Bengali Language (Grammar) MCQs
Showing 50 questions (Total: 132)
ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্টান সৃষ্টি হয়েছিল?
Correct Answer:
খ: বাংলা একাডেমি
Explanation:
ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্টান সৃষ্টি হয়েছিল? সঠিক উত্তর বাংলা একাডেমি ভাষা আন্দোলনের ফলে সৃষ্টি হয় "বাংলা একাডেমি"। যাকে জাতির মননের প্রতীক হিসেবে অভিহিত করা হয়। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর।
ভাষার মূল উপাদান হচ্ছে -
Correct Answer:
গ: ধ্বনি
Explanation:
ভাষার মূল উপাদান হচ্ছে - সঠিক উত্তর ধ্বনি মানুষ মনের ভাব প্রকাশের জন্য যে কথা বলে তার মূলে আছে কতগুলো ধ্বনি। এই ধ্বনিই ভাষার মূল উপাদান। ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ। অর্থপূর্ণ ধ্বনি ও ধ্বনিসমষ্টিকে শব্দ বলা হয়। যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হয়, তাকে বাক্য বলে।
ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মূখ্যমন্ত্রী কে ছিলেন?
Correct Answer:
গ: খাজা নাজিমুদ্দিন
Explanation:
ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মূখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর খাজা নাজিমুদ্দিন ভাষা আন্দোলনের একেবারে প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দীন। তবে ১৯৪৮ সালে খাজা নাজিমুদ্দীনের পর নূরুল আমীন পর্ববঙ্গ তথা পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নিযুক্ত হন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় তিনি পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন।
গীতগোবিন্দ কোন ভাষায় রচিত?
Correct Answer:
গ: ব্রজবুলি
Explanation:
গীতগোবিন্দ কোন ভাষায় রচিত? সঠিক উত্তর ব্রজবুলি ব্রজবুলি ভাষা হচ্ছে মৈথিলি ও বাংলা সাথে কিছু হিন্দি শব্দের মিশ্রণ। এ ভাষা চতুদর্শ শতকে মৈথিলি কবি বিদ্যাপতির কল্যাণে বাংলায় ব্যাপক প্রচার ও প্রসার লাভ করে।
মাক্সিম গোর্কির 'মা' মূল কোন ভাষায় রচিত ?
Correct Answer:
খ: রুশ
Explanation:
মাক্সিম গোর্কির 'মা' মূল কোন ভাষায় রচিত ? সঠিক উত্তর রুশ সংগ্রামী মায়ের মূর্ত উপন্যাস ম্যাক্সিম গোরকির ‘মা’ (১৯০৬), যা মূল রুশ ভাষায় রচিত।
’ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখেঝ শুধু কালি পড়ে’, বলছেন-
Correct Answer:
ঘ: প্রমথ চৌধুরী
Explanation:
’ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখেঝ শুধু কালি পড়ে’, বলছেন- সঠিক উত্তর প্রমথ চৌধুরী ’ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখেঝ শুধু কালি পড়ে’, বলছেন - প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮ — ২ সেপ্টেম্বর ১৯৪৬) বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তার পৈতৃক নিবাস ছিল বর্তমান বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তিনি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক; এছাড়া বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন। গল্পকার ও সনেটকার হিসেবেও তাঁর বিশিষ্ট অবদান রয়েছে।
সাধুভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
Correct Answer:
গ: নাটকের সংলাপে
Explanation:
সাধুভাষা সাধারণত কোথায় অনুপযোগী? সঠিক উত্তর নাটকের সংলাপে সাধুভাষা সাধারণত অনুপযোগী নাটকের সংলাপে। সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী অর্থাৎ বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য সাধু ভাষা উপযোগী নয়। সাধু রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠনপদ্ধতি অনুসরণ করে।
ভাষার মূল উপাদান কি?
Correct Answer:
ক: ধ্বনি
Explanation:
ভাষার মূল উপাদান কি? সঠিক উত্তর ধ্বনি IPO অর্থ ইনিশিয়াল পাবলিক অফারিং। যখন কোনো কোম্পানি জনগণের কাছে মালিকানার অংশবিশেষ বিক্রি করার জন্য প্রস্তাব দেন তাকে আইপিও বলে। বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ নেওয়ার জন্য আইপিও একটি আন্তর্জাতিক পদ্ধতি। আইপিও’তে আবেদন করতে হলে বিও একাউন্ট আবশ্যক।
বোতাম, বালতি, আনারস, চাবি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
গ: পর্তুগীজ
ভাষার মৌলিক অংশ কয়টি?
Correct Answer:
গ: ৪টি
Explanation:
ভাষার মৌলিক অংশ কয়টি? সঠিক উত্তর ৪টি ভাষার মৌলিক অংশ ৪টি। প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। যেমনঃ ১.ধ্বনি(Sound) ২.শব্দ(Word) ৩.বাক্য(Sentence) ৪.অর্থ( Meaning)
ভাষার রূপ কয়টি?
Correct Answer:
খ: ২টি
Explanation:
ভাষার রূপ কয়টি? সঠিক উত্তর ২টি ভাষার রূপ ২টি। বাংলা ভাষার রূপ ২ টি যথাঃ ১. কথ্যরীতি এবং ২.লেখ্যরীতি।
ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার আবিষ্কারের নামই ----
Correct Answer:
ঘ: ব্যাকরণ
Explanation:
ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার আবিষ্কারের নামই ---- সঠিক উত্তর ব্যাকরণ ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার আবিষ্কারের নামই - - - - ব্যাকরণ। ভাষাবিজ্ঞান বা শাস্ত্রে হলো ব্যাকরণ । ব্যাকরণ শব্দটির বুৎপত্তিগত অর্থ হলো " বিশ্লেষণ"( বি + আ + ক্রি + অন) বিশেষ এবং সম্যকরূপে বিশ্লেষণ। যে শাস্ত্র পাঠ করলে শুদ্ধভাবে ভাষা লিখতে পড়তে ও বলতে পারা যায় তাকে ব্যাকরণ বলে। ভাষার সংজ্ঞা প্রসঙ্গে নানান সাহিত্যিক নানান মতামত লক্ষ্য করা যায় তবে যে সমস্ত মতামতগুলি গ্রহণযোগ্য তাদের মধ্যে উল্লেখযোগ্য হল - ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে যে শাস্ত্রে কোন ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ আকৃতি ও প্রয়োগের নীতি বুঝিয়ে দেওয়া হয়' সেই শাস্থ্যকে বলে সেই ভাষার ব্যাকরণ ।
ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার আবিষ্কারের নামই-
Correct Answer:
ঘ: ব্যাকরণ
প্রত্যেক ভাষারই তিনটি মৌলিক অংশ হলো ----
Correct Answer:
ক: ধ্বনি, শব্দ, বাক্য
Explanation:
প্রত্যেক ভাষারই তিনটি মৌলিক অংশ হলো ---- সঠিক উত্তর ধ্বনি, শব্দ, বাক্য প্রতিটি ভাষারই কতগুলো মৌলিক অংশ থাকে,তন্মধ্যে ধ্বনি, শব্দ,বাক্য অন্যতম। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ধ্বনি বলে। আর ধ্বনিকে লিখে প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, তাকে বর্ণ বলে।আর দুই বা ততোধিক বর্ণ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করলে তাকে শব্দ বলে।আবার,দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে একটি সার্থক বাক্য গঠন করলে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে,তাকে ভাষা বলে। এইজন্য যে কোন ভাষার জন্য ধ্বনি, শব্দ,বাক্য গুরুত্বপূর্ণ।
‘বারান্দা’ কোন ভাষা থেকে আগত ?
Correct Answer:
ক: পর্তুগীজ
Explanation:
‘বারান্দা’ কোন ভাষা থেকে আগত ? সঠিক উত্তর পর্তুগীজ পর্তুগিজ ভাষা থেকে বাংলা ভাষায় আগত শব্দগুলির একটি প্রায় - সম্পূর্ণ তালিকা দেওয়া হল: উৎস পর্তুগিজ শব্দ বাংলা শব্দ উৎস পর্তুগিজ শব্দ বাংলা শব্দ উৎস পর্তুগিজ শব্দ বাংলা শব্দ Cadeira কেদারা Cruz ক্রুশ Pipa পিপা Câmara কামরা Mármore মর্মর Pires পিরিচ Janela জানালা Padre পাদ্রি Fita ফিতা Chave চাবি Caju কাজু Varanda বারান্দা Gamela গামলা Pão পাঁউরুটি Couve কপি (বাঁধাকপি) Balde বালতি Camisa কামিজ Aia আয়া Botelha বোতল Saia সায়া Alfinete আলপিন Armário আলমারি Igreja গির্জা Botão বোতাম
সাধুভাষার বৈশিষ্ট্য কোনটি?
Correct Answer:
খ: গুরুগম্ভীর
ভাষার মৌলিক রীতি কোনটি ?
Correct Answer:
খ: লেখার রীতি
ভাষার জন্য যারা প্রান দিয়েছেন, তাদের একজনের নাম উল্লেখ করুন।
Correct Answer:
গ: সালাম
Explanation:
ভাষার জন্য যারা প্রান দিয়েছেন, তাদের একজনের নাম উল্লেখ করুন। সঠিক উত্তর সালাম ১৯৫২ সালে সালের ২১ ফেব্রুয়ারি ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তারা হলেন - রফিকউদ্দিন আহমদ, আবুল বরকত, আবদুস সালাম, শফিউর রহমান, আবদুল জব্বার, আবদুল আওয়াল, অহিউল্লাহ।
কে বহু ভাষাবিদ পণ্ডিত ও গবেষক ছিলেন?
Correct Answer:
গ: ড. মুহম্মদ শহীদুল্লাহ
Explanation:
কে বহু ভাষাবিদ পণ্ডিত ও গবেষক ছিলেন? সঠিক উত্তর ড. মুহম্মদ শহীদুল্লাহ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ (১০ জুলাই ১৮৮৫ - ১৩ জুলাই ১৯৬৯) ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের অবিভক্ত চব্বিশ পরগণা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন।
মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়?
Correct Answer:
ঘ: বাগযন্ত্রের সাহায্যে
চলিত ভাষারীতির প্রথম মুখপত্র কোনটি?
Correct Answer:
ঘ: সবুজপত্র
Explanation:
চলিত ভাষারীতির প্রথম মুখপত্র কোনটি? সঠিক উত্তর সবুজপত্র চলিত ভাষারীতির প্রথম মুখপত্র হলো সবুজপত্র। বিংশ শতাব্দির প্রথম ভাগে বাংলা ভাষায় অন্যতম প্রধান সাময়িক পত্রিকা ছিলো সবুজ পত্র। প্রমথ চৌধুরীর সম্পাদনায় এটি প্রকাশিত হতো। এর প্রথম প্রকাশ বাংলা ১৩২১ সালে (ইংরেজি: ১৯১৪ খ্রি.)। সবুজ পত্রে কখনো কোনো বিজ্ঞাপন এবং ছবি প্রকাশিত হয় নি। প্রমথ চৌধুরী সাময়িকীটিকে বাণিজ্যিকভাবে আকর্ষনীয় রূপ প্রদানের জন্যে কোনো চেষ্টা করেননি বরং তিনি এর মান এবং আদর্শ সমুন্নত রাখার প্রতি অত্যন্ত সতর্ক ছিলেন। তাই সবুজ পত্র সাধারণ পাঠক ও লেখকদের কাছে জনপ্রিয় হতে পারেনি। প্রথম পর্যায়ে এটি ১৩২৯ বঙ্গাব্দ(১৯২২ সাল)পর্যন্ত প্রকাশিত হয়। দ্বিতীয় পর্যায়ে সবুজ পত্রের প্রকাশনা শুরু হয় ১৩৩২ বঙ্গাব্দ থেকে। সাময়িকীটি শেষ পর্যন্ত ১৩৩৪ বঙ্গাব্দে (১৯২৭ সালে) বন্ধ হয়ে যায়।
ভাষার মূল উপাদান কোনটি?
Correct Answer:
ঘ: ধ্বনি
Explanation:
ভাষার মূল উপাদান কোনটি? সঠিক উত্তর ধ্বনি ভাষার মূল উপাদান ধ্বনি। ধ্বনি ভাষার মূল উপাদান। ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয় কিন্তু ভাষার মূল উপকরণ বাক্য এবং বাক্যের মৌলিক উপাদান শব্দ।
হ-কার লোপের প্রবণতা কোন ভাষার অন্যতম বৈশিষ্ট্য ?
Correct Answer:
খ: চলিত
Explanation:
হ-কার লোপের প্রবণতা কোন ভাষার অন্যতম বৈশিষ্ট্য ? সঠিক উত্তর চলিত হ - কার লোপের প্রবণতা চলিত ভাষার অন্যতম বৈশিষ্ট্য । আধুনিক চলিত ভাষায় অনেক সময় দুই স্বরের মাঝামাঝি হ - কারের লোপ হয় যেমন: পুরহিত> পুরত, গাহিল> গাইল, চাহে> চায় ।
প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কতটি ?
Correct Answer:
খ: ৪টি
Explanation:
প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কতটি ? সঠিক উত্তর ৪টি প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে।যেমনঃ. ১.ধ্বনি(Sound). ২.শব্দ(Word). ৩.বাক্য(Sentence). ৪.অর্থ( Meaning).
আঞ্চলিক ভাষার অপর নাম কি?
Correct Answer:
খ: উপভাষা
Explanation:
আঞ্চলিক ভাষার অপর নাম কি? সঠিক উত্তর উপভাষা ‘কোনো নির্দিষ্ট বা সীমিত অঞ্চলের মানুষের মুখের ভাষা রূপকে আঞ্চলিক ভাষা বা উপভাষা বলা হয়।
পশতু কোন এলাকার ভাষা?
Correct Answer:
ক: পাঞ্জাব
Explanation:
পশতু কোন এলাকার ভাষা? সঠিক উত্তর পাঞ্জাব পশতু পাঞ্জাব এলাকার ভাষা। এছাড়াও আফগানিস্তান ও পাকিস্তানের উত্তর - পশ্চিম সীমান্তপ্রদেশের অদিবাসীদের ভাষা পশতু।
নিচের যে ভাষাগুচ্ছ একই পরিবারভুক্ত নয় __
Correct Answer:
খ: আসাম, তামিল, উড়িষ্যা
Explanation:
নিচের যে ভাষাগুচ্ছ একই পরিবারভুক্ত নয় __ সঠিক উত্তর আসাম, তামিল, উড়িষ্যা ভাষা পরিবার বলতে বংশগতভাবে সম্পর্কিত একাধিক ভাষাকে বোঝায় ও বলা হয়, যেগুলো একটি সাধারণ আদি ভাষা থেকে উদ্ভূত। বিশ্বে প্রায় ১০০টিরও বেশি ভাষা পরিবার বিদ্যমান। ইন্দো - ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত ভাষাসমূহ: ইংরেজি, উর্দু, সিন্ধি, হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি, বাংলা, ওরিয়া, অসমিয়া, ভোজপুরি ইত্যাদি। দ্রাবিড় ভাষা পরিবারের অন্তর্গত ভাষাসমূহ : তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষা। প্রশ্নে উল্লিখিত তামিল ভাষাটি দ্রাবিড় পরিবারভুক্ত আর অন্য ভাষাগুলো ইন্দো - ইউরোপীয় পরিবারভুক্ত।
ভাষার কোন রীতি কৃত্রিমতাবর্জিত?
Correct Answer:
ক: কথ্য রীতি
Explanation:
ভাষার কোন রীতি কৃত্রিমতাবর্জিত? সঠিক উত্তর কথ্য রীতি ভাষার কথ্য রীতি কৃত্রিমতাবর্জিত। আঞ্চলিক কথ্য রীতি: বিভিন্ন অঞ্চলের মানুষ তাদের নিজেদের মধ্যে যে বাংলা ভাষায় কথা বলে, তাকেই আঞ্চলিক কথ্য রীতি বা আঞ্চলিক ভাষা বা উপভাষা বলে। সকল ভাষাতেই আঞ্চলিক ভাষা থাকে। এবং বিভিন্ন অঞ্চলের মানুষের মুখের ভাষায় অনেক পার্থক্য দেখা যায়। এগুলো কোনোভাবেই বিকৃত ভাষা নয়, এগুলো শুদ্ধ ও প্রয়োজনীয় আঞ্চলিক ভাষারীতি। প্রকৃতঅর্থে, প্রমিত চলিত ভাষারীতিও একটি অঞ্চলের কথ্য রীতির উপর ভিত্তি করেই প্রতিষ্ঠা করা হয়েছে। কেবল - ভাগীরথী - তীরবর্তী অঞ্চলের কথ্য ভাষাকে তখন প্রমিত ভাষারীতি হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে, অন্যগুলোকে প্রমিত ভাষারীতি হিসেবে প্রতিষ্ঠা করা হয়নি।
'অসমাপ্ত আত্মজীবনী' সর্বশেষ কোন ভাষায় অনুবাদ করা হয়?
Correct Answer:
ক: অসমীয়া
Explanation:
'অসমাপ্ত আত্মজীবনী' সর্বশেষ কোন ভাষায় অনুবাদ করা হয়? সঠিক উত্তর অসমীয়া অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন। ২০১২ সালের জুনে এ বইটি প্রকাশিত হয়। এ পর্যন্ত ক্রমান্বয়ে ইংরেজি, উর্দু, জাপানি, চিনা, আরবি, ফরাসি, হিন্দি, তুর্কি, নেপালি, স্পেনীয়, অসমীয়া ও রুশ ভাষায় বইটির অনুবাদ প্রকাশিত হয়েছে
ভাষার মৌলিক অংশ নয় কোনটি?
Correct Answer:
গ: ছন্দ
Explanation:
ভাষার মৌলিক অংশ নয় কোনটি? সঠিক উত্তর ছন্দ প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে।যেমনঃ ১.ধ্বনি(Sound) ২.শব্দ(Word) ৩.বাক্য(Sentence) ৪.অর্থ( Meaning)
ভাষার মৌলিক অংশ কোনটি?
Correct Answer:
গ: ৪টি
Explanation:
ভাষার মৌলিক অংশ কোনটি? সঠিক উত্তর ৪টি ভাষার মৌলিক অংশ : প্রত্যেক ভাষার মৌলিক অংশ থাকে― চারটি । ভাষার মৌলিক অংশগুলো হল - . ১. ধ্বনি. ২. শব্দ. ৩. বাক্য. ৪. অর্থ ।
প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ আছে?
Correct Answer:
গ: চারটি
Explanation:
প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ আছে? সঠিক উত্তর চারটি প্রত্যেক ভাষারই ৪ টি মৌলিক অংশ থাকে। যথা : ১ .ধ্বনি ২. শব্দ ৩. অর্থ ৪. বাক্য। আবার অনেক ব্যাকরণ বইয়ে দেখা যায় , যে বাংলা ভাষার মৌলিক অংশ ৩ টি । যথা : ধ্বনি, শব্দ , বাক্য । কিন্তু প্রচলিত মত ৪ টির পক্ষে।
কোনটি উৎপাদনমূলক ভাষাদক্ষতা নির্দেশ করে?
Correct Answer:
গ: শোনা ও বলা
Explanation:
কোনটি উৎপাদনমূলক ভাষাদক্ষতা নির্দেশ করে? সঠিক উত্তর শোনা ও বলা শোনা ও বলা উৎপাদনমূলক ভাষাদক্ষতা নির্দেশ করে। এর মাধ্যমে একজন শিক্ষার্থী পরিবেশ থেকে তথ্য নিতে পারে এবং পরিবেশের সাথে নিজের ভাব বিনিময় করতে পারে।
স্কুল> ইস্কুল -এখানে কোন ধরনের পরিবর্তন ঘটেছে?
Correct Answer:
ক: আদি স্বরাগম
Explanation:
স্কুল> ইস্কুল -এখানে কোন ধরনের পরিবর্তন ঘটেছে? সঠিক উত্তর আদি স্বরাগম আদি স্বরাগম : শব্দের আদিতে বা শুরচতে স্বরধ্বনি এলে তাকে বলা হয় আদি স্বরাগম। যেমন, ‘স্কুল’ শব্দটি উচ্চারণের সুবিধার জন্য শুরচতে ‘ই’ স্বরধ্বনি যুক্ত হয়ে ‘ইস্কুল’ হয়ে গেছে। এটি আদি স্বরাগম। এরকম - স্টেশন˃ ইস্টিশন, স্ট্যাবল˃ আস্তাবল, স্পর্ধা˃ আস্পর্ধা ।
মূল্যবোধের প্রতিফলন ঘটে-
Correct Answer:
খ: ব্যক্তির আচরণ
Explanation:
মূল্যবোধের প্রতিফলন ঘটে- সঠিক উত্তর ব্যক্তির আচরণ মূল্যবোধের শিক্ষা : শিক্ষার উদ্দেশ্য সুনাগরিক গড়ে তোলা। তাই উক্ত সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক, ধর্মীয় নৈতিক প্রভৃতি মূল্যবোধকে শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয়। যাতে নাগরিকগণ ধীরে ধীরে মূল্যবোধগুলোর ব্যাপাে সচেতন হয় এবং মূল্যবোধ অনুসরণে অভ্যস্ত হয়। এ ধরনের মূল্যবোধ সংশ্লিষ্ট শিক্ষা ব্যবস্থাকে বলা হয় মূল্যবোধের শিক্ষা। মূল্যবোধের শিক্ষা আলাদা শিক্ষা ব্যবস্থা নয়, বরং প্রচলিত শিক্ষায় মূল্যবোধকে অন্তর্ভুক্ত করা হয়। মূল্যবোধের শিক্ষা শুরু হয় পরিবার থেকে, পরিবারে রাষ্ট্রের ন্যায় সব উপাদান বিদ্যমান, তাই পরিবারকে ‘প্রাথমিক শিক্ষাকেন্দ্র’ এবং ‘ক্ষুদ্রতম রাষ্ট্র’ বলা হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে বিভিন্ন সংগঠন, সংস্থাও মূল্যবোধের শিক্ষা প্রদান করতে পারে। মানুষের দৈনন্দিন জীবন, সামাজিক ধর্মীয় রাষ্ট্রীয় জীবনে মূল্যবোধের প্রকাশ ঘটে। অনেক সময় মানুষের মধ্যে মূল্যবোধকে শিক্ষা সুপ্ত অবস্থায় থাকে এবং অবস্থার প্রেক্ষিতে তা প্রকাশ পায়। মূল্যবোধের উৎস : মূল্যবোধ গড়ে ওঠার পেছনে যেসব সহায়ক কাজ করে তা হলও - পরিবার, ধর্ম, সামাজিক রীতিনীতি, শিক্ষা প্রতিষ্ঠান, আইন - কানুন, সংবিধান, সংস্কৃতি, নীতিবোধের চর্চা, সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠান, সভা - সমিতি, সামাজিক ন্যায়বিচার, আইনের শাসন, সামাজিক অনুষ্ঠান, নাগরিক চেতনা, সামাজিক শিক্ষা। মূল্যবোধের উপাদান : মূল্যবোধের উপাদানগুলো হলও - নীতি ও ঔচিত্যবোধ, সামাজিক ন্যায়বিচার, সহনশীলতা, পারস্পারিক শ্রদ্ধাবোধ, পরমত সহিষ্ণুতা, শ্রমের মর্যাদা, দায়িত্ব ও কর্তব্যবোধ, রাষ্ট্রীয় আনুগত্য, আইনের শাসন।
নিচের যে গুচ্ছে ভাষার অপপ্রয়োগের কোনো দৃষ্টান্ত নেই-
Correct Answer:
ঘ: পরিবারবর্গ , স্বনামধন্য, ঐক্যবদ্ধ
Explanation:
নিচের যে গুচ্ছে ভাষার অপপ্রয়োগের কোনো দৃষ্টান্ত নেই- সঠিক উত্তর পরিবারবর্গ , স্বনামধন্য, ঐক্যবদ্ধ শুদ্ধ শব্দ - জন্মবার্ষিকী, কেবল, স্বোপার্জিত,সর্বজনীন, অত্র, স্থান, কর্তৃপক্ষ, সবিনয়, বিনয়, একত্র, সাম্প্রতিক।
ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র কোনটি?
Correct Answer:
গ: জীবন থেকে নেয়া
Explanation:
ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র কোনটি? সঠিক উত্তর জীবন থেকে নেয়া জহির রায়হান পরিচালিত 'জীবন থেকে নেয়া' চলচ্চিত্রটি ভাষা আন্দোলনভিত্তিক। ভাষা আন্দোলন ভিত্তিক আরেকটি চলচ্চিত্র হলো তৌকির আহমেদ পরিচালিত 'ফাগুন হাওয়ায়'। 'কখনো আসেনি' ১৯৬১ সালে মুক্তিপ্রাপ্ত সামাজিক চলচ্চিত্র যা পরিচালনা করেছেন। জহির রায়হান। খান আতাউর রহমান পরিচালিত 'আবার তোরা মানুষ হ' মুক্তিযুদ্ধোত্তর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। জহির রায়হান পরিচালিত আরেকটি চলচ্চিত্র হলো 'সঙ্গম'।
‘রিক্সা’ কোন বিদেশি ভাষা থেকে নেওয়া হয়েছে?
Correct Answer:
গ: জাপানি
Explanation:
‘রিক্সা’ কোন বিদেশি ভাষা থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর জাপানি কিছু জাপানি শব্দঃ রিক্সা, হাস্নাহেনা, ক্যারাটে, জুডো, প্যাগোডা, হারিকিরি ইত্যাদি।
সংকুলান হওয়া
Correct Answer:
গ: ঝরা পালক
Explanation:
সংকুলান হওয়া সঠিক উত্তর ঝরা পালক কবি জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থ। ১৯২৭ খ্রিষ্টাব্দে (১৩৩৪ বঙ্গাব্দ) ভারতের কলকাতা থেকে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।
যা সহজে অতিক্রম করা যায় না-
Correct Answer:
গ: দুরতিক্রম্য
কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?
Correct Answer:
গ: জার্মানী
Explanation:
কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? সঠিক উত্তর জার্মানী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। জার্মানী। উল্লেখ্য, নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ ১৫টি। এর মধ্যে ৫টি হলো স্থায়ী সদস্য দেশ; আর ১০টি হলো অস্থায়ী সদস্য দেশ। ৫টি স্থায়ী সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন। তাইওয়ান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ছিল কিন্তু বর্তমানে নেই। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগুলো দুই বছরের জন্য নির্বাচিত হয়। নিরাপত্তা পরিষদে সর্বোচ্চ জাপান (১১ বার) অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে।
বড় উন্নয়ন প্রকল্প কোথায় অনুমোদিত হয়?
Correct Answer:
গ: ECNEC সভায়।
Explanation:
বড় উন্নয়ন প্রকল্প কোথায় অনুমোদিত হয়? সঠিক উত্তর ECNEC সভায়। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক), ECNEC- Executive Committee of the national Economic Council. একনেক এর সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘অতিশয়' দ্যোতনা সৃষ্টি করে নিচের কোন উপসর্গ?
Correct Answer:
গ: পরাবাস্তব- পরা
‘যিনি বক্তৃতা দানে পটু’
Correct Answer:
ঘ: বাগ্মী
Explanation:
‘যিনি বক্তৃতা দানে পটু’ সঠিক উত্তর বাগ্মী আর অনলার্ষী অর্থ অগ্নিবর্ষী।
ভাষার মূল উপকরণ কি?
Correct Answer:
খ: বাক্য
‘পাণিনি’ ছিলেন-
Correct Answer:
খ: ব্যাকরণবিদ
Explanation:
‘পাণিনি’ ছিলেন- সঠিক উত্তর ব্যাকরণবিদ পাণিনি ছিলেন উপমহাদেশের শ্রেষ্ঠ বৈয়াকরণিক। সংস্কৃত ভাষায়তাঁর রচিত গ্রন্থের নাম ‘ অষ্টধ্যায়ী। কাত্যায়ন ও পতঞ্জলি পাণিনির ব্যাকরণের সাথে নিবিড়ভাবে যুক্ত ছিলেন।
ন, স-
Correct Answer:
গ: দন্তমূলীয় ব্যঞ্জনবর্ণ
Explanation:
ন, স- সঠিক উত্তর দন্তমূলীয় ব্যঞ্জনবর্ণ জিবের ডগা আর দাাঁতের উপর পাটির সংস্পর্শে উচ্চারিত বর্ণগুলোই দন্ত্য বর্ণ । ত, থ, দ, ধ, ল, স, শ দন্ত্য বর্ণ।
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি
Correct Answer:
খ: ইতিহাসবেত্তা
Explanation:
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি সঠিক উত্তর ইতিহাসবেত্তা কাজী নজরুল ইসলাম 'ধূমকেতু' (১৯২২) অর্ধসাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন। উল্লেখ্য, সওগাত (মাসিক, ১৯১৮ ও সাপ্তাহিক, ১৯২৮) পত্রিকাটি সম্পাদনা করেন মোহাম্মদ নাসিরউদ্দিন। 'মাহে নও' পত্রিকাটির সম্পাদক ছিলেন আব্দুল কাদির। 'কালি কলম' পত্রিকার সম্পাদক ছিলেন প্রেমেন্দমিত্র।
‘ধনপতি সওদাগর’ কোন নগরের অধিবাসী ছিলেন?
Correct Answer:
খ: উজানী নগর
Explanation:
‘ধনপতি সওদাগর’ কোন নগরের অধিবাসী ছিলেন? সঠিক উত্তর উজানী নগর 'উজানী' একটি প্রাচীন গ্রাম। এই গ্রামের নামটি পাওয়া যায় মধ্যযুগের 'মনসামঙ্গল' কাব্যে ‘উজানী নগর' হিসেবে।
“নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশি ভাষা, পুরে কি আশা।"- পংক্তিটির রচয়িতা কে?
Correct Answer:
গ: রামনিধি গুপ্ত