জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
নিডারীয়দের দংশন অঙ্গাণু কোনটি?
Correct Answer:
ক: নিমাটোসিস্ট
Explanation:
নিডারীয়দের দংশন অঙ্গাণু কোনটি? সঠিক উত্তর নিমাটোসিস্ট নিডারিয়ানদের দংশন অঙ্গাণু (Stinging organelles) হচ্ছে – নেমাটোসিস্ট। কোষের ভেতরে প্রোটিন ও ফেনলে গঠিত হিপনোটক্সিন নামের বিষাক্ত তরলে পূর্ণ এবং একটি লম্বা, সরু, ফাঁপা ও প্যাঁচানো সূত্রকযুক্ত স্থূল প্রাচীরের ক্যাপস্যুলকে নেমাটোসিস্ট বলে।
নিচের কোনটি পিত্ত লবণ?
Correct Answer:
ক: সোডিয়াম গ্লাইকোকোলেট
Explanation:
নিচের কোনটি পিত্ত লবণ? সঠিক উত্তর সোডিয়াম গ্লাইকোকোলেট পিত্তরসে সোডিয়াম গ্লাইকোকোলেট ও সোডিয়াম টরোকোলেট নামক দুই প্রকার পিত্ত লবণ পাওয়া যায়।
কৃষ্ণচূড়া ফুলের পুষ্পপত্রবিন্যাস -
Correct Answer:
গ: ইমব্রিকেট
Explanation:
কৃষ্ণচূড়া ফুলের পুষ্পপত্রবিন্যাস - সঠিক উত্তর ইমব্রিকেট কোনো উদ্ভিদের মুকুলাবস্থায় ফুলের বৃত্যংশ বা পাপড়িগুলো পরস্পর যেভাবে বিন্যস্ত থাকবে, তাকে পুষ্পপত্রবিন্যাস বা এস্টিভেশন বলে। যখন বৃত্যাংশ বা দলাংশের মধ্যে একটির উভয়প্রান্ত আবৃত থাকে এবং আর একটির উভয়প্রান্ত অনাবৃত থাকে এবং বাকি বৃত্যাংশ বা দলাংশগুলি ট্যুইস্টেড পদ্ধতিতে বিন্যস্ত থাকে , তখন তাকে ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস বলে । উদাহরণ – কৃষ্ণচূড়া ( Delonirregia ) , কালকাসুন্দা ( Cassia sophera ) ইত্যাদি ।
লিথাল জিনের প্রভাব নেই কোন রোগে?
Correct Answer:
খ: অস্টিওপোরেসিস
Explanation:
লিথাল জিনের প্রভাব নেই কোন রোগে? সঠিক উত্তর অস্টিওপোরেসিস মারণ জিন বা লিথাল জিন (অনুপাত ২ : ১) ➞ যেসব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে সেসব জিনকে লিথাল জিন বলে । কোনো জিনের মিউটেশন ঘটার পর সংশ্লেষিত প্রোটিন যদি নিষ্ক্রীয় হয় এবং উক্ত প্রোটিনের শারীরবৃত্তীয় গুরুত্ব যদি জীবনধারনের জন্য অপরিহার্য হয় তবে হোমোজাইগাস অবস্থায় সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে । লিথাল জিনের প্রভাবকে লিথালিটি বলে । মানুষে হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথাল জিন সেমিলিথাল ধরনের । ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী লিথাল জিন সাবভাইটাল ধরনের ।মানুষের লিথাল জিনঘটিত কয়েকটি বংশগত রোগ : থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, রেটিনোব্লাস্টোমা, ব্রাকিফ্যালাঞ্জি, কনজেনিটাল ইকথিওসিস প্রভৃতি ।
ফসফরাইলেশন প্রক্রিয়া কয় প্রকার?
Correct Answer:
খ: 2
Explanation:
ফসফরাইলেশন প্রক্রিয়া কয় প্রকার? সঠিক উত্তর 2 ফটোফসফোরাইলেশন দুই প্রকার— (i) চক্রাকার ফটোফসফোরাইলেশন। (ii) অচক্রাকার ফটোফসফোরাইলেশন।
নিম্নে উল্লেখিত কোন উপাদানটি কোষ বিভাজনের উদ্দীপক ?
Correct Answer:
খ: সেন্ট্রিওল
Explanation:
নিম্নে উল্লেখিত কোন উপাদানটি কোষ বিভাজনের উদ্দীপক ? সঠিক উত্তর সেন্ট্রিওল সেন্ট্রিওল কোষ বিভাজনের উদ্দীপক | সেন্ট্রিওল হল প্রাণিকোষের নিউক্লিয় আবরণীর কাছাকাছি অবস্থিত বেলনাকৃতি বা দন্ডাকার ফাপা অণু নালিকা যুক্ত অঙ্গাণু। এটি একটি আবরণী বিহীন কোষাঙ্গাণু। সেন্ট্রিওল স্বচ্ছ দানাবিহীন যে অঞ্চলে বেষ্টিত থাকে তাকে সেন্ট্রোজোম বলে। ঘন ও নিরেট যে এলাকাটি একে বেষ্টন করে রাখে তার নাম সেন্ট্রোস্ফিয়ার।
মানবদেহের একটি কোষে অটোসোমের সংখ্যা কত?
Correct Answer:
খ: 44 টি
Explanation:
মানবদেহের একটি কোষে অটোসোমের সংখ্যা কত? সঠিক উত্তর 44 টি প্রতিটি জীবে একটি নির্দিষ্ট সংখ্যক unique ক্রোমোসোম থাকে, যেমন - মানুষের ২৩টি । সবগুলো ইউনিক ক্রোমোসোম মিলে একটি ক্রোমোসোম সেট হয় । মানুষের দুই সেট ক্রোমোসোম থাকে অর্থাৎ প্রতিটি ক্রোমোসোম দুই কপি করে আছে । যে কোষে ২ সেট ক্রোমোসোম আছে তাকে বলা হয় ডিপ্লয়েড কোষ বা '2n' । মানুষ ডিপ্লয়েড জীব ।মানুষের ৪৬টি ক্রোমোসোমের মধ্যে ৪৪টি ক্রোমোসোমকে অটোসোম বলা হয় আর বাকি ২টি ক্রোমোসোমকে বলা হয় সেক্স ক্রোমোসোম ।
কোন প্রাণীতে ডায়াফ্রাম থাকে?
Correct Answer:
ঘ: স্তন্যপায়ী
Explanation:
কোন প্রাণীতে ডায়াফ্রাম থাকে? সঠিক উত্তর স্তন্যপায়ী স্তন্যপায়ী প্রাণীতে ডায়াফ্রাম থাকে | মধ্যচ্ছদা মানবে দেহের অভ্যন্তরস্থ একটি পর্দা বিশেষ যা বক্ষ গহ্বর (Thoracic Cavity) থেকে উদর গহ্বর(Abdominal Cavity) কে পৃথক করে রেখেছে। এই পর্দা ঐচ্ছিক মাংসপেশী দিয়ে গঠিত। ইংরাজী ভাষায় একে বলে ডায়াফ্রাম (The Diaphragm)।
সার্বজনীন গ্রহীতা রক্তগ্রুপের নাম কি?
Correct Answer:
গ: AB
Explanation:
সার্বজনীন গ্রহীতা রক্তগ্রুপের নাম কি? সঠিক উত্তর AB AB রক্তের গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয় কারন সব গ্রুপের রক্ত এটি গ্রহন করতে পারে। O রক্তের গ্রুপকে সার্বজনীন দাতা গ্রুপ বলা হয়।
রক্ত জমাটের জন্য কোন উপাদানটির প্রয়োজন নেই?
Correct Answer:
গ: ইনসুলিন
Explanation:
রক্ত জমাটের জন্য কোন উপাদানটির প্রয়োজন নেই? সঠিক উত্তর ইনসুলিন দেহের কোথাও ক্ষত সৃষ্টির ফলে কোনো রক্তবাহিকার এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্থ হলে রক্তপাত বন্ধের উদ্দেশে ও সংক্রমণ প্রতিরোধে যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ফাইব্রিন জালক সৃষ্টির মাধ্যমে ক্ষতস্থানে রক্তকে থকথকে পিণ্ডে পরিণত করে সে প্রক্রিয়াকে রক্তের জমাট বাঁধা বা রক্ত তঞ্চন বলে । এ প্রক্রিয়ায় অণুচক্রিকা ও রক্তরসে অবস্থিত ১৩ ধরনের ক্লটিং ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।ফ্যাক্টরগুলো নাম নিম্নরূপ :• ফ্যাক্টর-I বা ফাইব্রিনোজেন• ফ্যাক্টর-II বা প্রোথ্রম্বিন• ফ্যাক্টর-III বা থ্রম্বোপ্লাস্টিন• ফ্যাক্টর-IV বা ক্যালসিয়াম আয়ন• ফ্যাক্টর-V বা ল্যাবাইল ফ্যাক্টর বা প্রোঅ্যাকসেলারিন• ফ্যাক্টর-VI বা অ্যাকসেলারিন• ফ্যাক্টর-VII বা স্টেবল ফ্যাক্টর বা প্রোকনভারটিন• ফ্যাক্টর-VIII বা অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর (AHF)• ফ্যাক্টর-IX বা ক্রিস্টমাস ফ্যাক্টর• ফ্যাক্টর-X বা স্টুয়ার্ট ফ্যাক্টর• ফ্যাক্টর-XI বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন• ফ্যাক্টর-XII বা হ্যাগম্যান ফ্যাক্টর• ফ্যাক্টর-XIII বা ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর
মানুষের স্বাভাবিক রক্তচাপ কত?
Correct Answer:
ক: 120 mm : 80 mm
Explanation:
মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? সঠিক উত্তর 120 mm : 80 mm যার সংখ্যা বেশি, তাকে বলা হয় সিস্টোলিক চাপ এবং যার সংখ্যা কম, তাকে বলা হয় ডায়াস্টোলিক চাপ। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও ব্যক্তির রক্তচাপ ১২০/৮০ mmHg হলে ১২০ হল সিস্টোলিক নম্বর এবং ৮০ হল ডায়াস্টোলিক নম্বর। সাধারণত এক জন সুস্থ ব্যক্তির ক্ষেত্রে আদর্শ ব্লাড প্রেশার হল-- ১২০/৮০ মিলিমিটার মার্কারি।
প্রাণীকূলে সর্ববৃহৎ কোষ কোনটি?
Correct Answer:
গ: উট পাখির ডিম
Explanation:
প্রাণীকূলে সর্ববৃহৎ কোষ কোনটি? সঠিক উত্তর উট পাখির ডিম প্রানীকূলে সর্ববৃহৎ কোষ হচ্ছে উটপাখির ডিম(১৭×১২.৫ সে. মি)।
বংশগতি বিদ্যার জনক কে?
Correct Answer:
গ: মেন্ডেল
Explanation:
বংশগতি বিদ্যার জনক কে? সঠিক উত্তর মেন্ডেল গ্রেগর ইয়োহান মেন্ডেল বা গ্রেগর জোহান মেন্ডেল (২০ জুলাই ১৮২২ – ৬ জানুয়ারী ১৮৮৪) ছিলেন একজন অস্ট্রিয়ার জীববিজ্ঞানী, ধর্মযাজক, আবহাওয়াবিদ ও গণিতজ্ঞ যার আবিষ্কারগুলি জেনেটিক্স ও বংশগতি বিজ্ঞানের ভিত্তি তৈরি করেছিল, তাই তাকে প্রায়শই "জেনেটিক্সের জনক" বা "জিনতত্ত্ববিদ্যার জনক" বলে অভিহিত করা হয়।
ভাইরাস কি দ্বারা গঠিত -
Correct Answer:
গ: প্রোটিন ও নিউক্লিক এসিড
Explanation:
ভাইরাস কি দ্বারা গঠিত - সঠিক উত্তর প্রোটিন ও নিউক্লিক এসিড ভাইরাসের দেহে কোন নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই; কেবল প্রোটিন এবং নিউক্লিক এসিড দিয়ে দেহ গঠিত। কেবলমাত্র উপযুক্ত পোষকদেহের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারে। এদের অভ্যন্তরীণ তথ্য বহনকারী সূত্রক দুই প্রকারের হতে পারে: ডিএনএ এবং আরএনএ।
পাতার তৈরি খাদ্য যার মাধ্যমে গাছের সব অংশে যায়-
Correct Answer:
খ: ফ্লোয়েম
Explanation:
পাতার তৈরি খাদ্য যার মাধ্যমে গাছের সব অংশে যায়- সঠিক উত্তর ফ্লোয়েম জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে পার্থক্য :জাইলেম : (i) জাইলেম প্রধানত মৃত টিস্যু(ii) জাইলেমে ভেসেল, ট্রাকিড, জাইলেম ফাইবার ও জাইলেম প্যারেনকাইমা উপাদানসমূহ বিদ্যমান(iii) জাইলেমে একমাত্র জীবিত উপাদান হলো উড প্যারেনকাইমা(iv) জাইলেম কান্ডের কেন্দ্রের দিকে থাকে(v) পানি ও খাদ্যরস পরিবহন এবং দেহকে দৃঢ়তা প্রদান করাই জাইলেমের কাজ(vi) জাইলেমের মাধ্যমে ঊর্ধ্বমুখী সংবহন হয়ফ্লোয়েম : (i) ফ্লোয়েম প্রধানত জীবিত টিস্যু(ii) ফ্লোয়েমে সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার ও ফ্লোয়েম প্যারেনকাইমা উপাদানসমূহ বিদ্যমান(iii) ফ্লোয়েমে একমাত্র মৃত উপাদান হলো ফ্লোয়েম ফাইবার(iv) ফ্লোয়েম কান্ডের পরিধির দিকে থাকে(v) খাদ্য পরিবহন ও খাদ্য সঞ্চয় করাই ফ্লোয়েমের কাজ(vi) ফ্লোয়েমের মাধ্যমে নিম্নমুখী বা উভমুখী সংবহন হয়
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় কোন উদ্ভিদ?
Correct Answer:
খ: সর্পগন্ধা
Explanation:
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় কোন উদ্ভিদ? সঠিক উত্তর সর্পগন্ধা যে বাড়ীতে সর্পগন্ধা থাকে সে বাড়ীতে সাপ আসে না। গাছের মূল নানা প্রকার রোগের চিকিত্সায় লাগে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে। সর্পগন্ধার মূল চুর্ণ করে অল্প পরিমাণ খেলে উত্তেজনা প্রশমিত হয় ও ঘুম ভাল হয়। দৈহিক দুবর্লতা ও মানসিক অবসাদজনিত রোগেও মূলের চূর্ণ ব্যবহৃত হয়। স্কিটসোফ্রিনিয়ার রোগীরা এতে উপকৃত হয়। সাধারণ জ্বর এবং পেটের গোলমালেও উপকারী। তবে ব্রঙ্কাইটিস, হাঁপানি, গ্যাসট্রিক আলসারে এর ব্যবহার ক্ষতিকর।
সালেকসংশ্লেষণ প্রক্রিয়ায় o2 পানি থেকে আসে। এ তথ্য কে আবিষ্কার করেন?
Correct Answer:
খ: রবিনহিল
Explanation:
সালেকসংশ্লেষণ প্রক্রিয়ায় o2 পানি থেকে আসে। এ তথ্য কে আবিষ্কার করেন? সঠিক উত্তর রবিনহিল ১৯৩৭ খ্রিস্টাব্দের রবিন হিল নামক ইংরেজ প্রাণরসায়নবিদ একটি পরীক্ষা করেন। তিনি কার্বন-ডাই-অক্সাইডের অনুপস্থিতিতে পৃথককৃত ক্লোরোপ্লাস্ট, পানি এবং কিছু অজৈব জারক তথা হাইড্রোজেন গ্রাহক একত্রে আলোতে রাখেন। পরীক্ষা শেষে দেখা যায়, কার্বন ডাই অক্সাইড এর অনুপুস্থিতিতে কোন শর্করা তৈরি হয় না, কিন্তু অক্সিজেন নির্গত হয়। আসলে পানি হাইড্রোজেন অজৈব জারক তথা হাইড্রোজেন গ্রাহককে বিজারিত করে এবং অক্সিজেন বের হয়ে আসে। হিলের এ পরীক্ষা থেকে প্রমাণিত হয় যে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস পানি। হিল বিক্রিয়াটি নিম্নরূপঃ2A (অজৈব জারক) + 2H₂O → 2AH₂ + O₂ ↑
সালোকসংশ্লেষণে উদ্ভূত অক্সিজেন এর উৎস কোনটি?
Correct Answer:
খ: H2O
Explanation:
সালোকসংশ্লেষণে উদ্ভূত অক্সিজেন এর উৎস কোনটি? সঠিক উত্তর H2O সালোকসংশ্লেষে অক্সিজেনের উৎস হল H20(জল)। জল এ কার্বন ডাই অক্সাইড যখন পাতার মধ্যে আসে তখন ক্লোরোপ্লাস্ট ( সবুজ প্লাসটিড) সূর্যালোকের সাহায্যে গ্লুকোজ বানায়। অক্সিজেন পাতা থেকে হাওয়ায় বেরিয়ে যায় ।
মৌমাছি পালন কে কি বলে?
Correct Answer:
গ: এপিকালচার
Explanation:
মৌমাছি পালন কে কি বলে? সঠিক উত্তর এপিকালচার মৌমাছি চাষ করাকে এপিকালচার বলে। প্রাকৃতিক পরিবেশ থেকে মৌমাছি নিয়ে মৌচাকের উপযোগী পরিবেশ তৈরি করে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পালন করাই হলো মৌমাছি চাষ। মৌমাছি চাষ করাকে এপিকালচার বলে।
সুস্পষ্ট স্বতেজী জনুক্রম দেখা যায় কোন উদ্ভিদে?
Correct Answer:
ক: Pteris
Explanation:
সুস্পষ্ট স্বতেজী জনুক্রম দেখা যায় কোন উদ্ভিদে? সঠিক উত্তর Pteris সুস্পষ্ট জনুক্রমRiccia, Pteris, ম্যালেরিয়া পরজীবী, ব্রায়োফাইটা, টেরিডোফাইটাঅস্পষ্ট জনুক্রমশৈবাল, ছত্রাক, Ulothrixজনুক্রমবিহীনভাইরাস, ব্যাকটেরিয়াএখানে, Pteris সবচেয়ে উন্নত উদ্ভিদ হওয়ায় উত্তরটি হবে Pteris
ক্রেবস চক্রের বিক্রিয়া সংঘটিত হয়-
Correct Answer:
ঘ: মাইটোকন্ড্রিয়া
Explanation:
ক্রেবস চক্রের বিক্রিয়া সংঘটিত হয়- সঠিক উত্তর মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া দ্বি-স্তরবিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজমস্থ যে অঙ্গাণুতে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি ঘটে থাকে এবং শক্তি উৎপন্ন হয় সেই অঙ্গাণুকে মাইট্রোকন্ডিয়া বলে। (ইংরেজি: Mitochondria) এটি এক প্রকার কোষীয় অঙ্গানু, যা সুকেন্দ্রিক কোষে পাওয়া যায়।
আইলেটস্ অব ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে?
Correct Answer:
ঘ: অগ্ন্যাশয়
Explanation:
আইলেটস্ অব ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? সঠিক উত্তর অগ্ন্যাশয় অণুবীক্ষণ যন্ত্রের নিচে পর্যবেক্ষণ করলে, অগ্ন্যাশয়ের একটি রঞ্জিত প্রস্থচ্ছেদ-এ দুই ধরনের প্যারেনকাইমাল কোষ দেখা যায়। হালকা রং-এ রঞ্জিত কোষ গুলো কে বলা হয় "আইলেটস অব ল্যাংগারহ্যান্স"। এগুলো হরমোন তৈরী করে এবং অন্তঃক্ষরা কার্যাবলীর অন্তরগত।
NADP কি?
Correct Answer:
B: কো- এনজাইম
Explanation:
NADP কি? Correct Answer কো- এনজাইম এনজাইমের প্রোসথেটিক গ্রুপটি কোন জৈব রাসায়নিক পদার্থ হলে সেই এনজাইমই হলো কো-এনজাইম। Example: NADP (Nicotinamide Adenine Di-nucleotide Phosphate)|
একবীজ পত্রী উদ্ভিদের মূলে জাইলেম কলার সংখ্যা -
Correct Answer:
ঘ: ছয় থেকে অধিক
Explanation:
একবীজ পত্রী উদ্ভিদের মূলে জাইলেম কলার সংখ্যা - সঠিক উত্তর ছয় থেকে অধিক অরীয় (Radial) ➞ যে ভাস্কুলার বান্ডলে জাইলেম এবং ফ্লোয়েম একত্রে একটি বান্ডলের সৃষ্টি না করে পৃথক পৃথকভাবে ভিন্ন ভিন্ন বান্ডলের সৃষ্টি করে এবং পাশাপাশি অবস্থান করে তাকে অরীয় ভাস্কুলার বান্ডল বলে । পুষ্পক উদ্ভিদের মূলে এ ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায় । দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম অথবা ফ্লোয়েম বান্ডল এর সংখ্যা সাধারণত পাঁচ এর কম থাকে (২-৪) কিন্তু একবীজপত্রী উদ্ভিদের মূলে এদের প্রত্যেকের সংখ্যা সাধারণত ছয় এর অধিক
কোনটি সায়ানোব্যাকটেরিয়া নয়?
Correct Answer:
ঘ: Euglena
Explanation:
কোনটি সায়ানোব্যাকটেরিয়া নয়? সঠিক উত্তর Euglena Euglena একক কোষের ফ্ল্যাজেলেট ইউক্যারিওটসের একটি প্রজাতি। এটি Euglenoidea শ্রেণীর সবচেয়ে পরিচিত এবং সর্বাধিক অধ্যয়ন করা সদস্য, একটি বৈচিত্র্যময় গোষ্ঠী যার মধ্যে প্রায় 54টি বংশ এবং কমপক্ষে 200টি প্রজাতি রয়েছে। ইউগলেনার প্রজাতি মিঠা পানি এবং লবণ পানিতে পাওয়া যায়। এটি সায়ানোব্যাকটেরিয়া নয় |
নিচের কোনটিতে নিউম্যাটোফোর বা শ্বাসমূল আছে?
Correct Answer:
ঘ: Rhizophora
Explanation:
নিচের কোনটিতে নিউম্যাটোফোর বা শ্বাসমূল আছে? সঠিক উত্তর Rhizophora Rhizophora গ্রীষ্মমন্ডলীয় ম্যানগ্রোভ গাছের একটি প্রজাতি | এরা সমুদ্র উপকূলবর্তী এলাকার (সুন্দর বন) কর্দমাক্ত ও লবণাক্ত মাটিতে জন্মায়। মাটি কর্দমাক্ত ও রন্ধ্রবিহীন হওয়ায় ওই মাটিতে অক্সিজেন সরবরাহ খুব কম । এছাড়াও এসব এলাকা বেশির ভাগ সময়েই জলপ্লাবিত থাকে । মাটিতে প্রচুর পরিমাণে অজৈব লবণ দ্রবীভুত অবস্থায় থাকে, তাই উদ্ভিদের কিছু শাখা - মূল অভিকর্ষের বিপরীত দিকে ধাবিত হয়ে মাটির উপরে উঠে আসে । এইসব মূলের উপরিভাগে অসংখ্য সূক্ষ্ম শ্বাস ছিদ্র বা ‘নিউম্যাটোফোর’ থাকে। এই ছিদ্রের মাধ্যমে মূলগুলি বায়ুমন্ডল থেকে অক্সিজেন শোষণ করে । এই রকম মূলকে শ্বাসমূল বলে ।
আমাদের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নামের সঠিক বানান কোনটি?
Correct Answer:
খ: Nymphaea nouchali
Explanation:
আমাদের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নামের সঠিক বানান কোনটি? সঠিক উত্তর Nymphaea nouchali • বাংলাদেশের জাতীয় মাছের নাম ➞ Tenualosa ilisha (ইলিশ মাছ)• বাংলাদেশের জাতীয় পশুর নাম ➞ Panthera tigris (রয়েল বেঙ্গল টাইগার/বাঘ)• বাংলাদেশের জাতীয় পাখির নাম ➞ Copsychus saularis (দোয়েল)• বাংলাদেশের জাতীয় ফলের নাম ➞ Artocarpus heterophyllus (কাঁঠাল)• বাংলাদেশের জাতীয় ফুলের নাম ➞ Nymphaea nouchali (শাপলা)
কোনটি DNA তে অনুপস্থিত?
Correct Answer:
ঘ: ইউরাসিল
Explanation:
কোনটি DNA তে অনুপস্থিত? সঠিক উত্তর ইউরাসিল ইউরাসিল হল নিউক্লিক অ্যাসিড আরএনএর চারটি নিউক্লিওবেসের মধ্যে একটি। অন্যগুলো হল অ্যাডেনিন, সাইটোসিন এবং গুয়ানিন। আরএনএতে, ইউরাসিল দুটি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে অ্যাডেনিনের সাথে আবদ্ধ হয়। ডিএনএ-তে, ইউরাসিল নিউক্লিওবেস থাইমিন দ্বারা প্রতিস্থাপিত হয়। ইউরাসিল হল থাইমিনের একটি ডিমিথিলেটেড ফর্ম। তাই বলা হয় DNA অণুতে ইউরাসিল অনুপস্থিত থাকে |
নিম্নের কোনটি হর্মোগোনিয়াম তৈরি করে?
Correct Answer:
খ: Osclillatoria
Explanation:
নিম্নের কোনটি হর্মোগোনিয়াম তৈরি করে? সঠিক উত্তর Osclillatoria Oscillatoria হল ফিলামেন্টাস সায়ানোব্যাকটেরিয়ার একটি জেনাস যা মিঠা পানি, সামুদ্রিক এবং স্থলজ আবাসস্থল সহ বিস্তৃত জলজ পরিবেশে পাওয়া যায়। এগুলি সাধারণত নীল-সবুজ শৈবাল হিসাবে পরিচিত, যদিও তারা প্রযুক্তিগতভাবে শৈবাল নয় কারণ তারা প্রোকারিওট হল এক ধরনের নীল-সবুজ শৈবাল যা শাখাবিহীন ফিলামেন্ট গঠন করতে পারে এবং সাধারণত জলজ পরিবেশে পাওয়া যায়। এটি সালোকসংশ্লেষণে সক্ষম এবং এটি ফুল তৈরি করতে পারে যা বাস্তুতন্ত্রের জন্য ক্ষতিকারক হতে পারে। কিছু প্রজাতি ঐতিহ্যগত ওষুধে এবং নির্দিষ্ট সংস্কৃতিতে খাদ্য উত্স হিসাবে ব্যবহৃত হয়।Oscillatoria ব্লুমের কিছু ক্ষতিকারক প্রভাব সত্ত্বেও, Oscillatoria এর কিছু প্রজাতি ঐতিহ্যগত ওষুধে এবং কিছু সংস্কৃতিতে খাদ্যের উৎস হিসেবে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, আফ্রিকার কিছু অংশে, অসিলেটোরিয়া পেটে ব্যথা, ডায়রিয়া এবং যক্ষ্মা সহ বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এশিয়ায়, Oscillatoria একটি খাদ্য উৎস হিসেবে খাওয়া হয়, বিশেষ করে জাপান এবং কোরিয়াতে, যেখানে এটি "নোরি" নামে পরিচিত।
লেন্টিসেলের এর কাজ হলো -
Correct Answer:
খ: গ্যাসীয় বিনিময়
Explanation:
লেন্টিসেলের এর কাজ হলো - সঠিক উত্তর গ্যাসীয় বিনিময় কাষ্ঠল উদ্ভিদের কান্ড ও শাখার গায়ে বিন্দুর ন্যায় উত্থিত লেন্স আকৃতির ছিদ্রগুলিকে লেন্টিসেল বলে। লেন্টিসেল উদ্ভিদের গ্যাসীয় আদান প্রদান ঘটায়। লেন্টিসেলের বিশেষত বাষ্পমোচন ও শ্বাস অঙ্গের কাজ করে।
নগ্নবীজী উদ্ভিদে কোন ধরনের শস্য দেখা যায়?
Correct Answer:
ক: হ্যাপ্লয়েড
Explanation:
নগ্নবীজী উদ্ভিদে কোন ধরনের শস্য দেখা যায়? সঠিক উত্তর হ্যাপ্লয়েড নগ্নবীজী উদ্ভিদের এন্ডোস্পার্ম/শাঁস/সস্য ➞ হ্যাপ্লয়েড (2n)আবৃতবীজী উদ্ভিদের এন্ডোস্পার্ম/শাঁস/সস্য ➞ ট্রিপ্লয়েড (3n)
F1 বা F2 জনুর বংশধরগুলো হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য যে ক্রস করা হয় তার নাম হচ্ছে -
Correct Answer:
ক: Test cross
Explanation:
F1 বা F2 জনুর বংশধরগুলো হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য যে ক্রস করা হয় তার নাম হচ্ছে - সঠিক উত্তর Test cross F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃমাতৃবংশীয় এক সদস্যের এর সঙ্গে সংকরায়নকে ব্যাক ক্রস বলে।
আধুনিক পাঁচ জগৎ শ্রেণিবিন্যাস ধারণায় প্রোটোজোয়া জীবগোষ্ঠী--- জগতের অন্তর্ভুক্ত -
Correct Answer:
ঘ: Protoctista
Explanation:
আধুনিক পাঁচ জগৎ শ্রেণিবিন্যাস ধারণায় প্রোটোজোয়া জীবগোষ্ঠী--- জগতের অন্তর্ভুক্ত - সঠিক উত্তর Protoctista প্রোটোজোয়া Protoctista জগতের বৃহৎ এক প্রাণি-দল (subkingdom), যাদের সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য হলো মাত্র একটি কোষে দেহ গঠিত। প্রকৃত নিউক্লিয়াস, সুচিহ্নিত কোষকাঠামো এবং একটি বিপাকীয় প্রক্রিয়ার নির্দিষ্ট ধরন দ্বারা প্রোটোজোয়া অন্যান্য প্রটিস্টা থেকে স্বতন্ত্র, যদিও কোন কোন ক্ষেত্রে এই বিভাজন খুব স্পষ্ট নয়।
নিম্নের কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
Correct Answer:
গ: কলেরা
Explanation:
নিম্নের কোনটি ভাইরাসজনিত রোগ নয়? সঠিক উত্তর কলেরা ফ্ল্যাভি ভাইরাসের আক্রমণে ডেঙ্গু/ডেঙ্গীজ্বর ও র্যাবিস ভাইরাসের আক্রমণে জলাতঙ্ক রোগের সৃষ্টি হয় । সাধারণত লিভার প্রদাহকে হেপাটাইটিস বলা হয় । ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে লিভার প্রদাহ হলে তাকে ভাইরাল হেপাটাইটিস বা সংক্ষেপে হেপাটাইটিস বলা হয় । কলেরা একটি ব্যাকটেরিয়াঘটিত রোগ
স্পঞ্জোসিল পাওয়া যায় --- পর্বের প্রাণীতে
Correct Answer:
গ: Porifera
Explanation:
স্পঞ্জোসিল পাওয়া যায় --- পর্বের প্রাণীতে সঠিক উত্তর Porifera বহুকোষী প্রাণিদের মধ্যে Porifera পর্বের প্রাণীরা প্রাচীনতম ও সরল প্রকৃতির। দেহে অসংখ্য ছিদ্র থাকায় এদের ছিদ্রাল প্রাণী বলে। দেহের অভ্যন্তরে কোয়ানোসাইট কোষ দ্বারা আবৃত স্পঞ্জোসিল (Spongocoel) নামক প্রশস্ত গহ্বর বর্তমান যা অসক্যুলাম (Osculum) নামক বড় আকারের ছিদ্রের মাধ্যমে বাহিরে উন্মুক্ত।
শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে কোনটি সত্য?
Correct Answer:
ঘ: বেসোফিল হেপারিন নিঃসৃত করে
Explanation:
শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে কোনটি সত্য? সঠিক উত্তর বেসোফিল হেপারিন নিঃসৃত করে বেসোফিল হ'ল এক ধরণের শ্বেত রক্তকণিকা | বেসোফিল হেপারিন নিঃসৃত করে রক্তকে রক্তবাহিকার ভিতর জমাট বাধতে বাধা দেয়।
কোনটি বাংলাদেশের একটি বিলুপ্ত পাখির নাম?
Correct Answer:
গ: Pavo cristatus
Explanation:
কোনটি বাংলাদেশের একটি বিলুপ্ত পাখির নাম? সঠিক উত্তর Pavo cristatus Pavo cristatus হচ্ছে নীলকণ্ঠি ময়ূরের বৈজ্ঞানিক নাম। একসময় ভারতীয় উপমহাদেশে অনেক দেখা গেলেও আজ প্রায় বিলুপ্তপ্রায়।
শর্করা থেকে গ্লুকোজ তৈরিতে কোন এনজাইমটি কাজ করে?
Correct Answer:
গ: Amylase
Explanation:
শর্করা থেকে গ্লুকোজ তৈরিতে কোন এনজাইমটি কাজ করে? সঠিক উত্তর Amylase অ্যামাইলেজ হল একটি এনজাইম, বা বিশেষ প্রোটিন, যা আপনাকে কার্বোহাইড্রেট হজম করতে সাহায্য করে । অ্যামাইলেসের প্রধান কাজ হল স্টার্চ অণুতে গ্লাইকোসিডিক বন্ডগুলিকে হাইড্রোলাইজ করা, জটিল কার্বোহাইড্রেটকে সাধারণ শর্করায় রূপান্তর করা । আপনার শরীরের বেশিরভাগ অ্যামাইলেজ আপনার অগ্ন্যাশয় এবং লালা গ্রন্থি দ্বারা তৈরি হয়। আপনার রক্ত এবং প্রস্রাবে অল্প পরিমাণে অ্যামাইলেজ স্বাভাবিক।
মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে?
Correct Answer:
গ: Cerebelum
Explanation:
মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? সঠিক উত্তর Cerebelum সেরিবেলাম আপনার মস্তিষ্কের পিছনে অবস্থিত। এটি মোটর দক্ষতার সাথে সম্পর্কিত সমন্বয় এবং আন্দোলনে সাহায্য করে, বিশেষ করে হাত এবং পায়ের সাথে জড়িত। এটি ভঙ্গি, ভারসাম্য এবং ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে ।
জলজ উদ্ভিদকে যে কলা ভাসতে সাহায্য করে -
Correct Answer:
গ: Aerenchyam
Explanation:
জলজ উদ্ভিদকে যে কলা ভাসতে সাহায্য করে - সঠিক উত্তর Aerenchyam Aerenchyam (অ্যারেনকাইমা) হল ফাঁপা (স্পঞ্জি) কলা, যা কিছু উদ্ভিদের পাতা, কাণ্ড এবং মূলে শূন্যস্থান বা বায়ু গহ্বর গঠন করে, যা অঙ্কুর এবং মূলের মধ্যে গ্যাসের বিনিময়কে সহায়তা করে। জলজ উদ্ভিদদেহে উপস্থিত কিছু কিছু বড়ো বায়ুগহ্বর বিশিষ্ট প্যারেনকাইমা কলা এদেরকে জলে ভাসতে সাহায্য করে।
অ্যাসপিডারিটিস নিগ্রিকান্স নামের সরীসৃপটি কোন অঞ্চলের নিজস্ব?
Correct Answer:
ঘ: Oriental
Explanation:
অ্যাসপিডারিটিস নিগ্রিকান্স নামের সরীসৃপটি কোন অঞ্চলের নিজস্ব? সঠিক উত্তর Oriental The black softshell turtle or Bostami turtle (Nilssonia nigricans), previously placed in genus Aspideretes, is a species of freshwater turtle found in India and Bangladesh.Oriental is sometimes still used to refer to people from East and Southeast Asia.
নিম্নের কোনটি অপ্রকৃত সিলোমের উদাহরণ?
Correct Answer:
গ: Nematoda
Explanation:
নিম্নের কোনটি অপ্রকৃত সিলোমের উদাহরণ? সঠিক উত্তর Nematoda অপ্রকৃত সিলোম মূলত ভ্রূণীয় পরিস্ফুটনের সময় এক্টোডার্স ও এন্ডোডার্মের মাঝে প্রশস্ত স্থান সৃষ্টির মাধ্যমে উদ্ভব ঘটে। এক্ষেত্রে মেসেন্টের গঠিত হয় না এবং নির্দিষ্ট অঞ্চলে মেসোডার্ম পুঞ্জিভূত থাকে। উদাহরণ – Rotifera, Nematoda ইত্যাদিতে অপ্রকৃত সিলোম দেখা যায়।
নেফ্রনের কোন অংশটি ছাকনির কাজ করে?
Correct Answer:
খ: Glomerulus
Explanation:
নেফ্রনের কোন অংশটি ছাকনির কাজ করে? সঠিক উত্তর Glomerulus নেফ্রনের বোম্যান্স ক্যাপসুলের ভেতর একগুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি অঙ্গই হলো গ্লোমেরুলাস। এটি অতি সূক্ষ্ম পরিসুত যন্ত্র হিসেবে রক্ত থেকে রেচন পদার্থগুলোকে পরিস্রাবণ করা ।
লিঙ্গ নির্ধারণের factor টি বিদ্যমান -
Correct Answer:
ক: Y ক্রোমোসোমে
Explanation:
লিঙ্গ নির্ধারণের factor টি বিদ্যমান - সঠিক উত্তর Y ক্রোমোসোমে বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীতে লিঙ্গ নির্ধারণ হয় ওয়াই ক্রোমোজোমের উপস্থিতির মাধ্যমে। ওয়াই ক্রোমোজোমের অনুপস্থিতেই নারী হয়।
নিচের কোনটি নিমজ্জিত উদ্ভিদ?
Correct Answer:
ঘ: সবগুলো
Explanation:
নিচের কোনটি নিমজ্জিত উদ্ভিদ? সঠিক উত্তর সবগুলো উদাহরণ— Hydrilla, Utricularia, Elodea প্রভৃতি। প্রােথিত মূলযুক্ত নিমজ্জিত জলজ উদ্ভিদ : এই শ্রেণিভুক্ত উদ্ভিদ জলের নীচে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় কাদামাটিতে মূল দ্বারা আটকে থাকে। উদাহরণ পাতাশ্যাওলা, বানশ্যাওলা, পাথরমূল, শিংমূল, পুকুরের আগাছা ও অধিকাংশ আণুবীক্ষণিক অ্যালগি।
মানুষের মধ্যে সেরিব্রাল ম্যালেরিয়া ঘণ্টায় Plasmodium এর কোন প্রজাতি ?
Correct Answer:
গ: plasmodium falciparum
Explanation:
মানুষের মধ্যে সেরিব্রাল ম্যালেরিয়া ঘণ্টায় Plasmodium এর কোন প্রজাতি ? সঠিক উত্তর plasmodium falciparum সেরিব্রাল ম্যালেরিয়া ম্যালেরিয়ার একটি গুরুতর এবং সম্ভাব্য মারাত্মক স্নায়বিক জটিলতা যার ফলে কোমা, খিঁচুনি এবং অন্যান্য গুরুতর লক্ষণ দেখা দিতে পারে। এটি প্রোটোজোয়ান প্যারাসাইট প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের সংক্রমণের কারণে ঘটে, যা প্লাজমোডিয়ামের বিভিন্ন প্রজাতির মধ্যে একটি যা মানুষের মধ্যে ম্যালেরিয়া হতে পারে।প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম হল প্লাজমোডিয়ামের সবচেয়ে মারাত্মক প্রজাতি এবং বিশ্বব্যাপী ম্যালেরিয়াজনিত মৃত্যুর সংখ্যাগরিষ্ঠের জন্য দায়ী। এটি সংক্রামিত মহিলা অ্যানোফিলিস মশার কামড়ে মানুষের মধ্যে সংক্রামিত হয় এবং জ্বর, ঠান্ডা লাগা, মাথাব্যথা, পেশী ব্যথা এবং ক্লান্তি সহ বিভিন্ন উপসর্গ সৃষ্টি করতে পারে।যদি চিকিত্সা না করা হয় বা চিকিত্সা বিলম্বিত হয়, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম সেরিব্রাল ম্যালেরিয়ার মতো গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে, যা মস্তিষ্কের কর্মহীনতা, খিঁচুনি এবং কোমা দ্বারা চিহ্নিত করা হয়। সেরিব্রাল ম্যালেরিয়া হল একটি চিকিৎসা জরুরী এবং ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ দিয়ে জরুরী চিকিৎসা প্রয়োজন, প্রায়ই হাসপাতালের সেটিংয়ে।
NADP কী?
Correct Answer:
B: কো-এনজাইম
Explanation:
NADP কী? Correct Answer কো-এনজাইম এনজাইমের প্রোসথেটিক গ্রুপটি কোন জৈব রাসায়নিক পদার্থ হলে সেই এনজাইমই হলো কো-এনজাইম। Example: NADP (নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনোক্লিয়োটাইড ফসফেট)
মেণ্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত হলো-
Correct Answer:
ক: 3:1
Explanation:
মেণ্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত হলো- সঠিক উত্তর 3:1 মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 3 : 1এবং জিনোটাইপিক অনুপাত ➞ 1 : 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 3 : 3 : 1মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম :• অসম্পূর্ণ প্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• সমপ্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• মারণ জিন বা লিথাল জিন অনুপাত ➞ 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম :• পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 7• প্রকট এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 13 : 3• দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 9 : 7
মায়োসিস প্রক্রিয়ার কোন পর্যায়ে ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়?
Correct Answer:
খ: অ্যানাফেজ-১
Explanation:
মায়োসিস প্রক্রিয়ার কোন পর্যায়ে ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়? সঠিক উত্তর অ্যানাফেজ-১ মায়োসিস প্রক্রিয়াকে দুটি প্রধান পর্যায়ে ভাগ করা হয় ; যথা - (ক) মায়োসিস-১ ও (খ) মায়োসিস-২মায়োসিস-১ বা প্রথম মায়োটিক বিভাজন :• প্রোফেজ-১ ➞ এই পর্যায়টি অনেক দীর্ঘ হয়, এর উপ-পর্যায়ে ক্রোমোমিয়ার, বুকে, পোলারাইজড, সিন্যাপসিস, বাইভেলেন্ট, টেট্রাড, কায়াজমা, ক্রসিংওভার, প্রান্তীয়করণ ইত্যাদি দেখা যায়• মেটাফেজ-১ ➞ এই পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না• অ্যানাফেজ-১ ➞ প্রতি মেরুতে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়ে যায়• টেলোফেজ-১ ➞ নিউক্লিয়ার এনভেলপ ও নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে, জলযোজন ঘটে ফলে ক্রোমোসোমগুলো ক্রমান্বয়ে সরু হতে থাকে ।মায়োসিস-২ বা দ্বিতীয় মায়োসিস বিভাজন :এই বিভাজন প্রক্রিয়াটি মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ তাই একে সমীকরণিক বিভাজনও বলা হয় ।
চিংড়ির পর্বের নাম কী?
Correct Answer:
গ: Arthropoda
Explanation:
চিংড়ির পর্বের নাম কী? সঠিক উত্তর Arthropoda চিংড়ি আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আর্থ্রোপোডা পর্বটি প্রাণিজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। চিংড়ি হলো আর্থ্রোপোডা পর্বের ম্যালাকোস্ট্রাকা ক্লাসের অমেরুদণ্ডী প্রানী।