Bengali poetry MCQs
Showing 50 questions (Total: 421)
চারণ কবি হিসেবে বিখ্যাত কে?
Correct Answer:
গ: মুকুন্দ দাস
Explanation:
চারণ কবি হিসেবে বিখ্যাত কে? সঠিক উত্তর মুকুন্দ দাস চারণ কবি হিসেবে বিখ্যাত হলেন মুকুন্দ দাস। মুকুন্দ দাস বাঙালি কবি যাকে চারণ কবি বলেও অভিহিত করা হয়। মুকুন্দ দাস স্বদেশী ও অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশী বিপ্লবাত্মক গান ও নাটক রচনা করে খ্যাতি অর্জন করেন। তিনি ছিলেন স্বদেশী যাত্রার প্রবর্তক
'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা কোনটি?
Correct Answer:
গ: প্রলয়োল্লাস
’বঙ্গবাণী’ কবিতাটি কে রচনা করেছেন?
Correct Answer:
খ: আবদুল হাকিম
Explanation:
’বঙ্গবাণী’ কবিতাটি কে রচনা করেছেন? সঠিক উত্তর আবদুল হাকিম 'বঙ্গবাণী' কবিতাটি লিখেছেন আবদুল হাকিম। তাঁর রচিত আরো কয়েকটি কবিতাগুলোঃ "ইউসুফ জোলেখা', 'কারবালা ও শহরনামা', 'হানিফের লড়াই', ‘নূরনামা', 'দুররে মজলিশ', 'লালমতী সয়ফুলমূলক' ইত্যাদি।
‘ক্ষুদ্র শত্রু ভবি লোকে অবহেলা যারে,/বহুবিধ সঙ্কটে সে ফেলাইতে পারে।’ কবিতার লাইন দুটি কার রচনা?
Correct Answer:
ক: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
‘ক্ষুদ্র শত্রু ভবি লোকে অবহেলা যারে,/বহুবিধ সঙ্কটে সে ফেলাইতে পারে।’ কবিতার লাইন দুটি কার রচনা? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত উক্ত কবিতার লাইন দুটি মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কবিতা 'সিংহ ও মশক' হতে নেয়া হয়েছে।
‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’ কবিতাটি কে লিখেছেন?
Correct Answer:
খ: শামসুর রহমান
Explanation:
‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’ কবিতাটি কে লিখেছেন? সঠিক উত্তর শামসুর রহমান 'তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা' কবিতাটি লিখেছেন শামসুর রাহমান। তাঁর উল্লেখযোগ্য কবিতাগুলোঃ স্বাধীনতা তুমি, মধুস্মৃতি, রক্তাক্ত প্রান্তর ইত্যাদি।
‘বিদ্রোহী' কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়?
Correct Answer:
খ: 1921
Explanation:
‘বিদ্রোহী' কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তর 1921 কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’ ( সেপ্টেম্বর, ১৯২২)। এ কাব্যের বিখ্যাত ‘বিদ্রোহী’ কবিতাটি ‘সাপ্তাহিক বিজলী’ পত্রিকার ২২ ডিসেম্বর (১৯২১) - জানুয়ারি (১৯২২) সংখ্যায় প্রকাশিত হয়।
‘আসাদের শার্ট' কবিতার লেখক কে?
Correct Answer:
ঘ: শামসুর রহমান
Explanation:
‘আসাদের শার্ট' কবিতার লেখক কে? সঠিক উত্তর শামসুর রহমান কবি ও সাংবাদিক শামসুর রাহমান এর সাহিত্য কর্মের মধ্যে কাব্যগ্রন্থ তার উল্লেখ্যযোগ্য সৃষ্টি। মৃত্যুর পূর্ব পর্যন্ত তার মোট ৬৫টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো, “প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে”, “রৌদ্র করোটিতে”, “নিরালোক দিব্যরথ", “নিজবাসভূমে”, “আমি অনাহারী” "স্বাধীনতা তুমি", “তুমি আসবে বলে হে স্বাধীনতা" ইত্যাদি।
‘রূপসী বাংলার কবি’ বলা হয় কাকে?-
Correct Answer:
ঘ: জীবনানন্দ দাস
Explanation:
‘রূপসী বাংলার কবি’ বলা হয় কাকে?- সঠিক উত্তর জীবনানন্দ দাস জীবনানন্দ দাসের আরো উপাধি হলো ধূসরতার কবি, নির্জনতার কবি এবং রূপসী বাংলার কবি। জসীম উদ্দীনকে বলা হয় পল্লী কবি।
‘স্বাধীনতা তুমি’ কবিতার রচয়িতা কে?
Correct Answer:
খ: শামসুর রহমান
Explanation:
‘স্বাধীনতা তুমি’ কবিতার রচয়িতা কে? সঠিক উত্তর শামসুর রহমান শামসুর রাহমান মুক্তিযুদ্ধের সময় এপ্রিলের প্রথম দিকে যুদ্ধের ধ্বংসলীলা দেখে ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি রচনা করেন। কবিতাটি বন্দী শিবির থেকে (১৯৭২) কাব্যগ্রন্থের অন্তর্গত।
‘তিমির হননের কবি’ উপাধিটি কার?
Correct Answer:
ক: জীবনানন্দ দাশ
‘বাংলার মিল্টন' কোন কবির উপাধি?
Correct Answer:
খ: হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
‘স্বাধীনতা তুমি’ কবিতাটির রচয়িতা কে?
Correct Answer:
খ: শামসুর রহমান
'স্বাধীনতা তুমি' কবিতার রচয়িতা কে?
Correct Answer:
খ: শামসুর রাহমান
Explanation:
'স্বাধীনতা তুমি' কবিতার রচয়িতা কে? সঠিক উত্তর শামসুর রাহমান শামসুল রাহমা মুক্তিযুদ্ধের সময় এপ্রিলের প্রথম দিকে েযুদ্ধের ধ্বসলীলাা দেখে ‘ স্বাধীনতা তমি’ কবিতাটি রচনা করেন। কবিতাটি বন্দী শিবির থেকে ‘ ( ১৯৭২ ) কাব্যগ্রন্থের অন্তর্গত।
কবি শাহ মুহাম্মদ সগীরের 'শাহ' উপাদী থেকে অনুমান করা যায় যে,........
Correct Answer:
ক: তিনি সুলতানি আমলের কবি
কার কবিতাকে “চিত্ররূপময়” বলা হয়েছে?
Correct Answer:
ঘ: জীবনানন্দ দাশ
বাংলাদেশ’ কবিতটি কার লেখা?
Correct Answer:
গ: অমিয় চক্রবর্তী
'কাজলা দিদি' কবিতাটি কে রচনা করেছেন?
Correct Answer:
ক: যতীন্দ্র মোহন বাগচী রবীন্দ্রনাথ
Explanation:
'কাজলা দিদি' কবিতাটি কে রচনা করেছেন? সঠিক উত্তর যতীন্দ্র মোহন বাগচী রবীন্দ্রনাথ যতীন্দ্রমোহন বাগচীর ‘ কাব্যমালঞ্চ’ কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা ‘ কাজলা দিদি’ । এ কবিতার বিখ্যাত চরণ ‘ বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, / মাগো আমার শোলক - বলা কাজলা দিদি কই?
’ বাংলা মিল্টন’ কোন কবির উপাধি?
Correct Answer:
খ: হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
'কবিতা' পত্রিকার সম্পাদক ছিলেন-
Correct Answer:
ক: বুদ্ধদেব বসু
Explanation:
'কবিতা' পত্রিকার সম্পাদক ছিলেন- সঠিক উত্তর বুদ্ধদেব বসু বুদ্ধদেব বসুর সম্পাদনায় ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা 'কবিতা' ১৯৩৫ সালে প্রকাশিত হয়। প্রেমেন্দ্র মিত্র 'কবিতা' পত্রিকায় সহ - সম্পাদক হিসেবে দুই বছর যুক্ত ছিলেন।
"তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার/জনমে জনমে যুগে যুগে অনিবার ।" - রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?
Correct Answer:
ক: 'অনন্ত প্রেম'
Explanation:
"তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার/জনমে জনমে যুগে যুগে অনিবার ।" - রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ? সঠিক উত্তর 'অনন্ত প্রেম' “তোমারেই যেন ভালোবাসিয়াছি. শত রূপে শত বার. জনমে জনমে, যুগে যুগে অনিবার।” কাব্যাংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী কাব্যগ্রন্থের অনন্ত প্রেম কবিতার অংশ।
’দত্তকৃলোদ্ভব কবি কে?
Correct Answer:
খ: মাইকেল মধুসূদন দত্ত
‘হুলিয়া’ কার কবিতা?
Correct Answer:
খ: নির্মলেন্দু গুণ
লুইপা কোন যুগের কবি?
Correct Answer:
ক: প্রাচীন যুগ
Explanation:
লুইপা কোন যুগের কবি? সঠিক উত্তর প্রাচীন যুগ লুইপা - একজন প্রবীণ বৌদ্ধ সিদ্ধাচার্য ও চর্যাপদের কবি। খ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ - এর মতে - ৭৩০ থেকে ৮১০ খ্রিস্টাব্দ পর্যন্ত লুইপা জীবিত ছিলেন।
‘কবর’ কবিতার রচয়িতা কে?
Correct Answer:
ঘ: জসীমউদদীন
Explanation:
‘কবর’ কবিতার রচয়িতা কে? সঠিক উত্তর জসীমউদদীন "কবর" - কবিতাটির রচয়িতা পল্লীকবি জসীমউদ্দীন। কবর কবিতাটি বাংলা সাহিত্যে জসীমউদ্দীনের এক অবিস্মরণীয় অবদান। ১৯০৩ সালের ১ জানুয়ারি কবি ফরিদপুর জেলার তাম্বুল খানা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯২৫ সালে কবর কবিতাটি প্রথম কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়।
শহীদ কাদরীর ‘সঙ্গতি’ কবিতাটি কোন কবির ‘সংগতি ‘ কবিতার প্যারোডি?
Correct Answer:
খ: অমিয় চক্রবর্তী
‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটি কোন কবির লেখা?
Correct Answer:
ক: আবু জাফর ওবায়দুল্লাহ
Explanation:
‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটি কোন কবির লেখা? সঠিক উত্তর আবু জাফর ওবায়দুল্লাহ 'আমি কিংবদন্তীর কথা বলছি' কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত 'আমি কিংবদন্তীর কথা বলছি কাব্যগ্রন্থের নামকবিতা। এ কবিতায় কবির ইতিহাস ও ঐতিহ্যবোধ, কবিতা, দেশ মাটি মানুষ এবং স্বজাতিপ্রেম আর মানবধারার ধারাবাহিকতার প্রতি, সুন্দরের প্রতি, শুভ ও কল্যাণের প্রতি, সংগ্রাম ও সাধনার প্রতি সর্বোপরি জীবনে প্রতি গভীর আকর্ষণ প্রকাশ পেয়েছে। শামসুর রাহমান রচিত বিখ্যাত কবিতা 'স্বাধীনতা তুমি' তুমি আসবে বলে হে স্বাধীনতা' । আল মাহমুদ রচিত বিখ্যাত কবিতা ও কাব্যগ্রন্থ 'সোনালী কাবিন।' আবুল ফজল কথাশিল্পী হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। তার রচিত উল্লেখযোগ্য উপন্যাস : চৌচির , গল্প, মাটির পৃথিবী।
বিশ শতকের ষাটের দশকের কবিদের জন্য প্রাসঙ্গিক -
Correct Answer:
গ: নির্ভীক সত্যপ্রকাশ
’ঐকতান’ বোঝায়-
Correct Answer:
ক: সমন্বয়
'এদেশের বুকে আঠারো আসুক নেমে'। কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারো প্রত্যাশা করেছেন? (i)উদ্দিপনা (ii)সেবাব্রত (iii) সাহসিকতা (iv)চলার দুর্বার
Correct Answer:
ঘ: ii ও iii
'মিছা মণি মুক্তা হেম, স্বদেশের প্রিয় প্রেম, তার চেয়ে রত্ন নাই আর'। এই কবিতাংশের ভাব নিচের কোন কবিতায় প্রকট হয়ে ধরা দিয়েছে?
Correct Answer:
ঘ: কপোতাক্ষ
কবি বিহারীলাল চক্রবর্তীকে ‘ভোরের পাখি বলেছেন -
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
কবি বিহারীলাল চক্রবর্তীকে ‘ভোরের পাখি বলেছেন - সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তী (২১ মে, ১৮৩৫ - ২৪ মে, ১৮৯৪) বাংলা ভাষার কবি। বাংলা সাহিত্যের প্রথম গীতি - কবি হিসেবে তিনি সুপরিচিত। রবীন্দ্রনাথ তাকে বাঙলা গীতি কাব্য - ধারার 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন।
‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ কবিতাংশটুকু কোন কবির রচনা?
Correct Answer:
ক: দ্বিজেন্দ্রলাল রায়
Explanation:
‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ কবিতাংশটুকু কোন কবির রচনা? সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায় দ্বিজেন্দ্রলালের দুই অগ্রজই ছিলেন লেখক ও পত্রিকা সম্পাদক। গৃহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র প্রমুখের যাতায়াত ছিল। এরকম একটি পরিবেশে কৈশোরেই তিনি কবিতা রচনা শুরু করেন। ১৯০৫ সালে তিনি কলকাতায় পূর্ণিমা সম্মেলন নামে একটি সাহিত্য সংগঠন প্রতিষ্ঠা করেন। ১৯১৩ সালে তিনি ভারতবর্ষ পত্রিকার সম্পাদকের দায়িত্ব নেন। অল্প বয়স থেকেই কাব্য রচনার প্রতি তাঁর ঝোঁক ছিল। তাঁর রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে আর্যগাথা (১ম ও ২য় ভাগ) ও মন্দ্র বিখ্যাত। দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য একঘরে, কল্কি - অবতার, বিরহ, সীতা, তারাবাঈ, দুর্গাদাস, রাণা প্রতাপসিংহ, মেবার পতন, নূরজাহান, সাজাহান, চন্দ্রগুপ্ত, সিংহল - বিজয় ইত্যাদি। দ্বিজেন্দ্রলালের সাহিত্যে তাঁর দেশপ্রেমের পরিচয় প্রকাশ পেয়েছে। পাঠান - মুঘল সম্রাটদের বিরুদ্ধে দেশের ভারতীয় মানুষের স্বাধীনতার লড়াইয়ের মর্মস্পর্শী বিবরণ বার বার তাঁর নাটকগুলিতে প্রকাশিত হয়েছে।
‘আসাদের শার্ট ‘ কবিতার লেখক কে?
Correct Answer:
ঘ: শামসুল রাহমান
Explanation:
‘আসাদের শার্ট ‘ কবিতার লেখক কে? সঠিক উত্তর শামসুল রাহমান 'আসাদের শার্ট' কবিতার লেখক শামসুর রাহমান । 'নিজ বাসভূমে' (১৯৭০) কাব্যগ্রন্থে কবিতাটি অন্তর্ভুক্ত। উনসত্তরের গণঅভ্যুত্থানে শহিদ আসাদের রক্তাক্ত শার্টকে উপলক্ষ করেই কবি কবিতাটি রচনা করেন।
সোনর তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
Correct Answer:
খ: মাত্রাবৃত্ত
আবার আসিব ফিরে ‘ কবিতাটি কোন কাব্যগন্থ থেকে নেয়া হয়েছে/
Correct Answer:
খ: রূপসী বাংলা
নির্জনতম কবি’ বলে পরিচিত-
Correct Answer:
গ: জীবনানন্দ দাশ
Explanation:
নির্জনতম কবি’ বলে পরিচিত- সঠিক উত্তর জীবনানন্দ দাশ নির্জনতার কবি কিংবা নির্জনতম কবি বলা হয় কবি জীবনান্দ দাশ কে। তাঁকে এই 'নির্জনতম কবি' হিসাবে আখ্যায়িত করেছিলেন বিখ্যাত বাঙালি সাহিত্যিক বুদ্ধদেব বসু।
‘পাছে লোকে কিছু বলে’ কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়?
Correct Answer:
ক: সংকোচ
‘সাম্যবাদ’ কবিতার কবি কে?
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
Explanation:
‘সাম্যবাদ’ কবিতার কবি কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কাজী নজরুল ইসলামের রচিত একটি কাব্যগ্রন্থ। বইটি ১৯২৫ সালের ডিসেম্বরে (পৌষ,১৩৩২) প্রকাশিত হয়। কাব্যগ্রন্থের কবিতাগুলোয় বেশিরভাগই মানবিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
মহাভারতের অনুবাদকারী প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ি কোথায়?
Correct Answer:
ঘ: কিশোরগঞ্জ
Explanation:
মহাভারতের অনুবাদকারী প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ি কোথায়? সঠিক উত্তর কিশোরগঞ্জ নিবাস অধুনা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার পাতুয়ার বা পাটোয়ারী গ্রামে৷ জীবনকাল ষোড়শ শতাব্দীর দ্বিতীয়ার্ধ। স্বরচিত রামায়ণের ভূমিকায় চন্দ্রাবতী আত্মপরিচয় দিয়েছেন:
কবি কাজূ ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কোন পুরস্কার প্রদান করা হয়?
Correct Answer:
খ: একুশে পদক
Explanation:
কবি কাজূ ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কোন পুরস্কার প্রদান করা হয়? সঠিক উত্তর একুশে পদক কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত জাতীয় পদক প্রদান করা হয়- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার সাহিত্য জীবনে বিভিন্ন পদক লাভ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য ভারত সরকার কতৃক ১৯৬০ সালে পদ্মভূষণ পদক লাভ করে। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন।
একটি কবিতা পড়া হবে, তার জন্যে কী ব্যাকুল প্রতীক্ষা মানুষের ‘কখন’ আসবে কবি’?
Correct Answer:
খ: নির্মলেন্দু গুণ
Explanation:
একটি কবিতা পড়া হবে, তার জন্যে কী ব্যাকুল প্রতীক্ষা মানুষের ‘কখন’ আসবে কবি’? সঠিক উত্তর নির্মলেন্দু গুণ স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো কবি- নির্মলেন্দু গুণ একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়েলক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছেভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে: ‘কখন আসবে কবি?’
‘মরণ রে তুঁহু মম শ্যাম সমান।’ পঙক্তিটির রচয়িতা -
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
‘মরণ রে তুঁহু মম শ্যাম সমান।’ পঙক্তিটির রচয়িতা - সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ”মরণ রে, তুঁহু মম শ্যাম সমান।” - - পঙ্ক্তিটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে ১৮৬১ - ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ - ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়।
‘নারী’ কবিতায়টি লিখেছেন?
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
Explanation:
‘নারী’ কবিতায়টি লিখেছেন? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম ‘নারী’ কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্ত থেকে সংকলিত।
কবি আলাওল কোন রাজসভার কবি ছিলেন?
Correct Answer:
গ: রোসাঙ্গ
Explanation:
কবি আলাওল কোন রাজসভার কবি ছিলেন? সঠিক উত্তর রোসাঙ্গ আলাওল আরাকান রাজসভার অন্যতম কবি হিসাবে আবির্ভূত হলেও মধ্যযুগের সমগ্র বাঙালি কবির মধ্যে 'শিরোমণি আলাওল' রূপে শীর্ষস্থান অধিকারী। আরবি ফার্সি হিন্দি ও সংস্কৃত ভাষায় তিনি সুপণ্ডিত ছিলেন। ব্রজবুলি ও মঘী ভাষাও তার আয়ত্তে ছিল।
‘শেষের কবিতা’ কি ধরনের গ্রন্থ?
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
‘শেষের কবিতা’ কি ধরনের গ্রন্থ? সঠিক উত্তর উপন্যাস ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যধর্মী উপন্যাস। এটি ১৯২৮ খ্রিষ্টাব্দে প্রবাসী পত্রিকায় ছাপা হয়। অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ এ উপন্যাসের চরিত্র। ‘কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও’ এ কবিতাটি দিয়ে উপন্যাস শেষ হয়েছে।
‘বঙ্গবাণী’ কবিতাটি কে রচনা করেছেন?
Correct Answer:
খ: আবদুল হাকিম
Explanation:
‘বঙ্গবাণী’ কবিতাটি কে রচনা করেছেন? সঠিক উত্তর আবদুল হাকিম সপ্তদশ শতকের মুসলিম কবি আবদুল হাকিম। তাঁর বিখ্যাত 'নূরনামা' ফারসি নীতিকাব্য 'নূরনামাহ' অবলম্বনে রচিত। 'যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী । সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি'। পঙক্তিটি এ কাব্যের 'বঙ্গবাণী' কবিতার অন্তর্ভুক্ত।
‘শেষের কবিতা’ একটি-
Correct Answer:
ঘ: উপন্যাস
Explanation:
‘শেষের কবিতা’ একটি- সঠিক উত্তর উপন্যাস শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। রবীন্দ্রনাথের চিত্রসৃষ্টি পর্যায়ের দ্বিতীয় উপন্যাস (প্রথমটি যোগাযোগ) এটি। ১৯২৭ সাল (১৩৩৪ বঙ্গাব্দের ভাদ্র) থেকে ১৯২৮ সাল (১৩৩৪ বঙ্গাব্দের চৈত্র) অবধি প্রবাসীতে ধারাবাহিকভাবে রচনাটি প্রকাশিত হয়।
বাংলাদেশের কোন কবিকে নাগরিক কবি বলা হয়?
Correct Answer:
ক: শামসুর রহমান
Explanation:
বাংলাদেশের কোন কবিকে নাগরিক কবি বলা হয়? সঠিক উত্তর শামসুর রহমান শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে দুই বাংলায় তাঁর শ্রেষ্ঠত্ব ও জনপ্রিয়তা প্রতিষ্ঠিত। তিনি একজন নাগরিক কবি ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর লিখিত তাঁর দুটি কবিতা খুবই জনপ্রিয়। তিনি মজলুম আদিব (বিপন্ন লেখক) ছদ্মনামে লিখতেন।
‘আসাদের শার্ট’ কবিতাটির লেখন কে?
Correct Answer:
ঘ: শামসুর রাহমান
বাংলা কবিতায় অমিত্রক্ষর ছন্দের প্রবর্তন করেন কে?
Correct Answer:
ক: মাইকেলমধুসূদন দত্ত