Bengali novel MCQs
Showing 50 questions (Total: 383)
প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ুন আহমদের প্রথম উপন্যাস-
Correct Answer:
খ: নন্দিত নরকে
Explanation:
প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ুন আহমদের প্রথম উপন্যাস- সঠিক উত্তর নন্দিত নরকে প্রখ্যাত উপন্যাসিক হুমায়ুন আহমেদ (১৯৪৮ - ২০১২) এর প্রথম উপন্যাস হচ্ছে 'নন্দিত নরকে'। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৭২ সালে।
কোনটি বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস?
Correct Answer:
ঘ: রাজসিংহ
Explanation:
কোনটি বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস? সঠিক উত্তর রাজসিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের রচয়িতা। তার ঐতিহাসিক উপন্যাস - ' রাজসিংহ ' আনন্দমাঠ, রাজনৈতিক উপন্যাস
বাংলাদেশের চেতনার প্রবাহরীতির উপন্যাস কে লিখেছেন?
Correct Answer:
ক: জহির রায়হান
Explanation:
বাংলাদেশের চেতনার প্রবাহরীতির উপন্যাস কে লিখেছেন? সঠিক উত্তর জহির রায়হান বাংলাদেশের চেতনার প্রবাহরীতির উপন্যাস লিখেছেন - জহির রায়হান। ঔপন্যাসিক জহির রায়হানের উপন্যাসসমূহে বাংলাদেশের চেতনা প্রবাহিত হয়েছে।
”বটতলার উপন্যাস” এর লেখক কে?
Correct Answer:
ক: রাজিয়া খান
Explanation:
”বটতলার উপন্যাস” এর লেখক কে? সঠিক উত্তর রাজিয়া খান 'বটতলার উপন্যাস ' - রাজিয়া খান লেখেন। তার আরও উপন্যাস হল - অনুকল্প, , চিত্রকাব্য, পদাতিক।
"বিষাদ সিন্ধু' উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
খ: মীর মশাররফ হোসেন
Explanation:
"বিষাদ সিন্ধু' উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর মীর মশাররফ হোসেন "বিষাদ সিন্ধু' উপন্যাসের রচয়িতা মীর মশাররফ হোসেন। সৈয়দ মীর মশাররফ হোসেন (নভেম্বর ১৩, ১৮৪৭ - ডিসেম্বর ১৯, ১৯১১) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম।
'তিতাস একটি নদীর নাম' উপন্যাসটি রচয়িতা--
Correct Answer:
ক: অদ্বৈত মল্লবর্মণ
Explanation:
'তিতাস একটি নদীর নাম' উপন্যাসটি রচয়িতা-- সঠিক উত্তর অদ্বৈত মল্লবর্মণ 'তিতাস একটি নদীর নাম' উপন্যাসটি রচয়িতা - - অদ্বৈত মল্লবর্মণ। অদ্বৈত মল্লবর্মণ (১জানুয়ারি, ১৯১৪ - ১৬ এপ্রিল, ১৯৫১) বাঙালি ঔপন্যাসিক ও সাংবাদিক। তৎকালীন কুমিল্লা জেলার অধীনে ব্রাহ্মণবাড়ীয়া মহকুমার গোকর্ণঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। তিতাস একটি নদীর নাম শিরোনামের একটিমাত্র উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যের চিরস্মরণীয় ও অমর প্রতিভা হিসেবে সবিশেষ স্বীকৃতি লাভ করেন। এই উপন্যাসটি সর্বপ্রথম 'মাসিক মোহাম্মদী' পত্রিকায় প্রকাশিত হয়।
'চাঁদের অমাবস্যা' উপন্যাসটির রচয়িতা --
Correct Answer:
খ: সৈয়দ ওয়ালীউল্লাহ
Explanation:
'চাঁদের অমাবস্যা' উপন্যাসটির রচয়িতা -- সঠিক উত্তর সৈয়দ ওয়ালীউল্লাহ 'চাঁদের অমাবস্যা' উপন্যাসটির রচয়িতা - - সৈয়দ ওয়ালীউল্লাহ। সৈয়দ ওয়ালীউল্লাহ্ (আগস্ট ১৫, ১৯২২ - অক্টোবর ১০, ১৯৭১) আধুনিক বাংলা সাহিত্যের এক স্তম্ভপ্রতিম কথাশিল্পী। কল্লোল যুগের ধারাবাহিকতায় তার আবির্ভাব হলেও তিনি ইউরোপীয় আধুনিকতায় পরিশ্রুত নতুন কথাসাহিত্য বলয়ের শিলান্যাস করেন। তার কিছু উপন্যাস সম্পাদনা: লালসালু, শ্রাবণ ১৩৫৫/ জুলাই, ১৯৪৮; ঢাকা চাঁদের অমাবস্যা, ১৯৬৪; ঢাকা কাঁদো নদী কাঁদো, মে, ১৯৬৮; ঢাকা
'আলালের ঘরের দুলাল ' উপন্যাসটির রচয়িতা--
Correct Answer:
খ: প্যারীচাঁদ মিত্র
Explanation:
'আলালের ঘরের দুলাল ' উপন্যাসটির রচয়িতা-- সঠিক উত্তর প্যারীচাঁদ মিত্র 'আলালের ঘরের দুলাল ' উপন্যাসটির রচয়িতা - - প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্র (২২শে জুলাই, ১৮১৪ - ২৩শে নভেম্বর, ১৮৮৩) বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক; ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। আলালের ঘরের দুলাল (তার শ্রেষ্ঠ এবং বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস)। ১৮৫৮ খ্রি. প্রকাশিত এই উপন্যাসটির অন্যতম প্রধান চরিত্র ঠকচাচা । উল্লেখ্য যে এখানে তিনি যে কথ্য ভাষা ব্যবহার করেছিলেন তা আলালী ভাষা নামে পরিচিতি লাভ করেছে। এই গ্রন্থটি ইংরেজিতেও অনুবাদ করা হয়েছিল The spoiled child নামে।
'অপু' কোন উপন্যাসের চরিত্র?
Correct Answer:
ক: পথের পাঁচালী
Explanation:
'অপু' কোন উপন্যাসের চরিত্র? সঠিক উত্তর পথের পাঁচালী 'অপু' পথের পাঁচালী উপন্যাসের চরিত্র। পথের পাঁচালী হলো প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস। বাংলার গ্রামে দুই ভাইবোন অপু আর দুর্গার বেড়ে ওঠা নিয়েই বিখ্যাত এই উপন্যাস। এই উপন্যাসের ছোটদের জন্য সংস্করণটির নাম আম আঁটির ভেঁপু। পরবর্তীকালে বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এই উপন্যাসটি অবলম্বনে পথের পাঁচালী (চলচ্চিত্র) নির্মাণ করেন যা পৃথিবী - বিখ্যাত হয়।
'বিরাজ বৌ' উপন্যাসের রচয়িতা--
Correct Answer:
ঘ: শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
Explanation:
'বিরাজ বৌ' উপন্যাসের রচয়িতা-- সঠিক উত্তর শরৎচন্দ্র চট্রোপাধ্যায় 'বিরাজ বৌ' উপন্যাসের রচয়িতা - - শরৎচন্দ্র চট্রোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৫ সেপ্টেম্বর ১৮৭৬ - ১৬ জানুয়ারি ১৯৩৮) ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক, ও গল্পকার। তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এবং বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক। তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনূদিত হয়েছে। বড়দিদি (১৯১৩), পল্লীসমাজ (১৯১৬), দেবদাস (১৯১৭), চরিত্রহীন (১৯১৭), শ্রীকান্ত (চারখণ্ডে ১৯১৭ - ১৯৩৩), দত্তা (১৯১৮), গৃহদাহ (১৯২০), পথের দাবী (১৯২৬), পরিণীতা (১৯১৪), শেষ প্রশ্ন (১৯৩১) ইত্যাদি শরৎচন্দ্র রচিত বিখ্যাত উপন্যাস।
'খোয়াবনামা' উপন্যাসের রচয়িতা কে ?
Correct Answer:
ঘ: আখতারুজ্জামান ইলিয়াস
Explanation:
'খোয়াবনামা' উপন্যাসের রচয়িতা কে ? সঠিক উত্তর আখতারুজ্জামান ইলিয়াস আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাসঃ চিলে কোঠার সেপাই, খোয়াবনামা।
কোনটি ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস?
Correct Answer:
ক: আরেক ফাল্গুন
Explanation:
কোনটি ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস? সঠিক উত্তর আরেক ফাল্গুন আরেক ফাল্গুন জহির রায়হান রচিত ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস। বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় এ উপন্যাস টি রচিত হয়।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?
Correct Answer:
ক: ইছামতি
Explanation:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? সঠিক উত্তর ইছামতি সৈয়দ মুজতবা আলী রচিত ছোট গল্প হচ্ছে ময়ুরকন্ঠী এবং গল্পমালা হচ্ছে ধূপছায়া। আবু জাফর শামসুদ্দীন রচিত উপন্যাস হচ্ছে সংকর কীর্তন। বিভূতিভূষণ রচিত উপন্যাস ইছামতী।
'কাশবনের কন্যা' উপন্যাস কার লেখা?
Correct Answer:
গ: শামসুদ্দীন আবুল কালাম
Explanation:
'কাশবনের কন্যা' উপন্যাস কার লেখা? সঠিক উত্তর শামসুদ্দীন আবুল কালাম 'কাশবনের কন্যা' উপন্যাস শামসুদ্দীন আবুল কালামের লেখা। শামসুদ্দীন আবুল কালাম (ইংরেজি: Shamsuddin Abul Kalam, (১৯২৬ - ১০ জানুয়ারি, ১৯৯৭) বাংলা সাহিত্যের বাংলাদেশের কথাসাহিত্যিক ও উপন্যাসিক। তিনি ১৯২৬ সালের আগস্ট মাসে বরিশাল জেলার নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পদার্থবিদ অধ্যাপক এ. এম. হারুন - অর - রশিদ - এর মামা। তার উল্লেখযোগ্য উপন্যাসসমূহ সম্পাদনা: আলমনগরের উপকথা (১৯৫৪) কাশবনের কন্যা (The Girl in the Reeds, ১৯৫৪) দুই মহল (Two Mansions, ১৯৫৫) কাঞ্চনমালা (The gold necklace, ১৯৫৬) জীবনকাব্য (The Parts of Life, ১৯৫৬) জায়জংগল (The Wilderness, ১৯৭৮)
শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি?
Correct Answer:
ক: বড়দিদি
Explanation:
শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি? সঠিক উত্তর বড়দিদি শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি। বড়দিদি (প্রকাশকাল: সেপ্টেম্বর, ১৯১৩) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম প্রকাশিত উপন্যাস। এই উপন্যাসে মোট দশটি পরিচ্ছেদ রয়েছে। ১৩১৪ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে ভারতী পত্রিকার সম্পাদিকা সরলা দেবী লাহোর থেকে কলকাতা ফিরে পত্রিকার ভার সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের ওপর অর্পণ করেন। তার আগ্রহে বৈশাখ, জ্যৈষ্ঠ ও আষাঢ় সংখ্যায় তিন ভাগে বড়দিদি প্রকাশিত হয়। প্রথম দুই সংখ্যায় লেখক হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম ঊহ্য রাখা হলে এই লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের কি না তা নিয়ে বিভ্রান্তি তৈরী হয়। আষাঢ় সংখ্যায় বড়দিদির লেখক হিসেবে শরৎচন্দ্রের নাম প্রকাশ করা হয়। ১৯১৩ খ্রিষ্টাব্দে যমুনা পত্রিকার সম্পাদক ফণীন্দ্রনাথ পাল শরৎচন্দ্রের নিষেধ সত্ত্বেও এই উপন্যাস পুস্তকাকারে প্রকাশ করেন।
মতিন ও কমল নামের চরিত্রকে কেন্দ্র করে একটি শিশুর আত্মানুসন্ধান প্রকাশিত হয় হুমায়ূন আহমেদের কোন উপন্যাসে?
Correct Answer:
ঘ: কে কথা কয়
Explanation:
মতিন ও কমল নামের চরিত্রকে কেন্দ্র করে একটি শিশুর আত্মানুসন্ধান প্রকাশিত হয় হুমায়ূন আহমেদের কোন উপন্যাসে? সঠিক উত্তর কে কথা কয় মতিন ও কমল নামের চরিত্রকে কেন্দ্র করে একটি শিশুর আত্মানুসন্ধান প্রকাশিত হয় হুমায়ূন আহমেদের কে কথা কয় উপন্যাসের। কে কথা কয় (২০০৬) – উপন্যাস – হুমায়ূন আহমেদ প্রথম প্রকাশ – একুশের বইমেলা ২০০৬ ।
'বিশ শতকের মেয়ে'--- উপন্যাসটির রচয়িতা কে?
Correct Answer:
ক: ড. নীলিমা ইব্রাহিম
Explanation:
'বিশ শতকের মেয়ে'--- উপন্যাসটির রচয়িতা কে? সঠিক উত্তর ড. নীলিমা ইব্রাহিম 'বিশ শতকের মেয়ে' - উপন্যাসটির রচয়িতা ডঃ নীলিমা ইব্রাহিম । তাঁর রচিত অন্যান্য উপন্যাস হলো - এক পথ দুই বাঁক, কেয়া - বন সঞ্চারিণী ও বহ্নিবলয়। রোকিয়া সাখাওয়াত হোসেন রচিত উল্লেখযোগ্য উপন্যাস 'পদ্মরাগ '। সেলিনা হোসেন রচিত উল্লেখযোগ্য উপন্যাস ;জলোচ্ছ্বাস , হাঙ্গর নদী গ্রেনেড পোকামাকড়ের ঘরবসতি ।
গৃহদাহ উপন্যাসের নায়িকার নাম কী?
Correct Answer:
ক: অচলা
Explanation:
গৃহদাহ উপন্যাসের নায়িকার নাম কী? সঠিক উত্তর অচলা অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ উপন্যাসের নায়িকার নাম'' অচলা '' এই উপন্যাসের দুটি নায়কের মধ্যে একজনের নাম সুরেশ অপরজনের নাম মহিম। সঠিক উত্তর - অচলা.।
নিচের কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনিমূলক উপন্যাস ?
Correct Answer:
গ: শ্রীকান্ত
Explanation:
নিচের কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনিমূলক উপন্যাস ? সঠিক উত্তর শ্রীকান্ত ৪ খণ্ডে বিন্যস্ত শ্রীকান্ত হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্ম - জীবনীমূলক উপন্যাস। এ উপন্যাসের প্রধান চরিত্রগুলোর নাম হচ্ছে - রাজলক্ষ্মী, শ্রীকান্ত, ইন্দ্রনাথ অভয়া, কমললতা ও সুনন্দা।
'খরলা' উপন্যাসটি কার লেখা?
Correct Answer:
খ: প্রেমেন্দ্র মিত্র
Explanation:
'খরলা' উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর প্রেমেন্দ্র মিত্র খরলা উপন্যাসের লেখক প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র কল্লোল যুগের বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি কবি, ছোট গল্পাকার, চিত্রপরিচালক এবংঔপন্যাসিক। বাংলা সাহিত্যে তার সৃষ্ট জনপ্রিয় চরিত্র গুলো হলো - ঘনাদা, মেজ কর্তা, মামা বাবু ইত্যাদি।
'আরেক ফাল্গুন' উপন্যাসের বিষয়বস্তু কি?
Correct Answer:
খ: ভাষা আন্দোলন
Explanation:
'আরেক ফাল্গুন' উপন্যাসের বিষয়বস্তু কি? সঠিক উত্তর ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও ১৯৫৫ সালে ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় জহির রায়হান ‘আরেক ফাল্গুন’ (১৯৬৮) উপন্যাস রচনা করেন। ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ সাল পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, মুনিম, আসাদ, সালমা, রসুল চরিত্রের প্রেম - প্রণয় ইত্যাদি উপন্যাসটির মূল বিষয়।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ”কৃষ্ণকান্তের উইল” উপন্যাসের প্রধানদুটি চরিত্রের নাম---
Correct Answer:
ক: গোবিন্দলাল ও রোহিনী
Explanation:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ”কৃষ্ণকান্তের উইল” উপন্যাসের প্রধানদুটি চরিত্রের নাম--- সঠিক উত্তর গোবিন্দলাল ও রোহিনী বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের চরিত্রঃ রোহিনী, গোবিন্দলাল, ভ্রমর। এতে ত্রিভুজ প্রেমের গল্প ফুটে উঠেছে।
জহির রায়হানের “আরেক ফাল্গুন” উপন্যাসটির পটভূমিকা হল----
Correct Answer:
গ: একুশে ফেব্রুয়ারীর ভাষা আন্দোলন
Explanation:
জহির রায়হানের “আরেক ফাল্গুন” উপন্যাসটির পটভূমিকা হল---- সঠিক উত্তর একুশে ফেব্রুয়ারীর ভাষা আন্দোলন জহির রায়হানের “আরেক ফাল্গুন” উপন্যাসটির পটভূমিকা হল - একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন। জহির রায়হানের 'আরেক ফাল্গুন' উপন্যাসের পটভূমি কাহলো একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন। বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতা এ তিনি এ উপন্যাস রচনা করেন। তার উল্লেখযোগ্য উপন্যাস হলো : শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, বরফ গলা নদী।
বিদ্রোহী বালিকা বধু ’জমিলা’ কোন উপন্যাসের চরিত্র?
Correct Answer:
খ: লালসালু
Explanation:
বিদ্রোহী বালিকা বধু ’জমিলা’ কোন উপন্যাসের চরিত্র? সঠিক উত্তর লালসালু বিদ্রোহী বালিকা বধূ জামিলা চরিত্রটি 'লালসালু' উপন্যাসের। সৈয়দ ওয়ালীউল্লাহ বিখ্যাত উপন্যাস লালসালু ধর্মের নামে মানুষকে শোষণ করার চিত্র ফুটে উঠেছে। এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র : মজিদ, খালেক বেপারী, রহিমা, আমেনা, আক্কাস, তাহেরের বাপ, হাসুনির মা ইত্যাদি।
”বিষাদ সিন্ধু” উপন্যাসের নায়ক-
Correct Answer:
ঘ: ইমাম হোসেন
Explanation:
”বিষাদ সিন্ধু” উপন্যাসের নায়ক- সঠিক উত্তর ইমাম হোসেন ”বিষাদ সিন্ধু” উপন্যাসের নায়ক - এজিদ হযরত মুহাম্মদ (স:) এর দৌহিত্র হোসেনের সঙ্গে দামেস্ক অধিপতি মুয়াবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা - প্রান্তরে রক্তক্ষয়ী যুদ্ধ এবং হোসেনের করুণ পরিণতি বিষাদ সিন্ধু উপন্যাসের মূল বিষয়। ইসলামিক ভাবে নায়ক ইমাম হোসেন। কিন্তু সাহিত্যিক বিচারে এজিদ ই নায়ক। মীর মোশাররফ হোসেন এজিদ কেই নায়ক দেখিয়েছে।
কোনটি শরৎচন্দ্র রচিত উপন্যাস?
Correct Answer:
ক: দেনাপাওনা
Explanation:
কোনটি শরৎচন্দ্র রচিত উপন্যাস? সঠিক উত্তর দেনাপাওনা শরৎচন্দ্র রচিত উপন্যাস দেনাপাওনা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ খ্রিস্টাব্দের ১৫ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সি বিভাগের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় ও মাতার নাম ভুবনমোহিনী দেবী। তাঁর অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনূদিত হয়েছে। বড়দিদি, পল্লীসমাজ, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, দত্তা, গৃহদাহ, পথের দাবী, পরিণীতা, শেষ প্রশ্ন ইত্যাদি শরৎচন্দ্র রচিত বিখ্যাত উপন্যাস। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার দরুন তিনি ‘অপরাজেয় কথাশিল্পী’ নামে খ্যাত। তাঁর সাহিত্যকর্মকে ঘিরে ভারতীয় উপমহাদেশে এ পর্যন্ত প্রায় পঞ্চাশটি চলচ্চিত্র বিভিন্ন ভাষায় তৈরি হয়েছে। তার মধ্যে ‘দেবদাস‘ উপন্যাসটি বাংলা, হিন্দি এবং তেলেগু ভাষায় আটবার তৈরি হয়।
উপন্যাস কোন যুগের সৃষ্টি ?
Correct Answer:
গ: আধুনিক যুগের
Explanation:
উপন্যাস কোন যুগের সৃষ্টি ? সঠিক উত্তর আধুনিক যুগের উপন্যাস আধুনিক যুগের সৃষ্টি। আধুনিক যুগ: মূলত বাংলা সাহিত্যে আধুনিক যুগ নিয়ে মত পার্থক্য থাকলেও, মোটামুটি ভাবে ১৭৬০ খ্রীষ্টাব্দে ভারত চন্দ্রের মৃত্যুর পর থেকেই বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূত্রপাত বলে নানা সমালোচক মতপ্রকাশ করেছেন। ১৮৩৮ সালে জন্মগ্রহণকারী বঙ্কিম মাত্র চব্বিশ বছর বয়সে ১৮৬২ সালে একটি উপন্যাস লেখার কাজ শুরু করেছিলেন, ঐ বছরই এক ইংরেজ নারী হানা ক্যাথেরিন মুলেন্স ফুলমণি ও করুণার বিবরণ নামের একটি উপন্যাস প্রকাশ করেছিলেন তা দেখেই অনুপ্রাণিত হয়েছিলেন বঙ্কিম এবং ১৮৫৮ সালে প্রকাশিত হয় প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল উপন্যাস যেটা ছিলো একজন বাঙালি রচিত প্রথম বাংলা ভাষার উপন্যাস। বঙ্কিমের প্রথম উপন্যাসের খসড়া শেষ হতে হতে তিন বছর লেগে যায় এবং তিনি ১৮৬৫ সালে দুর্গেশনন্দিনী নামের একটি উপন্যাস প্রকাশ করতে সক্ষম হন।
”গৃহদাহ”উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি?
Correct Answer:
ক: সুরেশ ও অচলা
Explanation:
”গৃহদাহ”উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি? সঠিক উত্তর সুরেশ ও অচলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রিভুজ প্রেমের চিত্র সম্বলিত উপন্যাস 'গৃহদাহ'। এই উপন্যাসের প্রধান চরিত্র গুলো হলো - সুরেশ অচলা ও মহিম। নগেন্দ্রনাথ ও কোন দিনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ এবং গোবিন্দলাল ও রোহিনী কৃষ্ণকান্তের উইল উপন্যাসের চরিত্র। মধুসূদন ও কুমুদিনী চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাসের চরিত্র।
মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?
Correct Answer:
ঘ: খ ও গ
Explanation:
মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? সঠিক উত্তর খ ও গ সৈয়দ শামসুল হকের "নিষিদ্ধ লেবানন ও আল মাহমুদের " উপদেশ " দুটি উপন্যাসই মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা। মুক্তিযুদ্ধ ভিত্তিক আরে কয়েকটি উপন্যাস হলো - রাইফেল রেটি আওরাত, নীল দংশন, জাহান্নাম হইতে বিদায়, আগুনের পরশমণি ইত্যাদি।
”ঠকচাচা” চরিত্রটি কোন উপন্যাসে বিদ্যমান?
Correct Answer:
ঘ: আলালের ঘরের দুলাল
Explanation:
”ঠকচাচা” চরিত্রটি কোন উপন্যাসে বিদ্যমান? সঠিক উত্তর আলালের ঘরের দুলাল 'ঠকচাচা' চরিত্রটি 'আলালের ঘরের দুলাল' উপন্যাসে বিদ্যমান। এছাড়া এ উপন্যাসের অন্যান্য চরিত্র - মতিলাল, বাঞ্ছারাম ,বাবু রাম বাবু। কাজী নজরুল ইসলাম রচিত 'মৃত্যুক্ষুধা ' উপন্যাসের প্রধান চরিত্র - মোয়াজ্জেম ও রুবি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'চোখের বালি ' উপন্যাসের মূল চরিত্র - মধূসূদন ও কুমুদিনী।
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস কোনটি?
Correct Answer:
গ: কাঁদো নদী কাঁদো
Explanation:
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস কোনটি? সঠিক উত্তর কাঁদো নদী কাঁদো সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস: লালসালু ১৯৪৮ চাঁদের অমাবস্যা ১৯৬৪ কাঁদো নদী কাঁদো ১৯৬৮ কদর্য এশীয় ২০০৬
কোনটি হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস?
Correct Answer:
ক: আনন্দ বেদনার কাব্য
Explanation:
কোনটি হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস? সঠিক উত্তর আনন্দ বেদনার কাব্য হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস - আনন্দ বেদনার কাব্য। বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ২০০৮ সালের মে মাসে। উপন্যাসটি বাংলা ভাষায় রচিত এবং বইটি ৬৩ পেজের।
'সূর্য দীঘল বাড়ি' উপন্যাসটি লিখেছেন--
Correct Answer:
খ: আবু ইসহাক
Explanation:
'সূর্য দীঘল বাড়ি' উপন্যাসটি লিখেছেন-- সঠিক উত্তর আবু ইসহাক "সূর্য দীঘল বাড়ি" - উপন্যাসটির রচয়িতা আবু ইসহাক। আবু ইসহাক একজন বাংলাদেশী গ্রন্থকার। তিনি ১৯৪৬ সালে মাত্র ২০ বছর বয়সে রচনা করেন তার বিখ্যাত উপন্যাস "সূর্য দীঘল বাড়ি" । এটি প্রকাশ করা হয় ১৯৫৫ সালে কলকাতা থেকে। এটি একটি সামাজিক উপন্যাস। তার উপন্যাসের এই কাহিনী অবলম্বনে ১৯৭৯ সালে একটি বাংলাদেশি চলচ্চিত্র নির্মিত হয়।
”কাঁদো নদী কাঁদো” উপন্যাসটি রচয়িতা কে?
Correct Answer:
খ: সৈয়দ ওয়ালীউল্লাহ
Explanation:
”কাঁদো নদী কাঁদো” উপন্যাসটি রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ ওয়ালীউল্লাহ 'কাঁদো নদী কাঁদো' (১৯৬৮) উপন্যাসটির রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ । লেখকের উল্লেখযোগ্য উপন্যাস হলো - লালসালু (১৯৪৮) , চাঁদের অমাবস্যা (১৯৬৪) । শওকত ওসমানের উল্লেখযোগ্য উপন্যাস ক্রীতদাসের হাসি (১৯৬২) । আখতারুজ্জামান ইলিয়াসের উল্লেখযোগ্য উপন্যাস চিলেকোঠার সেপাই (১৯৮৭) । আবু ইসহাকের উল্লেখযোগ্য উপন্যাস সূর্য দীঘল বাড়ি (১৯৫৫) ।
হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস কোনটি?
Correct Answer:
ক: নন্দিত নরকে
Explanation:
হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস কোনটি? সঠিক উত্তর নন্দিত নরকে নন্দিত নরকে বাংলাদেশের কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস। এর রচনাকাল ১৯৭০, এবং প্রকাশিত হয় ১৯৭২ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে অধ্যয়নকালে হুমায়ূন আহমেদ উপন্যাসটি রচনা করেন। এ সময় তিনি মোহসিন হলের আবাসিক ছাত্র ছিলেন। ১৯৭০ - এ লিখিত হলেও উপন্যাসটি ১৯৭১ - এর মুক্তিযুদ্ধের কারণে তখন প্রকাশিত হয় নি। বাংলাদেশ স্বাধীন হওয়ার অব্যবহিত পর ঢাকা থেকে প্রকাশিত মুখপত্র নামীয় একটি সংকলনে এ উপন্যাসটি প্রকাশ হওয়ার পর বিশিষ্ট বুদ্ধজীবী ও সাহিত্যিক আহমদ ছফা উপন্যাসটি পুস্তকাকারে প্রকাশের উদ্যোগ গ্রহণ করেন। এই উদ্যোগেরই ধারাবাহিকতায় ১৯৭২ এর শেষ দিকে খান ব্রাদার্স এ্যাণ্ড কোং উপন্যাসটি পুস্তকাকারে প্রকাশ করে।
'পথের পাঁচালী ' উপন্যাসের রচয়িতা --
Correct Answer:
ঘ: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Explanation:
'পথের পাঁচালী ' উপন্যাসের রচয়িতা -- সঠিক উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী - উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দোপাধ্যায়। বাংলার গ্রামে দুই ভাইবোন অপু ও দুর্গার বেড়ে ওঠা নিয়েই বিখ্যাত এই উপন্যাস। এই উপন্যাসের ছোটদের জন্য সংস্করণের নাম - আম আঁটির ভেঁপু। পরবর্তীকালে বিখ্যাত বাঙালি পরিচালক সত্যজিৎ রায় এই উপন্যাস অবলম্বনে পথের পাঁচালী চলচ্চিত্র নির্মণ করেন যা পৃথিবী বিখ্যাত হয়।
”চাঁদের অমাবস্যা” উপন্যাসটির রচয়িতা--
Correct Answer:
গ: সৈয়দ ওয়ালীউল্লাহ
Explanation:
”চাঁদের অমাবস্যা” উপন্যাসটির রচয়িতা-- সঠিক উত্তর সৈয়দ ওয়ালীউল্লাহ প্রখ্যাত ঔপন্যাসিক সৈয়দ ওয়ালীউল্লাহ বিষয়বস্তু নির্বাচনে এবং অভিনব আঙ্গিক প্রয়োগে বিশিষ্টতা দেখিয়েছেন বলে স্বল্পসংখ্যক গ্রন্থ রচনা করে ও বিশেষ খ্যাতির অধিকারী হয়েছিলেন। তার রচিত উপন্যাসসমূহ হলো লালসালু, চাঁদের অমাবস্যা , কাঁদো নদী কাঁদো । দার্শনিক চেতনাসমৃদ্ধ উপন্যাস হিসেবে এগুলো বিবেচ্য। ভাষার কারুকার্যে, দৃষ্টির তীক্ষ্ণতায়, আঙ্গিকের সুষ্ঠু। রুপায়ণে ও পটভূমির বৈচিত্র্যে লেখকের কৃতিত্ব বিদ্যমান। নাটক ও ছোটগল্প রচনায় তার সমান দক্ষতা ছিল।
'পথের দাবি' উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
ক: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
'পথের দাবি' উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপারাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস '' পথের দাবি '(১৯২৬)। ব্রিটিশ শাসনের সমালোচনা করায় তৎকালীন সরকার এ উপন্যাসটি বাজেয়াপ্ত হয়েছিল। এ উপন্যাসের প্রধান চরিত্র - সাব্যসাচী।
ভাষা- আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?
Correct Answer:
ক: আরেক ফাল্গুন
Explanation:
ভাষা- আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি? সঠিক উত্তর আরেক ফাল্গুন আরেক ফাল্গুন - জহির রায়হান। জীবন ঘষে আগুন - হাসান আজিজুল হক। নন্দিত নরকে - - হুমায়ুন আহমেদ। পিঙ্গল আকাশ - শওকত আলী। কথাসাহিত্যিক জহির রায়হান রচিত ' আরেক ফাল্গুন' ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস।
ম্যাক্সিম গোর্কীর 'মা' উপন্যাস কোন ভাষায় রচিত?
Correct Answer:
খ: রুশ
Explanation:
ম্যাক্সিম গোর্কীর 'মা' উপন্যাস কোন ভাষায় রচিত? সঠিক উত্তর রুশ ম্যাক্সিম গোর্কীর " মা" উপন্যাস "রুশ" ভাষায়য় রচিত। "মা" রুশ কথাসাহিত্যিক ম্যাক্সিম গোর্কী রচিত একটি কালজয়ী উপন্যাস। এটি প্রথম প্রকাশিত হয় ১৯০৬ সালে। রুশ ভাষায় রচিত এই উপন্যাসটি পরবর্তীতে বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
'লালসালু' উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: সৈয়দ ওয়ালীউল্লাহ
Explanation:
'লালসালু' উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ ওয়ালীউল্লাহ "লাল সালু" - উপন্যাসের রচয়িতা বিখ্যাত কথা সাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ। তিনি ১৯৪৮ সালে "লাল সালু" রচনা করেন। গ্রাম বাংলার মানুষের অশিক্ষা - কুশিক্ষা এবং ধর্মীয় ভন্ডামির চিত্র হলো এ উপন্যাস এর মুল বিষয়।
'নবকুমার' কোন উপন্যাসের চরিত্র ?
Correct Answer:
ক: কপালকুণ্ডলা
Explanation:
'নবকুমার' কোন উপন্যাসের চরিত্র ? সঠিক উত্তর কপালকুণ্ডলা প্রদত্ত অপশন ৪ টির সবকয়টি উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার "কপাল কুন্ডলা" - উপন্যাসের প্রধান চরিত্র হলো - নবকুমার, মতিবিবি, কপালকুণ্ডলা।
কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস?
Correct Answer:
গ: লালসালু
Explanation:
কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস? সঠিক উত্তর লালসালু সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস - লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো।
কোন উপন্যাসটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় ?
Correct Answer:
ঘ: বিষের বাঁশি
Explanation:
কোন উপন্যাসটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় ? সঠিক উত্তর বিষের বাঁশি বিষের বাঁশি গ্রন্থের রচয়িতা - কাজী নজরুল ইসলাম। বিষের বাঁশি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। এই গ্রন্থে ২৭ টি কবিতা রয়েছে। কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্ত ৫ টি গ্রন্থের মধ্যে এটি অন্যতম। এটি প্রথম প্রকাশ করে " আগামী প্রকাশনী"। এটি নিষিদ্ধ করা হয় ১৯২৪ সালে।
'তেইশ নম্বর তৈলচিত্র' উপন্যাসটি কার লেখা?
Correct Answer:
খ: আলাউদ্দিন আল আজাদ
Explanation:
'তেইশ নম্বর তৈলচিত্র' উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর আলাউদ্দিন আল আজাদ তেইশ নম্বর তৈলচিত্র আলাউদ্দিনআল আজাদের উপন্যাস। এটি বসুন্ধরা নামে চলচ্চিত্রায়িত হয় । যা ১৯৭৭ সালে জাতীয় চলচিত্র পুরুস্কার পায় ।
'আনন্দমঠ' উপন্যাসটি কার লেখা?
Correct Answer:
ঘ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
'আনন্দমঠ' উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় এর। ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিতে সসন্ন্যাসী বিদ্রোহ এর ছায়া অবলম্বনে রচিত উপন্যাসটি ১৮৮২ সালে প্রকাশিত হয়।
'দুদিনের খেলাঘর' উপন্যাসটির রচয়িতা কে?
Correct Answer:
ক: আকবর হোসেন
Explanation:
'দুদিনের খেলাঘর' উপন্যাসটির রচয়িতা কে? সঠিক উত্তর আকবর হোসেন আকবর হোসেন একজন কথাশিল্পী। কাহিনীর উপাদেয়তা - ও বর্ণনায় তার রচিত উপন্যাস এ প্রেমের বিচিত্র কাহিনী বর্ণনা করা হয়েছে। সেগুলো হলো: দুদিনের খেলাঘর, অবাঞ্চিত, কি পাইনি, মোহমুক্তি, আলোছায়া প্রভৃতি।
প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি?
Correct Answer:
ক: আলালের ঘরের দুলাল
Explanation:
প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি? সঠিক উত্তর আলালের ঘরের দুলাল প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস - আলালের ঘরের দুলাল। আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস। প্যারীচাঁদ মিত্র এর ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। ১৮৫৮ সালে তিনি এই উপন্যাস রচনা করেন। কলকাতার ততৎকালীন সমাজ এর প্রধান বিষয় বস্তু। ঠকচাচা এর প্রধান চরিত্র।
'বরফগলা নদী' উপন্যাসটির রচয়িতা কে?
Correct Answer:
গ: জহির রায়হান
Explanation:
'বরফগলা নদী' উপন্যাসটির রচয়িতা কে? সঠিক উত্তর জহির রায়হান চলচ্চিত্র পরিচালক, উপন্যাসিক ও গল্পকার জহির রায়হান রচিত উপন্যাস 'বরফ গলা নদী'। উপন্যাসটি ১৯৬৯ সালে প্রকাশিত হয়। এটি প্রথমে উত্তরণ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। উপন্যাসের বিষয়বস্তু শহরে নিম্নমধ্যবিত্ত পরিবারের কাহিনী নিয়ে আবর্তিত হয়েছে।
'বিশ শতকের মেয়ে' উপন্যাসটির রচয়িতা কে?
Correct Answer:
ক: ড. নীলিমা ইব্রাহিম
Explanation:
'বিশ শতকের মেয়ে' উপন্যাসটির রচয়িতা কে? সঠিক উত্তর ড. নীলিমা ইব্রাহিম "বিশ শতকের মেয়ে " - উপন্যাসটির রচয়িতা - ড.নীলিমা ইব্রাহীম। তিনি হলেন বাংলাদেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী। তিনি ১৯৭৪ - ৭৫ সালে বাংলা একাডেমীর অবৈতনিক মহাপরিচালক ছিলেন। তার উল্লেখযোগ্য উপন্যাস : বিশ শতকের মেয়ে, এক পথ দুই বাক, বহ্নিবলয় ইত্যাদি।