Branch of Biology MCQs
Showing 50 questions (Total: 112)
গ্রীনিচ মানমন্দির অবস্থিত ----
Correct Answer:
ক: যুক্তরাজ্য
Explanation:
গ্রীনিচ মানমন্দির অবস্থিত ---- সঠিক উত্তর যুক্তরাজ্য গ্রীনচ মানমন্দির অবস্থিত যুক্তরাজ্যে । ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস লন্ডনের গ্রিনউইচে একটি মানমন্দির নির্মাণের নির্দেশ দেন। এর নকশা তৈরি করেন স্যার ক্রিস্টোফার রেন। পৃথিবীর সময়শূন্য স্থান এ গ্রিনউইচ মানমন্দির এবং গ্রিনিচ মান সময় ( Greenwich Mean Time - GMT ) তা মেনে নেয়া হয় ১৮৮৪ সালে।
গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয়?
Correct Answer:
গ: X- রশ্মি
Explanation:
গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয়? সঠিক উত্তর X- রশ্মি কাঠের বাক্স বা চামড়ার থলিতে লুকানো বিস্ফোরক বা নিষিদ্ধ দ্রব্য খুঁজে বের করতে, এমনকি চোরাচালানীর পেটে সোনা, রুপা ইত্যাদি শনাক্ত করতে গোয়েন্দা বিভাগে এক্স - রে ব্যবহার করা হয়।
হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?
Correct Answer:
ঘ: বিশেষ ধরনের অনৈচ্ছিক
Explanation:
হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত? সঠিক উত্তর বিশেষ ধরনের অনৈচ্ছিক হৃৎপিণ্ড একটি পেশীবহুল অঙ্গ। এটি বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশী (হৃদ পেশী) দ্বারা গঠিত। হৃদয়ে গঠনের দিক থেকে অনেকটা ঐচ্ছিক পেশীর মতো হলে হৃদপেশীর কার্যকারিতা প্রাণীর ইচ্ছা নির্ভর নয়। কাজের দিক থেকে হৃদপেশী অনৈচ্ছিক।
জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?
Correct Answer:
গ: গামা রশ্মি
Explanation:
জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? সঠিক উত্তর গামা রশ্মি জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি হলো গাম রশ্মি (প্রশ্নে আছে গালা রশ্মি) । গামা রশ্মির বেদন ক্ষমতা, অন্য তেজস্ক্রিয় রশ্মি আলফা ও বিটা রশ্মির চেয়ে অনেক বেশি। গামা রশ্মি প্রায় কয়েক সেন্টিমিটার পর্যন্ত সীসা ভেদ করতে পারে। আলট্রাভায়োলেট অতিবেগুনি রশ্মি সূর্য থেকে আসে, যা তেজস্ক্রিয় রশ্মি থেকে কম ক্ষতিকর।
'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
Correct Answer:
খ: ঈশ্বরচন্দ্র গুপ্ত
Explanation:
'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর ছিল ঈশ্বরচন্দ্র গুপ্ত কর্তৃক প্রতিষ্ঠিত একটি দৈনিক বাংলা সংবাদপত্র। ১৮৩১ সালে একটি সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে এটি চালু হয় এবং আট বছর পর ১৮৩৯ সালে এটি একটি দৈনিক সংবাদপত্রে রূপান্তরিত হয়। এটিই বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র। ব্রিটিশ ভারত ও বিদেশের সংবাদ প্রকাশের পাশাপাশি এই সংবাদপত্র ধর্ম, রাজনীতি, সমাজ ও সাহিত্য সম্পর্কে নিজস্ব মতামত প্রকাশ করত। বাংলার নবজাগরণ ও নীল বিদ্রোহের প্রতি মানুষকে সহানুভূতিশীল করে তোলার ক্ষেত্রে এই সংবাদপত্রের বিশেষ প্রভাব ছিল।
নিচের কোনটি অনুজীবের অর্ন্তভুক্ত নয়?
Correct Answer:
ঘ: শৈবাল
Explanation:
নিচের কোনটি অনুজীবের অর্ন্তভুক্ত নয়? সঠিক উত্তর শৈবাল শৈবাল সমাংদেহী উদ্ভিদ। এদের দেহে ক্লোরোফিল থাকে। এরা সলোকসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য তৈরি করতে পারে। যেমন - স্পাইরোগাইরা, ক্লোরেলা প্রভৃতি।
কোনটি ম্যালেরিয়া রোগের জীবাণু বহনকারী মশা ?
Correct Answer:
ক: এনোফিলিস
Explanation:
কোনটি ম্যালেরিয়া রোগের জীবাণু বহনকারী মশা ? সঠিক উত্তর এনোফিলিস অধিকাংশ ক্ষেত্রে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স নামে এক ধরনের জীবাণু শরীরে প্রবেশ করলে এ রোগ হয়। এনোফিলিস জাতীয় স্ত্রী মশার সাহায্যে এ রোগ মানুষের দেহে প্রবেশ করে।
কোনটি অফুরন্ত নবায়নযোগ্য সম্পদ ?
Correct Answer:
খ: পানি
Explanation:
কোনটি অফুরন্ত নবায়নযোগ্য সম্পদ ? সঠিক উত্তর পানি যে সকল সম্পদ বারংবার ব্যবহারের পরও একেবারে শেষ হয়ে যায় না, বরং পনরায় সম্পদের উৎস হিসেবে বিবেচিত হয় তাদেরকে নবায়নযোগ্য সম্পদ (Renewable resource) বলে। পৃথিবীতে নবায়নযোগ্য সম্পদের মধ্যে সৌরশক্তি, পানি শক্তি বা সম্পদ, বায়ুশক্তি বা সম্পদ অন্যতম। পানিচক্রের মাধ্যমে পানির নির্দিষ্ট পরিমাণ সর্বদা একই থাকে।
সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য কে দায়ী?
Correct Answer:
ক: বাবা
Explanation:
সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য কে দায়ী? সঠিক উত্তর বাবা X ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু দ্বারা ডিম্ব নিষিক্ত হবার কারণে সন্তান মেয়ে হয় আর Y ক্রোমোজোমের কারণে ডিম্ব নিষিক্ত হলে সন্তান ছেলে হয়। সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য দায়ী বাবা।
যাবজ্জীবন কারাদণ্ড বলতে নিচের কোনটিকে নির্দেশ করে?
Correct Answer:
খ: দণ্ডিত ব্যক্তির অবশিষ্ট জীবনব্যাপী কারাদণ্ড
একটি 'বৈদ্যুতিক জেনারেটর' হচ্ছে ---
Correct Answer:
ঘ: শক্তির কনভার্টার
Explanation:
একটি 'বৈদ্যুতিক জেনারেটর' হচ্ছে --- সঠিক উত্তর শক্তির কনভার্টার বৈদ্যুতিক জেনারেটর এক ধরনের বৈদ্যুতিক যন্ত্র যা যান্ত্রিক শক্তি বা ক্ষমতাকে বৈদ্যুতিক শক্তি বা ক্ষমতায় রুপান্তরিত করে।
Hot Air Oven- জীবানুমুক্ত করা হয়-
Correct Answer:
ক: All glass material
Explanation:
Hot Air Oven- জীবানুমুক্ত করা হয়- সঠিক উত্তর All glass material Hot air ovens are electrical devices which use dry heat to sterilize. They were originally developed by Pasteur. Generally, they use a thermostat to control the temperature. Their double walled insulation keeps the heat in and conserves energy, the inner layer being a poor conductor and outer layer being metallic. There is also an air filled space in between to aid insulation. An air circulating fan helps in uniform distribution of the heat. These are fitted with the adjustable wire mesh plated trays or aluminium trays and may have an on/off rocker switch, as well as indicators and controls for temperature and holding time. The capacities of these ovens vary. Power supply needs vary from country to country, depending on the voltage and frequency (hertz) used. Temperature sensitive tapes or biological indicators using bacterial spores can be used as controls, to test for the efficacy of the device during use.
যাবজ্জীবন কারাদণ্ড ভোগের ক্ষেত্রে সাজার প্রকৃতি কিরূপ হবে?
Correct Answer:
ক: সশ্রম
পাট উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি ?
Correct Answer:
গ: ভারত
Explanation:
পাট উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি ? সঠিক উত্তর ভারত FAO – এর তথ্য মতে ভারত সর্বোচ্চ ১৯ লাখ মে. টন পাট উৎপাদন করে শীর্ষ অবস্থানে রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে বাংলাদেশ ও চীন, যাদের উৎপাদন যথাক্রমে ৮ লক্ষ মে. টন এবং ৬৮ হাজার মে. টন।
যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক সংঘটিত খুনের সর্বনিম্ন শাস্তি কি?
Correct Answer:
ক: মৃত্যুদণ্ড
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যু খরচ--
Correct Answer:
গ: একই থাকে
Explanation:
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যু খরচ-- সঠিক উত্তর একই থাকে বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে কি বিদ্যুৎ খরচ একই হয় নাকি কম হয়?আমরা সাধারণত দুই প্রকারের ফ্যান রেগুলেটর ব্যবহার করে থাকি। (ক) ইলেকট্রিক্যাল রেগুলেটর (খ) ইলেকট্রনিক রেগুলেটর। ইলেকট্রিক্যাল রেগুলেটর তৈরি হয় ট্যাপিং যুক্ত ইন্ডাকটরের দ্বারা। বৈদ্যুতিক ফ্যান চলার সময় এই রেগুলেটর কমিয়ে দিলে ফ্যানের রোটেশন কমে কিন্তু রেগুলেটর উত্তপ্ত হয়। এই অপ্রয়োজনীয় উত্তাপের কারনে বৈদ্যুতিক পাওয়ার খরচ হয়। ফলে ইলেকট্রিক্যাল রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম - বেশির সাথে রেগুলেটর লস যথাক্রমে বেশি ও কম হয় ফলে বৈদ্যুতিক পাখার গতি যাই হোক, বিদ্যুৎ খরচ প্রায় একই হয়। অন্যদিকে ইলেকট্রনিক রেগুলেটর তৈরি হয় থাইরিস্টর জাতীয় ইলেকট্রনিক সুইচিং ডিভাইস দিয়ে। এতে অপ্রয়োজনীয় উত্তাপের পরিমাণ অত্যন্ত নগন্য থাকায় রেগুলেটর লস হয় না বললেই চলে। ফলে বৈদ্যুতিক পাখার গতি কমালে বিদ্যুৎ খরচ কমে এবং পাখার গতি বাড়ালে বিদ্যুৎ খরচ বাড়ে। তাই ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম হলে বিদ্যুৎ খরচও কম হয়
জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে?
Correct Answer:
খ: যকৃত
Explanation:
জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে? সঠিক উত্তর যকৃত যকৃৎ মেরুদণ্ডী ও অন্যান্য কিছু প্রাণীদেহে অবস্থিত একটি আভ্যন্তরিক অঙ্গ। এটি বক্ষপিঞ্জরে মধ্যচ্ছদার নিচের অংশে অবস্থিত। একে চলতি বাংলায় কলিজা বলে সচরাচর উল্লেখ করা হয়। যকৃৎ দেহের বৃহত্তম গ্রন্থি। এর ওজন দেহের মোট ওজনের (৩ - ৫%)। এটি ২টি খণ্ডে বিভক্ত: ডান এবং বাম। প্রাণীদেহে বিপাকে ও অন্যান্য কিছু শারীরবৃত্তীয় কাজে যকৃত প্রধান ভূমিকা পালন করে। গ্লাইকোজেনের সঞ্চয়, প্লাজমা প্রোটিন সংশ্লেষণ, ঔষুধ বা অন্যান্য রাসায়নিক নির্বিষকরণে এর ভূমিকা গুরুত্বপূর্ণ।
তড়িৎ কারেন্ট হলো কোনো তড়িৎ পরিবাহকের মধ্য দিয়ে--
Correct Answer:
খ: ইলকট্রনের প্রবাহ
Explanation:
তড়িৎ কারেন্ট হলো কোনো তড়িৎ পরিবাহকের মধ্য দিয়ে-- সঠিক উত্তর ইলকট্রনের প্রবাহ তড়িৎ কারেন্ট হলো কোনো তড়িৎ পরিবাহকের মধ্য দিয়ে ইলকট্রনের প্রবাহ। নিউট্রন, প্রোটন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত । পজিট্রন হল ইলকট্রনের অ্যান্টিমাটার । Normal 0 false false false EN - US X - NONE X - NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso - style - name:"Table Normal"; mso - tstyle - rowband - size:0; mso - tstyle - colband - size:0; mso - style - noshow:yes; mso - style - priority:99; mso - style - qformat:yes; mso - style - parent:""; mso - padding - alt:0in 5.4pt 0in 5.4pt; mso - para - margin - top:0in; mso - para - margin - right:0in; mso - para - margin - bottom:10.0pt; mso - para - margin - left:0in; line - height:115%; mso - pagination:widow - orphan; font - size:11.0pt; font - family:"Calibri", "sans - serif"; mso - ascii - font - family:Calibri; mso - ascii - theme - font:minor - latin; mso - hansi - font - family:Calibri; mso - hansi - theme - font:minor - latin; mso - bidi - font - family:"Times New Roman"; mso - bidi - theme - font:minor - bidi;}
অর্কিড কি ধরনের উদ্ভিদ?
Correct Answer:
গ: পরাশ্রয়ী
Explanation:
অর্কিড কি ধরনের উদ্ভিদ? সঠিক উত্তর পরাশ্রয়ী সিংহভাগ অর্কিডই পরাশ্রয়ী, তবে ভূমিজ অর্কিডও আছে, আছে মৃতজীবীও। পৃথিবীর সব মহাদেশেই অর্কিড দেখা যায়।
'অর্কিড' কি ধরনের উদ্ভিদ?
Correct Answer:
খ: পরাশ্রয়ী
Explanation:
'অর্কিড' কি ধরনের উদ্ভিদ? সঠিক উত্তর পরাশ্রয়ী অর্কিড হচ্ছে সপুষ্পক উদ্ভিদের একটি পরিবারের নাম। সিংহভাগ অর্কিডই পরাশ্রয়ী, তবে ভূমিজ অর্কিডও আছে, আছে মৃতজীবীও। পৃথিবীর সব মহাদেশেই অর্কিড দেখা যায়।
জীবের রাসায়নিক গঠন উপাদান কি?
Correct Answer:
খ: DNA
Explanation:
জীবের রাসায়নিক গঠন উপাদান কি? সঠিক উত্তর DNA জীবের রাসায়নিক গঠন উপাদান - DNA আদিকোষী উদ্ভিদ ও প্রাণির রাসায়নিক গঠন উপাদান - RNA NDA ও AND এই প্রশ্নের সাথে অসামঞ্জস্যপূর্ণ
'প্রিন্সেস ডায়না' কোন সুরঙ্গ পথে দুর্ঘনায় নিহত হয়?
Correct Answer:
ঘ: আলমা ডি টানেল
Explanation:
'প্রিন্সেস ডায়না' কোন সুরঙ্গ পথে দুর্ঘনায় নিহত হয়? সঠিক উত্তর আলমা ডি টানেল ১৯৯৭ সালের আগস্ট মাসের ৩১ তারিখে রাত সাড়ে বারোটার কাছাকাছি সময়ে মার্সিডিজ এস - ২৮০ ব্র্যান্ডের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্যারিসের অ্যালমা ব্রিজের নিচে টানেলের পিলারে সজোরে আঘাত হানে। সে গাড়িতেই ছিলেন তর্কযোগ্যভাবে গত শতাব্দীর সবচাইতে বিখ্যাত রাজবধূ প্রিন্সেস ডায়না। ছিলেন ডায়ানার দেহরক্ষী ট্রেভর জেনিস। সেই মর্মান্তিক দুর্ঘটনায় একমাত্র ট্রেভর জেনিস ছাড়া কেউ প্রাণে বাঁচেনি।
ধ্রুবতারা দেখা যায় ---
Correct Answer:
গ: উত্তর গোলার্ধে
Explanation:
ধ্রুবতারা দেখা যায় --- সঠিক উত্তর উত্তর গোলার্ধে পৃথিবীর উত্তর মেরুর অক্ষ বরাবর দৃশ্যমান তারা ধ্রুবতারা নামে পরিচিত। রাত বাড়ার সাথে সাথে আকাশের দৃশ্যমান সকল তারা তাদের অবস্থান পরিবর্তন করে। শুধুমাত্র ধ্রুবতারাই মোটামুটি একই স্থানে দৃশ্যত থাকে।
'স্ত্রী এনোফিলিস মশাই ম্যালেরিয়ার জীবাণু বহন করে'-- এটি কার উক্তি?
Correct Answer:
ক: মেজর রোনান্ড রস
Explanation:
'স্ত্রী এনোফিলিস মশাই ম্যালেরিয়ার জীবাণু বহন করে'-- এটি কার উক্তি? সঠিক উত্তর মেজর রোনান্ড রস স্যার রোনাল্ড রস (১৩ই মে, ১৮৫৭ – ১৬ই সেপ্টেম্বর, ১৯৩২) একজন স্কটিশ (ব্রিটিশ) চিকিৎসক ও ব্যাকটেরিয়াবিজ্ঞানী ছিলেন। চিকিৎসাবিজ্ঞানে উচ্চশিক্ষা সনদ লাভের পরে তিনি ভারতীয় চিকিৎসাব্যবস্থাতে যোগদান করেন। তিনি তৃতীয় ইঙ্গ - বর্মী যুদ্ধে (১৮৮৫) অংশগ্রহণ করেন। এরপর তিনি ১৮৮৮ ও ১৮৮৯ সালে আবার লন্ডনে গিয়ে ব্যাকটেরিয়াবিজ্ঞানে পড়াশোনা শেষ করে ভারতে ফেরত আসেন। সেখানে তিনি স্যার প্যাট্রিক ১৮৯৭ সালে অ্যানোফিলিস জাতীয় মশার পৌষ্টিকনালীতে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণু প্লাসমোডিয়াম আবিষ্কার করেন। তিনি সুস্থ ও সংক্রমিত পাখিদেরকে অধ্যয়ন করে প্লাসমোডিয়াম জীবাণুর সমগ্র জীবনচক্র সম্পর্কে জ্ঞানার্জন করেন। তিনি দেখান যে মশার লালাগ্রন্থিতে প্লাসমোডিয়াম জীবাণু থাকে এবং মশার কামড়ের মাধ্যমে এটি অন্য পোষকের দেহে সংক্রমিত হয়। তাঁর এই কাজের উপর ভিত্তি করে অ্যানোফিলিস মশার বংশবিস্তার রোধের মাধ্যমে ম্যালেরিয়া রোগ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা হয়। যার ফলে বিশ্বজুড়ে বহু কোটি মানুষের প্রাণরক্ষা পেয়েছে। রস ১৯০২ সালে ম্যালেরিয়া রোগের উপরে গবেষণার জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
কোন সমীকরণের সাহায্যে বাফার দ্রবণের পি এইচ মান গণনা করা হয়?
Correct Answer:
ক: হেন্ডারসন সমীকরণের দ্বারা
Explanation:
কোন সমীকরণের সাহায্যে বাফার দ্রবণের পি এইচ মান গণনা করা হয়? সঠিক উত্তর হেন্ডারসন সমীকরণের দ্বারা দ্য হেন্ডারসন হেসেলবাখ সমীকরণ একটি গানিতিক প্রকাশ যা একটি বাফার বা বাফার সমাধানের পিএইচ গণনা করতে দেয়। এটি এসিডের পি কেএ এবং বাফার দ্রবণে উপস্থিত কনজুগেট বেস বা লবণ এবং এসিডের ঘনত্বের মধ্যে অনুপাতের ভিত্তিতে তৈরি।
আমরা যে চক দিয়ে লিখি তা হচ্ছে---
Correct Answer:
গ: ক্যালসিয়াম কার্বনেট
Explanation:
আমরা যে চক দিয়ে লিখি তা হচ্ছে--- সঠিক উত্তর ক্যালসিয়াম কার্বনেট আমরা যে চক দিয়ে লিখি তার প্রধান উপাদান ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম ক্লোরাইড , ক্যালসিয়াম ফসফেট ও ক্যালসিয়াম সালফেট চক পাউডারের উপাদান নয়।
কোন রঙ বেশি দূর থেকে দেখা যায়?
Correct Answer:
খ: লাল
Explanation:
কোন রঙ বেশি দূর থেকে দেখা যায়? সঠিক উত্তর লাল লাল রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো বেশি দূর থেকে দেখা যায়। তাই লাল আলো বেশি দূর থেকে দেখা যায়। এ কারণে বিভিন্ন ধরনের সিগন্যাল তৈরির ক্ষেত্রে লাল আলোকে প্রাধান্য দেওয়া হয়।
কেঁচো শ্বাসকার্য চালায়
Correct Answer:
খ: ত্বকের সাহায্যে
Explanation:
কেঁচো শ্বাসকার্য চালায় সঠিক উত্তর ত্বকের সাহায্যে কেঁচো ( Metaphir posthuma) এনিলিডা বা আঙ্গুরীমাল পর্বের অতি পরিচিত মাটিতে গর্ত খুঁড়ে বাস করা প্রাণী। কেঁচো কে 'কৃষকের বন্ধু ' বলা হয়। কেঁচো শ্বাসকার্য চালায় ত্বকের সাহায্যে।
রাস্তা ও ছাদের আন্তরণ হিসেবে ববহৃত পিচ কোনটি থেকে তৈরি হয়?
Correct Answer:
গ: পেট্রোলিয়ামের অবশেষে
Explanation:
রাস্তা ও ছাদের আন্তরণ হিসেবে ববহৃত পিচ কোনটি থেকে তৈরি হয়? সঠিক উত্তর পেট্রোলিয়ামের অবশেষে অপরিমোধিত পেট্রোলিয়াম পরিশোধন করার পরে অবশেষ হিসেবে পিচ পাওয়া যায় ।
নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়?
Correct Answer:
গ: নিপা পাম
Explanation:
নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়? সঠিক উত্তর নিপা পাম Nipa Fruticans সাধারণভাবে Nipa palm নামে পরিচিত। বাংলায় একে গোলপাতা বলে । গোলপাতা ম্যানগ্রোভ বনাঞ্চলের একটি অন্যতম প্রধান উদ্ভিদ। এছাড়াও ম্যানগ্রোভ বনাঞ্চলে আরাে যে উদ্ভিদ গুলো পাওয়া যায় তাদের মধ্যে রয়েছে গেওয়া , কেওড়া গরান, আমুর ,বাইন, পশুর ইত্যাদি।
পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে-
Correct Answer:
গ: সিলিকন
Explanation:
পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে- সঠিক উত্তর সিলিকন পৃথিবী তৈরির প্রধান উপাদান সিলিকন। সিলিকন একটি মৌল, এর প্রতীক Si ও পারমানবিক সংখ্যা 14। এটি মূলত ধুলি, বালি গ্রহাণুপুঞ্জ এবং গ্রহসমুহে সিলিকনের অক্সাইড (সিলিকা) বা সিলিকেট আকারে থাকে। পৃথিবীর ভূত্বকের প্রায় ৯০% সিলিকেট যৌগে গঠিত এবং এটি পৃথিবীর ভূত্বকে অক্সিজেনের পর দ্বিতীয় সর্বাধিক প্রাপ্ত মৌল (ভর হিসেবে প্রায় ২৮%)
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুত খরচ-
Correct Answer:
গ: একই হয়
Explanation:
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুত খরচ- সঠিক উত্তর একই হয় বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয়। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ প্রবাহ হ্রাস পায় এবং উত্তাপে পরিণত হয় কাজে বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে তাপ প্রবাহমাত্রা কমলেও বিদ্যুৎ খরচ একই হয়।
পচা ডিমের গন্ধের জন্য দ্বায়ী-
Correct Answer:
খ: হাইড্রোজেন সালফাইড
Explanation:
পচা ডিমের গন্ধের জন্য দ্বায়ী- সঠিক উত্তর হাইড্রোজেন সালফাইড পঁচা ডিমের জন্য দায়ী হাইড্রোজেন সালফাইড। পচা ডিমে হাইড্রোজেন সালফাইড গ্যাস জমে যাওয়ার দরুন পানির ঘনত্বের চেয়ে কম হয়, এজন্য পচা ডিম পানিতে ভাসে।
ম্যালেরিয়ার জীবাণু বহনকারী মশার নাম কি?
Correct Answer:
খ: এনোফিলিস
Explanation:
ম্যালেরিয়ার জীবাণু বহনকারী মশার নাম কি? সঠিক উত্তর এনোফিলিস ম্যালেরিয়ার জীবাণু হলো প্লাজমোডিডা পরিবারের স্পোরোজোয়া শ্রেণিভুক্ত হেমোসপোর্ডিয়া গ্রুপের একটি ক্ষুদ্র প্রোটোজোয়া। মানব সামাজে ম্যালেরিয়া বিস্তারে এনোফিলিস মশা একমাত্র বাহক। পৃথিবীর বিভিন্ন দেশে এ মশার ৩৫ টি প্রজাতি আছে।
জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য ব্যবহৃত হয় ----
Correct Answer:
খ: ফর্মালিন
Explanation:
জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য ব্যবহৃত হয় ---- সঠিক উত্তর ফর্মালিন মিথান্যাল বা ফরম্যালডিহাইডের ৪০% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ফরমালিন একটি কার্যকরী জীবাণুনাশক। তাই জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য ফরমালিন ব্যবহার করা হয়।
কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়?
Correct Answer:
ক: ক্রোমোপ্লাস্ট
Explanation:
কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়? সঠিক উত্তর ক্রোমোপ্লাস্ট রঙিন (সবুজ ছাড়া) প্লাস্টিডকে ক্রোমােপ্লাস্ট বলে। ক্যারােটিন (কমলা - লাল) এবং জ্যান্থােফিল (হলুদ) পিগমেন্টের জন্যে এরা রঙিন হয়। উদ্ভিদের যেসব অঙ্গ বর্ণময় সেসব অঙ্গে ক্রোমােপ্লাস্ট থাকে। ক্রোমােপ্লাস্টের উপস্থিতির জন্য পুষ্প, পাতা, ফল ও বীজ সুন্দর হয়, তাই কীটপতঙ্গ আকৃষ্ট হয়ে পরাগায়নে সাহায্য করে। রঙের কারণে ফল এবং বীজের বিস্তারেও এদের ভূমিকা রয়েছে।
আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশ্যা সবচেয়ে বেশি-
Correct Answer:
খ: অস্টেলিয়া ও নিউজিল্যান্ডে
দোলক ঘড়ি দ্রুত চলে-
Correct Answer:
ঘ: শীতকালে
Explanation:
দোলক ঘড়ি দ্রুত চলে- সঠিক উত্তর শীতকালে দোলক ঘড়ি সাধারণত ধাতুর তৈরী। শীতকালে ঐ ধাতুনির্মিত তারের দৈর্ঘ্য কমে যায়। সূত্র মতে Ta√L. অর্থাৎ দৈর্ঘ্য কমায় দোলনকাল কম হবে। এর অর্থ হলো একটি দোলন সম্পন্ন করতে কম সময় লাগবে।
বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে খরচ-
Correct Answer:
ঘ: একই হয়
Explanation:
বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে খরচ- সঠিক উত্তর একই হয় ইলেকট্রিক্যাল রেগুলেটর তৈরি হয় ট্যাপিং যুক্ত ইন্ডাকটরের দ্বারা। বৈদ্যুতিক ফ্যান চলার সময় এই রেগুলেটর কমিয়ে দিলে ফ্যানের রোটেশন কমে কিন্তু রেগুলেটর উতপ্ত হয়। বৈদ্যুতিক ফ্যান চলার সময় এই রেগুলেটর কম বেশির সাথে রেগুলেটর লস যথাক্রমে বেশি ও কম হয় কিন্তু বিদ্যুৎ খরচ একই হয়।
Surgical instrument জীবাণুমুক্ত করার সবচেয়ে ভালো পদ্ধতি কোনটি?
Correct Answer:
খ: Autoclave
Explanation:
Surgical instrument জীবাণুমুক্ত করার সবচেয়ে ভালো পদ্ধতি কোনটি? সঠিক উত্তর Autoclave Surgical instrument জীবাণুমুক্ত করার সবচেয়ে ভালো পদ্ধতি Autoclave । Autoclave পদ্ধতিতে কোনো instrument - কে disinfect ও sterilised করতে উচ্চতাপমাত্রা ও চাপে জলীয় বাষ্প মাধ্যমে সকল আণুবীক্ষণিক জীবাণু ও স্পোর মেরে ফেলা হয় । যেহেতু একই সাথে অল্প সময়ের মধ্যে এ কাজটি করা হয় তাই এটিই সহজ পদ্ধতি ।
উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় --
Correct Answer:
ক: কাণ্ডের অগ্রভাবে
Explanation:
উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় -- সঠিক উত্তর কাণ্ডের অগ্রভাবে উদ্ভিদের দেহের সকল অংশেই কম বেশি বৃদ্ধি পায় তবে কান্ড এবং ফুলের অগ্রভাগে উদ্ভিদের বৃদ্ধি মাত্রা সবচেয়ে বেশি।
উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় ---
Correct Answer:
ক: কাণ্ডের অগ্রভাগে
Explanation:
উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় --- সঠিক উত্তর কাণ্ডের অগ্রভাগে উদ্ভিদের বিশেষ দিকে যেমন: আলোর দিকে, মাটির দিকে পানির দিকে বৃদ্ধি পাওয়াকে দিঙমুখিতা বলে বলে। দিঙমুখিতার কারণে কাণ্ড ও মূলের বৃদ্ধি বেশি ঘটে।
গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে?
Correct Answer:
গ: নিন্মভূমি পানিতে নিমজ্জিত হবে
একটি জ্বলন্ত মোমবাতিতে কাঁচের গ্লাস দ্বারা ঢাকলে মোমবাতি নিভে যায়, কারণ -----
Correct Answer:
ঘ: গ্লাসের ভিতর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়
Explanation:
একটি জ্বলন্ত মোমবাতিতে কাঁচের গ্লাস দ্বারা ঢাকলে মোমবাতি নিভে যায়, কারণ ----- সঠিক উত্তর গ্লাসের ভিতর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় একটি জ্বলন্ত মোমবাতিতে কাঁচের গ্লাস দ্বারা ঢাকলে মোমবাতি নিভে যায়, কারণ - - গ্লাসের ভিতর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়।
দেহের প্রতিরক্ষণ ও আত্মরক্ষায় সাহায্য করে-
Correct Answer:
খ: শ্বেতকণিকা
Explanation:
দেহের প্রতিরক্ষণ ও আত্মরক্ষায় সাহায্য করে- সঠিক উত্তর শ্বেতকণিকা দেহের প্রতিরক্ষণ ও আত্মরক্ষায় সাহায্য করে - শ্বেতকণিকা । দেহের প্রতিরক্ষণ ও আত্মরক্ষায় সাহায্য করে শ্বেতকণিকা । হিমোগ্লোবিনবিহীন এই শ্বেত রক্তকণিকাকে ইংরেজিতে White Blood Cell বা WBC বলে । এরা দেহের আকার পরিবর্তনের মাধ্যমে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে । অন্যদিকে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং লোহিত রক্তকণিকা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে ।
দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধিসাধনের জন্য কোন উপাদানটি দরকার?
Correct Answer:
খ: আমিষ
Explanation:
দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধিসাধনের জন্য কোন উপাদানটি দরকার? সঠিক উত্তর আমিষ দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনের জন্য প্রয়োজন আমিষের। আমিষ শিশুদের দৈহিক বৃদ্ধি সাধন ও দেহ গঠন করে। আমাদের দেহের কোষগুলো প্রতিনিয়তই ক্ষয়প্রাপ্ত হয়। এই ক্ষয়প্রাপ্ত স্থানে নতুন কোষগুলো গঠন করে ক্ষয়পূরণ করতে ও কোনো ক্ষতস্থান সারাতে প্রোটিনের ভূমিকা রয়েছে। যখন দেহে চর্বি ও শর্করার অভাব দেখা যায় তখন প্রোটিন তাপশক্তি উৎপাদনের কাজ করে।
বাংলাদেশে টিভি সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগনাল পাঠানো হয় -
Correct Answer:
খ: ফ্রিকুয়েন্সি মডুলেশন করে
হাইড্রোইলেকট্রিসিটি তৈরি করতে দরকার হয়-
Correct Answer:
ক: পানি
Explanation:
হাইড্রোইলেকট্রিসিটি তৈরি করতে দরকার হয়- সঠিক উত্তর পানি হাইড্রোইলেকট্রিসিটি বা পানি বিদ্যুৎ : পানি শক্তির অন্যতম উৎস। পানির প্রবাহকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করাকে বলা হয় হাইড্রোইলেকট্রিসিটি।
কোন নভোচারী সর্বপ্রথম পৃথিবী প্রদিক্ষণ করেন ?
Correct Answer:
ঘ: ইউরি গ্যাগারিন
জীবের রাসয়নিক গঠন উপাদানকে বলা হয়-
Correct Answer:
খ: DNA
Explanation:
জীবের রাসয়নিক গঠন উপাদানকে বলা হয়- সঠিক উত্তর DNA ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড (DNA) একটি নিউক্লিক এসিড যা জীবদেহের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের জিনগত নির্দেশ ধারণ করে। ডিএনএর প্রধান কাজ জিনগত কোড ব্যবহার করে প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড এর ক্রম তৈরি করা।