Bengali newspaper MCQs
Showing 50 questions (Total: 94)
'সমকাল' পত্রিকা প্রকাশিত হয়-
Correct Answer:
গ: ঢাকা থেকে
Explanation:
'সমকাল' পত্রিকা প্রকাশিত হয়- সঠিক উত্তর ঢাকা থেকে সমকাল ঢাকা থেকে প্রকাশিত একটি প্রগতিশীল সাহিত্য সাময়িকী। সিকান্দার আবু জাফর - এর সম্পাদনায় এর প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৩৬৪ বঙ্গাব্দের (১৯৫৭) ভাদ্র মাসে। এ সংখ্যার লেখকবৃন্দ ছিলেন কবিতায় শামসুর রাহমান ও আবুল হোসেন, গল্পে শওকত ওসমান ও আলাউদ্দিন আল আজাদ, প্রবন্ধ রচনায় মোহাম্মদ ওয়ালিউল্লাহ, এ.কে নাজমুল করিম, কাজী দীন মুহম্মদ, আনিসুজ্জামান, কামরুল হাসান, আবদুল্লাহ আল - মুতী শরফুদ্দিন ও কাজী মোতাহার হোসেন এবং পুস্তক সমালোচনায় আবদুল গনি হাজারী ও চাকলাদার মাহবুব আলম।
' তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন -----
Correct Answer:
খ: অক্ষয়কুমার দত্ত
Explanation:
' তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন ----- সঠিক উত্তর অক্ষয়কুমার দত্ত সাহিত্য , বিজ্ঞান , দর্শন , ইতিহাস, রাজনীতি, সামাজিক ও অর্থনৈতিক সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে ১৮৪৩ সালে 'তত্ত্ববোধিনী' পত্রিকাটি যাত্রা শুরু করে। তখন পত্রিকার সম্পাদনা করতেন অক্ষয়কুমার দত্ত। অন্যদিকে ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় 'সংবাদ প্রভাকর' (১৮৩১) ও ' সংবাদ রত্নবলী (১৮৩২) এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় 'বঙ্গদর্শন' (১৮৭২) পত্রিকা প্রকাশিত হয়।
কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?
Correct Answer:
গ: কল্লোল
Explanation:
কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর কল্লোল দীনেশরঞ্জন দাসের সম্পাদনায় ১৯২৩ সালে প্রকাশিত হয় মাসিক 'কল্লোল' পত্রিকাটি। শৈলজানন্দের সম্পাদনায় সচিত্র মাসিক 'কালিকলম' ১৯২৬ সালে, বুদ্ধদেব বসু ও অজিত দত্তের সম্পাদনায় সচিত্র মাসিক 'প্রগতি' ১৯২৭ সালে এবং প্রথম চৌধুরীর সম্পাদনায় 'সবুজপত্র' ১৯১৪ সালে প্রকাশিত হয়।
ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি?
Correct Answer:
ঘ: ক্রান্তি
Explanation:
ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি? সঠিক উত্তর ক্রান্তি 'সম্বাদ কৌমুদী' সাময়িক পত্রিকাটি কোন পত্রিকার জবাব স্বরূপ প্রকাশিত হয় - সমাচার দর্পণ। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম - গ্রামবার্তা প্রকাশিকা। ঢাকা থেকে প্রকাশিত বাংলা সাহিত্য পত্রিকা - - 'শিখা', 'প্রগতি', 'ক্রান্তি', 'লোকায়াত'। কলকাতা থেকে প্রকাশিত বাংলা সাহিত্য পত্রিকা - - 'কালি - কলম', 'কল্লোল'।
'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন ------
Correct Answer:
খ: সঞ্জয় ভট্টাচার্য
Explanation:
'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন ------ সঠিক উত্তর সঞ্জয় ভট্টাচার্য 'পূর্বাশা' পত্রিকার সম্পাদক কে ছিলেন? ব্যাখ্যা: কবি ও কথাসাহিত্যিক সঞ্জয় ভট্টাচার্য সম্পাদিত মাসিক পত্রিকা 'পূর্বাশা' । পত্রিকাটি ১৯৩২ সালে কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত হয়। অন্যদিকে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা - দৈনিক নবযুগ (যুগ্ম সম্পাদক), ধূমকেতু , লাঙ্গল।
'ইয়ং বেঙ্গল' গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়?
Correct Answer:
খ: জ্ঞানান্বেষণ
Explanation:
'ইয়ং বেঙ্গল' গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? সঠিক উত্তর জ্ঞানান্বেষণ ইয়ং বেঙ্গল বলতে ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবকদের বোঝাত। মিশনারিদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইয়ং বেঙ্গল গোষ্ঠী মুক্ত চিন্তা দ্বারা উজ্জীবিত হয়েছিল। 'ইয়ংবেঙ্গল' গোষ্ঠীর মুখপত্ররুপে 'জ্ঞানন্বেষণ' পত্রিকাটি প্রকাশিত হয় ১৮৩১ সাল থেকে ১৮৪৪ সাল পর্যন্ত । 'বঙ্গদূত' নীলমণি হালদারের সম্পাদনায় ১৮২৯ সালে প্রকাশিত হয় ১৮৩১ সাল থেকে ১৮৪৪ সাল পর্যন্ত। 'বঙ্গদূত' নীলমণি হালদারের সম্পাদনায় ১৮২৯ সালে প্রকাশিত হয়। 'সংবাদ প্রভাকর ' ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় ১৮৩১ সালে প্রকাশিত হয়। এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা। 'জ্ঞানাঙ্কুর' ১৮০২ সালে শ্রীকৃষ্ণ দাসের সম্পাদনায় প্রকশিত হয়।
হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম ----
Correct Answer:
ঘ: গ্রামবার্তা প্রকাশিকা
Explanation:
হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম ---- সঠিক উত্তর গ্রামবার্তা প্রকাশিকা হরিনাথ মজুমদার সম্পাদিত ' গ্রামবার্তা প্রকাশিকা' ১৮৬৩ সালে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়, যা পরবর্তীতে পাক্ষিক ও সর্বশেষে সাপ্তাহিক পরিণত হয় । ১৮৭৩ সালে কুষ্টিয়ার কুমারখালি গ্রামে এ পত্রিকার নিজস্ব ছাপাখানা প্রতিষ্ঠিত হয়।
' তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Correct Answer:
ক: অক্ষয়কুমার দত্ত
Explanation:
' তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর অক্ষয়কুমার দত্ত সাহিত্য, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, রাজনীতি, সামাজিক ও অর্থনৈতিক সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে ১৮৪৩ সালে ' তত্ত্বোবধিনী' পত্রিকাটি যাত্রা শুরু করে। এ পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয়কুমার দত্ত।
' সমাচার দর্পণ' পত্রিকার সম্পাদক ছিলেন?
Correct Answer:
ক: জন ক্লার্ক মার্শম্যান
Explanation:
' সমাচার দর্পণ' পত্রিকার সম্পাদক ছিলেন? সঠিক উত্তর জন ক্লার্ক মার্শম্যান সমাচার দর্পণ ১৮১৮ - ১৮৪১ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র। বাংলাভাষায় প্রথম প্রকাশিত মাসিক পত্রিকা দিগদর্শন, প্রথম প্রকাশিত হয়েছিল ১৮১৮ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে। এই পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। এই বছরের ২৩ মে (শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১২২৫ বঙ্গাব্দ) প্রকাশিত হয় সাপ্তাহিক 'সমাচার দর্পণ'।
"সমাচার দর্পণ" পত্রিকার প্রকাশকাল-
Correct Answer:
খ: ১৮১৮ খ্রিঃ
Explanation:
"সমাচার দর্পণ" পত্রিকার প্রকাশকাল- সঠিক উত্তর ১৮১৮ খ্রিঃ সমাচার দর্পণ হল প্রথম বাংলা সংবাদপত্র। পত্রিকাটি ছিল সাপ্তাহিক। ১৮১৮ খ্রীষ্টাব্দের ২৩ মে তারিখে এটি প্রথম প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। কিন্তু তিনি ছিলেন নামেমাত্র সম্পাদক । বাঙালি পণ্ডিতরাই আসলে সমাচারদর্পণ সম্পাদনা করতেন। পত্রিকাটি ধর্মীয় বির্তকে না জড়িয়ে খ্রিস্টান মতবাদের প্রতি পক্ষপাত দেখাত।
শেখ আবদুর রহিম কর্তৃক প্রকাশিত নয় এমন পত্রিকার নাম-
Correct Answer:
ঘ: কোহিনুর
Explanation:
শেখ আবদুর রহিম কর্তৃক প্রকাশিত নয় এমন পত্রিকার নাম- সঠিক উত্তর কোহিনুর কোহিনূর ছিল ব্রিটিশ ভারতের একটি বাংলা মাসিক পত্রিকা। ১৮৯৮ সালের জুলাই মাসে (আষাঢ় ১৩০৫ বঙ্গাব্দ) কুষ্টিয়া থেকে প্রথম কোহিনূর পত্রিকা প্রকাশ হয়। তবে এরপর ফরিদপুরের পাংশা ও পরে কলকাতা থেকে পত্রিকা প্রকাশিত হত। এয়াকুব আলী চৌধুরীর বড় ভাই মোহাম্মদ রওশন আলী চৌধুরী ছিলেন পত্রিকার সম্পাদক।
"সওগাত" পত্রিকার সম্পাদক-
Correct Answer:
ঘ: মোঃ নাসিরউদ্দীন
Explanation:
"সওগাত" পত্রিকার সম্পাদক- সঠিক উত্তর মোঃ নাসিরউদ্দীন সওগাত একটি সচিত্র মাসিক পত্রিকা। ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) অগ্রহায়ণ মাসে মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় কলকাতা থেকে এটি প্রকাশিত হয়।
' সবুজপত্র' প্রকাশিত হয় কোন সালে?
Correct Answer:
গ: ১৯১৪
Explanation:
' সবুজপত্র' প্রকাশিত হয় কোন সালে? সঠিক উত্তর ১৯১৪ প্রমথ চৌধুরীর সম্পাদনায় সবুজপত্র প্রথম প্রকাশিত হয় ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪ সালে) ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
'সবুজপত্র' পত্রিকার সম্পাদক কে?
Correct Answer:
ঘ: প্রমথ চৌধুরী
Explanation:
'সবুজপত্র' পত্রিকার সম্পাদক কে? সঠিক উত্তর প্রমথ চৌধুরী 1.'সবুজপত্র' পত্রিকার সম্পাদক - প্রমথ চৌধুরী 2. 'সবুজপত্র' পত্রিকা প্রকাশিত হয় - ১৯১৪ সালে 3. প্রমথ চৌধুরীর 'বীরবলী' রীতির প্রচার মাধ্যম হিসাবে যে পত্রিকা ভূমিকা রাখে - সবুজপত্র 4. বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে যে পত্রিকার অবদান বেশি - সবুজপত্র ।
'সওগাত' পত্রিকার সম্পাদক কে?
Correct Answer:
ঘ: মোহাম্মদ নাসিরউদ্দীন
Explanation:
'সওগাত' পত্রিকার সম্পাদক কে? সঠিক উত্তর মোহাম্মদ নাসিরউদ্দীন মাসিক সওগাত (১৯১৮) , সাপ্তাহিক সওগাত (১৯২৮) উভয় পত্রিকাই মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় প্রকাশিত হয়।
'সমাচার দর্পণ' পত্রিকার প্রকাশকাল --
Correct Answer:
খ: ১৮১৮ খ্রিষ্টাব্দ
Explanation:
'সমাচার দর্পণ' পত্রিকার প্রকাশকাল -- সঠিক উত্তর ১৮১৮ খ্রিষ্টাব্দ 'সমাচার দর্পণ' ১৮১৮ খ্রিস্টাব্দে জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় প্রকাশিত হয়। এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র।
নিচের কোন পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত হয়েছিল?
Correct Answer:
গ: প্রগতি
Explanation:
নিচের কোন পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত হয়েছিল? সঠিক উত্তর প্রগতি "প্রগতি" একটি সাহিত্য পত্রিকা। এই পত্রিকাটি অজিত কুমার দত্ত ও বুদ্ধদেব বসুর যুগ্ম সম্পাদনায় ১৩৩৪ বঙ্গাব্দের আষাঢ় মাসে (১৯২৭ খ্রিস্টাব্দের জুলাই মাসে) ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়।
থিয়েটার পত্রিকার সম্পাদক কে?
Correct Answer:
খ: রামেন্দু মজুমদার
Explanation:
থিয়েটার পত্রিকার সম্পাদক কে? সঠিক উত্তর রামেন্দু মজুমদার বাংলাদেশের নব নাট্যচর্চায় রামেন্দু মজুমদার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। ‘থিয়েটার’ নাট্যদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ‘থিয়েটার’ পত্রিকায় সম্পাদক, ‘আবদুল্লাহ আল - মামুন থিয়েটার স্কুল’ এর সম্পাদক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হিসেবে তাঁর সংযুক্তি বাংলাদেশের নাটক ও সংস্কৃতি চর্চাকে বেগবান করেছে। বর্তমানে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিষদ সদস্য ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য। এর আগে বাংলা একাডেমীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্যের দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি ‘অ্যাডভার্টাইজিং এজেন্সিজ এসোসিয়েশান অব বাংলাদেশ’ এর সভাপতি।
নারী সমাজের উন্নতির জন্য 'নারীশক্তি' নামে পত্রিকাটির প্রকাশক কে ছিলেন?
Correct Answer:
ঘ: ডা. লুৎফর রহমান
Explanation:
নারী সমাজের উন্নতির জন্য 'নারীশক্তি' নামে পত্রিকাটির প্রকাশক কে ছিলেন? সঠিক উত্তর ডা. লুৎফর রহমান মোহাম্মদ লুৎফর রহমান (১৮৮৯ - ১৯৩৬) ছিলেন একজন বাঙালি সাহিত্যিক, সম্পাদক ও সমাজকর্মী। তিনি 'ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান' হিসেবে সমধিক পরিচিত। নারী সমাজের উন্নতির জন্য নারীতীর্থ নামে একটি সেবা প্রতিষ্ঠান গঠন এবং নারীশক্তি নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন তিনি এবং একজন চিন্তাশীল ও যুক্তিবাদী প্রাবন্ধিক হিসেবে পরিচিত হয়েছিলেন। তার প্রবন্ধ সহজবোধ্য এবং ভাবগম্ভীর। মহান জীবনের লক্ষ্যে সাহিত্যের মাধ্যমে মহান চিন্তাচেতনার প্রতি আকৃষ্ট হতে মানুষকে উদ্বুদ্ধ করেছেন তিনি। গভীর জীবনবোধ, মানবিক মূল্যবোধ, উচ্চ জীবন, সত্য জীবন, মানব জীবন, সূক্ষ্ম বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি তার রচনার প্রসাদগুণ। প্রবন্ধ ছাড়াও তিনি কবিতা, উপন্যাস ও শিশুসাহিত্য রচনা করেছেন।
”সংবাদ প্রবাকর” পত্রিকার সম্পাদক-
Correct Answer:
ক: কবি ইশ্বর গুপ্ত
Explanation:
”সংবাদ প্রবাকর” পত্রিকার সম্পাদক- সঠিক উত্তর কবি ইশ্বর গুপ্ত ‘সংবাদ প্রভাকর’ (১৮৩১) ও ‘ সংবাদ রত্নবলী’ (১৮৩২) পত্রিকা দুটির সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। অন্যদিকে, রাজা রামমোহন রায় ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় যৌথভাবে সম্পাদনা করেন ‘সম্বাদ কৌমুদি’ (১৮২১) পত্রিকা। জন ক্লার্ক মার্শম্যান সম্পাদনা করেন যথাক্রমে ‘দিগদর্শন’ (১৮১৮) ও ‘সমাচর দর্পণ’ (১৮১৮) প্রত্রিকা।
”কোহিনুর” পত্রিকাটি সম্পাদনা করেন কে?
Correct Answer:
ঘ: মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী
Explanation:
”কোহিনুর” পত্রিকাটি সম্পাদনা করেন কে? সঠিক উত্তর মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী যিনি সচরাচর সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরী নামে অভিহিত বাংলাভাষার একজন লেখক এবং সাংবাদিক। তিনি শিক্ষা সংস্কারের মাধ্যমে পশ্চাৎপদ মুসলমানদের অগ্রগামী করেন প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় স্বীয় অগ্রজ মাসিক সাহিত্য পত্রিকা কোহিনূর সম্পাদক রওশন আলী চৌধুরী রোগাক্রান্ত হয়ে অক্ষম হয়ে পড়লে তিনি ঐ পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন।
'সবুজপত্র' পত্রিকা কত সনে প্রকাশিত হয়?
Correct Answer:
গ: ১৯১৪
Explanation:
'সবুজপত্র' পত্রিকা কত সনে প্রকাশিত হয়? সঠিক উত্তর ১৯১৪ সবুজ গদ্যে চলিতরীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর সম্পাদনায় মাসিক ' সবুজপত্র ' পত্রিকা প্রকাশিত হয় ১৯১৪ সালে। বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরিসীম।
মোহাম্মদ নাসিরউদ্দীন সম্পাদিত পত্রিকার নাম---
Correct Answer:
খ: সওগাত
Explanation:
মোহাম্মদ নাসিরউদ্দীন সম্পাদিত পত্রিকার নাম--- সঠিক উত্তর সওগাত মোহাম্মাদি - মাসিক পত্রিকা.সম্পাদক ছিলেন - মোহাম্মদ আকরাম খাঁ মুজিবর খাঁ বদরুল আনাম খা কোহিনূর - মাসিক পত্রিকা। সম্পাদক ছিলেন: রওশন আলী এয়াকুব আলি নবনূর - মাসিক পত্রিকা। সম্পাদক ছিলেন: সৈয়দ এমদাদ সৈয়দ আসাদ সওগাত - সচিত্র মাসিক পত্রিকা। সম্পাদক : মোহাম্মদ নাসিরুদ্দিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নথ হলে থাকাবস্থায় বুদ্ধদেব বসু যে পত্রিকা সম্পাদনা করতেন, তার নাম ----
Correct Answer:
ঘ: বাসন্তিকা
Explanation:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নথ হলে থাকাবস্থায় বুদ্ধদেব বসু যে পত্রিকা সম্পাদনা করতেন, তার নাম ---- সঠিক উত্তর বাসন্তিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নথ হলে থাকাবস্থায় বুদ্ধদেব বসু যে পত্রিকা সম্পাদনা করতেন, তার নাম - - - - বাসন্তিকা। বিংশ শতাব্দীর ত্রিশের দশকের অন্যতম প্রতিভাবান কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার, অনুবাদক প্রভৃতি গুণে গুনান্বিত ছিলেন বুদ্ধদেব বসু । বিশিষ্ট উকিল পিতা ভূদেব বসু ও মাতা বিনয়কুমারীর একমাত্র সন্তান ছিলেন তিনি । জন্মের পরদিনই মাকে হারানো এই সাহিত্যিকের শৈশব কেটেছে কখনো কুমিল্লা, নোয়াখালী কখনো বা ঢাকা । বাংলা সাহিত্যে পঞ্চপান্ডবের অন্যতম এই সাহিত্যিক, বাংলা সাহিত্যাঙ্গনে অনন্য প্রতিভার প্রকাশ ঘটিয়েছেন মেধা ও মননের দ্বারা । ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্র অবস্থায় তিনি ‘বাসন্তিকা পত্রিকা’ নামে একটি পত্রিকার সম্পাদনা করতেন যা আজও প্রকাশিত হয়।
তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন-
Correct Answer:
ক: অক্ষয়কুমার দত্ত
Explanation:
তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন- সঠিক উত্তর অক্ষয়কুমার দত্ত তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন - অক্ষয়কুমার দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকা ছিল ব্রাহ্মসমাজের তত্ত্ববোধিনী সভার মুখপত্র। ব্রাহ্মধর্মের প্রচার এবং তত্ত্ববোধিনী সভার সভ্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে ১৮৪৩ সালের ১৬ আগস্ট (১ ভাদ্র, ১৭৬৫ শক) অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়। এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর । উনিশ শতকের শ্রেষ্ঠ গদ্যলেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ এ পত্রিকায় নিয়মিত লিখতেন এবং তাঁদের লেখার মাধ্যমে তখন বাংলা ভাষা ও সাহিত্যে এক নবযুগের সূচনা হয়। এর লেখক ও পৃষ্ঠপোষক সকলেই ছিলেন সংস্কারপন্থী।
ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্ররুপে প্রকাশিত পত্রিকাটির নাম কি?
Correct Answer:
ক: শিখা
Explanation:
ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্ররুপে প্রকাশিত পত্রিকাটির নাম কি? সঠিক উত্তর শিখা ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্ররুপে প্রকাশিত পত্রিকাটির নাম শিখা। শিখা ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য সমাজ কর্তৃক প্রকাশিত পত্রিকা। এটি বিংশ শতকের বিশের দশকে ঢাকা থেকে প্রকাশিত হত। এর প্রথম সংখ্যার প্রকাশকাল চৈত্র ১৩৩৩ (৮ এপ্রিল ১৯২৭) এবং এর প্রথম সংখ্যার সম্পাদক ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল হুসেন। এটি বাৎসরিক পত্রিকা ছিল ও ১৯৩১ সালে এর পঞ্চম ও শেষ সংখ্যা প্রকাশিত হয়। এর প্রধান কারণ ১৯৩২ সালের মার্চ মাসে আবুল হুসেনের ঢাকা ত্যাগ। তিনিই মূলত প্রকাশনার সামগ্রিক দায়িত্ব পালন করতেন ও প্রকাশনা - ব্যয়ের একটি বড় অংশও বহন করতেন। এ পত্রিকার প্রকাশনা প্রতিষ্ঠান মডার্ন লাইব্রেরির প্রতিষ্ঠাতাও ছিলেন আবুল হুসেন। এ পত্রিকার সাথে যুক্ত ছিলেন কাজী আবদুল ওদুদ, কাজী মোতাহার হোসেন, মুহম্মদ শহীদুল্লাহ। একে বলা হয়ে থাকে ঢাকার যুক্তিবাদী আন্দোলন।
”সবুজপত্র” কি?
Correct Answer:
গ: সাময়িকপত্র
Explanation:
”সবুজপত্র” কি? সঠিক উত্তর সাময়িকপত্র বিংশ শতাব্দির প্রথম ভাগে বাংলা ভাষায় অন্যতম প্রধান সাময়িক পত্রিকা ছিলো সবুজ পত্র। প্রমথ চৌধুরীর সম্পাদনায় এটি প্রকাশিত হতো। এর প্রথম প্রকাশ বাংলা ১৩২১ সালে (ইংরেজি: ১৯১৪ খ্রি.)। সবুজ পত্রে কখনো কোনো বিজ্ঞাপন এবং ছবি প্রকাশিত হয় নি। প্রমথ চৌধুরী সাময়িকীটিকে বাণিজ্যিকভাবে আকর্ষনীয় রূপ প্রদানের জন্যে কোনো চেষ্টা করেননি বরং তিনি এর মান এবং আদর্শ সমুন্নত রাখার প্রতি অত্যন্ত সতর্ক ছিলেন। তাই সবুজ পত্র সাধারণ পাঠক ও লেখকদের কাছে জনপ্রিয় হতে পারেনি। প্রথম পর্যায়ে এটি ১৩২৯ বঙ্গাব্দ(১৯২২ সাল)পর্যন্ত প্রকাশিত হয়। দ্বিতীয় পর্যায়ে সবুজ পত্রের প্রকাশনা শুরু হয় ১৩৩২ বঙ্গাব্দ থেকে। সাময়িকীটি শেষ পর্যন্ত ১৩৩৪ বঙ্গাব্দে (১৯২৭ সালে) বন্ধ হয়ে যায়।
'চতুরঙ্গ' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Correct Answer:
ক: হুমায়ুন কবির
Explanation:
'চতুরঙ্গ' পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হুমায়ুন কবির হুমায়ুন কবির একজন ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক । তার জন্ম অবিভক্ত বাংলার ফরিদপুরের, বর্তমান বাংলাদেশের, কোমরপুর গ্রামে। হুমায়ুন কবির চতুরঙ্গ সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। মার্কসবাদ ও শরৎচন্দ্র সম্পর্কেও তার মূল্যবান রচনা আছে। দর্শন ও সমাজতত্ত্ব সম্পর্কে বাংলা ও ইংরেজি ভাষায় তিনি বহু গ্রন্থ ও গবেষণামূলক প্রবন্ধ রচনা করেছেন।
'সমকাল' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Correct Answer:
ঘ: সিকানদার আবু জাফর
Explanation:
'সমকাল' পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর সিকানদার আবু জাফর 'সমকাল' পত্রিকার সম্পাদক ছিলেন সিকানদার আবু জাফর। সমকাল বাংলাদেশ (তৎকালীন পূর্ব পকিস্তান) থেকে প্রকাশিত বাংলা ভাষার অন্যতম বিখ্যাত সাহিত্য পত্রিকা। এর সম্পাদক ছিলেন কবি সিকান্দার আবু জাফর।
সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র ?
Correct Answer:
ক: বিজ্ঞপ্তি
Explanation:
সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র ? সঠিক উত্তর বিজ্ঞপ্তি প্রতিবেদন - প্রতিবেদন হচ্ছে কোন নির্দিষ্ট বিষয়ের তথ্য ভিত্তিক বর্ণনা। চুক্তিপত্র - অংশিদারী প্রতিষ্ঠানের চুক্তির বিষয়বস্তু যে দলিলে লিপিবদ্ধ থাকে, তাকে চুক্তিপত্র বলে অভিযোগপত্র - অভিযোগ লেখা থাকে যে পত্রে। বিজ্ঞাপন - বিশেষভাবে জানা বা জ্ঞাপন, সংবাদপত্রের শিরোনাম
'সওগত' -- পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Correct Answer:
গ: মোহাম্মদ নাসির উদ্দিন
Explanation:
'সওগত' -- পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর মোহাম্মদ নাসির উদ্দিন 'সওগত' - - পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। ১৯১৮ সালের নভেম্বর/ডিসেম্বরে (১৩২৫ বঙ্গাব্দ, অগ্রহায়নে) মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় কলকাতা থেকে সওগাত প্রথম প্রকাশিত হয়। ১৯২১ সালের মার্চ - এপ্রিল (১৩২৭ বঙ্গাব্দ) পর্যন্ত পত্রিকা চালু ছিল। এরপর ১৯২৬ সালে (১৩৩৩ বঙ্গাব্দ) সওগাত - নবপর্যায় নামে পুনরায় প্রকাশ হয়। ১৯৩০ সাল (১৩৩৭ বঙ্গাব্দ) পর্যন্ত পত্রিকা নিয়মিতভাবে প্রকাশিত হয়েছিল। ১৯৫০ এর পর থেকে তিন বছর পত্রিকার কোনো সংখ্যা প্রকাশিত হয় নি। এরপর ১৯৫২ - এর নভেম্বর/ডিসেম্বর (অগ্রহায়ণ ১৩৫৯ বঙ্গাব্দ, অগ্রহায়ণে) থেকে ঢাকা থেকে পত্রিকা প্রকাশিত হতে থাকে।
”সওগাত” পত্রিকার সম্পাদক কে?
Correct Answer:
খ: মোহাম্মদ নাসিরউদ্দীন
Explanation:
”সওগাত” পত্রিকার সম্পাদক কে? সঠিক উত্তর মোহাম্মদ নাসিরউদ্দীন 'সওগাত' পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন । ড.মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত মোহাম্মদ নাসির উদ্দীন। ড.মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত পত্রিকা - আঙুর (কিশোর পত্রিকা)। এস. ওয়াজেদ আলি সম্পাদিত পত্রিকা।গুলিস্তা।
”ভারতী” পত্রিকা কে সম্পাদনা করতেন?
Correct Answer:
গ: স্বর্ণকুমারী দেবী
Explanation:
”ভারতী” পত্রিকা কে সম্পাদনা করতেন? সঠিক উত্তর স্বর্ণকুমারী দেবী ভারতী ঊনবিংশ শতাব্দীর শেষভাগ থেকে বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত প্রকাশিত একটি বাংলা মাসিক পত্রিকা। পত্রিকাটির প্রথম প্রকাশ শ্রাবণ ১২৮৪ বঙ্গাব্দ (১৮৭৭ খ্রিষ্টাব্দ)। প্রতিষ্ঠাতা - সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথের বড়োদাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। দ্বিজেন্দ্রনাথ প্রথম সাত বছর এই পত্রিকার সম্পাদনা করেন। পরে বিভিন্ন সময়ে স্বর্ণকুমারী দেবী, হিরণ্ময়ী দেবী, সরলা দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর, মণিলাল গঙ্গোপাধ্যায়, সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় প্রমুখ ঠাকুর পরিবারের সদস্যরাই প্রধানত এই পত্রিকা সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন।
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম---
Correct Answer:
ঘ: আঙুর
Explanation:
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম--- সঠিক উত্তর আঙুর ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম - - - আঙুর। আঙুর (কিশোরপত্র) – ১৯২০ – ড: মুহম্মদ শহীদুল্লাহ
”লাঙ্গল” পত্রিকাটি কে সম্পাদনা করতেন?
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
Explanation:
”লাঙ্গল” পত্রিকাটি কে সম্পাদনা করতেন? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম 'লাঙ্গল' পত্রিকাটি কাজী নজরুল ইসলাম সম্পাদনা করেন। এটি ১৯২৫ সালে প্রকাশিত হয়। এছাড়া নবযুগ (১৯২০) , ধূমকেতু (১৯২২) সম্পাদনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদনা করেন - সাধনা (১৮৯৪) , ভারতী (১৮৯৮) , বঙ্গদর্শন (১৯০১) , তত্ত্ববোধিনী (১৯১১) । ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদনা করেন - সংবাদ প্রভাকর ( ১৮৩১ - সাপ্তাহিক, ১৮৩৯ - দৈনিক)।
”সমাচার দর্পণ” পত্রিকার প্রকাশকাল---
Correct Answer:
খ: ১৮১৮ খ্রিস্টাব্দ
Explanation:
”সমাচার দর্পণ” পত্রিকার প্রকাশকাল--- সঠিক উত্তর ১৮১৮ খ্রিস্টাব্দ হুগলির শ্রীরামপুর খ্রিষ্টান মিশনারি ১৮১৮ খ্রিস্টাব্দের মে মাসে 'সমাচার দর্পণ' নামে একটি সাপ্তাহিক পত্রিকা বের করে। পত্রিকাটি ১৮৪০ খ্রিস্টাব্দ পর্যন্ত চলে। এটি জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় প্রকাশিত হয়। সংবাদই এর প্রাণ ছিল। তবে ধর্ম বা তত্ত্ব ও আলোচনা হতো । এ পত্রিকাটির ভাষা ছিল সরল ও তথ্যবহুল ।
'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন?
Correct Answer:
গ: অক্ষরকুমার দত্ত
Explanation:
'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন? সঠিক উত্তর অক্ষরকুমার দত্ত তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক হলেন অক্ষয়কুমার দত্ত।
প্রথম চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম ---
Correct Answer:
খ: সবুজপত্র
Explanation:
প্রথম চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম --- সঠিক উত্তর সবুজপত্র তত্ত্ববোধিনী - অক্ষয়কুমার দত্ত কল্লোল - দীনেশরঞ্জন দাস ধূমকেতু - কাজী নজরুল ইসলান সবুজপত্র - প্রমথ চৌধুরী।
'সবুজপত্র' কত সালে প্রকাশিত হয়?
Correct Answer:
খ: ১৯১৪ সালে
Explanation:
'সবুজপত্র' কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর ১৯১৪ সালে বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর সম্পাদনের 'সবুজপত্র পত্রিকা' 1914 সালে প্রকাশিত হয়। বাংলা গদ্যরীতির বিকাশে সবুজপত্র পত্রিকার গুরুত্ব অপরিসীম। এছাড়া তিনি 'বিশ্ব ভারতী' পত্রিকাও সম্পাদনা করেন।
চলিত গদ্য রীতির ধারা প্রবর্তন করে কোন পত্রিকা?
Correct Answer:
খ: সবুজপত্র
Explanation:
চলিত গদ্য রীতির ধারা প্রবর্তন করে কোন পত্রিকা? সঠিক উত্তর সবুজপত্র সবুজপত্র (১৯১৪) প্রমথ চৌধুরী সম্পাদিত বিশিষ্ট সাহিত্য পত্রিকা। এ পত্রিকাকে অবলম্বন করে চলিত রীতি বাংলা গদ্যে প্রতিষ্ঠা লাভ করে। বঙ্গদর্শনও দিকদর্শন পত্রিকার সম্পাদক হলেন বঙ্কিমচন্দ্র ও জন ক্লার্ক মার্শম্যান।
”ধূমকেতু” পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
Explanation:
”ধূমকেতু” পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম ”ধূমকেতু” পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম ছিলেন । ধূমকেতু কাজী নজরুল ইসলাম সম্পাদিত একটি দ্বি - সাপ্তাহিক পত্রিকা, যা ১৩২৯ বঙ্গাব্দের ২৬ শ্রাবণ (১৯২২ সালের ১১ আগস্ট) প্রথম প্রকাশিত হয়। পত্রিকাটি শুরুতে ফুলস্কেপ কাগজের চার পৃষ্ঠায় মুদ্রিত হতো এবং পরে আট পৃষ্ঠায় মুদ্রিত হতো। পত্রিকাটির সর্বশেষ সংস্করণ ১৯২৩ সালের মার্চ মাসে প্রকাশিত হয়েছিল। এর প্রথম সংখ্যায় নজরুলের কবিতা ‘ধূমকেতু’ প্রকাশিত হয়। এই পত্রিকাকে আশীর্বাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষু, আয় চলে আয়রে ধূমকেতু।
”বেগম” পত্রিকার সম্পাদক কে?
Correct Answer:
ক: নূরজাহান বেগম
Explanation:
”বেগম” পত্রিকার সম্পাদক কে? সঠিক উত্তর নূরজাহান বেগম ”বেগম” পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম । বেগম বাংলা ভাষায় প্রথম সচিত্র নারী সাপ্তাহিক। সাহিত্য ক্ষেত্রে মেয়েদের এগিয়ে আনার লক্ষ্যে ১৯৪৭ সালের ২০ জুলাই কলকাতা থেকে পত্রিকাটি প্রকাশিত হয়। পরে ১৯৫০ সালে পত্রিকাটির কার্যালয় ঢাকায় স্থানান্তর করা হয়। পত্রিকাটির আলোচ্য বিষয়গুলোর মধ্যে স্থান পায় নারী জাগরণ, কুসংস্কার বিলোপ, গ্রামগঞ্জের নির্যাতিত নারীদের চিত্র, জন্মনিরোধ, পরিবার পরিকল্পনা, প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের জীবনবোধ থেকে লেখা চিঠি এবং বিভিন্ন মনীষীর বাণী।
নিচের কোনটি একটি পত্রিকার নাম?
Correct Answer:
গ: সবুজপত্র
Explanation:
নিচের কোনটি একটি পত্রিকার নাম? সঠিক উত্তর সবুজপত্র ১৯১৪ খ্রিস্টাব্দে প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত হয় "সবুজপত্র " পত্রিকাটি। বাংলা গদ্য রীতির বিকাশে এ পত্রিকার অবদান অপরসীম। সঠিক উত্তর - সবুজপত্র।
”সবুজপত্র” পত্রিকার সম্পাদক কে?
Correct Answer:
ঘ: প্রমথ চৌধুরী
Explanation:
”সবুজপত্র” পত্রিকার সম্পাদক কে? সঠিক উত্তর প্রমথ চৌধুরী বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী সবুজপত্র পত্রিকার সম্পাদক। বাংলা গদ্যরীতির বিকাশে এ পত্রিকার গুরুত্ব অপরসীম। অন্য দিকে ঈশ্বরচন্দ্র গুপ্তের উল্লেখযোগ্য পত্রিকা হলো সংবাদ প্রভাকর।
'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন-
Correct Answer:
খ: ঈশ্বরচন্দ্র গুপ্ত
Explanation:
'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন- সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত "সংবাদ প্রভাকর" (সাপ্তাহিক ১৮৩১ দৈনিক ১৮৩৯) - এর উভয় পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। তার সম্পাদনায় আরো যেসব পত্রিকা প্রকাশিত হয় - সংবাদ রত্নাবলী, পাষণ্ড পীড়ন, সংবাদ সাধুরঞ্জন।
'তত্ত্ববোধিনী' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
Correct Answer:
গ: অক্ষয়কুমার দত্ত
Explanation:
'তত্ত্ববোধিনী' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর অক্ষয়কুমার দত্ত তত্ত্ববোধিনী - পত্রিকার প্রথম সম্পাদক অক্ষয়কুমার দত্ত। এই পত্রিকা ছিল ব্রাহ্মসমাজ এর তত্ত্ববোধিনী সভার মুখপত্র। ব্রাহ্ম ধর্মের প্রচার ও তত্ত্ববোধিনী সভার সভ্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে ১৮৪৩ সালের ১৬ আগস্ট অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
”ইয়ং বেঙ্গল” গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয় ?
Correct Answer:
খ: জ্ঞানান্বেষণ
Explanation:
”ইয়ং বেঙ্গল” গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয় ? সঠিক উত্তর জ্ঞানান্বেষণ ইংয় বেঙ্গল বলতে ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবকদের বোঝাত। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্ররূপে "জ্ঞানান্বেষণ " পত্রিকাটি প্রকাশিত হয় ১৮৩১ সাল থেকে ১৮৪৪ সাল পর্যন্ত। সঠিক উত্তর - জ্ঞানান্বেষণ।
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি?
Correct Answer:
খ: সংবাদ প্রভাকর
Explanation:
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি? সঠিক উত্তর সংবাদ প্রভাকর ১৮৩১ সালে ঈশ্বর চন্দ্র গুপ্তের সম্পাদনায় সংবাদ প্রভাকর সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। ১৮৩৯ সালে বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
”সমাচার দর্পণ” পত্রিকার সম্পাদক ছিলেন---
Correct Answer:
ক: জন ক্লার্ক মার্শম্যান
Explanation:
”সমাচার দর্পণ” পত্রিকার সম্পাদক ছিলেন--- সঠিক উত্তর জন ক্লার্ক মার্শম্যান সমাচার দর্পণ (১৮১৮ - ১৮৫২) শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র। সূত্রঃ বাংলাপিডিয়া
'সবুজপত্র' পত্রিকা প্রকাশিত হয়-
Correct Answer:
গ: ১৯১৪ সালে
Explanation:
'সবুজপত্র' পত্রিকা প্রকাশিত হয়- সঠিক উত্তর ১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় ১৯১৪ খ্রিস্টাব্দে "সবুজপত্র " পত্রিকাটি বের হয়। বাংলা গদ্যরীতির বিকাশে এ পত্রিকার গুরুত্ব অপরিসীম। কেননা এর মাধ্যমে সাধু গদ্যরীতির পরিবর্তে চলিত গদ্যরীতির পত্রিকা ব্যবহারে প্রতিষ্ঠিত হয়।