চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় MCQs
Showing 50 questions (Total: 1170)
H2+I2=2HI বিক্রিয়ার জন্য কোনটি ঠিক?
Correct Answer:
ক: Kp =Kc
Identify the correct translation : রবির বাবার রাজার মতো ধন সম্পত্তি ছিল।
Correct Answer:
গ: Rabi's father was rich like a king .
কোনটি ল্যামার্কবাদের তথ্য নয়?
Correct Answer:
খ: যোগ্যতমের উদ্ধর্তন
Explanation:
কোনটি ল্যামার্কবাদের তথ্য নয়? সঠিক উত্তর যোগ্যতমের উদ্ধর্তন যোগ্যতমের উদ্বর্তন ডারউইনিজম এর মতবাদ।
HgCl2(S) + Hg (I) →Hg2Cl2 এটি কোন ধরনের বিক্রিয়া ?
Correct Answer:
খ: জারণ-বিজারণ
দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন-
Correct Answer:
গ: লিনিয়াস
Explanation:
দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন- সঠিক উত্তর লিনিয়াস ক্যারোলাস লিনিয়াস (১৭০৭–১৭৭৮), যিনি জীবের নামকরণের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন।
দেহ সংগঠনের একক হচ্ছে -
Correct Answer:
খ: কোষ
Explanation:
দেহ সংগঠনের একক হচ্ছে - সঠিক উত্তর কোষ কোষ হলো সকল জীবদেহের গঠন, বিপাকীয় ক্রিয়াকলাপ ও বংশগতিমূলক তথ্য বহনকারী একক। এটি জীবের ক্ষুদ্রতম জীবিত একক, অর্থাৎ একটি কোষকে পৃথকভাবে জীবিত বলা যেতে পারে।
কোনটি মাছ ?
Correct Answer:
গ: সিলভার ফিশ
Explanation:
কোনটি মাছ ? সঠিক উত্তর সিলভার ফিশ সিলভার ফিশ Arthropoda পর্বের অন্তর্গত একটি পেস্ট/পোকা । এটি কোনো মাছ নয় ।বাকি তিনটি অপশনের তিনটিই মাছ ।সিলভার ফিশ
ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ কত?
Correct Answer:
গ: ৪৬%
কোনটি জীবন্ত জীবাশ্ম ?
Correct Answer:
ক: Limulus
Explanation:
কোনটি জীবন্ত জীবাশ্ম ? সঠিক উত্তর Limulus যে সমস্ত জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনোরকম পরিবর্তন ছাড়াই এখনও পৃথিবীতে টিকে আছে, অথচ তাদের সমসাময়িক জীবদের অবলুপ্তি ঘটেছে, সেই সকল জীবদের জীবন্ত জীবাশ্ম বলে । সিলাকান্থ নাকম মাছ, Limulus বা রাজকাঁকড়া নামক সন্ধিপদ প্রাণী, স্ফেনোডন নামে সরীসৃপ প্রাণী, পেরিপেটাস নামে সন্ধিপদ প্রাণী, প্লাটিপাস নামক স্তন্যপায়ী প্রাণী ইত্যাদি এবং ইকুইজিটাম, নিটাম ও গিঙ্কগো বাইলোবা নামের উদ্ভিদগুলি জীবন্ত জীবাশ্মের উদাহরণ ।
অস্থি কোন ধরণের কলার অন্তর্ভুক্ত ?
Correct Answer:
খ: যোজক কলা
Explanation:
অস্থি কোন ধরণের কলার অন্তর্ভুক্ত ? সঠিক উত্তর যোজক কলা অস্থি কলা মেরুদণ্ডী প্রাণীদের দেহের অস্থিনির্মিত অন্তঃ কঙ্কাল গঠনকারী একটি কঠিন যোজক কলা (অন্যান্য কঠিন যোজক কলার উদাহরণ হল হাড়ের কিছু অংশের তরুণাস্থি ও দাঁতের ডেন্টিন, সিমেন্ট এবং এনামেল)। অস্থি অর্থাৎ হাড়। এক একটি হাড় বা অস্থি একেকটি অঙ্গ।
কোনটি Platyhelminthes?
Correct Answer:
গ: Taenia
Explanation:
কোনটি Platyhelminthes? সঠিক উত্তর Taenia Taenia হল টেপওয়ার্মের Taeniidae পরিবারের টাইপ জেনাস। এটি গবাদি পশুর কিছু গুরুত্বপূর্ণ পরজীবী অন্তর্ভুক্ত করে।Scientific name: TaeniaFamily: TaeniidaeKingdom: AnimaliaOrder: CyclophyllideaPhylum: Platyhelminthes
হিমোগ্লোবিনের উপস্থিতি কোথায়?
Correct Answer:
ক: লোহিত রক্ত কণিকা
Explanation:
হিমোগ্লোবিনের উপস্থিতি কোথায়? সঠিক উত্তর লোহিত রক্ত কণিকা হিমোগ্লোবিন একটি অক্সিজেনবাহী লৌহসমৃদ্ধ মেটালোপ্রোটিন যা মেরুদণ্ডী প্রাণিদের লোহিত কণিকা এবং কিছু অমেরুদণ্ডী প্রাণির কলায় পাওয়া যায়। স্তন্যপায়ী প্রাণিদের ক্ষেত্রে লোহিত রক্তকণিকার শুষ্ক ওজনের ৯৬-৯৭%ই হয় হিমোগ্লোবিনের প্রোটিন অংশ, এবং জলসহ মোট ওজনের ৩৫%।
কোষে কয় প্রকার RNA পাওয়া যায়?
Correct Answer:
ঘ: পাঁচ
Explanation:
কোষে কয় প্রকার RNA পাওয়া যায়? সঠিক উত্তর পাঁচ গঠন ও কাজের ভিত্তিতে RNA কে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। যথা-১. ট্রন্সফার RNA বা tRNA২. বর্তাবহ বা মেসেন্জার RNA বা mRNA৩. রাইবোজোমাল RNA বা rRNA৪. বংশগতি বা জেনেটিক RNA বা gRNA৫. মাইনর RNA
অগ্ন্যাশয় কোন তন্ত্রে পাওয়া যায়?
Correct Answer:
ক: পরিপাক তন্ত্র
Explanation:
অগ্ন্যাশয় কোন তন্ত্রে পাওয়া যায়? সঠিক উত্তর পরিপাক তন্ত্র অগ্ন্যাশয় হলো মেরুদণ্ডী প্রাণীদের পরিপাকতন্ত্রের অন্তর্ভুক্ত একটি অঙ্গ একই সাথে অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্রের অন্তর্ভুক্ত একটি গ্রন্থি। মানবদেহে এটি পেটের ভেতর পাকস্থলীর পেছনে অবস্থান করে এবং গ্রন্থিরূপে কাজ করে।
প্রাকৃতিক পলিমার কোনটি?
Correct Answer:
ঘ: স্টার্চ
Explanation:
প্রাকৃতিক পলিমার কোনটি? সঠিক উত্তর স্টার্চ সাধারণভাবে প্রকৃতি অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী থেকে প্রাপ্ত পলিমার এ জাতীয় পলিমার । যেমন- প্রাকৃতিক রাবার, স্টার্চ, সেলুলোজ ইত্যাদি।
বোস্তামী কাছিমের প্রাপ্তিস্থল কোথায়?
Correct Answer:
গ: চট্রগ্রাম
Explanation:
বোস্তামী কাছিমের প্রাপ্তিস্থল কোথায়? সঠিক উত্তর চট্রগ্রাম বোস্তামীর কাছিম বা বোস্তামীর কচ্ছপ (বৈজ্ঞানিক নাম: Nilssonia nigricans) আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি অত্যন্ত বিরল এবং চরমভাবে বিপন্নপ্রায় প্রজাতির কচ্ছপ। বৈজ্ঞানিকভাবে এদের কালো নরম খোলের কচ্ছপ হিসাবে আখ্যায়িত করা হয়। বর্তমানে বাংলাদেশের চট্টগ্রামে বায়েজিদ বোস্তামীর মাজার সংলগ্ন দিঘিতে এই প্রজাতির দেখা মিলে।
রক্তের pH এর মান কত?
Correct Answer:
খ: ৭.৪
Explanation:
রক্তের pH এর মান কত? সঠিক উত্তর ৭.৪ পদার্থটি অম্লীয় নাকি ক্ষারীয় তা জানতে pH স্কেল ব্যবহার করা হয়। মানুষের রক্তের PH হলো ৭.২ - ৭.৪। কিন্তু অধিক গ্রহণযোগ্য মান ৭.৪।
পেরিকার্ডিয়াম এর কাজ কি?
Correct Answer:
ক: হৃৎপিণ্ডকে আবৃত রাখার ঝিল্লি
Explanation:
পেরিকার্ডিয়াম এর কাজ কি? সঠিক উত্তর হৃৎপিণ্ডকে আবৃত রাখার ঝিল্লি পেরিকার্ডিয়াম হল একটি পাতলা এবং দ্বি-স্তরযুক্ত থলি যা তরল দিয়ে ভরা, যা আপনার হৃদয়ের বাইরের অংশকে ঢেকে রাখে। এটি তৈলাক্তকরণ প্রদান করে – এটিকে রক্ষা করার জন্য হৃদয়ের জন্য একটি ঢাল হিসাবে কাজ করে।
মুক্তা চাষের জন্য কোন প্রাণী প্রয়োজন ?
Correct Answer:
ক: ঝিনুক
Explanation:
মুক্তা চাষের জন্য কোন প্রাণী প্রয়োজন ? সঠিক উত্তর ঝিনুক মুক্তার একমাত্র উৎস হলো ঝিনুক। একসময় প্রাকৃতিকভাবে ঝিনুকে মুক্তা উৎপন্ন হতো আর সেগুলো আহরণ করে মুক্তা সংগ্রহ করতো জেলে বা চাষীরা। কিন্তু পরে মুক্তা উৎপাদন কৌশল উদ্ভাবিত হওয়ায় বিশ্বব্যাপী এর উৎপাদন ব্যাপকভাবে বেড়ে যায়।
কোনটি বায়ুর সংস্পর্শে জ্বলে -
Correct Answer:
ঘ: PH3
মাইক্রোস্কােপ কে আবিষ্কার করেন?
Correct Answer:
খ: লিউয়েন হুক
Explanation:
মাইক্রোস্কােপ কে আবিষ্কার করেন? সঠিক উত্তর লিউয়েন হুক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারক হল্যান্ডের বিজ্ঞানী লিউয়েন হোয়েক। তবে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র প্রথম আবিষ্কার করেন নেদারল্যান্ডের বিজ্ঞানী করনেলস ড্রাব্বল (Cornelis Drebbel), ১৬২০ এর দশকে। যে যন্ত্রের সাহায্যে ক্ষুদ্র বস্তুকে অনেক গুণ বড় করে দেখা যায় তাকে অণুবীক্ষণ যন্ত্র বলে।
ধান গাছের টুংরো রােগ কি দ্বারা হয়?
Correct Answer:
ক: ভাইরাস
Explanation:
ধান গাছের টুংরো রােগ কি দ্বারা হয়? সঠিক উত্তর ভাইরাস টুংরো ভাইরাস: সবুজ পাতা ফড়িং নামের একটি পোকা এই ভাইরাসের বাহক। একটি পোকা টুংরো আক্রান্ত গাছ থেকে রস শোষণ করলে তার পাকস্থলীতে ভাইরাসটি গিয়ে অসংখ্য ভাইরাসের জন্ম হয়। পরে এই পোকা যেসব সুস্থ গাছের রস শোষণ করে - তাতেই ভাইরাসটি ছড়াতে থাকে। তবে ডঃ নাজমুল বারী বলছেন, একবারে পুরো জমির ধান এ ভাইরাসে আক্রান্ত হয়না।
ইনসুলিনের তারতম্যে কোন রোগটি হয়?
Correct Answer:
ক: ডায়াবেটিক
Explanation:
ইনসুলিনের তারতম্যে কোন রোগটি হয়? সঠিক উত্তর ডায়াবেটিক বহুমূত্ররোগ বা ডায়াবেটিস (যা ডায়াবেটিস মেলাইটাস নামেও পরিচিত) হলো একটি গুরুতর, দীর্ঘমেয়াদি অবস্থা যেটি ঘটে যখন রক্তের গ্লুকোজ মাত্রা দীর্ঘসময় ধরে স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, কারণ হয় শরীর যথেষ্ট পরিমাণে বা কোনো ইনসুলিন উৎপাদন করে না অথবা উৎপাদিত ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে পারে না।
প্রোটিনের ক্ষুদ্রতম একক কোনটি?
Correct Answer:
ক: অ্যামাইনো এসিড
Explanation:
প্রোটিনের ক্ষুদ্রতম একক কোনটি? সঠিক উত্তর অ্যামাইনো এসিড প্রোটিনের একক হল অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন (Protein) হল এক প্রকারের বৃহৎ জৈব অণু কিংবা বৃহদাণু, যা এক বা একাধিক দীর্ঘ অ্যামিনো অ্যাসিড উদ্বৃত্তের শৃঙ্খল নিয়ে গঠিত।
সয়াবিন এর বৈজ্ঞানিক নাম কি?
Correct Answer:
ঘ: Glycine max
Explanation:
সয়াবিন এর বৈজ্ঞানিক নাম কি? সঠিক উত্তর Glycine max সয়াবিন (Glycine max) হলো এক প্রকারের শুঁটি জাতীয় উদ্ভিদ। এটির আদি নিবাস পূর্ব এশিয়াতে। সয়াবিন এর বৈজ্ঞানিক নাম Glycine max
কোন পরিণত কোষে নিউক্লিয়াস থাকে না?
Correct Answer:
ঘ: সিভকোষ
Explanation:
কোন পরিণত কোষে নিউক্লিয়াস থাকে না? সঠিক উত্তর সিভকোষ ফ্লোয়েম টিস্যুতে অবস্থিত চালুনির মতো প্রস্থপ্রাচীরযুক্ত নলাকার কোষকে সিভনল বা সিভকোষ বলে। সিভকোষ এরা বিশেষ ধরনের কোষ। দীর্ঘ, পাতলা কোষপ্রাচীরযুক্ত ও জীবিত এ কোষগুলো লম্বালম্বি ভাবে একটির উপর একটি পরপর সজ্জিত হয়ে সিভনল গঠন করে। এদের পরিণত কোষে নিউক্লিয়াস থাকে না |
রুটি শিল্পে কোন ছত্রাক ব্যবহার হয়?
Correct Answer:
গ: Yeast
Explanation:
রুটি শিল্পে কোন ছত্রাক ব্যবহার হয়? সঠিক উত্তর Yeast ইষ্ট এক প্রকার ছত্রাক। এটি অ্যালকোহল প্রস্তুতে, রুটি শিল্পে, খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। খামি বা গাঁজ বা ঈস্ট (ইংরেজি :Yeast)একপ্রকার এককোষী ছত্রাক।
মরুকরণের কারণ কোনটি?
Correct Answer:
ঘ: উপরের বর্ণিত সবগুলো
Explanation:
মরুকরণের কারণ কোনটি? সঠিক উত্তর উপরের বর্ণিত সবগুলো যে প্রক্রিয়ায় পৃথিবীর উষ্ণ মরুভূমির প্রান্তভাগে পার্শ্ববর্তী এলাকাসমূহে বা মরুসংলগ্ন অঞ্চলে অবস্থিত প্রায় শুষ্ক অঞ্চলগুলি মরুভূমিতে রূপান্তরিত হয়ে মরুভূমির আয়তন বৃদ্ধি হয়, সেই প্রক্রিয়াকে মরুকরণ বলে।মরুকরণের জন্য মূলত নিম্নলিখিত কারণগুলি দায়ী : আবহাওয়ার ব্যাপক পরিবর্তন, বনভূমির নিধনীকরণ, গোচরণ ভুমির তৃণকে নির্মূল করে যা ভূমিক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়।
ইথানলের সাথে অধিক পরিমাণ গাঢ় সালফিউরিক এসিডের বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় -
Correct Answer:
ঘ: ইথিলিন
কোন উদ্ভিদটি জীবন্ত জীবাশ্ম?
Correct Answer:
খ: সাইকাস
Explanation:
কোন উদ্ভিদটি জীবন্ত জীবাশ্ম? সঠিক উত্তর সাইকাস বর্তমানের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিলসম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয় । Cycas একটি জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল ।Cycas উদ্ভিদ Cycadales বর্গের অন্তর্গত । প্রাথমিক মেসোজোয়িক যুগে Cycadales বর্গের অনেক উদ্ভিদ পৃথিবীব্যাপী বিস্তৃত ছিল । এদের অনেকেই এখন বিলুপ্ত । এদেরকে পাওয়া যায় জীবাশ্ম হিসেবে । এ বর্গের সাইকাস সহ ৯টি গণের প্রায় ১০০টি প্রজাতি এখনো পৃথিবীর বুকে টিকে আছে । এদের অনেক বৈশিষ্ট্য সেই আদিকালের বিলুপ্ত জীবাশ্ম সাইকাডস এর বৈশিষ্ট্যের অনুরূপ এবং আদি প্রকৃতির । এজন্যই Cycas সহ বর্তমানকালের সকল সাইকাডসকে (Cycadales বর্গের সদস্যদেরকে সাধারণভাবে Cycads বলা হয়) জীবন্ত জীবাশ্ম বলা হয় ।
অ্যানিলিডা প্রাণীদের রক্ত -
Correct Answer:
ঘ: লাল
Explanation:
অ্যানিলিডা প্রাণীদের রক্ত - সঠিক উত্তর লাল রক্তরসে হিমোগ্লোবিন বা এরিথ্রোক্রুওরিন (erythrocruorin) নামক শ্বাসরঞ্জক থাকে। এই কারণে অ্যানিলিডা প্রাণীদের রক্তের বর্ণ লাল। সাধারণত সম্পূর্ণ ত্বক দিয়ে শ্বাসকার্য চালায় তবে কোনো কোনো ক্ষেত্রে ফুলকা দিয়ে শ্বসনক্রিয়া চলে। ত্বক সিক্ত ও রক্তজালকপূর্ণ হওয়ায় ত্বকীয় শ্বাসকার্য সম্ভব।
প্লাস্টিড প্রধানত কত প্রকার?
Correct Answer:
খ: ৩
Explanation:
প্লাস্টিড প্রধানত কত প্রকার? সঠিক উত্তর ৩ প্লাস্টিড প্রধানত তিন প্রকার ; যথা - (ক) লিউকোপ্লাস্ট, (খ) ক্রোমোপ্লাস্ট এবং (গ) ক্লোরোপ্লাস্ট
কোনটি ছোট দিনের উদ্ভিদ ?
Correct Answer:
ক: পাট
Explanation:
কোনটি ছোট দিনের উদ্ভিদ ? সঠিক উত্তর পাট ছোট দিনের উদ্ভিদ : যে সকল উদ্ভিদে কম দিবা দৈর্ঘ্যে ফুল ফোটে, সেগুলোকে ছোট দিনের উদ্ভিদ বলে। বৈশিষ্ট্য : (i) ফুল ধারণের জন্য ছোট দিন এবং বড় রাত্রির প্রয়োজন হয়। (ii) একটি নির্দিষ্ট দিবাকাল সীমা অপেক্ষা দিবাকাল কম হলে ফুল ধারণ করে। ছোট দিনের উদ্ভিদ হলো পাট, চন্দ্রমল্লিকা , ডালিয়া।
নিচের কোনটি শৈবাল ?
Correct Answer:
খ: Nostoc
Explanation:
নিচের কোনটি শৈবাল ? সঠিক উত্তর Nostoc শৈবাল জলজ সুকেন্দ্রিক এককোষী বা বহুকোষী জীব যারা সালোকসংশ্লেষনের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরী করতে পারে। সায়ানোব্যাকটেরিয়া একটি নীলাভ সবুজ শৈবাল। Nostoc হচ্ছে সায়ানোব্যাকটেরিয়ার (Cyanobacterium) একটি গণ যা বিভিন্ন বাস্তুসংস্থানে দেখা যায়। নসটক নামকরণ করেন Paracelsus। Nostoc পাওয়া যায় মাটিতে, আর্দ্র পাথরে, বিভিন্ন জলাশয়ের তলদেশে ( মিঠা পানি এবং লবণাক্ত পানি উভয়েই) এবং কখনো কখনো সামুদ্রিক বাস্তুসংস্থানে।
ক্রেবস চক্র উদ্ভিদের কোন অংশে সংঘটিত হয়?
Correct Answer:
গ: Mitochondria
Explanation:
ক্রেবস চক্র উদ্ভিদের কোন অংশে সংঘটিত হয়? সঠিক উত্তর Mitochondria মাইটোকন্ড্রিয়া দ্বি-স্তরবিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজমস্থ যে অঙ্গাণুতে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি ঘটে থাকে এবং শক্তি উৎপন্ন হয় সেই অঙ্গাণুকে মাইট্রোকন্ডিয়া বলে। (ইংরেজি: Mitochondria) এটি এক প্রকার কোষীয় অঙ্গানু, যা সুকেন্দ্রিক কোষে পাওয়া যায়।
মাশরুম উদ্ভিদ কোনটি?
Correct Answer:
ঘ: Agaricus
Explanation:
মাশরুম উদ্ভিদ কোনটি? সঠিক উত্তর Agaricus Agaricus হল মাশরুমের একটি প্রজাতি যেখানে ভোজ্য এবং বিষাক্ত উভয় প্রজাতি রয়েছে, যেখানে বিশ্বব্যাপী 400 টিরও বেশি সদস্য |Scientific name: AgaricusRank: GenusHigher classification: AgaricaceaeDivision: BasidiomycotaKingdom: FungiOrder: Agaricales
একটি ATP হতে সর্বোচ্চ কত কিলোক্যালরী শক্তি পাওয়া যায়?
Correct Answer:
খ: ১০
Explanation:
একটি ATP হতে সর্বোচ্চ কত কিলোক্যালরী শক্তি পাওয়া যায়? সঠিক উত্তর ১০ অ্যাডেনোসিন ট্রাইফসফেট(ATP)হল একটি জৈব যৌগ যা জীবিত কোষে অনেক প্রক্রিয়া যেমন পেশী সংকোচন, স্নায়ু প্রসারণ, ঘনীভূত দ্রবীভূতকরণ এবং রাসায়নিক সংশ্লেষণের জন্য শক্তি সরবরাহ করে। ১ অণু ATP থেকে 10 কিলো ক্যালরি শক্তি পাওয়া যায়।
ভূ-গর্ভস্থ পরিবর্তিত কাণ্ড নয় কোনটি?
Correct Answer:
ঘ: মূলা
Explanation:
ভূ-গর্ভস্থ পরিবর্তিত কাণ্ড নয় কোনটি? সঠিক উত্তর মূলা আদা, হলুদ ও আলু ভূ-নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড ।আদা, হলুদ - রাইজোম ;আলু - টিউবার ।
মিউটেশন তত্ত্ব প্রণয়ন করেন-
Correct Answer:
খ: হুগো দ্য ভ্রিস
Explanation:
মিউটেশন তত্ত্ব প্রণয়ন করেন- সঠিক উত্তর হুগো দ্য ভ্রিস উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যগুলিতে হঠাৎ তারতম্য বা প্রকরণকে মিউটেশন বা পরিব্যক্তি বলে। উদ্ভিদ পর্যবেক্ষণের মাধ্যমে হুগো দ্য ভ্রিস মিউটেশন তত্ত্ব প্রদান করেন। তিনি পর্যবেক্ষণ করেছিলেন যে কিছু উদ্ভিদ তাদের জনিতৃ উদ্ভিদ থেকে পৃথক।
বায়ুমন্ডলে সাধারণত কত ভাগ কার্বন ডাই অক্সাইড থাকে?
Correct Answer:
গ: ০.০৩
Explanation:
বায়ুমন্ডলে সাধারণত কত ভাগ কার্বন ডাই অক্সাইড থাকে? সঠিক উত্তর ০.০৩ পরিমাণের দিক থেকে শুষ্ক বাতাসে ৭৮.০৯% নাইট্রোজেন,২০.৯৫% অক্সিজেন, ০.৯৩% আর্গন, ০.০৩% কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণে অন্যান্য গ্যাস থাকে।
শাপলা কোন গোত্রের উদ্ভিদ ?
Correct Answer:
গ: Nymphaeaceae
Explanation:
শাপলা কোন গোত্রের উদ্ভিদ ? সঠিক উত্তর Nymphaeaceae শাপলা বা নিমফাসি (Nymphaeaceae) হচ্ছে নিমফালিস বর্গের সপুষ্পক উদ্ভিদের একটি পরিবার বা গোত্রের নাম। এই পরিবারের নিম্ফায়ি গণের প্রজাতি Nymphaea pubescens বা সাদা শাপলা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুল।
Sargassum কোন জাতীয় উদ্ভিদ?
Correct Answer:
ঘ: বাদামি শৈবাল
Explanation:
Sargassum কোন জাতীয় উদ্ভিদ? সঠিক উত্তর বাদামি শৈবাল Sargassum হল বাদামি শৈবাল | বাদামি ও লোহিত শৈবালের দেহ শাখাবিশিষ্ট ও জটিল প্রকৃতির।
কত সালে প্রথম বাংলাদেশে আর্সেনিক দুষন সনাক্ত করা হয়?
Correct Answer:
খ: ১৯৯৩
............ the cause of malaria is common.
Correct Answer:
A: Misunderstanding about
তামাকের মোজাইক ভাইরাসের পৃথক করে কেলাসিত করার জন্য নোবেল পুরষ্কার লাভ করেন কে?
Correct Answer:
গ: Stanley
Explanation:
তামাকের মোজাইক ভাইরাসের পৃথক করে কেলাসিত করার জন্য নোবেল পুরষ্কার লাভ করেন কে? সঠিক উত্তর Stanley মার্কিন জীব-রসায়নবিদ ডব্লু এম স্ট্যানলি (১৯৩৫) তামাকের মোজাইক ভাইরাসকে পৃথক করে কেলাসিত করতে সক্ষম হন। এ অবদানের কারণে তিনি ১৯৪৬ খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন।
The plane takes ........ midday .
Correct Answer:
B: off ...... at
If I had known how difficult the job was, I ......... taken it .
Correct Answer:
B: wouldn't have
কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলে ?
Correct Answer:
গ: পিটুইটারি
Explanation:
কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলে ? সঠিক উত্তর পিটুইটারি পিটুইটারি গ্রন্থি (Pituitary Glands):- পিটুইটারি মানবদেহের সবচেয়ে ছোটো কিন্তু সবচেয়ে শক্তিশালী অনাল গ্রন্থি । ওজন মাত্র 500 mg. । এই গ্রন্থি নিঃসৃত হরমোনগুলি, অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসরণকে নিয়ন্ত্রণ করে বলে একে মুখ্য গ্রন্থি বা প্রভু গ্রন্থি [Master Gland] বলে ।
When I was a child ....... pictures .
Correct Answer:
D: I drew
We are delayed ............. a storm.
Correct Answer:
C: because there was