Artificial satellites and their history MCQs
Showing 13 questions (Total: 13)
পৃথিবীর কোন দেশ থেকে প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করা হয়?
Correct Answer:
গ: রাশিয়া
Explanation:
পৃথিবীর কোন দেশ থেকে প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করা হয়? সঠিক উত্তর রাশিয়া কৃত্রিম উপগ্রহ কিভাবে কাজ করে কৃত্রিম উপগ্রহ এমনভাবে পৃথিবীর চতুর্দিকে ঘূর্ণায়মান হয়, যাতে এর গতির সেন্ট্রিফিউগাল বা বহির্মুখীন শক্তি ওকে বাইরের দিকে গতি প্রদান করে - কিন্তু পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি একে পৃথিবীর আওতার বাইরে যেতে দেয় না। উভয় শক্তি কৃত্রিম উপগ্রহকে ভারসাম্য প্রদান করে এবং কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চতুর্দিকে প্রদক্ষিণ করতে থাকে। যেহেতু মহাকাশে বায়ুর অস্তিত্ব নেই তাই এটি বাধাহীনভাবে পরিক্রমণ করে । কৃত্রিম উপগ্রহগুলো বৃত্তাকারে পরিক্রমণ করে না, তার গতি ডিম্বাকৃতির। টিভি ও বেতারসংকেত প্রেরণ এবং আবহাওয়া পর্যবেক্ষণকারী কৃত্রিম উপগ্রহগুলো সাধারণত পৃথিবীথেকে ৩৬ হাজার কিলোমিটার দূরে অবস্থান করে। পৃথিবী থেকে বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্য পাঠানো হয়, কৃত্রিম উপগ্রহ সেগুলো গ্রহণ করে এবং বিবর্ধিত (এমপ্লিফাই) করে পৃথিবীতে প্রেরণ করে । কৃত্রিম উপগ্রহ দুইটি ভিন্ন কম্পাঙ্কের তরঙ্গ ব্যবহার করে সিগনাল (তথ্য) গ্রহণ এবং পাঠানোর জন্য । কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীতে আসা সিগনাল অনেক দুর্বল বা কম শক্তিসম্পন্ন হয়ে থাকে, তাই প্রথমে ডিস এন্টেনা ব্যবহার করে সিগনালকে কেন্দ্রীভূত করা হয় এবং পরে রিসিভার দিয়ে গ্রহণ করে প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হয় । রাশিয়া থেকে স্পুটনিক - ১ উৎক্ষেপণ করা হয়।
মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ আছে?
Correct Answer:
ক: ২টি
Explanation:
মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ আছে? সঠিক উত্তর ২টি মঙ্গল গ্রহের ২টি উপগ্রহ আছে। মঙ্গল হল সূর্য থেকে দূরত্বের হিসাবে চতুর্থ তথা বুধের পরেই সৌরজগতের দ্বিতীয় - ক্ষুদ্রতম গ্রহ। এই গ্রহের পৃষ্ঠতলে আয়রন অক্সাইডের আধিক্যের জন্য গ্রহটিকে লালচে রঙের দেখায়, যা খালি চোখে দৃশ্যমান মহাজাগতিক বস্তুগুলির মধ্যে এই গ্রহটিকে স্বতন্ত্রভাবে দর্শনীয় করে তোলে। সেই জন্য এই গ্রহটি "লাল গ্রহ" নামেও পরিচিত। মঙ্গল একটি শিলাময় গ্রহ। এই গ্রহের বায়ুমণ্ডল ঘনত্বহীন এবং পৃষ্ঠভাগের বৈশিষ্ট্যগুলির মধ্যে চাঁদের মতো অভিঘাত খাদ যেমন দেখা যায়, তেমনই পৃথিবীর মতো উপত্যকা, মরুভূমি ও মেরুস্থ হিমছত্রও চোখে পড়ে। মঙ্গল গ্রহের প্রাকৃতিক উপগ্রহের সংখ্যা দুই। এগুলির নাম হল ফোবোস ও ডিমোস। এই উপগ্রহ দু - টি আকারে খুবই ছোটো ও অনিয়তাকার। সম্ভবত এই দু - টি মঙ্গল ট্রোজান ৫২৬১ ইউরেকার মতো মঙ্গলের অভিকর্ষজ টানে আটকে পড়া দু - টি গ্রহাণু।
দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয়-
Correct Answer:
গ: ২১ জুন
Explanation:
দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয়- সঠিক উত্তর ২১ জুন বিভিন্ন তারিখে পৃথিবীর অবস্থান: - ১ জানু. → পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে। - ২১জুন:→ পৃথিবীর উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন→ পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন→ পৃথিবীর দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব - ৪ জুলাই: → পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে। - ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর → পৃথিবীর দিন ও রাত্রি সমান - ২২ ডিসেম্বর:→ পৃথিবীর দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন→ পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন→ পৃথিবীর উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব
দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় ----
Correct Answer:
গ: ২১ জুন
Explanation:
দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় ---- সঠিক উত্তর ২১ জুন বিভিন্ন তারিখে পৃথিবীর অবস্থান: ১ জানু: পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে। ২১জুন: পৃথিবীর উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন পৃথিবীর দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব ৪ জুলাই: পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে। ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর : পৃথিবীর দিন ও রাত্রি সমান ২২ ডিসেম্বর: পৃথিবীর দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন পৃথিবীর উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব
উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় কখন?
Correct Answer:
ঘ: ২২ ডিসেম্বর
Explanation:
উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় কখন? সঠিক উত্তর ২২ ডিসেম্বর ২২ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করায় এবং উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকায় উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত্রি ও ক্ষুদ্রতম দিন এবং দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থা দেখা যায়।
দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় ---
Correct Answer:
খ: ২১ জুন
Explanation:
দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় --- সঠিক উত্তর ২১ জুন বিভিন্ন তারিখে পৃথিবীর অবস্থান: ১ জানু: পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে। ২১জুন: পৃথিবীর উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন পৃথিবীর দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব ৪ জুলাই: পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে। ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর : পৃথিবীর দিন ও রাত্রি সমান ২২ ডিসেম্বর: পৃথিবীর দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন পৃথিবীর উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব
গ্যালিলিও কি?
Correct Answer:
ঘ: পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ
Explanation:
গ্যালিলিও কি? সঠিক উত্তর পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ গ্যালিলিও হচ্ছে পৃথিবী থেকে নাসার পাঠানো বৃহস্পতির একটি মনুষ্যবিহীন কৃত্রিম উপগ্রহ। এই কৃত্রিম উপগ্রহ/উপগ্রহটির নাম বিজ্ঞানী গ্যালিলিও - এর নামানুসারে নামকরণ করা হয়।
দক্ষিণ গোলার্ধে ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় ---
Correct Answer:
গ: ২১ জুন
Explanation:
দক্ষিণ গোলার্ধে ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় --- সঠিক উত্তর ২১ জুন দক্ষিণ গোলার্ধে ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় - - - ২১ জুন। বছরের বিভিন্ন সময়ে সূর্যকে বিভিন্ন অবস্থানে দেখা যায়। এই পরিক্রমায় ২১ জুন দক্ষিণ গোলার্ধে ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় এবং ২২ ডিসেম্বর সবচেয়ে কম দূরত্ব হয়। উল্লেখ্য ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়ায় উত্তর ও দক্ষিণ মেরু থেকে দূরে অবস্থান করে।
ডিমোস কোন গ্রহের উপগ্রহ?
Correct Answer:
গ: মঙ্গল
Explanation:
ডিমোস কোন গ্রহের উপগ্রহ? সঠিক উত্তর মঙ্গল মঙ্গল গ্রহের দুটি উপগ্রহ যথা ফোবোস ও ডিমোস। বুধ এর কোনো উপগ্রহ নেই।
একটি বস্তুর দূরত্ব পরিবর্তনের হারকে বলা হয়-
Correct Answer:
খ: বেগ
Explanation:
একটি বস্তুর দূরত্ব পরিবর্তনের হারকে বলা হয়- সঠিক উত্তর বেগ পদার্থবিজ্ঞানে সময়ের সাথে কোন বস্তুর সরণের হারকে গতি/বেগ বলে। এখানে বেগ একটি ভেক্টর রাশি। গাণিতিকভাবে গতিকে সাধারণত সরণ, দূরত্ব, বেগ, দ্রুতি, ত্বরণ এবং সময়ের সাহায্যে ব্যাখ্যা করা হয়।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কোন ধরনের কৃত্রিম উপগ্রহ?
Correct Answer:
ক: GEO
Explanation:
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কোন ধরনের কৃত্রিম উপগ্রহ? সঠিক উত্তর GEO বঙ্গবন্ধু - ১ কৃত্রিম উপগ্রহটি ১১৯.১° ডিগ্রী পূর্ব দ্রাঘিমার ভূস্থির স্লটে স্থাপিত হবে। এটিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়েছে। ফ্রান্সের থ্যালিস অ্যালেনিয়া স্পেস কর্তৃক নকশা ও তৈরি করা হয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের ব্যক্তিমালিকানাধীন মহাকাশযান সংস্থা স্পেস এক্স থেকে উৎক্ষেপণ করা হয়েছে।
দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয়
Correct Answer:
ক: ২১ জুন
পৃথিবী হতে সূর্যের গড় দূরত্ব-
Correct Answer:
খ: ১৫ কোটি কি.মি.