Bengali literary and literary works MCQs
Showing 50 questions (Total: 296)
একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয়--
Correct Answer:
খ: শিরোনাম
Explanation:
একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয়-- সঠিক উত্তর শিরোনাম পত্রের প্রধানত দুটি অংশ। যথা: (১) শিরোনাম বা বাইরের অংশ (২) গর্ভ বা অন্তর্ভাগ। গর্ভ বা অন্তর্ভাগকে আবার পাঁচ ভাগে ভাগ করা যায়। মোট কথা ছয়টি অংশ থাকে একটি পত্রে।যথাঃ মঙ্গলসূচক শব্দ, পত্রগর্ভ, স্থান ও তারিখ, সম্বোধন, লেখকের স্বাক্ষর, শিরোনাম।
বাংলা গদ্যের জনক কাকে বলা হয়?
Correct Answer:
খ: ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক হলেন ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক গদ্যকার মনে করা হয়। যদিও তত্ত্বগত ভাবে বাংলা গদ্যের জনক তিনি নন। কারণ বাংলা সাহিত্যের আঙিনায় তার আগমনের বহুপূর্বেই গদ্যরচনার সূত্রপাত ঘটেছিল। কিন্তু সেইসব গদ্য ছিল শিল্পগুণবিবর্জিত নীরস এবং অনেক ক্ষেত্রেই অসংলগ্ন বাক্যসমষ্টি। বিদ্যাসাগর সর্বপ্রথম বাংলা সাধু গদ্যের একটি মান্য ধ্রুবক নির্দেশনা করেন। প্রয়োজনবোধে সেই গদ্যে চলিত ভাষার গতিশীলতাও যুক্ত করেন। কল্পনা ও স্বকীয় পাণ্ডিত্যের সংমিশ্রণে যে গদ্যভাষার জন্ম তিনি দেন, তা ছিল সরস, সুমধুর, সুশ্রাব্য, ছন্দোময় ও গতিশীল। এই অর্থে তিনি ছিলেন বাংলা গদ্যের নব জন্মদাতা। তিনি বাংলা আধুনিক গদ্যের জনক।
কোন অংশকে পত্রের গর্ভাংশ বলা হয় ?
Correct Answer:
গ: মূল বিষয় অংশকে
Explanation:
কোন অংশকে পত্রের গর্ভাংশ বলা হয় ? সঠিক উত্তর মূল বিষয় অংশকে Ø সাধারণত পত্রের দুটি অংশ থাকে - পত্রগর্ভ ও শিরোনাম। Ø ব্যক্তিগত পত্রের অংশ - ছয়টি। Ø পত্রের শিরোনামের দুটি অংশ। Ø পত্রের শিরোনামের প্রধান অংশ - প্রাপকের ঠিকানা। Ø পত্রের গর্ভাংশ বলে - মূল বিষয় অংশ। Ø প্রাপকের ঠিকানা - পত্রের শিরোনাম অংশ।
রোকেয়া সাখাওয়াত হোসেনের 'সুলতানার স্বপ্ন'-
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
রোকেয়া সাখাওয়াত হোসেনের 'সুলতানার স্বপ্ন'- সঠিক উত্তর উপন্যাস রোকেয়া সাখাওয়াত হোসেনের 'সুলতানার স্বপ্ন' - একটি উপন্যাস। সুলতানার স্বপ্ন ভারতবর্ষের অগ্রণী নারীবাদী লেখিকা রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি উপন্যাসিকা। গ্রন্থটি ১৯০৫ সালে মাদ্রাজের দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিন (The Indian Ladies' Magazine) - এ সুলতানা'স ড্রিম (Sultana's Dream) শিরোনামে প্রথম প্রকাশিত হয়। ১৯০৮ সালে উপন্যাসিকাটি পুস্তিকা আকারে প্রকাশিত হয়। উপন্যাসিকাটি বাংলায় প্রথম প্রকাশিত হয় ১৯২২ সালে মতিচূর ২য় খণ্ডে সুলতানার স্বপ্ন নামে।
'সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে' - কে ঘুরেছেন?
Correct Answer:
গ: জীবনানন্দ দাশ
Explanation:
'সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে' - কে ঘুরেছেন? সঠিক উত্তর জীবনানন্দ দাশ সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে' - জীবনানন্দ দাশ ঘুরেছেন। জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪; ৬ ফাল্গুন, ১৩০৫ - ৫ কার্তিক, ১৩৬১ বঙ্গাব্দ)[২] ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম। গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা - পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন।
"A search for identity"- বইটি কার লেখা?
Correct Answer:
খ: মেজর আব্দুল জলিল
Explanation:
"A search for identity"- বইটি কার লেখা? সঠিক উত্তর মেজর আব্দুল জলিল এম এ জলিল যিনি মেজর জলিল নামেই বেশি পরিচিত, বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ছিলেন একজন রাজনীতিক ও সামরিক কর্মকর্তা৷ তিনি ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৯নং সেক্টরে নেতৃত্ব দিয়েছিলেন। তার প্রকাশিত গ্রন্থ: i. সীমাহীন সময় (১৯৭৬) ii. দৃষ্টিভঙ্গি ও জীবনদর্শন, সূর্যোদয় (১৯৮২) iii. অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা (১৯৮৯) iv.Bangladesh Nationalist Movement for Unity: A Historical Necessity v. A search for identity
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে কোন কথাটি লেখা থাকে ?
Correct Answer:
ঘ: শিক্ষাই আলো
Explanation:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে কোন কথাটি লেখা থাকে ? সঠিক উত্তর শিক্ষাই আলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে শিক্ষাই আলো কথাটি লেখা থাকে। বেগুনি রঙের লোগোটির তিনটি অংশ। ওপরের দিকে প্রদীপের আলো। তারও ওপরে লেখা—শিক্ষাই আলো। নিচে দুই ভাগ করে ডান পাশে একটি চোখ আর বাঁ পাশে শাপলা ফুল। চোখ এনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলন - সংগ্রামে অংশগ্রহণকারী ছাত্র - ছাত্রীদের প্রতীক হিসেবে। চোখের মাঝখানে রেখেছি স্বরবর্ণের প্রথম অক্ষর। ফুল এসেছে সৌন্দর্যের প্রতীক হিসেবে। শাপলা যেহেতু জাতীয় ফুল তাই অন্য ফুলের কথা ভাবিনি।
প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়---
Correct Answer:
গ: উপমেয়
Explanation:
প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়--- সঠিক উত্তর উপমেয় প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। যেমন : ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ = ভ্রমরকৃষ্ণ কেশ, এখানে 'কেশ' উপমেয়।
'আত্মহত্যার অধিকার' কার লেখা?
Correct Answer:
খ: মানিক বন্দোপাধ্যায়
Explanation:
'আত্মহত্যার অধিকার' কার লেখা? সঠিক উত্তর মানিক বন্দোপাধ্যায় একটি দরিদ্র পরিবারের লাঞ্ছিত জীবন কাহিনী নিয়ে রচিত ‘আত্নহত্যার অধিকার’ মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘অতসী মামী ও অন্যান্য গল্প’ গল্পগ্রন্থের অন্যতম বিখ্যাত গল্প। গল্পটিতে গরিব নীলমণির কষ্টের কাহিনী বিকৃত হওয়ার পাশাপাশি তার যুবতী মেয়ে শ্যামা কষ্টকে দলিত করে যেভাবে তার জীবনের রস আস্বাদনের প্রতি আকৃষ্ট হয়েছে, সেই আসক্তিকেই বড় করে দেখানো হয়েছে।
"কেরী সাহেবের মুন্সী" কার লেখা?
Correct Answer:
গ: প্রমথনাথ বিশী
Explanation:
"কেরী সাহেবের মুন্সী" কার লেখা? সঠিক উত্তর প্রমথনাথ বিশী কেরী সাহেবের মুন্সী (১৯৫৮) উপন্যাসটির রচয়িতা প্রমথনাথ বিশী (১৯০১ - ১৯৮৫)। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মহলোঃ কাব্যগ্রন্থঃ দেয়ালী (১৯২৩), বসন্ত সেনা (১৯২৭), যুক্তবেনী (১৯৪৮), হংস মিথুন (১৯৫০), উত্তর মেঘ (১৯৫৩), কিংশুক বহ্নি (১৯৫৯), শ্রেষ্ঠ কবিতা (১৯৬১)। উপন্যাসঃ পদ্মা (১৯৩৬), জোড়াদিঘীর চৌধুরী পরিবার (১৯৩৭) অশ্বথের অভিশাপ (১৯৪৭), চলন বিল (১৯৫১), লালকেল্লা (১৯৬৩), ব্যঙ্গভঙ্গ (১৯৮৩)।
'হাঁসুলী বাঁকের উপকথা' কার লেখা?
Correct Answer:
গ: তারাশঙ্কর বন্দোপাধ্যায়
Explanation:
'হাঁসুলী বাঁকের উপকথা' কার লেখা? সঠিক উত্তর তারাশঙ্কর বন্দোপাধ্যায় ত্রিশের দশকের প্রতিনিধি স্থানীয় কথাসাহিত্যিক তারাশস্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসগুলোতে রাঢ় অঞ্চলের গ্রামীণ জীবনের সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় নিপুণভাবে উপস্থাপিত হলোঃ চৈতালী ঘূর্ণি (১৯৩১), ধাত্রীদেবতা (১৯৩৯), কালিন্দী (১৯৪০), জলসাঘর, কবি (১৯৪২), গণদেবতা (১৯৪২), পঞ্চগ্রাম (১৯৪৩), হাঁসুলী বাঁকের উপকথা (১৯৪৭), আরগ্য নিকেতন (১৯৫৩), পঞ্চপুন্ডলী (১৯৫৬), রাধা (১৯৫৭) ইত্যাদি।
'রক্তকরবী' ও 'রক্তাক্ত' প্রান্তর' লিখেছেন যথাক্রমে--
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনীর চৌধুরী
Explanation:
'রক্তকরবী' ও 'রক্তাক্ত' প্রান্তর' লিখেছেন যথাক্রমে-- সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনীর চৌধুরী 'রক্তকরবী' ও 'রক্তাক্ত প্রান্তর' লিখেছেন যথাক্রমে - - রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনীর চৌধুরী। রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রূপক - সাংকেতিক নাটক। প্রবাসী পত্রিকার আশ্বিন, ১৩৩০ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। গ্রন্থাকারে প্রথম প্রকাশ ইংরেজি ১৯২৬ সালে। অনেকের মতে এটি রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ নাটক। রক্তাক্ত প্রান্তর (১৯৬২): পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী এর মূল উপজীব্য। এতে তিনি যুদ্ধবিরোধী মনোভাব প্রকাশ করেন। নাটকটির জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার পান।
কোন বইটি মশাররফ হোসেনের লেখা?
Correct Answer:
ঘ: গাজী মিয়ার বম্তানী
Explanation:
কোন বইটি মশাররফ হোসেনের লেখা? সঠিক উত্তর গাজী মিয়ার বম্তানী মশাররফ হোসেন রচিত বইয়ের নাম - গাজী মিয়ার বস্তানী। মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম সফল মুসলমান সাহিত্যিক। তিনি মূলত গদ্যশিল্পী। তার রচনায় তৎকালীন বঙ্গসমাজের একটি যথার্থ চিত্র পাওয়া যায়। গাজী মিয়ার বস্তানী এর প্রথম খন্ড প্রকাশিত হয় ১৮৯৯ সালে। অবশ্য এর রচনা কাল ১৮৮৬ সালে।
কোনো পত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে কাকে বোঝায়?
Correct Answer:
গ: দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
Explanation:
কোনো পত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে কাকে বোঝায়? সঠিক উত্তর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কোন পত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা বলতে বোঝায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। জেলা প্রশাসক এর কাছে পত্র লিখলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হবেন জেলা প্রশাসক, স্কুলে /কলেজে কোন বিষয়ে পত্র লিখলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হবেন অধ্যক্ষ।
খেয়াপার করে যে তাকে বলা হয়--
Correct Answer:
গ: পাটনী
Explanation:
খেয়াপার করে যে তাকে বলা হয়-- সঠিক উত্তর পাটনী মাঝি হচ্ছে নৌচালক, কর্ণধার, নৌকার চালনাকারী। ঘাটাল বলতে এবড়ো থেবড়ো বা অসমতল জায়গাকে বুঝায়। পাটনি হলো খেয়া ঘাটের মাঝি। অপরদিকে কর্ণধার বলতে নৌকার প্রধান মাঝি বা কান্ডারী কে বোঝায়।
'ইয়ং বেঙ্গল' আন্দোলনের প্রবক্তা কে ছিলেন?
Correct Answer:
খ: ডিরোজিও
Explanation:
'ইয়ং বেঙ্গল' আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? সঠিক উত্তর ডিরোজিও ইংয়বেঙ্গল বলতে বোঝায় ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক। ইয়ংবেঙ্গল প্রবর্তক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ইয়ংবেঙ্গল আত্মপ্রকাশ করে ১৮৩১ সালে।
নারী জাগরণে কে অগ্রণী ভূমিকা পালন করেন?
Correct Answer:
খ: বেগম রোকেয়া
Explanation:
নারী জাগরণে কে অগ্রণী ভূমিকা পালন করেন? সঠিক উত্তর বেগম রোকেয়া নারী জাগরণে অগ্রণী ভূমিকা পালন করেন বেগম রোকেয়া। রোকেয়া সাখাওয়াত হোসেন (সাধারণত বেগম রোকেয়া নামে অধিক পরিচিত; ৯ ডিসেম্বর ১৮৮০ - ৯ ডিসেম্বর ১৯৩২) হলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। ২০০৪ খ্রিষ্টাব্দে বিবিসি বাংলার 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি' জরিপে ষষ্ঠ নির্বাচিত হয়েছিলেন বেগম রোকেয়া। ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, বিজ্ঞান কল্পকাহিনী ও শ্লেষাত্মক রচনায় রোকেয়ার স্টাইল ছিল স্বকীয় বৈশিষ্ট্যমন্ডিত। মতিচূর (১৯০৪) প্রবন্ধগ্রন্থে রোকেয়া নারী - পুরুষের সমকক্ষতার যুক্তি দিয়ে নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে সম - অধিকার প্রতিষ্ঠায় আহ্বান জানিয়েছেন এবং শিক্ষার অভাবকে নারীপশ্চাৎপদতার কারণ বলেছেন। তার সুলতানার স্বপ্ন (১৯০৫) নারীবাদী ইউটোপিয়ান সাহিত্যের ক্লাসিক নিদর্শন বলে বিবেচিত। পদ্মরাগ (১৯২৪) তার রচিত উপন্যাস। অবরোধ - বাসিনীতে (১৯৩১) তিনি অবরোধপ্রথাকে বিদ্রূপবাণে জর্জরিত করেছেন।
কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয় ?
Correct Answer:
খ: প্রাপকের ঠিকানা
Explanation:
কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয় ? সঠিক উত্তর প্রাপকের ঠিকানা প্রাপকের ঠিকানার অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়। কারণ প্রাপকের ঠিকানার অভাবে চিঠি উপযুক্ত স্থানে পৌঁছাবে না। এইজন্য প্রাপকের ঠিকানার অভাবে চিঠিকে "ডেড লেটার" বলা হয়।
'বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি , ক্ষণেক চাঁদ " --- চরণ দুটি কার লেখা?
Correct Answer:
খ: ভারতচন্দ্র রায়
Explanation:
'বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি , ক্ষণেক চাঁদ " --- চরণ দুটি কার লেখা? সঠিক উত্তর ভারতচন্দ্র রায় 'বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি , ক্ষণেক চাঁদ " - - - চরণ দুটি ভারতচন্দ্র রায়ের লেখা। রায়গুণাকর ভারতচন্দ্র রায় (১৭১২ – ১৭৬০) অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গলকাব্যের সর্বশেষ শক্তিমান কবি। হাওড়া জেলার পেড়ো - বসন্তপুরে জন্ম হলেও পরবর্তী জীবনে তিনি নদিয়ার কৃষ্ণনগর রাজপরিবারের আশ্রয় গ্রহণ করেন। নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যের স্বীকৃতিতে তাকে ‘রায়গুণাকর’ উপাধিতে ভূষিত করেন। অন্নদামঙ্গল ও এই কাব্যের দ্বিতীয় অংশ বিদ্যাসুন্দর তার শ্রেষ্ঠ কীর্তি।
' জীবন থেকে নেয়া' , 'স্টপ জেনোসাইড' , 'লেট দেয়ার বি লাইট' কার লেখা ?
Correct Answer:
ক: জহির রায়হান
Explanation:
' জীবন থেকে নেয়া' , 'স্টপ জেনোসাইড' , 'লেট দেয়ার বি লাইট' কার লেখা ? সঠিক উত্তর জহির রায়হান ' জীবন থেকে নেয়া' , 'স্টপ জেনোসাইড' , 'লেট দেয়ার বি লাইট' জহির রায়হানের লেখা। জহির রায়হান (১৯ আগস্ট ১৯৩৫ - ৩০ জানুয়ারি ১৯৭২) একজন প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার। বাংলা সাহিত্যের গল্প শাখায় অবদানের জন্য তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। তার রচিত প্রথম উপন্যাস শেষ বিকেলের মেয়ে ১৯৬০ সালে প্রকাশিত হয়। তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হলো হাজার বছর ধরে ও আরেক ফাল্গুন। হাজার বছর ধরে উপন্যাসের জন্য ১৯৬৪ সালে আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র কখনো আসেনি (১৯৬১)। ১৯৬৪ সালে কাঁচের দেয়াল চলচ্চিত্রের জন্য তিনি নিগার পুরস্কার লাভ করেন। তার নির্মিত অন্যান্য চলচ্চিত্রগুলো হলো বেহুলা, সঙ্গম, আনোয়ারা এবং জীবন থেকে নেয়া। স্টপ জেনোসাইড প্রামাণ্যচিত্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ভয়াবহ চিত্র তুলে ধরে প্রশংসিত হন।
' রাজবন্দীর জবানবন্দী' কার লেখা ?
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
Explanation:
' রাজবন্দীর জবানবন্দী' কার লেখা ? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম ' রাজবন্দীর জবানবন্দী' কাজী নজরুল ইসলামের লেখা। রাজবন্দীর জবানবন্দী কাজী নজরুল ইসলাম লিখিত একটি প্রবন্ধ। নজরূল সম্পাদিত অর্ধ - সাপ্তাহিক ধূমকেতু ১৯২৩ সালে ব্রিটিশ সরকার নিষিদ্ধ করে। সেই পত্রিকায় প্রকাশিত নজরুলের কবিতা আনন্দময়ীর আগমনে ও নিষিদ্ধ হয়। নজরুলকে জেলে আটক করে রাখার পর তার বক্তব্য জানতে চাইলে তিনি লিখিতভাবে আদালতে উপস্থাপন করেন চার পৃষ্ঠার বক্তব্য। তাই রাজবন্দীর জবানবন্দী নামে পরিচিত।
'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে'। এই চরণটি কার লেখা?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে'। এই চরণটি কার লেখা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিখ্যাত কবিতা হলো - প্রাণ। মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চায় - ৷ এটি রবীন্দ্রনাথের প্রাণ কবিতার চরণ থেকে নেওয়া হয়েছে।
মহাভারতের প্রথম অনুবাদক কে ছিলেন?
Correct Answer:
গ: কবীন্দ্র পরমেশ্বর
Explanation:
মহাভারতের প্রথম অনুবাদক কে ছিলেন? সঠিক উত্তর কবীন্দ্র পরমেশ্বর মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর। কবীন্দ্র পরমেশ্বর রচিত মহাভারতের নাম বিজয়পাণ্ডববকথা। মাগন ঠাকুর ১৬০০ সালে চট্রগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত রোসাঙ্গ রাজসভার বাঙালি কবি।
'Concert for bangladesh' কে আয়োজন করেন ?
Correct Answer:
খ: জর্জ হ্যারিসন
Explanation:
'Concert for bangladesh' কে আয়োজন করেন ? সঠিক উত্তর জর্জ হ্যারিসন 1 আগস্ট 1971 ' দ্য ফর বাংলাদেশ ' অনুষ্ঠিত হয়েছিল নিউইয়ার্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে প্রাঙ্গণে। এটি 'দ্য বিলিলস' ব্রান্ডের জর্জ হ্যারিসন এবং ভারতীয় সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর কর্তিক আয়োজিত সঙ্গীতানুষ্ঠান। এতে অংশ নিয়েছিলেন বব ডিলান, ক্লাপটন, লিওন রাসেল, ওস্তাদ আয়েত আলী খান প্রমুখ।
চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন কে করেন?
Correct Answer:
গ: বীরবল
Explanation:
চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন কে করেন? সঠিক উত্তর বীরবল চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন করেন বীরবল। বীরবল তথা রাজা বীরবল মোঘল সম্রাট আকবরের দরবারের অন্যতম সভাসদ ছিলেন। তার চাতুর্য এর কারণেই তিনি মূলত সকলের কাছে পরিচিত। তিনি একজন ব্রাহ্মণ ছিলেন এবং ১৫৫৬ - ১৫৬২ সালের দিকে একজন কবি ও গায়ক হিসেবে রাজদরবারে নিয়োগ লাভ করেন।
”আলালের ঘরের দুলাল” কার লেখা?
Correct Answer:
ক: প্যারীচাঁদ মিত্র
Explanation:
”আলালের ঘরের দুলাল” কার লেখা? সঠিক উত্তর প্যারীচাঁদ মিত্র বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ প্যারীচাঁদ মিত্রের প্রথম উপন্যাস হলো 'আলালের ঘরের দুলাল'। গ্রন্থটি ১৯৫৪ খ্রিষ্টাব্দ থেকে 'মাসিক পত্রিকা'য় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে ১৯৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশ পায়। কেউ বলেন, 'আলালের ঘরের দুলাল' বাংলা ভাষার প্রথম উপন্যাস গ্রন্থ। কারো মতে, উপন্যাস নয়, উপন্যাসের লক্ষণাক্রান্ত। অর্থাৎ এটি সার্থক উপন্যাস কিনা এ নিয়ে বির্তক আছে। তবে এ গ্রন্থে প্যারীচাঁদ মিত্র চলতি ভাষায় যে গদ্যরীতি ব্যবহার করেছেন বাংলা সাহিত্যে তা 'আলালী রীতি' হিসেবে পরিচিত।
'ধূমকেতু' প্রত্রিকার সম্পাদনা করেছেন --
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
Explanation:
'ধূমকেতু' প্রত্রিকার সম্পাদনা করেছেন -- সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম "ধূমকেতু" পত্রিকা সম্পাদনা করেছেন কাজী নজরুল ইসলাম। এটি কাজী নজরুল ইসলাম সম্পাদিত একটি দ্বি - সাপ্তাহিক পত্রিকা যা ১৩২৯ বঙ্গাব্দের ২২ শে শ্রাবণ( ১৯২২ সালের ১১ আগস্ট) প্রথম প্রকাশিত হয়। পত্রিকাটির সর্বশেষ সংস্করণ ১৯২৩ সালের মার্চ মাসে প্রকাশিত হয়েছিল। এর প্রথম সংখ্যায় নজরুলের কবিতা "ধূমকেতু " প্রকাশিত হয়।
”পায়ের আওয়াজ পাওয়া যায়”-- কার লেখা?
Correct Answer:
খ: সৈয়দ শামসুল হক
Explanation:
”পায়ের আওয়াজ পাওয়া যায়”-- কার লেখা? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক কবি, নাট্যকার ও ঔপন্যাসিক সৈয়দ শামসুল হক রচিত নাটক 'পায়ের আওয়াজ পাওয়া যায়' । এটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। নাটকটির প্রধান চরিত্রগুলো হলো মাতব্বর, পীরসাহেব , মাতব্বরের মেয়ে, পাইক , গ্রামবাসী তরুণ দল ও মুক্তিযোদ্ধাগণ।
পাণিনি কে ছিলেন ?
Correct Answer:
গ: বৈয়াকরণবিদ
Explanation:
পাণিনি কে ছিলেন ? সঠিক উত্তর বৈয়াকরণবিদ পাণিনি উপমহাদেশের শ্রেষ্ঠ বৈয়াকরণ ছিলেন। তার রচিত বিখ্যাত ব্যাকরণ গ্রন্থের নাম 'অষ্টাধ্যায়ী' । সংস্কৃত ব্যাকরণ চর্চায় যাঙ্ক খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী , পাণিনি খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দী, কাত্যায়ন ও পতঞ্জলি খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে বিস্ময়কর প্রতিভার স্বাক্ষর রাখেন। পাণিনি, কাত্যায়ন ও পতঞ্জলি ব্যাকরণ শাস্ত্রের ত্রিমুনি নামে অভিহিত।
নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে____
Correct Answer:
গ: শ্রদ্ধাস্পদাসু
Explanation:
নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে____ সঠিক উত্তর শ্রদ্ধাস্পদাসু কল্যাণীয়েষু শব্দটির স্ত্রীবাচক কল্যাণীয়াসু, সুচরিতেষু শব্দটির স্ত্রীবাচক সুচরিতাসু, শ্রদ্ধাস্পদাসু শব্দটি স্ত্রীবাচক এবং প্রীতিাজনেষু শব্দটি দ্বারা নারীকে সম্বোধন করা হয় না।
ইলিয়াড এবং ওডিসি কার লেখা?
Correct Answer:
ক: হোমার
Explanation:
ইলিয়াড এবং ওডিসি কার লেখা? সঠিক উত্তর হোমার ইলিয়াড ও 'ওডিসি' হোমারের লেখা মহাকাব্য। 'প্যারাডাইস লস্ট' মহাকাব্যটি রচনা করেন মিল্টন। 'শাহনামা' মহাকাব্যটি রচনা করেন ফেরদৌস।
শৈবাল দীঘিরে বলে উচ্চ করে শির লিখে রেখ এক ফোটা দিলাম শিশির- এই অংশটুকুর মূল প্রতিপাদ্য ?
Correct Answer:
ঘ: অকৃতজ্ঞতা
Explanation:
শৈবাল দীঘিরে বলে উচ্চ করে শির লিখে রেখ এক ফোটা দিলাম শিশির- এই অংশটুকুর মূল প্রতিপাদ্য ? সঠিক উত্তর অকৃতজ্ঞতা দিঘির জলেই শৈবালের জন্ম। দিঘির জলই তার অস্ততিত্বের অবলম্বন। সেই জল থেকেই সে পায় প্রাণ শক্তি। জলের আশ্রয়েই সে বৃদ্ধিপায়, বাচে। তাই দিঘির জলের কাছে তার ঋনের শেষ নেই। কিন্তু এই অনিঃশেষে ঋণের কথা স্বীকার না করায় হীন প্রয়াস দেখায় শৈবালের আচারণে।
রোমাঁ রোলাঁ ছিলেন -
Correct Answer:
গ: সাহিত্যিক
Explanation:
রোমাঁ রোলাঁ ছিলেন - সঠিক উত্তর সাহিত্যিক রোম্যাঁ রোলাঁজন্ম২৯ জানুয়ারি ১৮৬৬ক্লিভেন্সি, নিভারমৃত্যু৩০ ডিসেম্বর ১৯৪৪ (বয়স ৭৮)ভেজলেপেশানাট্যকার, প্রাবন্ধিক, শিল্প ঐতিহাসিক ও ঔপন্যাসিকজাতীয়তাফরাসিসময়কাল১৯০২–১৯৪৪উল্লেখযোগ্য পুরস্কারসাহিত্যে নোবেল পুরস্কার১৯১৫
”ঠাকুরমার ঝুলি” কার লেখা?
Correct Answer:
গ: দক্ষিণারঞ্জন মিত্র
Explanation:
”ঠাকুরমার ঝুলি” কার লেখা? সঠিক উত্তর দক্ষিণারঞ্জন মিত্র ঠাকুরমার ঝুলি বাংলা শিশুসাহিত্যের একটি জনপ্রিয় রূপকথার সংকলন। এই গ্রন্থের সংকলক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রূপকথার গল্পগুলো সংগ্রহ করেছিলেন তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে। তবে সংগৃহীত হলেও দক্ষিণারঞ্জণের লেখনীর গুণে গল্পগুলো হয়ে উঠে শিশু মনোরঞ্জক। ৮৪ টি চিত্র সম্বলিত ঠাকুরমার ঝুলির চিত্র অঙ্কন করেছেন গ্রন্থকার স্বয়ং। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯০৬ খ্রিষ্টাব্দে কলকাতার 'ভট্টাচার্য এন্ড সন্স' প্রকাশনা সংস্থা হতে।
'আগুনের পরশমনি' চলচিত্রটি কার লেখা কাহিনী অবলম্বনে নির্মিত?
Correct Answer:
ঘ: হুমায়ুন আহমেদ
Explanation:
'আগুনের পরশমনি' চলচিত্রটি কার লেখা কাহিনী অবলম্বনে নির্মিত? সঠিক উত্তর হুমায়ুন আহমেদ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা কাহিনি অবল্বনে 'আগুনের পরশমণি ' চলচ্চিত্রটি নির্মিত। হুমায়ূন আহমেদ পরিচালিত ৮টি চলচ্চিত্র রয়েছে। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র' আগুনের পরশমণি '(১৯৯৪) তার উল্লেখযোগ্য একটি চলচ্চিত্র। হুমায়ূন আহমেদ নিজেই পরিচালনা করেন।
কোনটি রামরাম বসুর লেখা?
Correct Answer:
ক: লিপিমালা
Explanation:
কোনটি রামরাম বসুর লেখা? সঠিক উত্তর লিপিমালা ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত কেরি সাহেবের মুন্সী নামে পরিচিত রামরাম বসুর লেখা গ্রন্থ হল 'লিপিমালা' (১৮০২)। 'হিতোপদেশ' 'বত্রিশ সিংহাসন' গ্রন্থ লেখেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 'তেতো ইতিহাস' গ্রন্থটির লেখক হলেন চণ্ডীচরণ মুনশী।
ব্যক্তিগত পত্রের ওপরের ডান কোণে কী লেখা হয়?
Correct Answer:
ঘ: পত্র লেখকের স্থান ও তারিখ
Explanation:
ব্যক্তিগত পত্রের ওপরের ডান কোণে কী লেখা হয়? সঠিক উত্তর পত্র লেখকের স্থান ও তারিখ ব্যক্তিগত পত্রের উপরে ডান কোণে পত্র লেখকের স্থান ও তারিখ লিখতে হয়। যে স্থান এ প্রেরক অবস্থান করছে সেই স্থানের নাম এবং প্রেরকের চিঠি লেখার তারিখ।
চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন করেন কে?
Correct Answer:
গ: বীরবল
Explanation:
চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন করেন কে? সঠিক উত্তর বীরবল চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন করেন বীরবল। প্রমথ চৌধুরী বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, লেখক ও কবি। বীরবল তার ছদ্মনাম। তিনি বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক। সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তন করেন।
' Man and Superman' বইটি কার লেখা?
Correct Answer:
খ: জর্জ বার্নার্ড'শ
Explanation:
' Man and Superman' বইটি কার লেখা? সঠিক উত্তর জর্জ বার্নার্ড'শ "Man and Superman" - বইটির লেখক জর্জ বার্নাডশ। জর্জ বার্নাডশ একজন আইরিশ নাট্যকার। তার প্রতিভার সম্পূর্ণ বিকাশ ঘটে নাটকে এবং তিনি ৬০ - এর অধিক নাটক রচনা করেন। ১৯২৫ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার উল্লেখযোগ্য নাটক : Man and Superman, Candida, Widower's Houses, Arms and the man ইত্যাদি।
ব্যক্তিগত পত্রে কতটি অংশ থাকে?
Correct Answer:
গ: ছয়
Explanation:
ব্যক্তিগত পত্রে কতটি অংশ থাকে? সঠিক উত্তর ছয় ব্যক্তিগত পত্রে ৬টি অংশ থাকে।১. মঙ্গলসূচক শব্দ২. ঠিকানা ও তারিখ৩. সম্ভাষণ৪. পত্রের বিষয়৫. লেখকের সাক্ষর৬. শিরোনাম/খাম
দেব মন্দিরর সামনের ঘর যেখানে নাচ-গান করা হয় তাকে বলা হয়ঃ
Correct Answer:
ক: নাট্যমন্দির
Explanation:
দেব মন্দিরর সামনের ঘর যেখানে নাচ-গান করা হয় তাকে বলা হয়ঃ সঠিক উত্তর নাট্যমন্দির দেব - মন্দিরের সামনের ঘর যেখানে নাচ - গান করা হয় তাকে বলা হয় নাট্যমন্দির। দেব - দেবীর ভক্তগণ তাদের দেবতাদের সন্তুষ্ট বা পরিতৃপ্ত করার জন্য নাচ গান পরিবেশন করেন। তাদের মূল উদ্দেশ্য থাকে দেবতা দের পরিতৃপ্ত করা।
মুনীর চৌধুরীর 'মুখরা রমণী বশীকরণ' কার লেখার অনুবাদ?
Correct Answer:
গ: WILLIAM SHAKESPEARE
Explanation:
মুনীর চৌধুরীর 'মুখরা রমণী বশীকরণ' কার লেখার অনুবাদ? সঠিক উত্তর WILLIAM SHAKESPEARE "মুখরা রমণী বশীকরণ " - মুনীর চৌধুরীর লেখা একটি নাটক যা মূলত শেক্সপিয়ারের লেখা নাটক "The Taming of the Shrew" এর অনুবাদ। এটি ইংরেজী কবি ও নাট্যকার শেক্সপিয়ারের লেখা একটি নাটক। এটি একটি হাস্যরসাত্মক নাটক। এর অধিকাংশ ঘটনা ঘটেছে ইতালির পাদোয়া শহরে। নাটকটির বাংলা অনুবাদ করেন মুনীর চৌধুরী। বাংলায় এর নাম দেয়া হয় " মুখরা রমণী বশীকরণ। "
”কুয়াশার বুকে ভেসে একদিন আসিব ও কাঁঠালছায়ায়” কে আসবেন?
Correct Answer:
ঘ: জীবনানন্দ দাশ
Explanation:
”কুয়াশার বুকে ভেসে একদিন আসিব ও কাঁঠালছায়ায়” কে আসবেন? সঠিক উত্তর জীবনানন্দ দাশ 'কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠালছায়ায়' - এ চরণটুকু রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস - এর 'রুপসী বাংলা' কাব্য থেকে নেওয়া হয়েছে।
”বাংলা গদ্যে জনক” বলা হয় কাকে?
Correct Answer:
ক: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
”বাংলা গদ্যে জনক” বলা হয় কাকে? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগর বাংলা গদ্যে সুললিত শব্দবিন্যাস, পদবিভাগ ও যতি সন্নিবেশে সুবোধ্যও শিল্প গুণান্বিত করে তোলেন। এ জন্য বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়।
জাহানারা ইমাম রচিত ডায়েরিমূলক লেখা কোনটি?
Correct Answer:
ঘ: একাত্তরের দিনগুলি
Explanation:
জাহানারা ইমাম রচিত ডায়েরিমূলক লেখা কোনটি? সঠিক উত্তর একাত্তরের দিনগুলি জাহানারা ইমাম রচিত ডায়েরিমূলক লেখা একাত্তরের দিনগুলি। একাত্তরের দিনগুলি বাংলাদেশী কথাসাহিত্যিক জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে, এরপর আরো অনেকবার এটি পুনঃমুদ্রিত হয়। বইটি ব্যক্তিগত দিনলিপি আকারে লেখা, যার শুরু ১৯৭১ সালের ১ মার্চ এবং সমাপ্তি সেই বছরের ১৭ ডিসেম্বর। মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকা শহরের অবস্থা ও গেরিলা তৎপরতার বাস্তব চিত্র এতে উঠে এসেছে। বইটিতে তার সন্তান শফি ইমাম রুমী অন্যতম প্রধান চরিত্র হিসেবে দেখা দেয় এবং তার মৃত্যুর জন্য জাহানারা ইমাম শহীদ জননী উপাধি পান।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানটির প্রথম সুরকার কে?
Correct Answer:
ক: আবদুল লতিফ
Explanation:
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানটির প্রথম সুরকার কে? সঠিক উত্তর আবদুল লতিফ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার আবদুল লতিফ। বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। এবং গানটির গীতিকার আবদুল গাফ্ফার চৌধুরী।
রামায়ণের অনুবাদক নয় কে?
Correct Answer:
ক: কবীন্দ্র পরমেশ্বর
Explanation:
রামায়ণের অনুবাদক নয় কে? সঠিক উত্তর কবীন্দ্র পরমেশ্বর রামায়ণের অনুবাদক নয় কবীন্দ্র পরমেশ্বর । রামায়ণের অনুবাদক নয় কবীন্দ্র পরমেশ্বর । তিনি মহাভারতের অনুবাদক । তিনি ছাড়াও মহাভারত অনুবাদ করেন শ্রীকর নন্দী, সঞ্জয় ও বিজয় পন্ডিত প্রমুখ ।
রূপজালাল 'গ্রস্থটি কার লেখা?
Correct Answer:
গ: নওয়াব ফয়জুন্নেছা চৌধুরী
Explanation:
রূপজালাল 'গ্রস্থটি কার লেখা? সঠিক উত্তর নওয়াব ফয়জুন্নেছা চৌধুরী "রূপজালাল " গ্রন্থটি নওয়াব ফয়জুন্নেছা চৌধুরীর লেখা। তিনি তৎকালীন কুমিল্লা জেলায় পৈতৃক সূত্রে জমিদার ছিলেন। মুসলিম শিক্ষা বিস্তারে তিনি অনেক অবদান রাখেন। রূপজালাল তার একমাত্র সাহিত্য রচনা।
কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয়?
Correct Answer:
ঘ: য ও ব
Explanation:
কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয়? সঠিক উত্তর য ও ব অন্তঃস্থ বর্ণ স্পর্শবর্ণ ও উষ্মবর্ণের মধ্যস্থ এবং উচ্চারণের স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মধ্যবর্তী য্, র্ , ল্, ব্ - এই চারটি বর্ণ।
'মরণরে, তুঁহুঁ মম শ্যামসমান ;- এটি কার লেখা?
Correct Answer:
ঘ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'মরণরে, তুঁহুঁ মম শ্যামসমান ;- এটি কার লেখা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতি বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার। তার রচিত একটি পঙক্তি - এ সখি হামারি দুখের নাহি ওর/শূন্য মন্দির মোর। প্রশ্নে উল্লিখিত লেখাটি রবীন্দ্রনাথ ঠাকুরের।