Bengali drama MCQs
Showing 29 questions (Total: 229)
মুনীর চৌধুরীর 'কবর' নাটকের পরিপ্রেক্ষিত হচ্ছে---।
Correct Answer:
গ: ভাষা আন্দোলন
Explanation:
মুনীর চৌধুরীর 'কবর' নাটকের পরিপ্রেক্ষিত হচ্ছে---। সঠিক উত্তর ভাষা আন্দোলন ভাষা আন্দোলনভিত্তিক প্রথম নাটক কবর।
'নীলদর্পণ ' নাটকের নাট্যকার কে?
Correct Answer:
ক: দীনবন্ধু মিত্র
Explanation:
'নীলদর্পণ ' নাটকের নাট্যকার কে? সঠিক উত্তর দীনবন্ধু মিত্র নীল দর্পণ হল দীনবন্ধু মিত্র রচিত একটি বাংলা নাটক। এই নাটকের পটভূমি নীল চাষের জন্য সাধারণ কৃষকদের উপর ইংরেজ শাসকদের অত্যাচার ও নিপীড়ন। ১৮৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় নীল দর্পণ। নীল দর্পন নাটক দেখে বিদ্যাসাগর মঞ্চে জুতা ছুড়ে মেরেছিলেন।
'হিমু' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: হুমায়ূন আহমেদ
Explanation:
'হিমু' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর হুমায়ূন আহমেদ হুমায়ূন আহমেদ সৃষ্ট হিমু চরিত্রের আত্মপ্রকাশ ঘটে ময়ূরাক্ষী উপন্যাস দিয়ে।
মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
Correct Answer:
খ: কী চাহ হে শঙ্খচিল
Explanation:
মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি? সঠিক উত্তর কী চাহ হে শঙ্খচিল মমতাজউদ্দীন আহমেদ আমাদের সাহিত্য জগতে একজন কীর্তিমান নাট্যব্যক্তিত্ব। এখন পর্যন্ত তিনিই সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধভিত্তিক রচনা করেছেন। 'কী চাহ হে শঙ্খচিল' নাটকটি তিনি মুক্তিযুদ্ধ পরবর্তীকালে মুক্তিযুদ্ধকে নিয়ে মানুষের পাওয়া না পাওয়া বেদনা, হারানোর বেদনা চিত্র একেছেন।
‘কীত্তনখোলা’ নাটকটির বিষয়
Correct Answer:
গ: লোকায়ত জীবন-সংস্কৃতি
Explanation:
‘কীত্তনখোলা’ নাটকটির বিষয় সঠিক উত্তর লোকায়ত জীবন-সংস্কৃতি সেলিম আল দীন রচিত 'কীত্তনখোলা' (১৯৮৬) নাটকটির বিষয় হলো ‘লোকায়ত জীবন - সংস্কৃতি'। নাটকটির কাহিনী হলো মেলায় আসা যাত্রাদলের অভ্যন্তরীণ প্রেম, ভালবাসা, বিরহ যেমন তুলে ধরা হয়েছে, ঠিক তেমনি তুলে ধরা হয়েছে এই নাটকে মানুষের বিভিন্ন পর্যায়ে রূপান্তরের কাহিনী। মোটকথা নাটকে বাংলার লোকায়ত জীবন ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে।
দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?
Correct Answer:
গ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকারের ‘অন্নদামঙ্গল' কাব্যের বিখ্যাত উক্তি। তাঁর আরো কিছু বিখ্যাত উক্তি হলঃ নগর পুড়িলে দেবালয় কি এড়ায়? মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষণেক চাঁদ।
বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা অনুপযোগী?
Correct Answer:
ঘ: সাধুভাষা
'নেমেসিস' নাটকে কোন বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে?
Correct Answer:
ক: দ্বিতীয় বিশ্বযুদ্ধ
Explanation:
'নেমেসিস' নাটকে কোন বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে? সঠিক উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধ ১৯৩৯ - ৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নুরুল মোমেন রচিত একক চরিত্র বিশিষ্ট নাটক 'নেমেসিস' (১৯৪৮)। নাটকটি ‘শনিবারের চিঠি’ পত্রিকায় প্রকাশিত হয় ১৯৪৫ সালে এবং গ্রন্থরূপে প্রকাশিত হয় ১৯৪৮ সালে। নেমেসিস প্রতিহিংসার গ্রিক দেবী এবং মানব নিয়তি তার হাতে। মানুষ ইচ্ছে করেও তা অতিক্রম করতে পারে না, যেমনটি পারেনি স্কুল মাস্টার সুরজিত নন্দী। সুরজিত ধনী নৃপেন বোসের কন্যা সুলতাকে ভালোবেসে বিয়ে করতে চায়। নৃপেন বোস বিয়ের পূর্বশর্ত দেয়, তিন মাসের মধ্যে সুরজিতকে পাঁচ লাখ টাকা উপার্জন করতে হবে। সুরজিত এ শর্তে রাজী হয়ে নৃপেন বোস ও তার সহযোগী অসীমের সহায়তায় যুদ্ধের বাজারে কালো টাকা উপার্জনের পথ আবিষ্কার করে। কিন্তু বিবেকের দংশনে পীড়িত হয় সুরজিত। অবশেষে বিজয় মুহূর্তে তাঁর মৃত্যুর মধ্য দিয়ে নাটকের সমাপ্তি ঘটে। 4 নাটকে সমকালীন দুর্ভিক্ষ, মজুতদারদের পিশাচবৃত্তি নিরন্নদের হাহাকারের বাস্তবচিত্র অঙ্কিত হয়েছে।
'বেদের মেয়ে' নাটকটির রচয়িতা-
Correct Answer:
ঘ: জসীমউদ্দীন
Explanation:
'বেদের মেয়ে' নাটকটির রচয়িতা- সঠিক উত্তর জসীমউদ্দীন জসীমউদ্দীনের গ্রাম্য যাত্রাপালা কেন্দ্রিক বিখ্যাত গীতিনাট্য ‘বেদের মেয়ে' (১৯৫১)। নাটকটি প্রথম ঢাকায় অভিনীত হয় ১ ফেব্রুয়ারি, ১৯৫৫ সালে।
ভাষা আন্দোলনভিত্তিক ‘কবর’ নাটকের রচয়িতা কে?
Correct Answer:
খ: মুনীর চৌধুরী
দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে ?
Correct Answer:
খ: মাইকেল মধুসূদন
Explanation:
দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে ? সঠিক উত্তর মাইকেল মধুসূদন এই নাটক অবলম্বন করে বাঙালির স্বদেশপ্রেম ও জাতীয়তাবাদের সূচনা, এই নাটক সম্বন্ধে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় ও রায়তদের মধ্যে মৈত্রীবন্ধন স্থাপিত হয়, এর মধ্যে দিয়েই শ্বেতাঙ্গ নীলকরদের বর্বর চরিত্র উদ্ঘাটিত হয়।” মনে করা হয়ে থাকে, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত।
’ রক্তাক্ত প্রান্তর নাটকের রচয়িতা কে?
Correct Answer:
খ: মুনীর চৌধুরী
রবীন্দ্রনাথ যে নাটকটি শরৎচন্দ্র কে উৎসর্গ করেন-
Correct Answer:
ক: কালের যাত্রা
Explanation:
রবীন্দ্রনাথ যে নাটকটি শরৎচন্দ্র কে উৎসর্গ করেন- সঠিক উত্তর কালের যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর তার রূপক ও সাংকেতিক নাটক ‘কালের যাত্রা (১৯৩২) শরৎচন্দ্রকে উৎসর্গ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক ও সাংকেতিক নাটক ‘শ্যামা’ (১৯৩৯)। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিতর্কপ্রধান সমস্যামূলক উপন্যাস 'শেষ প্রশ্ন' (১৯৩১)। কাজী নজরুল ইসলাম তার বিভিন্ন কাব্যের বাছাইকৃত কবিতা সংকলন সঞ্চিতা (১৯২৮) রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন।
’রক্তাক্ত প্রান্তর’ নাটকের মূল পটভূমি ছিল-
Correct Answer:
ঘ: পানিপথের ৩য় যুদ্ধ
ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা নাটক
Correct Answer:
ঘ: কোনো নয়
Explanation:
ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা নাটক সঠিক উত্তর কোনো নয় ১৯৫৩ সালে প্রথমবারের মতো ভাষা - শহীদ দিবস পালনের উদ্দেশ্যে প্রগতিবাদী রণেশ দাশগুপ্তের অনুরোধে কারাগারের অন্তরিন রাজবন্দিদের দ্বারা অভিনয়ের জন্য একুশের প্রেক্ষাপটে 'কবর' নাটকটি রচনা করেছিলেন শহীদ মুনীর চৌধুরী। ভাষা আন্দোলন নিয়ে রচিত 'কবর'ই প্রথম সাহিত্যিক প্রতিবাদী প্রয়াস।
‘কবর’ নাটকটি কার রচিত?
Correct Answer:
ক: মুনীর চৌধুরী
Explanation:
‘কবর’ নাটকটি কার রচিত? সঠিক উত্তর মুনীর চৌধুরী মুনীর চৌধুরী ১৯৫৩ সালে কারাবন্দী অবস্থায় কবর নাটকটি রচনা করেন।
'নেমেসিস' নাটকের মূল উপজীব্য বিষয়-
Correct Answer:
খ: দ্বিতীয় বিশ্ব যুদ্ধের কাহিনী
ভাষা আন্দোলণভিত্তিক নাটক ‘কবর’ এর রচয়িতা কে?
Correct Answer:
গ: মুনীর চৌধুরী
‘নেমেসিস’ নাটকের পটভূমি -
Correct Answer:
ক: মন্বন্তর
Explanation:
‘নেমেসিস’ নাটকের পটভূমি - সঠিক উত্তর মন্বন্তর নুরুল মোমেন এর বিখ্যাত এই নাটকটি ১৯৪৮ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে বাংলা (১৩৪৯-৫০ সাল) সংঘটিত মন্বন্তরের প্রেক্ষাপটে রচিত একটি বিখ্যাত নাটক "নেমেসিস" । ১৯৪৪ সালে নাটকটি সজনীকান্ত দাসের সম্পাদিত "শনিবারের চিঠি" পত্রিকায় প্রকাশিত হয় ।
নূরুল মোমেন রচিত নাটক কোনটি?
Correct Answer:
খ: নেমেসিস
Explanation:
নূরুল মোমেন রচিত নাটক কোনটি? সঠিক উত্তর নেমেসিস দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে বাংলা (১৩৪৯ - ৫০ সাল) সংঘটিত মন্বন্তরের প্রেক্ষাপটে রচিত একটি বিখ্যাত নাটক "নেমেসিস" । ১৯৪৪ সালে নাটকটি "শনিবারের চিঠি" পত্রিকায় প্রকাশিত হয় । ১৯৪৮ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ।
দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকের বিষয়বন্তু কী?
Correct Answer:
ঘ: নীলচাষ ও নীলকরদের অত্যাচার
Explanation:
দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকের বিষয়বন্তু কী? সঠিক উত্তর নীলচাষ ও নীলকরদের অত্যাচার স্বাদেশিকতা, নীল বিদ্রোহ ও সমসাময়িক বাংলার সমাজব্যবস্থার সঙ্গে এই নাটকের যোগাযোগ অত্যন্ত গভীর। এই নাটকটি তিনি রচনা করেছিলেন নীলকর - বিষধর - দংশন - কাতর - প্রজানিকর - ক্ষেমঙ্করেণ - কেনচিৎ - পথিক ছদ্মনামে। যদিও এই নাটকই তাকে খ্যাতি ও সম্মানের চূড়ান্ত শীর্ষে উন্নীত করে।
রবীন্দ্রনাথের রূপকধর্মী নাটক কোনটি?
Correct Answer:
খ: তাসের দেশ
Explanation:
রবীন্দ্রনাথের রূপকধর্মী নাটক কোনটি? সঠিক উত্তর তাসের দেশ 'তাসের দেশ' নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর (৭ই মে, ১৮৬১ - ৭ই আগস্ট ১৯৪১ ; ২৫শে বৈশাখ, ১২৬৮ - ২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। [ষগীতিনাট্য রচনার পর রবীন্দ্রনাথ কয়েকটি কাব্যনাট্য রচনা করেন। শেকসপিয়রীয় পঞ্চাঙ্ক রীতিতে রচিত তার রাজা ও রাণী (১৮৮৯) ও বিসর্জন (১৮৯০)। কাব্যনাট্য পর্বে রবীন্দ্রনাথের আরও দুটি উল্লেখযোগ্য নাটক হল চিত্রাঙ্গদা (১৮৯২) ও মালিনী (১৮৯৬)।
মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের জীবনবৃত্তান্ত জিয়া হায়দারের কোন নাটকে প্রস্ফুটিত হয়েছে?
Correct Answer:
খ: পঙ্কজ বিভাস
‘নীলদপর্ণ’নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন-
Correct Answer:
ঘ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
‘নীলদপর্ণ’নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন- সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত এই নাটক অবলম্বন করে বাঙালির স্বদেশপ্রেম ও জাতীয়তাবাদের সূচনা, এই নাটক সম্বন্ধে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় ও রায়তদের মধ্যে মৈত্রীবন্ধন স্থাপিত হয়, এর মধ্যে দিয়েই শ্বেতাঙ্গ নীলকরদের বর্বর চরিত্র উদ্ঘাটিত হয়।” মনে করা হয়ে থাকে, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত।
সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি?
Correct Answer:
খ: বহিপীর
Explanation:
সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি? সঠিক উত্তর বহিপীর কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক বহিপীর, তরঙ্গভঙ্গ ,সুড়ঙ্গ, উজানে মৃত্যু।কবর - মুনীর চৌধুরী; পায়ের আওয়াজ পাওয়া যায় - সৈয়দ শামসুল হক; ওরা কদম আলী - মামুনুর রশীদ
মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি?
Correct Answer:
ঘ: কী চাহ শঙ্খচিল
‘মুনতাসীর ফ্যান্টাসি’ নাটকের রচয়িতা কে?
Correct Answer:
গ: সেলিম আল দীন
Explanation:
‘মুনতাসীর ফ্যান্টাসি’ নাটকের রচয়িতা কে? সঠিক উত্তর সেলিম আল দীন সেলিম আল দীনের প্রথমদিককার নাটকের মধ্যে সর্প বিষয়ক গল্প, জন্ডিস ও বিবিধ বেলুন, এক্সপ্লোসিভ ওমূল সমস্যা, এগুলোর নাম ঘুরে ফিরে আসে। সেই সঙ্গে প্রাচ্য, কীত্তনখোলা, বাসন, আততায়ী, সয়ফুল মুলক বদিউজ্জামান, কেরামত মঙ্গল, হাত হদাই, যৈবতী কন্যার মন, মুনতাসির ফ্যান্টাসি ও চাকা তাকে ব্যতিক্রমধর্মী নাট্যকার হিসেবে পরিচিত করে তোলে।
নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক?
Correct Answer:
ঘ: যে অরণ্যে আলো নেই
Explanation:
নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক? সঠিক উত্তর যে অরণ্যে আলো নেই “যে অরণ্যে আলো নেই” ড. নীলিমা ইব্রাহিম রচিত মুক্তিযুদ্ধভিত্তিক একটি নাটক (১৯৭৪)।
”নুরুলদীনের সারাজীবন” এই মঞ্চ নাটকের রচয়িতা কে ?
Correct Answer:
গ: সৈয়দ শামসুল হক
Explanation:
”নুরুলদীনের সারাজীবন” এই মঞ্চ নাটকের রচয়িতা কে ? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক 'নরুলদীনের সারাজীবন' এই মঞ্চ নাটকের রচয়িতা সৈয়দ শামসুল হক। সেলিম আল দীনের সর্প বিষয়ক গল্প ও অন্যান্য, জন্ডিস ও বিবিধ বেলুন, বাসন, মুনতাসির ফ্যান্টাসি, শকুন্তলা ইত্যাদি নাট্যগ্রন্থ।