Dental College Admission Test MCQs
Showing 50 questions (Total: 1897)
'The old sailor saw the companions fall down dead' বাক্যটির সঠিক Passive voice কি হবে ?
Correct Answer:
গ: The companions were seen to fall dead by the old sailor
একটি গোলকীয় তলে ক্ষেত্রফল 100 m2।উক্ত তলে 500 C চার্জ প্রদান করা হলে চার্জের তল ঘনত্ব কত ?
Correct Answer:
গ: 5.00 C/m2
জাইলেম টিস্যু গঠনের উপাদান নয় কোনটি ?
Correct Answer:
খ: সঙ্গীকোষ
Explanation:
জাইলেম টিস্যু গঠনের উপাদান নয় কোনটি ? সঠিক উত্তর সঙ্গীকোষ জাইলেম টিস্যু (Xylem tissue) ➞ ট্রাকিড, ভেসেল (ট্রাকিয়া), জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা এই চার প্রকার উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিতফ্লোয়েম টিস্যু (Phloem tissue) ➞ সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা এই চার প্রকার কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত
এক মোল ইলেক্ট্রনের মোট চার্জ কত?
Correct Answer:
ঘ: 96473
বিশ্বব্যাপী রক্তশূন্যতার প্রধানতম কারণ কী?
Correct Answer:
খ: লৌহ ঘাটতিজনিত
Explanation:
বিশ্বব্যাপী রক্তশূন্যতার প্রধানতম কারণ কী? সঠিক উত্তর লৌহ ঘাটতিজনিত রক্তশূন্যতার প্রধান কারণ অপুষ্টি। খাদ্যে পর্যাপ্ত আয়রন (লৌহ ঘাটতিজনিত) না থাকলে, হঠাৎ করে বা অনেক দিন ধরে ধীরে ধীরে শরীর থেকে যদি রক্তপাত ঘটতে থাকে, তাহলে শরীরে রক্তশূন্যতা দেখা দেয়।
নিম্নের কোনটির প্রভাবে উদ্ভিদের পাতা ওে ফল ঝরে যায় না ?
Correct Answer:
ক: অক্সিন
Explanation:
নিম্নের কোনটির প্রভাবে উদ্ভিদের পাতা ওে ফল ঝরে যায় না ? সঠিক উত্তর অক্সিন অক্সিন হলো উদ্ভিদ দেহের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন। অক্সিন আলোর উৎসের বিপরীত দিকে বেশি মাত্রায় সঞ্চিত হয়ে ওই অঞ্চলের কোষগুলির দ্রুত বিভাজন ঘটায়, ফলে উদ্ভিদের কাণ্ড আলোর উৎসের দিকে বেঁকে যায় । উদ্ভিদের মুল স্বল্প অক্সিনে বেশি অনুভূতিশীল হওয়ায় আলোর উৎসের দিকের কোষগুলি দ্রুত বিভাজিত হয়, ফলে মূল আলোর উৎসের বিপরীত দিকে বৃদ্ধি পায় | এর প্রভাবে উদ্ভিদের পাতা ও ফল ঝরে যায় না |
নিন্মের কোনটি প্রষ্ঠটানের উপর প্রভাব বিস্তার করে না ?
Correct Answer:
খ: চৌম্বকত্ব
সলিনয়েড ব্যবহৃত হয় না-
Correct Answer:
ক: এক্স-রে তে
এক ফ্যারাডে সমান কত কুলম্ব ?
Correct Answer:
ঘ: 96500
নিম্নের কোনটি খাঁটি সংবেদী করোটিক স্নায়ু নয় ?
Correct Answer:
গ: অকুলোমোটর স্নায়ু
Explanation:
নিম্নের কোনটি খাঁটি সংবেদী করোটিক স্নায়ু নয় ? সঠিক উত্তর অকুলোমোটর স্নায়ু খাঁটি সংবেদী করোটিক স্নায়ু হচ্ছে : অলফ্যাক্টরী, অপটিক, অডিটরি
বাংলাদেশের বর্তমান সংসদ কততম?
Correct Answer:
ঘ: দশম সংসদ
He was marvelled at the beauty of the girl
Correct Answer:
B: The beauty of the girl marvelled him
অ্যালকোহলের কার্যকরি মূলক হচ্ছে-
Correct Answer:
গ: -OH
কোনটি মানব দেহে রক্ত জমাট বাঁধার কাজে সহযোগিতা করে না?
Correct Answer:
ঘ: ইওসিনোফিল
Explanation:
কোনটি মানব দেহে রক্ত জমাট বাঁধার কাজে সহযোগিতা করে না? সঠিক উত্তর ইওসিনোফিল দেহের কোথাও ক্ষত সৃষ্টির ফলে কোনো রক্তবাহিকার এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্থ হলে রক্তপাত বন্ধের উদ্দেশে ও সংক্রমণ প্রতিরোধে যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ফাইব্রিন জালক সৃষ্টির মাধ্যমে ক্ষতস্থানে রক্তকে থকথকে পিণ্ডে পরিণত করে সে প্রক্রিয়াকে রক্তের জমাট বাঁধা বা রক্ত তঞ্চন বলে । এ প্রক্রিয়ায় অণুচক্রিকা ও রক্তরসে অবস্থিত ১৩ ধরনের ক্লটিং ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।ফ্যাক্টরগুলো নাম নিম্নরূপ :• ফ্যাক্টর-I বা ফাইব্রিনোজেন• ফ্যাক্টর-II বা প্রোথ্রম্বিন• ফ্যাক্টর-III বা থ্রম্বোপ্লাস্টিন• ফ্যাক্টর-IV বা ক্যালসিয়াম আয়ন• ফ্যাক্টর-V বা ল্যাবাইল ফ্যাক্টর বা প্রোঅ্যাকসেলারিন• ফ্যাক্টর-VI বা অ্যাকসেলারিন• ফ্যাক্টর-VII বা স্টেবল ফ্যাক্টর বা প্রোকনভারটিন• ফ্যাক্টর-VIII বা অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর (AHF)• ফ্যাক্টর-IX বা ক্রিস্টমাস ফ্যাক্টর• ফ্যাক্টর-X বা স্টুয়ার্ট ফ্যাক্টর• ফ্যাক্টর-XI বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন• ফ্যাক্টর-XII বা হ্যাগম্যান ফ্যাক্টর• ফ্যাক্টর-XIII বা ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর
C6H4CI2 এর কয়টি সমানু সম্ভব ?
Correct Answer:
গ: 3
বড় পুকুরিয়া কয়লা খনির ক্যালরিক মান কত?
Correct Answer:
খ: 11,040 BTU/Ib
সালোসংশ্লেষণের অভ্যন্তরীন প্রভাবক কোনটি ?
Correct Answer:
খ: শর্করা
Explanation:
সালোসংশ্লেষণের অভ্যন্তরীন প্রভাবক কোনটি ? সঠিক উত্তর শর্করা সালোসংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবকসমূহ: ক্লোরোফিল, শর্করার পরিমাণ, পটাসিয়াম, এনজাইম প্রভৃতি | শর্করা এর পরিমাণ : সালোকসংশ্লেষন চলাকালীন সময়ে শর্করার পরিবহন কম হলে তা সেখানে জমা হয়ে থাকে। বিকেলে পাতায় বেশি শর্করা জমা হয় বলে সালোকসংশ্লেষণের গতি মন্থর হয়।
কোন পানি উদ্ভিদের জন্য সহ লভ্য ?
Correct Answer:
গ: কৈশিক পানি
Explanation:
কোন পানি উদ্ভিদের জন্য সহ লভ্য ? সঠিক উত্তর কৈশিক পানি মাটির সূক্ষ্ম কণার ফাঁকে বাষ্পাকারে লেগে থাকা পানিকে কৈশিক পানি বলে। এই পানি উদ্ভিদের জন্য সহ লভ্য |
বাংলাদেশের খাবার পানিতে প্রতি লিটারে কতটুকু পরিমান আর্সেনিক অনুমোদনযোগ্য ?
Correct Answer:
ঘ: 0.05 mg
AB ব্লাড গ্রুপের দাতা কোন গ্রুপকে রক্ত দিতে পারবে?
Correct Answer:
গ: AB গ্রুপ
Explanation:
AB ব্লাড গ্রুপের দাতা কোন গ্রুপকে রক্ত দিতে পারবে? সঠিক উত্তর AB গ্রুপ ব্লাডগ্রুপ-AB ➞ AB ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন-A ও B উভয়ই থাকে, কিন্তু রক্তরসে ব্লাডগ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিবডি থাকে না । AB গ্রুপের রক্ত অন্য গ্রুপের রক্তকে জমাতে পারে না, কারণ অ্যান্টিবডি-A বা B নেই । AB ব্লাডগ্রুপের দাতা শুধু AB ব্লাডগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং সব গ্রুপের রক্ত নিতে পারে, এজন্য AB ব্লাডগ্রুপের ব্যক্তিকে সার্বজনীন গ্রহীতা বলা হয় ।ব্লাডগ্রুপ-O ➞ O ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে ব্লাডগ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু রক্তরসে অ্যান্টিবডি-A ও B উভয়ই থাকে । O গ্রুপের রক্তের অ্যান্টিবডি নিজের গ্রুপের রক্ত ছাড়া অন্য তিনটি গ্রুপের রক্তের লোহিত কণিকাকে জমিয়ে দেয় । O ব্লাডগ্রুপের দাতা সকল ব্লাডগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং শুধু O ব্লাডগ্রুপের রক্ত নিতে পারে, এজন্য O ব্লাডগ্রুপের ব্যক্তিকে সার্বজনীন দাতা বলা হয় ।প্রকৃতপক্ষে, সার্বজনীন গ্রহীতা হলো AB পজিটিভ এবং সার্বজনীন দাতা হলো O নেগেটিভ ।
স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?
Correct Answer:
ক: ভারত
বাংলাদেশের ময়মনসিংহ জেলার ‘কালসিন্দুর’ গ্রামটি কিসের জন্য বিখ্যাত?
Correct Answer:
গ: অনুর্ধ্ব ষোল মহিলা ফুটবল দল
দোলক ঘড়ির ক্ষেত্রে গ্রীষ্মকালের জন্য সঠিক কোনটি?
Correct Answer:
গ: ঘড়ি ধীরে চলে
কোন বর্তনীর অজানা রোধ নির্ণয়ৈ কোন যন্ত্রটি ব্যবহৃত হয়?
Correct Answer:
ক: পোস্টঅফিস বক্স
নিচের কোনটি সাধারণ অবস্থায় তরল?
Correct Answer:
গ: Br2
উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো-
Correct Answer:
ঘ: সুকরোজ
Explanation:
উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো- সঠিক উত্তর সুকরোজ সুক্রোজ (Sucrose) ➞ উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো সুক্রোজ । এক অণু গ্লুকোজ এবং এক অণু ফ্রুক্টোজ একসাথে সংযুক্ত হয়ে গঠন করে এক অণু সুক্রোজ । এতে এক অণু পানি সৃষ্টি হয়ে বেরিয়ে যায় । চিনি হলো একটি সাধারণ সুক্রোজ । ইক্ষু এবং বীট থেকে চিনি পাওয়া যায় । গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়ই রিডিউসিং শ্যুগার কিন্তু সুক্রোজ রিডিউসিং শ্যুগার নয় । সবুজ উদ্ভিদের পাতায় প্রস্তুত কার্বোহাইড্রেট সুক্রোজ হিসেবে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয় । মধুর প্রধান কাঁচামাল হলো সুক্রোজ । সুক্রোজ এর আণবিক সংকেত
‘জোছনা ও জননীর গল্প’ উপন্যাসটির রচয়িতা কে?
Correct Answer:
গ: হুমায়ন আহমেদ
Zn2+ নিশ্চিত করণে বিকারকের নাম কী?
Correct Answer:
খ: পটাসিয়াম ফেরোসায়ানাইড
পারদ ও কাঁচের মধ্যবর্তী স্পর্শ কোণ কত?
Correct Answer:
গ: 140°
Synonym for the word `accuracy' is-
Correct Answer:
D: precision
'He had gone away before I came'. Here the word 'before' is a-
Correct Answer:
B: conjunction
` I have hardly any money' বাক্যটির সঠিক বাংলা অনুবাদ-
Correct Answer:
ক: আমার কোন টাকা নেই বললেও চলে
ন্যানো কণার আকৃতি হলো-
Correct Answer:
গ: 1-100 nm
মানুষের কান সবচেয়ে মৃদু যে শব্দ শুনতে পায়, তার তীব্রতা কত?
Correct Answer:
গ: 20 Hz
কোন বৈজ্ঞানিক নাম সঠিক নয় ?
Correct Answer:
গ: চিনা বাদামঃ Lathyrusb sativus
Explanation:
কোন বৈজ্ঞানিক নাম সঠিক নয় ? সঠিক উত্তর চিনা বাদামঃ Lathyrusb sativus চিনা বাদামঃ(বৈজ্ঞানিক নাম: Arachis hypogaea) চিনা বাদামে প্রচুর পরিমাণ ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট, কার্বো-হাইড্রেট ও প্রোটিন আছে।
সাধারণ অবস্থায় নাইট্রোজেন একটি ?
Correct Answer:
ক: গ্যাসীয় পদার্থ
Whenever there is smoke, there is fire- এর সঠিক negative sentence কোনটি ?
Correct Answer:
গ: There can be no smoke without fire.
নিম্নের কোনটি দৃষ্টির ত্রুটি নয় ?
Correct Answer:
খ: অ্যানিমিয়া
লসিকায় নিম্নোক্ত কোন কঠিন পদার্থ থাকে না ?
Correct Answer:
ক: ম্যাগনেসিয়াম
Explanation:
লসিকায় নিম্নোক্ত কোন কঠিন পদার্থ থাকে না ? সঠিক উত্তর ম্যাগনেসিয়াম রক্ত থেকে নিঃসৃত যে স্বচ্ছ ও হালকা হলুদ বর্ণের বা বর্ণহীন ক্ষারধর্মী তরল পদার্থ লসিকাবাহের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে লসিকা বলে। লসিকায় প্রোটিন, ফসফরাস, নাইট্রোজেনযুক্ত পদার্থ কঠিন পদার্থ থাকে |
সেলুলোজে কোন বন্ধনটি বিদ্যমান?
Correct Answer:
খ: β - গ্লাইকোসাইডিক
Explanation:
সেলুলোজে কোন বন্ধনটি বিদ্যমান? সঠিক উত্তর β - গ্লাইকোসাইডিক সেলুলোজ উদ্ভিদের একটি প্রধান গাঠনিক পদার্থ। উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত। অসংখ্য β-গ্লাইকোসাইডিক অণু পরস্পর β-১-৪ বন্ধনে আবদ্ধ হয়ে সেলুলোজ তৈরি করে।
Antonym for `aware' is -
Correct Answer:
C: ignorant
হেক্সামিন তৈরি হয়-
Correct Answer:
গ: ফরমালিন থেকে
বরফের পরাবৈদ্যুতিক (Dielectric ) ধ্রুবক কত ?
Correct Answer:
ঘ: 3
প্রোটিন পরিপাককারী এনজাইম নয় কোনটি?
Correct Answer:
ঘ: অ্যামাইলেজ
Explanation:
প্রোটিন পরিপাককারী এনজাইম নয় কোনটি? সঠিক উত্তর অ্যামাইলেজ অ্যামাইলেজ হলো একটি এনজাইম যা স্টার্চ(ল্যাটিন অ্যামাইলাম)-কে হাইড্রোলাইসিসের মাধ্যমে শর্করাতে পরিণত হতে সাহায্য করে। অ্যামাইলেজ মানুষ এবং অন্যান্য কিছু স্তন্যপায়ী প্রাণীর লালায় উপস্থিত থাকে এবং এটি পরিপাকের রাসায়নিক প্রক্রিয়া শুরু করে।
কোন বস্তুকে যেভাবেই রাখা হোক না কেন তার ওজন একটি বিন্দুর মধ্য দিয়ে সর্বদা ক্রিয়া করে । এই বিন্দুকে বলে-
Correct Answer:
ক: অভিকর্ষ কেন্দ্র
H-COOH এর উৎস কোনটি ?
Correct Answer:
গ: ফরমিকা
গনোরিয়া রোগের জীবাণু একটি-
Correct Answer:
খ: ব্যাকটেরিয়া
Explanation:
গনোরিয়া রোগের জীবাণু একটি- সঠিক উত্তর ব্যাকটেরিয়া গনোরিয়া রোগটি 'নাইসেরিয়া গনোরিয়া' নামক এক প্রকার ব্যাকটেরিয়ার কারণে হয়। এই রোগ সাধারণত প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা যায়। গনোরিয়া সৃষ্টিকারী জীবাণুর আক্রমণের ফলে যৌনাঙ্গ, মুখ এবং পায়ুগহ্বরে সংক্রমণ ছড়ায়।
নিম্নের কোনটি চুম্বকের ধর্ম নয় ?
Correct Answer:
খ: দূরদর্শী ধর্ম
He said to me 'I do not believe you' এর সঠিক Indirect speech কোনটি ?
Correct Answer:
ক: He told me that he did not believe me.
সীবেক ক্রিয়া কত সালে আবিষ্কৃত হয় ?
Correct Answer:
গ: 1821 খৃষ্টাব্দ