Rabindranath Tagore MCQs
Showing 50 questions (Total: 232)
শেষের কবিতা -
Correct Answer:
ঘ: রবীন্দ্রনাথের উপন্যাস
Explanation:
শেষের কবিতা - সঠিক উত্তর রবীন্দ্রনাথের উপন্যাস 'শেষের কবিতা 'রবীন্দ্রনাথ ঠাকুরের রোমান্টিক কাব্য উপন্যাস । এ উপন্যাসের বিষয়বস্তু পুরুষ ও নারীর অবিরোধে একসঙ্গে দুজনকে ভালোবাসা। এ উপন্যাসে অমিত - লাবণ্য, কেতকী - শোভনলাল চরিত্রের মাধ্যমে প্রেমের বিচিত্র বিকাশ দেখানো হয়েছেন।
"রক্তকরবী" কি?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথের নাটক
Explanation:
"রক্তকরবী" কি? সঠিক উত্তর রবীন্দ্রনাথের নাটক 'রক্তকবরী' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি সাংকেতিক নাটক। নাটকটি ১৯২৬ সালে 'প্রবাসী' পত্রিকায় প্রকাশিত হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
Correct Answer:
গ: বসন্ত
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? সঠিক উত্তর বসন্ত বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ঋতুনাট্য। ১৩২৯ বঙ্গাব্দের ১০ ফাল্গুন নাটকটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। এটি একটি পালাগান এবং নাটকের আঙ্গিকে রচিত রবীন্দ্রনাথের প্রথম পালাগান। এটি কবির প্রথম ঋতুনাট্যও বটে। নাটকের বিষয়বস্তু বসন্তের আগমন ও বিদায়। নাটকে ব্যবহৃত গানগুলি গীতবিতান গীতিসংকলনের প্রকৃতি পর্যায়ের বসন্ত উপপর্যায়ের অন্তর্গত। রবীন্দ্রনাথ নাটকটি উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামের উদ্দেশ্যে। পরে এই নাটকটি ঋতু - উৎসব (১৯২৬) সংকলন গ্রন্থে সংকলিত হয়।
রবীন্দ্রনাথ নোবেল পুরষ্কার পান-
Correct Answer:
ক: ১৯১৩ সালে
Explanation:
রবীন্দ্রনাথ নোবেল পুরষ্কার পান- সঠিক উত্তর ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান ১৯১৩ সালে তার 'গীতাঞ্জলি' ও অন্যান্য কাব্য থেকে কিছু কবিতার ইংরেজি অনুবাদ 'Song Offerings' গ্রন্থের জন্য।
বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক-----
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক----- সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বাংলায় টিএস ইলিয়টের কবিতা অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। টি এস এলিয়ট - এর The Journey of the Magi কবিতার অনুবাদ করা হয়েছিলো। রবীন্দ্রনাথ তার "পুনশ্চ" কাব্যে "তীর্থযাত্রী" কবিতা নামে এটি সংকলন করেছিলেন।
'শেষের কবিতা' রবীন্দ্রনাথ রচিত-----
Correct Answer:
গ: উপন্যাসের নাম
Explanation:
'শেষের কবিতা' রবীন্দ্রনাথ রচিত----- সঠিক উত্তর উপন্যাসের নাম রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, চোখের বালি, চার অধ্যায় ইত্যাদি। উপন্যাসের চরিত্রঃঃ অমিত লাবন্য
'ছবি ' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রহন্থের অন্তর্ভুক্ত ?
Correct Answer:
গ: বলাকা
Explanation:
'ছবি ' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রহন্থের অন্তর্ভুক্ত ? সঠিক উত্তর বলাকা বলাকা কাব্যগ্রন্থের প্রকাশকাল ১৯১৬ খ্রিষ্টাব্দ। গ্রন্থটি কবি উৎসর্গ করেছিলেন উইলিয়াম পিয়রসনকে। ১৯১৫ - ১৬ সালে কবির কাব্যগ্রন্থ নামক কাব্যসংকলনেও এটি অন্তর্ভুক্ত হয়। এটি রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থে দেখা যায় পূর্ববর্তী গীতাঞ্জলি - পর্বের ঈশ্বরানুভূতি ও অতীন্দ্রিয় চেতনা থেকে মুক্ত হয়ে কবি একটি স্বতন্ত্র জগৎ সৃষ্টি করেছেন। "যৌবনের জয়গান, চলমান বিশ্বের অনিঃশেষ যাত্রা, ভাষার বর্ণাঢ্য উজ্জ্বলতা ও ছন্দের অপ্রতিহত প্রবাহ বলাকার বৈশিষ্ট্য।" এই কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলি হল "সবুজের অভিযান", "শঙ্খ", "ছবি", "শা - জাহান", "বলাকা" ইত্যাদি।
রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুস্কারর লাভ করেন--
Correct Answer:
খ: ১৯১৩ সালে
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুস্কারর লাভ করেন-- সঠিক উত্তর ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ই মে, ১৮৬১ - ৭ই আগস্ট, ১৯৪১) (২৫শে বৈশাখ, ১২৬৮ - ২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ)ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান[ যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
বাংলাদেশ ছাড়া আর কোন দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের গান জাতীয় সংগীত হিসেবে নির্বাচিত করেছে?
Correct Answer:
খ: ভারত
Explanation:
বাংলাদেশ ছাড়া আর কোন দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের গান জাতীয় সংগীত হিসেবে নির্বাচিত করেছে? সঠিক উত্তর ভারত ভারতের জাতীয় সঙ্গীত 'জনগণমন' এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর । তার রচিত এ গানটি ১৯১২ সালে প্রকাশিত হয় । ১৯৫০ সালে ভারত 'জনগণমন' গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করে। অন্যদিকে 'আমার সোনার বাংলা' বাংলাদেশের জাতীয় সঙ্গীত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত গান। এই গান রাষ্ট্রীয় উপলক্ষসমূহে বিধি অনুসারে গাওয়া হয় বা এর সঙ্গীত বাজানো হয়। জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানসমূহেও এই গান গাওয়া হতে পারে। স্কুলে ক্লাস শুরুর আগে, এসেম্বিলিতে জাতীয় সঙ্গীত গাওয়ার রীতি আছে । জাতীয় সঙ্গীত জাতীয় পতাকার মতোই একটি স্বাধীন জাতির শ্রদ্ধা ও গৌরবের বস্তু। জাতীয় সঙ্গীতে একটি জাতির আশা, আকাঙক্ষা ও গৌরববোধ প্রতিফলিত হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন
Correct Answer:
খ: গীতাঞ্জলি
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন সঠিক উত্তর গীতাঞ্জলি গীতাঞ্জলি হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কাব্যগ্রন্থ। এই বইয়ে মোট ১৫৭টি গীতিকবিতা সংকলিত হয়েছে। কবিতাগুলি ব্রাহ্ম - ভাবাপন্ন ভক্তিমূলক রচনা। এর বেশিরভাগ কবিতাতেই রবীন্দ্রনাথ নিজে সুরারোপ করেছিলেন। ১৯০৮ - ০৯ সালে বিভিন্ন পত্রপত্রিকায় এই কবিতাগুলি প্রকাশিত হয়। এরপর ১৯১০ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়।১৯১২ সালে রবীন্দ্রনাথের সং অফারিংস (ইংরেজি: Song Offerings) কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এতে গীতাঞ্জলি ও সমসাময়িক আরও কয়েকটি কাব্যগ্রন্থের কবিতা রবীন্দ্রনাথ নিজে অনুবাদ করে প্রকাশ করেন। ১৯১৩ সালে ইংরেজি কাব্যগ্রন্থটির জন্য রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।২০১০ সালে গীতাঞ্জলি প্রকাশের শতবর্ষ - পুর্তি উপলক্ষে কলকাতা মেট্রোর নাকতলা স্টেশনটির নামকরণ করা হয় "গীতাঞ্জলি মেট্রো স্টেশন"।রচনা১৯০৮ সালের পূজার ছুটিতে রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে গিয়েছিলেন। ছুটির পর ফিরে শান্তিনিকেতনে একটানা পাঁচ মাস ছিলেন। এই সময় তিনি তার বিখ্যাত শান্তিনিকেতন প্রবন্ধ গ্রন্থটি রচনা করেন। পরের বছর বর্ষা ও শরৎ কালে তিনি কিছুদিন শিলাইদহে গিয়েছিলেন। ফিরে কিছুদিন কলকাতায় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কাটান। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কবিতা ও গানগুলি শিলাইদহ, শান্তিনিকেতন ও কলকাতায় রচিত হয়। জানা যায়, রবীন্দ্রনাথ এই সময় কঠোর নিরামিশাষী ছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুরের আশ্রম পরিচালনার আদেশগুলি এই সময় তিনি কঠোরভাবে মেনে চলতেন। এমনকি অসুস্থতার সময় ডাক্তার আমিষ খাওয়ার পরামর্শ দিলেও, তিনি তা শোনেননি।গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনার প্রসঙ্গে রবীন্দ্র - গবেষক সুকুমার সেন লিখেছেন:উৎসর্গ' আর 'খেয়া'র সময়ে গান লেখা চলিয়াছিল প্রচুর। ইতিমধ্যে (১৩১৪ সালের মাঝামাঝি) কনিষ্ঠ পুত্রের [শমীন্দ্রনাথ ঠাকুর (১৮৯৬ - ১৯০৭)] আকস্মিক মৃত্যুতে কবিধর্ম কিছুদিনের মতো যেন বিচলিত হইল। তখন শোকবেদনার উৎসাহ হইল এক অভিনব ভক্তিরসে। তাহার মুখ্য প্রকাশ 'গীতাঞ্জলি'তে (১৩১৭)।রবীন্দ্র - জীবনীকার প্রভাতকুমার মুখোপাধ্যায়ের মতে:প্রায়শ্চিত্ত' [১৯০৯] নাটক লিখতে লিখতে অনেকগুলি গান লিখলেন [রবীন্দ্রনাথ] - তার কয়েকটির মধ্যে 'গীতাঞ্জলি' পর্বের পদধ্বনি শোনা গেল। জীবন গভীর একটা রসের স্তরে প্রবেশ করছে, গানগুলি তারই আগমনী।ইংরেজি অনুবাদরবীন্দ্রনাথ ঠাকুর নিজেই গীতাঞ্জলি - র কবিতা ও গানগুলি ইংরেজি ভাষায় অনুবাদ করার কাজ শুরু করেছিলেন। মূল বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত ৫৩টি গান সং অফারিংস সংকলনে প্রকাশিত হয়। তবে রবীন্দ্রনাথ নিজে সব কটি কবিতা ও গানের অনুবাদ করেননি। কয়েকটি অনুবাদ করেছিলেন ব্রাদার জেমস। ব্রিটিশ কবি ও অনুবাদক জো উইন্টার বাংলাভাষা শিখে মূল বাংলা গীতাঞ্জলি সর্বাংশে ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন। নিচে গীতাঞ্জলি কাব্যের ১২৫ সংখ্যক গানটি উদ্ধৃত করা হল: “ আমার এ গান ছেড়েছে তার সকল অলংকার তোমার কাছে রাখেনি আর সাজের অহংকার। অলংকার যে মাঝে প’ড়ে মিলনেতে আড়াল করে, তোমার কথা ঢাকে যে তার মুখর ঝংকার। তোমার কাছে খাটে না মোর কবির গরব করা– মহাকবি, তোমার পায়ে দিতে চাই যে ধরা। জীবন লয়ে যতন করি যদি সরল বাঁশি গড়ি, আপন সুরে দিবে ভরি সকল ছিদ্র তার। ” রবীন্দ্রনাথের করা ইংরেজি অনুবাদে এটি হয়েছে (Gitanjali, verse VII) "My song has put off her adornments. She has no pride of dress and decoration. Ornaments would mar our union; they would come between thee and me; their jingling would drown thy whispers." "My poet's vanity dies in shame before thy sight. O master poet, I have sat down at thy feet. Only let me make my life simple and straight, like a flute of reed for thee to fill with music." গীতাঞ্জলি: সং অফারিংসগীতাঞ্জলি: সং অফারিংস - এর প্রথম ম্যাকমিলান সংস্করণের প্রচ্ছদ, ১৯১৩গীতাঞ্জলি: সং অফারিংস (ইংরেজি: Gitanjali - Song Offerings) ইংরেজি ভাষায় অনূদিত রবীন্দ্রনাথের প্রথম সংকলনগ্রন্থ। এর কবিতাগুলি পাশ্চাত্যে খুবই সমাদৃত হয়। কিন্তু গ্রন্থদুটির নাম অভিন্ন হলেও ইংরেজি গীতাঞ্জলিতে বাংলা গীতাঞ্জলি'র একচ্ছত্র আধিপত্য নেই। রবীন্দ্রনাথ বাংলা গীতাঞ্জলি'র ১৫৭টি গান/কবিতা থেকে ইংরেজি গীতাঞ্জলিতে (Song Offerings) মাত্র ৫৩টি স্থান দিয়েছেন। বাকি ৫০টি বেছে নিয়েছেন গীতিমাল্য, নৈবেদ্য, খেয়া, শিশু, কল্পনা, চৈতালি, উৎসর্গ, স্মরণ ও অচলায়তন থেকে। গীতিমাল্য থেকে ১৬টি, নৈবেদ্য থেকে ১৫টি, খেয়া থেকে ১১টি, শিশু থেকে ৩টি, কল্পনা থেকে ১টি, চৈতালি থেকে ১টি, উৎসর্গ থেকে ১টি, স্মরণ থেকে ১টি এবং অচলায়তন থেকে ১টি কবিতা/গান নিয়ে তিনি ইংরেজি গীতাঞ্জলির বিন্যাস করেছেন। অর্থাৎ ইংরেজি গীতাঞ্জলিতে তিনি মোট ৯টি গ্রন্থের কবিতা বা গানের সন্নিবেশ ঘটিয়েছেন।অনুবাদের ইতিহাস১৯১২ খ্রিষ্টাব্দের শুরুর দিকে রবীন্দ্রনাথের জাহাজযোগে লন্ডন যাওয়ার কথা ছিল। যাত্রার পূর্বে তিনি অর্শ রোগের কারণে অসুস্থ হয়ে পড়েন এবং পদ্মা নদীতে নৌকায় বিশ্রাম নিতে শুরু করেন। এ সময় তিনি তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে সহজ ইংরেজিতে অনুবাদ শুরু করেন। পরবর্তীকালে গীতাঞ্জলি ৫৩টি এবং গীতিমাল্য, নৈবেদ্য, খেয়া প্রভৃতি আরো নয়টি কাব্যগন্থ থেকে ৫০টি - সর্বমোট ১০৩টি কবিতার অনুবাদ নিয়ে একটি পাণ্ডুলিপি তৈরি করেন। এই পাণ্ডুলিপি সঙ্গে করে রবীন্দ্রনাথ ২৭ মে ১৯১২ বোম্বাই বন্দর থেকে বিলেত যাত্রা করেন। যাত্রকালে আরো কিছু কবিতা অনুবাদ করে সংযোজন করেন। তিনি লন্ডনে পৌঁছান ১৬ জুন। এ সময় উইলিয়াম রোটেনস্টাইনের সঙ্গে সাক্ষাৎ হয় এবং পাণ্ডুলিপিটি তাকে দেয়া হয়। তিনি টাইপ করিয়ে পাণ্ডুলিপিটি কবি ইয়েটস সহ আরো কয়েকজন কাব্যবোদ্ধাকে প্রদান করেন। ১৯১২ খ্রিষ্টাব্দের শেষের দিকে লন্ডনে ইন্ডিয়া সোসাইটি কর্তৃক গ্রন্থটি প্রকাশিত হয়। সঙ্গ অফরিংস - এর ভূমিকা লিখেছিলেন স্বয়ং কবি ইয়েটস্। এ ভূমিকাটি ছিল একই সঙ্গে আন্তরিক ও যথেষ্ট প্রশস্তিতমূলক।নিজ অনুবাদে রবীন্দ্রনাথ বেশ স্বাধীনতা নিয়েছিলেন। আক্ষরিক তো নয়ই বরং ভাবানুবাদেরও বেশি ; কখনো কবিতাংশ সংক্ষেপিত করা হয়েছে কখনো বা স্রেফ ভাবার্থ করা হয়েছে ; কেবল কবিতার ভাবসম্পদ অক্ষত রাখা হয়েছে। পুস্তকাকারে প্রকাশ কালে কবি ইয়েটস কিছু সম্পাদনার কাজ করেছিলেন। ইংরেজিভাষী সমালোচকরা সানন্দে তার অনুবাদের উৎকর্ষ স্বীকার করেছেন। তবে এ উৎকর্ষর ক্রমাবনতি হয়েছিল বলে মনে করা হয়। রবীন্দ্রনাথের জীবদ্দশায় ইংরেজ পাঠক ও সমালোচক এবং রবি - জীবনীকার এডওয়ার্ড টম্পসন মন্তব্য করেছেন, "প্রথম দিকের অনুবাদ ছিল নিখুঁত ও মনোরম ; শেষের দিকে অযত্নে ও নৈমিত্তিকভাবে অনুবাদের কাজ সারা হয়েছে"। তবে স্বকৃত অনুবাদ নিয়ে স্বয়ং রবীন্দ্রনাথের মনেই দ্বিধা - দ্বন্দ্ব্ব ছিল। ইয়োরোপে যাওয়ার আগে তিনি অসুস্থ হয়ে পড়ে শিলাইদহে নীত হন, তখন সময় কাটানোর ছলেই তিনি গীতাঞ্জলি’র অনুবাদে হাত দেন। কিন্তু প্রিয় কবিতাগুলোর অনুবাদ তাঁর কাছে সন্তোষজনক মনে হয়নি, মনে হয়েছিল ‘school - boy exercise'।প্রকাশনা ইতিহাস১৯১২ খ্রিস্টাব্দে লন্ডনের ইন্ডিয়া সোসাইটি কর্তৃক গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। এই সংস্করণের মুদ্রণ সংখ্যা ছিল ৭৫০। মূল্য সাড়ে চার শিলিং। এবং আমেরিকায় সোয়া এক ডলার। এতে কবি ইয়েটস - এর ভূমিকা এবং রটেনস্টেইন অঙ্কিত কবির একটি পেন্সিল স্কেচ প্রতিকৃতি সংযোজন করা হয়। পরে ম্যাকমিলান কোম্পানী এই গ্রন্থের দ্বিতীয় সংস্করণ একযোগে লন্ডন ও নিউ ইয়র্ক থেকে প্রকাশ করে। মূল্য কমিয়ে রাখা হয় ইংল্যান্ডে সাড়ে চার শিলিং এবং আমেরিকায় সোয়া এক ডলার। উল্লেখ্য যে ১৯১৮ খ্রিস্টাব্দে ম্যাকমিলান কোম্পানী কর্তৃক প্রকাশিত সংস্করণটিকে প্রামাণ্য ধরা হয়। ১৯১৯ খ্রিস্টাব্দে প্রকাশিত দি রেমিনিসেন্স অনুবাদ গ্রন্থটির শেষে প্রদত্ত বিজ্ঞাপন থেকে দেখা যায় যে ততোদিনে "স্যার রবীন্দ্রনাথ ঠাকুর" - এর গীতাঞ্জলি - র সাঁইত্রিশ সহস্রতম মুদ্রণ বাজারে ছাড়া হয়েছে।ইয়েটস - এর ভূমিকাএই সংকলন গ্রন্থটির ভূমিকা লিখেছিলেন ইংরেজ কবি ডব্লু বি ইয়েটস।পাশ্চাত্যে সমালোচনাগীতাঞ্জলি: দ্য সং অফারিংস প্রকাশনার পর লন্ডনের পত্র - পত্রিকায় আলোচনা - সমালোচনা মুদ্রিত হয়। লন্ডনে রথেনস্টাইনের বাসগৃহে কবি ইয়েটস্ যেদিন বন্ধু - বান্ধবকে গীতাঞ্জলি থেকে পাঠ করে শুনিয়েছিলেন সেদিন ঐ আসরে কবি মে সিনক্লেয়ার উপস্থিত ছিলেন। রবীন্দ্রনাথের কবিতায় অভিভূত হয়ে তিনি নিঃসংকোচে লিখেছিলেন : “রবীন্দ্রনাথের কবিতায় মানুষের সাধারণ আবেগমথিত নিবেদনের মিলন হয়েছে এমন এক সঙ্গীত ও ছন্দে যা সুইনবার্নসুইনবার্নের চেয়েও পরিশীলীত। এমন এক সঙ্গীত ও ছন্দ যা পশ্চিমী শ্রোতার কাছে অচিন্তনীয়, যাতে আছে শেলীর অপার্থিব চেতনা, অদ্ভুত সূক্ষ্মতা ও তীব্রতা.... এবং তা এমন সহজিয়া রীতিতে যাতে এই যাদুকরী - আবেশকেও মনে হয় পৃথিবীর সবচে’ স্বাভাবিক রূপবন্ধ। মিল্টনও না, সে মানুষের হৃদয়ের তুলনায় বড় বেশি জাঁকালো ; ওয়ার্ডসওয়ার্থও নয়, সে বড় সূক্ষ্ম আর অন্তর্লীন .... এমনকি দান্তেও নয় যদিও তিনি বাংলার এই মরমিয়া কবির খুব কাছাকাছি।”দি টাইমস্ - এর সুবিখ্যাত সাহিত্য - সাময়িকী যা টাইমস লিটারেরী সাপ্লিমেন্ট (টিএলএস) নামে খ্যাত তার ৭ নভেম্বর ১৯১২ সংখ্যায় (পৃ. ৪৯২) প্রকাশিত আলোচনাটিই প্রথম মুদ্রিত গ্রন্থালোচনা। তখনো রবীন্ত্রনাথ নোবেল পুরস্কার লাভ করেনি নি। আলোচনাটির শুরুতে বলা হয়েছে, "যে - কোনো শিল্পের অধোগতির কারণ হলো বিষয় - বস্তুর দীনতা, আর ব্যক্তিকেন্দ্রিকতার আদি স্তর থেকে সার্বজনীনতার পর্যায়ে উত্তরণের প্রয়োজনীয় মননশক্তি যদি না থাকে তাহলে কবিতা সবসময়ই এই দীনতায় আক্রান্ত হবে। যে - সমাজে ভাববাদিতা বিপুলভাবে বর্তমান, সে - সমাজে প্রাণময় শিল্প হিসেবে বেঁচে থাকতে হ’লে কবিতাকে উৎক্রান্তি সাধন করতেই হবে। তা’ না হ’লে, শিল্পের খাতিরে, কবি - শক্তি পর্যবসিত হবে অচল মননশীলতায়, ব্যর্থ হবে নিছক বিদগ্ধ ব্যতিরেকে অন্য কারো মনে সাড়া জাগাতে। ভাবকে জয় করতে না - পারলে ভাবের কাছে পর্যদুস্ত কাব্য পরিণত হ’বে গদ্যে। অতীতে কবিতা যেমন ঘটনা - আলোড়িত আবেগের বাহন হয়েছে, তেমনি (এখন) কবিতাকে লিখতে হবে কী ক’রে ফুটিয়ে তোলা যায় ভাবোৎসারিত আবেগ ; আর তা’ করতে যেয়ে কবিতাকে সেই কবিতাই থাকতে হ’বে যার রয়েছে প্রৌঢ় সাংগীতিকতা, উপমা - অলংকার আর নিষ্কম্প্র মূল্যবোধ। আর এই সমস্যাতেই এ যুগের কবিতা আক্রান্ত্র, এর অস্তিত্ব বিপন্ন ; এবং অবাক হওয়ার কিছু নেই যে ইয়েটস সাহেব সেই ভারতীয় কবির রচনাকে সানন্দে সম্ভাষণ জানাবেন যিনি অনায়াসে ঐ সমস্যাটির সমাধান করেছেন বলে মনে হয়, যেভাবে হাজার বছর আগে চীনা চিত্রকলা রাহুমুক্ত হয়েছিল।"এথেমিয়াম পত্রিকায় লেখা হয়েছিল, "তাঁর (রবীন্দ্রনাথের) কবিতামালায় এমন এক স্নিগ্ধ প্রশান্তি রয়েছে যার শিক্ষা পশ্চিমের অশান্ত - চিত্ত মানুষের বড় দরকার।"টি. ডব্লু. রলেস্টন ১১০০ শব্দের দীর্ঘ প্রবন্ধে লিখেছিলেন, "জীবনের মৌল বিষয়ের সঙ্গে এই কবিতাগুলি এতো ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট যে এর চেতনা, এবং এমনকি, এর বাকপ্রতিমার একটি বিশ্বজনীন তাৎপর্য রয়েছে।দি নেশান পত্রিকায় লেখা হয়েছিল, "ভুলে যাও ইয়েটস্ - এর তদ্বির, ভুলে যাও যে ‘এটি সাহিত্য - বিশ্বের একটি শীর্ষ - ঘটনা’, এবং (তবু) গীতাঞ্জলি’তে পাবে প্রণয়াকুল হেমন্তের নিখাদ পুষ্পকোরক যাতে রয়েছে (মানুষের) সনাতন বিশ্বাসের ইঙ্গিত।নোবেল পুরস্কার প্রাপ্তি১৯১৩ খ্রিষ্টাব্দে এই গ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। ইংরেজ লেখক এবং রয়্যাল সোসাইটির সদস্য স্টার্জ মুর নোবেল পুরস্কারের জন্য রবীন্দ্রনাথকে মনোনয়ন দিয়েছিলেন। এই মনোনয়ন সুইডিশ একাডেমীকে বিস্মিত করেছিল। তবে একাডেমীর সদস্য পার হলস্টর্ম রবীন্দ্রনাথের ব্যাপারে উৎসাহী ছিলেন। রবীন্দ্রনাথের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ফরাসি লেখক এমিল ফগ। তবে আরেকজন একাডেমী সদস্য ভার্নার লন হেইডেনস্টাম রবীন্দ্রনাথের পক্ষে প্রশস্তিপূর্ণ এমন জোরালো ও লিখিত বক্তব্য দেন যাতে সকল সংশয়ের অবসান হয় এবং রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ১৯১৩ খ্রিষ্টাব্দের ১০ নভেম্বর বুধবার সাহিত্যে নোবেল ঘোষণা করা হয়। পর দিন খবরটি ইংল্যান্ডের বিভিন্ন পত্র - পত্রিকায় মুদ্রিত হয় ; কিন্তু তা বিলম্বে কলকাতায় পৌঁছে। ১৫ নভেম্বর সন্ধ্যায় তারবার্তার মাধ্যমে খবর আসে যে রবীন্দ্রনাথকে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। গীতাঞ্জলি (১৯১২) সহ সেই সময় সামান্য যে কিছু রবীন্দ্ররচনার অনুবাদ পাশ্চাত্য পাঠক মহলে পরিচিতি লাভ করেছিল, পুরস্কারের ঘোষণাপত্রে সেসবের ভূয়সী প্রশংসা করে সুইডিশ আকাদেমি।সূত্র উইকিপিডিয়া
রবীন্দ্রনাথের "শেষের কবিতা" কোন ধরনের গ্রন্থ?
Correct Answer:
গ: উপন্যাস
Explanation:
রবীন্দ্রনাথের "শেষের কবিতা" কোন ধরনের গ্রন্থ? সঠিক উত্তর উপন্যাস শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। রবীন্দ্রনাথের চিত্রসৃষ্টি পর্যায়ের দ্বিতীয় উপন্যাস (প্রথমটি যোগাযোগ) এটি। ১৯২৭ সাল (১৩৩৪ বঙ্গাব্দের ভাদ্র) থেকে ১৯২৮ সাল (১৩৩৪ বঙ্গাব্দের চৈত্র) অবধি প্রবাসীতে ধারাবাহিকভাবে রচনাটি প্রকাশিত হয়।
কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়?
Correct Answer:
খ: ১৯৬১
Explanation:
কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়? সঠিক উত্তর ১৯৬১ ০১। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম - ১৮৬১ সালে । ০২। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম - শতবার্ষিকী পালিত হয় - ১৯৬১সালে । ০৩। রবীন্দ্রনাথ ঠাকুর সালে প্রথম কাব্যগ্রন্থ রচনা করেন - ১৮৮০সালে । ০৪। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম - বৌঠাকুরানির হাট । ০৫। ভানুসিংহ কার ছদ্মনাম - রবীন্দ্রনাথ ঠাকুর ।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো -----
Correct Answer:
গ: ভানুসিংহ ঠাকুর
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো ----- সঠিক উত্তর ভানুসিংহ ঠাকুর ভানুসিংহ ঠাকুরের পদাবলী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ কৈশোর ও প্রথম যৌবনে "ভানুসিংহ" ছদ্মনামে বৈষ্ণব কবিদের অনুকরণে কিছু পদ রচনা করেছিলেন। ১৮৮৪ সালে সেই কবিতাগুলিই ভানুসিংহ ঠাকুরের পদাবলী নামে প্রকাশিত হয়। কবিতাগুলি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে বিভিন্ন সময়ে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
‘শর্মিলী’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের নায়িকা?
Correct Answer:
ক: দুইবোন
Explanation:
‘শর্মিলী’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের নায়িকা? সঠিক উত্তর দুইবোন ‘শর্মিলী’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দুইবোন উপন্যাসের নায়িকা ।রবীন্দ্রনাথের চোখে নারী যেমন সবসময় অনন্য মর্যাদায় উন্নীত, তেমনি তাঁর সূক্ষ্ম পর্যবেক্ষনশীল দৃষ্টিশক্তিও নারীকে বিচার করেছে নিজস্ব মহিমায়;"দুই বোন" উপন্যাসটিতে তারই প্রতিফলন সুস্পষ্ট। লেখক নারীকে বর্ণনা করতে গিয়ে বলেছেন যে নারী জাতি দুপ্রকারের - এক হল মায়ের জাত আর অপরটি প্রিয়ার জাত। শর্মিলা আর ঊর্মিমালা কে নিয়ে উপন্যাসের কাহিনী আবর্তিত হয়েছে। ঋতুর সাথেও নারীকে তুলনা করে লেখক বলেছেন যে যে মায়ের জাত সে হল বর্ষা ঋতু আর প্রিয়ার জাত হল বসন্ত ঋতু। পারিবারিক আধারে আপন মনঃস্তত্ব জাহির করেছেন লেখক।
রবীন্দ্রনাথ ঠাকুরের 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতায় কবির উপলব্ধি হচ্ছে -----
Correct Answer:
ক: ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ----- সঠিক উত্তর ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময় ১৮৮৩ সালে প্রভাতসংগীত কাব্যটির প্রকাশ। এ কাব্যগ্রন্থের কবিতায় হচ্ছে ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’। শৈশব থেকে কবি হওয়ার বাসনা ধরে সংশোধিত হতে হতে তিনি প্রভাতসংগীতের কাছে পৌঁছে যান। এ কাব্যগ্রন্থের কবিতা ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতাটি তার কাব্যচর্চার সার্থক সৃষ্টি বলেই তিনি মতামত ব্যক্ত করে গেছেন। কবিতাটিতে বাইরের জিনিসকে অন্তরে এবং তার রসায়নই যে এই কবিতার মূল নির্যাস তা তার চিত্তের উচ্ছ্বাস থেকেই বোঝা যায়। এ কবিতায় কবি যেন গ্রহীতা আর প্রকৃতি হচ্ছে দাতা। প্রকৃতির অকৃপণ দান কবি আনন্দচিত্তে গ্রহণ করেছেন। ১৮৮৩ সাল কবির জীবনে দুটি কারণে স্মরণীয় একটি ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতার গ্রন্থভুক্তি এবং প্রকাশ অপরটি তার বিয়ে। ১৮৮৩ সালের ডিসেম্বর মাসে বাইশ বছর আট মাস বয়সে কবি রবীন্দ্রনাথের বিয়ে হয়।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কোনটি?
Correct Answer:
ক: ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ
Explanation:
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কোনটি? সঠিক উত্তর ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ই মে, ১৮৬১ - ৭ই আগস্ট, ১৯৪১) (২৫শে বৈশাখ, ১২৬৮ - ২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে প্রথাগত বিদ্যালয় - শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। ১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা - এ তার "অভিলাষ" কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান। ১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তার পত্নীবিয়োগ হয়। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ - বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন। কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন। ১৯২১ সালে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন।১৯২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। দীর্ঘজীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্বভ্রাতৃত্বের বাণী প্রচার করেন। ১৯৪১ সালে দীর্ঘ রোগভোগের পর কলকাতার পৈত্রিক বাসভবনেই তার মৃত্যু হয়।রবীন্দ্রনাথের কাব্যসাহিত্যের বৈশিষ্ট্য ভাবগভীরতা, গীতিধর্মিতা চিত্ররূপময়তা, অধ্যাত্মচেতনা, ঐতিহ্যপ্রীতি, প্রকৃতিপ্রেম, মানবপ্রেম, স্বদেশপ্রেম, বিশ্বপ্রেম, রোম্যান্টিক সৌন্দর্যচেতনা, ভাব, ভাষা, ছন্দ ও আঙ্গিকের বৈচিত্র্য, বাস্তবচেতনা ও প্রগতিচেতনা। রবীন্দ্রনাথের গদ্যভাষাও কাব্যিক। ভারতের ধ্রুপদি ও লৌকিক সংস্কৃতি এবং পাশ্চাত্য বিজ্ঞানচেতনা ও শিল্পদর্শন তার রচনায় গভীর প্রভাব বিস্তার করেছিল। কথাসাহিত্য ও প্রবন্ধের মাধ্যমে তিনি সমাজ, রাজনীতি ও রাষ্ট্রনীতি সম্পর্কে নিজ মতামত প্রকাশ করেছিলেন। সমাজকল্যাণের উপায় হিসেবে তিনি গ্রামোন্নয়ন ও গ্রামের দরিদ্র মানুষ কে শিক্ষিত করে তোলার পক্ষে মতপ্রকাশ করেন। এর পাশাপাশি সামাজিক ভেদাভেদ, অস্পৃশ্যতা, ধর্মীয় গোঁড়ামি ও ধর্মান্ধতার বিরুদ্ধেও তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। রবীন্দ্রনাথের দর্শনচেতনায় ঈশ্বরের মূল হিসেবে মানব সংসারকেই নির্দিষ্ট করা হয়েছে; রবীন্দ্রনাথ দেববিগ্রহের পরিবর্তে কর্মী অর্থাৎ মানুষ ঈশ্বরের পূজার কথা বলেছিলেন। সংগীত ও নৃত্যকে তিনি শিক্ষার অপরিহার্য অঙ্গ মনে করতেন। রবীন্দ্রনাথের গান তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তার রচিত আমার সোনার বাংলা ও জনগণমন - অধিনায়ক জয় হে গানদুটি যথাক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় সংগীত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৫ খ্রিস্টাব্দে কলকাতায় রবীন্দ্রনাথ জন্ম ৭ মে ১৮৬১ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা, ব্রিটিশ ভারত (অধুনা পশ্চিমবঙ্গ, ভারত) মৃত্যু ৭ আগস্ট ১৯৪১ (বয়স ৮০) জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা, ব্রিটিশ ভারত (অধুনা পশ্চিমবঙ্গ, ভারত) সমাধিস্থল কলকাতা ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর (ভণিতা) পেশা কবি ঔপন্যাসিক নাট্যকার প্রাবন্ধিক দার্শনিক সঙ্গীতজ্ঞ চিত্রশিল্পী গল্পকার ভাষা বাংলা, ইংরেজি নাগরিকত্ব ব্রিটিশ ভারতীয় সময়কাল বঙ্গীয় নবজাগরণ সাহিত্য আন্দোলন প্রাসঙ্গিক আধুনিকতা উল্লেখযোগ্য রচনাবলি গীতাঞ্জলি (১৯১০), রবীন্দ্র রচনাবলী "গোরা" "আমার সোনার বাংলা" "ঘরে বাইরে" উল্লেখযোগ্য পুরস্কার সাহিত্যে নোবেল পুরস্কার (১৯১৩) দাম্পত্যসঙ্গী মৃণালিনী দেবী (বি. ১৮৭৩–১৯০২) আত্মীয় ঠাকুর পরিবার স্বাক্ষর সুত্রঃ ইউকিপিডিয়া
কোনটি রবীন্দ্রনাথের রচনা?
Correct Answer:
ক: চতুরঙ্গ
Explanation:
কোনটি রবীন্দ্রনাথের রচনা? সঠিক উত্তর চতুরঙ্গ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'চতুরঙ্গ' (১৯১৬) একটি উপন্যাস। তার অন্যান্য উল্লেখ্যযোগ্য উপন্যাস হলো - ' গোরা' (১৯১০) , 'ঘরে - বাইরে' (১৯১৬) , 'শেষের কবিতা' (১৯২৯) ইত্যাদি।
রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কত সালে ?
Correct Answer:
ঘ: ১৯১৩
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কত সালে ? সঠিক উত্তর ১৯১৩ রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। বিখ্যাত আইরিশ সাহিত্যিক WB Yeats গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ Song Offerings এর প্রস্তাবনা লিখেছেন। আর কবি নিজেই গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদ করেছিলেন 1912 সালে। নোবেল কমিটি তাদের পর্যবেক্ষণে Songs Offerings সম্পর্কে বলেছেন “কাব্যের অতি উচ্চমানের সংবেদনশীল, পরিশুদ্ধ ও সৌন্দর্য্যমণ্ডিত পংক্তির জন্য, যার মাধ্যমে তিনি অত্যন্ত দক্ষতার সাথে তার কাব্যিক চিন্তা - চেতনা নিজস্ব ইংরেজি শব্দে প্রকাশ করতে সমর্থ হয়েছেন, যা পশ্চিমা সাহিত্যেরই একটি অংশ হিসেবে পরিগণিত হয়েছে। "
পদাবলী লিখেছেন-
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
পদাবলী লিখেছেন- সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রাধা - কৃষে।ঞর জীবন অবলম্বন করে যে ধারনাটিসবাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে সেটা হলো পদাবলী বা পদাবলী কাব্য । প্রশ্নে উল্লিখিত চারজনের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরই পদাবলীর রচনা করেছেন, যার নাম ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’, যা তিনি ব্রজবুলি ভাষায় রচনা করেন । বৈষ্ঞব পদাবলীর সৌন্দার্যে মুগ্ধ হয়ে তিনি এটি রচনা করেন । পদাবলীর প্রধান কবিদের মধ্যে রয়েছেন - বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দদাস প্রমূখ ।
কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয় ?
Correct Answer:
ক: ঘুম নেই
Explanation:
কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয় ? সঠিক উত্তর ঘুম নেই ঘুম নেই কাব্যগ্রন্থের লেখক সুকান্ত ভট্টাচার্যসুকান্ত ভট্টাচার্যের "ঘুমনেই" কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৫৭ সালে। রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ই মে, ১৮৬১ - ৭ই আগস্ট, ১৯৪১) (২৫শে বৈশাখ, ১২৬৮ - ২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে প্রথাগত বিদ্যালয় - শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। ১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা - এ তার "অভিলাষ" কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান। ১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তার পত্নীবিয়োগ হয়। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ - বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন। কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন। ১৯২১ সালে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন।১৯২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। দীর্ঘজীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্বভ্রাতৃত্বের বাণী প্রচার করেন। ১৯৪১ সালে দীর্ঘ রোগভোগের পর কলকাতার পৈত্রিক বাসভবনেই তার মৃত্যু হয়।রবীন্দ্রনাথের কাব্যসাহিত্যের বৈশিষ্ট্য ভাবগভীরতা, গীতিধর্মিতা চিত্ররূপময়তা, অধ্যাত্মচেতনা, ঐতিহ্যপ্রীতি, প্রকৃতিপ্রেম, মানবপ্রেম, স্বদেশপ্রেম, বিশ্বপ্রেম, রোম্যান্টিক সৌন্দর্যচেতনা, ভাব, ভাষা, ছন্দ ও আঙ্গিকের বৈচিত্র্য, বাস্তবচেতনা ও প্রগতিচেতনা। রবীন্দ্রনাথের গদ্যভাষাও কাব্যিক। ভারতের ধ্রুপদি ও লৌকিক সংস্কৃতি এবং পাশ্চাত্য বিজ্ঞানচেতনা ও শিল্পদর্শন তার রচনায় গভীর প্রভাব বিস্তার করেছিল। কথাসাহিত্য ও প্রবন্ধের মাধ্যমে তিনি সমাজ, রাজনীতি ও রাষ্ট্রনীতি সম্পর্কে নিজ মতামত প্রকাশ করেছিলেন। সমাজকল্যাণের উপায় হিসেবে তিনি গ্রামোন্নয়ন ও গ্রামের দরিদ্র মানুষ কে শিক্ষিত করে তোলার পক্ষে মতপ্রকাশ করেন। এর পাশাপাশি সামাজিক ভেদাভেদ, অস্পৃশ্যতা, ধর্মীয় গোঁড়ামি ও ধর্মান্ধতার বিরুদ্ধেও তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। রবীন্দ্রনাথের দর্শনচেতনায় ঈশ্বরের মূল হিসেবে মানব সংসারকেই নির্দিষ্ট করা হয়েছে; রবীন্দ্রনাথ দেববিগ্রহের পরিবর্তে কর্মী অর্থাৎ মানুষ ঈশ্বরের পূজার কথা বলেছিলেন। সংগীত ও নৃত্যকে তিনি শিক্ষার অপরিহার্য অঙ্গ মনে করতেন। রবীন্দ্রনাথের গান তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তার রচিত আমার সোনার বাংলা ও জনগণমন - অধিনায়ক জয় হে গানদুটি যথাক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় সংগীত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৫ খ্রিস্টাব্দে কলকাতায় রবীন্দ্রনাথ জন্ম ৭ মে ১৮৬১ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা, ব্রিটিশ ভারত (অধুনা পশ্চিমবঙ্গ, ভারত) মৃত্যু ৭ আগস্ট ১৯৪১ (বয়স ৮০) জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা, ব্রিটিশ ভারত (অধুনা পশ্চিমবঙ্গ, ভারত) সমাধিস্থল কলকাতা ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর (ভণিতা) পেশা কবি ঔপন্যাসিক নাট্যকার প্রাবন্ধিক দার্শনিক সঙ্গীতজ্ঞ চিত্রশিল্পী গল্পকার ভাষা বাংলা, ইংরেজি নাগরিকত্ব ব্রিটিশ ভারতীয় সময়কাল বঙ্গীয় নবজাগরণ সাহিত্য আন্দোলন প্রাসঙ্গিক আধুনিকতা উল্লেখযোগ্য রচনাবলি গীতাঞ্জলি (১৯১০), রবীন্দ্র রচনাবলী "গোরা" "আমার সোনার বাংলা" "ঘরে বাইরে" উল্লেখযোগ্য পুরস্কার সাহিত্যে নোবেল পুরস্কার (১৯১৩) দাম্পত্যসঙ্গী মৃণালিনী দেবী (বি. ১৮৭৩–১৯০২) আত্মীয় ঠাকুর পরিবার স্বাক্ষর সুত্রঃ ইউকিপিডিয়া
কবি কাজী নজরুল ইসলাম 'সঞ্চিতা' কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
কবি কাজী নজরুল ইসলাম 'সঞ্চিতা' কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর কবি কাজী নজরুল ইসলাম 'সঞ্চিতা' কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। সঞ্চিতা (কাব্যগ্রন্থ)সঞ্চিতা বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্য - সংকলন। এই গ্রন্থে ঊনআশিটি কবিতা ও সতেরোটি গান আছে। এর মধ্যে - ‘বিদ্রোহী’, ‘সর্বহারা’, ‘সাম্যবাদী’, ‘মানুষ’, ‘জীবন বন্দনা’, ‘খুকী ও কাঠবেড়ালী’, ‘চল্ চল্ চল্’ প্রভৃতি প্রধান।গ্রন্থটির উৎসর্গ পত্রে লেখা আছে: “বিশ্বকবিসম্রাট শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর শ্রীশ্রীচরণারবিন্দেষু”। সঞ্চিতা লেখক কাজী নজরুল ইসলাম দেশ ভারত, বাংলাদেশ ভাষা বাংলা ধরন কবিতা মিডিয়া ধরন মুদ্রিত গ্রন্থ পৃষ্ঠাসংখ্যা ১৭৮ (বাংলাদেশ সংস্করণ) এক নজরে - কাজী নজরুল ইসলাম জীবন পর্ব প্রাথমিক জীবন(১৮৯৯ - ১৯১৭) সৈনিক জীবন (১৯১৭–১৯২০) সাহিত্য জীবন (১৯২০–১৯৪২) অসুস্থতা (১৯৪২–১৯৭৬) দৃষ্টিভঙ্গি রাজনৈতিক মতাদর্শ সৃষ্টিকর্ম কবিতা অগ্নিবীণা (১৯২২) সঞ্চিতা (১৯২৫) ফনীমনসা (১৯২৭) চক্রবাক (১৯২৯) সাতভাই চম্পা (১৯৩৩) নির্ঝর (১৯৩৯) নতুন চাঁদ (১৯৩৯) মরুভাস্কর (১৯৫১) সঞ্চয়ন (১৯৫৫) নজরুল ইসলাম ইসলামী কবিতা (১৯৮২) কবিতা ও সংগীত দোলন - চাঁপা (১৯২৩) বিষের বাঁশি (১৯২৪) ভাঙ্গার গান (১৯২৪) ছায়ানট (১৯২৫) চিত্তনামা (১৯২৫) সাম্যবাদী (১৯২৬) পুবের হাওয়া (১৯২৬) সর্বহারা (১৯২৬) সিন্ধু হিন্দোল (১৯২৭) জিঞ্জীর (১৯২৮) প্রলয় শিখা (১৯৩০) শেষ সওগাত (১৯৫৮) সংগীত বুলবুল (১৯২৮) সন্ধ্যা (১৯২৯) চোখের চাতক (১৯২৯) নজরুল গীতিকা (১৯৩০) নজরুল স্বরলিপি (১৯৩১) চন্দ্রবিন্দু (১৯৩১) সুরসাকী (১৯৩২) বনগীতি (১৯৩১) জুলফিকার (১৯৩১) গুল বাগিচা (১৯৩৩) গীতি শতদল (১৯৩৪) সুর মুকুর (১৯৩৪) গানের মালা (১৯৩৪) স্বরলিপি (১৯৪৯) বুলবুল দ্বিতীয় ভাগ (১৯৫২) রাঙ্গা জবা (১৯৬৬) ছোট গল্প ব্যথার দান (১৯২২) রিক্তের বেদন (১৯২৫) শিউলি মালা (১৯৩১) উপন্যাস বাঁধন হারা (১৯২৭) মৃত্যুক্ষুধা (১৯৩০) কুহেলিকা (১৯৩১) নাটক ঝিলিমিলি (১৯৩০) আলেয়া (১৯৩১) পুতুলের বিয়ে (১৯৩৩) মধুমালা (১৯৬০) ঝড় (১৯৬০) পিলে পটকা পুতুলের বিয়ে (১৯৬৪) প্রবন্ধ এবং নিবন্ধ যুগবানী (১৯২৬) ঝিঙ্গে ফুল (১৯২৬) দুর্দিনের যাত্রী (১৯২৬) রুদ্র মঙ্গল (১৯২৭) ধূমকেতু (১৯৬১) অনুবাদ এবং বিবিধ রাজবন্দীর জবানবন্দী (১৯২৩) দিওয়ানে হাফিজ (১৯৩০) কাব্যে আমপারা (১৯৩৩) মক্তব সাহিত্য (১৯৩৫) রুবাইয়াৎ - ই - ওমর খৈয়াম (১৯৫৮) নজরুল রচনাবলী ১ - ৪ খন্ড (১৯৯৩) পরিচালিত চলচ্চিত্র ধূপছায়া বিদ্যাপতি(১৯৩৭) - কাহিনীকার সাপুড়ে (১৯৩৯) - কাহিনীকার সঙ্গীত পরিচালনা ও গীতিকার জামাই ষষ্ঠী (১৯৩১) পাতালপুরী (১৯৩৫) গৃহদাহ (১৯৩৬) গ্রহেরফের (১৯৩৭) বিদ্যাপতি(১৯৩৭) গোরা (১৯৩৮) হাল বাংলা (১৯৩৮) সাপুড়ে (১৯৩৯) রজতজয়ন্তী (১৯৩৯) নন্দিনী (১৯৪১) অভিনয় (১৯৪১) দিকশূল (১৯৪১) মদিনা (১৯৪১) চৌরঙ্গী (১৯৪২) দিলরুবা (১৯৪২) চলচ্চিত্র সংশ্লিষ্ঠতা ‘জ্যোৎস্নার রাত’ (১৯৩১) ‘প্রহ্লাদ’ (১৯৩১) ‘ঋষির প্রেম’ (১৯৩১) ‘বিষ্ণুমায়া’ (১৯৩২) ‘চিরকুমারী’ (১৯৩২) ‘কৃষ্ণকান্তের উইল’ (১৯৩২) ‘কলঙ্ক ভঞ্জন‘ (১৯৩২) ‘ধ্রুব‘ (১৯৩৩) ‘রাধাকৃষ্ণ’ (১৯৩৩) ‘জয়দেব’ (১৯৩৩) অভিযোজন বিদ্রোহী কবি নজরুল ইসলাম (তথ্যচিত্র) বিদ্রোহী কবি (তথ্যচিত্র) কাজী নজরুল ইসলাম (তথ্যচিত্র) - ভারত সরকার কবি নজরুল (তথ্যচিত্র) কাজী নজরুল ইসলাম (তথ্যচিত্র) - চ্যানেল ফোর নজরুল (তথ্যচিত্র) মৃত্যুক্ষুধা (ধারাবাহিক নাটক) জিনের বাদশাহ (চলচ্চিত্র) মেহের নেগার রাক্ষুসী (চলচ্চিত্র) লিচু চোর (চলচ্চিত্র) খুকি ও কাঠবিড়ালী (চলচ্চিত্র) মৃত্যুক্ষুধা (চলচ্চিত্র) ব্যথার দান (চলচ্চিত্র) পদ্মগোখরা (চলচ্চিত্র) স্থান আসানসোল ত্রিশাল কুমিল্লা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কাজী নজরুল বিশ্ববিদ্যালয় পরিবার প্রমীলা দেবী কাজী অনিরুদ্ধ কাজী সব্যসাচী অরিন্দম খালেদ খিলখিল কাজী কৃষ্ণ মোহাম্মদ স্মারক নজরুল ইন্সটিটিউট নজরুল একাডেমি বুলবুল ললিতকলা একাডেমি বাংলাদেশ নজরুল সেনা কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর কবি নজরুল মেট্রো স্টেশন কাজী নজরুল ইসলাম এভিনিউ কাজী নজরুল ইসলাম সরণি নজরুল চত্বর
কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?
Correct Answer:
ঘ: ঘরে-বাইরে
Explanation:
কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ? সঠিক উত্তর ঘরে-বাইরে ঘরে - বাইরে উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ।ঘরে বাইরে (উপন্যাস)ঘরে বাইরে (১৯১৬) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। এটি চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। উপন্যাসটি সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয় ১৯১৫ সালে। স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত এই উপন্যাসে একদিকে আছে জাতিপ্রেম ও সংকীর্ণ স্বাদেশিকতার সমালোচনা, অন্যদিকে আছে সমাজ ও প্রথা দ্বারা নিয়ন্ত্রিত নারী পুরুষের সম্পর্ক; বিশেষত পরস্পরের আকর্ষণ - বিকর্ষণের বিশ্লেষণ।বিষয়বস্তু - ঘরে বাইরেস্বামী নিখিলেশের প্রতি অনুরাগ সত্ত্বেও এই কাহিনীর নায়িকা বিমলা বিপ্লবী সন্দীপের দ্বারা তীব্রভাবে আকর্ষিত। একদিকে বাইরে জাতীয় আন্দোলনের উত্তেজনা অন্যদিকে তিনটি মানুষের জীবনে টানাপোড়ন - রাজনীতি ও ব্যক্তিগত জীবনের দ্বন্দ্ব এই দুই মিলে উপন্যাস।
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
Correct Answer:
খ: ১৯১৩
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? সঠিক উত্তর ১৯১৩ রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
অমিত ও লাবণ্য চরিত্র দুটির রচয়িতা কে?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
অমিত ও লাবণ্য চরিত্র দুটির রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর অমিত ও লাবণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস শেষের কবিতার দুটি চরিত্র। উপন্যাসের প্রধান বিষয়বস্তু হলো পুরুষ বা নারীর পক্ষে একসাথে দু'জনকে অবিরোধে ভালোবাসা সম্ভব এবং সে ভালোবাসা এক পাত্র সম্পর্কিত , অপর পাত্র নিঃসম্পর্কিত । লাবণ্য - অমিত রায় - কেতকী - শোভনলালের চরিত্রের মাধ্যমে এ উপন্যাসে প্রেমের বিচিত্র বিকাশ দেখানো হয়েছে।
শেষের কবিতার রচয়িতা কে?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
শেষের কবিতার রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষের কবিতা' (১৯২৮) একটি অসমাপ্ত ভালোবাসার গল্প! রঙমাখা ফ্যাশনের রুচিশীল ব্যক্তিত্ব মানুষের এক্সট্রাগুণের বহিঃপ্রকাশ ঘটায়। সমস্ত শেষের কবিতায় আমরা তাই দার্শনিক দৃষ্টি দান করি, মেনে নেয়া আর মনে নেয়ার মধ্য দিয়ে। শেষ জীবনে রবীন্দ্রনাথের কথাসাহিত্যে কিছু নতুনত্ব দেখা যায়।
' ভানুসিংহ' কার ছদ্মনাম?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
' ভানুসিংহ' কার ছদ্মনাম? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ১. ভানুসিংহ কার ছদ্মনাম - রবীন্দ্রনাথ ঠাকুর। ২. প্রমথ চৌধুরীর ছদ্মনাম - বীরবল। ৩. কিশোর কবি কার উপাধি? - সুকান্ত ভট্টাচার্য। ৪. কে শিশু সাহিত্যিক হিসেবে সমাদৃত? - হাবিবুর রহমান। ৫. বাংলা সাহিত্যে স্বভাব কবি হিসেবে পরিচিত - গোবিন্দচন্দ্র দাস। ৬. সমাজ ও সমাধান গ্রন্থটি কার লেখা? - মোহাম্মদ আকরাম খাঁ। ৭. বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে? - সুফিয়া কামাল। ৮. বাংলার নারী শিক্ষা প্রসারের অগ্রদূত - বেগম রোকেয়া। ৯. বাংলা সাহিত্যে "সাহিত্য বিশারদ" কার উপাধি? - আব্দুল করিম। ১০. বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর বলা হয় - সত্যেন্দ্রনাথ দত্তকে। ১১. বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় - বিহারীলাল চক্রবর্তীকে। ১২. পল্লীকবি উপাধি কার? - জসীমউদ্দিন। ১৩. বাংলা কবিতার আধুনিক প্রবর্তক কে? - মাইকেল মধুসূদন দত্ত। ১৪. অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম? - শরৎচন্দ্র চট্টপাধ্যায়। ১৫. সাহিত্য সম্রাট বলা হয় কাকে? - বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়কে।
‘বিসর্জন’ নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
‘বিসর্জন’ নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর “রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’ নাটকে বরাবর এই দুটি ভাবের বিরোধ বেধেছে - প্রেম আর প্রতাপ। রঘুপতির প্রভুত্বের ইচ্ছার সঙ্গে গোবিন্দমাণিক্যের প্রেমের শক্তির দ্বন্দ্ব বেধেছিল। রাজা প্রেমকে জয়যুক্ত করতে চান, রাজপুরোহিত নিজের প্রভুত্বকে। নাটকের শেষে রঘুপতিকে হার মানতে হয়েছিল। তাঁর চৈতন্য হল, বোঝবার বাধা দূর হল, প্রেম হল জয়যুক্ত। ” - বিশ্বভারতী গ্রন্থনবিভাগ এইভাবেই ‘বিসর্জন’ নাটকের পরিচয় তুলে ধরেছে।
পরে মাস-দেড়ে ভিটেমাটি ছেড়ে বাহির হইনু পথে- করিল ডিক্রি, সকলই বিক্রি মিথ্যা দেনার খতে।- পঙক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন কবিতার অংশ?
Correct Answer:
গ: দুই বিঘা জমি
Explanation:
পরে মাস-দেড়ে ভিটেমাটি ছেড়ে বাহির হইনু পথে- করিল ডিক্রি, সকলই বিক্রি মিথ্যা দেনার খতে।- পঙক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন কবিতার অংশ? সঠিক উত্তর দুই বিঘা জমি দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ব্যঙ্গাত্মক কবিতা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'কথা ও কাহিনী' নামক কাব্যগ্রন্থের একটি কবিতা। বাংলার গ্রামীণ সমাজের শ্রেণীবিভেদ আর দুর্বলের উপর সবলের অনাচার - অবিচার নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটি লিখেছেন। এই কবিতায় গরীব শ্রেণীর অসহায়ত্বের দিক দেখানো হয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস?
Correct Answer:
ক: শেষের কবিতা
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস? সঠিক উত্তর শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে - বৌ ঠাকুরাণীর হাট (১৮৮৩), রাজর্ষি (১৮৮৩), চোখের বালি (১৯০৩) , নৌকাডুবি (১৯০৬) , গোরা (১৯১০) , চতুরঙ্গ (১৯১৬), ঘরে বাইরে (১৯১৬) , যোগাযোগ (১৯২৯) , শেষের কবিতা (১৯২৯) ইত্যাদি।
'সঞ্চয়িতা' কোন কবির কাব্য সংকলন ?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'সঞ্চয়িতা' কোন কবির কাব্য সংকলন ? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১ - ১৯৪১ খ্রি.) অন্যতম কাব্য সংকলন হলো 'সঞ্চয়িতা' কবি সত্যন্দ্রনাথ দত্তের (১৮৮২ - ১৯২২ খ্রি.) উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো 'বেণু ও বীণা' কুহু ও কেকা', সন্ধিক্ষণ ' ইত্যাদি।বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের (১৮৯৯ - ১৯৭৬ খ্রি.) কাব্য সংকলন হলো 'সঞ্চিতা' ।পল্লীকবি জসীমউদ্দিনের (১৯০৩ - ১৯৭৬ খ্রি). কাব্য হলো 'রাখালী' 'বালুচর' ধানক্ষেত' 'মাটির কান্না' সুচয়নী' ও 'রুপবতী'।
পদাবলী লিখেছেন----
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
পদাবলী লিখেছেন---- সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রাধা - কৃষ্ণের জীবন অবলম্বন করে যে ধারাটি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে সেটা হলো পদাবলী বা পদাবলী কাব্য। প্রশ্নে উল্লিখিত চারজনের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরই পদাবলী' যা তিনি ব্রজবুলি ভাষায় রচনা করেন। বৈষ্ণব পদাবলীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি এটি রচনা করেন। পদাবলীর প্রধান কবিদের মধ্যে রয়েছেন - বিদ্যাপতি, চণ্ডীদাস , জ্ঞানদাস , গোবিন্দদাস প্রমুখ।
রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
Correct Answer:
ঘ: রক্তকরবী
Explanation:
রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? সঠিক উত্তর রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উল্লেখযোগ্য নাটকগুলো হলো 'চিত্রাঙ্গদা' (১২৯৯), 'প্রায়শ্চিত্ত ' (১৯০৯) , 'রাজা' (১৯১০), 'অচলায়তন' (১৯১১), 'ডাকঘর' (১৯১২), 'রক্তকরবী' (১৯২৪), 'তাসের দেশ ' (১৯৩৩), চণ্ডালিকা' (১৯৩৩) ইত্যাদি।
' শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ?
Correct Answer:
গ: সমাপ্তি
Explanation:
' শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ? সঠিক উত্তর সমাপ্তি সংলাপটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'সমাপ্তি ' ছোটগল্পের নায়িকা 'মৃন্ময়ী' সম্পর্কে লেখকের উক্তি।
রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
Correct Answer:
গ: ক্ষুধিত পাষাণ
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি? সঠিক উত্তর ক্ষুধিত পাষাণ অতিপ্রাকৃত শব্দের অর্থ অলৌকিক, অনৈসর্গিক, supernatural । রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পগুলোর বিষয়বস্তুর দিকে লক্ষ্য করলে দেখা যায় , তার গল্পে প্রেম, সামাজিক জীবনে সম্পর্ক বৈচিত্র্য, প্রকৃতির সঙ্গে মানবমনের নিগূঢ় অন্তরঙ্গযোগ ও অতিপ্রাকৃতের স্পর্শ। তার অতিপ্রাকৃত গল্পগুলো হলো - 'গুপ্তধন' 'জীবিত' ও মৃত' মণিহারা' ক্ষুধিত পাষাণ" 'নিশীথে' সম্পত্তি সমর্পণ' প্রভৃতি। অন্যদিকে 'একরাত্রি' নষ্টনীড় ' ও মধ্যবর্তিনী তার রচিত প্রেমবিষয়ক গল্প।
' একখানি ছোট ক্ষেত আমি একেলা' ---রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ?
Correct Answer:
ক: সোনার তরী
Explanation:
' একখানি ছোট ক্ষেত আমি একেলা' ---রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ? সঠিক উত্তর সোনার তরী 'একখানি ছোট ক্ষেত আমি একেলা ' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'সোনার তরী' কবিতার চরণ। 'সোনার তরী' কাব্যগ্রন্থের নামকবিতা হচ্ছে 'সোনার তরী' । অন্যদিকে মানসী, চিত্রা ও বলাকা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ।
রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল?
Correct Answer:
ক: খুলনার পিঠাভোগ
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল? সঠিক উত্তর খুলনার পিঠাভোগ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন - এর তথ্য অনুযায়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি নিবাস খুলনা জেলার রুপসা উপজেলার পিঠাভোগ গ্রামে খুলনা আঞ্চলিক প্রত্নতাত্ত্বিক অধিদফতর - এর পরীক্ষামূলক সমীক্ষায় পিঠাভোগ গ্রামে রবীন্দ্রনাথের পূর্বপুরুষের ভিটা ভিত্তি প্রস্তরের সন্ধান পাওয়া গেছে।]
রবীন্দ্রনাথ ঠাকুরের “উর্বশী” কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
Correct Answer:
খ: চিত্রা
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের “উর্বশী” কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? সঠিক উত্তর চিত্রা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘উর্বশী’ (২৩ অগ্রহায়ণ ১৩০২ বঙ্গাব্দ) কবিতাটি কবির ‘চিত্রা’ কাব্যগ্রন্থের অন্তর্গত। এ কাব্যগ্রন্থের অন্তর্গত আরো কয়েকটি কবিতার মধ্যে - সুখ, এবার ফিরাও মোরে, স্বর্গ হইতে বিদায়, বিজয়িনী, দিনশেষে, চিত্রা, সিন্ধুপারে প্রভৃতি প্রধান।
রবীন্দ্রনাথ "নাইট" উপাধি ত্যাগ করেন কোন সালে?
Correct Answer:
ঘ: ১৯১৯
Explanation:
রবীন্দ্রনাথ "নাইট" উপাধি ত্যাগ করেন কোন সালে? সঠিক উত্তর ১৯১৯ ১৯১৫ সালের ৩ জুন ব্রিটিশ সরকার কর্তৃক প্রদেয় ‘নাইটহুড’ বা স্যার উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৯ সালে বর্জন করেন। পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে প্রতিবাদে ঘৃণায় কবি ব্রিটিশদের প্রদেয় এ উপাধি বর্জন করেন।
কোনটি রবীন্দ্রনাথের রচনা নয়?
Correct Answer:
ঘ: বেহুলা
Explanation:
কোনটি রবীন্দ্রনাথের রচনা নয়? সঠিক উত্তর বেহুলা বেহুলা মনসামঙ্গল কাব্যের অন্যতম প্রধান চরিত্র, যাঁকে কেন্দ্র করে বাংলার লোকসমাজে প্রচলিত আছে এক জনপ্রিয় কাহিনী। মনসামঙ্গল কাব্য. বাংলা সাহিত্যে মঙ্গলকাব্য ধারার সবচেয়ে পুরাতন নিদর্শন হচ্ছে 'মনসামঙ্গল কাব্য'। কবি 'কানা হরিদত্ত' হচ্ছেন মনসামঙ্গল কাব্যের আদি কবি
রবীন্দ্রনাথ ঠাকুরের ' গীতাঞ্জলি' কাব্য প্রকাশিত হয় কত সনে?
Correct Answer:
ক: ১৯১০
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের ' গীতাঞ্জলি' কাব্য প্রকাশিত হয় কত সনে? সঠিক উত্তর ১৯১০ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 'গীতাঞ্জলি' কাব্যের মাধ্যমে বাংলা সাহিত্যকে বিশ্ববাসীর নিকট পরিচিত করেন। কাব্যগ্রন্থটি ১৯০৮ ও ১৯০৯ সালে রচিত এবং ১৯১০ সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার 'গীতাঞ্জলি' কাব্য ও অন্যান্য কাব্যের কিছু কবিতা 'Song Offerings' নামে প্রকাশ করে ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান।
রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস কোনটি?
Correct Answer:
খ: গোরা
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস কোনটি? সঠিক উত্তর গোরা ১৯১০ সালে রচিত 'গোরা' উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম এবং অনেকের মতে শ্রেষ্ঠ উপন্যাস। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে ব্রাহ্মসমাজ আন্দোলন, হিন্দু সংস্কার আন্দোলন, দেশপ্রেম, নারীমুক্তি, সামাজিক অধিকার আন্দোলনের প্রেক্ষাপটে এই উপন্যাস রচিত। এপিক উপন্যাস। রবীন্দ্রনাথের দীর্ঘতম উপন্যাস।
' আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।' ---রবীন্দ্রনাথের এ গানে ' নিছনি' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: পূজা অর্থে
Explanation:
' আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।' ---রবীন্দ্রনাথের এ গানে ' নিছনি' কী অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর পূজা অর্থে 'নিছনি শব্দের আভিধানিক অর্থ রুপ , লাবণ্য, উপহার, বেশিবিন্যাস , অর্ঘ্য, নিবেদন ইত্যাদি রবীন্দ্রনাথের এ গানে চরণতলে 'নিছনি ' শব্দটি অর্ঘ্য অর্থাৎ পূজা অর্থে ব্যবহৃত হয়েছে।
রবীন্দ্রনাথের প্রথম কাব্য-
Correct Answer:
খ: সন্ধা সঙ্গীত
Explanation:
রবীন্দ্রনাথের প্রথম কাব্য- সঠিক উত্তর সন্ধা সঙ্গীত রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ 'কবি কাহিনী' । প্রকাশকাল ১৮৭৮ । দ্বিতীয় কাব্যগ্রন্থ 'বনফুল'। প্রকাশকাল ১৮৮০ । তবে প্রশ্নে উল্লিখিত option - গুলোর মধ্যে সন্ধ্যা সঙ্গীত প্রকাশিত হয় ১৮৮২ খ্রিষ্টাব্দে , প্রভাত সঙ্গীত প্রকাশিত হয় ১৮৮৩ খ্রিষ্টাব্দে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?
Correct Answer:
গ: ভানুসিংহ
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? সঠিক উত্তর ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুর নয়টি ছদ্মনাম ব্যবহার করেছেন । যথা: 1)___ভানুসিংহ ঠাকুর ; 2)___অকপটচন্দ্র ভাস্কর; 3)___আন্নাকালী পাকড়াশী; 4)___দিকশূন্য ভট্টাচার্য; 5)___নবীন কিশোর শর্মণ ; 6)___ষষ্ঠীচরণ দেবশর্মা ; 7)___বানীবিনোদ বিদ্যাবিনোদ ; 8)___শ্রীমতী কনিষ্ঠা; 9)___শ্রীমতী মধ্যমা।
রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক কোন বইটি রচিত নয়?
Correct Answer:
খ: দোলনচাঁপা
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক কোন বইটি রচিত নয়? সঠিক উত্তর দোলনচাঁপা দোলনচাঁপা বিংশ শতাব্দির প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এটি ১৯২৩ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (আশ্বিন, ১৩৩০ বঙ্গাব্দ) আর্য পাবলিশি হাউস থেকে প্রকাশিত হয়।
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক নয়?
Correct Answer:
গ: দুই বোন
Explanation:
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক নয়? সঠিক উত্তর দুই বোন ‘দুই বোন’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি অন্যতম উপন্যাস। রাজা, তাসের দেশ, বাল্মীকি প্রতিভা, মায়ার খেলা, বিসর্জন, প্রায়শ্চিত্ত, অচলায়তন, ডাকঘর, ফাল্গুনি, রক্তকরবী, পরিত্রাণ, তপতী, বাশরী প্রভৃতি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অন্যতম নাটক। ‘চিরকুমার সভা’ (১৯২৬) কৌতুক নাটক।
২২শে শ্রাবণ কেন স্মরণীয়?
Correct Answer:
ক: কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস
Explanation:
২২শে শ্রাবণ কেন স্মরণীয়? সঠিক উত্তর কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্মঃ ২৫ শে বৈশাখ, ১২৬৮ মৃত্যুঃ ২২ শে শ্রাবণ, ১৩৪৮।২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে কবি গুরু জন্মগ্রহণ করেন। ১৯১৩ সালে তিনি ‘গীতাঞ্জলি’ ও অন্যান্য কাব্যের কয়েকটি কবিতার অনুবাদ Song Offerings - এর জন্য নোবেল পুরস্কার পান। ১৯৩০ সালে তিনি জার্মানিতে আইনস্টাইনের সাথে সাক্ষাৎ করেন। ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ১৯৪০ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে। ২২ শ্রাবণ ১৩৪৮ বা ৭ আগস্ট ১৯৪১ তিনি মৃত্যুবরণ করেন।
কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর?
Correct Answer:
গ: ঘরে-বাইরে
Explanation:
কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তর ঘরে-বাইরে ঘরে বাইরে (১৯১৬) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। এটি চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। উপন্যাসটি সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয় ১৯১৫ সালে। স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত এই উপন্যাসে একদিকে আছে জাতিপ্রেম ও সংকীর্ণ স্বাদেশিকতার সমালোচনা, অন্যদিকে আছে সমাজ ও প্রথা দ্বারা নিয়ন্ত্রিত নারী পুরুষের সম্পর্ক; বিশেষত পরস্পরের আকর্ষণ - বিকর্ষণের বিশ্লেষণ।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ কোনটি ?
Correct Answer:
ক: বনফুল
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ কোনটি ? সঠিক উত্তর বনফুল রবীন্দ্রনাথ প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবিকাহিনী (১৮৭৮) এবং দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ ‘বনফুল’ (১৮৮০)। তবে ‘বনফুল’ কাব্যগ্রন্থের কবিতা ১৮৭৬ সালে দুটি পত্রিকায় প্রকাশিত হওয়ায় অনেকে ‘বনফুল’ কে রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ বলে থাকেন।
রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে?
Correct Answer:
ক: ১৯১৯
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে? সঠিক উত্তর ১৯১৯ ১৯১৫ সালে তৎকালীন ভারত সরকার রবীন্দ্রনাথকে ‘স্যার’ বা নাইট’ উপাধি প্রদান করে। কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে তিনি ‘নাইট’ উপাধি ত্যাগ করেন।