basic particles MCQs
Showing 24 questions (Total: 24)
বহুরূপী মৌল কোনটি?
Correct Answer:
খ: কার্বন
Explanation:
বহুরূপী মৌল কোনটি? সঠিক উত্তর কার্বন প্রকৃতিতে কার্বনের দুইটি বহুরুপ রয়েছে। একটি হীরক এবং অন্যটি গ্রাফাইট।
কোনটি মৌলিক পদার্থ?
Correct Answer:
ক: লোহা
Explanation:
কোনটি মৌলিক পদার্থ? সঠিক উত্তর লোহা যে বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করে অন্য কোন সহজ বস্তুতে রুপান্তরিত করা যায় না তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে। যেমন - সোনা, তামা, লোহা, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি। পক্ষান্তরে ,ব্রোঞ্জ (তামা,টিন) , পানি (হাইড্রোজেন + অক্সিজেন ), ইস্পাত (লোহা নির্দিষ্ট পরিমাণ কার্বন) হচ্ছে যৌগিক পদার্থ ।
কোনটি মৌলিক কণিকা ?
Correct Answer:
গ: প্রোটন
Explanation:
কোনটি মৌলিক কণিকা ? সঠিক উত্তর প্রোটন যে সব সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত, তাদেরকে মৌলিক কণিকা বলা হয়। এরুপ তিনটি মৌলিক কণিকা হচ্ছে ইলেক্ট্রন, প্রোটন ও নিউট্রন। এ তিনটি কণিকা বিভিন্ন সংখ্যায় একত্রিত হয়ে ভিন্ন ভিন্ন পরমাণু সৃষ্টি করে। সুতরাং অপশন (গ) ও (ঘ) উভয়ই সঠিক।
পটাসিয়াম মৌলটির প্রতীক হল-
Correct Answer:
গ: K
Explanation:
পটাসিয়াম মৌলটির প্রতীক হল- সঠিক উত্তর K মৌলের ইংরেজি নামের আদ্যক্ষর অথবা ল্যাটিন নামের (কোনো কোনো ক্ষেত্রে) আদ্যক্ষর দিয়ে প্রতীক লেখা হয়। যেমন - অক্সিজেন (Oxygen) O, হাইড্রোজেন (Hydrogen) H, সোডিয়াম ( Natrium, ল্যাটিন নাম) Na, পটাসিয়াম (Kalium, ল্যাটিন নাম) K ইত্যাদি।
কোন মৌলে নিউট্রন নেই?
Correct Answer:
গ: হাইড্রোজেন
Explanation:
কোন মৌলে নিউট্রন নেই? সঠিক উত্তর হাইড্রোজেন পরমাণুর স্থায়ী মৌলিক কণিকা তিনটি। যথা - ইলেকট্রন, প্রোটিন ও নিউট্রন। হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন নেই। অক্সিজেনে ৮টি লিথিয়ামে ৪ টি ও হিলিয়ামে ২টি নিউট্রন বিদ্যমান।
টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রং-এর ছবি ব্যবহার করা হয়?
Correct Answer:
ক: ৩টি
Explanation:
টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রং-এর ছবি ব্যবহার করা হয়? সঠিক উত্তর ৩টি আমাদের চারপাশে প্রতিনিয়ত যে অসংখ্য রঙের বস্তু দেখতে পাই সেই রঙগুলোর প্রতিটি তিনটি মৌলিক রং দ্বারা সৃষ্ট। রং তিনটি হচ্ছে লাল, নীল ও সবুজ।
ফটোস্ট্যাট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থটির নাম কি?
Correct Answer:
খ: সেলিনিয়াম
Explanation:
ফটোস্ট্যাট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থটির নাম কি? সঠিক উত্তর সেলিনিয়াম সেলেনিয়াম একটি রাসায়নিক মৌল যার প্রতীক Se এবং পারমাণবিক সংখ্যা ৩৪। এটি পর্যায় সারণীতে সালফার এবং টেলুরিয়াম উপাদান গুলোর মধ্যে থাকা একটি অধাতু। ফটোস্ট্যাট মেশিনে সেলেনিয়াম ব্যবহার করা হয়।
IIA উপশ্রেণী মৌলসমূহের হাইড্রক্সাইডসমূহ কেমন?
Correct Answer:
খ: ক্ষারধর্মী
Explanation:
IIA উপশ্রেণী মৌলসমূহের হাইড্রক্সাইডসমূহ কেমন? সঠিক উত্তর ক্ষারধর্মী IIA গ্রুপের হাড্রক্সিল সমূহ জলীয় দ্রবণে (OH - ) আয়ন দেয় তাই ক্ষারধর্মী।
কার্বন ব্যতীত আর কোন মৌলে ক্যাটেনেশন দেখা যায়?
Correct Answer:
ঘ: Si
Explanation:
কার্বন ব্যতীত আর কোন মৌলে ক্যাটেনেশন দেখা যায়? সঠিক উত্তর Si একই মৌলের পরমানু সমূহের মধ্যে বন্ধন সৃষ্টির মাধ্যমে বিভিন্ন দৈর্ঘ্যের শিকল গঠনের ধর্মকে ক্যাটেনেশন বলা হয়। কার্বন ব্যতিত সিলিকনে ক্যাটেনেশন দেখা যায়।
মৌলিক পদার্থের ধর্ম মূলত নির্ভর করেঃ
Correct Answer:
ক: ইলেক্ট্রনিক বিন্যাসের উপর
Explanation:
মৌলিক পদার্থের ধর্ম মূলত নির্ভর করেঃ সঠিক উত্তর ইলেক্ট্রনিক বিন্যাসের উপর মৌলিক পদার্থের ধর্ম মূলত নির্ভর করে ইলেকট্রন বিন্যাসের উপর।
একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো---
Correct Answer:
গ: জনকল্যাণ
Explanation:
একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো--- সঠিক উত্তর জনকল্যাণ একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো - - - জনকল্যাণ । একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধগুলো হলো সততা, ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা, জবাবদিহিতা প্রভৃতি । তবে সবগুলোই জনকল্যাণকে কেন্দ্র করে পরিচালিত হওয়ায় জনকল্যাণ - ই হবে একজন জনপ্রশাসকের প্রধান মৌলিক মূল্যবোধ ।
মানব দেহের মৌলিক ইউনিটের নাম কি?
Correct Answer:
ক: কোষ
Explanation:
মানব দেহের মৌলিক ইউনিটের নাম কি? সঠিক উত্তর কোষ অ্যামিবারবমত এককোষী জীব তাদের একটি কোষ দিয়েই যাবতীয় কার্য সম্পন্ন করে। অতি অণুবীক্ষণিক অণুজীবের মধ্যে ভাইরাস অকোষীয়। এছাড়া বহুকোষী সকল প্রাণী ও উদ্ভিদের গঠন কার্যকরী একক কোষ।
কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী?
Correct Answer:
খ: র্যাডন
Explanation:
কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী? সঠিক উত্তর র্যাডন র্যাডন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী। মৌলিক গ্যাস নিয়ন(Ne), আর্গন (Ar), জেনন (Xe) ও রেডনের (Rn) ভর সংখ্যা হচ্ছে যথাক্রমে 20.179, 39.748, 131.3 ও 222 । যেহেতু মৌলক গ্যাস গুলোর মধ্যে রেডনের ভর সংখ্যা সবচেয়ে বেশি। সুতরাং রেডনই হচ্ছে সবচেয়ে ভারী মৌলিক গ্যাস।
সবচেয়ে হালকা মৌল কোনটি?
Correct Answer:
ক: হাইড্রোজেন
Explanation:
সবচেয়ে হালকা মৌল কোনটি? সঠিক উত্তর হাইড্রোজেন সবচেয়ে হালকা মৌল হাইড্রজেন। হাইড্রোজেনের ১ টি পরমাণুর প্রকৃত ভর হচ্ছে, ০.১৬৭৩ ×১০ - ২৩ গ্রাম।
মানবদেহের মৌলিক ইউনিটের নাম কি ?
Correct Answer:
ঘ: কোষ
কোনটি মৌলিক কণিকা নয়
Correct Answer:
গ: হাইড্রোজেন পরমাণু
Explanation:
কোনটি মৌলিক কণিকা নয় সঠিক উত্তর হাইড্রোজেন পরমাণু কণা পদার্থবিঞ্জানে মৌলিক কণা বা প্রাথমিক কণা হল সেসব কণা, যাদের ক্ষুদ্রতর কন ভিত্তি বা গাঠনিক একক নেই অর্থাৎ এরা অন্য কোনো ক্ষুদ্রতর কণার সন্নিবেশে গঠিত হয়নি। কোয়ার্ক, লেপটন, গেজ বোসন, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, মেসন ইত্যাদি মৌলিক কণিকা।
কার্বন ব্যতীত অন্য কোন মৌলে ক্যাটেনেশন ফরমালিন বলে?
Correct Answer:
খ: সিলিকন
Explanation:
কার্বন ব্যতীত অন্য কোন মৌলে ক্যাটেনেশন ফরমালিন বলে? সঠিক উত্তর সিলিকন জৈব যৌগের প্রাচুর্যতার সবচেয়ে বড় কারণ কার্বন মৌলের ক্যাটেনেশন ধর্ম। মৌলসমূহের মধ্যে C - এর পরে সবচেয়ে বেশি এ ধর্ম প্রদর্শন করে সিলিকন। সিলিকন পরমাণু এর ক্যাটেনেশন ধর্ম ব্যবহার করে যে বৃহদাকার ও বৈচিত্র্যময় অণুসমূহ তৈরি করে তাদেরকে সিলিকোন বলে।
1735Cl মৌলের নিউট্রন সংখ্যা কত?
Correct Answer:
খ: 18
Explanation:
1735Cl মৌলের নিউট্রন সংখ্যা কত? সঠিক উত্তর 18 3517Cl মৌলে প্রোটন সংখ্যা , Z = 17 ভর সংখ্যা , A = 35 অতএব, নিউট্রন সংখ্যা, , N = A - Z = 35 - 17 = 18
কোন মৌলিক পদার্থটি পৃথিবীতে সবচেয়ে বেশি আছে?
Correct Answer:
গ: অক্সিজেন
Explanation:
কোন মৌলিক পদার্থটি পৃথিবীতে সবচেয়ে বেশি আছে? সঠিক উত্তর অক্সিজেন প্রাচুর্যতার ভিত্তিতে পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া মৌলিক পদার্থ হলো অক্সিজেন (46.6%) এবং সিলিকন রয়েছে দ্বিতীয় অবস্থানে (27.7%) । পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাপ্ত ধাতু লোহা ।
নিচের কোনটি ম্যাক্রোমৌল?
Correct Answer:
ক: নাইট্রোজেন
তিন মৌলিক রং হলো-
Correct Answer:
খ: নীল, সবুজ , লাল
Explanation:
তিন মৌলিক রং হলো- সঠিক উত্তর নীল, সবুজ , লাল মৌলিক রং তিনটি - ১. লাল ২. নীল (আকাশী বা নীল) ৩. সবুজ । এই তিনটি রং দিয়ে যাবতীয় সব রং তৈরি করা যায়।
পৃথিবীর ভূ- ত্বকের মধ্যে কোন মৌলটি তৃতীয় সর্বোচ্চ?
Correct Answer:
খ: অ্যালুমিনিয়াম
Explanation:
পৃথিবীর ভূ- ত্বকের মধ্যে কোন মৌলটি তৃতীয় সর্বোচ্চ? সঠিক উত্তর অ্যালুমিনিয়াম পৃথিবীর ভূ - ত্বকের মধ্যে অ্যালুমিনিয়াম তৃতীয় সর্বোচ্চ মৌ। উল্লেখ্য, পৃথিবীর ভূত্বকের সর্বাধিক প্রাচুর্যের উপাদান ওজন অনুসারে আনুমানিক % অক্সিজেন ৪৬.৬ সিলিকন ২৭.৭ অ্যালুমিনিয়াম ৮.১ লোহা ৫.০ ক্যালশিয়াম ৩.৬ সোডিয়াম ২.৮ পটাশিয়াম ২.৬ ম্যাগ্নেশিয়াম ১.৫
কোন মৌলটি রাসায়নিক বিক্রিয়ায় বিজারক হিসেবে কাজ করে?
Correct Answer:
ক: হাইড্রোজেন
কৃত্রিম উপায়ে তৈরি করা মৌলিক পদার্থের সংখ্যা কতটি ?
Correct Answer:
ঘ: ২০ টি
Explanation:
কৃত্রিম উপায়ে তৈরি করা মৌলিক পদার্থের সংখ্যা কতটি ? সঠিক উত্তর ২০ টি প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক পদার্থ ৯৮ টি । কৃত্রিম উপায়ে তৈরি করা মৌলিক পদার্থের সংখ্যা ২০টি । মোট, ১১৮টি