Bengali newspaper MCQs
Showing 44 questions (Total: 94)
”সবুজপত্র” পত্রিকার সম্পাদক ছিলেন---
Correct Answer:
খ: প্রমথ চৌধুরী
Explanation:
”সবুজপত্র” পত্রিকার সম্পাদক ছিলেন--- সঠিক উত্তর প্রমথ চৌধুরী সবুজপত্র (১৯১৪) প্রত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। এ পত্রিকাটি তেরো বছর প্রকাশিত হয়। এ পত্রিকার কারণে বাংলা গদ্যে চলিতরীতির প্রচলন হয়।
”তত্ত্ববোধিনী”পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Correct Answer:
গ: অক্ষয়কুমার দত্ত
Explanation:
”তত্ত্ববোধিনী”পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর অক্ষয়কুমার দত্ত ”তত্ত্ববোধিনী”পত্রিকার সম্পাদক অক্ষয়কুমার দত্ত ছিলেন । 'তত্ত্ববোধিনী' (১৮৪৩) পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত । এ পত্রিকার অন্যতম বৈশিষ্ট্য ছিল বিজ্ঞান ও নীতি বিষয়ক আলোচনা । অন্যদিকে রাজা রামমোহন রায় ও প্রমথ চৌধুরী সম্পাদিত উল্লেখযোগ্য পত্রিকা ব্রাক্ষণ সেবধি (১৮২১) ও সবুজপত্র (১৯১৪) ।
'চতুরঙ্গ' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
Correct Answer:
ক: হুমায়ুন কবির
Explanation:
'চতুরঙ্গ' পত্রিকার সম্পাদক কে ছিলেন ? সঠিক উত্তর হুমায়ুন কবির ‘চতুরঙ্গ’ পত্রিকার সম্পাদক হুমায়ুন কবির। তিনি মূলত লেখক ও রাজনীতিবিদ ছিলেন। তার রচিত কাব্য ; স্বপ্নসাধ, সাথী ও অষ্টাদশ এবং উপন্যাস ‘নদী ও নারী’।
শ্রীরামপুর মিশনারিদের চেষ্টায় কোন সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়?
Correct Answer:
ক: সমাচার দর্পন
Explanation:
শ্রীরামপুর মিশনারিদের চেষ্টায় কোন সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়? সঠিক উত্তর সমাচার দর্পন ১৮১৮ খ্রিস্টাব্দের মে মাসে হুগলির শ্রীরামপুর মিশনারির জন ক্লার্ক মার্র্শম্যানের সম্পদনায় ‘সমাচার দর্পন’ প্রকাশিত হয়। পত্রিকাটি চলে ১৮৪০ সাল পর্যন্ত। মার্শম্যান বিশেষ কিছু লিখতেন না, লিখতেন বাঙালি হিন্দু পন্ডিতেরা।
কোন পত্রিকাটিতে মুসলমানদের মহিমা, তত্ত্ব, তথ্য, ঐতিহ্য সম্বন্ধে লেখা হতো?
Correct Answer:
গ: সুধাকর
Explanation:
কোন পত্রিকাটিতে মুসলমানদের মহিমা, তত্ত্ব, তথ্য, ঐতিহ্য সম্বন্ধে লেখা হতো? সঠিক উত্তর সুধাকর সুধাকর পত্রিকাটিতে মুসলমানদের মহিমা, তত্ত্ব, তথ্য, ঐতিহ্য সম্বন্ধে লেখা হতো। এর সম্পাদক হলো শেখ আবদুর রহিম। এই পত্রিকাটি প্রকাশিত হলে ১৮৮৯ সালে।
”সুধাকর” সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হলেন-
Correct Answer:
গ: শেখ আব্দুর রহিম
Explanation:
”সুধাকর” সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হলেন- সঠিক উত্তর শেখ আব্দুর রহিম 'সুধাকর' সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হলেন - - শেখ আব্দুর রহিম। 'সুধাকর' ছাড়াও তিনি আরও যেসব পত্রিকা সম্পাদনা করেন - - 'মিহির' (1892) 'হাফেজ' (1897)।
”সমকাল” পত্রিকার সম্পাদক-
Correct Answer:
গ: সিকান্দার আবু জাফর
Explanation:
”সমকাল” পত্রিকার সম্পাদক- সঠিক উত্তর সিকান্দার আবু জাফর সিকান্দার আবু জাফর সম্পাদিত ‘সমকাল’ পত্রিকাটি ১৯৫৭ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় একটি মাসিক সাহিত্য পত্র হিসেবে।
”শিখা” পত্রিকা কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল?
Correct Answer:
ঘ: মুসলিম সাহিত্য সমাজ
Explanation:
”শিখা” পত্রিকা কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল? সঠিক উত্তর মুসলিম সাহিত্য সমাজ ১৯২৬ সালে প্রতিষ্ঠিত ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মাধ্যমে "বুদ্ধির মুক্তি " আন্দোলনের সূত্রপাত হয়। এই মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র হিসেবে ১৯২৭ সালে আবুল হোসেনের সম্পাদনায় "শিখা" পত্রিকা প্রকাশিত হয়।
’পূর্বাশা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Correct Answer:
গ: সঞ্জয় ভট্টাচার্য
Explanation:
’পূর্বাশা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর সঞ্জয় ভট্টাচার্য কবি ও কথাসাহিত্যিক সঞ্জয় ভট্টাচার্য সম্পাদিত মাসিক পত্রিকা 'পূর্বাশা' । পত্রিকাটি ১৯৩২ সালে কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত হয়। অন্যদিকে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা - দৈনিক নবযুগ (যুগ্ম সম্পাদক), ধূমকেতু , লাঙ্গল। শাহাদাৎ হোসেন ও সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত পত্রিকা যথাক্রমে 'এলান' ও পরিচয়"
বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি?
Correct Answer:
ক: সমাচার দর্পণ
সবুজপত্র সম্পাদনা করেন ---
Correct Answer:
গ: প্রমথ চৌধুরী
’সাধনা’ পত্রিকার প্রথম সম্পাদক -
Correct Answer:
ক: সুধীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
’সাধনা’ পত্রিকার প্রথম সম্পাদক - সঠিক উত্তর সুধীন্দ্রনাথ ঠাকুর সাধনা পত্রিকার সম্পাদক সুধীন্দ্রনাথ ঠাকুর। এটি ১৯৬১ সালে প্রকাশিত হয়। ১৮৯৪ সালে রবীন্দ্রনাথ ঠাকুর এ পত্রিকার সম্পাদক হয়েছিলেন।
প্রথম বাংলা পত্রিকা কোনটি?
Correct Answer:
ঘ: দিগ দর্শন
Explanation:
প্রথম বাংলা পত্রিকা কোনটি? সঠিক উত্তর দিগ দর্শন ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ‘বব ডিলান’। তিনি হলেন সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন টনি মরিসন। ২০১৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কাজুও ইশিগুরো।
ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত পত্রিকা কোনটি?
Correct Answer:
গ: সংবাদ প্রভাকর
Explanation:
ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত পত্রিকা কোনটি? সঠিক উত্তর সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২ - ১৮৫৯) কবি ও সাংবাদিক। তিনি ঈশ্বর গুপ্ত নামে সমধিক পরিচিত। তিনি 'সংবাদ প্রভাকর ' এর সম্পাদক হিসেবে খ্যাতি অর্জন করেন। তার সম্পাদনায় প্রকাশিত অন্যান্য পত্রিকা সংবাদ রত্নাবলী (১৮২৫), সংবাদ সাধুরঞ্জন (১৮৪৭)।
সমকাল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি?
Correct Answer:
গ: সিকান্দার আবু জাফর
Explanation:
সমকাল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? সঠিক উত্তর সিকান্দার আবু জাফর ১৯৫৭ খ্রিস্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত সিকান্দার আবু জাফর সম্পাদিত মাসিক সাহিত্য পত্র 'সমকাল'। এর সহকারী সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান।
বদ্ধদেব বসু সম্পাদিত বিখ্যাত পত্রিকার নাম _
Correct Answer:
ক: কবিতা
Explanation:
বদ্ধদেব বসু সম্পাদিত বিখ্যাত পত্রিকার নাম _ সঠিক উত্তর কবিতা বন্ধুদের সম্পাদিত বিখ্যাত পরিত্রকা ‘কবিতা’ ১৯৫৪ সালে প্রথম প্রকাশিত হয়।
ড. মুহাম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় শিশু পত্রিকা__
Correct Answer:
গ: আঙুর
Explanation:
ড. মুহাম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় শিশু পত্রিকা__ সঠিক উত্তর আঙুর তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘বাংলা ভাষার ইতিবৃত্ত’, ‘বাংলা সাহিত্যের কথা (দুই খণ্ড)’ এবং ‘বাংলা ভাষার ব্যাকরণ’। তাঁর অন্যতম কালজয়ী সম্পাদনা গ্রন্থ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। তিনি আলাওলের ‘পদ্মাবতী’সহ আরো অনেক গ্রন্থ সম্পাদনা করেন। শিশু পত্রিকা ‘আঙুর’ তারই সম্পাদনায় প্রকাশিত হয়। এ ছাড়া পাঠ্যপুস্তক অনুবাদ এবং নানা মৌলিক রচনায় তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন।
ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকা কোনটি?
Correct Answer:
গ: সংবাদ প্রভাকর
Explanation:
ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকা কোনটি? সঠিক উত্তর সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২ - ১৮৫৯) কবি ও সাংবাদিক। তিনি ঈশ্বর গুপ্ত নামে সমধিক পরিচিত। তিনি 'সংবাদ প্রভাকর ' এর সম্পাদক হিসেবে খ্যাতি অর্জন করেন। তার সম্পাদনায় প্রকাশিত অন্যান্য পত্রিকা সংবাদ রত্নাবলী (১৮২৫), সংবাদ সাধুরঞ্জন (১৮৪৭)।
'সবুজপত্র' প্রকাশিত হয় _
Correct Answer:
গ: ১৯১৪
Explanation:
'সবুজপত্র' প্রকাশিত হয় _ সঠিক উত্তর ১৯১৪ বাংলা গদ্য চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী সম্পাদিত 'সবুজপত্র' পত্রিকা ১৯১৪ সালে প্রকাশিত হয়। বাংলা গদ্যরীতির বিকাশে এ পত্রিকার অবদান অপরিসীম।
কবি ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকা কোনটি?
Correct Answer:
ক: সংবাদ প্রভাকর
Explanation:
কবি ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকা কোনটি? সঠিক উত্তর সংবাদ প্রভাকর Dye অর্থ রঞ্জক বা রং দেয়া। এক্ষেত্রে Sub + has + V3.
'ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে?
Correct Answer:
ক: কৃষ্ণচন্দ্র মজুমদার
Explanation:
'ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে? সঠিক উত্তর কৃষ্ণচন্দ্র মজুমদার ঢাকা প্রকাশ ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র। এর প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৮৬১ সালের ৭ মার্চ বাবুবাজারের ‘বাঙ্গালা যন্ত্র’ থেকে। পত্রিকার শিরোনামের নিচে একটি সংস্কৃত শ্লোকাংশ ‘সিদ্ধিঃ সাধ্যে সমামস্ত্ত’ (সাধ্য অনুযায়ী সিদ্ধিলাভ হোক) মুদ্রিত হতো। প্রতি সপ্তাহে গুরুবার অর্থাৎ বৃহস্পতিবার তা বের হতো। ডাকমাশুলসহ পত্রিকার বার্ষিক মূল্য ছিল ৫ টাকা। ঢাকা প্রকাশের প্রথম সম্পাদক ছিলেন কবি কৃষ্ণচন্দ্র মজুমদার। পরিচালকগণের মধ্যে প্রধান ছিলেন ব্রজসুন্দর মিত্র, দীনবন্ধু মৌলিক, ঈশ্বরচন্দ্র বসু, চন্দ্রকান্ত বসু প্রমুখ। কৃষ্ণচন্দ্র মজুমদারের পর দীননাথ সেনের পরিচালনায় পত্রিকা প্রকাশিত হয়। এ সময় বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবারে পত্রিকা প্রকাশিত হতে থাকে। চতুর্থ বর্ষের ২৩ থেকে ৩৬ সংখ্যা পর্যন্ত দীননাথ পরিচালনা করেন। পরে সে ভার অর্পিত হয় জগন্নাথ অগ্নিহোত্রী ও গোবিন্দপ্রসাদ রায়ের ওপর। পঞ্চম বর্ষ থেকে শুক্রবারের বদলে ঢাকা প্রকাশ রোববারে প্রকাশিত হতে শুরু করে।
'সমাচার দর্পণ' পত্রিকার সম্পাদক ছিলেন-
Correct Answer:
ক: জন ক্লার্ক মার্শম্যান
Explanation:
'সমাচার দর্পণ' পত্রিকার সম্পাদক ছিলেন- সঠিক উত্তর জন ক্লার্ক মার্শম্যান সমাচার দর্পণ হল প্রথম বাংলা সংবাদপত্র। পত্রিকাটি ছিল সাপ্তাহিক। ১৮১৮ খ্রীষ্টাব্দের ২৩ মে তারিখে এটি প্রথম প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান।
আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
Correct Answer:
গ: দৈনিক গণকণ্ঠ
Explanation:
আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক ছিলেন? সঠিক উত্তর দৈনিক গণকণ্ঠ আল মাহমুদ নামে অধিক পরিচিত, ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্ভঙ্গীতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন প্রবাসী সরকারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে। তিনি বাংলাদেশের স্বাধীনতা - পরবর্তীকালে প্রতিষ্ঠিত সরকার বিরোধী সংবাদপত্র দৈনিক গণকণ্ঠ (১৯৭২ - ১৯৭৪) পত্রিকার সম্পাদক ছিলেন।
'সবুজপত্র ' পত্রিকার সম্পাদক কে?
Correct Answer:
গ: প্রমথ চৌধুরী
Explanation:
'সবুজপত্র ' পত্রিকার সম্পাদক কে? সঠিক উত্তর প্রমথ চৌধুরী 'সবুজপত্র' পত্রিকার সম্পাদক - প্রমথ চৌধুরী 'সবুজপত্র' পত্রিকা প্রকাশিত হয় - ১৯১৪ সালে প্রমথ চৌধুরীর 'বীরবলী' রীতির প্রচার মাধ্যম হিসাবে যে পত্রিকা ভূমিকা রাখে - সবুজপত্র বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে যে পত্রিকার অবদান বেশি - সবুজপত্র ।
কাজী নজরুজল ইসলাম সম্পাদিত পত্রিকা নয় যেটি -
Correct Answer:
ঘ: বিজলী
Explanation:
কাজী নজরুজল ইসলাম সম্পাদিত পত্রিকা নয় যেটি - সঠিক উত্তর বিজলী কাজী নজরুল ইসলাম 'দৈনিক নবযুগ' (১২ জুলাই, ১৯২০ এবং অক্টোবর ১৯৪০), 'ধূমকেতু' - ১৯২২ (অর্থ সাপ্তাহিক), 'লাঙ্গল' (১৯২৫) পত্রিকা সম্পাদনা করতেন। 'বিজলী' (১৯২০) , পত্রিকার সম্পাদক হলেন নলিনীকান্ত সরকার ও প্রবোধকুমার সান্যাল।
’তত্ত্ববোধিনী’ পত্রিকার প্রকাশকাল কবে?
Correct Answer:
ঘ: ১৮৪৩ সালে
‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত?
Correct Answer:
গ: কুষ্টিয়ার কুমারখালী
Explanation:
‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত? সঠিক উত্তর কুষ্টিয়ার কুমারখালী 'গ্রামবার্তা প্রকাশিকা' (১৮৬৩) পত্রিকাটি কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত। আর এই পত্রিকার সম্পাদক ছিলেন কাঙাল হরিনাথ। 'গ্রামবার্তা প্রকাশিকা'য় সাহিত্য, দর্শন, বিজ্ঞান ইত্যাদি বিষয়ক প্রবন্ধ এবং নীলকর সাহেবদের শোষণের কাহিনি স্থান পেত।
‘শিখা পত্রিকা' কোন সংগঠনের সঙ্গে যুক্ত?
Correct Answer:
খ: মুসলিম সাহিত্য পরিষদ
Explanation:
‘শিখা পত্রিকা' কোন সংগঠনের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর মুসলিম সাহিত্য পরিষদ 'সাহিত্য সমাজ' ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে সংগঠনটির নামকরণ হয় 'মুসলিম সাহিত্য সমাজ'। এই সংগঠনটির শ্লোগান ছিল 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’। সংগঠনটি ১৯২৭ সালে 'শিখা' নামে একটি বার্ষিক মুখপত্র প্রকাশ করে।
মোহাম্মদ নাসির উদ্দীন কোন পত্রিকা সম্পানা করেছিলেন?
Correct Answer:
গ: সওগাত
Explanation:
মোহাম্মদ নাসির উদ্দীন কোন পত্রিকা সম্পানা করেছিলেন? সঠিক উত্তর সওগাত সচিত্র মাসিক পত্রিকা ‘সওগাত’ ১৯১৮ সালে মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় কলকাতা থেকে প্রথম প্রকাশিত হয়। ১৯২১ সাল থেকে ৬ বছর বন্ধ থাকার পর ১৯২৬ সালে এটি সওগাত - নবপর্যায় নামে প্রকাশিত হতে থাকে। ১৯৫২ সাল থেকে পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত হয়।
বাংলা বাহিত্যের চলিত রীতির প্রচলে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা
Correct Answer:
গ: সবুজপত্র
ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম-
Correct Answer:
খ: হাসান হাফিজুর রহমান
সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী?
Correct Answer:
ক: শনিবারের চিঠি
Explanation:
সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী? সঠিক উত্তর শনিবারের চিঠি শনিবারের চিঠি বাংলাভাষার অন্যতম বিখ্যাত সাহিত্য-সাময়িকী, যা বিংশ শতকের প্রথমার্ধে ১৯২৪ খ্রিষ্টাব্দে প্রবর্তিত হয়েছিল। এটি ছিল একটি সাপ্তাহিক কাগজ এবং এর মূল স্বত্বাধিকারী ছিলেন অশোক চট্টোপাধ্যায় যোগানন্দ দাস এর প্রতিষ্ঠাতা সম্পাদক। তবে আদ্যোপান্ত শনিবারের চিঠি'র প্রাণপুরুষ ছিলেন কবি-সাহিত্যিক সজনীকান্ত দাস।
শামসুর রাহমানের প্রথম কবিতা কোন পত্রিকা প্রকাশিত হয়?
Correct Answer:
গ: সোনার বাংলা
নিচের পত্রিকাগুলো মর্ধে্য যেটি ব্যতিক্রমধর্মী-
Correct Answer:
গ: সীমান্ত
'তত্ত্ববোধিনী' পত্রিকা কত সালে প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
গ: ১৮৪৩ সালে
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম-
Correct Answer:
ঘ: বঙ্গদর্শন
Explanation:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম- সঠিক উত্তর বঙ্গদর্শন ১২৭৯ বঙ্গাব্দের ১লা বৈশাখ (১৮৭২ খ্রিষ্টাব্দ, বারো এপ্রিল) তারিখে মাসিক বঙ্গদর্শন পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়। সে সময়ে অবিভক্ত বাংলায় কোনো উন্নত মানের সাময়িকপত্র ছিল না। ১২৭৯ বঙ্গাব্দের বৈশাখ থেকে ১২৮২ বঙ্গাব্দের চৈত্র মাস অবধি এর সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
নিচের কোনটি বিশ শতকের পত্রিকা?
Correct Answer:
ক: শনিবারের চিঠি
Explanation:
নিচের কোনটি বিশ শতকের পত্রিকা? সঠিক উত্তর শনিবারের চিঠি শনিবারের চিঠি বাংলাভাষার অন্যতম বিখ্যাত সাহিত্য - সাময়িকী, যা বিংশ শতকের প্রথমার্ধে ১৯২৪ খ্রিষ্টাব্দে প্রবর্তিত হয়েছিল। এটি ছিল একটি সাপ্তাহিক কাগজ এবং এর মূল স্বত্বাধিকারী ছিলেন অশোক। চট্টোপাধ্যায় যোগানন্দ দাস এর প্রতিষ্ঠাতা সম্পাদক। তবে আদ্যোপান্ত শনিবারের চিঠি'র প্রাণপুরুষ ছিলেন কবি - সাহিত্যিক সজনীকান্ত দাস।বঙ্গদর্শন - ১৮৭২, তত্ত্ববোধিনী - ১৮৪৩, সংবাদ প্রভাকর - ১৮৩১
সবুজপত্র পত্রিকার সম্পাদকের নাম-
Correct Answer:
ঘ: প্রমথ চৌধুরী
Explanation:
সবুজপত্র পত্রিকার সম্পাদকের নাম- সঠিক উত্তর প্রমথ চৌধুরী এটি মূলত: একটি মাসিক সাময়িকী/পত্রিকা। এটি প্রথম প্রকাশিত বৈশাখ ১৩২১ (১৯১৪ খ্রি.) । পত্রিকাটির সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী।
‘শনিবারের চিঠি' কি ধরনের সাহিত্য পত্রিকা?
Correct Answer:
গ: হাস্যরসাত্মক
Explanation:
‘শনিবারের চিঠি' কি ধরনের সাহিত্য পত্রিকা? সঠিক উত্তর হাস্যরসাত্মক শনিবারের চিঠি স্যাটায়ার ধর্মী সাহিত্যিক পত্রিকা। প্রথম দিকে এটি সাপ্তাহিক পরে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল হাস্য কৌতুকের মাধ্যমে সমসাময়িক সাহিত্য-চর্চাকে আক্রমণ করা। যোগানন্দ দাস ছিলেন একাধারে উক্ত পত্রিকার প্রথম সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর।
বাংলাদেশের প্রথম সংবাদপত্র-
Correct Answer:
ক: আজাদী
Explanation:
বাংলাদেশের প্রথম সংবাদপত্র- সঠিক উত্তর আজাদী ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র 'বেঙ্গল গেজেট'। এ ইংরেজি সাময়িক পত্রিকাটি জেমস আগাস্টস হিকি কর্তৃক ১৭৮০ সালে প্রথম প্রকাশিত হয়। অন্যদিকে ১৮১৮ সালে জে সি মার্শম্যানের সম্পাদনায় শ্রীরামপুর মিশন থেকে সাপ্তাহিক 'সমাচার দর্পন' প্রকাশিত হয়। চট্রগ্রাম থেকে ১৭ ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশে প্রকাশিত প্রথম পত্রিকা 'আজাদী' । এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক। অন্যদিকে ইত্তেফাক প্রকাশিত হয় ১৯৫৩ সালের ২৪ ডিসেম্বর।
সবুজপত্র সম্পাদনা করেন -
Correct Answer:
ক: প্রমথ চৌধুরী
Explanation:
সবুজপত্র সম্পাদনা করেন - সঠিক উত্তর প্রমথ চৌধুরী প্রমথ চৌধুরী (১৮৬৮ - ১৯৪৬) 'সবুজপত্র’ ও ‘বিশ্বভারতী পত্রিকার সম্পাদক ছিলেন। ‘সবুজপত্র' পত্রিকাটি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তনে বিশেষ ভূমিকা পালন করে। এ পত্রিকাকে কেন্দ্র করে বাংলা গদ্যে নব্যরীতির প্রবর্তন হয়।
শের-এ বাংলা এ. কে. ফজলুল হকের পরিচালনায় দৈনিক “নবযুগ” পত্রিকা ১৯৪১ সালে নবপর্যায়ে প্রকাশিত হয়। পত্রিকাটির প্রধান সম্পাদক কে ছিলেন?
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
Explanation:
শের-এ বাংলা এ. কে. ফজলুল হকের পরিচালনায় দৈনিক “নবযুগ” পত্রিকা ১৯৪১ সালে নবপর্যায়ে প্রকাশিত হয়। পত্রিকাটির প্রধান সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম শেরে বাংলা একে ফজলুল হকের পরিচালনায় 'দৈনিক নবযুগ' পত্রিকা 1941 সালে নবপর্যায়ে প্রকাশিত হয়। 'দৈনিক নবযুগ' পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম ।
রবীন্দ্রনাথের সময়ে প্রকাশিত “সবুজপত্র” নামক পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Correct Answer:
গ: প্রমথ চৌধুরী
Explanation:
রবীন্দ্রনাথের সময়ে প্রকাশিত “সবুজপত্র” নামক পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর প্রমথ চৌধুরী রবীন্দ্রনাথের সময়ে প্রকাশিত 'সবুজপত্র' নামক পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। 1914 খ্রিস্টাব্দে মাসিক 'সংবাদপত্র' প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত হয় । বাংলা গদ্যরীতির বিকাশে এ পত্রিকার গুরুত্ব অপরিসীম।
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম-
Correct Answer:
ঘ: অঙ্কুর
Explanation:
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম- সঠিক উত্তর অঙ্কুর ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম - সংবাদ রত্নাবলী। সংবাদ রত্নাবলী ঊনবিংশ শতাব্দীতে প্রকাশিত সাপ্তাহিক সংবাদ পত্র। ১৮৩২ খ্রিষ্টাব্দের ২৪ জুলাই থেকে এই পত্রিকাটির প্রকাশনা শুরু হয়েছিল। পত্রিকটি মুদ্রিত হতো মেছুয়াবাজার বড়তলা লেনের রত্নাবলী প্রেস থেকে। পত্রিকাটিতে সম্পাদকের নাম থাকতো মহেশচন্দ্র পাল। প্রকৃতপক্ষে পত্রিকাটির সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত 'সংবাদ রত্নাবলী'র জন্য সময় দিতে না পারায়, কিছুদিন পর পত্রিকটি বন্ধ হওয়ার উপক্রম হয়।