Branch of Bengali literature MCQs
Showing 50 questions (Total: 93)
"অন্যপুষ্ট" কোন পাখিকে বলা হয়?
Correct Answer:
ক: কোকিল
Explanation:
"অন্যপুষ্ট" কোন পাখিকে বলা হয়? সঠিক উত্তর কোকিল কোকিল - অন্যপুষ্ট, অন্যভৃত, পরভৃত, পিক; দোয়েল - সমধুর গায়ক পাখিবিশেষ (বাংলাদেশের জাতীয় পাখি) কাক - বায়স; ময়ূর - শিখী, কলাপী, বর্হী, শিখন্ডী।
সাপ্তাহিক 'সুধাকর' --এর সম্পাদক কে?
Correct Answer:
গ: শেখ আব্দুর রহিম
Explanation:
সাপ্তাহিক 'সুধাকর' --এর সম্পাদক কে? সঠিক উত্তর শেখ আব্দুর রহিম সাপ্তাহিক 'সুধাকর' (১৮৯৪) , মাসিক 'মিহির (১৮৯২), মাসিক হাফেজ' 'মোসলেম ভারত' প্রভৃতি পত্রিকা সম্পাদনা করেন শেখ আবদুর রহিম। 'মুললামন' (১৮৮৪), সাপ্তাহিক 'নব সুধাকর' (১৯৮৫), 'ইসলাম ' (১৮৮৫) ইত্যাদি পত্রিকার সম্পাদক ছিলেন মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ। মাসিক 'নূর' (১৯১৯) ও সাপ্তাহিক 'সুলতান' (১৯২৩) পত্রিকা সম্পাদনা করেন ইসমাইল হোসেন সিরাজী এবং মুন্সী মেহেরুল্লাহ ছিলেন ধর্মপ্রচারক । তিনি কোনো পত্রিকা সম্পাদনা করেননি। তিনি 'খ্রিষ্টান ধর্মের অসারতা' নামে একটি প্রচার পুস্তিকা প্রকাশ করেন।
প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়-----।
Correct Answer:
গ: উপমেয়
Explanation:
প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়-----। সঠিক উত্তর উপমেয় 'উপমান' শব্দের অর্থ 'তুলনীয় বস্তু'। অর্থাৎ প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে অন্য কোনো পরোক্ষ বস্তুর তুলনা করা হলে ঐ প্রত্যক্ষ বস্তুটিকে 'উপমেয়' বলা হয়। পক্ষান্তরে , যার সাথে উপমা দেয়া হয় বা তুলনা করা হয় তাকে 'উপমান' বেল। যেমন - 'পদ্মআঁখি' শব্দটিতে পদ্মের সাথে আখিঁর উপমা দেয়া হয়েছে। সুতরাং 'পদ্ম' উপমান এবং আঁখি' উপমেয়। 'উপমান' ও 'উপমেয়' পদের সমাস হলে যদি উপমেয়ের অর্থ প্রধান রুপে প্রতীয়মান হয় তাকে উপমিত সমাস হলে। যেমন - পুরুষ সিংহের ন্যায় = পুরুষসিংহ এবং যে স্থলে উপমান ও উপমেয় সমাস হয়েছে এবং উভয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয়েছে তাকে রুপক সমাস বলে। যেমন - ফুল রুপ কুমারী = ফুলকুমারী।
" প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে।" ----- গানটির গীতিকার কে?
Correct Answer:
গ: শেখ ওয়াহিদ
Explanation:
" প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে।" ----- গানটির গীতিকার কে? সঠিক উত্তর শেখ ওয়াহিদ প্রশ্নোল্লিখিত গানটির গীতিকার শেখ ওয়াহিদুর রহমান। 'আমার মাটির গাছে লাউ ধরেছে' কাঙ্গালিনী সুফিয়ার বিখ্যাত 'পরানের বান্ধববে - বুড়ি হইলাম তোর কারণে' কিংবা ডলি সায়ন্তিনীর কণ্ঠে 'কোন বা পথে নিতাইগঞ্জ যাই'সহ অসংখ্য জনপ্রিয় লোকগীতির গীতিকার তিনি।
পাণিনি কে ছিলেন?
Correct Answer:
গ: বৈয়াকরণিক
Explanation:
পাণিনি কে ছিলেন? সঠিক উত্তর বৈয়াকরণিক পাণিনি ছিলেন প্রাচীন ভারতীয় একজন সংস্কৃত ভাষার ব্যাকরণবিদ। আনুমানিক খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দীতে তার অস্তিত্ব ছিল। সংস্কৃত ভাষার রূপতত্ত্বের ৩৯৫৯ ফর্মুলার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন।
'পূর্ববঙ্গ গীতিকা'র লোকপালাসমূহের সংগ্রাহক কে?
Correct Answer:
গ: চন্দ্রকুমার দে
Explanation:
'পূর্ববঙ্গ গীতিকা'র লোকপালাসমূহের সংগ্রাহক কে? সঠিক উত্তর চন্দ্রকুমার দে বাংলা সাহিত্যে তিন ধরনের গীতিকা প্রচলিত রয়েছে। যথা : নাথ গীতিকা , মৈমনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা। 'পূর্ববঙ্গ গীতিকা'র লোকপালাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। তার সংগৃহীত পূর্ববঙ্গ গীতিকার উল্লেখযোগ্য পালা : মইষাল বন্ধু, ভেলুয়া, কমলারানী , দেওয়ান ঈসা খাঁ, আয়না বিবি, শিলাদেবী বণ্ডুলার বারমাসী, ভারাইয়া রাজা। এসব পালা দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় 'পূর্ববঙ্গ গীতিকা ' নামে ১৯২৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয় । অন্যদিকে হরপ্রসাদ শাস্ত্রীর অমরকীর্তি হলো বাংলাভাষার প্রথম'চর্যাপদ' উদ্ধার। শিশুসাহিত্যিক দক্ষিণারঞ্জন মজুমদারের উল্লেখযোগ্য শিশুসাহিত্য দক্ষিণারঞ্জন মজুমদারের উল্লেখযোগ্য শিশুসাহিত্য গ্রন্থ: ঠাকুরমার ঝুলি, ঠাকুর দাদার ঝুলি।
মুসলিম নারী জাগরণের অগ্রদূত কে?
Correct Answer:
খ: রোকেয়া সাখাওয়াত হোসেন
Explanation:
মুসলিম নারী জাগরণের অগ্রদূত কে? সঠিক উত্তর রোকেয়া সাখাওয়াত হোসেন বেগম রোকেয়া ছিলেন সাহিত্যিক, সমাজসেবী ও শিক্ষাব্রতী। তিনি আজীবন মুসলমান নারীদের মধ্যে শিক্ষা বিস্তারে কাজ করেছেন। তাকে বলা হয় মুসলিম নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ।
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- এই প্রার্থনা কার?
Correct Answer:
গ: ঈশ্বরী পাটনী
Explanation:
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- এই প্রার্থনা কার? সঠিক উত্তর ঈশ্বরী পাটনী ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ উক্তিটি করেছিলেন ঈশ্বরী পাটনি। ইক্তিটি পাওয়া যায় ভারতচন্দ্র রায়গুণাকরের ‘অন্নদামঙ্গল’ কাব্যে। ‘ভাডু দত্ত’ চন্ডীমঙ্গলের এবং ‘চাঁদ সওদাগর’ পদ্মপুরাণের বিখ্যাত চরিত্র।
বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
Correct Answer:
খ: চার্লস উইলকিন্স
Explanation:
বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? সঠিক উত্তর চার্লস উইলকিন্স বাংলা মুদ্রাক্ষরেরে জনক বলা হয় চার্লস উইলকিন্সকে। তিনি ১৭৭৮ সালে হুগলিতে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন এবং তিনি নিজেই বাংলা অক্ষরের নকশা তৈরি করেন। তবে তার নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে পঞ্চানন কর্মকার বাংলা অক্ষর খোদাই করেন।
”আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী”- গানটির সুরকার কে?
Correct Answer:
ক: আলতাফ মাহমুদ
Explanation:
”আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী”- গানটির সুরকার কে? সঠিক উত্তর আলতাফ মাহমুদ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বিখ্যাত এই গানটির প্রথম সুরকার প্রয়াত আবদুল লতিফ এবং বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। উল্লেখ্য, গানটির গীতিকার বা রচিয়তা আবদুল গাফফার চৌধুরী।
মানুষের ভাব প্রকাশের বাহন কোনটি?
Correct Answer:
গ: ভাষা
Explanation:
মানুষের ভাব প্রকাশের বাহন কোনটি? সঠিক উত্তর ভাষা ভাষা মানুষে - মানুষে যোগাযোগের প্রধানতম বাহন। ভাষার কতটুকু মানুষের কোন জন্মগত বৈশিষ্ট্য আর কতটুকু পরিবেশনির্ভর সে ব্যাপারে আধুনিক ভাষাবিজ্ঞানীদের মতভেদ আছে। তবে সবাই একমত যে স্বাভাবিক মানুষমাত্রেই ভাষা অর্জনের মানসিক ক্ষমতা নিয়ে জন্মায়, এবং একবার ভাষার মূলসূত্রগুলি আয়ত্ত করে ফেলার পর বাকী জীবন ধরে মানুষ তার ভাষায় অসংখ্য নতুন নতুন বাক্য সৃষ্টি করতে পারে। এরকম অসীম প্রকাশক্ষমতাসম্পন্ন ভাষা একান্তই একটি মানবিক বৈশিষ্ট্য; মানুষ ছাড়া আর কোন প্রাণী এই ক্ষমতার অধিকারী নয়। প্রতিটি মানুষ ভাষা আয়ত্ত করার সহজাত বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেয় এবং ঐ মানুষটি যে নির্দিষ্ট ঐতিহাসিক পর্যায়ের নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশ - বেষ্টিত ভাষিক সমাজের অন্তর্গত, সেই সমাজে সে দৈনন্দিন ভাষাপ্রয়োগের মাধ্যমে তার নিজস্ব ভাষাজ্ঞান বিকশিত করে।
'বাদলের জলে নাহিয়া সে মেয়ে হেসে কুটি কুটি হয় ' -- মেয়েটি কে?
Correct Answer:
ক: কদম্ব ফুল
Explanation:
'বাদলের জলে নাহিয়া সে মেয়ে হেসে কুটি কুটি হয় ' -- মেয়েটি কে? সঠিক উত্তর কদম্ব ফুল 'বাদলের জলে নাহিয়া সে মেয়ে হেসে কুটি কুটি হয়'_ জসীমউদ্দীন রচিত'পল্লী বর্ষা' কবিতার পঙ্ক্তিটিতে 'মেয়ে' বলতে বোঝানো হয়েছে কদম ফুল
মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে?
Correct Answer:
খ: কাশীরাম দাস
Explanation:
মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? সঠিক উত্তর কাশীরাম দাস কাশীরাম দাস (১৬শ - ১৭শ শতক) মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবি। তাঁর রচিত বাংলা মহাভারত সর্বাধিক জনপ্রিয়। আনুমানিক ষোলো শতকের মধ্যভাগে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ইন্দ্রাণী পরগনার সিঙ্গি গ্রামে এক কায়স্থ পরিবারে তাঁর জন্ম। পিতা রমাকান্ত দাস উড়িষ্যার পুরীতে জগন্নাথ দর্শনে গিয়ে সেখানেই বসতি স্থাপন করেন। কাশীরাম মেদিনীপুরের আওয়াসগড় রাজার শাসনাধীন কোনো এক স্থানে পাঠশালা খুলে শিক্ষকতা করেন। হরহরপুরের অভিরাম মুখুটি ছিলেন কাশীরামের গুরু। তিনি তাঁরই নির্দেশে মহাভারত রচনা করেন।
'Friends of Bangladesh' পুরস্কার কাকে দেয়া হয়েছে?
Correct Answer:
খ: ফ্রান্সিস জুলিয়ান
Explanation:
'Friends of Bangladesh' পুরস্কার কাকে দেয়া হয়েছে? সঠিক উত্তর ফ্রান্সিস জুলিয়ান 'Friends of Bangladesh' পুরস্কার দেয়া হয়েছে ফ্রান্সিস জুলিয়ান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য ২০১২ সালের মার্চে ফ্রান্সিসকে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশী বন্ধুদের কাছে ‘জুলিয়ান ভাই’ হিসেবে পরিচিত ফ্রান্সিস ১৯৬৮ সালে ভারতের বিহারে অক্সফামের একটি প্রকল্পে যোগ দেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশ শরণার্থী শিবিরে তিনি কাজ শুরু করেন। তিনি ১৯৭১ সালে অক্সফামের ত্রাণ তৎপরতায় সমন্বয় করেন। ভারতের সীমান্ত এলাকাগুলোতে তখন অক্সফাম বাংলাদেশি শরণার্থী শিবিরগুলোতে সহায়তা দেয়। স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই ফ্রান্সিস বাংলাদেশের ত্রাণ ও উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। ফ্রান্সিসের জন্ম ১৯৪৮ সালের ২৯ এপ্রিল যুক্তরাজ্যের মলভারেনে। ১৯৭২ সালের ২০ জানুয়ারি তিনি প্রথম বাংলাদেশে আসেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
শ্রীচৈতন্যদেব কেন বিখ্যাত?
Correct Answer:
ক: বৈষ্ণব ধর্মের প্রবর্তক
Explanation:
শ্রীচৈতন্যদেব কেন বিখ্যাত? সঠিক উত্তর বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রীচৈতন্যদেব বৈষ্ণবধর্মের প্রবর্তক বলা হয়। বাংলা সাহিত্যের মধ্যযুগে তার প্রভাব অপরিসীম। বাংলা সাহিত্যে ' চৈতন্যযুগ' নামে একটি বিশেষ স্থান দখল করে আছে।
”বন্দী শিবির থেকে” এর বন্দী কে?
Correct Answer:
ক: শামসুর রাহমান
Explanation:
”বন্দী শিবির থেকে” এর বন্দী কে? সঠিক উত্তর শামসুর রাহমান বন্দী শিবির থেকে - শামসুর রাহমান ঈর্ষাতুর নই, তবু আমি তোমাদের আজ বড় ঈর্ষা করি। তোমরা সুন্দর জামা পরো, পার্কের বেঞ্চিতে বসে আলাপ জমাও, কখনো সেজন্যে নয়। ভালো খাও দাও, ফুর্তি করো সবান্ধব সেজন্যেও নয়। বন্ধুরা তোমরা যারা কবি, স্বাধীন দেশের কবি, তাদের সৌভাগ্যে আমি বড়ো ঈর্ষান্বিত আজ। যখন যা খুশি মনের মতো শব্দ কী সহজে করো ব্যবহার তোমরা সবাই। যখন যে শব্দ চাও, এসে গেলে সাজাও পয়ারে, কখনো অমিত্রাক্ষরে, ক্ষিপ্র মাত্রাবৃত্তে কখনো - বা। সেসব কবিতাবলী, যেন রাজহাঁস দৃপ্ত ভঙ্গিমায় মানুষের অত্যন্ত নিকটে যায়, কুড়ায় আদর। অথচ এদেশে আমি আজ দমবদ্ধ এ বন্দী - শিবিরে মাথা খুঁড়ে মরলেও পারি না করতে উচ্চারণ মনের মতন শব্দ কোনো। মনের মতন সব কবিতা লেখার অধিকার ওরা করেছে হরণ। প্রকাশ্য রাস্তায় যদি তারস্বরে চাঁদ, ফুল, পাখি এমনকি নারী ইত্যাকার শব্দাবলী করি উচ্চারণ, কেউ করবে না বারণ কখনো। কিন্তু কিছু শব্দকে করেছে বেআইনী ওরা ভয়ানক বিস্ফোরক ভেবে। স্বাধীনতা নামক শব্দটি ভরাট গলায় দীপ্ত উচ্চারণ করে বারবার তৃপ্তি পেতে চাই। শহরের আনাচে কানাচে প্রতিটি রাস্তায় অলিতে - গলিতে, রঙিন সাইনবোর্ড, প্রত্যেক বাড়িতে স্বাধীনতা নামক শব্দটি আমি লিখে দিতে চাই বিশাল অক্ষরে। স্বাধীনতা শব্দ এত প্রিয় যে আমার কখনো জানিনি আগে। উঁচিয়ে বন্দুক, স্বাধীনতা, বাংলাদেশ - এই মতো শব্দ থেকে ওরা আমাকে বিচ্ছিন্ন করে রাখছে সর্বদা। অথচ জানেনা ওরা কেউ গাছের পাতায়, ফুটপাতে পাখির পালকে কিংবা নারীর দু’চোখে পথের ধুলায় বস্তির দুরন্ত ছেলেটার হাতের মুঠোয় সর্বদাই দেখি জ্বলে স্বাধীনতা নামক শব্দটি।
'সব কটি জানালা খুলে দাও না' -এই গানটির গীতিকার কে?
Correct Answer:
খ: নজরুল ইসলাম বাবু
Explanation:
'সব কটি জানালা খুলে দাও না' -এই গানটির গীতিকার কে? সঠিক উত্তর নজরুল ইসলাম বাবু 'সব কটি জানালা খুলে দাও না' - এই গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু। নজরুল ইসলাম বাবু (১৭ জুলাই ১৯৪৯ - ১৪ সেপ্টেম্বর ১৯৯০) বাংলাদেশের একজন গীতিকবি ও বীর মুক্তিযোদ্ধা। "সব কটা জানালা খুলে দাও না", "একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার" গানের গীতিকার তিনি। ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত পদ্মা মেঘনা যমুনা চলচ্চিত্রের গীত রচনার জন্য তিনি শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
'ভারতেশ্বরী হোমস্' এর প্রতিষ্ঠাতা কে?
Correct Answer:
ঘ: আর পি সাহা
Explanation:
'ভারতেশ্বরী হোমস্' এর প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর আর পি সাহা বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির ব্যবহারকারী প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮ — ২ সেপ্টেম্বর ১৯৪৬) বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তার পৈতৃক নিবাস ছিল বর্তমান বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তিনি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক; এছাড়া বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন। গল্পকার ও সনেটকার হিসেবেও তাঁর বিশিষ্ট অবদান রয়েছে।
সারেং বৌ এর রচয়িতা কে?
Correct Answer:
ঘ: শহীদুল্লাহ কায়সার
Explanation:
সারেং বৌ এর রচয়িতা কে? সঠিক উত্তর শহীদুল্লাহ কায়সার সারেং বৌ এর রচয়িতা শহীদুল্লাহ কায়সার। শহীদুল্লা কায়সার (১৬ ফেব্রুয়ারি ১৯২৭ - ১৪ ডিসেম্বর ১৯৭১) ছিলেন একজন বাংলাদেশী সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী। তার প্রকৃত নাম ছিল আবু নঈম মোহাম্মদ শহীদুল্লা। তিনি ১৯৬৯ সালে উপন্যাসে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৮৩ সালে সাংবাদিকতায় মরণোত্তর একুশে পদক এবং সাহিত্যে ১৯৯৮ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন(গল্পে অবদান রাখার জন্য)। উপন্যাস সম্পাদনা: সারেং বৌ (১৯৬২) (চলচ্চিত্র রূপ ১৯৭৮) সংশপ্তক (১৯৬৫) কৃষ্ণচূড়া মেঘ তিমির বলয় দিগন্তে ফুলের আগুন সমুদ্র ও তৃষ্ণা
'বীরবল' নামে কাকে অভিহিত করা হয়?
Correct Answer:
খ: প্রমথ চৌধুরী
Explanation:
'বীরবল' নামে কাকে অভিহিত করা হয়? সঠিক উত্তর প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে চলতি ভাষার প্রবর্তক প্রমথ চৌধুরীকে 'বীরবল' নামে অবিহিত করা হয়। ' বীরবল' তার সাহিত্যিক ছদ্মনাম। অন্যদিকে মীর মশাররফ হোসেনের সাহিত্যিক ছদ্মনাম ' গাজী মিয়া' উদাসীন পথিক '। বিশিষ্ট অধ্যাপক প্রমথনাথ বিশী ছিলেন রবীন্দ্র সাহিত্যিক একজন নিপুণ বিশ্লেষক।
'ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা'- গানটির রচিয়তা কে ?
Correct Answer:
ক: দ্বিজেন্দ্রলাল রায়
Explanation:
'ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা'- গানটির রচিয়তা কে ? সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায় 'ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা'_ দেশাত্মবোধক গানটির রচয়িতা নাট্যকার ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়। তাঁর উল্লেখযোগ্য আরো দুটি গান - বঙ্গ আমার জননী আমার, যে দিন সুনীল জলধি হতে, । তার উল্লেখযোগ্য নাটক - তারাবাঈ, প্রতাপ সিংহ, নুরজাহান, মেবার পতন, শাজাহান, পাষানী, বঙ্গনারী।
বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক কে?
Correct Answer:
খ: সৈয়দ আলী আহসান
Explanation:
বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক কে? সঠিক উত্তর সৈয়দ আলী আহসান বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান। সৈয়দ আলী আহসান (২৬ মার্চ ১৯২২ - ২৫ জুলাই ২০০২) বাংলাদেশের একজন খ্যাতনামা সাহিত্যিক, কবি, সাহিত্য সমালোচক, অনুবাদক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ। ১৯৮৯ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে স্বীকৃতি প্রদান করে। তিনি তাঁর পাণ্ডিত্যের জন্য প্রসিদ্ধ ছিলেন। সৈয়দ আলী আহসানকৃত বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদ সরকারি ভাষান্তর হিসাবে স্বীকৃত।
প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে বস্তুটিকে বলা হয়--
Correct Answer:
ঘ: উপমেয়
Explanation:
প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে বস্তুটিকে বলা হয়-- সঠিক উত্তর উপমেয় প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে বস্তুটিকে বলা হয় - - উপমেয়। উপমেয় শব্দের বাক্যে যাকে তুলনা করা হয়, তা উপমা। যেমন : আকাশের রং = উপমেয়।
সব ক'টি জানালা খুলে দাও না' গানটির গীতিকার কে?
Correct Answer:
ঘ: নজরুল ইসলাম বাবু
Explanation:
সব ক'টি জানালা খুলে দাও না' গানটির গীতিকার কে? সঠিক উত্তর নজরুল ইসলাম বাবু সব ক'টি জানালা খুলে দাও না' গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু। নজরুল ইসলাম বাবু (১৭ জুলাই ১৯৪৯ - ১৪ সেপ্টেম্বর ১৯৯০) বাংলাদেশের একজন গীতিকবি ও বীর মুক্তিযোদ্ধা। "সব কটা জানালা খুলে দাও না", "একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার" গানের গীতিকার তিনি। ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত পদ্মা মেঘনা যমুনা চলচ্চিত্রের গীত রচনার জন্য তিনি শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
'পাণিগ্রহণ' কথাটি যা গ্রহণ থেকে এসেেছে--
Correct Answer:
ঘ: হাত
Explanation:
'পাণিগ্রহণ' কথাটি যা গ্রহণ থেকে এসেেছে-- সঠিক উত্তর হাত বাঙালি বিবাহের বৈদিক আচার, শাস্ত্রীয় প্রথা ও রীতি:পাণিগ্রহণ (কন্যার পাণি অর্থাৎ হস্ত গ্রহণ)
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ?
Correct Answer:
খ: সৈয়দ মঈনুল হোসেন
Explanation:
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ? সঠিক উত্তর সৈয়দ মঈনুল হোসেন জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মঈনুল হোসেন। স্থপতি সৈয়দ মাইনুল হোসেন (জন্ম: ৫ মে, ১৯৫২ ঢাকা বিক্ৰমপুৱ; এবং মৃত্যু: ১০ নভেম্বর, ২০১৪)বাংলাদেশের প্রখ্যাত স্থপতি। তিনি জাতীয় স্মৃতিসৌধের ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের স্থপতি।
বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কে ?
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
Explanation:
বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কে ? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। নতুনের গান বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কর্তৃক ১৯২৯ খ্রিস্টাব্দে রচিত এবং সুরারোপিত সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি গান। দাদরা তালের এই সঙ্গীতটি ১৯৭২ সালের ১৩ই জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের তৎকালীন মন্ত্রীসভার প্রথম বৈঠকে বাংলাদেশের রণ - সঙ্গীত হিসেবে নির্বাচন করা হয়। বাংলাদেশের যে কোনো সামরিক অনুষ্ঠানে এই গানটির ২১ লাইন যন্ত্রসঙ্গীতে বাজানো হয়। গানটি ২০০৬ সালে বিবিসি বাংলার করা জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বিশটি বাংলা গানের ১৮তম স্থান অধিকার করে।
একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয়--
Correct Answer:
খ: শিরোনাম
Explanation:
একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয়-- সঠিক উত্তর শিরোনাম পত্রের প্রধানত দুটি অংশ। যথা: (১) শিরোনাম বা বাইরের অংশ (২) গর্ভ বা অন্তর্ভাগ। গর্ভ বা অন্তর্ভাগকে আবার পাঁচ ভাগে ভাগ করা যায়। মোট কথা ছয়টি অংশ থাকে একটি পত্রে।যথাঃ মঙ্গলসূচক শব্দ, পত্রগর্ভ, স্থান ও তারিখ, সম্বোধন, লেখকের স্বাক্ষর, শিরোনাম।
কোন অংশকে পত্রের গর্ভাংশ বলা হয় ?
Correct Answer:
গ: মূল বিষয় অংশকে
Explanation:
কোন অংশকে পত্রের গর্ভাংশ বলা হয় ? সঠিক উত্তর মূল বিষয় অংশকে Ø সাধারণত পত্রের দুটি অংশ থাকে - পত্রগর্ভ ও শিরোনাম। Ø ব্যক্তিগত পত্রের অংশ - ছয়টি। Ø পত্রের শিরোনামের দুটি অংশ। Ø পত্রের শিরোনামের প্রধান অংশ - প্রাপকের ঠিকানা। Ø পত্রের গর্ভাংশ বলে - মূল বিষয় অংশ। Ø প্রাপকের ঠিকানা - পত্রের শিরোনাম অংশ।
রোকেয়া সাখাওয়াত হোসেনের 'সুলতানার স্বপ্ন'-
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
রোকেয়া সাখাওয়াত হোসেনের 'সুলতানার স্বপ্ন'- সঠিক উত্তর উপন্যাস রোকেয়া সাখাওয়াত হোসেনের 'সুলতানার স্বপ্ন' - একটি উপন্যাস। সুলতানার স্বপ্ন ভারতবর্ষের অগ্রণী নারীবাদী লেখিকা রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি উপন্যাসিকা। গ্রন্থটি ১৯০৫ সালে মাদ্রাজের দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিন (The Indian Ladies' Magazine) - এ সুলতানা'স ড্রিম (Sultana's Dream) শিরোনামে প্রথম প্রকাশিত হয়। ১৯০৮ সালে উপন্যাসিকাটি পুস্তিকা আকারে প্রকাশিত হয়। উপন্যাসিকাটি বাংলায় প্রথম প্রকাশিত হয় ১৯২২ সালে মতিচূর ২য় খণ্ডে সুলতানার স্বপ্ন নামে।
'সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে' - কে ঘুরেছেন?
Correct Answer:
গ: জীবনানন্দ দাশ
Explanation:
'সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে' - কে ঘুরেছেন? সঠিক উত্তর জীবনানন্দ দাশ সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে' - জীবনানন্দ দাশ ঘুরেছেন। জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪; ৬ ফাল্গুন, ১৩০৫ - ৫ কার্তিক, ১৩৬১ বঙ্গাব্দ)[২] ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম। গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা - পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন।
প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়---
Correct Answer:
গ: উপমেয়
Explanation:
প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়--- সঠিক উত্তর উপমেয় প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। যেমন : ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ = ভ্রমরকৃষ্ণ কেশ, এখানে 'কেশ' উপমেয়।
কোনো পত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে কাকে বোঝায়?
Correct Answer:
গ: দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
Explanation:
কোনো পত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে কাকে বোঝায়? সঠিক উত্তর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কোন পত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা বলতে বোঝায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। জেলা প্রশাসক এর কাছে পত্র লিখলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হবেন জেলা প্রশাসক, স্কুলে /কলেজে কোন বিষয়ে পত্র লিখলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হবেন অধ্যক্ষ।
খেয়াপার করে যে তাকে বলা হয়--
Correct Answer:
গ: পাটনী
Explanation:
খেয়াপার করে যে তাকে বলা হয়-- সঠিক উত্তর পাটনী মাঝি হচ্ছে নৌচালক, কর্ণধার, নৌকার চালনাকারী। ঘাটাল বলতে এবড়ো থেবড়ো বা অসমতল জায়গাকে বুঝায়। পাটনি হলো খেয়া ঘাটের মাঝি। অপরদিকে কর্ণধার বলতে নৌকার প্রধান মাঝি বা কান্ডারী কে বোঝায়।
'ইয়ং বেঙ্গল' আন্দোলনের প্রবক্তা কে ছিলেন?
Correct Answer:
খ: ডিরোজিও
Explanation:
'ইয়ং বেঙ্গল' আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? সঠিক উত্তর ডিরোজিও ইংয়বেঙ্গল বলতে বোঝায় ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক। ইয়ংবেঙ্গল প্রবর্তক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ইয়ংবেঙ্গল আত্মপ্রকাশ করে ১৮৩১ সালে।
নারী জাগরণে কে অগ্রণী ভূমিকা পালন করেন?
Correct Answer:
খ: বেগম রোকেয়া
Explanation:
নারী জাগরণে কে অগ্রণী ভূমিকা পালন করেন? সঠিক উত্তর বেগম রোকেয়া নারী জাগরণে অগ্রণী ভূমিকা পালন করেন বেগম রোকেয়া। রোকেয়া সাখাওয়াত হোসেন (সাধারণত বেগম রোকেয়া নামে অধিক পরিচিত; ৯ ডিসেম্বর ১৮৮০ - ৯ ডিসেম্বর ১৯৩২) হলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। ২০০৪ খ্রিষ্টাব্দে বিবিসি বাংলার 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি' জরিপে ষষ্ঠ নির্বাচিত হয়েছিলেন বেগম রোকেয়া। ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, বিজ্ঞান কল্পকাহিনী ও শ্লেষাত্মক রচনায় রোকেয়ার স্টাইল ছিল স্বকীয় বৈশিষ্ট্যমন্ডিত। মতিচূর (১৯০৪) প্রবন্ধগ্রন্থে রোকেয়া নারী - পুরুষের সমকক্ষতার যুক্তি দিয়ে নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে সম - অধিকার প্রতিষ্ঠায় আহ্বান জানিয়েছেন এবং শিক্ষার অভাবকে নারীপশ্চাৎপদতার কারণ বলেছেন। তার সুলতানার স্বপ্ন (১৯০৫) নারীবাদী ইউটোপিয়ান সাহিত্যের ক্লাসিক নিদর্শন বলে বিবেচিত। পদ্মরাগ (১৯২৪) তার রচিত উপন্যাস। অবরোধ - বাসিনীতে (১৯৩১) তিনি অবরোধপ্রথাকে বিদ্রূপবাণে জর্জরিত করেছেন।
মহাভারতের প্রথম অনুবাদক কে ছিলেন?
Correct Answer:
গ: কবীন্দ্র পরমেশ্বর
Explanation:
মহাভারতের প্রথম অনুবাদক কে ছিলেন? সঠিক উত্তর কবীন্দ্র পরমেশ্বর মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর। কবীন্দ্র পরমেশ্বর রচিত মহাভারতের নাম বিজয়পাণ্ডববকথা। মাগন ঠাকুর ১৬০০ সালে চট্রগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত রোসাঙ্গ রাজসভার বাঙালি কবি।
'Concert for bangladesh' কে আয়োজন করেন ?
Correct Answer:
খ: জর্জ হ্যারিসন
Explanation:
'Concert for bangladesh' কে আয়োজন করেন ? সঠিক উত্তর জর্জ হ্যারিসন 1 আগস্ট 1971 ' দ্য ফর বাংলাদেশ ' অনুষ্ঠিত হয়েছিল নিউইয়ার্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে প্রাঙ্গণে। এটি 'দ্য বিলিলস' ব্রান্ডের জর্জ হ্যারিসন এবং ভারতীয় সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর কর্তিক আয়োজিত সঙ্গীতানুষ্ঠান। এতে অংশ নিয়েছিলেন বব ডিলান, ক্লাপটন, লিওন রাসেল, ওস্তাদ আয়েত আলী খান প্রমুখ।
'ধূমকেতু' প্রত্রিকার সম্পাদনা করেছেন --
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
Explanation:
'ধূমকেতু' প্রত্রিকার সম্পাদনা করেছেন -- সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম "ধূমকেতু" পত্রিকা সম্পাদনা করেছেন কাজী নজরুল ইসলাম। এটি কাজী নজরুল ইসলাম সম্পাদিত একটি দ্বি - সাপ্তাহিক পত্রিকা যা ১৩২৯ বঙ্গাব্দের ২২ শে শ্রাবণ( ১৯২২ সালের ১১ আগস্ট) প্রথম প্রকাশিত হয়। পত্রিকাটির সর্বশেষ সংস্করণ ১৯২৩ সালের মার্চ মাসে প্রকাশিত হয়েছিল। এর প্রথম সংখ্যায় নজরুলের কবিতা "ধূমকেতু " প্রকাশিত হয়।
পাণিনি কে ছিলেন ?
Correct Answer:
গ: বৈয়াকরণবিদ
Explanation:
পাণিনি কে ছিলেন ? সঠিক উত্তর বৈয়াকরণবিদ পাণিনি উপমহাদেশের শ্রেষ্ঠ বৈয়াকরণ ছিলেন। তার রচিত বিখ্যাত ব্যাকরণ গ্রন্থের নাম 'অষ্টাধ্যায়ী' । সংস্কৃত ব্যাকরণ চর্চায় যাঙ্ক খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী , পাণিনি খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দী, কাত্যায়ন ও পতঞ্জলি খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে বিস্ময়কর প্রতিভার স্বাক্ষর রাখেন। পাণিনি, কাত্যায়ন ও পতঞ্জলি ব্যাকরণ শাস্ত্রের ত্রিমুনি নামে অভিহিত।
নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে____
Correct Answer:
গ: শ্রদ্ধাস্পদাসু
Explanation:
নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে____ সঠিক উত্তর শ্রদ্ধাস্পদাসু কল্যাণীয়েষু শব্দটির স্ত্রীবাচক কল্যাণীয়াসু, সুচরিতেষু শব্দটির স্ত্রীবাচক সুচরিতাসু, শ্রদ্ধাস্পদাসু শব্দটি স্ত্রীবাচক এবং প্রীতিাজনেষু শব্দটি দ্বারা নারীকে সম্বোধন করা হয় না।
ব্যক্তিগত পত্রে কতটি অংশ থাকে?
Correct Answer:
গ: ছয়
Explanation:
ব্যক্তিগত পত্রে কতটি অংশ থাকে? সঠিক উত্তর ছয় ব্যক্তিগত পত্রে ৬টি অংশ থাকে।১. মঙ্গলসূচক শব্দ২. ঠিকানা ও তারিখ৩. সম্ভাষণ৪. পত্রের বিষয়৫. লেখকের সাক্ষর৬. শিরোনাম/খাম
দেব মন্দিরর সামনের ঘর যেখানে নাচ-গান করা হয় তাকে বলা হয়ঃ
Correct Answer:
ক: নাট্যমন্দির
Explanation:
দেব মন্দিরর সামনের ঘর যেখানে নাচ-গান করা হয় তাকে বলা হয়ঃ সঠিক উত্তর নাট্যমন্দির দেব - মন্দিরের সামনের ঘর যেখানে নাচ - গান করা হয় তাকে বলা হয় নাট্যমন্দির। দেব - দেবীর ভক্তগণ তাদের দেবতাদের সন্তুষ্ট বা পরিতৃপ্ত করার জন্য নাচ গান পরিবেশন করেন। তাদের মূল উদ্দেশ্য থাকে দেবতা দের পরিতৃপ্ত করা।
”কুয়াশার বুকে ভেসে একদিন আসিব ও কাঁঠালছায়ায়” কে আসবেন?
Correct Answer:
ঘ: জীবনানন্দ দাশ
Explanation:
”কুয়াশার বুকে ভেসে একদিন আসিব ও কাঁঠালছায়ায়” কে আসবেন? সঠিক উত্তর জীবনানন্দ দাশ 'কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠালছায়ায়' - এ চরণটুকু রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস - এর 'রুপসী বাংলা' কাব্য থেকে নেওয়া হয়েছে।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানটির প্রথম সুরকার কে?
Correct Answer:
ক: আবদুল লতিফ
Explanation:
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানটির প্রথম সুরকার কে? সঠিক উত্তর আবদুল লতিফ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার আবদুল লতিফ। বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। এবং গানটির গীতিকার আবদুল গাফ্ফার চৌধুরী।
রামায়ণের অনুবাদক নয় কে?
Correct Answer:
ক: কবীন্দ্র পরমেশ্বর
Explanation:
রামায়ণের অনুবাদক নয় কে? সঠিক উত্তর কবীন্দ্র পরমেশ্বর রামায়ণের অনুবাদক নয় কবীন্দ্র পরমেশ্বর । রামায়ণের অনুবাদক নয় কবীন্দ্র পরমেশ্বর । তিনি মহাভারতের অনুবাদক । তিনি ছাড়াও মহাভারত অনুবাদ করেন শ্রীকর নন্দী, সঞ্জয় ও বিজয় পন্ডিত প্রমুখ ।
কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয়?
Correct Answer:
ঘ: য ও ব
Explanation:
কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয়? সঠিক উত্তর য ও ব অন্তঃস্থ বর্ণ স্পর্শবর্ণ ও উষ্মবর্ণের মধ্যস্থ এবং উচ্চারণের স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মধ্যবর্তী য্, র্ , ল্, ব্ - এই চারটি বর্ণ।
গণনাবাচক সংখ্যা কোনটি?
Correct Answer:
ক: আট
Explanation:
গণনাবাচক সংখ্যা কোনটি? সঠিক উত্তর আট এক, দুই, তিন, ইত্যাদি গণনাবাচক শব্দ। প্রথম, দ্বিতীয়, তৃতীয় পূরণবাচক বা ক্রমবাচক শব্দ। পহেলা, দোসরা, তেসরা ইত্যাদি তারিখবাচক শব্দ।
গ্রিক ট্রাজেডি 'ইডিপাস' বাংলায় কে অনুবাদ করেন?
Correct Answer:
গ: সৈয়দ আলী আহসান
Explanation:
গ্রিক ট্রাজেডি 'ইডিপাস' বাংলায় কে অনুবাদ করেন? সঠিক উত্তর সৈয়দ আলী আহসান গ্রিক ট্রাজেডি 'ইডিপাস' সৈয়দ আলী আহসান বাংলায় অনুবাদ করেন। গ্রিক ট্রাজেডি নাটক 'ইডিপাস' বাংলায় অনুবাদ করেন সৈয়দ আলী আহসান। তার প্রবন্ধ গবেষণাগ্রন্থ হলো - পদ্মাবতী, মধুমালতী, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (মোঃ আব্দুল হাই এর সাথে যুগ্মভাবে রচিত)। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: অনেক আকাশ, একক সন্ধ্যায় বসন্ত, সহসা সচকিত।
সার্কের প্রথম মহাসচিব কে?
Correct Answer:
ক: জনাব আবুল আহসান
Explanation:
সার্কের প্রথম মহাসচিব কে? সঠিক উত্তর জনাব আবুল আহসান ১৯৮১ সালে ভারত, পাকিস্তান ও শ্রীলংকা প্রতিনিধিগন কলোম্বোতে মিলিত হয়। এরপর আগস্ট ১৯৮৩ সালে, দিল্লিতে রাষ্ট্রপ্রধানগনের এক সম্মেলনে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর, নেপাল, মালদ্বীপ ও ভুটানসহ দক্ষিণ এশিয়ার ৭টি দেশ নিয়ে সার্ক প্রতিষ্ঠিত হয়।