Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
'The Daffodils' is a poem written by-
Correct Answer:
B: William Wordworth
Explanation:
'The Daffodils' is a poem written by- Correct Answer William Wordworth উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ (ইংরেজি: William Wordsworth; ৭ এপ্রিল ১৭৭০- ২৩ এপ্রিল ১৮৫০) ছিলেন একজন অন্যতম ইংরেজ রোমান্টিক কবি। ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কলরিজ উভয়ে মিলে ইংরেজি সাহিত্যে একটি রোমান্টিক ধারার সূত্রপাত করেন।
Which one of the following is an incorrect sentence?
Correct Answer:
D: I took your leave
Explanation:
Which one of the following is an incorrect sentence? Correct Answer I took your leave Option গুলোর মধ্যে incorrect হচ্ছে (ঘ)। এর সঠিক রুপ হবে _I took leave of you.
Which of the following words in not related to laughing?
Correct Answer:
A: stinking
Explanation:
Which of the following words in not related to laughing? Correct Answer stinking Laughing - হাস্যময়Stinking - দুর্গন্ধযুক্তSmiling - স্মিত (হাস্যময়) Giggle - মুখ চাপিয়া হাসাChuckle - মৃদু করে হাসা
He is your best friend, isn't he? is a/an-
Correct Answer:
D: tag question
Explanation:
He is your best friend, isn't he? is a/an- Correct Answer tag question Tag question হচ্ছে উক্তির সাথে সংযোজিত প্রশ্নাত্নক বাক্যাংশ। যেমন - He is your best friend, isn't he? এটি একটি tag question. সুতরাং এটি সঠিক উত্তর।
কল্লোল শব্দের অর্থ কী?
Correct Answer:
খ: শব্দময় ঢেঊ
Explanation:
কল্লোল শব্দের অর্থ কী? সঠিক উত্তর শব্দময় ঢেঊ কল্লোল - [বিশেষ্য পদ] মহাতরঙ্গ, শব্দকারী তরঙ্গ; কলরব, পরম আহ্লাদ; মহানন্দ।
She was a 'beauty' in her youth. Here the underlined word is a/an-
Correct Answer:
B: noun
Explanation:
She was a 'beauty' in her youth. Here the underlined word is a/an- Correct Answer noun এখানে Beauty শব্দটি common noun হিসেবে ব্যবহৃত হয়েছে।
"Come on and be my friend", is a/an-
Correct Answer:
A: invitation
Explanation:
"Come on and be my friend", is a/an- Correct Answer invitation Invitation - নিমন্ত্র। । Persuasion - প্ররোচনা। Temptation - প্রলোভন। Provocation - উসকানি। come on and be my friend দ্বারা request বুঝায় সুতরাং সঠিক উত্তর হবে - Invitation.
"Walking is a good exercise", Here "walking" is a/an-
Correct Answer:
C: Gerund
Explanation:
"Walking is a good exercise", Here "walking" is a/an- Correct Answer Gerund Verb + ing, noun হিসেবে ব্যবহৃত হলে তাকে gerund বলে। Walking is a good exercise - এ walking (verb + ing) gerund হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং সঠিক উত্তর - Gerund.
'Run into debt' is-
Correct Answer:
B: idiom
Explanation:
'Run into debt' is- Correct Answer idiom Run into debt ( ঋণি হওয়া) একটি English idiom বা বাগধারা।
Choose the correct tag : "Let me do the work,-?"
Correct Answer:
C: will you
Explanation:
Choose the correct tag : "Let me do the work,-?" Correct Answer will you Let ব্যবহার করে যদি অনুমতি চাওয়া হয় তবে এর tag question ' will you' হয়।
"Much Ado About Nothing" is written by-
Correct Answer:
C: William Shakespeare
Explanation:
"Much Ado About Nothing" is written by- Correct Answer William Shakespeare 'Much Ado About Nothing ' হচ্ছে Williams Shakespeare (1564 - 1616) এর একটি কমেডি।
উদ্ভিদ তত্ত্ব অনুসারে কোনটিকে বীজ বলে?
Correct Answer:
ক: নিষিক্ত ও পরিপক্ক ডিম্বক
Explanation:
উদ্ভিদ তত্ত্ব অনুসারে কোনটিকে বীজ বলে? সঠিক উত্তর নিষিক্ত ও পরিপক্ক ডিম্বক বীজ বলতে আসলে অনেক কিছুই বোঝায়। ফসলের যে কোনো অংশ, দানা অথবা অঙ্গ যেটি অনুরূপ একটি ফসল পুনঃ উৎপাদনে সক্ষম তাকেই বীজ বলে অভিহিত করা যায়। বীজ উদ্ভিদের বংশ বিস্তারের মাধ্যম হিসেবে কাজ করে। উদ্ভিদতাত্ত্বিক বৈশিষ্টাবলি এবং কৃষি কাজের বৈচিত্র্যময় ব্যবহার অনুসারে বীজের সংজ্ঞা দু’রকম হতে পারে। প্রথমত, উদ্ভিদতত্ত্বানুসারে ফুলের পরাগরেণু দ্বারা ডিম্বক নিষিক্ত হবার পর পরিপক্ব ডিম্বককে বীজ বলে। যেমন : ধান, গম, পেঁপে বীজ। দ্বিতীয়ত, কৃষিতত্ত্বানুসারে গাছের যে অংশ বংশ বিস্তারের জন্য ব্যবহৃত হয় তাকেই বীজ বলে। যেমন - আলুর টিউবার, মিষ্টিআলুর লতা, কলার সাকার, কুলের কুঁড়ি, পাথরকুচির পাতা, বিভিন্ন ফুল গাছের শাখা - প্রশাখা ইত্যাদি।
Fill in the blank- The thief broke- the house
Correct Answer:
D: into
Explanation:
Fill in the blank- The thief broke- the house Correct Answer into কোথাও জোর করে বা ভেঙে প্রবেশ করা অর্থে break into sth ব্যবহৃত হয়।
"There s nothing nobler than love" is a/an-
Correct Answer:
B: simple sentence
Explanation:
"There s nothing nobler than love" is a/an- Correct Answer simple sentence যে sentence - এ একটি subject এবং একটি finite verb থাকে তাকে simple sentence বলে। যেমন - There is nothing nobler than love এখানে একটি subject একটি finite verb আছে তাই এটি একটি simple sentence.
কোন উদ্ভিদে মালচিং ব্যবহার কর হয়?
Correct Answer:
ক: নারিকেল , সুপারী
Explanation:
কোন উদ্ভিদে মালচিং ব্যবহার কর হয়? সঠিক উত্তর নারিকেল , সুপারী প্রশ্নঃকোন উদ্ভিদের মালচিং ব্যবহার করা হয়? উত্তরঃ নারিকেল সুপারি। বর্ণনাঃএ ছাড়াও আরও বেশ কিছু উদ্ভিদের মালচিং ব্যবহার করা হয় যেমন, বমড়া, মেহেগনিতেও।
Choose the word correctly spelt-
Correct Answer:
C: sovereignty
Explanation:
Choose the word correctly spelt- Correct Answer sovereignty Sovereignty হচ্ছে সঠিক spelling, যার অর্থ সার্বভৌমত্ব।
কোন সার উদ্ভিদের প্রাথমিক পুষ্টি উপাদান নাইট্রোজেন , ফসফরাস ও পটাসিয়াম সরবরাহ করে?
Correct Answer:
গ: কমপোস্ট সার
Explanation:
কোন সার উদ্ভিদের প্রাথমিক পুষ্টি উপাদান নাইট্রোজেন , ফসফরাস ও পটাসিয়াম সরবরাহ করে? সঠিক উত্তর কমপোস্ট সার কম্পোস্ট হলো প্রাণী ও উদ্ভিদজাত দ্রব্য থেকে তৈরি সার। এই সার মাটির গঠন উন্নত করে।
উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদানের সংখ্যা কয়টি?
Correct Answer:
গ: ১০টি
Explanation:
উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদানের সংখ্যা কয়টি? সঠিক উত্তর ১০টি উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদানের সংখ্যা ৯টি, যথা: C, H, O, N, P, K, Ca. Mg, S
পামরী পোকার আক্রমণের লক্ষণ কোনটি?
Correct Answer:
ঘ: কীড়া পাতার সবুজ অংশ খায়
Explanation:
পামরী পোকার আক্রমণের লক্ষণ কোনটি? সঠিক উত্তর কীড়া পাতার সবুজ অংশ খায় পামরী পোকা:ক্ষতির লক্ষণ:*ক্ষতিগ্রস্ত পাতায় শিরায় সমান্তরালে লম্বালম্বি দাগ পড়ে। *কীড়াগুলো পাতারদুই পর্দার মাঝে সুড়ঙ্গ করে সবুজ অংশ খায় বলে পাতা শুকিয়ে যায়। *বাড়ন্ত ধানের জমিতে আক্রমন বেশি এবং ধান পাকার সময় থাকে না।
I had a talk with him. Here 'talk' is a-
Correct Answer:
B: noun
Explanation:
I had a talk with him. Here 'talk' is a- Correct Answer noun এখনে talk হচ্ছে noun, যার অর্থ ' কথা '।
বাংলা একাডেমীর প্রাক্তন নাম কী?
Correct Answer:
গ: বর্ধমান হাউস
Explanation:
বাংলা একাডেমীর প্রাক্তন নাম কী? সঠিক উত্তর বর্ধমান হাউস বাংলা একাডেমীর প্রাক্তন নাম বর্ধমান হাউস। বাংলা একাডেমি ১৯৫৫ খ্রিষ্টাব্দের ৩ ডিসেম্বর (১৭ অগ্রহায়ণ, ১৩৬২ বঙ্গাব্দ) প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) এই একাডেমি প্রতিষ্ঠা করা হয়। রাষ্ট্রভাষা আন্দোলন - পরবর্তী কালের প্রেক্ষাপটে বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি ওঠে। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন "বর্ধমান হাউজ" - এ এই একাডেমির সদর দপ্তর স্থাপিত হয়। একাডেমির "বর্ধমান হাউজে" একটি "ভাষা আন্দোলন জাদুঘর" আছে।
'সবুজপত্র' পত্রিকার সম্পাদক কে?
Correct Answer:
ঘ: প্রমথ চৌধুরী
Explanation:
'সবুজপত্র' পত্রিকার সম্পাদক কে? সঠিক উত্তর প্রমথ চৌধুরী 1.'সবুজপত্র' পত্রিকার সম্পাদক - প্রমথ চৌধুরী 2. 'সবুজপত্র' পত্রিকা প্রকাশিত হয় - ১৯১৪ সালে 3. প্রমথ চৌধুরীর 'বীরবলী' রীতির প্রচার মাধ্যম হিসাবে যে পত্রিকা ভূমিকা রাখে - সবুজপত্র 4. বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে যে পত্রিকার অবদান বেশি - সবুজপত্র ।
উফশী জাতের ধানের পাতা কেমন?
Correct Answer:
ক: পুরু ও ঘন সবুজ
Explanation:
উফশী জাতের ধানের পাতা কেমন? সঠিক উত্তর পুরু ও ঘন সবুজ যে ধান গাছের সার গ্রহণ ক্ষমতা অধিক এবং ফলন বেশি তাকেই উফশী ধান বলা হয়। উফশী ধানের বিশেষ বৈশিষ্ট্য হল ধান পেকে গেলেও গাছ সবুজ থাকে।
শহীদ মিনারের স্থপতি কে?
Correct Answer:
ক: হামিদুর রহমান
Explanation:
শহীদ মিনারের স্থপতি কে? সঠিক উত্তর হামিদুর রহমান শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। কেন্দ্রীয় শহিদ মিনার ১৯৫২ খ্রিষ্টাব্দের ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিক্যাল কলেজের বহিপ্রাঙ্গনে অবস্থিত। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি তারিখে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। এটি ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত অন্যতম পর্যটন বিন্দু। বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান মহান ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ মিনারের স্থপতি হিসেবে চিহ্নিত হয়ে আছেন। তারই রূপকল্পনায় ছিল স্নেহময়ী আনত মস্তক মাতার প্রতীক হিসেবে মধ্যস্থলে সুউচ্চ কাঠামো, এবং দুই পাশে সন্তানের প্রতীক স্বরূপ হ্রস্বতর দুটি করে কাঠামো। সামনে বাঁধানো চত্বর। পেছনভাবে দেয়ালচিত্র। সম্মুখ চত্বরে ভাস্কর নভেরা আহমেদের দুটি ম্যুরাল স্থাপনের পরিকল্পনাও ছিল।
ময়নামতির পূর্বনাম কি?
Correct Answer:
ঘ: রোহিতগিরি
Explanation:
ময়নামতির পূর্বনাম কি? সঠিক উত্তর রোহিতগিরি ময়নামতির পূর্বনাম রোহিতগিরি। ময়নামতি বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। ময়নামতির পূর্ব নাম রোহিতগিরি। এযাবৎ আবিষ্কৃত লালমাই অঞ্চলের প্রাচীনতম সভ্যতার নিদর্শন হল ময়নামতি প্রত্নস্থল। বর্তমানে ময়নামতি অঞ্চলে যে ধ্বংসস্তূপ দেখা যায় তা প্রকৃতপক্ষে একটি প্রাচীন নগরী ও বৌদ্ধ বিহারের অবশিষ্টাংশ। প্রত্নতাত্ত্বিকদের মতে ইহা জয়কর্মান্তবসাক নামক একটি প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ।
দ্য ফরবিডেন সিটি: কালার অ্যান্ড অলিম্পিক শিল্পকর্মের জন্য কোন বাংলাদেশী চিত্রশিল্পী বেইজিং অলিম্পিকের মেডেল পাচ্ছেন?
Correct Answer:
খ: খুরশিদ আলম সেলিম
Explanation:
দ্য ফরবিডেন সিটি: কালার অ্যান্ড অলিম্পিক শিল্পকর্মের জন্য কোন বাংলাদেশী চিত্রশিল্পী বেইজিং অলিম্পিকের মেডেল পাচ্ছেন? সঠিক উত্তর খুরশিদ আলম সেলিম দ্য ফরবিডেন সিটি: কালার অ্যান্ড অলিম্পিক শিল্পকর্মের জন্য বাংলাদেশী চিত্রশিল্পী বেইজিং অলিম্পিকের মেডেল পাচ্ছেন খুরশিদ আলম সেলিম। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী খুরশিদ আলম সেলিমের লং আইল্যান্ডের বাসা। সেন্ট্রাল আইসলিপ স্টেশনে আমাকে নিতে এসেছিলেন খুরশিদ আলম সেলিম, ২০০৮ বেইজিং অলিম্পিক স্বর্ণপদকজয়ী চিত্রশিল্পী।
নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নস্থলটি কে আবিষ্কার করেন?
Correct Answer:
ঘ: বুকানন হ্যামিলটন
Explanation:
নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নস্থলটি কে আবিষ্কার করেন? সঠিক উত্তর বুকানন হ্যামিলটন নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নস্থলটি আবিষ্কার করেন বুকানন হ্যামিলটন। ড. ফ্রান্সিস বুকানন এ ছিলেন একজন এফআরএস, এফআরএসই, এফএলএস, এফএএস, এফএসএ, ডি এল, পরবর্তীতে তিনি ফ্রান্সিস হেমিলটন নামে সুখ্যাতি লাভ করলেও সাধারণত তাকে ফ্রান্সিস বুকানন—হেমিলটন নামে নির্দেশ করা হয়। তিনি ভারতে থাকাকালীন একজন ভৌগলিক, প্রাণিবিদ্যাবিত এবং উদ্ভিদবিজ্ঞানী হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি ভারত থেকে অবসর গ্রহণের তিন বছর পর্যন্ত তিনি 'হেমিলটন' নামটি সম্পর্কে ভাবেন নি। তিনি রংপুর ও দিনাজপুরের উপর যে জরিপ করেছিলেন তার বিবরণী বর্তমানের গবেষকগণের কাছে একটি অমূল্য আকর। তিনি ১৮২৯ সালের ১৫ই জুন মৃত্যুবরণ করেন।
Growing stock কি?
Correct Answer:
B: বনে কাঠের মজুদ
Explanation:
Growing stock কি? Correct Answer বনে কাঠের মজুদ বনে মজুদ থাকা কাঠের পরিমাণকে গ্রোয়িং স্টক বলা হয়।এই গ্রোয়িং স্টক এর উপর ভিত্তি করে বন ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করা হয়।
দুই জার্মানি একত্রিত হয় কত সালে?
Correct Answer:
ক: ১৯৯০ সালে
Explanation:
দুই জার্মানি একত্রিত হয় কত সালে? সঠিক উত্তর ১৯৯০ সালে দুই জার্মানি একত্রিত হয় ১৯৯০ সালে। ১৯৮৯ সালে পূর্ব ও পশ্চিম বার্লিনের বাসিন্দারা বার্লিন প্রাচীর ভেঙে ফেলে। এই ঘটনাটিকে পূর্ব ইউরোপে সাম্যবাদের পতন ও জার্মানির পুনঃএকত্রীকরণের প্রতীক হিসেবে গণ্য করা হয়। আনন্দ উৎসবের মধ্য দিয়ে ১৯৯০ সালের ৩রা অক্টোবর দুই জার্মানি একত্রিত হয়ে জার্মান ফেডারেল প্রজাতন্ত্র গঠন করে। তবে দুই জার্মানির ভিন্ন সংস্কৃতি ও রীতিনীতির মিলন একত্রিত জার্মানির সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থায় সমস্যার সৃষ্টি করে; উচ্চ বেকারত্ব এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হ্রাস এদের মধ্যে অন্যতম।
বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ কোনটি?
Correct Answer:
ক: ভুটান
Explanation:
বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ কোনটি? সঠিক উত্তর ভুটান বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ - ভুটান।
বাংলাদেশের মো্ট সীমারেখার পরিমাপ কত?
Correct Answer:
খ: ৫১৩৮ কিমি
Explanation:
বাংলাদেশের মো্ট সীমারেখার পরিমাপ কত? সঠিক উত্তর ৫১৩৮ কিমি বাংলাদেশের মো্ট সীমারেখার পরিমাপ ৫১৩৮ কিমি। বাংলাদেশের স্থল সীমান্তরেখার দৈর্ঘ্য ৪, ২৪৭ কিলোমিটার যার ৯৪ শতাংশ (৯৪%) ভারতের সাথে এবং বাকি ৬ শতাংশ মিয়ানমারের সাথে। বাংলাদেশের সমুদ্রতটরেখার দৈর্ঘ্য ৫৮০ কিলোমিটার। বাংলাদেশের দক্ষিণ - পূর্বাংশের কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম অনবচ্ছিন্ন সমুদ্র সৈকতগুলোর অন্যতম।
মাটিতে কত ভাগ পানি থাকা দরকার?
Correct Answer:
খ: ২৫ ভাগ
Explanation:
মাটিতে কত ভাগ পানি থাকা দরকার? সঠিক উত্তর ২৫ ভাগ মাটি বা মৃত্তিকা হলো পৃথিবীর উপরিভাগের নরম ও দানাদার আবরণ। পাথর গুঁড়ো হয়ে সৃষ্ট খনিজ পদার্থ এবং জৈব যৌগ মিশ্রিত হয়ে মাটি গঠিত হয়। জৈব পদার্থের উপস্থিতিতে ভূমিক্ষয় আবহবিকার, বিচূর্ণিভবন ইত্যাদি প্রাকৃতিক ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে পাথর থেকে মাটির উদ্ভব হয়েছে। সে কারণে অতি প্রাচীন কালের মাটি পৃথিবীতে পাওয়া যায় না । মাটিতে ২৫ ভাগ পানি থাকা দরকার।
বাংলাদেশে সর্বপ্রথম কোন সালে সুগুন বাগান করা হয়?
Correct Answer:
খ: ১৮৭৩ সালে
Explanation:
বাংলাদেশে সর্বপ্রথম কোন সালে সুগুন বাগান করা হয়? সঠিক উত্তর ১৮৭৩ সালে সেগুনের আদি নিবাস মায়ানমার। ১৮৭১ সালে প্রথম চট্টগ্রামের কাপ্তাই - এ এ গাছ বপন করা হয়। পরে ১৮৭৩ সাল থেকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেট বনাঞ্চলে সেগুন লাগানো শুরু হয়। বর্তমানে দেশের প্রায় সর্বত্রই উন্নতমানের কাঠের বৃক্ষ হিসেবে এটি রোপণ করা হচ্ছে।
সরিষার বীজে শতকরা কত ভাগ তৈল থাকে?
Correct Answer:
ক: প্রায় ৪০ ভাগ
Explanation:
সরিষার বীজে শতকরা কত ভাগ তৈল থাকে? সঠিক উত্তর প্রায় ৪০ ভাগ সরিষা বাংলাদেশের প্রধান ভোজ্য তেল ফসল। বর্তমানে প্রায় সাড়ে ৩ লক্ষ হেক্টর জমিতে এর চাষাবাদ করা হয় এবং প্রায় আড়াই লক্ষ টন তেল পাওয়া যায়। বিভিন্ন জাতরে সরিষার বীজে প্রায় ৪০ - ৪৪% তেল থাকে।
জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন ?
Correct Answer:
গ: দ্যাগ হ্যামারশেল্ড
Explanation:
জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন ? সঠিক উত্তর দ্যাগ হ্যামারশেল্ড জাতিসংঘের মহাসচিব বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন দ্যাগ হ্যামারশেল্ড। ডগ হামারশোল্ড ( জন্মঃ ২৯ জুলাই, ১৯০৫ - মৃত্যুঃ ১৮ সেপ্টেম্বর, ১৯৬১) সুইডেনের খ্যাতিমান কূটনীতিবিদ, অর্থনীতিবিদ এবং লেখক ছিলেন। তার পুরো নাম ডগ হালমার আগ্নে কার্ল হামারশোল্ড। জাতিসংঘের ২য় মহাসচিব হিসেবে তিনি এপ্রিল, ১৯৫৩ থেকে সেপ্টেম্বর, ১৯৬১ পর্যন্ত কর্মরত ছিলেন। কিন্তু বিমান দূর্ঘটনায় মৃত্যুজনিত কারণে তিনি মেয়াদ পূর্তি করতে পারেননি। নোবেল পুরস্কার প্রবর্তনের পর থেকে তিনি ছিলেন চার জন ব্যক্তির মধ্যে একজন, যিনি মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন। একমাত্র জাতিসংঘ মহাসচিব হিসেবে হামারশোল্ড কর্মরত অবস্থায় মারা যান। যুদ্ধ বন্ধের আলোচনায় সম্পৃক্ততাজনিত কারণে পথিমধ্যে বিমান দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল।
বাংলাদেশের জলবায়ু কেমন?
Correct Answer:
ক: সমভাবাপন্ন
Explanation:
বাংলাদেশের জলবায়ু কেমন? সঠিক উত্তর সমভাবাপন্ন বাংলাদেশের জলবায়ু মোটামুটি উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন। মৌসুমি জলবায়ুর প্রভাব বেশি বলে বাংলাদেশের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বলে
বাংলাদেশের প্রথম ইকোপার্ক কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে
Explanation:
বাংলাদেশের প্রথম ইকোপার্ক কোথায় অবস্থিত? সঠিক উত্তর সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে বাংলাদেশের প্রথম ইকোপার্ক সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত। 'বোটানিক্যাল গার্ডেন ও ইকো - পার্ক, সীতাকুণ্ড' নামক ইকোপার্কটি চট্রগ্রাম জেলার সীতাকুণ্ডে অবস্থিত। এটি ১৯৯৯ সালে চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্টে স্থাপন করা হয়। বাংলাদেশের প্রথম এই ইকোপার্কটি ৮০৮হেক্টর জায়গা নিয়ে বিস্তৃত। ইকোপার্কটির প্রধান গেইট থেকে ৫ কিলোমিটার ভেতরে চন্দ্রনাথ শিবমন্দির অবস্থিত। এই মন্দিরটি চন্দ্রনাথ পাহাড়ের উপরে অবস্থিত যেটিতে উঠার জন্য পাহাড়ের তল থেকে রয়েছে ১৬০০ সিঁড়ি। এই সিঁড়িগুলোর মাঝে মন্দিরের ভিত থেকে রয়েছে ২৫২টি সিঁড়ি। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা ৪১০ মিটার।
'সুনামি' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
খ: জাপানি
Explanation:
'সুনামি' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর জাপানি সুনামি শব্দটি জাপানি ভাষা থেকে এসেছে, যার অর্থ হারবার ওয়েভ বা পোতাশ্রয়ের ঢেউ। এটি আসলে বিশাল আকারের শক্তিশালী জলোচ্ছ্বাস।
মৎস্য সংরক্ষণ আইন প্রথম কোন সালে প্রণয়ন করা হয়?
Correct Answer:
খ: ১৯৫০ সালে
Explanation:
মৎস্য সংরক্ষণ আইন প্রথম কোন সালে প্রণয়ন করা হয়? সঠিক উত্তর ১৯৫০ সালে দি প্রটেকশন এন্ড কনজারভেশন অব ফিস এ্যাক্ট - ১৯৫০; সাধারণভাবে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ নামে পরিচিত । নির্বিচারে পোনা মাছ ও প্রজননক্ষম মাছ নিধন মৎস্যসম্পদ বৃদ্ধিতে বিরাট অন্তরায়। এ সমস্যা দূরীকরণে সরকার মাছের আকার, প্রজনন ও বৃদ্ধির সময়, বিচরণক্ষেত্র ইত্যাদি বিষয়ে কতিপয় বিধি নিষেধ আরোপ করে ১৯৫০ সলে এ আইন প্রণয়ন করে ।
ফ্রাংকফুর্ট শহরটি কি জন্য বিখ্যাত?
Correct Answer:
খ: বইমেলা
Explanation:
ফ্রাংকফুর্ট শহরটি কি জন্য বিখ্যাত? সঠিক উত্তর বইমেলা ফ্রাংকফুর্ট শহরটি বইমেলার জন্য বিখ্যাত। সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে ফ্রাংকফুর্ট জার্মানির অন্যান্য বড় শহরের চেয়ে কোনো অংশে কম যায় না৷ প্রতি বছর এই শহরে বিশ্বের বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয়৷ সে ঐতিহ্য অনেকদিনের৷ ফ্রাংকফুর্টে ৫০০ বছর আগেও একটি বইমেলা ছিল৷ ইয়োহানেস গুটেনব্যার্গ কাছের মাইনৎস শহরে ছাপাখানা আবিষ্কার করার কিছু পরেই ঐ বইমেলা চালু হয়৷
ইয়াসির আরাফাত কত সালে PLO- এর চেয়ারম্যান হন?
Correct Answer:
ঘ: ১৯৬৯ সালে
Explanation:
ইয়াসির আরাফাত কত সালে PLO- এর চেয়ারম্যান হন? সঠিক উত্তর ১৯৬৯ সালে ইয়াসির আরাফাত ১৯৬৯ সালে PLO - এর চেয়ারম্যান হন। পিএলওর চেয়ারম্যান হিসাবে আরাফাত ইসরায়েলী দখলদারির বিরুদ্ধে সারাজীবন সংগ্রাম করেন। তিনি প্যালেস্টিনিয়ান অথরিটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। জীবনের একটা দীর্ঘ সময় আরাফাত ধর্মনিরপেক্ষ ফাতাহ দলের নেতৃত্ব দেন। ১৯৫৮ - ১৯৬০ সালের মধ্যে তিনি এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রাথমিকভাবে ইসরায়েলের অস্তিত্বের সম্পূর্ণ বিরোধী থাকলেও পরে আরাফাত ১৯৮৮ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত ২৪২ মেনে নিয়ে নিজের অবস্থান পরিবর্তন করেন।
সাত পাহাড়ের দেশ বলা হয়-
Correct Answer:
গ: রোম
Explanation:
সাত পাহাড়ের দেশ বলা হয়- সঠিক উত্তর রোম সাত পাহাড়ের দেশ বলা হয় - রোম। রোম ইতালি ও লাসিও অঞ্চলের রাজধানী। ২.৯ মিলিয়ন অধিবাসী নিয়ে ১, ২৮৫ কিমি২ (৪৯৬.১ মা২) এটি দেশের সর্ববৃহৎ ও সবচেয়ে জনবহুল কমুনে এবং শহুরে জনসংখ্যা দ্বারা ইউরোপিয়ান ইউনিয়নের চতুর্থ সবচেয়ে জনবহুল শহর। রোম মেট্রোপলিটন শহরের জনসংখ্যা ৪.৩ মিলিয়ন। লাসিওর মধ্যে, টাইবার নদীর তীরে বরাবর, শহরটি ইতালীয় উপদ্বীপের কেন্দ্রীয় পশ্চিম অংশে অবস্থিত। ভ্যাটিকান সিটি, রোম শহরের সীমার মধ্যে একটি স্বাধীন দেশ, একটি শহরের মধ্যে একটি দেশের বিদ্যমানের একমাত্র উদাহরণ: এই কারণে রোমকে প্রায়ই দুই রাষ্ট্রের রাজধানী হিসেবে সংজ্ঞায়িত করা হয়।
ঈষ কোন যন্ত্রের অংশ?
Correct Answer:
ঘ: লাঙল
Explanation:
ঈষ কোন যন্ত্রের অংশ? সঠিক উত্তর লাঙল ঈষ - লাঙ্গলের ফলা। ,
ডিম বসানোর কতদিন পর পরীক্ষা করতে হবে?
Correct Answer:
ক: ৭ম দিনে এবং ১৪ তম দিন্
Explanation:
ডিম বসানোর কতদিন পর পরীক্ষা করতে হবে? সঠিক উত্তর ৭ম দিনে এবং ১৪ তম দিন্ ডিম টি উর্বর ( Fertile) কিনা তা পরীক্ষা করার জন্য লাইট ক্যান্ডলিং পদ্ধতিতে হ্যাচারী তে ডিম বসানোর ৭ম ও ১৪ তম দিনে পরীক্ষা করা হয়।প্রধান উদ্দেশ্য অনুর্বর ডিম পৃথক করা।
থাইল্যান্ডের মুদ্রার নাম কি?
Correct Answer:
গ: বাথ
Explanation:
থাইল্যান্ডের মুদ্রার নাম কি? সঠিক উত্তর বাথ থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ। থাইল্যান্ড বা তাইল্যান্ড দক্ষিণ - পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। এর বৃহত্তম শহর ও রাজধানীর নাম ব্যাংকক। থাইল্যান্ড একমাত্র দক্ষিণ - পূর্ব এশীয় রাষ্ট্র যা যুদ্ধকালীন সময় ব্যতীত কখনও কোন ইউরোপীয় বা বিদেশী শক্তির নিয়ন্ত্রণে ছিল না। ১৭৮২ সাল থেকে ১৯৩২ সাল পর্যন্ত দেশটিতে পরম রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। ১৯৩২ সালে বিদ্রোহীরা একটি অভ্যুত্থান ঘটায় এবং দেশে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করে। তখন থেকে আজ পর্যন্ত থাইল্যান্ড বহু সামরিক ও বেসামরিক সরকারের অধীনে শাসিত হয়েছে। ১৯৩৯ সাল পর্যন্ত দেশটি শ্যামদেশ (থাই: สยาม সায়াম্) নামে পরিচিত ছিল। ঐ বছর এর নাম বদলে থাইল্যান্ড রাখা হয়। তবে ১৯৪০ - এর দশকের শেষের দিকে আবারও একে শ্যামদেশ নামে ডাকা হত। ১৯৪৯ সালে দ্বিতীয়বারের মত থাইল্যান্ড নামটি গ্রহণ করা হয়। থাইল্যান্ডের মুদ্রা থাই বাত।
কিয়োটো চুক্তির মুল বিষয় কি?
Correct Answer:
গ: উষ্ণতা হ্রাস
Explanation:
কিয়োটো চুক্তির মুল বিষয় কি? সঠিক উত্তর উষ্ণতা হ্রাস কিয়োটো চুক্তির মুল বিষয় উষ্ণতা হ্রাস। কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি যা এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে। ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয় এবং ২০০৫ খ্রিষ্টাব্দের ১৬ই ফেব্রুয়ারি প্রথম কার্যকরী হয়। বর্তমানে এই চুক্তি দ্বারা ১৯২টি দেশ দায়বদ্ধ রয়েছে। এই চুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ওপর ক্ষতিকর প্রভাব না ফেলতে পারার মতো বায়ুমন্ডলে গ্রীনহাউস গ্যাসের পরিমাণ কমিয়ে আনার দ্য ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ সভায় গৃহীত লক্ষ্যমাত্রাগুলিকে পূরণ করার কথা বলা হয়েছে। ঐতিহাসিকভাবে উন্নত দেশগুলি বায়ুমন্ডলে গ্রীনহাউস গ্যাসের বর্তমান পরিমাণের জন্য দায়ী বলেও চিহ্নিত করে এই চুক্তি এই দেশগুলিকে নিঃসরণের পরিমাণ কমিয়ে আনার জন্য দায়বদ্ধ করে। এর ফলে ২০০৮ থেকে ২০১২ খ্রিষ্টাব্দের মধ্যে প্রথম দায়বদ্ধতা সময়কালে ৩৭টি শিল্পোন্নত দেশের নিঃসরণের পরিমাণ বেঁধে দেওয়া হয়। ২০১২ খ্রিষ্টাব্দে এই চুক্তিকে পরিবর্ধিত করে পেশ করা হয়, যা দোহা সংশোধনী নামে পরিচিত।
হাঁস পালিত পুকুরে কত সেমি আকারের পোনা ছাড়া উচিত?
Correct Answer:
ঘ: ৮-১০ সেমি
Explanation:
হাঁস পালিত পুকুরে কত সেমি আকারের পোনা ছাড়া উচিত? সঠিক উত্তর ৮-১০ সেমি পুকুরে হাঁস ও মাছের সমন্বিত চাষ পদ্ধতি অবলম্বন করলে খুব সহজে বেশি লাভবান হওয়া সম্ভব। ঢাকার আশেপাশে এলাকা - ধামরাই, সাভার, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জসহ দেশের অনেক স্থানে হাঁস ও মাছের সমন্বিত চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। এ পদ্ধতিতে অনেক সুবিধা রয়েছে যেমন - এর জন্য পুকুরে তেমন বাড়তি সার ও খাদ্য দিতে হয়না । মাছ দ্রুত বৃদ্ধি পায়। একই সাথে মাছ, হাঁসও ডিম থেকে সমানে আয় করা যায়।
ব্লাকটাইগার বলে পরিচিত কোন চিংড়ি?
Correct Answer:
খ: বাগদা চিংড়ি
Explanation:
ব্লাকটাইগার বলে পরিচিত কোন চিংড়ি? সঠিক উত্তর বাগদা চিংড়ি বাগদা চিংড়ি বা ব্লাকটাইগারআমাদের দেশে একটি সুপরিচিতি চিংড়ি প্রজাতি, সমুদ্র উপকূলীয় লোনা পানি এ চিংড়ি চাষের জন্য উপযোগী, মোট ২৭২৭১৭ হেক্টর (ফিসারীজ পরিসংখ্যান ২০১৬ - ২০১৭ ইং) উপকুলীয় এলাকা চিংড়ি চাষের জন্য ব্যবহার হয়ে থাকে । দক্ষীন অঞ্চলের সাতক্ষীরা, খুলনা , বাগেরহাট, চট্রগ্রাম ও কক্সবাজার জেলার সুবিশাল উপকূলীয় এলাকায় বাগদা চিংড়ির ব্যপক চাষ হয়ে থাকে।
ব্লাকক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী?
Correct Answer:
গ: ভারত
Explanation:
ব্লাকক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? সঠিক উত্তর ভারত ব্লাকক্যাট ভারতের কমান্ডো বাহিনী। এনএসজি কমান্ডোদের কঠোর প্রশিক্ষণ দেওয়া হয় ঠিকই কিন্তু জঙ্গি হামলা হলে দ্রুত পাল্টা আক্রমণ চালানোর ক্ষমতা তার নেই। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতে যে ন্যাশনাল সিকিউরিটি গার্ড তৈরি হয়েছে, তাদের সম্পর্কে এমনই মন্তব্য করল মার্কিন বিদেশ দফতর। তারা জঙ্গি আক্রমণ ঠেকাতে পারে না। ভারতে এনএসজি কমান্ডোরা ‘ব্ল্যাক ক্যাট’ নামে পরিচিত। বিদেশ দফতরের ‘কান্ট্রি রিপোর্ট অন টেররিজম ২০১৮’ নামে একটি পুস্তিকা প্রকাশিত হয়। তাতে কোন দেশ জঙ্গি দমনে কেমন ব্যবস্থা নিয়েছে তা উল্লেখ করা হয়ে। ছে
জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের ছোট থানা কোনটি?
Correct Answer:
খ: বিমানবন্দর, ঢাকা
Explanation:
জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের ছোট থানা কোনটি? সঠিক উত্তর বিমানবন্দর, ঢাকা বর্তমানে জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের ছোট থানা - বিমানবন্দর (ঢাকা)। জনসংখ্যায় ছোট উপজেলা থানচি (বান্দরবান) , আয়তনে বৃহত্তম থানা - শ্যামনগর (সাতক্ষীরা) ও ক্ষুদ্রতম থানা - ওয়ারি (ঢাকা) । অন্যদিকে শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) হলো বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলা ।