Bengali novel MCQs
Showing 33 questions (Total: 383)
‘তিলোত্তমা’ কোন উপন্যাসের প্রান চরিত্র?
Correct Answer:
ঘ: দুর্গেশ নন্দিনী
Explanation:
‘তিলোত্তমা’ কোন উপন্যাসের প্রান চরিত্র? সঠিক উত্তর দুর্গেশ নন্দিনী দুর্গেশনন্দিনী সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। ১৮৬৫ সালের মার্চ মাসে এই উপন্যাসটি প্রকাশিত হয়। দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্রের চব্বিশ থেকে ছাব্বিশ বছর বয়সের রচনা।নামকরণ: দৈত্যরাজ নিকুম্ভের দুই পুত্র সুন্দ ও উপসুন্দ। দুই ভাই তপস্যা করে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছ থেকে কারো হাতে মৃত্যু না - হওয়ার বর লাভ করে। তবে নিজেদের মধ্যে মারামারি করলে তাদের মৃত্যু হবে। এই বর পেয়ে তারা দেবতাদের নির্যাতন শুরু করে। দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হলে ব্রহ্মা বিশ্বকর্মাকে ডেকে একজন পরমাসুন্দরী নারী সৃষ্টি করতে বললেন। বিশ্বকর্মা ত্রিভুবনের সকল বস্তুর সৌন্দর্য থেকে তিল তিল উত্তম নিয়ে অপরূপা সুন্দরী নারী সৃষ্টি করলেন। তিল তিল উত্তম থেকে সৃষ্টি হয়েছে বলে তার নাম হয়েছে তিলোত্তমা। তাই পরমা সুন্দরী নারীদেরকে বলা হয় তিলোত্তমা। বর্তমানে অবশ্য স্ত্রীবাচক সুন্দর স্থান বুঝাতেও তিলোত্তমা শব্দটি ব্যবহৃত হয়। যেমন—তিলোত্তমা নগরী। এরপর ব্রহ্মা তিলোত্তমাকে সুন্দ ও উপসুন্দের কাছে পাঠিয়ে দেন। তিলোত্তমাকে দেখে তার রূপে মোহিত হয়ে তাকে পেতে সুন্দ ও উপসুন্দ নিজেদের মধ্যে মারামারি শুরু করে একে অপরের হাতে উভয়েই নিহত হয়।
হুমায়ন আহমেদের “শ্যামল ছায়া” উপন্যাসের পটভূমি হচ্ছে-
Correct Answer:
গ: বাংলাদেশের মুক্তিযুদ্ধ
Explanation:
হুমায়ন আহমেদের “শ্যামল ছায়া” উপন্যাসের পটভূমি হচ্ছে- সঠিক উত্তর বাংলাদেশের মুক্তিযুদ্ধ হুমায়ূন আহমেদের 'শ্যামল ছায়া' উপন্যাসের পটভূমি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ । তার মুক্তিযুদ্ধভিত্তিক আরো কয়েকটি উপন্যাস - জোছনা ও জননীর গল্প, আগুনের পরশমণি, সৌরভ, অনীল বাগচীর একদিন ।
বাংলাদেশের বর্তমানে রূঢ় বাস্তবতার আলোকে ফিরে দেখা মুক্তিযুদ্ধের উপন্যাস ‘ তামস’ এর রচয়িতা কে?
Correct Answer:
ক: বরেন চক্রবর্তী
Explanation:
বাংলাদেশের বর্তমানে রূঢ় বাস্তবতার আলোকে ফিরে দেখা মুক্তিযুদ্ধের উপন্যাস ‘ তামস’ এর রচয়িতা কে? সঠিক উত্তর বরেন চক্রবর্তী 'বরেন চক্রবর্তীর 'তামস' বাংলাদেশের বর্তমানের রূঢ় বাস্তবতার আলোকে ফিরে দেখা মুক্তিযুদ্ধের উপন্যাস।
নগর ও গ্রামের জীবনের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি?
Correct Answer:
ক: আগুন পাখি
‘খেলাঘর’ উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
খ: মাহমুদুল হক
Explanation:
‘খেলাঘর’ উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর মাহমুদুল হক , এটি মূলত মাহমুদুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক কাহিনির খেলাঘর উপন্যাস অবলম্বনে নির্মিত চিরন্তন প্রেমের ছবি তৈরি হয়েছে। খেলাঘর নিয়ে ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। খ্যাতিমান চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম নির্মাণ করেছেন চলচ্চিত্রটি
‘মাল্যবান’ উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
খ: জীবনানন্দ দাশ
তিতাস একটি নদীর নাম উপন্যাসটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: অদ্বৈতমল্ল বর্মণ
‘মনোরমা’ বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র?
Correct Answer:
গ: মৃণালিনী
Explanation:
‘মনোরমা’ বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? সঠিক উত্তর মৃণালিনী এটি দ্বাদশ শতাব্দীর বঙ্গদেশের রাজনৈতিক পটভূমিকায় রচিত বঙ্কিমচন্দ্রের উপন্যাস। প্রধান চরিত্র হেমচন্দ্র, মৃণালিনী, মনোরমা প্রভৃতি।কৃষ্ণকান্তের উইল - রোহিণী, ভ্রমর এবং গোবিন্দলালদুর্গেশননন্দিনী - কুমার জগৎসিংহ, তিলোত্তমা, আয়েশা, ওসমানবিষবৃক্ষ - নগেন্দ্র, সূর্যমুখী, কুন্দনন্দিনী, হীরা
‘খোকা’ ও রঞ্জু’ মাহমুদুল হক এর কোন উপন্যাসের চরিত্র ?
Correct Answer:
ঘ: জীবন আমার বোন
Explanation:
‘খোকা’ ও রঞ্জু’ মাহমুদুল হক এর কোন উপন্যাসের চরিত্র ? সঠিক উত্তর জীবন আমার বোন 'জীবন আমার বোন' মাহমুদুল হকের অন্যতম প্রধান সৃষ্টি, বাংলা কথাসাহিত্যে একটি উল্লেখযোগ্য সংযোজন, সার্বিক বিবেচনায় একটি শিল্পসফল উপন্যাস। এ উপন্যাসের অধিকাংশ পরিসরজুড়ে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তৎকালীন মুক্তিযুদ্ধ শুরুর ঠিক আগের, সমাজ ও রাজনীতির উত্তেজনা জায়গা করে নিয়েছে। তার বিশ্নেষণও রয়েছে।কালো বরফ - প্রধান চরিত্র আবদুল খালেক; খেলাঘর - রেহানা, মুকুল, ইয়াকুব; অনুর পাঠশালা - প্রধান চরিত্র অনু
‘চাঁদের অমাবস্য’ উপন্যাসের যুবক শিক্ষকের নাম-
Correct Answer:
ঘ: আরেফ আলী
Explanation:
‘চাঁদের অমাবস্য’ উপন্যাসের যুবক শিক্ষকের নাম- সঠিক উত্তর আরেফ আলী অপেক্ষাকৃত পরিষ্কার টেবিলের পেছনে বসে যুবক শিক্ষক আরেফ আলী।
‘আনোয়ারা ‘ উপন্যাসের রচয়িতার নাম-
Correct Answer:
গ: নজিবর রহমান
Explanation:
‘আনোয়ারা ‘ উপন্যাসের রচয়িতার নাম- সঠিক উত্তর নজিবর রহমান আনোয়ারা বাঙ্গালী ঔপন্যাসিক মোহাম্মদ নজিবর রহমান রচিত একটি কালজয়ী সামাজিক উপন্যাস। এটি তার রচিত প্রথম ও সর্বাধিক সার্থক উপন্যাস। এটি ১৯১৪ সালের ১৫ জুলাই (১৩২১ বঙ্গাব্দে) কলকাতা থেকে সর্বপ্রথম প্রকাশিত হয়। বাঙালি মুসলমান সমাজে মীর মশাররফ হোসেন রচিত “বিষাদ সিন্ধু”র পর এটিই সর্বাধিক পঠিত ও জনপ্রিয় উপন্যাস।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কোনটি?
Correct Answer:
ঘ: কপালকুন্ডলা
Explanation:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কোনটি? সঠিক উত্তর কপালকুন্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস দুর্গেশনন্দিনী ১৮৬৫। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। কপালকুণ্ডলা (১৮৬৬) তার রচিত দ্বিতীয় উপন্যাস। আনন্দ মঠ উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৮২ সালে।
‘বরফ গলা নদী’ উপন্যাসটির রচয়িতা কে?
Correct Answer:
ক: জহির রায়হান
’তাতারি’ কোন উপন্যাসের চরিত্র?
Correct Answer:
খ: ক্রীতদাসের হাসি
’নীল অপরাজিতা’ উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: হুমায়ূন আহমেদ
'লালসালু' উপন্যাসের চরিত্র নয় কোনটি?
Correct Answer:
খ: মাজেদা
Explanation:
'লালসালু' উপন্যাসের চরিত্র নয় কোনটি? সঠিক উত্তর মাজেদা সৈয়দ ওয়ালীউল্লাহর ধর্ম নিয়ে ব্যবসা ও নারী সমাজ চেনার স্বরুপ উন্মোচনকারী উপন্যাস 'লালসালু' (১৯৪৮) । উল্লেখযোগ্য চরিত্র—মজিদ, জমিলা, রহিমা, আমেনা, খালেক ব্যাপারি, আক্কাস, তাহেরের বাপ, হাসুনির মা।
কোন ঔপন্যাসিকের চারটি উপন্যাস একত্রে সংকলিত হয়েছে ‘শতবর্ষ' নামে?
Correct Answer:
গ: রমেশচন্দ্র দত্ত
Explanation:
কোন ঔপন্যাসিকের চারটি উপন্যাস একত্রে সংকলিত হয়েছে ‘শতবর্ষ' নামে? সঠিক উত্তর রমেশচন্দ্র দত্ত রমেশচন্দ্রের চারটি ঐতিহাসিক উপন্যাস বঙ্গবিজেতা (১৮৭৪), মাধবীকঙ্কণ (১৮৭৭), জীবন-প্রভাত (১৮৭৮) এবং জীবন-সন্ধ্যা (১৮৭৯) যথাক্রমে আকবর, শাজাহান এবং আওরঙ্গজেব এবং জাহাঙ্গীরের সময়ের ঘটনা অবলম্বনে রচিত হয়েছিল । মুঘল সাম্রাজ্যের শতবর্ষের ইতিহাসের ঘটনা নিয়ে এই উপন্যাসগুলি রচিত হয়েছিল বলে এগুলি একসাথে শতবর্ষ (১৮৭৯) নামে সঙ্কলিত হয়েছিল ।
বাংলা উপন্যাসের জনক বলা হয় কাকে?
Correct Answer:
ঘ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
বাংলা উপন্যাসের জনক বলা হয় কাকে? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্রকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক বলা হয়। তাকে বাংলার স্কট নামে অভিহিত করা হয়েছে। লেখকের প্রথম বাংলা উপন্যাস দুর্গেশনন্দিনী(১৮৬৫)। দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ দুর্গ প্রধানের কন্যা।
অভয়া' চরিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে রয়েছে?
Correct Answer:
খ: শ্রীকান্ত
‘আরেক ফাল্গুন' কার লেখা উপন্যাস?
Correct Answer:
খ: জহির রায়হান
Explanation:
‘আরেক ফাল্গুন' কার লেখা উপন্যাস? সঠিক উত্তর জহির রায়হান আরেক ফাল্গুন ” উপন্যাসটি যে প্রেক্ষাপটটির ওপর লেখা হয়েছে তা হল ১৯৫৫ সালে ২১ শে ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা। মূল চরিত্র মুনিম; মুনিম একজন বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা। এছাড়াও আছে আরও অনেক চরিত্র সালমা, রেনু, বানু, নিলা, আসাদ, কবি রসুল প্রমুখ; এবং তারা সকলেই শিক্ষার্থী। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারীর মর্মান্তিক এবং একই সাথে বীরত্বপূর্ণও।” আরেক ফাল্গুল ” উপন্যাসটি শুরু হয় তৎকালীন ভিক্টোরিয়া পার্কে সিপাহী বিদ্রোহের নির্মম স্মৃতিবিজড়িত বর্ণনা দিয়ে। এরপর দেখা যায়, সাদা শার্ট, সাদা প্যান্ট পরিহিত খালি পায়ে একটি ছেলে হেঁটে যাচ্ছে; মুনিম! এরপর দেখা যায় সালমা, রেনু, বানু, নিলা, আসাদ, কবি রসুল প্রমুখ সকলেই শিক্ষার্থী। ভাষা শহীদদের মৃত্যুকে সার্থক করার জন্য আরও একবার আন্দোলন শুরু হল বাংলা মাতৃভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার দাবিতে।
'War and Peace' উপন্যাসের রচয়িতা -----
Correct Answer:
ক: লিও টলস্টয়
Explanation:
'War and Peace' উপন্যাসের রচয়িতা ----- সঠিক উত্তর লিও টলস্টয় বিশ্ববিখ্যাত রুশ ঔপন্যানিক লিও টলস্টয় (১৮২৮ - ১৯৩০ ) এর শ্রেষ্ঠ উপন্যাসসমূহ হচ্ছে ' Wor and Peace ' 'Anna Karenina' 'A Confession' , Resurrection ইত্যাদি। তার কিছু বিখ্যাত short story হচ্ছে ' The Death of lvan IIych' 'Family Happiness ' এবং Hadji Murad'।
'পূর্ব-পশ্চিম' উপন্যাসের রচয়িতা হলেন ---
Correct Answer:
ক: হুমায়ূন আহমেদ
Explanation:
'পূর্ব-পশ্চিম' উপন্যাসের রচয়িতা হলেন --- সঠিক উত্তর হুমায়ূন আহমেদ পূর্ব - পশ্চিম উপন্যাসের রচয়িতা হলেন সুনীল গঙ্গোপাধ্যায়
কোন চরিত্রটি “লালসাল” উপন্যাসে নেই?
Correct Answer:
ঘ: করিমা বিবি
Explanation:
কোন চরিত্রটি “লালসাল” উপন্যাসে নেই? সঠিক উত্তর করিমা বিবি কথা সাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত প্রথম উপন্যাস লালসালু (১৯৪৮)। এর উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে মসজিদ, রহিমা, জমিলা, আমেনা, আক্কাস, খালেক বেপারী, তাহেরের বাপ, হাসুনির মা প্রভৃতি
”গণদেবতা” উপন্যাস কার লেখা?
Correct Answer:
খ: তারাশঙ্কর বন্দোপাধ্যায়
Explanation:
”গণদেবতা” উপন্যাস কার লেখা? সঠিক উত্তর তারাশঙ্কর বন্দোপাধ্যায় 'গণদেবতা' উপন্যাসটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা । ত্রিশের দশকের কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস; কবি, ধাত্রীদেবতা, চৈতালি ঘূর্ণি, কালিন্দী, জলসার, পঞ্চগ্রাম, গণদেবতা, হাঁসুলী বাঁকের উপকথা, আরগ্য রাধা ইত্যাদি ।
ভারতের একাডেমী এওয়ার্ডপ্রাপ্ত আত্মজীবনীমূলক প্রেমের উপন্যাস “ন হন্যতে” কার লেখা?
Correct Answer:
গ: মৈত্রেয়ী দেবী
Explanation:
ভারতের একাডেমী এওয়ার্ডপ্রাপ্ত আত্মজীবনীমূলক প্রেমের উপন্যাস “ন হন্যতে” কার লেখা? সঠিক উত্তর মৈত্রেয়ী দেবী ভারতের একাডেমি অ্যাওয়ার্ডপ্রাপ্ত আত্মজীবনীমূলক প্রেমের উপন্যাস 'ন হন্যতে' মৈত্রেয়ী দেবীর লেখা । এ উপন্যাসে মৈত্রী দেবীর অপরিণত বয়সে এক ইংরেজ যুবকের ভালোলাগা কাহিনীর উল্লেখ রয়েছে। ন হন্যতে উপন্যাস টি মির্চা ইলিড - এর উপন্যাস 'লা নুই' বেঙ্গলি বা বাংলার রাত - এর জবাবে লেখা।
’সুর্য দীঘল বাড়ি’ উপন্যাসটির রচয়িতা-
Correct Answer:
গ: আবু ইসহাক
Explanation:
’সুর্য দীঘল বাড়ি’ উপন্যাসটির রচয়িতা- সঠিক উত্তর আবু ইসহাক ’সুর্য দীঘল বাড়ি’ উপন্যাসটির রচয়িতা - সৈয়দ আলী আহসান। সৈয়দ আলী আহসান (২৬ মার্চ ১৯২২ - ২৫ জুলাই ২০০২) বাংলাদেশের একজন খ্যাতনামা সাহিত্যিক, কবি, সাহিত্য সমালোচক, অনুবাদক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ। ১৯৮৯ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে স্বীকৃতি প্রদান করে। তিনি তাঁর পাণ্ডিত্যের জন্য প্রসিদ্ধ ছিলেন। সৈয়দ আলী আহসানকৃত বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদ সরকারি ভাষান্তর হিসাবে স্বীকৃত।
নিচের কোনটি শরৎচন্দ্র এর উপন্যাস?
Correct Answer:
খ: শেষ প্রশ্ন
Explanation:
নিচের কোনটি শরৎচন্দ্র এর উপন্যাস? সঠিক উত্তর শেষ প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস "শেষ প্রশ্ন" (১৯৩১)। এটি তার রচিত বিতর্কপ্রধান ও সমস্যামূলক উপন্যাস। কমল এ উপন্যাসের প্রধান চরিত্র।
মধূসুদন নিচের যে উপন্য়াসের অন্যতম প্রধান চরিত্র
Correct Answer:
খ: যোগাযোগ
Explanation:
মধূসুদন নিচের যে উপন্য়াসের অন্যতম প্রধান চরিত্র সঠিক উত্তর যোগাযোগ মধূসুদন - গৃহদাহ উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র। 'গৃহদাহ' উপন্যাসটি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক অনবদ্য সামাজিক দ্বন্দ্বমূলক উপন্যাস। ত্রিকোণ প্রেম যে নরনারীর জীবনে কি ভয়াবহ পরিণতি ঘটতে পারে তার জ্বলন্ত প্রমান এই উপন্যাসটি। উপন্যাসের প্রধান চরিত্র গুলি হল মহিম,সুরেশ,অচলা ও কেদারবাবু।
শরৎচন্দ্র সৃষ্ট' অভয়া' চরিত্রটি কোন উপন্যাসের ?
Correct Answer:
খ: শ্রীকান্ত
Explanation:
শরৎচন্দ্র সৃষ্ট' অভয়া' চরিত্রটি কোন উপন্যাসের ? সঠিক উত্তর শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত শ্রীকান্ত উপন্যাসের চরিত্রঃ শ্রীকান্ত, অভয়া, রাজলক্ষী, ইন্দ্রনাথ, অন্নদা দিদি।
ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসের ?
Correct Answer:
খ: আলালের ঘরের দুলাল
Explanation:
ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসের ? সঠিক উত্তর আলালের ঘরের দুলাল বাংলা ভাষার প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্র রচিত আলালের ঘরের দুলাল। এ হিসাবে প্যারীচাঁদ মিত্র বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক। আলালের ঘরের দুলাল উপন্যাসের চরিত্র ঠকচকা, মতিলাল, রামলাল।
মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি?
Correct Answer:
খ: বিষাদ সিন্ধু
Explanation:
মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? সঠিক উত্তর বিষাদ সিন্ধু তাঁর পুরো নাম সৈয়দ মীর মশাররফ হোসেন। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম।
কোনটি সামাজিক উপন্যাস?
Correct Answer:
গ: বিষবৃক্ষ
Explanation:
[ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (১৮৩৮ - ১৮৯৪) সামাজিক উপন্যাস - বিষবৃক্ষ । রাজনৈতিক উপন্যাস হলো - আনন্দমঠ। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস - দুর্গেশনন্দিনী। কপালকুণ্ডলা হলো রোমান্সধর্মী উপন্যাস।]
”চাঁদের অমাবস্যা” কোন শ্রেণীর উপন্যাস?
Correct Answer:
ক: মনসমীক্ষমূলক
Explanation:
['চাঁদের অমাবস্যা' উপন্যাসটি মনসমীক্ষা মূলক । সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত এ উপন্যাসে গ্রামীণ জীবনের নানা অসঙ্গতি তুলে ধরা হয়েছে ।]