অকৃত্রিম অর্থাৎ অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বরং অন্যান্য বলে এ সকল বলের প্রকাশ ঘটে তাকে মৌলিক বল বলে । মৌলিকতা অনুসারে প্রকৃতিতে চার ধরনের বল আছে । মৌলিক বলগুলো হলো :• মহাকর্ষ বল (Gravitational force)• তড়িৎ-চুম্বকীয় বল (Electromagnetic force)• সবল নিউক্লীয় বল (Strong nuclear force)• দুর্বল নিউক্লীয় বল (Weak nuclear force)চারটি মৌলিক বলের পরিমাপের আপেক্ষিক সবলতা তুলনা করলে দেখা যায় যে, সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লীয় বল এবং সবচেয়ে দুর্বল হলো মহাকর্ষ বল ।চারটি মৌলিক বলের আপেক্ষিক সবলতা সম্বন্ধে ধারণা লাভের জন্য যদি মহাকর্ষ বলের সাপেক্ষে সবল নিউক্লীয় বলের মান 1041 ধরা হয়, তবে দুর্বল নিউক্লিয় বল, তড়িৎ-চুম্বকীয় বল ও মহাকর্ষ বলের আপেক্ষিক সবলতার মান হবে যথাক্রমে 1030, 1039 ও 1 । সুতরাং, দুর্বল নিউক্লীয় বল ও সবল নিউক্লীয় বলের অনুপাত হলো 1030:1041অথবা 1:1011
সেলেলুজে কি ধরনের বন্ধন বিদ্যামান-
Correct Answer:
খ: B গ্লাকোসাইড
Explanation:
সেলেলুজে কি ধরনের বন্ধন বিদ্যামান- সঠিক উত্তর B গ্লাকোসাইড সেলোলুজ অণুতে গ্লাইকোসাইড বন্ধন বিদ্যমান। দুটি মনোস্যাকারাইড অণুর মধ্যে ঘনীভবন বিক্রিয়ায় ১অণু পানি অপসারিত হয়ে C-O-C বন্ধন সৃষ্টি হয়। একে গ্লাইকোসাইড বন্ধন বলে। আলফা গ্লাইকোসাইড বন্ধন ও ß গ্লাইকোসাইড বন্ধন।
অম্লীয় KMnO4এবং অক্সালিক এসিডের বিক্রিয়ায় বিক্রিয়কদ্বয়ের মোলার অনুপাত কত?
Correct Answer:
খ: 2:5
Explanation:
অম্লীয় KMnO4এবং অক্সালিক এসিডের বিক্রিয়ায় বিক্রিয়কদ্বয়ের মোলার অনুপাত কত? সঠিক উত্তর 2:5 5(COOH)2 + 2KMnO4 + 3H2SO4 ➡️ 10CO2 + 8H2O + K2SO4 + 2MnSO4KMnO4 ও অক্সালিক এসিডের মোলার অনুপাত = 2:5
বায়ুমন্ডলে কার্বন-ডাই-অক্সাইড এর পরিমাণ কত ভাগ?
Correct Answer:
গ: 0.03 ভাগ
Explanation:
বায়ুমন্ডলে কার্বন-ডাই-অক্সাইড এর পরিমাণ কত ভাগ? সঠিক উত্তর 0.03 ভাগ বায়ুমন্ডলীয় গ্যাস মিশ্রণের মধ্যে মূলত রয়েছে নাইট্রোজেন গ্যাস 78.09%, অক্সিজেন গ্যাস 20.94%, কার্বন ডাইঅক্সাইড 0.033% এবং অবশিষ্ট পরিমাণ হলো পানি-বাষ্প, নিষ্ক্রিয় গ্যাসসমূহসহ নাইট্রোজেন ও সালফারের বিভিন্ন গ্যাসের মিশ্রণ ।
শুক্রাণুর দেহকে কয়টি অংশে ভাগ করা যায়?
Correct Answer:
ঘ: চার অংশে
Explanation:
শুক্রাণুর দেহকে কয়টি অংশে ভাগ করা যায়? সঠিক উত্তর চার অংশে শুক্রাণু (ইংরেজি: Sperm) হলো পুংজননকোষ বা গ্যামেট যা যৌন জননের অ্যানাইসোগ্যামি প্রকারে দেখা যায় (যে প্রকারের জননে পুং গ্যামেট আকারে ছোটো কিন্তু সক্রিয় এবং স্ত্রী গ্যামেট আকারে বড়ো কিন্তু নিস্ক্রিয় হয়)। প্রাণীরা স্পার্মাটোজোয়া নামক চলনশীল শুক্রাণু তৈরি করে যার সাথে ফ্ল্যাজেলাম নামক একটি লেজ থাকে। শুক্রাণুর দেহকে ৪ অংশে ভাগ করা যায়।
বরফ গলনের সুপ্ত তাপ কত?
Correct Answer:
ক: 336 KJ/kg
Explanation:
বরফ গলনের সুপ্ত তাপ কত? সঠিক উত্তর 336 KJ/kg সুপ্ত তাপঃ তাপমাত্রার কোন পরিবর্তন না ঘটিয়ে একক ভরের কোন বস্তু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রুপান্তর হতে যে তাপ গ্রহন বা বর্জন করে তাকে ঐ বস্তুর সুপ্ততাপ বলে।
15 কেজির এক শিশু 4 মিটার দৈর্ঘ্যের একটি দোলনায় দুলছে।দোলনের বিস্তার 0.5 মিটার হলে দোলন কাল কত?
Correct Answer:
খ: 4 sec
কোনো একটি সুরের কম্পাংক অপর একটি সুরের কম্পাংকের দ্বিগুণ হলে,প্রথম কম্পাংক দ্বিতীয়টির কম্পাংকের কত ওপরে বলা হয়?
Correct Answer:
ঘ: এক অষ্টক ওপরে বলা হয়
DNA ও RNA এর পার্থক্যকারী নাইট্রোজেন বেস কোনটি?
Correct Answer:
গ: ইউরাসিল
Explanation:
DNA ও RNA এর পার্থক্যকারী নাইট্রোজেন বেস কোনটি? সঠিক উত্তর ইউরাসিল ইউরাসিল হল নিউক্লিক অ্যাসিড আরএনএর চারটি নিউক্লিওবেসের মধ্যে একটি। অন্যগুলো হল অ্যাডেনিন, সাইটোসিন এবং গুয়ানিন। আরএনএতে, ইউরাসিল দুটি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে অ্যাডেনিনের সাথে আবদ্ধ হয়। ডিএনএ-তে, ইউরাসিল নিউক্লিওবেস থাইমিন দ্বারা প্রতিস্থাপিত হয়। ইউরাসিল হল থাইমিনের একটি ডিমিথিলেটেড ফর্ম। DNA ও RNA এর পার্থক্যকারী নাইট্রোজেন বেস ইউরাসিল।
আপেক্ষিক বিকিরণ ক্ষমতার একক কোনটি?
Correct Answer:
ঘ: কোনোটিই নয়
Explanation:
আপেক্ষিক বিকিরণ ক্ষমতার একক কোনটি? সঠিক উত্তর কোনোটিই নয় আপেক্ষিক বিকিরণ ক্ষমতাঃ কোনো বস্তুর বিকিরণ ক্ষমতা ও একটি আদর্শ কৃষ্ণ বস্তুর বিকিরণ ক্ষমতার অনুপাতকে আপেক্ষিক বিকিরণ ক্ষমতা বলা হয়। আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে? কোনো মৌলের একটি পরমাণু কার্বন-১২ আইসোটোপের ১/১২ অংশের তুলনায় যতগুণ ভারি তাকে ঐ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে।
আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্স কোথায় থাকে?
Correct Answer:
ক: অগ্ন্যাশয়ে
Explanation:
আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্স কোথায় থাকে? সঠিক উত্তর অগ্ন্যাশয়ে অণুবীক্ষণ যন্ত্রের নিচে পর্যবেক্ষণ করলে, অগ্ন্যাশয়ের একটি রঞ্জিত প্রস্থচ্ছেদ-এ দুই ধরনের প্যারেনকাইমাল কোষ দেখা যায়। হালকা রং-এ রঞ্জিত কোষ গুলো কে বলা হয় "আইলেটস অব ল্যাংগারহ্যান্স"। এগুলো হরমোন তৈরী করে এবং অন্তঃক্ষরা কার্যাবলীর অন্তর্গত।
তাপমাত্রার কোন স্কেলটি বস্তুর ভৌত গুণাবলীর ওপর নির্ভরশীল নয়?
Correct Answer:
খ: কেলভিন স্কেল
কোনগুলি প্রাথমিক খাদক?
Correct Answer:
খ: মশার লার্ভা, পানির উপর জলজ মাছি
Explanation:
কোনগুলি প্রাথমিক খাদক? সঠিক উত্তর মশার লার্ভা, পানির উপর জলজ মাছি যে সমস্ত খাদক খাদ্যের জন্য সরাসরি উৎপাদক অর্থাৎ সবুজ উদ্ভিদের ওপর নির্ভর করে তাদের প্রাথমিক খাদক বলে। এরা সবাই শাকাশী বা তৃণভােজী প্রাণী, মশার লার্ভা, পানির উপর জলজ মাছি।
কোন বিজ্ঞানী সর্বপ্রথম কোন সনে খাদ্য পিরামিড ব্যাখ্যা করেন?
Correct Answer:
গ: এলটন, ১৯৩৯ সালে
Explanation:
কোন বিজ্ঞানী সর্বপ্রথম কোন সনে খাদ্য পিরামিড ব্যাখ্যা করেন? সঠিক উত্তর এলটন, ১৯৩৯ সালে বিজ্ঞানী এলটন (Elton, 1939) সর্বপ্রথম খাদ্য পিরামিড ব্যাখ্যা করেন।
30° সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত?
Correct Answer:
গ: 350 m/sec
Explanation:
30° সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত? সঠিক উত্তর 350 m/sec মনে রাখতে হবে যে 0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 332 m/s, পানিতে(তরল) 1450 m/s, লোহায়(কঠিন) 5130 m/s | নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ= 332 m/s+0.6 m/s*(গুণ) theta | থেটা মানে হলো,যে তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ বের করতে হবে তার মান| 30°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ = 332m/s + 0.6m/s × (গুণ)30°C = 332 m/s + 18m/s =350m/s
হিসটেরেসিস ধর্ম কোন পদার্থে রয়েছে?
Correct Answer:
গ: ফেরো চৌম্বক পদার্থে
চৌম্বক আবেশ এবং চৌম্বক প্রাবল্যের অনুপাতকে কি বলা হয়?
Correct Answer:
ঘ: চৌম্বক প্রবেশ্যতা
কিলোওয়াট ঘন্টা সমান কোট জুল?
Correct Answer:
ঘ: 36×105J
দৃশ্যমান আলোক তরঙ্গের সীমা কত?
Correct Answer:
ক: 8×10-7mথেকে4×10-7m
একটি তারের কুন্ডলীর ক্ষেত্রফল 2×10-4Am2 এবং কুন্ডলীর মধ্য দিয়ে 0.01A বিদ্যুৎ প্রবাহ চললে কুন্ডলীর দ্বিপোল মোমেন্ট কত হবে?
Correct Answer:
ক: 2×10-6Am2