Dental College Admission Test MCQs
Showing 50 questions (Total: 1897)
কোন ভেক্টরের শীর্ষবিন্দু ও পাদবিন্দু একই হলে ভেক্টরটি হবে নিচের কোনটি?
Correct Answer:
গ: নাল ভেক্টর
গাজরের মূলে নিচের কোনটি খাকে?
Correct Answer:
গ: ক্রোমোপ্লাস্ট
Explanation:
গাজরের মূলে নিচের কোনটি খাকে? সঠিক উত্তর ক্রোমোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টগুলি ফল, ফুল, শিকড় এবং চাপযুক্ত এবং বার্ধক্যজনিত পাতায় পাওয়া যায় এবং ক্রোমোপ্লাস্ট তাদের স্বতন্ত্র রঙের জন্য দায়ী। গাজরের মূলে থাকে ক্রোমোপ্লাস্ট। এটি সর্বদা ক্যারোটিনয়েড রঞ্জকগুলিজমে থাকা ও বৃদ্ধির সাথে সম্পর্কযুক্ত। সাধারণত ক্রোমোপ্লাস্ট পরিপক্ব টিস্যুতে পাওয়া যায় এবং এর পূর্ববর্তী উপস্থিত পরিপক্ব প্লাস্টিড থেকে পাওয়া যায়।
এক বছরে আলো কত দূরত্ত অতিক্রম করে?
Correct Answer:
ক: 9.4×1012 km
নিচের কোনটি সরল প্রোটিনের উদাহরণ নয়?
Correct Answer:
গ: lipoprotein
Explanation:
নিচের কোনটি সরল প্রোটিনের উদাহরণ নয়? সঠিক উত্তর lipoprotein লিপোপ্রোটিন(lipoprotein) হল একটি জৈব রাসায়নিক স্নেহ পদার্থ। এর প্রাথমিক কাজ হলো হাইড্রোফোবিক লিপিডকে (ফ্যাট হিসাবে পরিচিত) প্লাজমার মধ্য দিয়ে পরিবহন করা। লিপোপ্রোটিনের গঠন কাঠামোর কেন্দ্রে রয়েছে ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরল। কেন্দ্রের চারপাশে একটি ফসফোলিপিড শেল রয়েছে।
Fill up the blank with an apprppriate word given below- The food is not_______ my taste.
Correct Answer:
B: to
`NAEM' stands for?
Correct Answer:
D: National Academy for Educational Management
বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজী উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত?
Correct Answer:
ক: 5টি
Explanation:
বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজী উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত? সঠিক উত্তর 5টি বাংলাদেশে প্রায় চার হাজার প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ থাকলেও মাত্র পাঁচ প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মে থাকে । প্রজাতিগুলো হলো ➞ Cycas pectinata, Podocarpus neriifolius, Gnetum montenum, Gnetum oblongum এবং Gnetum latifolium
সংক্রমন ক্ষমতাহীন ভাইরাসকে কী বলে?
Correct Answer:
খ: নিউক্লিয়োক্যাপসিড
Explanation:
সংক্রমন ক্ষমতাহীন ভাইরাসকে কী বলে? সঠিক উত্তর নিউক্লিয়োক্যাপসিড ভিরিয়ন (Virion) ➞ সংক্রমণ ক্ষমতাসম্পন্ন সম্পূর্ণ ভাইরাস কণাকে ভিরিয়ন বলেনিউক্লিওক্যাপসিড ➞ সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে বলা হয় নিউক্লিওক্যাপসিডভিরয়েডস (Viroids) ➞ ভিরয়েডস হলো এক সূত্রক বৃত্তাকার RNA অণু যা কয়েক শত নিউক্লিওটাইড নিয়ে গঠিত এবং ক্ষুদ্রতম ভাইরাস থেকেও বহুগুণে ক্ষুদ্রপ্রিয়নস (Prions) ➞ সংক্রামক প্রোটিন ফাইব্রিল হলো প্রিয়নস, এটি নিউক্লিক অ্যাসিডবিহীন প্রোটিন আবরণ
শিক্ষার মূল উদ্দেশ্য কী?
Correct Answer:
খ: মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুনাবলির যথার্থ বিকাশ সাধন
পর্যায় সারণির কোন গ্রুপের মৌলগুলো জারক?
Correct Answer:
ক: গ্রুপ-17
Explanation:
পর্যায় সারণির কোন গ্রুপের মৌলগুলো জারক? সঠিক উত্তর গ্রুপ-17 সর্বাধিক তড়িৎ ঋণাত্মক হলো হ্যালোজেন মৌল সমূহ। এরা তীব্র জারক পদার্থ। গ্রুপ 17/VIIA মৌল সমূহের বহিঃস্থ স্তরে 7 টি ইলেকট্রন রয়েছে। বহিঃস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস: ns²np5এরা হ্যালোজেন গ্রুপ 17 / VIIA এর অন্তর্ভুক্ত। হ্যালোজেন মৌল 6 টি ।ফুলের ➡️ ফ্লোরিন F - 9কলিতে ➡️ ক্লোরিন Cl - 17ভোমর ➡️ ব্রোমিন Br -35আইলো ➡️ আয়োডিন I - 53আহারে ➡️ অ্যাস্টেটাইন At - 85ট্রিতে ➡️ টেনেসাইন Ts -117
‘এত সুন্দর একটা কলম হাতছাড়া কর না’ বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
Correct Answer:
গ: Do not part with such a good pen.
‘কদাচিৎ সে এখানে আসে’ বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
Correct Answer:
ঘ: He seldom comes here
অনুভুমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর গতিপথ কেমন হয়?
Correct Answer:
খ: পরাবৃত্তাকার
আণবিক গঠনের জন্য দায়ী বল কোনটি?
Correct Answer:
ঘ: তড়িৎ চুম্বকীয় বল
Which one is the correct active sentence of the passive form: 1The wounded man was being helped by some boys?'
Correct Answer:
A: Some boys were helping the wounded man
উর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ কোনটি?
Correct Answer:
ঘ: পান
Explanation:
উর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ কোনটি? সঠিক উত্তর পান উর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ: বিষকাটালি, পানিমরিচ, পান, গোলমরিচ
যদি স্পর্শ কোণ 90o এর কম হয়, তবে তরলের পৃষ্ঠ কেমন হবে?
Correct Answer:
খ: অবতল
মানবরক্তে কোন বাফার দ্রবণটি বিদ্যমান?
Correct Answer:
ক: NaHCO3+H2CO3
আমিষ পরিপাককারী এনজাইম কোনটি?
Correct Answer:
গ: ট্রিপসিন
Explanation:
আমিষ পরিপাককারী এনজাইম কোনটি? সঠিক উত্তর ট্রিপসিন অগ্ন্যাশয় রসের অন্যতম প্রোটিন পরিপাককারী এনজাইম ট্রিপসিনোজেন। এটি এন্টারোকাইনেজ নামক উদ্দীপক দ্বারা সক্রিয় ট্রিপসিন নামক এনজাইমে পরিণত হয়ে প্রোটিওজ ও পেপটোনজাতীয় সরল আমিষকে ভেঙে ডাইপেপটাইড ধরনের সরল আমিষ এবং অ্যামাইনো অ্যাসিড এককে পরিণত করে।
কোনটি পোলার অনু?
Correct Answer:
গ: H2O
100 kg ভরের একটি পাথরকে ক্রেনের সাহায্যে 0.1 ms-1 বেগে ছাদের ওপর ওঠালে ক্রেনের ক্ষমতা কত?
Correct Answer:
গ: 98 W
মিয়োসিস কোষ বিভাজনের কোন উপপর্যায়ে কায়াজমা তৈরি হয়?
Correct Answer:
খ: প্যাকাইটিন
Explanation:
মিয়োসিস কোষ বিভাজনের কোন উপপর্যায়ে কায়াজমা তৈরি হয়? সঠিক উত্তর প্যাকাইটিন প্রোফেজ-১ এর উপ-পর্যায় সমূহ :লেপ্টোটিন (Leptotene) ➞ (i) বহু ক্রোমোমিয়ার দেখা যায়, (ii) বুকে (bouquet) তৈরি হয়, (iii) পোলারাইজড বিন্যাস ঘটেজাইগোটিন (Zygotene) ➞ (i) সিন্যাপসিস ঘটে, (ii) বাইভেলেন্ট (bivalent) দেখা যায়, (iii) সেন্ট্রিওলে বিভক্তির সূচনা ঘটেপ্যাকাইটিন (Pachytene) ➞ (i) টেট্রাড অবস্থা তৈরি হয়, (ii) কায়াজমা দেখা যায় (একবচনে কায়াজমা, বহুবচনে কায়াজমাটা), (iii) ক্রসিং ওভার ঘটেডিপ্লোটিন (Diplotene) ➞ (i) লুপের সৃষ্টি হয়, (ii) প্রান্তীয়করণ (Terminalization) ঘটেডায়াকাইনেসিস (Diakinesis) ➞ (i) নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায়, (ii) নিউক্লিয়ার এনভেলপ এর অবলুপ্তি ঘটে
নিচের কোনটি প্রভাবক বিষ?
Correct Answer:
গ: As2O3
একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষ বিশ্রামরত অবস্থায় মিনিটে কতবার শ্বসনক্রিয়া সম্পাদন করে?
Correct Answer:
খ: 14-18 বার
Explanation:
একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষ বিশ্রামরত অবস্থায় মিনিটে কতবার শ্বসনক্রিয়া সম্পাদন করে? সঠিক উত্তর 14-18 বার একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষ বিশ্রামরত অবস্থায় মিনিটে 14-18 বার শ্বসনক্রিয়া সম্পাদন করে। শ্বাসক্রিয়া বা "বহিরাগত শ্বসন", ফুসফুসের মধ্যে বায়ু নিয়ে আসে যেখানে গ্যাস বিনিময়টি ক্ষুদ্র রন্ধ্রে সঞ্চালনের মাধ্যমে সঞ্চালিত হয়। শরীরের সংবহনতন্ত্র থেকে এই গ্যাসগুলিকে স্থানান্তর করে, যেখানে "সেলুলার শ্বাসযন্ত্র" ঘটে। সকল মেরুদণ্ডী প্রাণীদেহে শ্বাসকার্যের জন্য শ্বাসনালি বা ট্রাকিয়া নামক একটি নালি রয়েছে।
সার্বজনীন ধ্রুবক G এর মান কত?
Correct Answer:
ক: 6.67×10-11 Nm-2kg-2
নিচের কোন যৌগটি পানিতে দ্রবনীয়?
Correct Answer:
খ: (NH4)CO3
গ্রিনিচের সময় অপেক্ষা বাংলাদেশে সময় এর পার্থক্য কত?
Correct Answer:
খ: ৬ ঘণ্টা পরে
অদানাদার বা অ্যাগ্রানুলোসাইট কোনটি?
Correct Answer:
খ: মনোসাইট
Explanation:
অদানাদার বা অ্যাগ্রানুলোসাইট কোনটি? সঠিক উত্তর মনোসাইট গঠনগত ভাবে এবং সাইটোপ্লাজমের দানার উপস্থিতি বা অনুপস্থিতি অনুসারে শ্বেতকণিকাকে দুই ভাগে ভাগ করা যায় যথা:অ্যাগ্রানুলোসাইট বা দানাবিহীন টেমপ্লেট:Agranulocytes ।শ্বেতকণিকায় এর পরিমাণ ২৮%।দেহের লিম্ফনোড, টনসিল , প্লিহা, ইত্যাদি অংশে এরা তৈরি হয়। আকারের ভিত্তিতে এরা আবার দুই প্রকার যথা: লিম্ফোসাইট (Lymphocytes) এগুলো বড় নিউক্লিয়াসযুক্ত ছোট কণিকা। লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে এবং এই অ্যান্টিবডির দ্বারা দেহে প্রবেশ করা রোগজীবাণু ধ্বংস করে। মনোসাইট(Monocytes) এটি ফ্যাগসাইটোসিস প্রক্রিয়া রোগজীবাণু ধ্বংস করে। গ্রানুলোসাইট বা দানাযুক্ত টেমপ্লেট:Granulocytes ।শ্বেতকণিকার পরিমাণ ৭২% । নিউক্লিয়াসের আকারের ভিত্তিতে এরা আবার তিন প্রকার। যথা : নিউট্রোফিল (Neutrophil) ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া রোগজীবাণু ধ্বংস করে ইওসিনোফিল(Eosinophil) ইওসিনোফিল ও বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে এলার্জি প্রতিরোধ করে। বেসোফিল (Basophil) বেসোফিল হেপারিন নিঃসৃত করে রক্তকে রক্তবাহিকার ভিতর জমাট বাধতে বাধা দেয়।
আম কৌটাজাতকরণে নিচেরেোন রাসায়নিকটি ব্যবহৃত হয়?
Correct Answer:
গ: সাইট্রিক এসিড
Which one is the correct sentence given below?
Correct Answer:
A: I eat neither mangoes nor bananas.
নিচে প্রদত্ত, শব্দের কোন তিনটি কম্পাঙ্কের সমন্বয়ে ত্রয়ীর সৃষ্টি হয়?
Correct Answer:
গ: 256 Hz, 320 Hz, 384 Hz
আনবিক কাচি বা `molecular scissor' বলা হয় কোনটিকে?
Correct Answer:
গ: রেস্ট্রিকশন এনজাইম
Explanation:
আনবিক কাচি বা `molecular scissor' বলা হয় কোনটিকে? সঠিক উত্তর রেস্ট্রিকশন এনজাইম DNA এর কোন অংশ কেটে নেওয়ার জন্য এক ধরনের এনজাইম ব্যবহার করা হয়। যা রেস্ট্রিকশন এনজাইম(Restriction enzyme) নামে পরিচিত। এই এনজাইমকে 'আণবিক কাঁচি' বলেও অভিহিত করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন আছে?
Correct Answer:
গ: ৪টি
নিচের কোনটি তাপহারী বিক্রিয়া?
Correct Answer:
গ: N2+O2=2NO
মানব রেচনতন্ত্রের অংশ নয় কোনটি?
Correct Answer:
গ: অ্যাড্রেনাল গ্রন্থি
Explanation:
মানব রেচনতন্ত্রের অংশ নয় কোনটি? সঠিক উত্তর অ্যাড্রেনাল গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি (ইংরেজি: Adrenal gland) হলো একটি অন্তঃক্ষরা গ্রন্থি যা অ্যাড্রেনালিন, অ্যালডোস্টেরন ও কর্টিসলসহ নানাবিধ হরমোন তৈরি করে থাকে। এটি সুপ্রারিনাল গ্রন্থি (suprarenal gland) নামেও পরিচিত। এরা বৃক্কের উপরিভাগে অবস্থিত। এসব গ্রন্থি মানব রেচনতন্ত্রের অংশ নয় | প্রতি গ্রন্থির একটি বাহ্যিক কর্টেক্স ও অভ্যন্তরীণ মেডালা থাকে।
একটি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ কত?
Correct Answer:
ক: 0.993 m
দুধ থেকে ছানা তৈরির পদ্ধতিকে কী বলা হয়?
Correct Answer:
ঘ: কোয়াগুলেশন
`Admire' শব্দের সঠিক antonym নিম্নের কোনটি?
Correct Answer:
ঘ: abhor
লিপস্টিক ময়েশ্চারাইজার রূপে ব্যবহৃত হয় কোনটি?
Correct Answer:
ক: ইথাইল অ্যালকোহল
বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি হয় কোন দেশে?
Correct Answer:
গ: ব্রাজিল
ফেরোচৌম্বক পদার্থ কোনটি?
Correct Answer:
ঘ: কোবাল্ট
ব্যুরেটের সাহায্যে সর্বনিম্ন কত আয়তন পরিমাপ করা যায়?
Correct Answer:
ঘ: 0.1 cm3
বাংলাদেশে মিঠা পানির প্রধান উৎস কোনটি?
Correct Answer:
খ: ভূগর্ভস্থ পানি
The doctor took the `round' in the hospital. Here `round' is a/an-
Correct Answer:
B: noun
নিচের কোন অক্সাইডটি উভধর্মী অক্সাইড?
Correct Answer:
খ: Al2O3
নিচের কোন গ্যাসটির ব্যাপন ক্ষমতা বেশি?
Correct Answer:
গ: নিয়ন
Explanation:
নিচের কোন গ্যাসটির ব্যাপন ক্ষমতা বেশি? সঠিক উত্তর নিয়ন আমরা জানি, যে গ্যাসের আণবিক ভর যত কম তার ব্যাপন ও নিঃসরণ হার তত বেশি । এর আণবিক ভর 38g, এর আণবিক ভর 32g, এর আণবিক ভর 20g, এর আণবিক ভর 71g ; এখানে এর আণবিক ভর সবচেয়ে কম হওয়ায় এর ব্যাপন ক্ষমতা সবচেয়ে বেশি ।
কাজী নজরুলের উপন্যাস কোনটি?
Correct Answer:
ক: মৃত্যুক্ষুধা
প্রপ্তবয়স্ক মানুষের নিচের চোয়ালে দন্তকুঠুরির সংখ্যা কত?
Correct Answer:
গ: 16 টি
Explanation:
প্রপ্তবয়স্ক মানুষের নিচের চোয়ালে দন্তকুঠুরির সংখ্যা কত? সঠিক উত্তর 16 টি একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ৩২ টি দাঁতের মধ্যে উপরের পাটিতে ১৬ টি দন্তকুঠুরিতে থাকে ১৬ টি দাঁত আর নিচের পাটিতে ১৬ টি দন্তকুঠুরিতে ১৬ টি দাঁত।
চোখের রেটিনার যে অংশ আলোকসংবেদী নয় তাকে বলে?
Correct Answer:
ঘ: অন্ধবিন্দু
Explanation:
চোখের রেটিনার যে অংশ আলোকসংবেদী নয় তাকে বলে? সঠিক উত্তর অন্ধবিন্দু চোখের রেটিনার অন্ধবিন্দু আলোকসংবেদী নয় | যে বিন্দুতে রেটিনা ও অপটিক নার্ভ মিলিত হয় এবং যেখানে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় না, তাকে ব্লাইণ্ড স্পট বা অন্ধবিন্দু বলে। অন্ধবিন্দু(Blind spot) হল চোখের দৃষ্টিপটের মাঝামাঝি অবস্থিত একটি ক্ষুদ্র অংশ যা আমরা আসলে দেখতে পাইনা কিন্তু চোখের অনবরত সামান্য নড়া চড়ার (মাইক্রো-স্যাক্ক্যাড) জন্য ক্ষণিক আগের সেই অংশটির ও তার আশেপাশের দৃশ্য দিয়ে মনের মধ্যে ভরাট করে নিই তাই এর অস্তিত্ব টের পাই না।
মানুষের সংখ্যা কোন রক্তগ্রুপে সবচেয়ে বেশি?
Correct Answer:
গ: B