essay writing MCQs
Showing 50 questions (Total: 316)
কোন রচনাটি শহীদুল্লাহ কায়সার - এর?
Correct Answer:
ক: সংশপ্তক
Explanation:
কোন রচনাটি শহীদুল্লাহ কায়সার - এর? সঠিক উত্তর সংশপ্তক শহীদুল্লাহ কায়সার রচিত উপন্যাস হলো "সংশপ্তক "(১৯৬৫)। তার এ উপন্যাসের অন্যতম বৈশিষ্ট্য হলো অসাম্প্রদায়িক জীবনবোধ। মহাকাব্যিক এ উপন্যাসের প্রধান চরিত্র হলো - রাবেয়া খাতুন, লেকু, রমজান, মালু, জাহেদ প্রমুখ।
কোনটি নজরুলের রচনা?
Correct Answer:
গ: চোখের চাতক
Explanation:
কোনটি নজরুলের রচনা? সঠিক উত্তর চোখের চাতক 'চোখের চাতক' নজরুলের রচনা। 'চোখের চাতক' (১৯২৯) কাজী নজরুল ইসলামের সংগীত বিষয়ক গ্রন্থ। তার সংগীত বিষয়ক গ্রন্থ গুলো হলো 'বুলবুল' (প্রথম খন্ড ১৯২৮, দ্বিতীয় খন্ড ১৯৫২), 'চন্দ্রবিন্দু' (২য় সংস্করণ ১৯০৬), 'নজরুল গীতিকা' (১৯৩০), 'নজরুল স্বরলিপি' (১৯৩১), 'সুরসাকী' (১৯৩৯), 'জুলফিকার' (১৯৩২), 'বন - গীতি' (১৯৩২), 'গুলবাগিচা' (১৯৩৩), 'গীতি - শতদল' (১৯৩৪), 'সুরলিপি' (১৯৩৪), 'সুর - মুকুর' (১৯ - মুকুর), 'গানের মালা' (১৯৩৪)।
'দেনা পাওনা' উপন্যাসটি রচনা করেছেন?
Correct Answer:
খ: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
'দেনা পাওনা' উপন্যাসটি রচনা করেছেন? সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী হিসেবে সুপরিচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬ - ১৯৩৮)। তার সাহিত্য কর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৩৬ সালে তাকে সম্মানসূচক ডি - লিট ডিগ্রি প্রদান করে। বাঙ্গালী নারীর প্রকৃতি অঙ্কনে তিনি যে দক্ষতা দেখিয়েছেন 'দেনাপাওনা' তার একটি।
'মানচিত্র' নাটক কে রচনা করেন?
Correct Answer:
গ: আনিস চৌধুরী
Explanation:
'মানচিত্র' নাটক কে রচনা করেন? সঠিক উত্তর আনিস চৌধুরী "মানচিত্র" নাটক রচনা করেন - আনিস চৌধুরী। তিনি একজন সমাজ সচেতন বাংলাদেশি নাট্যকার ও ঔপন্যাসিক। ১৯৬৮ সালে তিনি নাটকে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন। তার উল্লেখযোগ্য নাটক: মানচিত্র, অ্যালবাম, চেহারা ইত্যাদি।
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে --- পঙক্তিটি কার রচনা?
Correct Answer:
গ: ভারতচন্দ্র রায়
Explanation:
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে --- পঙক্তিটি কার রচনা? সঠিক উত্তর ভারতচন্দ্র রায় মধ্যযুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায়গুণকার রচিত বিখ্যাত পঙক্তি - - - আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এ বাক্যের প্রধান চরিত্র ঈশ্বরী পাটনীকে দিয়ে তিনি এ উক্তিটি করিয়েছেন।
এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙ্গে গেল বলে কেঁদে ভাসাইত বুক। --পংক্তিটি কোন কবির রচনা?
Correct Answer:
খ: কবি জসীমউদ্দীন
Explanation:
এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙ্গে গেল বলে কেঁদে ভাসাইত বুক। --পংক্তিটি কোন কবির রচনা? সঠিক উত্তর কবি জসীমউদ্দীন বাংলা সাহিত্যের পল্লী কবি নামে খ্যাত কবি জসীমউদ্দীনের 'কবর' কবিতা থেকে পঙক্তিটি নেওয়া হয়েছে। কবিতা টি ষান্মাসিক মাত্রাবৃত্ত ছন্দে রচিত। করুন রসাত্মক এই কবিতায় প্রধান হয়ে উঠেছে এই গ্রামীণ বৃদ্ধের জীবনের গভীর বেদনা গাথা। উন্মোচন করেছেন তার একমাত্র অবলম্বন নাতির কাছে।
'বিষাদ সিন্ধু' কার রচনা?
Correct Answer:
খ: মীর মশাররফ হোসেন
Explanation:
'বিষাদ সিন্ধু' কার রচনা? সঠিক উত্তর মীর মশাররফ হোসেন বিষাদ সিন্ধু - মহাকাব্যের রচয়িতা মীর মশাররফ হোসেন। বাংলা সাহিত্যের জনপ্রিয় ও প্রাচীনতম উপন্যাসগুলোর মধ্যে এটি অন্যতম। হিজরি ৬১ সালে সংঘটিত কারবালার যুদ্ধ ও এর আগের ও পরের ঘটনাবলী এই উপন্যাসের মূল উপজীব্য বিষয়।
”সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই”- পঙ্ক্তিটি কে রচনা করেছেন?
Correct Answer:
ঘ: চন্ডীদাস
Explanation:
”সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই”- পঙ্ক্তিটি কে রচনা করেছেন? সঠিক উত্তর চন্ডীদাস 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' - - এই পঙক্তিটি চণ্ডীদাস রচিত। সুখের লাগিয়া এঘর অনলে পুড়িয়া গেল, অমিয় - সাগরে সিনান করিতে গরল ভেল - - এই পঙক্তিটি জ্ঞানদাস রচিত।
'বসন্তকুমারী' নাটক রচনা করেছেন-
Correct Answer:
ঘ: মীর মশাররফ হোসেন
Explanation:
'বসন্তকুমারী' নাটক রচনা করেছেন- সঠিক উত্তর মীর মশাররফ হোসেন "বসন্তকুমারী " নাটক রচনা করেছেন - মীর মশাররফ হোসেন। মীর মশাররফ ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার এবং প্রাবন্ধিক। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। বসন্তকুমারী বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম নাটক। নাটকটি তিনি নওয়াব আব্দুল লতিফকে উৎসর্গ করেন।
"গগনে গরজে মেঘ, ঘন বরষা। কূলে একা বসে আছি, নাহি ভরসা।"--এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
"গগনে গরজে মেঘ, ঘন বরষা। কূলে একা বসে আছি, নাহি ভরসা।"--এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর উদ্ধৃতাংশ টি রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কবিতার প্রথম দুটি লাইন। কবিতাটি 'সোনার তরী' কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটির মূল বক্তব্য হলো ক্ষুরধার বর্ষায় সোনার ধান কেটে নানা আশংকা নিয়ে একলা অপেক্ষামান কৃষক অন্য এক মাঝি দেখে আনন্দিত হয়।
"হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?" --এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
Correct Answer:
খ: বেগম সুফিয়া কামাল
Explanation:
"হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?" --এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? সঠিক উত্তর বেগম সুফিয়া কামাল উদ্ধৃতাংশ টি বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ বেগম সুফিয়া কামালের অক্ষরবৃত্ত ছন্দে রচিত 'তাহারেই পড়ে মনে' কবিতার প্রথম দুটি লাইন। কবিতায় কোভিদ প্রধান সহায়ক ও সাহিত্য সাধনায় উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে বিষাদময় রিক্ততা তুলে ধরা হয়েছে। যেখানে প্রকৃতিতে বসন্ত এলে ও গভীর বেদনার কারণে তার মনে বসন্ত স্পর্শ করতে পারেনি।
'লাল সালু' উপন্যাসটি কে রচনা করেছেন?
Correct Answer:
ঘ: সৈয়দ ওয়ালিউল্লাহ
Explanation:
'লাল সালু' উপন্যাসটি কে রচনা করেছেন? সঠিক উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ আধুনিক বাংলা সাহিত্যের রূপকার সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস লালসালু। মাত্র ৪৯ বছরের জীবনে তিনটি উপন্যাস লিখে ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা লাভ করেন। বাঙালি মুসলিম সমাজের ধর্মান্ধতা, ধর্মের নামে স্বার্থ হাসিল ও আচার সর্বোচ্চ সমাজব্যবস্থাকে তিনি লালসালু উপন্যাসে উপস্থাপন করেছেন। কেন্দ্রীয় চরিত্র মজিদকে কেন্দ্র করে উপন্যাসের ঘটনা আবর্তিত হয়েছে।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা--
Correct Answer:
ক: প্রভবতী সম্ভাষণ
Explanation:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা-- সঠিক উত্তর প্রভবতী সম্ভাষণ ইশ্বরচন্দ বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ - প্রভাবতী সম্ভাষণ। তার রচিত অন্যান্য গ্রন্থ - বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা। তার উল্লেখযোগ্য অনুবাদ গ্রন্থ - ভ্রান্তিবিলাস যা শেক্সপিয়ারের "Comedy of Errors " এর বঙ্গানুবাদ।
”কারাগরের রোজনামচা” করা রচনা?
Correct Answer:
খ: শেখ মুজিবুর রহমান
Explanation:
”কারাগরের রোজনামচা” করা রচনা? সঠিক উত্তর শেখ মুজিবুর রহমান ”কারাগরের রোজনামচা” শেখ মুজিবুর রহমান রচনা । কারাগারের রোজনামচা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ সংকলন। এটির নামকরণ করেছেন মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। ২০১৭ সালে মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকীতে গ্রন্থটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয় ।
হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;- তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি, পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। এই পঙ্ক্তিটি কোন কবির রচনা?
Correct Answer:
ক: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;- তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি, পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। এই পঙ্ক্তিটি কোন কবির রচনা? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। ব্রিটিশ ভারতের যশোর জেলার এক সম্ভ্রান্ত কায়স্থ বংশে জন্ম হলেও মধুসূদন যৌবনে খ্রিষ্টধর্ম গ্রহণ করে মাইকেল মধুসূদন নাম গ্রহণ করেন এবং পাশ্চাত্য সাহিত্যের দুর্নিবার আকর্ষণবশত ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। জীবনের দ্বিতীয় পর্বে মধুসূদন আকৃষ্ট হন নিজের মাতৃভাষার প্রতি। এই সময়েই তিনি বাংলায় নাটক, প্রহসন ও কাব্যরচনা করতে শুরু করেন। মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
ব্রিটিশ ভারতে নীলকরদের অত্যাচারের কাহিনী উপজীব্য করে কে নাটক রচনা করেন?
Correct Answer:
খ: দীনবন্ধু মিত্র
Explanation:
ব্রিটিশ ভারতে নীলকরদের অত্যাচারের কাহিনী উপজীব্য করে কে নাটক রচনা করেন? সঠিক উত্তর দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র ব্রিটিশ ভারতে নীলকরদের অত্যাচারের কাহিনী উপজীব্য করে "নীল দর্পণ" নাটক রচনা করেন। ১৮৬০ সালে এটি প্রকাশিত হয়। এ নাটক প্রকাশের জন্য প্রকাশক রেভারেন্ড লঙকে ১০০০ টাকা জরিমানা করা হয়।
ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধ-মরাদের ঘা তুই বাঁচা। ---পংক্তিটি কোন কবির রচনা?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধ-মরাদের ঘা তুই বাঁচা। ---পংক্তিটি কোন কবির রচনা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর "বলাকা" হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ। এটি ১৯১৬ খ্রীস্টাব্দে প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার "বলাকা পর্ব" - এর প্রথম উল্লেখযোগ্য সৃষ্টি। ১৯১৫ - ১৬ সালে কবির কাব্যগ্রন্থ নামক কাব্যসংকলনেও এটি অন্তর্ভুক্ত হয়। রবীন্দ্রনাথ ছিলেন গতির উপাসক। কবি - মনের এই গতির সুর "বালাকা" কাব্যে সুস্পষ্ট। সৃষ্টির গতিতত্ত্ব, বিশ্বজগতের মধ্যে চিরন্তন বেগের রহস্য এই কাব্যে পরিলক্ষিত হয়। এতে উপনিষদের চরৈবেতির আদর্শও লক্ষণীয়। এই কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলি হল "সবুজের অভিযান", "শঙ্খ", "ছবি", "শা - জাহান", "বলাকা" ইত্যাদি।
'নীলদর্পণ' কোন ধরনের রচনা?
Correct Answer:
ক: নাটক
Explanation:
'নীলদর্পণ' কোন ধরনের রচনা? সঠিক উত্তর নাটক 'নীলদর্পণ' - একটি নাটক। দীনবন্ধু মিত্রের নীলকর সাহেবদের বীভৎস অত্যাচারে লাঞ্চিত নীলচাষীদের দুরবস্থা অবলম্বনে রচিত নাটক 'নীল দর্পণ'। তার অন্যান্য নাটক নবীন তপস্বিনী, লীলাবতী, জামাই বারিক, কমলে কামিনী।
কোনটি ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা?
Correct Answer:
গ: বেতাল পঞ্চবিংশতি
Explanation:
কোনটি ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা? সঠিক উত্তর বেতাল পঞ্চবিংশতি সমাজসংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে - বেতালপঞ্চবিংশতি। এটি তার অনুবাদমূলক গ্রন্থ। তিনি ১৮২০ সালে জন্মগ্রহণ করেন। এবং ১৮৯১ সালে মৃত্যু বরণ করে।
”যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান”-- পঙ্ক্তিটি কোন কবির রচনা?
Correct Answer:
গ: সৈয়দ শামসুল হক
Explanation:
”যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান”-- পঙ্ক্তিটি কোন কবির রচনা? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক ”যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান” - - পঙ্ক্তিটি সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতার। সৈয়দ শামসুল হক বিংশ শতাব্দীর শেষভাগে সক্রিয় একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে 'সব্যসাচী লেখক' বলা হয়। তার লেখকজীবন প্রায় ৬২ বছর ব্যাপী বিস্তৃত সৈয়দ শামসুল হক মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। বাংলা একাডেমি পুরস্কার পাওয়া সাহিত্যিকদের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সে এ পুরস্কার লাভ করেছেন।
শরৎচন্দ্রের রচনা কোনটি?
Correct Answer:
ক: দেবদাস
Explanation:
শরৎচন্দ্রের রচনা কোনটি? সঠিক উত্তর দেবদাস অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস ‘দেবদাস'। তার এ উপন্যাসে ত্রিভুজ প্রেমের করুণ পরিণতি প্রকাশ পেয়েছে। তার উল্লেখযােগ্য উপন্যাস - গৃহদাহ, পথের দাবী, শ্রীকান্ত (৪ খণ্ড), পল্লীসমাজ, চরিত্রহীন। পদ্মরাগ’ রােকেয়া সাখাওয়াত হােসেন রচিত উপন্যাস। 'পালামৌ' সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত ভ্রমণকাহিনী।
”মৃত্যুক্ষুধা” উপন্যাসটি কে রচনা করেন?
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
Explanation:
”মৃত্যুক্ষুধা” উপন্যাসটি কে রচনা করেন? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম রচিত দ্বিতীয় উপন্যাস "মৃত্যুক্ষুধা"। ত্রিশাল গ্রামের সাধারণ মানুষের জীবন এবং অসহযোগ আন্দোলনের পটভূমিতে রচিত সামাজিক এ উপন্যাসটি কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ উপন্যাস।
শহিদ জননী জাহানারা ইমামের রচনা কোনটি?
Correct Answer:
গ: একাত্তরের দিনগুলি
Explanation:
শহিদ জননী জাহানারা ইমামের রচনা কোনটি? সঠিক উত্তর একাত্তরের দিনগুলি শহিদ জননী জাহানারা ইমামের (১৯২৯ - ১৯৯৪) স্মৃতিচারণ মূলক গ্রন্থ - একাত্তরের দিনগুলি। গ্রন্থটি ১৯৮৬ সালে প্রকাশিত হয়। আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি এ গ্রন্থে বিধৃত হয়েছে।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা-
Correct Answer:
খ: প্রভাবতী সম্ভাষণ
Explanation:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা- সঠিক উত্তর প্রভাবতী সম্ভাষণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা - প্রভাবতী সম্ভাষণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১) উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। তাঁর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। [২] সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তাঁর। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও অপরবোধ্য করে তোলেন। তার উল্লেখযোগ্য মৌলিক রচনা - ব্রজবিলাস (১৮৮৪), রত্নপরীক্ষা (১৮৮৬), প্রভাবতী সম্ভাষণ (সম্ভবত ১৮৬৩), জীবন - চরিত (১৮৯১ ; মরণোত্তর প্রকাশিত), শব্দমঞ্জরী (১৮৬৪), নিষ্কৃতি লাভের প্রয়াস (১৮৮৮)।
নিম্নতালিকার মধ্যে মহাকব্য রচনা করেন-
Correct Answer:
খ: কীর্ত্তিবিলঅস নাটক
Explanation:
নিম্নতালিকার মধ্যে মহাকব্য রচনা করেন- সঠিক উত্তর কীর্ত্তিবিলঅস নাটক নিম্নতালিকার মধ্যে মহাকব্য রচনা করেন - কীর্ত্তিবিলাস নাটক। কীর্ত্তিবিলাস (১৯৫২) নাটক রচনা করেন যোগেন্দ্রচন্দ্র গুপ্ত।
'মৃণালিনী' উপন্যাসটি কার রচনা ?
Correct Answer:
ক: বঙ্কিমচন্দ্র
Explanation:
'মৃণালিনী' উপন্যাসটি কার রচনা ? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র এটি দ্বাদশ শতাব্দীর বঙ্গদেশের রাজনৈতিক পটভূমিকায় রচিত বঙ্কিমচন্দ্রের উপন্যাস। প্রধান চরিত্র হেমচন্দ্র, মৃণালিনী, মনোরমা প্রভৃতি।
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ' রচনাটি -
Correct Answer:
গ: সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী রচিত কবিতা, পরে গান
Explanation:
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ' রচনাটি - সঠিক উত্তর সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী রচিত কবিতা, পরে গান "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি " - গানটির রচয়িতা " আব্দুল গাফফার চৌধুরী। " তিনি বাংলাদেশের একজন সুপরিচিত গ্রন্থাকার, কলাম লেখক বা সাংবাদিক। তিনি ভাষা আন্দোলনের জন্য স্মরণীয় উপরোক্ত গানটি রচনা করেনত। তার উল্লেখযোগ্য গ্রন্থ - নাম না জানা ভোর, নীল যমুনা, শেষ রজনীর চাঁদ ইত্যাদি।
'বায়ান্ন গলির এক গলি' কার রচনা?
Correct Answer:
গ: রাবেয়া খাতুন
Explanation:
'বায়ান্ন গলির এক গলি' কার রচনা? সঠিক উত্তর রাবেয়া খাতুন ‘বায়ান্ন গলির এক গলি’ কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের একটি উপন্যাস। তার অন্যান্য উপনাস - মধুমতি,মন এক শ্বেত কপোতী, সাহেব বাজার, ফেরারী সূর্য, জীবনের আর এক নাম, অনন্ত অন্বেষা, রাজারবাগ, শালিমারবাগ।
”হপ্ত পয়কার” কার রচনা?
Correct Answer:
ক: সৈয়দ আলাওল
Explanation:
”হপ্ত পয়কার” কার রচনা? সঠিক উত্তর সৈয়দ আলাওল সৈয়দ আলাওল রচিত "হপ্তপয়কার " কাব্যটি পারস্যের কবি নিজামী গঞ্জভীর কাব্যের ভাবানুবাদ। এ কাব্যের আরব ও আজমের অধিপতি নোমানের পুত্র বাহরামের রাজ্যলাভ এবং তার কাহিনি বর্ণিত হয়েছে।
নজরুলের কোন রচনাটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে?
Correct Answer:
খ: বিষের বাঁশী
Explanation:
নজরুলের কোন রচনাটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে? সঠিক উত্তর বিষের বাঁশী কাজী নজরুল ইসলাম রচিত "বিষের বাঁশি" কাব্যগ্রন্থটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে। বিষের বাঁশি - প্রকাশ আগস্ট ১৯২৪ এবং নিষিদ্ধ হয় ২৪ অক্টোবর ১৯২৪। তার মোট ৫ টি গ্রন্থ নিষিদ্ধ হয় তা হলো - বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু ও যুগবাণী।
”ভিখু” ও ”পাঁচী” চরিত্র দুটি পাওয়া যায় কার রচনায়?
Correct Answer:
খ: মানিক বন্দ্যোপাধ্যায়
Explanation:
”ভিখু” ও ”পাঁচী” চরিত্র দুটি পাওয়া যায় কার রচনায়? সঠিক উত্তর মানিক বন্দ্যোপাধ্যায় "ভিখু ও পাঁচী' চরিত্র দুটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রাগৈতিহাসিক " ছোট গল্পের। সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস হলো - লালসালু।
”রাইফেল রোটি আওরাত” কোন ধরনের রচনা?
Correct Answer:
গ: উপন্যাস
Explanation:
”রাইফেল রোটি আওরাত” কোন ধরনের রচনা? সঠিক উত্তর উপন্যাস "রাইফেল রেটি আওরাত" আনোয়ার পাশা রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এ উপন্যাসে মুক্তি সংগ্রামের প্রথমদিকে মর্মান্তিক বাস্তব অভিজ্ঞতার চিত্র ফুটে উঠেছে। তার অন্যান্য উপন্যাস হলো - নীড়সন্ধানী ও নিষুতি রাতের গাথা।
নাচে পাপ-সিন্ধু তুঙ্গ তরঙ্গ। মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ । নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে। পংক্তিটি কোন কবির রচনা?
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
Explanation:
নাচে পাপ-সিন্ধু তুঙ্গ তরঙ্গ। মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ । নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে। পংক্তিটি কোন কবির রচনা? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম নাচে পাপ - সিন্ধু তুঙ্গ তরঙ্গ। মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ । নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে। পংক্তিটি কাজী নজরুল ইসলাম রচনা। পঙক্তি টি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের খেয়া পারের তরণী কবিতার অংশবিশেষ। কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৯২০ সালে মুসলিম ভারত পত্রিকায়।
'হাজার বছর ধরে' রচনাটি কার?
Correct Answer:
খ: জহির রায়হান
Explanation:
'হাজার বছর ধরে' রচনাটি কার? সঠিক উত্তর জহির রায়হান হাজার বছর ধরে প্রখ্যাত বাংলাদেশী ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার জহির রায়হান রচিত একটি কালজয়ী সামাজিক উপন্যাস। ১৯৬৪ সালে এ উপন্যাসটির জন্য তিনি আদমজী পুরষ্কারে সম্মানিত হন। ২০০৫ সালে জহির রায়হানের প্রথমা স্ত্রী কোহিনুর আক্তার সুচন্দা হাজার বছর ধরে উপন্যাস অবলম্বনে একই নামে চলচ্চিত্র নির্মাণ করেন।
”নূরুলদীনের সারাজীবন” কোন ধরনের রচনা?
Correct Answer:
ক: নাট্যগ্রন্থ
Explanation:
”নূরুলদীনের সারাজীবন” কোন ধরনের রচনা? সঠিক উত্তর নাট্যগ্রন্থ সৈয়দ শামসুল হক (১৯৩৫ - ২০১৬) রচিত কয়েকটি কাব্যনাট্য হলো - পায়ের আওয়াজ পাওয়া যায়, গণনায়ক, নুরুলদীনের সারা জীবন, এখানে এখন, ঈষা, যুদ্ধ এবং যুদ্ধ।
”প্রভাবতী সম্ভাষণ” কার রচনা?
Correct Answer:
খ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
”প্রভাবতী সম্ভাষণ” কার রচনা? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর "প্রভাবতী সম্ভাষণ" ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বাংলা ভাষার প্রথম মৌলিক গদ্য রচনা। দীনবন্ধু মিত্রের বিখ্যাত নাটক - নীল দর্পণ। রামমোহন রায় বাংলা ভাষার প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন।
”গায়ত্রী সন্ধ্যা” কার রচনা?
Correct Answer:
ঘ: সেলিনা হোসেন
Explanation:
”গায়ত্রী সন্ধ্যা” কার রচনা? সঠিক উত্তর সেলিনা হোসেন "গায়ত্রী সন্ধ্যা' সেলিনা হোসেন রচিত প্রথম উপন্যাস। এছাড়া তার উল্লেখযোগ্য উপন্যাস হলো - জলোচ্ছ্বাস, হাঙর নদী গ্রেনেড, পোকামাকড়ের ঘরবসতি, কাঁটাতারের প্রজাপতি।
”রাত্রিশেষ” কী ধরনের রচনা?
Correct Answer:
ঘ: কাব্য
Explanation:
”রাত্রিশেষ” কী ধরনের রচনা? সঠিক উত্তর কাব্য "রাত্রিশেষ" আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ। এ কাব্যে যৌবনের মোহমুগ্ধতা, প্রেম - ভালোবাসা রূপায়িত হয়েছে। এ কাব্যের কবিতা হলো - প্রহর, প্রান্তিক, প্রতিভাস, পদক্ষেপ এই চার ভাগে বিন্যস্ত হয়েছে। মোট কবিতার সংখ্যা ২৮ টি।
'অক্টোপাস' উপন্যাস কার রচনা?
Correct Answer:
গ: শামসুর রাহমান
Explanation:
'অক্টোপাস' উপন্যাস কার রচনা? সঠিক উত্তর শামসুর রাহমান সৈয়দ শামসুল হক রচিত উপন্যাস হচ্ছে খেলা রাম খেলে যা, নীল দংশন, এক মহিলার ছবি ইত্যাদি। শামসুর রাহমানের উপন্যাস হলো - অক্টোপাস, অদ্ভুত আঁধার এক, নিয়ত মন্তাজ, এলো সে অবেলায়।
'হুতোম প্যাঁচার নকশা' কার রচনা?
Correct Answer:
গ: কালীপ্রসন্ন সিংহ
Explanation:
'হুতোম প্যাঁচার নকশা' কার রচনা? সঠিক উত্তর কালীপ্রসন্ন সিংহ কালীপ্রসন্ন সিংহ কলকাতা ও এর পাশ্ববর্তী এলাকার মানুষের কথ্যভাষাকে সর্থকভাবে হুতোম প্যাঁচার নকশা'য় প্রয়োগ করেন। তৎকালীন সমাজব্যবস্থার ক্ষত অত্যন্ত বেদনার সাথে তিনি এ গ্রন্থে উপস্থাপন করেন। এটি নকশা উপন্যাস নয়, সামাজিক সমস্যামূলক ব্যক্তিগত রচনা।
সংশপ্তক কার রচনা?
Correct Answer:
খ: শহীদুল্লা কায়সার
Explanation:
সংশপ্তক কার রচনা? সঠিক উত্তর শহীদুল্লা কায়সার সাংবাদিক ও সাহিত্যিক শহীদুল্লাহ কায়সারের উল্লেখযোগ্য উপন্যাস হলো - সংশপ্তক ও সারেং বৌ। তার "সংশপ্তক " উপন্যাস কে মহাকাব্যিক উপন্যাস বলা হয়। এ উপন্যাসের অন্যতম প্রধান বিষয় হলো অসাম্প্রদায়িক জীবনবোধ।
যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্মে নির্ণয় ন জানি। -এ পঙক্তিদ্বয় কার রচনা?
Correct Answer:
গ: আবদুল হাকিম
Explanation:
যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্মে নির্ণয় ন জানি। -এ পঙক্তিদ্বয় কার রচনা? সঠিক উত্তর আবদুল হাকিম - এ পঙক্তিদ্বয় আব্দুল হাকিম রচনা করেন। আব্দুল হাকিম মাতৃভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে প্রবাদতুল্য এ পঙক্তিদ্বয় রচনা করেন। পঙক্তিদ্বয় নূরনামা কাব্যগ্রন্থের বঙ্গবাণী কবিতার অন্তর্গত।
”হাজার বছর ধরে” উপন্যাসখানা কার রচনা?
Correct Answer:
খ: জহির রায়হান
Explanation:
”হাজার বছর ধরে” উপন্যাসখানা কার রচনা? সঠিক উত্তর জহির রায়হান 'হাজার বছর ধরে' উপন্যাসটির রচয়িতা জহির রায়হান। এ উপন্যাসের জন্য লেখক আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন। এ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয় এবং সে চলচ্চিত্রটি জাতীয় পুরস্কার লাভ করে।
”স্মৃতিঝলমল সুনীল মাটির কাছে আমার অনেক ঋণ আছে”- গানটি কার রচনা?
Correct Answer:
ক: শামসুর রাহমান
Explanation:
”স্মৃতিঝলমল সুনীল মাটির কাছে আমার অনেক ঋণ আছে”- গানটি কার রচনা? সঠিক উত্তর শামসুর রাহমান এটি একটি দেশাত্মবোধক গান । কণ্ঠশিল্পী রুনা লায়লা ।সুরকার খন্দকার নুরুল আলম ।
কোন উপন্যাসটি বঙ্কিমচন্দ্র রচনা করেননি
Correct Answer:
ঘ: দেবদাস
Explanation:
কোন উপন্যাসটি বঙ্কিমচন্দ্র রচনা করেননি সঠিক উত্তর দেবদাস দেবদাস - উপন্যাসটির রচয়িতা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এ উপন্যাসটি ভারতবর্ষ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র হলো - দেবদাস, পার্বতী, ধর্মদাস, উপন্যাসটিতে ব্যর্থ প্রেমের উপজীব্য হয়ে উঠেছে।
'রক্তকরবী' নাটকটি কার রচনা?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'রক্তকরবী' নাটকটি কার রচনা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর 'রক্তকরবী' নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রক্তকরবী (১৯২৪) তার একটি অন্যতম বিখ্যাত নাটক। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য নাটক হল - চিত্রাঙ্গদা, প্রায়শ্চিত্ত, রাজা, অচলায়তন, ডাকঘর, তাসের দেশ, চণ্ডালিকা ইত্যাদি অন্যতম।
'একাত্তরের চিঠি' কী জাতীয় রচনা?
Correct Answer:
ক: মুক্তিযুদ্ধের পত্র সংকলন
আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝ্ঝুম নিরালায়। পঙ্ক্তিটি কোন কবির রচনা?
Correct Answer:
ঘ: জসীমউদ্দীন
Explanation:
আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝ্ঝুম নিরালায়। পঙ্ক্তিটি কোন কবির রচনা? সঠিক উত্তর জসীমউদ্দীন আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝ্ঝুম নিরালায়। পঙ্ক্তিটি জসীমউদ্দীন এর রচনা। জসীম উদ্দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৪ মার্চ ১৯৭৬) একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। 'পল্লীকবি' উপাধিতে ভূষিত, জসীম উদ্দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগরসভায় নিয়ে আসার কৃতিত্ব জসীম উদ্দীনের। তার নকশী কাঁথার মাঠ ও সোজন বাদিয়ার ঘাট বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর অন্যতম। তার কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
নূরল মোমেনের ‘নেমেসিস’ কোন ধরনের রচনা?
Correct Answer:
গ: নাটক
Explanation:
নূরল মোমেনের ‘নেমেসিস’ কোন ধরনের রচনা? সঠিক উত্তর নাটক দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে বাংলা (১৩৪৯-৫০ সাল) সংঘটিত মন্বন্তরের প্রেক্ষাপটে রচিত একটি বিখ্যাত নাটক "নেমেসিস" । ১৯৪৪ সালে নাটকটি "শনিবারের চিঠি" পত্রিকায় প্রকাশিত হয় । ১৯৪৮ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় । নাটকটি চোরাকারবারীর শিকার সুরজিত নন্দীর অনুশোচনা,যন্ত্রণা,দ্বন্দ্ব এবং এর থেকে আত্মমুক্তির বিষয়বস্তু । সম্পূর্ণ নাটকটি এক চরিত্র বিশিষ্ট
‘পঞ্চতন্ত্র’ গ্রন্তটি কার রচনা?
Correct Answer:
গ: সৈয়দ মুজতবা আলী