22nd BCS Preliminary Test MCQs
Showing 50 questions (Total: 95)
Assert ---- Dissent.
Correct Answer:
A: Affirm --- Object
Explanation:
Assert ---- Dissent. Correct Answer Affirm --- Object মূল শব্দ Assert অর্থ দাবি করা, দৃঢ়ভাবে ঘোষণা করা, এবং Dissent অর্থ আপত্তি করা, অনুমোদন করতে অস্বীকার করা। এ শব্দজোড়া পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করছে। 'ক'তে আছে - Affirm - দৃঢ়ভাবে ঘোষণা করা, নিশ্চিত রুপে বলা। Object - আপত্তি করা, অভিযোগ করা, অস্বীকার করা। 'খ' তে আছে Reject - বাতিল করা, প্রত্যাখ্যান করা, অগ্রাহ্য করা। Disapprove - প্রত্যাখ্যান করা, বাতিল করা, অনুমোদন না করা। 'গ' তে আছে - Acknowledge - স্বীকার করা, মেনে নেওয়া, প্রাপ্তি স্বীকার। Recognize - স্বীকৃতি দেওয়া, চিনতে পারা প্রভৃতি। 'ঘ' তে আছে - endorse - অনুমোদন করা । Ratify - অনুমোদন করা ও দেয়া । ওপরের choice গুলোর শব্দ জোড়া বিশ্লেষণ করলে দেখা যায় মূল শব্দ জোড়ার সঙ্গে একমাত্র choice 'ক' - এর শব্দ জোড়ারই মিল রয়েছে। সুতরাং সঠিক উত্তর 'ক'।
Government has been entrusted _____ elected politicians.
Correct Answer:
C: to
Explanation:
Government has been entrusted _____ elected politicians. Correct Answer to Entrusted with + something - কোনো কিছুতে আস্থা স্থাপন করা। Entrusted for - এ জাতীয় ব্যবহার ভুল। Entrusted at - এ জাতীয় ব্যবহার ভুল । যেহেতু শূন্যস্থানের পরে elected politicians দ্বারা ব্যক্তিবর্গ নির্দেশ করছে। সুতরাং সঠিক উত্তর 'গ'।
Vacillate ---- Hesitate.
Correct Answer:
D: Irresolute --- Indecisive
Explanation:
Vacillate ---- Hesitate. Correct Answer Irresolute --- Indecisive 81(√3)<sup>2x</sup>=1Here x=-4So, Correct answer is -4
Submission ------ Yielding.
Correct Answer:
C: Compliant --- Acquiescent
Explanation:
Submission ------ Yielding. Correct Answer Compliant --- Acquiescent এখানে মূলশব্দ Submission অর্থ হলো আনুগত্য, নম্রতা, বশ্যতা আর yielding অর্থ হলো নম্র, বিনয়ী। অন্যদিকে , 'ক' - তে আছে subjection পরাধীনতা ,বশ্যতা, দমন ইত্যাদি। Liberation - মুক্তি, স্বাধীনতা, । 'খ' - তে আছে, Restrain - দমন করা। ,নিয়ন্ত্রণ করা, বাঁধা প্রদান। Indulge - সাধ মিটানো , পরিতৃপ্ত করা । 'গ' তে আছে, Compliant - রাজী, সম্মত। Acquiescent - সম্মতি, রাজী, মৌনসম্মতি ।'ঘ' তে আছে, Restriction - বাঁধা, নিষেধ। Relaxation - প্রশমন , শ্লথ ,কম কঠোরতাপূর্ণ। এখানে মূল জোড়ায় সম্পর্ক হলো যে ব্যক্তি Yielding (নম্র) তার মধ্যেই থাকে Submission (নম্রতা) । অনুরুপ উত্তর 'গ' - তে দেখা যাচ্ছে, যার মধ্যে Acquiescent আছে সে - ই compliant (সম্মত) । সুতরাং সঠিক উত্তর 'গ'।
Distort ---- Twist.
Correct Answer:
C: Harmonize --- Balance
Explanation:
Distort ---- Twist. Correct Answer Harmonize --- Balance এখানে মূল শব্দ জোড়ার Distort অর্থ বিকৃত করা এবং Twist অর্থ মোচড়ানো ,বিকৃত করা প্রভৃতি। অর্থাৎ শব্দ জোড়া পরস্পর সমার্থক অর্থ প্রকাশ করছে। 'ক' তে আছে - Straighten - সোজা করা। Bend - বাকনো । 'খ' তে আছে - Deform - বিকৃতকরণ। Reform - সংশোধন ।'গ' তে আছে - Harmonize - সমন্বয় সাধান করা, খাপ খাওয়া। Balance - সদৃশ করা , ভারসাম্য অবস্থান রাখা। 'ঘ' তে আছে - Observe - পর্যবেক্ষণ করা, পালন করা, উদযাপন করা। Blur - দুর্বোধ্য ,অস্পস্ট, কলংক ,দাগ। ওপরের choice গুলোর মধ্যে শুধুমাত্র 'গ' উত্তরের শব্দ জোড়াই পরস্পর সমার্থক অর্থ প্রকাশ করছে। অতএব সঠিক উত্তর 'গ'।
In spite of my requests, he did not _____
Correct Answer:
A: give in
Explanation:
In spite of my requests, he did not _____ Correct Answer give in প্রদত্ত phrasal verb গুলোর অর্থ হলো - Give in - আত্মসমর্পণ করা ; বশ্যতা স্বীকার করা। Fall in - ভেঙে করা ,সারি বেধে দাঁড়ানো। Get forth - উদগীরণ করা, নিঃসৃত করা /হওয়া । Give in দিয়েই বাক্যটি অর্থবোধক হয় - 'আমার অনুরোধ সত্ত্বেও সে বশ্যতা স্বীকার করেনি। 'সুতরাং উত্তর ক'।
To stay healthy, we must plan to have a balanced _____.
Correct Answer:
B: diet
Explanation:
To stay healthy, we must plan to have a balanced _____. Correct Answer diet বাক্যে have অর্থ হলো খাওয়া। এক্ষেত্রে balanced food এবং balanced diet ব্যবহারের সম্ভবনা রয়েছে। Outlook (দৃশ্য) এবং figure (সংখ্যা) খাওয়া যায় না। সুতরাং diet এবং food - এর মধ্যে balanced food - এ জাতীয় phrase এর ব্যবহার তেমন দেখা যায় না । তাছাড়া food - এর আগে a বসানো যায় না, diet - এর আগে বসে। সুতরাং উত্তর 'খ' সঠিক।
He has paid the penalty _____ his crimes _____ five years in prison.
Correct Answer:
A: for, with
Explanation:
He has paid the penalty _____ his crimes _____ five years in prison. Correct Answer for, with paid for + something /action - পুরস্কার ,শাস্তি প্রদান। ৫ বছর কারাদন্ড সহ - অর্থে five year - এর পূর্বে with বসবে। সুতরাং সঠিক উত্তর 'ক'।
Cul-de-sac
Correct Answer:
B: dead end
Explanation:
Cul-de-sac Correct Answer dead end Cul - de - sac একটি ফরাসি শব্দ, যার অর্থ হলো কানাগলি। অন্যদিকে, selection - নির্বাচন ; dead end - কানাগলি; error - ভুল ; bubble - বুদবুদ, অবাস্তব, চিন্তা বা পরিকল্পনা । সুতরাং উত্তর 'খ' সঠিক।
The children studied in a class room _____ windows were never opened.
Correct Answer:
D: whose
Explanation:
The children studied in a class room _____ windows were never opened. Correct Answer whose বাক্যের শূন্যস্থানের পূর্বের অংশটির অর্থ হলো শিশুরা একটি কক্ষে অধ্যয়ন করল। আর পরের অংশটির অর্থ করা যায়, জানালাগুলো কখনো খোলা হয়নি। দুটি অংশকে একত্র করতে হলে relative pronoun থাকায় এদের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে। আর সম্পর্ক বোঝানোর ক্ষেত্রে relative pronoun এর possessive হয় অর্থাৎ whose (যার) হবে।
The path ______ paved, so we were able to walk through the path.
Correct Answer:
B: had been
Explanation:
The path ______ paved, so we were able to walk through the path. Correct Answer had been বাক্যে past tense - এ দুটি clause রয়েছে এবং এখানে অতীতকালের দুটি কাজের কথা নির্দেশ করা হয়েছে। নিয়মানুযায়ী পূর্বে সংগঠিত কাজটির হবে past perfect tense আর পরেরটি হবে past perfect tense . আমরা রাস্তাটিতে হাটতে সমর্থ হয়েছিলাম (So, we were able to walk through the path) যেহেতু ইতিপূর্বে রাস্তাটি পাকা করা হয়েছিল। সুতরাং পাকা করার কাজটি আগে হয়েছিল (The path had been paved). সুতরাং 'খ' উত্তরটি সঠিক।
We must keep our fingers _____ that the weather will stay fine for the picnic tomorrow.
Correct Answer:
D: cressed (crossed)
Explanation:
We must keep our fingers _____ that the weather will stay fine for the picnic tomorrow. Correct Answer cressed (crossed) Keeping fingers raised, keeping fingers pointed or keeping fingers lifted এ জাতীয় phrase সচরাচার দেখা যায় না। কিন্তু keep one's fingers crossed (cressed ) অর্থ হলো আশা পোষণ করা, কামনা করা । সুতরাং উত্তর 'ঘ' সঠিক।
They have _____ their support for our case.
Correct Answer:
A: pledged
Explanation:
They have _____ their support for our case. Correct Answer pledged pledge - অঙ্গীকার করা, প্রতিজ্ঞা করা, জানানত রাখা। provide - সরবরাহ করা, সংস্থান করা। defere - বিলম্বিত করা, স্থগিত করা/মুলতবি করা। disavow - অস্বীকার করা । সুতরাং অর্থানুসারে 'ক' - ই most appropriate।
Data bases sit on computer disks, humming away implies.
Correct Answer:
C: Data bases make soft-sound but ate working away
Explanation:
Data bases sit on computer disks, humming away implies. Correct Answer Data bases make soft-sound but ate working away Humming away অর্থ হলো অনবরত গুণগুণ করে কাজ করে চলে। এক্ষেত্রে (ক) - তে বলা হচ্ছে Data base হলো গানের যন্ত্র, (খ) - তে বলা হচ্ছে এটি ব্যবহার অযোগ্য এবং স্থবির । ঘ তে বলা হচ্ছে এটি অতীতের বিষয়। আর (গ) তে বলা হয়েছে এটি মৃদু আওয়াজ সৃষ্টি করে, কাজ করে চলে , যা মূল বাক্যের অর্থের সথে সংগতিপূর্ণ । সুতরাং (গ) সঠিক।
Read the following passage and answer questions. On the face of it, telescopes and data bases sound like very different things. Telescopes sit on the top of mountains, and are pointed at the skies; data bases sit on computer hard disks, humming away and
Correct Answer:
D: The contemporary astronomer needs a telescope equipped with digital sensors to explore the universe.
Explanation:
Read the following passage and answer questions. On the face of it, telescopes and data bases sound like very different things. Telescopes sit on the top of mountains, and are pointed at the skies; data bases sit on computer hard disks, humming away and Correct Answer The contemporary astronomer needs a telescope equipped with digital sensors to explore the universe. Option - (ক) - তে বলা হয়েছে বিশ্বকে আবিষ্কার করতে telescope প্রয়োজন যা উপরোল্লেখিত লাইনটি হতে ভুল বলে ধরা যায়। Option (খ) - তে বলা হয়েছে বিশ্বকে আবিষ্কার করতে telescope প্রয়োজন যা উপরোল্লেখিত লাইনটি হতে ভুল বলে ধারা যায়। Option (গ) তে বলা হয়েছে। astronomer - দের ভারী যন্ত্রপাতি প্রয়োজন অথচ এ জাতীয় কথা passage - এ বলা হয়নি। Option (ঘ) - তে বলা হয়েছে diyital sensor যুক্ত telescope প্রয়োজন, যার সমর্থন পাওয়া যায় দ্বিতীয় প্যারার প্রথম বাক্য থেকে। সুতরাং উত্তর (ঘ) ই সঠিক।
Modern data base produce reams of observational data.
Correct Answer:
A: Data bases produce a lot of information
Explanation:
Modern data base produce reams of observational data. Correct Answer Data bases produce a lot of information Produce reams of observational data - এতে reams অর্থ হলো ভুরিভুরি, প্রচুর। Option (ক) - তে বলা হয়েছে a lot of information প্রচুর তথ্য Option (খ) - তে বলা হয়েছে packed with paper কাগজে মোড়ানো । Option (গ) তে বলা হয়েছে create information instantly - তৎক্ষণিকভাবে তথ্য তৈরি করে। Option (ঘ) - তে বলা হয়েছে of limited use in strong information তথ্য সংরক্ষণ এর ব্যবহার সীমিত । সুতরাং এ ব্যাখ্যা হতে বুঝা যায় (ক) ই সঠিক।
Read the following passage and answer questions. On the face of it, telescopes and data bases sound like very different things. Telescopes sit on the top of mountains, and are pointed at the skies; data bases sit on computer hard disks, humming away and g
Correct Answer:
A: Telescopes and data bases complement each other for the astronomer
Explanation:
Read the following passage and answer questions. On the face of it, telescopes and data bases sound like very different things. Telescopes sit on the top of mountains, and are pointed at the skies; data bases sit on computer hard disks, humming away and g Correct Answer Telescopes and data bases complement each other for the astronomer Option (ক) - তে বলা হয়েছে - টেলিস্কোপ এবং ডেটাবেস উভয়ই পরস্পর পূরক। সুতরাং একটির কাজ অপরটির দ্বারা করা সম্ভব। Option (খ) - তে বলা হয়েছে টেলিস্কোপ এবং ডেটাবেস উভয়ই astronomer দের নিকট বিভ্রান্তিকর । উপরের option - গুলাে বিশ্লেষণ করে দেখা যায় (ক) উত্তরটিই সঠিক।
Parcel
Correct Answer:
B: piece of land
Explanation:
Parcel Correct Answer piece of land parcel অর্থ হলো মোড়ক, এর আরেক অর্থ হলো এক খণ্ড জমি। quarrel - ঝগড়া, বিবাদ, piece of land - জমির টুকরো; postage - ডাকমাশুল, unobstructed view - বাধাহীন দৃষ্টি। সুতরাং সঠিক উত্তর 'খ'।
Ruminant
Correct Answer:
A: Cud-chewing animal
Explanation:
Ruminant Correct Answer Cud-chewing animal Ruminant অর্থ হলো জাবর কাটা প্রাণী। অন্যদিকে, Cud - chewing animal - জাবর কাটা প্রাণী; Soup - ঝোল; Gossip - খোশগল্প ; Noise - maker - শোরগোলকারী। সুতরাং সঠিক উত্তর 'ক'।
A good title for the passage will be------
Correct Answer:
B: Digital telescope and exploration of the universe.
Explanation:
A good title for the passage will be------ Correct Answer Digital telescope and exploration of the universe. সাধারণত, একাধিক প্যারা বিশিষ্ট passage - এর title নির্ধারণের ক্ষেত্রে লক্ষ রাখতে হয় যে, title এর বিষয়টি যেন প্রতিটি প্যারার প্রথমে ও শেষে কোনো না কোনোভাবে বিদ্যমান থাকে। এখানে প্রথম প্যারায় telescope এবং data base - এর সম্পর্ক এবং exploration - এর উপস্থিতি ছাড়াই digital sensor যুক্ত করার মাধ্যমে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা যায়। অর্থাৎ আবিষ্কারের ক্ষেত্রে digital telescope - এর বিষয়টিকেই জোর দিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সুতরাং বক্তব্য বিষয়ের প্রাসঙ্গিকতার বিবেচনায় (খ) ই সঠিক উত্তর।
বাংলাদেশ-ভারত পানি চুক্তির মেয়াদ ------
Correct Answer:
ঘ: ৩০ বছর
Explanation:
বাংলাদেশ-ভারত পানি চুক্তির মেয়াদ ------ সঠিক উত্তর ৩০ বছর ৩০ বছর (১৯৯৬ - ২০২৬) মেয়াদি পানি চুক্তি স্বাক্ষরিত হয় ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ১২ ডিসেম্বর ' ৯৬ । চুক্তিতে স্বাক্ষর করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া।
ছয়-দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
Correct Answer:
খ: লাহোরে
Explanation:
ছয়-দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়? সঠিক উত্তর লাহোরে পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫ - ৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এটাই ইতিহাসে 'ছয় দফা কমূসূচি' নামে পরিচিত।
বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি?
Correct Answer:
খ: তৈরি পোশাক
Explanation:
বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? সঠিক উত্তর তৈরি পোশাক বাংলাদেশ উন্নয়ন ব্যুরো ২০১৬ অনুসারে বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় অর্থাৎ বাংলাদেশের সর্বাধিক রপ্তানি আয় (২০১৫ - ২০১৬) জুন আসে তৈরি পোশাক থেকে, ১৪৭৩৮.৭৪ মিলিয়ন মার্কিন ডলার এবং দ্বিতীয় অবস্থানে আছে নীটওয়্যার ১৩,৩৫৫.৪২ মিলিয়ন মার্কিন ডলার।
বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?
Correct Answer:
ক: কর্নওয়ালিস
Explanation:
বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? সঠিক উত্তর কর্নওয়ালিস মার্কিন স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশের প্রধান সেনাপতি ছিলেন লর্ড কর্নওয়ালিস । ১৭৯৩ সালের ২২ মার্চ তিনি 'চিরস্থায়ী বন্দোবস্ত' প্রথা চালুর মাধ্যমে সূর্যাস্ত আইন বলবৎ করেন।
কুমিল্লা বার্ড (BARD) --এর প্রতিষ্ঠাতা কে?
Correct Answer:
খ: আখতার হামিদ খান
Explanation:
কুমিল্লা বার্ড (BARD) --এর প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর আখতার হামিদ খান বার্ড (BARD) - এর পূর্ণ অভিব্যক্তি Bangladesh Academy for Rural Development । ১৯৫৯ সালে কুমিল্লার কোটবাড়িতে প্রখ্যাত সমাজকর্মী আখতার হামিদ খান ব্যক্তিগত উদ্যোগে এ প্রতিষ্ঠান স্থাপন করেন।
সিলেট কোন নদীর তীরে অবস্থিত?
Correct Answer:
খ: সুরমা
Explanation:
সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর সুরমা আড়িয়াল খাঁ নদীর তীরে ফরিদপুর ও মাদারীপুর, সুরমা নদীর তীরে সিলেট ও সুনামগঞ্জ, চন্দনা নদীর তীরে ফরিদপুর এবং রুপসা নদীর তীরে খুলনা ও বাগেরহাট জেলা অবস্থিত।
বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের?
Correct Answer:
ঘ: সিলেট
Explanation:
বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের? সঠিক উত্তর সিলেট মনিপুরী সিলেটে বসবাসরত মনিপুরী উপজাতিদের একটি নৃত্য ,যা সারা দেশে ব্যাপকভাবে সমাদৃত।
অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
Correct Answer:
ক: দুর্ভিক্ষ ও দারিদ্র্য
Explanation:
অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান? সঠিক উত্তর দুর্ভিক্ষ ও দারিদ্র্য ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। তার গবেষণার বিষয় ছিল দুর্ভিক্ষ ও দারিদ্র্য। যে বইটি অমর্ত্য সেনকে নোবেল পুরষ্কার ভূষিত করেছে তা হলো - 'দারিদ্র্য ও দুর্ভিক্ষ: স্বত্বাধিকার ও বঞ্চনার একটি রচনা'।
ইসলামী সম্মেলন সংস্থার প্রধান কার্যালয় কোথায়?
Correct Answer:
খ: জেদ্দা
Explanation:
ইসলামী সম্মেলন সংস্থার প্রধান কার্যালয় কোথায়? সঠিক উত্তর জেদ্দা সৌদি আরবের জেদ্দায় ইসলামী সম্মেলন সংস্থা (OIC) ও IDB এবং রিয়াদে উপসাগরীয় সহযোগিতা সংস্থা (GCC) - এর সদর বা প্রধান কার্যালয় অবস্থিত। অন্যদিকে ইরানের তেহরানে ECO এবং মিশরের কায়রোতে আরব লীগের সদর দপ্তর অবস্থিত ।
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) -এর আগামী শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে?
Correct Answer:
ঘ: বাকুতে
Explanation:
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) -এর আগামী শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর বাকুতে জোট নিরপেক্ষ আন্দোলনের ত্রয়োদশ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বাংলাদেশ সরকার এ সম্মেলন অনুষ্ঠানে অপারগতা প্রকাশ করলে সম্মেলন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়। চতুর্দশ সম্মেলন - ১১ - ১৬ সেপ্টেম্বর ২০০৬ কিউবার রাজধানী হ্যাভানায় ,পঞ্চদশ সম্মেলন ১১ - ১৬ জুলাই ২০০৯ মিশরের কায়রোতে, ষোড়শ সম্মেলন ২৬ - ৩১ আগস্ট ২০১২ ইরানের তেহরানে এবং সপ্তদশ সম্মেলন ১৭ - ১৮ সেপ্টেম্বর ২০১৬ ভেনিজুয়েলার মারগারিতায় অনুষ্ঠিত হয় । পরবর্তী অষ্টাদশ সম্মেলন ২০১৯ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হবে।
BIMSTEC কি ধরনের সংগঠন?
Correct Answer:
খ: অর্থনৈতিক
Explanation:
BIMSTEC কি ধরনের সংগঠন? সঠিক উত্তর অর্থনৈতিক BIMSTEC - এর বর্তমান পূর্ণরুপ Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Co - operation . সদস্য ৭টি দেশের ভৌগোলিক অবস্থান বঙ্গোপসাগরের আশপাশে হওয়ায় ২০০৪ সালের ৩১ জুলাই সংস্থাটির এরুপ নামকরণ করা হয় । বর্তমানে এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
ক: ১৯৮৫ সালে ঢাকায়
Explanation:
সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৮৫ সালে ঢাকায় ১৯৮৫ সালের ৭ - ৮ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম সার্ক শীর্ষ সম্মেলনে ১৪ দফা ঢাকা ঘোষণার মধ্য দিয়ে সার্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় । শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ সংস্থাটির স্বপ্নদ্রষ্টা। আঞ্চলিক সহযোগিতা, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন, সন্ত্রাসবাদ নির্মূল ,প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ইত্যাদি সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য ।
উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) এর সদস্য সংখ্যা কত?
Correct Answer:
ক: ৬
Explanation:
উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) এর সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর ৬ GCC - এর পূর্ণরুপ Gulf - Co - operation Council. ৬ টি উপসাগরীয় দেশ নিয়ে ১৯৮১ সালের ২৫ মে এ সংস্থা গঠিত হয়। সদস্য দেশগুলো হলো সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত। সদর দপ্তর সৌদি আরবের রিয়াদে।
জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
Correct Answer:
ক: ১৯৩
Explanation:
জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর ১৯৩ জাতিসংঘের বর্তমান সদস্য ১৯৩ । সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান (১৯৩তম) । ১৪ জুলাই ২০১১ দেশটি জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে?
Correct Answer:
ক: ২ বার
Explanation:
বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর ২ বার স্বস্তি পরিষদ বা নিরাপত্তা পরিষদে বাংলাদেশ ও পর্যন্ত দুবার সদস্যপদ লাভ করে। প্রথমবার সদস্যপদ লাভ করে ১০ নভেম্বর '৭৮ (১৯৭৯ - ৮০ মেয়াদে) এবং দ্বিতীয়বার ১৪ অক্টোবর ' ৯৯ সালে ( ২০০০ - ২০০১ মেয়াদে)।
জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?
Correct Answer:
খ: সাধারণ পরিষদের অধিবেশনে
Explanation:
জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন? সঠিক উত্তর সাধারণ পরিষদের অধিবেশনে ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাংলাদেশী রাষ্ট্রপ্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯ তম অধিবেশনে বাংলা ভাষায় বৃক্তৃতা প্রদান করেন।
মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন?
Correct Answer:
খ: গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
Explanation:
মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন? সঠিক উত্তর গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের উল্লেখ্য, এ সময় পাকিস্তান বাহিনীর পূর্বাঞ্চলীর প্রধান জেনারেল এ কে নিয়োজির সাথে পাক বাহিনীর আত্মসমর্পণের দলিলে মিত্র বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা।
রাশিয়ার কুরস্ক নামক সাবমেরিনটির ওজন কত টন?
Correct Answer:
গ: ২৪,০০০ টন
Explanation:
রাশিয়ার কুরস্ক নামক সাবমেরিনটির ওজন কত টন? সঠিক উত্তর ২৪,০০০ টন ২০০০ সালের ১২ আগস্ট উত্তর মেরুর নিকটবর্তী ব্যারেন্টস সাগরে রাশিয়ার পরমাণু শক্তিচালিত সাবমেরিন 'কুরস্ক' দুর্ঘটনার শিকার হয়। সাবেমেরিনটির ওজন ছিল ২৪০০০ টন। 'কুরস্ক' ডুবে গেলে এর ১১৮ জন ক্রুর সকলেই মারা যান।
' বিশ্বের জনসংখ্যা পরিস্থিতি ২০০০' রিপোর্ট অনুসারে নারী নির্যাতনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে কোন দেশ?
Correct Answer:
গ: পাপুয়া নিউগিনি
Explanation:
' বিশ্বের জনসংখ্যা পরিস্থিতি ২০০০' রিপোর্ট অনুসারে নারী নির্যাতনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে কোন দেশ? সঠিক উত্তর পাপুয়া নিউগিনি UNFPA - এর ২০০০ সালের রিপোর্ট অনুসারে নারী নির্যাতনে শীর্ষে ছিল পাপুয়া নিউগিনি। ২০১৪ সালের ইউনিসেফ (UNICER) - এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে নারী নির্যাতনে শীর্ষ অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ গিনি (সেখানে ৭৩ শতাংশ বিবাহিত নারী নির্যাতিত)।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
Correct Answer:
ক: সোমালিয়া ও উত্তর কোরিয়া
Explanation:
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? সঠিক উত্তর সোমালিয়া ও উত্তর কোরিয়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ২০১৫ সালের (২১তম) রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হলো সোমালিয়া ও উত্তর কোরিয়া (স্কোর ৮) তন্মধ্যে, বাংলাদেশের অবস্থান ঊর্ধ্বক্রম দিক থেকে ১৩৯ তম এবং নিম্নক্রম দিক থেকে ১৩ তম (স্কোর ২৫)।
পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
Correct Answer:
গ: এশিয়া
Explanation:
পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? সঠিক উত্তর এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়ার আয়তন ৪,৪৫,৭৯,০০০ বর্গ কিমি। অন্যদিকে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকার আয়তন ৩,০২,২১,০০০ বর্গ কিমি, তৃতীয় বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকার আয়তন ২,৪২,৫৬,০০০ বর্গ কিমি এবং পঞ্চম বৃহত্তর ইউরোপ মহাদেশের আয়তন ৯৯,৩৮,০০০ বর্গ কিমি। উল্লেখ্য, বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়ার আয়তন ৮১,১২,০০০ বর্গ কিমি।
আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
Correct Answer:
ক: ১০ এপ্রিল, ১৯৭১
Explanation:
আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? সঠিক উত্তর ১০ এপ্রিল, ১৯৭১ ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর থেকে জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়।
২০০০ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কে?
Correct Answer:
ক: প্রেসিডেন্ট কিম দায়ে জং
Explanation:
২০০০ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কে? সঠিক উত্তর প্রেসিডেন্ট কিম দায়ে জং কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং বিভক্ত কোরিয়ার ঐক্যবদ্ধকরণে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালনের জন্য দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম দায়ে জং ২০০০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা এবং ইথিওপিয়া ও ইরিত্রিয়ার দীর্ঘ ২০ বছরের সমস্যার নিরসনের জন্য আবি আহমেদ আলি ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।
হেলসিংকি কোন দেশের রাজধানী?
Correct Answer:
গ: ফিনল্যান্ড
Explanation:
হেলসিংকি কোন দেশের রাজধানী? সঠিক উত্তর ফিনল্যান্ড সুইডেনের রাজধানী স্টকহোম, নরওয়ে রাজধানী অসলো; ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি ; পোল্যান্ডের রাজধানী ওয়ারশ।
সোনালী আঁশের দেশ কোনটি?
Correct Answer:
ঘ: বাংলাদেশ
Explanation:
সোনালী আঁশের দেশ কোনটি? সঠিক উত্তর বাংলাদেশ একসময় বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতো পাট রপ্তানি করে। এজন্য বাংলাদেশকে সোনালী আঁশের দেশ বলা হয়।
কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
Correct Answer:
ক: ইরাক
Explanation:
কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? সঠিক উত্তর ইরাক আরব ভূখণ্ডের দেশ হিসেবে প্রথম ইরাক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ৮ জুলাই ১৯৭২ এবং প্রথম মুসলিম দেশ হিসেবে সেনেগাল ১ ফেব্রুয়ারি ১৯৭২ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। মিশর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৫ সেপ্টেম্বর ১৯৭৩, কুয়েত স্বীকৃতি দেয় ৪ নভেম্বর ১৯৭৩ । উল্লেখ্য, বাংলাদেশেকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভারত (৬ ডিসেম্বর, ১৯৭১) ।
বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল?
Correct Answer:
ক: বর্ধমান হাউজ
Explanation:
বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? সঠিক উত্তর বর্ধমান হাউজ ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। বাংলা একাডেমি ভবনের পূর্বনাম বর্ধমান হাউস। বাংলা একাডেমি প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হক এবং প্রথম মহাপরিচালক ড. মুহম্মদ এনামুল হক এবং প্রথম মহাপরিচালক ড. মযহারুল ইসলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?
Correct Answer:
ঘ: ১৯২১ সালে
Explanation:
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে? সঠিক উত্তর ১৯২১ সালে বঙ্গভঙ্গ রদ হলে ব্রিটিশ সরকার পূর্ববঙ্গ একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেয় এবং এজন্য ১৯১২ সালে ১৩ সদস্য বিশিষ্ট নাথান কমিশন গঠিত হয়। ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেন। কোলকাতার হিন্দুদের ব্যাপক বিরোধিতা সত্ত্বে ও ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চালু হয়।
ঢাকা বিভাগে কয়টি জেলা আছে?
Correct Answer:
ঘ: ১৩ টি
Explanation:
ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? সঠিক উত্তর ১৩ টি ১৪ সেপ্টেম্বর ২০১৫ ঢাকা বিভাগ থেকে চার জেলা (ময়মনসিংহ, জামালপুর ,শেরপুর ও নেত্রকোনা) নিয়ে দেশের অষ্টম বিভাগ হিসেবে ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠা লাব করে। তাই বর্তমানে ঢাকা বিভাগে মোট ১৩ টি জেলা রয়েছে।এগুলো হলো - ঢাকা, গাজীপুর , নারায়ণগঞ্জ, নরসিংদী ,মুন্সিগঞ্জ ,মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারিপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ি। উল্লেখ্য , চট্রগ্রাম বিভাগে ১১টি ,রাজশাহী বিভাগে ৮ টি , রংপুর বিভাগে ৮ টি , খুলনা বিভাগে ১০টি , সিলেট বিভাগে ৪টি এবং বরিশাল বিভাগে ৬ টি জেলা রয়েছে।
বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?
Correct Answer:
গ: ১৯৭৪ সালে
Explanation:
বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর ১৯৭৪ সালে বাংলাদেশ ১৯৭৪ সালে পাকিস্তানে অনুষ্ঠিত ওআইসি'র বিশেষ সম্মেলনে সদস্যপদ লাভ কর। OIC প্রতিষ্ঠিত হয় ২১ আগষ্ট ১৯৬৯ সালে। এর সদর দপ্তর জেদ্দা (সৌদি আরব) । বর্তমানে OIC - এর সদস্য সংখ্যা ৫৭ ।