essay writing MCQs
Showing 50 questions (Total: 316)
' বীরবলের হালখাতা' গ্রন্থটি কোন ধরনের রচনা?
Correct Answer:
ঘ: প্রবন্ধ
Explanation:
' বীরবলের হালখাতা' গ্রন্থটি কোন ধরনের রচনা? সঠিক উত্তর প্রবন্ধ প্রমথ চৌধুরীর প্রবন্ধ গ্রন্থ তেল - নুন - লাকড়ী (১৯০৬) বীরবলের হালখাতা (১৯১৬) নানাকথা (১৯১৯) আমাদের শিক্ষা (১৯২০) রায়তের কথা (১৯১৯) নানাচর্চা (১৯৩২) প্রবন্ধ সংগ্রহ(১৯৫২ ১ম খণ্ড ও ১৯৫৩ ২য় খণ্ড)
'পায়ের আওয়াজ পাওয়া যায়' - কোন জাতীয় রচনা?
Correct Answer:
ঘ: নাটক
Explanation:
'পায়ের আওয়াজ পাওয়া যায়' - কোন জাতীয় রচনা? সঠিক উত্তর নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় - সৈয়দ শামসুল হক রচিত একটি কাব্যনাট্য।
'কাঁশবনের কন্যা' কোন জাতীয় রচনা?
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
'কাঁশবনের কন্যা' কোন জাতীয় রচনা? সঠিক উত্তর উপন্যাস বিশেষ কোনো অঞ্চল ও সে অঞ্চলের নির্দিষ্ট এলাকা ও পরিসরের মানুষের সুখ - দুঃখ, হাসি - কান্না মিশ্রিত যে কাহিনী বা উপন্যাস তাই আঞ্চলিক উপন্যাস বলে পরিচিত। অঞ্চল বিশেষের মানুষ ও তাদের যাপিত জীবন এবং স্থানিক রং ও স্থানিক পরিবেশবিধৌত জীবনাচরণ নিয়ে যে উপন্যাস লেখা হয় তাকে আঞ্চলিক উপন্যাস বলা হয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘হাঁসুলী বাঁকের উপকথা’, অদ্বৈত মল্লবর্মনের ‘তিতাস একটি নদীর নাম’, শামসুদ্দীন আবুল কালামের ‘কাঁশবনের কন্যা’ ও ‘সমুদ্রবাসর’ প্রভৃতি নাম এক্ষেত্রে স্মরণীয়।
' রুপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর' কার রচনা?
Correct Answer:
খ: জ্ঞানদাস
Explanation:
' রুপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর' কার রচনা? সঠিক উত্তর জ্ঞানদাস চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলীর কবি জ্ঞানদাস (ষোড়শ শতাব্দী) রচিত উক্ত পঙক্তিটি কৃষ্ণানুরাগ বিষয়ক বিখ্যাত পদ। তার রচিত পদের স্বাভাবিক সৌন্দর্য, মাধুর্য ও সূক্ষ্মতা একমাত্র চণ্ডীদাসের পদের সাথেই তুলনা হতে পারে। আক্ষেপানুরাগ, রুপানুরাগ ও মাথুরবিষয়ক পদ রচনায় তিনি অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেন।
কোনটি দীনবন্ধু মিত্রের রচনা?
Correct Answer:
ক: কমলে কামিনী
Explanation:
কোনটি দীনবন্ধু মিত্রের রচনা? সঠিক উত্তর কমলে কামিনী দীনবন্ধু মিত্র (১৮৩০ - ১৮৭৩ খ্রি) বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত নাট্যকার। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে - 'নীলদর্পণ' (১৮৬০), 'সধবার একাদশী' (১৮৬৬), 'কমলে কামিনী' (১৮৭৩) , 'নবীন তপস্বিনী' (১৮৬৩) ইত্যাদি। 'ভদ্রার্জুন' হলো তারাচরণ শিকদার রচিত নাটক, যা বাঙালি লিখিত প্রথম মৌলিক নাটক হিসেবে স্বীকৃত।
'তাজকেরাতুল আওলিয়া' অবলম্বনে ' তাপসমালা' কে রচনা করেন?
Correct Answer:
গ: গিরিশচন্দ্র সেন
Explanation:
'তাজকেরাতুল আওলিয়া' অবলম্বনে ' তাপসমালা' কে রচনা করেন? সঠিক উত্তর গিরিশচন্দ্র সেন শেখ ফরীদুদদীন সাত্তারের ফারসি ভাষায় রচিত 'তাজকেরাতুল আওলিয়া' অবলম্বনে ভাই গিরিশচন্দ্র সেন 'তাপসমালা' গ্রন্থটি রচনা করেন। উল্লেখ্য, গিরিশচন্দ্র সেন প্রথম বাংলায় পূর্ণাঙ্গ কুরআন শরীফ অনুবাদ করেন।
' বত্রিশ সিংহাসন' কার রচনা?
Correct Answer:
ক: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
Explanation:
' বত্রিশ সিংহাসন' কার রচনা? সঠিক উত্তর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ভাষাবিদ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার (১৭৬২ - ১৮১৯) ছিলেন উইলিয়াম কেরির অধীন পণ্ডিত। তিনি অধ্যাপনার পাশাপাশি ফোর্ট উইলিয়াম কলেজের লেখকগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ লেখক হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। তিনি উইলিয়াম কেরির উৎসাহে বত্রিশ সিংহাসন (১৮০২) , রাজাবলি (১৮০৮) ,হিতোপদেশ (১৮০৮) ,বেদান্তচন্দ্রিকা (১৮১৭) ও প্রবোধচন্দ্রিকা (১৮৩৩) গ্রন্থগুলো রচনা করেন। রামরাম বসু (১৭৫৭ - ১৮১৩) ছিলেন উইলিয়াম কেরির সহযোগী পাঠ্যপুস্তক রচনাকারীদের অন্যতম অগ্রণী। তিনি দুটি গদ্যগ্রন্থ রচনা করেন - রাজা প্রতাপাদিত্য চরিত্র (১৮০১) ও লিপিমালা (১৮০২) । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০ - ১৮৯১) বাংলা গদ্যের অবয়ব নির্মাণ, শিক্ষা বিস্তার সমাজ সংস্কারে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তার কিছু সাহিত্যকর্ম হলো বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭) শকুন্তলা (১৮৫৪), সীতার বনবাস (১৮৬০) আখ্যানমঞ্জরী (১৮৬৩) , ভ্রান্তিবিলাস (১৮৬৯) ইত্যাদি।
'উদাসীন পথিকের মনের কথা' কোন জাতীয় রচনা?
Correct Answer:
গ: আত্মজৈবনিক উপন্যাস
Explanation:
'উদাসীন পথিকের মনের কথা' কোন জাতীয় রচনা? সঠিক উত্তর আত্মজৈবনিক উপন্যাস 'উদাসীন পথিকের মনের কথা' মুসলমান নাট্যকার মশাররফ হোসেন রচিত একটি আত্মজৈবনিক উপন্যাস।
' অনল-প্রবাহ' রচনা করেন ----
Correct Answer:
ক: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
Explanation:
' অনল-প্রবাহ' রচনা করেন ---- সঠিক উত্তর সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী মুসলিম পুনর্জাগরণবাদী কবি ও রাজনীতিবিদ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। অনলুস্রাবী সাহিত্য সৃষ্টি তার স্বতঃস্ফূর্ত এবং কাজী নজরুল ইসলামের পূর্বসূরি। 'অনল প্রবাহ' (১৯০০) তার বিখ্যাত গ্রন্থ।
' একাত্তরের চিঠি'----কোন জাতীয় রচনা?
Correct Answer:
গ: মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
Explanation:
' একাত্তরের চিঠি'----কোন জাতীয় রচনা? সঠিক উত্তর মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন বেসরকারি মেবাইল ফোন কোম্পানি গ্রামীণফোন ও জাতীয় দৈনিক 'প্রথম আলো' যৌথ উদ্যোগে একাত্তরের চিঠি নামের মুক্তিযোদ্ধাদের এ পত্র সংকলনটি প্রকাশ করেছে। এতে মুক্তিযুদ্ধ চলাকালে অসংখ্য মুক্তিযোদ্ধার স্বজনদের কাছে লিখিত ৮২ টি পত্র স্থান পেয়েছে। ২৭ মার্চ ২০০৯ বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
' নেমেসিস' কোন জাতীয় রচনা?
Correct Answer:
খ: নাটক
Explanation:
' নেমেসিস' কোন জাতীয় রচনা? সঠিক উত্তর নাটক বিশিষ্ট নাট্যকার নুরূল মোমেন (১৯০৬ - ১৯৮৯) রচিত 'নেমেসিস ' একটি নিরীক্ষধর্মী নাটক। নূরুল মোমেন সামাজিক সংকটের পটভূমিকায় অন্তর্দ্বন্দ্বমূলক নাট্য - চরিত্র অংকন করেই অধিক খ্যাতি অর্জন করেন।নেমেসিস (১৯৪৮) নাটকটি ও এ আলোকেই রচিত। তার এরুপ আরো কিছু নাটক হলো - রুপান্তর (১৯৪৭) , আলোছায়া (১৯৬২) , আইনের অন্তরালে (১৯৬৭) ইত্যাদি।
' শূন্যপুরাণ' রচনা করেছেন ---
Correct Answer:
ক: রামাই পণ্ডিত
Explanation:
' শূন্যপুরাণ' রচনা করেছেন --- সঠিক উত্তর রামাই পণ্ডিত 'শূন্যপুরাণ' রামাই পণ্ডিত রচিত বৌদ্ধধর্মীয় তত্ত্বের গ্রন্থ। বাংলা সাহিত্যে ১২০১ থেকে ১৩৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে অন্ধকার যুগ বলা হয়। এ অন্ধকার যুগে তেমন কোনো সাহিত্য রচিত হয়নি। তবে রামাই পণ্ডিতের 'শূন্যপুরাণ', হলায়ুধ মিশ্রের 'সেক শুভোদয়া ' এ যুগের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। শ্রীকর নন্দীর রচনা 'ভারত পাঁচালী'। বিজয় গুপ্ত মনসামঙ্গলের প্রাচীনতম কবি। বাংলায় চৈতন্যদেবের দ্বিতীয় জীবনীগ্রন্থের নাম 'চৈতন্য মঙ্গল' যা লোচন দাসের রচনা।
' পালামৌ' ভ্রমণকাহিনীটি কার রচনা?
Correct Answer:
গ: সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
' পালামৌ' ভ্রমণকাহিনীটি কার রচনা? সঠিক উত্তর সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় 'পালামৌ ভ্রমণকাহিনীর রচয়িতা কথাশিল্পী সঞ্জীবচন্দ্র চট্রোপাধ্যায় (১৮৩৪ - ১৮১৯) । তিনি বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায়ের মধ্যমাগ্রজ। বঙ্গদর্শন প্রকাশিত 'পালামৌ' সঞ্জীবচন্দ্রের শ্রেষ্ঠ রচনা। শরৎচন্দ্র চট্রোপাধ্যায় (১৮৭৬ - ১৯৩৮) - এর উপন্যাস শ্রীকান্ত , চরিত্রহীন (১৯১৭) , দেবদাস (১৯১৭) , পল্লীসমাজ (১৯১৬) , পথের দাবী (১৯২৬) ইত্যাদি। সুনীল গঙ্গেপাধ্যায় (১৭৯৮ - ১৯৭১) - এর বিখ্যাত উপন্যাস 'হাসুলী বাঁকের উপকথা' (১৯৪৭) ।
মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি?
Correct Answer:
গ: একাত্তরের দিনগুলি
Explanation:
মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি? সঠিক উত্তর একাত্তরের দিনগুলি 'একাত্তরের দিনগুলি' জাহানারা ইমাম (১৯২৯ - ১৯৯৪) রচিত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক গ্রন্থ। 'এইসব দিনরাত্রি' হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস। 'নূরলদীনের সারা জীবন' সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য ।
'ঠাকুরমার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন?
Correct Answer:
ক: রূপকথা
Explanation:
'ঠাকুরমার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন? সঠিক উত্তর রূপকথা ঠাকুরমার ঝুলি বাংলা শিশুসাহিত্যের একটি জনপ্রিয় রূপকথার সংকলন। এই গ্রন্থের সংকলক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রূপকথার গল্পগুলো সংগ্রহ করেছিলেন তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে। তবে সংগৃহীত হলেও দক্ষিণারঞ্জণের লেখনীর গুণে গল্পগুলো হয়ে উঠে শিশু মনোরঞ্জক। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯০৬ খ্রিষ্টাব্দে কলকাতার 'ভট্টাচার্য এন্ড সন্স' প্রকাশনা সংস্থা হতে। রবীন্দ্রনাথ ঠাকুর এই বইয়ের ভূমিকা লিখেছিলেন। এরপর থেকে এর শত শত সংস্করণ প্রকাশিত হয়েছে। রিনা প্রীতিশ নন্দী কর্তৃক অনূদিত এর একটি ইংরেজি সংস্করণও বের হয়েছে।
কোনটি শওকত ওসমানের রচনা নয়?
Correct Answer:
গ: ভেজাল
Explanation:
কোনটি শওকত ওসমানের রচনা নয়? সঠিক উত্তর ভেজাল 'চৌরসন্ধি' , ক্রীতদাসের হাসি' ও 'বনি আদম ' শওকত ওসমান রচিত উপন্যাস । অন্যদিকে 'ভেলাজ' সুকান্ত ভট্টাচার্য রচিত বিখ্যাত কবিতা।
' দেয়াল' রচনাটি কার?
Correct Answer:
ক: হুমায়ূন আহমেদ
Explanation:
' দেয়াল' রচনাটি কার? সঠিক উত্তর হুমায়ূন আহমেদ 'দেয়াল ' কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের রাজনৈতিক উপন্যাস। ২০১১ সালে তিনি এ উপন্যাস রচনা শুরু করেন যা তার মৃত্যুর পর ২০১৩ সালে প্রকাশিত হয়। তিনি ছাড়াও 'দেয়াল' (১৯৮৫) নামে উপন্যাস রচনা করেছেন - আবু জাফর শামসুদ্দীন ।
' হপ্তপয়কর' কার রচনা?
Correct Answer:
ক: সৈয়দ আলাওল
Explanation:
' হপ্তপয়কর' কার রচনা? সঠিক উত্তর সৈয়দ আলাওল সৈয়দ আলাওল রচিত 'হপ্তপয়কর' কাব্যটি পারস্য কবি নিজামী গঞ্জভীর কাব্যের ভাবানুবাদ । এ কাব্যে আরব ও আজমের অধিপতি নোমানের পুত্র বাহরামের রাজ্যলাভ এবং তার কাহিনী বর্ণিত হয়েছে।
'জন্ডিস ও বিবিধ বেলুন' কোন ধরনের রচনা ?
Correct Answer:
ক: নাটক
Explanation:
'জন্ডিস ও বিবিধ বেলুন' কোন ধরনের রচনা ? সঠিক উত্তর নাটক সেলিম আল দীনের উল্লেখযোগ্য নাটকসমূহ:জন্ডিস ও বিবিধ বেলুন (১৯৭৫)বাসন (১৯৮৫)মুনতাসিরশকুন্তলাকীত্তনখোলা (১৯৮৬)কেরামতমঙ্গল (১৯৮৮)যৈবতী কন্যার মন (১৯৯৩)চাকা (১৯৯১)হরগজ (১৯৯২)প্রাচ্য (২০০০)হাতহদাই (১৯৯৭)নিমজ্জন (২০০২)ধাবমানস্বর্ণবোয়াল (২০০৭)পুত্রবনপাংশুল
কোনটি রবীন্দ্ররচনার অন্তর্গত নয়?
Correct Answer:
খ: " অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি জাগুক আবার আত্মদান।"
Explanation:
কোনটি রবীন্দ্ররচনার অন্তর্গত নয়? সঠিক উত্তর " অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি জাগুক আবার আত্মদান।" 'কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও? এ পঙক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষের কবিতা ' উপন্যাসের অন্তর্গত। 'প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে' রবীন্দ্রনাথের 'রাজা' নাটকের অন্তর্গত এবং 'কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে - এ পঙক্তিটি রবীন্দ্রনাথ রচিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা' কবিতার অন্তর্গত।
' কপালকুণ্ডলা' কোন প্রকৃতির রচনা?
Correct Answer:
ক: রোমান্সমূলক উপন্যাস
Explanation:
' কপালকুণ্ডলা' কোন প্রকৃতির রচনা? সঠিক উত্তর রোমান্সমূলক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়ের 'কপালকুণ্ডলা' রোমান্সমূলক উপন্যাসে সামাজিক সংস্কারের সাথে অপরিচিতা নারীর নবকুমারের সঙ্গে বিয়ে এবং সমাজবন্ধনের দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে।
“মৃণালিনী” কার রচনা?
Correct Answer:
ক: বঙ্কীমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
“মৃণালিনী” কার রচনা? সঠিক উত্তর বঙ্কীমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮ - ১৮৯৪) রচিত ‘মৃণালিনী’ উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৬৯ সালে। দ্বাদশ শতাব্দীর বঙ্গদেশের রাজনৈতিক পটভূমিকায় রচিত তৃতীয় উপন্যাস এটি। বঙ্কিমের হিন্দু - পুনর্জাগরণবাদী ধ্যান - ধারণা ও স্বজাত্যবোধ এ উপন্যাসে প্রথম প্রকাশিত হয়।
নিম্নোক্ত কোন রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের?
Correct Answer:
গ: প্রভাবতী সম্ভাষণ
Explanation:
নিম্নোক্ত কোন রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের? সঠিক উত্তর প্রভাবতী সম্ভাষণ বাংলা সাহিত্যে গদ্যের জনক হিসেবে খ্যাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক পদ্য রচনা হচ্ছে ‘প্রভাবতী সম্ভাষ’ (১৮৯২)। তার অন্যান্য রচনার মধ্যে ‘বেতাল পঞ্চবিংশতি’, ‘শকুন্তলা’, ‘সীতার বনবাস’, ‘ভ্রান্তিবিলাস’প্রভৃতি প্রধান।
'যদ্যপি আমার গুরু' কার রচনা?
Correct Answer:
ঘ: আহমদ ছফা
Explanation:
'যদ্যপি আমার গুরু' কার রচনা? সঠিক উত্তর আহমদ ছফা ‘যদ্যপি আমার গুরু প্রফেসর রাজ্জাক’ (১৯৯৭) প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা আহমদ ছফা। তার অন্যান্য প্রবন্ধ গ্রন্থ হলোঃ ‘জাগ্রত বাংলাদেশ’, ‘বাঙালী মুসলমানের মন’, ‘সিপাহীযুদ্ধের ইতিহাস’, ‘শতবর্ষের ফেরারি’, ‘বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়;, ‘সাম্প্রতিক বিবেচনা’, বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ ইত্যাদি। তার ‘ওস্কার’ (১৯৭৫) উপন্যাসটি ১৯৬৯ এর গণঅভ্যুত্থান নিয়ে রচিত হয়েছে। অবসরপ্রাপ্ত সচিব আবদুশ শাকুরে প্রবন্ধ গ্রন্থ ‘মহামহিম রবিন্দ্রনাথ’, ‘সঙ্গীত সংবিৎ’, ‘গোলাপ বিসংবাদ’, আলাউদ্দিন আল আজাদের প্রবন্ধ গ্রন্থ ‘ধারা ও প্রকৃতি’, ‘ম্যাকভস্কি ও নজ্রুল’, ‘রবীন্দ্রক্লাসুক আবিস্কার’, ‘সাহিত্য সমালোচনা’।
কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা নয়?
Correct Answer:
খ: অনেক সূর্যের আশা
Explanation:
কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা নয়? সঠিক উত্তর অনেক সূর্যের আশা বাংলা কথাসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার সৈয়দ ওয়ালীউল্লাহর রচিত গ্রন্থগুলো হলো - লালসালু (১৯৪৮) চাঁদের অমাবস্যা (১৯৬৪), কাঁদো নদী কাঁদো (১৯৬৮), নয়নচারা (১৯৫১), দুইতীর (১৯৬৫), বহিপীর (১৯৬০) ইত্যাদি। সুতরাং ওয়ালীউল্লাহর রচনা নয় ‘অনেক সূর্যের আশা’।
জহির রায়হানের রচনা কোনটি?
Correct Answer:
গ: বরফগলা নদী
Explanation:
জহির রায়হানের রচনা কোনটি? সঠিক উত্তর বরফগলা নদী কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হানের রচনা হচ্ছে ‘বরফগলা নদী’ (১৩৭৬)। তার অন্যান্য রচনার মধ্যে ‘হাজার বছর ধরে’, ‘আরেক ফাল্গুন’, ‘শেষ বিকেলের মেয়ে’, ‘আর কত দিন’, ‘তৃষ্ণা’ ইত্যাদি অন্যতম। তেইশ নম্বর তৈলচিত্র বাংলাদেশী ঔপন্যাসিক আলাউদ্দিন আল আজাদের প্রথম উপন্যাস।
সেলিম আল দীন কোন নাটকটি রচনা করেছেন ?
Correct Answer:
ক: মুনতাসির ফ্যান্টাসি
Explanation:
সেলিম আল দীন কোন নাটকটি রচনা করেছেন ? সঠিক উত্তর মুনতাসির ফ্যান্টাসি সেলিম আল দীন ‘মুনতাসির ফ্যান্টাসি ‘ নাটকটি রচনা করেন । ‘ পায়ের আওয়াজ পাওয়া যায় ‘ মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকটি রচনা করেন সৈয়দ শামসুল হক । ভাষা আন্দোলনভিত্তিক ‘ কবর’ নাটকটি রচনা করেন মুনীর চৌধুরি । ঢাকা কেন্দ্রীয় কারাগার এটি প্রথম মঞ্চস্থ হয় । ‘বহুব্রীহি’ হুমায়ূন আহমেদ রচনা করেন ।
'ক্রীতদাসের হাসি' কার রচনা ?
Correct Answer:
ঘ: শওকত ওসমান
Explanation:
'ক্রীতদাসের হাসি' কার রচনা ? সঠিক উত্তর শওকত ওসমান ক্রীতদাসের হাসি’ নামক উপন্যাসটি রচনা করেন শওকত ওসমান। লেখকের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। ‘আগুন পাখি’ রচনা করেন হাসান আজিজুল হক। আলাউদ্দিন আল আজাদের বিখ্যাত উপন্যাস হচ্ছে - ‘তেইশ নম্বর তৈলচিত্র’, ‘কর্ণফুলী’, ‘ক্ষুধা ও আশা’ ইত্যাদি। লতার বিখ্যাত কবিতা মানচিত্র। সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস হচ্ছে - ‘লালসালু’, চাঁদের অমাবস্যা’, ‘কাদো নদী কাদো’ ইত্যাদি।
আরণ্যক কার রচনা?
Correct Answer:
ঘ: বিভূতিভূষন বন্দোপাধ্যায়
Explanation:
আরণ্যক কার রচনা? সঠিক উত্তর বিভূতিভূষন বন্দোপাধ্যায় বুদ্ধদেব বসু একধারে কবি, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, অনুবাদক, সমলোচক ও সম্পাদজ ছিলেন। তার বিখ্যাত উপন্যাসগুলো হচ্ছে - সাড়া, সানন্দা, তিথিডোর, রাতভর বৃষ্টি, নির্জন স্বাক্ষর ইত্যাদি। ‘আরণ্যক’ উপন্যাসটি রচনা করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার আরো কয়েকটি উল্লাখযোগ্য উপন্যাস হচ্ছে - পথের পাচালী, অপরাজিত, দৃষ্টি প্রদীপ ইত্যাদি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থ হচ্ছে - আরোগ্য নিকেতন, সঞ্জীবন ফার্মাসি, গণসেবতা, পঞ্চগ্রাম, হাসুলী বাকের উপকথা, কবি, ধাত্রীদেবতা, ইত্যাদি। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস হচ্ছে - জননি পদ্মনদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা। বিখ্যাত গল্প - গ্রন্থ হচ্ছে - অতসি মামি ও অন্যান্য গল্প, প্রাগৈতিহাসিক, আজকাল প্রশুর গল্প ইত্যাদি।
"তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন।"- কোন কবির রচনা ?
Correct Answer:
গ: আবদুল হাকিম
Explanation:
"তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন।"- কোন কবির রচনা ? সঠিক উত্তর আবদুল হাকিম আবদুল হাকিম আনুমানিক ১৬২০ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম জেলার সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। স্বদেশের ও স্বভাষার প্রতি তার ছিল অটুট ও অপরিসীম প্রেম। তার আটটি কাব্যের কথা জানা গেছে। নূরনামা তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলঃ ইউসুফ - জুলেখা, লালমতি, সয়ফুলমুলুক, শিহাবুদ্দিননামা, নসীহতনামা, কারবালা ও শহরনামা। তিনি ১৬৯০ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। বাংলা ভাষা ছাড়াও তিনি আরবি, ফার্সি ও সংস্কৃত ভাষায় পারদর্শী ছিলেন| বাঙালি হিসেবে তার গর্ববোধ ছিল। সেসময় একশ্রেণির লোকের বাংলা ভাষার প্রতি অবজ্ঞার জবাবে তিনি তার নূরনামা কাব্যে লিখেছিলেন : যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। ।
'সকল দেশের রানী সে যে-আমার জন্মভূমি'- চরণটি কোন কবির রচনা?
Correct Answer:
গ: দ্বিজেন্দ্রলাল রায়
Explanation:
'সকল দেশের রানী সে যে-আমার জন্মভূমি'- চরণটি কোন কবির রচনা? সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায় দ্বিজেন্দ্রলাল রায় (১৯ জুলাই ১৮৬৩ - ১৭ মে ১৯১৩) ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও সংগীতস্রষ্টা। তিনি ডি. এল. রায় নামেও পরিচিত ছিলেন। তিনি প্রায় ৫০০ গান রচনা করেন। এই গানগুলি বাংলা সংগীত জগতে দ্বিজেন্দ্রগীতি নামে পরিচিত। তাঁর বিখ্যাত গান "ধনধান্যে পুষ্পে ভরা", "বঙ্গ আমার! জননী আমার! ধাত্রী আমার! আমার দেশ" ইত্যাদি আজও সমান জনপ্রিয়। তিনি অনেকগুলি নাটক রচনা করেন। তাঁর নাটকগুলি চার শ্রেণিতে বিন্যস্ত: প্রহসন, কাব্যনাট্য, ঐতিহাসিক নাটক ও সামাজিক নাটক। তাঁর রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে জীবদ্দশায় প্রকাশিত আর্যগাথা (১ম ও ২য় ভাগ) ও মন্দ্র বিখ্যাত। দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য একঘরে, কল্কি - অবতার, বিরহ, সীতা, তারাবাঈ, দুর্গাদাস, রাণা প্রতাপসিংহ, মেবার - পতন, নূরজাহান, সাজাহান, চন্দ্রগুপ্ত, সিংহল - বিজয় ইত্যাদি।
নিচের কোনটি জহির রায়হানের রচনা?
Correct Answer:
ঘ: আরেক ফাল্গুন
Explanation:
নিচের কোনটি জহির রায়হানের রচনা? সঠিক উত্তর আরেক ফাল্গুন ভাষা আন্দোলনের তিন বছর পরে আসা আরেক ফাল্গুনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শহীদ দিবস পালনের প্রস্তুতি এবং সরকারি বাধাকে উপেক্ষা করে তাদের অন্যায়কে প্রতিহত করার বলিষ্ঠ দৃঢ়ভঙ্গিকে কেন্দ্র করে জহির রায়হান রচনা করেছেন বাংলা সাহিত্যের ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস 'আরেক ফাল্গুন। '
”মহুয়া পালা” কে রচনা করেছেন?
Correct Answer:
ক: দ্বিজকানাই
Explanation:
”মহুয়া পালা” কে রচনা করেছেন? সঠিক উত্তর দ্বিজকানাই নমশূররদের ব্রাহ্মণ কবি দ্বিজ কানাই ১৬৫০ খ্রিস্টাব্দের দিকে মহুয়া পালা রচনা করেন বলে অধ্যাপক দীনেশচন্দ্র সেনের ধারণা । এই পালা কাহিনীর সঙ্গে কবির ব্যক্তিগত প্রেমবঞ্চনার বেদনার সাদৃশ্য রয়েছে। ভবঘুরে বেদে দল বামনকান্দা গ্রামে এসে উপস্থিত হয়। ঐ গ্রামের জমিদার নদের চাঁদ মহুয়ার রূপে মুগ্ধ হয়ে বেদে দলকে গ্রামে থাকার জায়গা ও চাষের জমি দেন। এক সময় মহুয়া ও হুমরা বেদে এ সম্পর্কের কথা জানতে পেরে এ সম্পর্ক অস্বীকার করেন ।
”আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” কার রচনা?
Correct Answer:
খ: ভারত চন্দ্র
Explanation:
”আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” কার রচনা? সঠিক উত্তর ভারত চন্দ্র মধুযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও মঙ্গল কাব্যধারার শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর রচিত ‘অন্নদামঙ্গল’ কাব্যের একটি বিখ্যাত উক্তি এটি। উক্তিটি করেছিল ঈশ্বরী পাটনী।
নিচের কোন রচনাটি স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত?
Correct Answer:
গ: আগুনের পরশমণি
Explanation:
নিচের কোন রচনাটি স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত? সঠিক উত্তর আগুনের পরশমণি আগুনের পরশমণি ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার চলচ্চিত্র। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক এই চলচ্চিত্রটি পরিচালনা করেন বাংলাদেশের বিখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। এটি তাঁর নিজের লেখা আগুনের পরশমণি উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন এবং এটিই তাঁর পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন বিপাশা হায়াত, আসাদুজ্জামান নূর, আবুল হায়াত, ডলি জহুর সহ আরো অনেকে। বাংলাদেশ সরকারের অনুদানের নির্মিত আগুনের পরশমণি চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
”একাত্তরের চিঠি” কোন জাতীয় রচনা?
Correct Answer:
ঘ: মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
Explanation:
”একাত্তরের চিঠি” কোন জাতীয় রচনা? সঠিক উত্তর মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন একাত্তরের চিঠি একটি মুক্তিযুদ্ধাদের পত্র সংকলন
নেমেসিস কোন জাতীয় রচনা?
Correct Answer:
খ: নাটক
Explanation:
নেমেসিস কোন জাতীয় রচনা? সঠিক উত্তর নাটক দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে বাংলা (১৩৪৯ - ৫০ সাল) সংঘটিত মন্বন্তরের প্রেক্ষাপটে রচিত একটি বিখ্যাত নাটক "নেমেসিস" । ১৯৪৪ সালে নাটকটি "শনিবারের চিঠি" পত্রিকায় প্রকাশিত হয় । ১৯৪৮ সালে এটি গ্রন্হাকারে প্রকাশিত হয় । নাটকটি চোরাকারবারীর শিকার সুরজিত নন্দীর অনুশোচনা, যন্ত্রণা, দ্বন্দ্ব এবং এর থেকে আত্মমুক্তির বিষয়বস্তু ।
বেগম রোকেয়ার রচনা কোনটি ?
Correct Answer:
ঘ: অবরোধবাসিনী
Explanation:
বেগম রোকেয়ার রচনা কোনটি ? সঠিক উত্তর অবরোধবাসিনী অবরোধ - বাসিনী ভারতবর্ষের অগ্রণী নারীবাদী লেখিকা রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি গ্রন্থ। বেগম রোকেয়ার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি হিসেবে বিবেচিত গ্রন্থটি ১৯৩১ সালে প্রকাশিত হয়। এতে তৎকালীন ভারতবর্ষীয় নারীদের বিশেষ করে মুসলমান ঘরের নারীদের সমাজের অবরোধপ্রথার জন্য যে অসুবিধায় পড়তে হত তা বর্ণিত হয়েছে।
কবি আলাওলের প্রথম রচনা--
Correct Answer:
খ: পদ্মাবতী
Explanation:
কবি আলাওলের প্রথম রচনা-- সঠিক উত্তর পদ্মাবতী কবি আলাওল ১৬০৭ খ্রিস্টাব্দে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহন করেন। এ পর্যন্ত আলাওল এর ৫ টি গ্রন্থের সন্ধান পাওয়া গেছে , পদ্মাবতী, সয়ফুল মুলক বদিউজ্জামাল, হপ্ত পয়কর, সিকান্দার নামা, ও তেয়াফা বা তত্ত্বোপদেশ, .....এর মধ্যে তার প্রথম রচনা হলো " পদ্মাবতী "
”নবীবংশ” কোন কবির রচনা?
Correct Answer:
খ: সৈয়দ সুলতান
Explanation:
”নবীবংশ” কোন কবির রচনা? সঠিক উত্তর সৈয়দ সুলতান প্রশ্ন :নবীবংশ কোন কবিৱ রচনা? উত্তর :সৈয়দ সুলতান। বর্ণনা :শাহ মুহাম্মদ সগীর রচিত কাব্য হলো ইউসুফ জুলেখা। সৈয়দ সুলতান রচিত কাব্য সাহিত্য কর্মের মধ্যে রয়েছে নবীবংশ , শব - ই - মেরাজ, রসুল বিজয়, ওয়াত - ই - রাসুল , জয়কুম রাজার লড়াই , ইবলিশনামা। তার শ্রেষ্ঠ গ্রন্থ নবী বংশের জন্যই তিনি বেশি সুপরিচিত।
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে- কোন কবির রচনা ?
Correct Answer:
গ: ভারতচন্দ্র রায় গুণাকর
Explanation:
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে- কোন কবির রচনা ? সঠিক উত্তর ভারতচন্দ্র রায় গুণাকর রায়গুণাকর ভারতচন্দ্র রায় (১৭১২ – ১৭৬০) অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গলকাব্যের সর্বশেষ শক্তিমান কবি। হাওড়া জেলার পোড়ো - বসন্তপুরে জন্ম হলেও পরবর্তী জীবনে তিনি নদিয়ার কৃষ্ণনগর রাজপরিবারের আশ্রয় গ্রহণ করেন। নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যের স্বীকৃতিতে তাকে 'রায়গুণাকর' উপাধিতে ভূষিত করেন।
”নেমেসিস” কোন ধরনের রচনা?
Correct Answer:
ক: নাটক
Explanation:
”নেমেসিস” কোন ধরনের রচনা? সঠিক উত্তর নাটক 'নেমাসিস' নাটকের রচিয়তা নুরুল মোমেন। এ নাটকে সমকালীন দূর্ভিক্ষ, মজুমদারের পিশাচবৃত্তি ও নিরন্নদের হাহা কারের বাস্তব চিত্র অঙ্কিত হয়েছে। তার রচিত অন্যান্য নাটক ' রুপান্তর' ' যদি এমন হতো' ' নয়া খান্দান ' ইত্যাদ সুতরাং নেমাসিস একটি নাটক
”বখ্তিয়ারের ঘোড়া” কোন শ্রেণীর রচনা?
Correct Answer:
খ: কাব্য
Explanation:
”বখ্তিয়ারের ঘোড়া” কোন শ্রেণীর রচনা? সঠিক উত্তর কাব্য বখতিয়ারের ঘোড়া আল মাহমুদ মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে ওঠেমনে হয় রক্তই সমাধান, বারুদই অন্তিম তৃপ্তি;আমি তখন স্বপ্নের ভেতর জেহাদ, জেহাদ বলে জেগে উঠি। জেগেই দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে। যেন বালিশে মাথা রাখতে চায় না এ বালক, যেন ফুৎকারে উড়িয়ে দেবে মশারি, মাতৃস্তনের পাশে দু'চোখ কচলে উঠে দাঁড়াবে এখুনি;বাইরে তার ঘোড়া অস্থির, বাতাসে কেশর কাঁপছে। আর সময়ের গতির ওপর লাফিয়ে উঠেছে সে। না, এখনও সে শিশু। মা তাকে ছেলে ভোলানো ছড়া শোনায়। বলে, বালিশে মাথা রাখো তো বেটা। শোনোবখতিয়ারের ঘোড়া আসছে। আসছে আমাদের সতেরো সোয়ারিহাতে নাংগা তলোয়ার। মায়ের ছড়াগানে কৌতূহলী কানপাতে বালিশেনিজের দিলের শব্দ বালিশের সিনার ভিতর। সে ভাবে সে শুনতে পাচ্ছে ঘোড়দৌড়। বলে, কে মা বখতিয়ার?আমি বখতিয়ারের ঘোড়া দেখবো। মা পাখা ঘোরাতে ঘোরাতে হাসেন, আল্লার সেপাই তিনি, দুঃখীদের রাজা। যেখানে আজান দিতে ভয় পান মোমেনেরা, আর মানুষ করে মানুষের পূজা, সেখানেই আসেন তিনি। খিলজীদের শাদা ঘোড়ার সোয়ারি। দ্যাখো দ্যাখো জালিম পালায় খিড়কি দিয়েদ্যাখো, দ্যাখো। মায়ের কেচ্ছায় ঘুমিয়ে পড়ে বালকতুলোর ভেতর অশ্বখুরের শব্দে স্বপ্ন তারনিশেন ওড়ায়। কোথায় সে বালক? আজ আবার হৃদয়ে কেবল যুদ্ধের দামামামনে হয় রক্তেই ফয়সালা। বারুদই বিচারক। আরস্বপ্নের ভেতর জেহাদ জেহাদ বলে জেগে ওঠা।
”রাজবন্দীর জবানবন্দী” কী ধরনের রচনা?
Correct Answer:
ক: প্রবন্ধ
Explanation:
”রাজবন্দীর জবানবন্দী” কী ধরনের রচনা? সঠিক উত্তর প্রবন্ধ রাজবন্দীর জবানবন্দী - - কাজী নজরুল ইসলামের রচিত প্রবন্ধ ও প্রবন্ধগ্রন্থ। তার রচিত প্রবন্ধ হল - যুগবাণী, রুদ্রমঙ্গল।
”একুশে ফেব্রূয়ারি” কী ধরনের রচনা?
Correct Answer:
ঘ: কবিতা সংকলন
Explanation:
”একুশে ফেব্রূয়ারি” কী ধরনের রচনা? সঠিক উত্তর কবিতা সংকলন 'একুশে ফেব্রুয়ারি ' হাসান হাফিজুর রহমানের সম্পাদিত একটি সাহিত্য সংকলন। একুশে ফেব্রুয়ারির স্মরণে ১৯৫৩ সালের মার্চ মাসে এটি প্রকাশিত হয়।
মেঘনা নদী দেবো পাড়ি কল-অলা এক নায়ে। আবার আমি যাবো আমার পাড়াতলী গাঁয়ে- উপরোক্ত পঙক্তিটি কোন কবির রচনা?
Correct Answer:
ঘ: শামসুর রহমান
Explanation:
মেঘনা নদী দেবো পাড়ি কল-অলা এক নায়ে। আবার আমি যাবো আমার পাড়াতলী গাঁয়ে- উপরোক্ত পঙক্তিটি কোন কবির রচনা? সঠিক উত্তর শামসুর রহমান প্রিয় স্বাধীনতা শামসুর রাহমান মেঘনা নদী দেব পাড়িকল - অলা এক নায়ে। আবার আমি যাব আমারপাড়াতলী গাঁয়ে। গাছ - ঘেরা ঐ পুকুরপাড়েবসব বিকাল বেলা। দু - চোখ ভরে দেখব কতআলো - ছায়ার খেলা। বাঁশবাগানে আধখানা চাঁদথাকবে ঝুলে একা। ঝোপে ঝাড়ে বাতির মতোজোনাক যাবে দেখা। ধানের গন্ধ আনবে ডেকেআমার ছেলেবেলা। বসবে আবার দুচোখে জুড়েপ্রজাপতির মেলা। হঠাৎ আমি চমকে উঠিহলদে পাখির ডাকে। ইচ্ছে করে ছুটে বেড়াইমেঘনা নদীর বাঁকে। শত যুগের ঘন আঁধারগাঁয়ে আজো আছে। সেই আঁধারে মানুষগুলোলড়াই করে বাঁচে। মনে আমার ঝলসে ওঠেএকাত্তরের কথা, পাখির ডানায় লিখেছিলাম - প্রিয় স্বাধীনতা।
’কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা’- এ উদ্ধৃতাংশটি কোন্ কবির রচনা?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
’কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা’- এ উদ্ধৃতাংশটি কোন্ কবির রচনা? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম ’কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা’ - এ উদ্ধৃতাংশটি কাজী নজরুল ইসলাম রচনা।
'কাশবনের কন্যা' -- কোন ধরনের রচনা?
Correct Answer:
ক: উপন্যাস
Explanation:
'কাশবনের কন্যা' -- কোন ধরনের রচনা? সঠিক উত্তর উপন্যাস 'কাশবনের কন্যা' শামসুদ্দীন আবুল কালাম সবচেয়ে বিখ্যাত ও মিথিক্যাল উপন্যাস, প্রকাশিত হয় ১৯৫৪ সালে। প্রচ্ছদশিল্পী ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। 'কাশবনের কন্যা' দ্বিতীয় মুদ্রণ করতে হয় প্রথম প্রকাশের মাত্র দুই বছর পরে এবং তৃতীয় মুদ্রণ হয় ১৯৬৮ সালে।
”গৃহদাহ” উপন্যাসের রচনাকাল-
Correct Answer:
গ: ১৯২০
Explanation:
”গৃহদাহ” উপন্যাসের রচনাকাল- সঠিক উত্তর ১৯২০ গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস। এটি ১৯২০ সালের মার্চ মাসে প্রকাশিত হয়। গৃহদাহ উপন্যাস এ ৩ টি প্রধান চরিত্র রয়েছে:অচলা, মহিম ও সুরেশ।
”মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে”- চরণটি কার রচনা?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
”মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে”- চরণটি কার রচনা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ”মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে” - চরণটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম তাঁর রচিত কাব্য, উপন্যাস, ছোটোগল্প, নাট্যসাহিত্য, প্রবন্ধ, চিত্রকলা ও সঙ্গীতের মধ্যে ছড়িয়ে আছে। তার উল্লেখযোগ্য পঙক্তি: - "শূন্য নদীর তীরে রহিনু পড়ি/ যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। " "অলংকার যে মাঝে প’ড়ে মিলনেতে আড়াল করে, তোমার কথা ঢাকে যে তার মুখর ঝংকার। "