Islami Bank Bangladesh Ltd MCQs
Showing 50 questions (Total: 461)
জান্নাতুল বাক্বী কী?
Correct Answer:
ক: মদিনার একটি কবরস্থান
Explanation:
জান্নাতুল বাক্বী কী? সঠিক উত্তর মদিনার একটি কবরস্থান ব্যাখাঃ জান্নাতুল বাকী হলো মদিনায় মসজিদে নববীর দক্ষিন পূর্ব দিকে অবস্থিত একটি মর্যাদা পূর্ণ কবরস্থান। ঐ কবরস্থানে বহু সংখ্যাক সাহাবায়ে কেরামের কবর রয়েছে। রাসূল(স) এর পরিবারবর্গের কবরস্থান ও জান্নাতুল বাকী তে অবস্থিত ।
বৃষ্টি বর্ষণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতার নাম ---
Correct Answer:
গ: মিকাইল (আ)
Explanation:
বৃষ্টি বর্ষণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতার নাম --- সঠিক উত্তর মিকাইল (আ) ব্যাখাঃ বৃ্ষ্টি বর্ষনের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা হলেন হযরত মিকাইল (আ)। নবী রাসূল গনের নিকট ওহি ও নেককার বান্দাদের নিকট সুসংবাদ নিয়ে আসার দায়িত্ব নিয়োজিত হলেন হযরত জিব্রাইল (আ) ।
সালাতের নিষিদ্ধ সময় কয়টি?
Correct Answer:
খ: ৩টি
Explanation:
সালাতের নিষিদ্ধ সময় কয়টি? সঠিক উত্তর ৩টি ব্যাখাঃ সালাতে নিষিদ্ধ সময় তিনটি.। ১. সূর্য উদয়ের সময় ২। ঠিক দ্বি - প্রহরের সময় ৩। সূর্যাস্তের সময়
কোনটি সালাতের ফরজ নয়?
Correct Answer:
ক: রুকু থেকে সোজা হওয়া
Explanation:
কোনটি সালাতের ফরজ নয়? সঠিক উত্তর রুকু থেকে সোজা হওয়া ব্যাখাঃ সালাতের ফরয হলো ১৩ টি, মতান্তরে ১৪ টি। এর মধ্যে প্রশ্নে উল্লেখিত কেরাত, তাকবীরে তাহারীমা, ও তাশাহুদ হলো নামাযের ফরয। রুকু থেকে সোজা হয়ে দাড়ানে ওয়াজিব।
ASEAN--এর সদর দপ্তর কোথায়?
Correct Answer:
ক: জাকার্তা
Explanation:
ASEAN--এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর জাকার্তা ASEAN - Association of southeast Asian Nations. দক্ষিণ পূর্ব এশিয়ার ১০ টি রাষ্ট্র নিয়ে গঠিত অর্থনৈতিক ও রাজনৈতিক সংগঠন। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালের ৮ আগস্ট। এর সদর দপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া। এর লক্ষ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি, সাংস্কৃতিক বিবর্তন ইত্যাদি সদস্য দেশগুলোর মধ্যে ত্বরান্বিত করা।
বারাক ওবামা আমেরিকার কততম প্রেসিডেন্ট?
Correct Answer:
খ: ৪৪
Explanation:
বারাক ওবামা আমেরিকার কততম প্রেসিডেন্ট? সঠিক উত্তর ৪৪ বারাক ওবামা আমেরিকার ৪৪ তম প্রেসিডেন্ট। ২০১২ খ্রীষ্টাব্দের নভেম্বরে তিনি ২য় বারের মত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। ৯ অক্টোবর ২০০৯ সালে বারাক ওবামা কে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। ২০১৭ খ্রীষ্টাব্দের ২০ জানুয়ারি তিনি প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন।
বাংলাদেশের জাতীয় কবির নাম---
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
Explanation:
বাংলাদেশের জাতীয় কবির নাম--- সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবির নাম - কাজী নজরুল ইসলাম। তিনি ১৮৯৯ সালের ২৫ শে মে পশ্চিম বঙ্গের পুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালী কবি, ঔপন্যাসিক, সঙ্গীতঙ্গ ও দার্শনিক। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী কবি বলা হয়। পরবর্তীকাল তিনি জাতীয় কবি হিসেবে ভুষিত হন।
শরীয়াহ্ শব্দের অর্থ কী?
Correct Answer:
ঘ: a ও c
'মাহ্রাম' কী?
Correct Answer:
ক: যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ
Explanation:
'মাহ্রাম' কী? সঠিক উত্তর যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ ব্যাখা: ইসলামে যে সকল মহিলার সাথে পুরুষের কিংবা যে সকল পুরুষের সাথে কোন মহিলার বিয়ে নিষিদ্ধ করা হয়েছে শরিয়তে সে সকল মহিলা বা পরুষদেরকে মাহরম বলে।
বাংলাদেশের সর্ববৃহৎ NGO- এর নাম ---
Correct Answer:
ক: ব্র্যাক
Explanation:
বাংলাদেশের সর্ববৃহৎ NGO- এর নাম --- সঠিক উত্তর ব্র্যাক বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও এর নাম ব্র্যাক। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম উন্নয়নমূলক সংস্থা। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদ এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের ৬৪ টি জেলাসহ আমেরিকার ১৩ টি দেশে এর কার্যক্রম রয়েছে।
হজ্জ কত প্রকার?
Correct Answer:
খ: ৩
Explanation:
হজ্জ কত প্রকার? সঠিক উত্তর ৩ ব্যাখাঃ শরীয়তের পরিভাষায় হজ্জ তিন প্রকার। যথা - ১. হজ্জে ইফরাদ ২। হজ্জে তামাত্তু ও ৩। হজ্জে কিরান।
'মোস্তফা চরিত' এর লেখক কে?
Correct Answer:
খ: আকরম খাঁ
Explanation:
'মোস্তফা চরিত' এর লেখক কে? সঠিক উত্তর আকরম খাঁ ব্যাখাঃ " মোস্তফা চরিত " হলো রাসূল (স) এর জীবনিভিত্তিক একটি সুপ্রসিদ্ধ গ্রন্থ। এর লেখক হলেন আকরাম খাঁ। কবি গোলাম মোস্তফা রচিত গ্রন্থটির নাম " বিশ্বনবী "।
কায়সার ও কিসরা কী?
Correct Answer:
খ: রোমান ও পারস্য সম্রাটের উপাধি
Explanation:
কায়সার ও কিসরা কী? সঠিক উত্তর রোমান ও পারস্য সম্রাটের উপাধি ব্যাখাঃ ইসলাম পূর্ব যুগে রোমান ও পারস্য সম্রাটের পদবি বা উপাধি চিল যথাক্রমে কায়সার ও কিসরা। তৎকালিন সময়ে রোম ও পারস্য সাম্রাজ্যই ছিলো পৃথিবীর ক্ষমতার কেন্দ্রবিন্দু।
হাদীসে কুদসী কী?
Correct Answer:
খ: যে হাদীসের মূল কথা আল্লাহর ও ভাষা রাসূল (স) এর
Explanation:
হাদীসে কুদসী কী? সঠিক উত্তর যে হাদীসের মূল কথা আল্লাহর ও ভাষা রাসূল (স) এর ব্যাখাঃ হাদীসে কুদসী মূলত হাদীস নয়। কুরআনে যা রয়েছে সব আল্লাহর বানী। তেমনি হাদীসে কুদসী ও আল্লাহর বাণী । কিন্তু ব্যাতিক্রম হলো হাদীসের কুদসী কিরআনে উল্লেখ নেই কিংবা কুরআনের অংশ নয়।
ইউরোপীয় ইউনিয়নের সদর সপ্তর কোথায়?
Correct Answer:
গ: ব্রাসেলস
Explanation:
ইউরোপীয় ইউনিয়নের সদর সপ্তর কোথায়? সঠিক উত্তর ব্রাসেলস ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত ব্রাসেলস এ। এটি ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। এর অধীনে অভিন্ন মুদ্রা, ইউরোপীয় সংসদ ইত্যাদি অনেক কিছু রয়েছে। এর সদস্য রাষ্ট্র সংখ্যা ২৭।
যাবুর অবতীর্ণ হয় কোন নবীর উপর?
Correct Answer:
খ: দাউদ (আ)
Explanation:
যাবুর অবতীর্ণ হয় কোন নবীর উপর? সঠিক উত্তর দাউদ (আ) ইসলামী ধর্মবিশ্বাস অনুসারে যাবুর একটি আসমানী কিতাব। এটি মোট নাযিলকৃত ১০৪ টি আসমানী কিতাবের মধ্যে বড় ৪ খানা কিতাবের একটি।যেটি খ্রিস্টান এবং ইহুদী ধর্মে ও মর্যাদা সম্পন্ন কিতাব। যাবুর হযরত দাউদ (আ.) এর উপরে নাযিল হয়েছিল। এটি হিব্রু ভাষায় লিখিত। হযরত দাউদ - এর পুত্র হযরত সুলায়মান - এর রাজত্ব কালেও এটি পবিত্র ধর্মগ্রন্থ হিসেবে বিবেচিত হত।
আখিরাতের প্রথম স্তর ---
Correct Answer:
গ: বারযাখ
Explanation:
আখিরাতের প্রথম স্তর --- সঠিক উত্তর বারযাখ আখিরাত হলো পরকাল। মৃত্যু পরবর্তী জীবনকে আখিরাত বলে। এ জীবন চিরস্থায়ী ও অনন্ত। এ জীবনের কেনো শেষ নেই। মৃত্যু হতে কিয়ামত পর্যন্ত আখিরাত জীবনের প্রথম পর্যায়। এ পর্যায় বা পর্বের নাম ‘আলমে বারযাখ’। বারযাখ হল একটি আরবি শব্দ, যার ব্যুৎপত্তিগত অর্থ হল বাধা, প্রতিবন্ধক, বিচ্ছেদ, দেয়াল। ইসলামী পরিভাষায়, বারযাখ হল মৃত্যু পরবর্তী কবরের রুহানী বা আত্বিক জীবন, যেখানে ব্যক্তি তার জীবনের কর্মফল প্রাথমিকভাবে ভোগ করে এবং কেয়ামত বা শেষ বিচারের দিন না আসা এভাবে তা চলমান থাকে|
কোন নবীর পিতা, দাদা এবং দাদার পিতা নবী ছিলেন?
Correct Answer:
খ: ইউসুফ (আ)
Explanation:
কোন নবীর পিতা, দাদা এবং দাদার পিতা নবী ছিলেন? সঠিক উত্তর ইউসুফ (আ) হযরত ইউসুফ (আঃ) - এর পিতার নাম, হযরত ইয়াকুব (আঃ)। তাঁর পিতার নাম ইসহাক (আঃ), তাঁর পিতার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ (আঃ)। তাঁরা সকলেই আল্লাহ তায়ালার খাছ নবী ও রাসুলের অন্তর্ভুক্ত ছিলেন। দেশ ও জাতিভিত্তিক তাঁরা প্রেরিত হন।
'আসাদুল্লাহ' কার উপাধি?
Correct Answer:
ক: আলী (রা)
Explanation:
'আসাদুল্লাহ' কার উপাধি? সঠিক উত্তর আলী (রা) ব্যাখাঃ আসাদুল্লাহ বা আল্লাহর বাঘ উপাধিটি ছিলো ছিল হযরত আলী (রা) এর। খালিদ ইবনে ওয়ালিদ (রা) এর উপাধি ছিল সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি।
আল-কুরআনে প্রথম নাযিলকৃত পূর্ণাঙ্গ সূরা কোনটি?
Correct Answer:
খ: সূরা ফাতিহা
Explanation:
আল-কুরআনে প্রথম নাযিলকৃত পূর্ণাঙ্গ সূরা কোনটি? সঠিক উত্তর সূরা ফাতিহা ব্যাখাঃ আল - কুরআনের নাযিলকৃত প্রথম পূর্ণাঙ্গ সূরা ছিল সূরা ফাতিহা এবং শেষ পূর্ণাঙ্গ সূরা ছিল সূরা নাসর। তবে নাযিলকৃত প্রথম আয়াত হলো সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত।
নিম্নের কে যাকাতের হকদার নয়?
Correct Answer:
গ: স্ত্রী
Explanation:
নিম্নের কে যাকাতের হকদার নয়? সঠিক উত্তর স্ত্রী ব্যাখাঃ যাকাতের ৮টি ক্ষেত্র যাকাতের হকদার না। ১। ফকির ২। মিসকিন ৩। যাকাত আদায়ে নিযুক্ত ব্যক্তি ৪। নওমুসলিমদের মন জয় করার জন্য ৫। দাসমুক্তি ৬। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ ৭। আল্লাহর পথে ব্যয় ৮। মুসাফির। যেহেতু স্ত্রীর ভরন পোষন স্বামীকে বহন করতে হয় তাই স্ত্ররী যাকাতের হকদার নয়।
আবিসিনিয়ায় ১ম দলে কতজন সাহাবী হিজরত করেন?
Correct Answer:
ঘ: ১৩
আদল শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: ন্যায় বিচার করা
Explanation:
আদল শব্দের অর্থ কি? সঠিক উত্তর ন্যায় বিচার করা আদল একটি আরবি শব্দ যার অর্থ ন্যায়বিচার, এবং এটি ইসলামে আল্লাহর অন্যতম নাম। এটি বাহাই ধর্মের ইনসাফ নামক ধারণার সমার্থক।
যে সম্মানিত ফেরেশতাগণ মানুষের আমল লিপিবদ্ধ করেন তাদেরকে কুরআনে কী বলে সম্বোধন করা হয়েছে?
Correct Answer:
গ: কিরামান কাতেবীন
Explanation:
যে সম্মানিত ফেরেশতাগণ মানুষের আমল লিপিবদ্ধ করেন তাদেরকে কুরআনে কী বলে সম্বোধন করা হয়েছে? সঠিক উত্তর কিরামান কাতেবীন ব্যাখাঃ যে সন্মানিত ফেরেশতাগণ অর্থাৎ যে দুজন ফেরেশতা মানুষের আমল লিপিবদ্ধ করেন তারা হলেন কিরামন ও কাতেবিন।
আল্লাহর নিকট মানুষের মর্যাদার মাপকাঠি কী?
Correct Answer:
ঘ: তাকওয়া
Explanation:
আল্লাহর নিকট মানুষের মর্যাদার মাপকাঠি কী? সঠিক উত্তর তাকওয়া ব্যাখাঃ আল্লাহর নিকট মানুষের মর্যাদার মাপকাটি হলো তাকাওয়া।
'ঈমান বিল বা 'ছ' কী'?
Correct Answer:
খ: পুনরুত্থানের প্রতি ঈমান
Explanation:
'ঈমান বিল বা 'ছ' কী'? সঠিক উত্তর পুনরুত্থানের প্রতি ঈমান ব্যাখাঃ যে সাতটি বিষয়ের প্রতি ঈমান বা বিশ্বাস আনা আবশ্যক এর মধ্যে একটি হলো ঈমান বিল বা' ছ না পুনরুথান এর প্রতি বিশ্বাস।
'যার মধ্যে আমানতদারী নেই তার-- নেই'।
Correct Answer:
খ: ঈমান
Explanation:
'যার মধ্যে আমানতদারী নেই তার-- নেই'। সঠিক উত্তর ঈমান মহানবী (সা.) বলেন, ‘যার মধ্যে আমানতদারী নেই, তার মধ্যে ঈমান নেই।অনুরূপ যে ব্যক্তি অঙ্গীকার রক্ষা করে না, তার মধ্যে দ্বীন নেই। ’ (বায়হাকি, মিশকাত, পৃষ্ঠা : ১৫)
আল্লাহর বাণী সংবলিত ছোট আসমানি কিতাবকে কি বলে?
Correct Answer:
ক: সহীফা
রাসূল (স) কোন পদ্ধতিতে খাদিজা (রা)--এর সাথে ব্যবসা করতেন?
Correct Answer:
ঘ: মুদারাবা
Explanation:
রাসূল (স) কোন পদ্ধতিতে খাদিজা (রা)--এর সাথে ব্যবসা করতেন? সঠিক উত্তর মুদারাবা ব্যাখাঃ রাসূল (স) হযরত খাদিজা (রা) এর সাথে মুদারাব পদ্ধতিতে ব্যবসা করতেন। অর্থাৎ রাসূল (স) এর মেধা, দক্ষতা, পারদর্শিতা, ও সৃজনশীলতা এবং হযরত খাদিজা (রা) এর মূলধনের সমন্বয়ে ব্যবসা পরিচালিত হয়েছিল।
উমরাহ্ --এর ফরয নয় কোনটি?
Correct Answer:
গ: আরাফায় অবস্থান করা
Explanation:
উমরাহ্ --এর ফরয নয় কোনটি? সঠিক উত্তর আরাফায় অবস্থান করা ব্যাখাঃ উমরাহ ফরয দুটি। যথা - ইহরাম বাধা ও তাওয়াফ করা। আরাফায় অবস্থান করা হজ্জের ফরজ গুলোর মধ্যে প্রধান।
তায়াম্মুমের ফরজ হলো---
Correct Answer:
খ: নিয়ত করা, হাত ও মুখমণ্ডল মুসেহ করা
Explanation:
তায়াম্মুমের ফরজ হলো--- সঠিক উত্তর নিয়ত করা, হাত ও মুখমণ্ডল মুসেহ করা ‘তায়াম্মুম’ শব্দের অর্থ হলো ইচ্ছা করা। শরিয়তের পরিভাষায় তায়াম্মুম বলা হয় পবিত্রতার নিয়তে পবিত্র মাটির ওপর হাত মেরে চেহারা ও কনুই পর্যন্ত হাত মাসেহ করাকে। (আল ফিকহুল ইসলামী : ১/৪৯৮)
ইসলামী উন্নয়ন ব্যাংক --এর সদর দপ্তর কোথায়?
Correct Answer:
ঘ: জেদ্দা
Explanation:
ইসলামী উন্নয়ন ব্যাংক --এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর জেদ্দা ব্যাখাঃ ইসলামি উন্নয়ন ব্যাংক এর সদর দপ্তর সৌদি আরবে জেদ্দা নগরিতে অবস্থিত। ১৯৭৫ সালের ২০ অক্টোবর এটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ৫৭ টি।
হাদীস হলো রাসূল (সা)--এর
Correct Answer:
ঘ: সবগুলো
Explanation:
হাদীস হলো রাসূল (সা)--এর সঠিক উত্তর সবগুলো ব্যাখাঃ হাদীস শব্দের অর্থ হলো কতা বা বানী। ইসলামী পরিভাষায় রাসূল (স) এর বাণী, কাজ এবং সম্মতিকে হাদীস বলে।
সিরাত বলতে কী বুঝায়?
Correct Answer:
গ: জীবনী
Explanation:
সিরাত বলতে কী বুঝায়? সঠিক উত্তর জীবনী ব্যাখাঃ সিরাত হলো আরবি শব্দ। যার অর্থ জীবন চরিত বা জীবনকাহিনী। ইসলামী পরিভাষায় রাসূল (স) এর জীবনিভিত্তিক আলোচনা বা লেখনীকেই সিরাত বলে।
রাসুল(সা.) এর বাণী, "সাওম ----স্বরূপ।"
Correct Answer:
খ: ঢাল
Explanation:
রাসুল(সা.) এর বাণী, "সাওম ----স্বরূপ।" সঠিক উত্তর ঢাল ব্যাখাঃ হাদিস শরীফে রয়েছ আসসাওমু জুন্নাহ অর্থাৎ রোযা হলো ঢালস্বরুপ।
ঈমানের সর্বনিম্ন শাখা কোনটি?
Correct Answer:
গ: রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা
Explanation:
ঈমানের সর্বনিম্ন শাখা কোনটি? সঠিক উত্তর রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা ব্যাখাঃ হাদীসে এসেছে ঈমানের ৭০ টি অধিক শাখা রয়েছ । তন্মাধ্যে সর্বোচ্চ শাখা হলো আল্লাহর সাথে কাউকে শরীক না করা এবং সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া।
কুরআনের ভাষ্যমতে হাজার রাত অপেক্ষা শ্রেষ্ঠ রাত কোনটি?
Correct Answer:
গ: লাইলাতুল কদর
Explanation:
কুরআনের ভাষ্যমতে হাজার রাত অপেক্ষা শ্রেষ্ঠ রাত কোনটি? সঠিক উত্তর লাইলাতুল কদর ব্যাখাঃ পবিত্র কুরআনে সূরা কদরে বলা হয়েছে, কদরের রাত হাজার রাত অপেক্ষা উত্তম। লায়লাতুল বরাত ও লায়লাতুল মেরাজ হলো ইসলামের আর ও দুটি বরকত ময় রজনী।
নামাজের আরকান কয়টি?
Correct Answer:
গ: ৬
"সাওম কেবল আমার জন্য এবং আমি এর প্রতিদান দেবো।" এটা কোন ধরনের হাদীস?
Correct Answer:
খ: হাদীসে কুদসী
গোনাহগার কে?
Correct Answer:
ঘ: সকলে
Explanation:
গোনাহগার কে? সঠিক উত্তর সকলে ব্যাখাঃ সুদ দাতা ও সুদ গ্রহীতা ও সুদের সাক্ষী উভয়ে সমান গুনাহগার।
সামর্থ্যবান ব্যক্তির জীবনে কতবার হজ্জ্ব ফরজ?
Correct Answer:
ক: একবার
কসরের সালাত কখন পড়তে হয়?
Correct Answer:
গ: মুসাফির অবস্থায়
Explanation:
কসরের সালাত কখন পড়তে হয়? সঠিক উত্তর মুসাফির অবস্থায় ব্যাখাঃ মুসাফির অবস্থায় কোন ব্যাক্তি কমপক্ষে ৪৮ মাইল দূরবর্তী কোনস্থানে পনের দিনের জন্য অবস্থানের নিয়ত করে যাত্রা করলে সেই অবস্থায় নামায কসর পড়তে হয়।
দাউদ (আ) এর উপর অবতীর্ণ কিতাব কোনটি?
Correct Answer:
খ: যাবুর
Explanation:
দাউদ (আ) এর উপর অবতীর্ণ কিতাব কোনটি? সঠিক উত্তর যাবুর ব্যাখাঃ যাবুর হলো বড় চারটি আসমানি কিতাবের অন্যতম । এটি হযরত দাউদ (আ) এর উপর অবতীর্ণ হয়। তাওরাত অবতীর্ণ হয় হযরত মুসা (আ) এর উপর এবং ইনজিল অবতীর্ণ হয় হযরত ঈসা (আ) এর উপর।
আসমাউল হুসনা কাকে বলে?
Correct Answer:
খ: আল্লাহর নামসমূহ
Explanation:
আসমাউল হুসনা কাকে বলে? সঠিক উত্তর আল্লাহর নামসমূহ ব্যাখাঃ পবিত্র কুরআনে আল্লাহর গুণাবলি সম্পর্কিত কিছু সুন্দর নাম রয়েছে যাকে আসমাউল হুসনা বলা হয়। কুরআনে উল্লিখিত আল্লাহ তায়ালার এমন নামের সংখ্যা ৯৯ টি।
আল্লাহর বাণী--' তোমরা সালাত ও ---এর মাধ্যমে সাহায্য প্রার্থনা কর।
Correct Answer:
খ: সবর
সালাতুল জানাজা আদায় করা ---
Correct Answer:
খ: ফরজে কেফায়া
Explanation:
সালাতুল জানাজা আদায় করা --- সঠিক উত্তর ফরজে কেফায়া ব্যাখাঃ জানাজার নামাজ আদায় করা ফরযে কেফায়া।
কুরআনের ভাষ্যমতে কোনটি সবচেয়ে বড় জুলুম?
Correct Answer:
ঘ: আল্লাহর সাথে শিরক করা
Explanation:
কুরআনের ভাষ্যমতে কোনটি সবচেয়ে বড় জুলুম? সঠিক উত্তর আল্লাহর সাথে শিরক করা ব্যাখাঃ কুরআনের ভাষ্যমতে সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা।
ইসলামী পরিভাষায় ভূমি কর হচ্ছে ---
Correct Answer:
খ: খারাজ
Explanation:
ইসলামী পরিভাষায় ভূমি কর হচ্ছে --- সঠিক উত্তর খারাজ ব্যাখাঃ পবিত্র কুরআনে সূরা বাকারায় বর্ণিত রয়েছ - তোমাদের ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্যে প্রার্থনা কর নিশ্চয়ই আল্লাহ তায়ালা ধৈর্যশীলদের সাথে রয়েছেন।
কাতেবে ওহী ছিলেন---
Correct Answer:
ঘ: যায়েদ ইবনে সাবিত (রা)
হাদীসের সনদ বলতে বুঝায় ----
Correct Answer:
ঘ: হাদীসের বর্ণনা সূত্র
Explanation:
হাদীসের সনদ বলতে বুঝায় ---- সঠিক উত্তর হাদীসের বর্ণনা সূত্র ব্যাখাঃ ইসলামি পরিভাষায় ভূমি কর হচ্ছে খারাজ।