জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
টায়ালিন ও মলটেজ কোন রসে পাওয়া যায়?
Correct Answer:
গ: লালা
যেটি শ্বসনের ক্ষেত্রে প্রযোজ্য নয়-
Correct Answer:
ঘ: সমস্ত বিক্রিয়া ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে সংঘটিত হয়
যেটি আমিষ সংশ্লেষণ ও স্নেহজাতীয় পদার্থের বিপাক সাধন করে-
Correct Answer:
ঘ: রাইবোসোম
Explanation:
যেটি আমিষ সংশ্লেষণ ও স্নেহজাতীয় পদার্থের বিপাক সাধন করে- সঠিক উত্তর রাইবোসোম রাইবোসোমের কাজ ➞ রাইবোসোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষণ (তৈরি) করা । তাই রাইবোসোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় । প্রোটিন সংশ্লেষণের শুরুতে mRNA আদি কোষের 30 S এবং প্রকৃত কোষের 40 S সাব-ইউনিটের সাথে সংযোগ স্থাপন করে । এরপর আদি কোষে 30 S এর সাথে 50 S মিলে 70 S একক গঠন করে এবং প্রকৃত কোষে 40 S এর সাথে 60 S সাব-ইউনিট এসে একত্রিত হয়ে 80 S একক গঠন করে এবং প্রোটিন সংশ্লেষণ শুরু হয় । এরা সাইটোক্রোম উৎপন্ন করে যারা কোষীয় শ্বসনে ইলেকট্রন পরিবহন করে । গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহ জাতীয় পদার্থের বিপাক রাইবোসোমে সংঘটিত হয় । mRNA কে নিউক্লিয়েজ এনজাইম ও নতুন পলিপেপটাইড চেইনকে প্রোটিওলাইটিক এনজাইমের যেকোনো ক্ষতিকর ক্রিয়া থেকে সুরক্ষা করে ।
কোনটি অক্ষিপেশি নয়?
Correct Answer:
গ: এক্সটাারনাল অবলিক
হাইড্রা যখন তার দেহের ভর পদতলের উপর না রেখ কর্ষিকার উপর স্থাপন করে এবং কর্ষিকাকে পায়ের মতো ব্যবহার করে উল্টাভাবে ধীরে ধীরে চলে, তখন সেটি কি ধরনের চলন?
Correct Answer:
ঘ: নতমুখী
প্রম্বেদন হ্রাসের জন্য, কোনটি অঙ্গসংস্থানিক অভিযোজন নয, বরং অন্তর্গঠনিক অভিযোজন-
Correct Answer:
ঘ: কাণ্ডে কর্ক টিস্যুর সৃষ্টি
কোনর উক্তিটি সত্য নয়?
Correct Answer:
ঘ: উদ্ভিদের অবাত শ্বসন প্রক্রিয়াকে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কো-এ সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র এই চারটি পর্যায়ে ভাগ করা যায়
কোনটি লাইপেজ এনজাইম নয়?
Correct Answer:
খ: হনুলিনেজ
ম্যালেরিয়ার পরজীবীর যৌন চক্রের সর্বশেষ ধাপের নাম কী?
Correct Answer:
গ: স্পোরোজয়েট
উদ্ভিদের খনিজ লবণের পরিশোষণের জন্য কোন তথ্যটি সঠিক?
Correct Answer:
খ: আয়ন হিসাবে শোষিত হয়
ডাক্তারী যন্ত্রপাতির জীবাণুনাশকরূপে ব্যবহৃত হয়-
Correct Answer:
ক: ৭০% ইথানল ও ৩০% পানির মিশ্রণ
ইলিশ মাছ নিম্নের কোন শ্রেণির অন্তর্ভূক্ত?
Correct Answer:
ক: Osteichthyes
আবহমণ্ডলে CO2 হতে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কার্বোহাইড্রেট সৃষ্টির জন্য হ্যাচ ও স্ল্যাক চক্রের প্রক্রিয়ায় কত ডিগ্রী সেন্টিগ্রেড অপটিমাম তাপমাত্রার প্রয়োজন হয়?
Correct Answer:
গ: 30-45
কোনটি Leguminosae গোত্রের বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
খ: মূল-গুচ্ছাকৃতির
কোন তথ্যটি নেফ্রনের জন্য প্রযোজ্য হবে?
Correct Answer:
ক: ভ্রূণীয় মেসোডার্ম খেকে সৃষ্ট হয়
নিম্নের কোনটি মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য?
Correct Answer:
খ: স্নায়ুরজ্জু ফাঁপা, দেহের পৃষ্ঠদেশে অবস্থিত
কোন উদ্ভিদ ভাইরাসে DNA থাকে?
Correct Answer:
ঘ: ফুলকপি মোজাইক
Explanation:
কোন উদ্ভিদ ভাইরাসে DNA থাকে? সঠিক উত্তর ফুলকপি মোজাইক RNA ভাইরাসDNA ভাইরাসটোবাকো মোজাইক, পটেটো মোজাইক, স্যুগারকেন মোজাইক, টারনিপ মোজাইক, আলফা-আলফা মোজাইক, মানুষের পোলিও, ডেঙ্গু, পীত জ্বর, মাম্পস ইত্যাদিT2 ভাইরাস, ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা, TIV, এডিনোহার্পিস সিমপ্লেক্স, ফুলকপি মোজাইক ইত্যাদি
একবীজপত্রী উদ্ভিদের মূলের জন্য কোন তথ্যটি সঠিক নয়?
Correct Answer:
ঘ: ভেসেল গহ্বর সাধারণত বহু কোষ বিশিষ্ট
কোন তথ্যটি ফেসিয়াল স্নায়ুর জন্য সঠিক নয়?
Correct Answer:
ঘ: প্রকৃতি : চেষ্টীয়
কোনটি উওজেনেসিসে ঘটে না?
Correct Answer:
ঘ: উৎপন্ন ডিম্বাণু ছোট, সক্রিয় ও চলাচলে সক্ষম
কোনটি মানুষের কানের ক্যুপুলার কাজ?
Correct Answer:
খ: ভারসাম্য রক্ষা করা
কোনটি প্যারেনকাইমার বৈশিষ্ট্য?
Correct Answer:
খ: কোষপ্রাচীর নরম ও নমনীয়
নিম্নের কোনটি অবাত শ্বসনের জন্য প্রযোজ্য নয়?
Correct Answer:
ক: আ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় না
কোনটি অমরাবিন্যাসের প্রকার নয়?
Correct Answer:
ক: রেটিকুলেট
ম্যালিগন্যান্ট টারসিয়ান ম্যালেরিয়া জ্বর কত ঘন্টা পর পর আসে?
Correct Answer:
ঘ: 36-48
মাইটোসিসে কোষের ভিতরে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয়-
Correct Answer:
ক: ক্যারিওকোইনেসিস
Explanation:
মাইটোসিসে কোষের ভিতরে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয়- সঠিক উত্তর ক্যারিওকোইনেসিস ক্যারিওকাইনেসিস ➞ মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস থেকে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হওয়াকে ক্যারিওকাইনেসিস বলে (সহজ কথায়, নিউক্লিয়াসের বিভাজন)সাইটোকাইনেসিস ➞ বিভাজনরত কোষের সাইটোপ্লাজম দু'ভাগে বিভক্ত হওয়াই সাইটোকাইনেসিস (সহজ কথায়, সাইটোপ্লাজমের বিভাজন)অ্যামাইটোসিস ➞ এটি কোষ বিভাজনের একটি প্রকারভেদডায়াকাইনেসিস ➞ মায়োসিস-১ এর একটি উপ-পর্যায়
কোনটি বাস্তুতন্ত্রের সজীব উপাদান, উৎপাদকের উদাহরণ?
Correct Answer:
খ: শৈবাল
ফার্মেস্টেশনের ক্ষেত্রে কোনটি সঠিক?
Correct Answer:
ঘ: ফার্মেন্টেশন প্রক্রিয়া এক প্রকার অবাত শ্বসন
কোন জীবাণূ, মাতৃদেহে থেকে অমরার মাধ্যমে ফিটাসে যায়?
Correct Answer:
খ: রুবেলা
কোন প্রাণীটি দ্বিস্তরী?
Correct Answer:
খ: হাইড্রা
কোন ছত্রাক, অ্যান্টিবায়োটিক টেরামাইসিনের উৎস?
Correct Answer:
গ: Streptomyces rimosus
সুগারকিংডম ইউক্যারিয়টার বৈশিষ্ট্য নয় কোনটি?
Correct Answer:
গ: অপেরন আছে
পরজীবী যৌন জনন যে পোষকে ঘটে তাকে কি বলে?
Correct Answer:
খ: মূখ্য বা নির্দিষ্ট পোষক
Plasmodium vivax এর সুপ্তাবস্থা কতদিন?
Correct Answer:
ক: ১২-২০
ফার্নের বৈশিষ্ট্য কোনটি?
Correct Answer:
ক: এরা মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত
প্রতিটি কোষে প্রয়োজনীয় পানি পৌছে দেয়ার মূখ্য ভূমিকা পালন করে কোন টিস্যু?
Correct Answer:
গ: জাইলেম
Explanation:
প্রতিটি কোষে প্রয়োজনীয় পানি পৌছে দেয়ার মূখ্য ভূমিকা পালন করে কোন টিস্যু? সঠিক উত্তর জাইলেম জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে পার্থক্য :জাইলেম : (i) জাইলেম প্রধানত মৃত টিস্যু(ii) জাইলেমে ভেসেল, ট্রাকিড, জাইলেম ফাইবার ও জাইলেম প্যারেনকাইমা উপাদানসমূহ বিদ্যমান(iii) জাইলেমে একমাত্র জীবিত উপাদান হলো উড প্যারেনকাইমা(iv) জাইলেম কান্ডের কেন্দ্রের দিকে থাকে(v) পানি ও খাদ্যরস পরিবহন এবং দেহকে দৃঢ়তা প্রদান করাই জাইলেমের কাজ(vi) জাইলেমের মাধ্যমে ঊর্ধ্বমুখী সংবহন হয়ফ্লোয়েম : (i) ফ্লোয়েম প্রধানত জীবিত টিস্যু(ii) ফ্লোয়েমে সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার ও ফ্লোয়েম প্যারেনকাইমা উপাদানসমূহ বিদ্যমান(iii) ফ্লোয়েমে একমাত্র মৃত উপাদান হলো ফ্লোয়েম ফাইবার(iv) ফ্লোয়েম কান্ডের পরিধির দিকে থাকে(v) খাদ্য পরিবহন ও খাদ্য সঞ্চয় করাই ফ্লোয়েমের কাজ(vi) ফ্লোয়েমের মাধ্যমে নিম্নমুখী বা উভমুখী সংবহন হয়
প্রোটিন থেকে মোট কয়টি অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়?
Correct Answer:
খ: ২০
Explanation:
প্রোটিন থেকে মোট কয়টি অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়? সঠিক উত্তর ২০ সাধারণত ২০টি অ্যামিনো অ্যাসিড বিভিন্ন প্রোটিন গঠনে অংশগ্রহণ করে । এদেরকে বলা হয় প্রোটিন অ্যামিনো অ্যাসিড । এছাড়াও অনেক অ্যামিনো অ্যাসিড আছে যেগুলো প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না । এদেরকে বলা হয় নন-প্রোটিন অ্যামিনো অ্যাসিড । অরনিথিন, সাইট্রুলিন, হেমোসেরিন প্রভৃতি কিছু নন-প্রোটিন অ্যামিনো অ্যাসিড । এদের কিছু ইউরিয়া (যেমন-অরনিথিন) সংশ্লেষে বিশেষ ভূমিকা পালন করে ; আবার কিছু (যেমন-হেমোসেরিন) প্রোটিন অ্যামিনো অ্যাসিড সংশ্লেষে ব্যবহৃত হয় । প্রোটিনে হাইড্রক্সিপ্রোপিনের উপস্থিতি খুবই সীমিত । এটি বিরল অ্যামিনো অ্যাসিড ।
কোনটি মানুষের মুখমণ্ডলীয় অস্থি?
Correct Answer:
গ: ভোমার
সবাত ও অবাত দুইটি শ্বসনের মধ্যেই আছে কোনটি?
Correct Answer:
ঘ: গ্লাইকোলাইসিস
মানুষের পাকস্থিতিতে প্রতিদিন কতটুকু গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়?
Correct Answer:
গ: প্রায় দু্ই লিটার
কাঁচা ফল টক হয় যে জন্যে-
Correct Answer:
ক: জৈব অ্যাসিড
মানবদেহের সাইনোভিয়াল অস্থিসন্ধি নয় কোনটি?
Correct Answer:
ঘ: সিমফাইসিস
হৃৎপিণ্ডের অলিন্দের সিস্টোলের সময় কত?
Correct Answer:
গ: 0.1 sec
ইনসুলিন নিঃসৃত হয় নিম্নের কোনটি থেকে?
Correct Answer:
ঘ: অগ্ন্যাশয় গ্রন্থির আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স
হাইপোথ্যালামাসের কাজ কোনটি?
Correct Answer:
ক: দেহতাপ নিয়ন্ত্রণ করে
ইন্টারফেরনের কাজ নয় কোনটি?
Correct Answer:
খ: অ্যান্টিবডি উৎপাদনের সাহায্য করা
সাধারণত রজঃচক্র কতদিন স্থায়ী হয়?
Correct Answer:
ঘ: ৪-৫
’নীল তিমি’ মেরুদন্ডী প্রাণীর কোন শ্রেণিভূক্ত?
Correct Answer:
ঘ: ম্যামালিয়া
প্রতিটি বৃক্কে নেফ্রন থাকে-
Correct Answer:
খ: প্রায় ১০ থেকে ১২ লক্ষ
’বাইসন’ কোন প্রাণিভৌগোলিক অঞ্চলের প্রাণী?
Correct Answer:
খ: নিআর্কটিক অঞ্চল