Diseases of the nervous system MCQs
Showing 50 questions (Total: 85)
ডায়বেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় সেটি হলো -------
Correct Answer:
ক: চিনি জাতীয় খাবার বেশি খেলে এই রোগ হয়
Explanation:
ডায়বেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় সেটি হলো ------- সঠিক উত্তর চিনি জাতীয় খাবার বেশি খেলে এই রোগ হয় আমাদের দেশের মানুষের ভ্রান্ত ধারণা রয়েছে যে চিনি জাতীয় খাবার বেশি খেলে ডায়াবেটিস হয় প্রকৃতপক্ষে অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমোনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস রোগ দেখা দেয়। এর ফলে মানবেদেহের কিডনি বিনিষ্ট হতে পারে।
নিম্নের কোনটি মশাবাহিত রোগ?
Correct Answer:
গ: ডেঙ্গু
Explanation:
নিম্নের কোনটি মশাবাহিত রোগ? সঠিক উত্তর ডেঙ্গু মশার কাপড়ে যেসব রোগ সংগঠিত হয় তাই মূলত মশাবাহিত রোগ। কতগুলো মশাবাহিত রোগ হলো ডেঙ্গু,ম্যালেরিয়া,চিকুনগুনিয়া ইত্যাদি।
গলগন্ড রোগ হয় কিসের অভাবে?
Correct Answer:
খ: আয়োডিন
Explanation:
গলগন্ড রোগ হয় কিসের অভাবে? সঠিক উত্তর আয়োডিন গলার সামনের দিকে থাকা থাইরয়েড গ্লান্ড ফুলে যাওয়াকে গলগন্ড বলে। খাদ্যে আয়োডিনের অভাব গলগন্ডএর একটি অন্যতম কারণ। কোন কারণে গলায় রেডিয়েশন দেওয়া হলে পরবর্তী থাইরয়েড গ্লান্ডের ক্যান্সার (ক্যান্সার ) হওয়ার সম্ভাবনা থাকে।
কিউলেক্স মশা কোন রোগের জীবাণু ছড়ায়?
Correct Answer:
গ: গোদ
Explanation:
কিউলেক্স মশা কোন রোগের জীবাণু ছড়ায়? সঠিক উত্তর গোদ কিউলেক্স মশার প্রাদুর্ভাব সাধারণত প্রতি বছরের নভেম্বর থেকে মার্চ পর্যন্ত থাকে। এই মশার কামড়ের ফলে গোদ রোগ হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও বাংলাদেশে গোদ ছড়ানোর আশঙ্কা কম। কারণ কিউলেক্স মশা প্রায় ১০ হাজার বার কামড়ালে এই রোগ হয়।
নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের -------
Correct Answer:
ক: ফুসফুস
Explanation:
নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের ------- সঠিক উত্তর ফুসফুস নিউমোনিয়া ফুসফুসের একটি রোগ যা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট। এ রোগ ফুসফুস আক্রান্ত হয় এবং ফুসফুসের থলিতে অস্বস্তিকর যন্ত্রণা হয়।
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো -----
Correct Answer:
খ: চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়।
Explanation:
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো ----- সঠিক উত্তর চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়। ইনসুলিনের ঘাটতিই হল এ রোগের মূল কথা। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হরমোন ইনসুলিন, যার সহায়তায় দেহের কোষগুলো রক্ত থেকে গ্লুকোজকে নিতে সমর্থ হয় এবং একে শক্তির জন্য ব্যবহার করতে পারে। ইনসুলিন উৎপাদন বা ইনসুলিনের কাজ করার ক্ষমতা - এর যেকোনো একটি বা দুটোই যদি না হয়, তাহলে রক্তে বাড়তে থাকে গ্লুকোজ। আর একে নিয়ন্ত্রণ না করা গেলে ঘটে নানা রকম জটিলতা, দেহের টিস্যু ও যন্ত্র বিকল হতে থাকে। বৈশিষ্ট্য ও বিভিন্ন জটিলতা অতিরিক্ত মেদ এ রোগের অন্যতম কারণ ; উপসর্গহীনতা বা অসচেতনতার কারণে চিকিৎসার অভাব ; কিডনি বা বৃক্কের অক্ষমতার অন্যতম মূল কারণ ডায়াবেটিস ; অন্ধত্ব বা দৃষ্টিবিচ্যূতির অন্যতম মূল কারণ ডায়াবেটিস ; বিনা দুর্ঘটনায় অঙ্গচ্ছেদের অন্যতম মূল কারণ ডায়াবেটিস।
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যাটি সঠিক নয় তা হল -----
Correct Answer:
খ: চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়
Explanation:
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যাটি সঠিক নয় তা হল ----- সঠিক উত্তর চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয় অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমোনের অভাব হলে প্রোটিন, শর্করা ও স্নেহজাতীয় খাবারের বিপাক প্রক্রিয়া ব্যাহত হয় এবং রক্তের গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, একে ডায়াবেটিস রোগ বলা হয়। চিনি জাতীয় খাবারের সাথে এ রোগের সম্পর্ক নেই।
কোন ডালের সংগে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে?
Correct Answer:
গ: খেসারী
Explanation:
কোন ডালের সংগে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে? সঠিক উত্তর খেসারী ল্যাথারিজম একটি পায়ের রোগ । এ রোগে আক্রান্ত হলে মানুষের পা অচল হয়ে যায়। অতিরিক্ত খেসারির ডাল খাদ্য হিসেবে গ্রহণ এ রোগের জন্য দায়ী।
থিয়ামিনের অবাব জনিত রোগ হল-
Correct Answer:
ঘ: বেরিবেরি
Explanation:
থিয়ামিনের অবাব জনিত রোগ হল- সঠিক উত্তর বেরিবেরি ভিটামিন বি১ বা থিয়ামিনের অভাব তথা অল্প ঘাটতি হলে শারীরিক ও মানসিক অবসান, আবেগ প্রবণতা হ্রাস, খিটখিটে মেজাজ, ওজন, হ্রাস ইত্যাদি উপসর্গ দেখা দেয়। তবে থিয়ামিনের বেশি ঘাটতি হলে বেরিবেরি (Beriberi) রোগ হয়। পক্ষান্তরে, ভিটামিন বি৬ (পাইরিডক্সিন) ও বি১২ (সায়ানো কোবালামিন) - এর অভাবে পারনিসিয়াস অ্যানিমিয়া (Pernicious anaemia) রোগ হয়।
কোন রোগটি মশার কামড়ে হয় না?
Correct Answer:
গ: কলেরা
Explanation:
কোন রোগটি মশার কামড়ে হয় না? সঠিক উত্তর কলেরা ক্ষুদ্র একটি প্রাণী মশা। যার কামড়ে বহন করে অনেক ক্ষতিকারক ও জীবননাশক জীবানু। মশার কামড়ে ডেঙ্গু বা ম্যালেরিয়া হয়। সাম্প্রতিক সময়ে অবশ্য চিকনগুনিয়া দেশে বেশ আলোচিত একটি মশাবাহিত ভাইরাসের নাম । কলেরা (ওলাউঠা) হল অন্ত্রের সংক্রমণ। দূষিত খাদ্য বা জল থেকে এই রোগটি হয়ে থাকে।
আয়োডিনের অভাবে কোন রোগ হয় ?
Correct Answer:
ক: গলগণ্ড
Explanation:
আয়োডিনের অভাবে কোন রোগ হয় ? সঠিক উত্তর গলগণ্ড মানবদেহে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ মৌলগুলোর মধ্যে আয়োডিন অন্যতম। মানবদেহের বলয়ে থাইরয়েড গ্রন্থিতে আয়োডিন সঞ্চিত থাকে। এ গ্রন্থির থাইরক্সিন নামক হরমোনের ৬৫% আয়োডিন। দেহের বিভিন্ন কোষে এবং রক্তেও কিছু পরিমাণে আয়োডিন থাকে। সামুদ্রিক মাছ, কডলিভার তেল, সমুদ্র উপকূলে চরানো গরুর দুধ ও মাংস, বাঁধাকপি প্রভৃতি আয়োডিনের প্রধান উৎস। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। এই রোগে থাইরয়েড গ্রন্থি ফুলে আকারে বড় হয়ে যায়। চর্মরোগ হয় বিভিন্ন রোগ - জীবাণু ও ফাংগাস - এর সংক্রমণে।
কোনটি হৃদরোগের কারণ?
Correct Answer:
খ: ধূমপান
Explanation:
কোনটি হৃদরোগের কারণ? সঠিক উত্তর ধূমপান হৃদরোগ বলতে সাধারনভাবে হৃৎপিন্ড, রক্তবাহী ধমনী ও শিরা, মস্তিষ্ক ও বৃক্ক সম্পর্কিত রোগকে বোঝায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে থাকে। মহিলাদের চেয়ে পুরুষেরা হৃদরোগে বেশি আক্রান্ত হয়। তবে মেনোপজের পরে মহিলাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। বাবা - মায়ের হৃদরোগ থাকলে তাদের সন্তানদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অধিক থাকে। এর মূল কারণ পরিবারের একই খাদ্যাভ্যাস ও ধূমপানের অভ্যাস। উচ্চ রক্তচাপ করোনারি হৃদরোগের একটি মারাত্মক রিস্ক ফ্যাক্টর। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ হৃদপিন্ডের জন্য অত্যন্ত ক্ষতিকর। রক্তে কোলেস্টেরলের মাত্রার আধিক্য হৃদরোগের একটি গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর।
সাধারণত রোগীর pulse palpate পরীক্ষা করার জন্য ধমনী-
Correct Answer:
গ: Iliac artery
Explanation:
সাধারণত রোগীর pulse palpate পরীক্ষা করার জন্য ধমনী- সঠিক উত্তর Iliac artery পালস দেখে হৃৎপিণ্ড এর গতি নির্ণয় করা যায়। আমরা সাধারণত কবজির কাছে রেডিয়াল ধমনীতে পালস অনুভব করি। পালস অনুভবের সময় হাতের তিন আঙ্গুল ব্যবহার করা হয়। তর্জনীর মাধ্যমে প্রেশার এডজাষ্ট করা হয়। মধ্যম আঙ্গুল দিয়ে পালস এর ঢেউ অর্থাৎ ধমনী গাত্র প্রসারণ অনুভব করা হয় । অঙ্গুরীয় আঙ্গুল দিয়ে কোলেটারেল (আলনার ধমনী থেকে আগত রক্ত) রক্ত সঞ্চালন বন্ধ করা হয়।
কোয়াশিয়রকর রোগ কেন হয়?
Correct Answer:
গ: আমিষের স্বল্পতার অভাবে
Explanation:
কোয়াশিয়রকর রোগ কেন হয়? সঠিক উত্তর আমিষের স্বল্পতার অভাবে কোয়াশিয়রকর হলো শিশুদের প্রোটিনের অভাবজনিত একটি রোগ। সাধারণত দুই বছর বয়সকালে শিশুদের প্রোটিনের অভাব দেখা দিলে এ রোগ হয়ে থাকে।
Polio রোগের Vaccine-
Correct Answer:
ক: OPV
Explanation:
Polio রোগের Vaccine- সঠিক উত্তর OPV ওরাল পোলিও ভ্যাক্সিন (OPV) একটি বিশেষ ধরনের টীকা। ভাইরাসকে পুরোপুরি না মেরে শুধু নিষ্ক্রিয় করে রাখা হয় বলে একে অ্যাটেনিউয়েটেড ভ্যাক্সিন বলা হয়।
বিশ্বে ঘাতক রোগ কোনটি ?
Correct Answer:
গ: এইডস
Explanation:
বিশ্বে ঘাতক রোগ কোনটি ? সঠিক উত্তর এইডস এইডস (Acquired Immune Deficiency Syndrome/AIDS) এইচআইভি (Human Immuno - deficiency Virus/HIV) নামক ভাইরাস সংক্রমণের কারণে শরীরের প্রতিরোধ ক্ষমতা হ্রাস, লোপ বা ধ্বংস অবস্থা। ১৯৮১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলস - এ সর্বপ্রথম এইডস শনাক্ত করা হয়। এশিয়ার মধ্যে থাইল্যান্ডে ১৯৮৪ সালে প্রথম এইডস লক্ষ্য করা যায় এবং মায়ানমার ও ভারতীয় উপমহাদেশে ১৯৮৬ সালের মধ্যেই এর প্রাদুর্ভাব ঘটে।
কোন গাছে ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে?
Correct Answer:
খ: তামাক গাছে
Explanation:
কোন গাছে ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে? সঠিক উত্তর তামাক গাছে হল্যান্ডের প্রাণরসায়নবিদ এডলফ মেয়ার (১৮৮৬) তামাক গাছের মোজাইক নামক ভাইরাস রোগ নিয়ে সর্বপ্রথম কাজ শুরু করেন।
কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ?
Correct Answer:
ঘ: ডিপথেরিয়া
Explanation:
কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? সঠিক উত্তর ডিপথেরিয়া ভাইরাসজনিত রোগ সমূহ: বসন্ত, প্লেগ, টাইফয়েড, পোলিও, জন্ডিস, জলাতঙ্ক ইত্যাদি। ব্যাকটেরিয়াজনিত রোগ সমূহ: ডিপথেরিয়া, নিউমোনিয়া, গনোরিয়া, কলেরা ইত্যাদি।
অ্যানিমিয়া রোগ হয় ---
Correct Answer:
ক: লৌহের অভাবে
Explanation:
অ্যানিমিয়া রোগ হয় --- সঠিক উত্তর লৌহের অভাবে লৌহ রক্তের একটি প্রধান উপাদান। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ৯ mg এবং স্ত্রীলোকের ২৮ mg লৌহের প্রয়োজন। লৌহের অভাবে অ্যানিমিয়া রোগ হয়। অ্যানিমিয়া রোগটির অপর নাম রক্ত স্বল্পতা।
নিচের কোনটি দিয়ে হাঁসের প্লেগ রোগ হয়?
Correct Answer:
ক: ভাইরাস
Explanation:
নিচের কোনটি দিয়ে হাঁসের প্লেগ রোগ হয়? সঠিক উত্তর ভাইরাস হাঁসের প্লেগ রোগ ভাইরাস দ্বারা সৃষ্টি হয়। এটি একটি মারাত্নক রোগ। এ রোগে মৃত্যুর হার খুব বেশি। যে কোনো বয়সের হাঁস এ রোগে আক্রান্ত হতে পারে। ডাক প্লেগ নামক টীকা দিয়ে এ রোগের হাত থেকে হাঁসকে বাঁচানো যায়।
কোনটির সংক্রমণে যক্ষ্মা রোগ হয়?
Correct Answer:
খ: ব্যাকটেরিয়া
Explanation:
কোনটির সংক্রমণে যক্ষ্মা রোগ হয়? সঠিক উত্তর ব্যাকটেরিয়া যক্ষা একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এর জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো - মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবারকিউলোসিস। এটি সাধারণত ফুসফুসে আক্রমণ করে, পরে সমগ্র শরীরে আক্রমণ ঘটাই। এটি একটি ছোয়াচে রোগ।
নিম্নের কোনটি ছোয়াচে রোগ নয়?
Correct Answer:
ক: এইডস
Explanation:
নিম্নের কোনটি ছোয়াচে রোগ নয়? সঠিক উত্তর এইডস রোগীর সংস্পর্শে এলে যেসব রোগ আক্রমণ করে তাদেরকে ছোঁয়াচে রোগ বলে। যেমন - যক্ষ্মা, বসন্ত, প্লেগ ইত্যাদি। এইডস ভাইরাসজনিত রোগ।
ডায়াবেটিস রোগ সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়?
Correct Answer:
ক: চিনি জাতীয় খাবার খেলে এই রোগ বেশি
Explanation:
ডায়াবেটিস রোগ সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়? সঠিক উত্তর চিনি জাতীয় খাবার খেলে এই রোগ বেশি আমাদের অগ্ন্যাশয় বা পেনক্রিয়াস হতে ইনসুলিন নামক এক হরমোন নির্গত হয়। ইনসুলিনের কাজ হলো রক্তের সুগার বা চিনি কোষের ভিতর ঢুকানো,যেন আমাদের কোষে সুগার বা চিনির পরিমাণ ঠিক থাকে। অগ্ন্যাশয় থেকে ইনসুলিন কম বা না বের হলেই রক্তে চিনি বা গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় যা আমাদের ডায়াবেটিস রোগ নামে পরিচিত।
কোন ডালের সাথে ল্যাথারিজম রোগের সম্পর্ক রয়েছে ?
Correct Answer:
খ: খেসারী
Explanation:
কোন ডালের সাথে ল্যাথারিজম রোগের সম্পর্ক রয়েছে ? সঠিক উত্তর খেসারী ল্যাথারিজম একটি পায়ের রােগ। এ রােগে আক্রান্ত হলে মানুষের পা অচল হয়ে যায়। অতিরিক্ত খেসারির ডাল খাদ্য হিসেবে গ্রহণ এ রােগের জন্য দায়ী ।
কোন উপাদানের ঘাটতি থেকে ডায়াবেটিস রোগ হয় ?
Correct Answer:
গ: ইনসুলিন
Explanation:
কোন উপাদানের ঘাটতি থেকে ডায়াবেটিস রোগ হয় ? সঠিক উত্তর ইনসুলিন অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হচ্ছে এমন এক ধরনের হরমােন যা রক্তে গুকোজের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। কোনাে কারণে রক্তে ইনসুলিন সরবরাহ কমে গেলে গ্লুকোজের বিপাক ক্রিয়া বিঘ্নিত যার ফলে ডায়াবেটিস রােগ হয়।
নিউমোনিয়া রোগটি হয় ---
Correct Answer:
খ: ফুসফুসে
Explanation:
নিউমোনিয়া রোগটি হয় --- সঠিক উত্তর ফুসফুসে জীবাণু সংক্রমণ বা অন্য কোনো কারণে মানুষ ও অন্যান্য প্রাণীর ফুসফুসে যে প্রদাহ হয় তাকে নিউমোনিয়া বলে। কিডনি, যকৃত ও হৃৎপিন্ডের সাথে নিউমোনিয়া রোগের কোনো সম্পর্ক নেই।
পোলিও রোগের টিকার নাম কি?
Correct Answer:
খ: OPV
Explanation:
পোলিও রোগের টিকার নাম কি? সঠিক উত্তর OPV পোলিও রোগের টিকার নাম OPV । পোলিও ভাইরাস থেকে বাঁচতে সারা বিশ্বে দুই প্রকার পোলিও টিকা ব্যবহার করা হয়, যেগুলো মুলতঃ poliomyelitis (পোলিও) নামক রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। এই দুই প্রকার টিকার মধ্যে একটিতে অক্রিয় পোলিও ভাইরাস এবং অপরটিতে দুর্বলকৃত পোলিও ভাইরাস ব্যবহার করা হয়। এই দুই প্রকার টিকা যথাক্রমে ১৯৫৫ এবং ১৯৬২ সাল থেকে পাওয়া যাচ্ছে। এ টিকা দেয়ার ফলে পোলিও ভাইরাস ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়াতে পারে না। ফলে পোলিও রোগ নির্মূলে সারা বিশ্বে এ টিকা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ একে তো পোলিও ভাইরাস রোগীদের মাঝে দীর্ঘদিন অবস্থান করতে পারে না, তথাপি প্রকৃতিতে স্তন্যপায়ীরা ছাড়া অন্য কোনো পোলিও বাহকও নেই, তাছাড়া এ ভাইরাসটি প্রকৃতিতে খুব লম্বা সময়ের জন্য বাঁচতেও পারে না। ফলে এই দুই প্রকার টিকা পৃথিবীর অধিকাংশ দেশ থেকে পোলিওকে বিলুপ্ত করেছে, এবং পৃথিবীতে পোলিও আক্রান্ত রোগীর সংখ্যা ৩, ৫০, ০০০ (১৯৮৮) থেকে মাত্র ২২ (২০১৭) - এ নিয়ে এসেছে। জোনাস এডওয়ার্ড সল্ক প্রথম পোলিও টিকার উদ্ভাবন করেন। ওই টিকাতে তিনি অক্রিয় পোলিও ভাইরাস ব্যবহার করেন। তিনি এই টিকায় বৈজ্ঞানিক কাজে ব্যবহৃত এক ধরনের বিশেষ কোষ (HeLa কোষ) ব্যবহার করেন, এবং ১৯৫২ সালে সর্বপ্রথম এর পরীক্ষা চালান। ডাঃ টমাস ফ্রান্সিস জুনিয়র ১৯৫৫ সালের ১২ এপ্রিল গোটা বিশ্বে এই টিকার কথা ঘোষণা করেন। আলবার্ট সাবিন দূর্বলকৃত পোলিও ভাইরাস ব্যবহার করে দ্বিতীয় প্রকার টিকা উদ্ভাবন করেন, যা কিনা মুখ দিয়ে খাওয়া যায় (অর্থাৎ ওরাল)। ১৯৫৭ সাল থেকে সাবিনের এ টিকা দেয়া শুরু হয়, এবং ১৯৬২ সালে এর লাইসেন্স করা হয়।
পেন্টা Vaccine এ কয়টি রোগের টিকা থাকে---
Correct Answer:
গ: ৫টি
Explanation:
পেন্টা Vaccine এ কয়টি রোগের টিকা থাকে--- সঠিক উত্তর ৫টি পেন্টা Vaccine এ কয়টি রোগের টিকা থাকে - - - ৫টি । ৫টি রোগের টিকা হলো পেন্টা Vaccine । এ vaccine - এর মাধ্যমে রোগগুলোর বিরুদ্ধে প্রতিরোধ করা সম্ভব হয় ।
নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের ---
Correct Answer:
খ: ফুসফুস
Explanation:
নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের --- সঠিক উত্তর ফুসফুস হৃৎপিন্ড একটি পাম্প যা সমস্ত শরীরে রক্ত সরবরাহ করে। যকৃত মানবদেহের সবচেয়ে বড় গ্রন্হি। যকৃতকে মানবদেহের জৈব রসায়নাগার বলা হয়। নিউমোনিয়ার জীবাণু মানুষের ফুসফুস ও শ্বাসতন্ত্রে আক্রমণ করে।
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয়-
Correct Answer:
ক: চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়
কোনটি বায়ুবাহিত রোগ?
Correct Answer:
গ: হাম
নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের ---
Correct Answer:
ক: ফুসফুস
ইনসুলিনের অভাবে কি রোগ হয় ?
Correct Answer:
গ: ডায়াবেটিস
Explanation:
ইনসুলিনের অভাবে কি রোগ হয় ? সঠিক উত্তর ডায়াবেটিস ডায়াবেটিস মেলিটাস একটি হরমোন সংশ্লিষ্ট রোগ। দেহযন্ত্র অগ্ন্যাশয় যদি যথেষ্ট ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীর যদি উৎপন্ন ইনসুলিন ব্যবহারে ব্যর্থ হয় তাহলে যে রোগ হয় তা হলো 'ডায়াবেটিস' বা 'বহুমূত্র রোগ'। তখন রক্তে চিনি বা শকর্রার উপস্থিতিজনিত অসামঞ্জস্য দেখা দেয়।
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হলো---
Correct Answer:
খ: চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়
Explanation:
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হলো--- সঠিক উত্তর চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয় অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমোনের অভাব হলে প্রোটিন, শর্করা, ও স্নেহজাতীয় খাবারের বিপাক প্রক্রিয়া ব্যাহত হয় এবং রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় একে ডায়াবেটিস রোগ বলা হয়। চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয় না।
নিচের কোনটির অভাবে গলগণ্ড রোগ হয়?
Correct Answer:
গ: আয়োডিন
Explanation:
নিচের কোনটির অভাবে গলগণ্ড রোগ হয়? সঠিক উত্তর আয়োডিন ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়। আয়োডিনের অভাবে গলগন্ড রোগ হয়। প্রোটিনের অভাবে কোয়াশিয়রকর রোগ হয়।
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয়--
Correct Answer:
খ: চিনি জাতীয় খাবার খেলে
Explanation:
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয়-- সঠিক উত্তর চিনি জাতীয় খাবার খেলে অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমোনের অভাব হলো প্রোটিন, শর্করা ও স্নেহজাতীয় খাবারের বিপাক প্রকিয়া ব্যাহত হয় এবং রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, একে ডায়াবেটিস রোগ বলা হয়। চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয় না
কোন রোগের নির্দিষ্ট লক্ষণ নেই?
Correct Answer:
খ: গনোরিয়া
Explanation:
কোন রোগের নির্দিষ্ট লক্ষণ নেই? সঠিক উত্তর গনোরিয়া গনোরিয়া রোগের নির্দিষ্ট লক্ষণ নেই। এডস রোগের লক্ষণ হলো ওজন দ্রুত হ্রাস পাওয়া, শুকনো কাশি হওয়া, মুখমণ্ডল লক্ষ্য হওয়া ইত্যাদি। গলার থাইরয়েড গ্রন্থি ফুলে যাওয়া গলগন্ড রোগের প্রধান লক্ষণ। হাত - পা, স্তন ইত্যাদি ফুলে যাওয়া গোদ রোগের প্রধান লক্ষণ। গনোরিয়া রোগের নির্দিষ্ট কোনো লক্ষণ নেই।
আলট্রাভায়োলেট রশ্মি কোন রোগ সৃষ্টি করে?
Correct Answer:
খ: চর্ম ক্যান্সার
Explanation:
আলট্রাভায়োলেট রশ্মি কোন রোগ সৃষ্টি করে? সঠিক উত্তর চর্ম ক্যান্সার আলট্রাভায়োলেট রশ্মি চর্ম ক্যান্সার রোগের সৃষ্টি করে। অতিবেগুনী রশ্মি এক ধরনের তড়িৎ - চুম্বকীয় বিকিরণ যার তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোর চেয়ে ছোট এবং রঞ্জন রশ্মির চেয়ে বড়। এই রশ্মির তরঙ্গদৈর্ঘ্য ১০০ ন্যানোমিটার থেকে ৪০০ ন্যানোমিটার এবং শক্তি ৩ ইলেকট্রন - ভোল্ট থেকে ১২৪ ইলেকট্রন - ভোল্ট।
কোনটির অভাবে কোয়াশিয়রকর রোগ হয়?
Correct Answer:
গ: আমিষ
Explanation:
কোনটির অভাবে কোয়াশিয়রকর রোগ হয়? সঠিক উত্তর আমিষ আমিষ অভাবে কোয়াশিয়রকর রোগ হয়। দেহে আমিষেরর অভাব হলে বর্ধনরত বয়সের শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। দীর্ঘদিন ধরে খাদ্যে আমিষের ঘাটতি থাকলে কোয়াশিয়রকর রোগ হয়। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা, মেধা ও বুদ্ধি কমে যায়। তাই আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করা প্রয়োজন।
শরীরে আয়োডিনের অভাবে সাধারণত কোন রোগ হয়?
Correct Answer:
ক: গলগন্ড
Explanation:
শরীরে আয়োডিনের অভাবে সাধারণত কোন রোগ হয়? সঠিক উত্তর গলগন্ড আয়োডিন হলো একটি মৌলিক পদার্থ। পৃথিবীতে আয়োডিনের প্রধান উৎস হলো মহাসাগর এবং সমুদ্রের পানি, যেখানে দ্রবণীয় অবস্থায় আয়োডিন পাওয়া যায় আয়নরূপে। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। নানা শারীরিক ও মানসিক সমস্যা প্রতিরোধ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) আয়োডিনকে রোজকারের খাবারের তালিকায় রাখার ব্যাপারে জোর দিয়েছে।
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় সেটি হলো ----
Correct Answer:
ক: চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়।
Explanation:
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় সেটি হলো ---- সঠিক উত্তর চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়। ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় সেটি হলো - - - - চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়। ডায়াবেটিস মেলিটাস একটি হরমোন সংশ্লিষ্ট রোগ। দেহযন্ত্র অগ্ন্যাশয় যদি যথেষ্ট ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীর যদি উৎপন্ন ইনসুলিন ব্যবহারে ব্যর্থ হয়, তাহলে যে রোগ হয় তা হলো 'ডায়াবেটিস' বা 'বহুমূত্র রোগ'। তখন রক্তে চিনি বা শকর্রার উপস্থিতিজনিত অসামঞ্জস্য দেখা দেয়। ইনসুলিনের ঘাটতিই হল এ রোগের মূল কথা। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হরমোন ইনসুলিন, যার সহায়তায় দেহের কোষগুলো রক্ত থেকে গ্লুকোজকে নিতে সমর্থ হয় এবং একে শক্তির জন্য ব্যবহার করতে পারে।
কোনটি ছোয়াচে রোগ নয়?
Correct Answer:
খ: AIDS
Explanation:
কোনটি ছোয়াচে রোগ নয়? সঠিক উত্তর AIDS মামস্ বা কর্ণ গ্রন্থির প্রদাহ, যক্ষা রোগের জীবাণু বায়ুতে ছড়ায়। ফলে এরা ছোঁয়াচে প্রকৃতির রোগ। এইডস কোন ছোঁয়াচে প্রকৃতির রোগ নয়।
কোন হরমনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?
Correct Answer:
খ: ইনসুলিন
Explanation:
কোন হরমনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? সঠিক উত্তর ইনসুলিন ইনসুলিন নামক হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। অগ্নাশয়ের আইলেটস অব ল্যাঙ্গার হ্যানসের বিটাকোষ থেকে এ হরমোন নিঃসৃত হয়।
কিসের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়?
Correct Answer:
গ: ভিটামিন 'ডি'
Explanation:
কিসের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়? সঠিক উত্তর ভিটামিন 'ডি' ভিটামিন 'ডি' এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়। এ রোগের ফলে হাড় বেঁকে যায় ও পেট ফুলে যায়। শিশুরা খুব দুর্বল হয়ে পড়ে ও আকারে ছোট হয়ে যায়। ভিটামিন এ ও ডি এর অভাবে এ রোগ হয়।
চিকনগুনিয়া রোগটি কোন মাধ্যমবাহিত রোগ?
Correct Answer:
খ: পতঙ্গবাহিত
Explanation:
চিকনগুনিয়া রোগটি কোন মাধ্যমবাহিত রোগ? সঠিক উত্তর পতঙ্গবাহিত পতঙ্গবাহিত। চিকনগুনিয়া হলো ফ্লাভি ভাইরাস দ্বারা সংক্রমিত একটি রোগ। এ রোগের বাহক এডিস এজিপটাই ( Aedes Aegypti) নামক মশকী। মশা বা মশকী পতঙ্গ - শ্রেণির প্রাণী। সুতরাং চিকনগুনিয়া পতঙ্গ বাহিত রোগ।
নিম্নের কোন দেশটিতে ইবোলা নামক রোগটি মহামারী আকারে ছড়ায়নি?
Correct Answer:
ঘ: নাইজেরিয়া
Explanation:
নিম্নের কোন দেশটিতে ইবোলা নামক রোগটি মহামারী আকারে ছড়ায়নি? সঠিক উত্তর নাইজেরিয়া ইবোলা হল ইবোলা ভাইরাস ঘটিত মনুষ্য রোগ। সাধারণতঃ লক্ষণগুলি ধরা পড়ে ভাইরাস সংক্রমণের দুই থেকে তিন সপ্তাহ পর, যেগুলি হল জ্বর, গলা ব্যথা, পেশীর ব্যথা, এবং মাথা ধরা। সাধারণতঃ এর পর গা গোলানো, বমি, এবং ডাইরিয়া হয়,সাথে লিভার ও কিডনীর কর্মক্ষমতা হ্রাস পেতে থাকে। এই জায়গাতে এসে কিছু মানুষের রক্তপাতজনিত সমস্যা শুরু হয়।
নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের কোথায় ?
Correct Answer:
ক: ফুসফুস
কিসের অভাবে গলগন্ড রোগ হয় ?
Correct Answer:
গ: আয়োডিন
Explanation:
কিসের অভাবে গলগন্ড রোগ হয় ? সঠিক উত্তর আয়োডিন গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। ভিটামিনের অভাবে বিভিন্ন প্রকার রোগ হয়। যেমন - রাতকানা (ভিটামিন - A) বেরিবেরি (ভিটামিন - B1) , পেলেগ্রা (ভিটামিন - B3) , স্বার্ভি (ভিটামিন - C) , রিকেট (ভিটামিন - D) প্রজনন ক্ষমতা হ্রাস (ভিটামিন - E) ও অধিক রক্তক্ষরণ (ভিটামিন - K) ।
ক্যান্সর রোগের কারণ-
Correct Answer:
ক: কোষের অস্বাভাবিক বৃদ্ধি
Explanation:
ক্যান্সর রোগের কারণ- সঠিক উত্তর কোষের অস্বাভাবিক বৃদ্ধি ক্যান্সার একটি জীবনঘাতী রোগ। দিন দিন ওজন কমে যাওয়া, ক্ষতস্থান থেকে অস্বাভাবিক রক্তক্ষরণ, আচিলের স্পষ্ট পরিবর্তনের মাধ্যমে ক্যান্সারের লক্ষণ প্রকাশ পায়। তবে ক্যান্সার নির্ণয়ের একমাত্র পদ্ধতি হলো রক্ত ও অস্থিমজ্জা পরীক্ষা করা।
ডিপথেরিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়?
Correct Answer:
ক: গলা
Explanation:
ডিপথেরিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? সঠিক উত্তর গলা ডিপথেরিয়া রোগে দেহের গলা আক্রান্ত হয়। ডিপথেরিয়া হলো বিশেষ এক প্রজাতির ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ যার দ্বারা আমাদের কণ্ঠনালী ও শ্বাসনালী আক্রান্ত হয়ে থাকে।