factor MCQs
Showing 50 questions (Total: 298)
আকাশে চাঁদ উঠেছে এখানে 'আকাশে ' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: অধিকরণে সপ্তমী
Explanation:
আকাশে চাঁদ উঠেছে এখানে 'আকাশে ' কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে সপ্তমী মূলতঃ ক্রিয়া সম্পাদনের কাল/সময়কে অধিকরণ কারক বলে। কালাধিকরণ, স্থানাধিকরণ, বিষয়াধিকরণ বুঝালেও অধিকরণ কারক হয়। এছাড়া কোথায়/কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর হয়, তাই অধিকরণ কারক। এ, য়, তে, এতে = এইগুলো স্পপ্তমী বিভক্তি
কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ ?
Correct Answer:
গ: ভিক্ষুককে ভিক্ষা দাও।
Explanation:
কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ ? সঠিক উত্তর ভিক্ষুককে ভিক্ষা দাও। যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে সম্প্রদান কারক বলে। যেমন - ভিখারিকে ভিক্ষা দাও। এ বাক্যে ভিখারিকে’ চতুর্থী বিভক্তি।
'এ পেন্সিলে ভালো লেখা হয়।' এ বাক্যে 'পেন্সিলে' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: করণে ৭মী
Explanation:
'এ পেন্সিলে ভালো লেখা হয়।' এ বাক্যে 'পেন্সিলে' কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে ৭মী করণ শব্দটির অর্থ যন্ত্র সহায়ক বা উপায়। অতএব ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। যেমন - এ পেন্সিলে ভালো লেখা হয়। এ বাক্যে 'পেন্সিলে' শব্দটি করণে সপ্তমী বিভক্তি।
'বুলবুলিতে ধান খেয়েছে'- এই বাক্যের 'বুলবুলিতে ' শব্দ কোন কারকে কোন বিভক্তি রয়েছে?
Correct Answer:
গ: কর্তৃকারকে সপ্তমী
Explanation:
'বুলবুলিতে ধান খেয়েছে'- এই বাক্যের 'বুলবুলিতে ' শব্দ কোন কারকে কোন বিভক্তি রয়েছে? সঠিক উত্তর কর্তৃকারকে সপ্তমী বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কতৃকারক। বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে? এটি কতৃকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ।
'ডাক্তার ডাক' বাক্যটিতে 'ডাক্তার' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: কর্মে শূন্য
Explanation:
'ডাক্তার ডাক' বাক্যটিতে 'ডাক্তার' কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে শূন্য যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে , তাকেই কর্মকারক বলে। ক্রিয়ার বিষয়কে কর্ম বলে। ক্রিয়ার সাথে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কর্মকারক। যেমন - নাসিমা ফুল তুলছে। এখানে যদি প্রশ্ন করা হয়, কে ফুল তুলছে? তাহলে উত্তর - নাসিমা।
কারক কয় প্রকার ?
Correct Answer:
খ: ৬ প্রকার
Explanation:
কারক কয় প্রকার ? সঠিক উত্তর ৬ প্রকার কারক ৬ প্রকার। যথা, কর্তৃকারক কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক অধিকরণ কারক
'পুকুরে মাছ আছে'- এখানে 'পুকুর' কোন অধিকরণ কারক?
Correct Answer:
ঘ: ঐকদেশিক অধিকরণ
Explanation:
'পুকুরে মাছ আছে'- এখানে 'পুকুর' কোন অধিকরণ কারক? সঠিক উত্তর ঐকদেশিক অধিকরণ ঐকদেশিক অধিকরণ কারকঃ বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক অধিকরণ বলে৷ যেমন - পুকুরে মাছ আছে (পুকুরের যেকোনো এক স্থানে) । বনে বাঘ আছে ( বনের যেকোনো এক স্থানে)। আকাশে চাঁদ উঠেছে ( আকাশের কোনো এক স্থানে)।
'রাতে তারা দেখা যায়' - এ বাক্যে 'রাতে' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: অধিকরণে ৭মী
Explanation:
'রাতে তারা দেখা যায়' - এ বাক্যে 'রাতে' কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ৭মী ক্রিয়া সম্পাদনের কাল (সময় ) এবং আধারকে অধিকরণ কারক বলে। এ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। ক্রিয়ার সাথে কোথায়/ কখন /কিসে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক। যেমন - রাতে তারা দেখা যায়। কখন তারা দেখা যায়? এরুপে প্রশ্ন করলে উত্তর পাই 'রাতে'।
'ফুলে ফুলে ঘর ভরেছে' - বাক্যটিতে 'ফুলে ফুলে' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: করণে ৭মী
Explanation:
'ফুলে ফুলে ঘর ভরেছে' - বাক্যটিতে 'ফুলে ফুলে' কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে ৭মী 'করণ' শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। যেমন - ফুলে ফুলে ঘর ভরেছে (উপকরণ - ফুল) । এখানে 'ফুল' এর সাথে সপ্তমীর 'এ ' বিভক্তি যুক্ত হয়েছে।
কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ?
Correct Answer:
গ: ভিক্ষুককে ভিক্ষা দাও
Explanation:
কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ? সঠিক উত্তর ভিক্ষুককে ভিক্ষা দাও যাকে স্বত্ব ত্যাগ করে দান , অর্চনা ,সাহায্য ইত্যাদি করা হয়, তাকে (সংস্কৃত নিয়মে) সম্প্রদান কারক বলে। বস্তু নয়, ব্যক্তিই সম্প্রদান কারক।ক্রিয়ার সাথে কাকে (দান) দিয়ে প্রশ্নের উত্তরে যাকে পাওয়া যায় তাই সম্প্রদানকারক। যেমন - ভিখারীকে ভিক্ষা দাও । প্রদত্ত বাক্যে ব্যক্তি ভিখারী'র সাথে চতুর্থীবিভক্তি কে, রে যোগ হয়েছে।
'নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি একা'। বাক্যটিতে 'রাস্তা' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: করণে শূণ্য
Explanation:
'নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি একা'। বাক্যটিতে 'রাস্তা' শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে শূণ্য 'করণ' শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে। ক্রিয়াপদকে 'কিসের দ্বারা' বা 'কি উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তাই করণ কারক। যেমন - নীরা কলম দিয়ে লেখে ( উপকরণ - কলম ) । 'জগতে কীর্তিমান হও সাধনায় । ' (উপায় - সাধনা) । 'নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি একা। ' (উপায় - রাস্তা)।
'বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু।' - বাক্যটির 'চিনিপাতা' কোন কারক?
Correct Answer:
গ: করণ
Explanation:
'বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু।' - বাক্যটির 'চিনিপাতা' কোন কারক? সঠিক উত্তর করণ 'বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু। ' - বাক্যটির 'চিনিপাতা' অপাদান কারক। করণ কারক হবে। কারণ চিনিপাতার জন্য বা সাহায্যে দই সুস্বাদু হয়। তাই করণ কারক হবে। যাহা দ্বারা বা যাকে আশ্রয় করে কার্য সম্পাদন হয় সেটি হলো করণ কারক। আরও ভাল ভাবে বলাযায় - 'করণ' শব্দের অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। উল্লেখিত প্রশ্নে দই চিনি দ্বারা বিশেষ প্রক্রিয়ায় তৈরি হওয়ার কারনেই চিনিপাতা নামকরণের স্বার্থকতা প্রকাশ পায়।
'তিনি বাড়ী নেই' কোন কারক?
Correct Answer:
ক: অধিকরণে শূন্য
Explanation:
'তিনি বাড়ী নেই' কোন কারক? সঠিক উত্তর অধিকরণে শূন্য তিনি বাড়ী নেই - অধিকরণে শূন্য
এ সাবানে কাপড় কাচা চলবে না - এখানে 'সাবানে' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: করণে সপ্তমী
Explanation:
এ সাবানে কাপড় কাচা চলবে না - এখানে 'সাবানে' কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে সপ্তমী 'করণ' শব্দটির অর্থ যন্ত্র , সহায়ক বা উপায় । কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। যেমন - এ সাবানে (অর্থাৎ এ সাবান দ্বারা) কাপড় কাচা চলবে না (উপকরণ - সাবান) । এখানে 'সাবান' এর সাথে সপ্তমীর 'এ' বিভক্তি যুক্ত হয়েছে।
‘তিলে তৈল হয়’ কোন কারক?
Correct Answer:
গ: অপাদান কারক
Explanation:
‘তিলে তৈল হয়’ কোন কারক? সঠিক উত্তর অপাদান কারক যা থেকে কিছু বিচ্যুত গৃহীত, জাত, বিরত, দূরীভূত এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে। এখানে ‘তিলে তৈল হয়’ মানে তিল হতে তেল উৎপন্ন হয়।
'আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান' - চিহ্নিত শব্দটির কারক-বিভক্তি হবে -
Correct Answer:
ঘ: কোনোটিই
Explanation:
'আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান' - চিহ্নিত শব্দটির কারক-বিভক্তি হবে - সঠিক উত্তর কোনোটিই 'আজকে’ শব্দটি অধিকরণে ৭মী। বিষয়াধিকরণ, কালাধিকরণ বুঝালে অধিকরণ কারক হয়।
‘সংসারে আসিয়া এই পরম সুখে বঞ্চিত রহিলাম’। “সুখে” অংশটির কারক নির্ণয় করুনঃ
Correct Answer:
ক: অপাদান কারক
Explanation:
‘সংসারে আসিয়া এই পরম সুখে বঞ্চিত রহিলাম’। “সুখে” অংশটির কারক নির্ণয় করুনঃ সঠিক উত্তর অপাদান কারক যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমনঃ বিরতঃ সুখ থেকে বঞ্চিত রহিলাম। বিচ্যুতঃ গাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি পড়ে। গৃহীতঃ সুক্তি থেকে মুক্তো মেলে। দুধ থেকে দই হয়। জাতঃ জমি থেকে ফসল পাই। খেজুর রসে গুড় হয়।
করোনার ভ্যাক্সিন প্রস্তুতকারক ‘সিনোভ্যাক বায়োটেক’ কোন দেশের প্রতিষ্ঠান?
Correct Answer:
ঘ: চীন
Explanation:
করোনার ভ্যাক্সিন প্রস্তুতকারক ‘সিনোভ্যাক বায়োটেক’ কোন দেশের প্রতিষ্ঠান? সঠিক উত্তর চীন করোনার ভ্যাক্সিন প্রস্তুতকারক 'সিনোভ্যাক বায়োটেক' চীনা প্রতিষ্ঠান। উল্লেখ্য, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি তৈরি করে 'Sputnik - V' নামের ভ্যাকসিন। আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার নাম AZD1222, যার প্রাথমিক নাম দেওয়া হয়েছে ChAdOx 1 nCoV - 19.
‘তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি' এ বাক্যে ‘তোমার’ শব্দের কারক-বিভক্তি কোনটি?
Correct Answer:
ক: সম্প্রদান কারকে ৬ষ্ঠী বিভক্তি
‘তিলে তৈল আছে’ কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: অধিকরণে সপ্তমী
Explanation:
‘তিলে তৈল আছে’ কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে সপ্তমী তিলে তৈল আছে (অধিকরণে ৭মী)। কিন্তু, তিলে তৈল হয় (অপাদানে ৭মী)।
'লোকমুখে এই কথা শুনেছি ।' - কোন কারক?
Correct Answer:
গ: অপাদান
বাংলা ভাষায় কারকের সংখ্যা কত?
Correct Answer:
ঘ: ছয়
Explanation:
বাংলা ভাষায় কারকের সংখ্যা কত? সঠিক উত্তর ছয় বাংলা ভাষার কারক মোট ৬ প্রকার। যথা- কর্তৃকারক কর্মকারককরণ কারক সম্প্রদান কারক অপাদান কারক অধিকরন কারক আধুনিক বাংলা ব্যকরনে সম্প্রদানের কারকে অস্তিত্ব স্বীকার করা হয় না।
'মেঘে বৃষ্টি হয়'; 'মেঘে' কোন কারক?
Correct Answer:
ঘ: অপাদান কারক
'বাঘের' ভয়ে সকলে ভীত । 'বাঘের' কোন কারক?
Correct Answer:
খ: অপাদান কারক
Explanation:
'বাঘের' ভয়ে সকলে ভীত । 'বাঘের' কোন কারক? সঠিক উত্তর অপাদান কারক যাকে ভয় পাওয়া হয় বা যা দেখে কেউ ভীত হয় এরূপ বোঝালে যাকে ভয় পাওয়া হয় বা যা দেখে কেউ ভীত হয় সেটা হবে অপাদান কারন আর ভয় হবে কর্ম কারক। যেমন- আমি কি ডরাই(ভয় পাই) সখী ভিখারী রাঘবে। পরাজয়ে ডরে না বীর। বাঘের ভয়ে সকলে ভীত হয়। যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়।
অর্থ 'অনর্থ' ঘটায় । 'অনর্থ' কোন কারক?
Correct Answer:
ঘ: কর্মকারক
'বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন।'- ইহা কোন কারক?
Correct Answer:
ক: কর্মকারক
Explanation:
'বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন।'- ইহা কোন কারক? সঠিক উত্তর কর্মকারক কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। উদাহরণ: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন।
'সৎ পাত্রে কন্যা দান করিও।' এখানে 'সৎ পাত্রে' কোন কারক?
Correct Answer:
গ: সম্প্রদান কারক
নিজের 'চেষ্টায়' বড় হও । 'চেষ্টায়' কোন কারক?
Correct Answer:
গ: করণ কারক
গগণে গরজে 'মেঘ'। মেঘ কোন কারক?
Correct Answer:
খ: কর্তৃকারক
‘সর্বাঙ্গে ব্যাথা, ঔষধ দিব কোথা’ এই বাক্যে ‘ঔষধ’ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
Correct Answer:
ক: কর্মকারকে শূন্য
Explanation:
‘সর্বাঙ্গে ব্যাথা, ঔষধ দিব কোথা’ এই বাক্যে ‘ঔষধ’ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? সঠিক উত্তর কর্মকারকে শূন্য যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। কর্মে শূন্য বিভক্তির উদাহরণ হলোঃ ডাক্তার ডাক। আমাকে একটা বই দাও।
‘কাননে কুসুম কলি সকলি ফুটিল’ এই বাক্যে ‘কাননে’ কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অধিকরণে ৭মী
Explanation:
‘কাননে কুসুম কলি সকলি ফুটিল’ এই বাক্যে ‘কাননে’ কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ৭মী ‘কাননে' শব্দের ‘এ’ (নে) ৭মী বিভক্তি। আর কানন অর্থ বাগান। অর্থাৎ এটি স্থানকে নির্দেশ করছে, তাই অধিকরণ কারক হবে।
‘সব ঝিনুকে মুক্তা মিলে না’ এই বাক্যে ‘ঝিনুক’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: অপাদানে ৭মী
Explanation:
‘সব ঝিনুকে মুক্তা মিলে না’ এই বাক্যে ‘ঝিনুক’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদানে ৭মী যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমনঃ বিচ্যুতঃ গাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি পড়ে। গৃহীতঃ সুক্তি থেকে মুক্তো মেলে। দুধ থেকে দই হয়। জাতঃ জমি থেকে ফসল পাই। খেজুর রসে গুড় হয়।
‘অণুতে হঠিত হিমাচল’ এখানে ‘অণুতে’ কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: করণে সপ্তমী
Explanation:
‘অণুতে হঠিত হিমাচল’ এখানে ‘অণুতে’ কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে সপ্তমী বাক্যে অবস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদে ক্রিয়াসাধনের উপায় বুঝা যায় তাকে করণ কারক বলে। অর্থাৎ ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়কে করণ কারক বলে। ক্রিয়াকে 'কী দিয়ে' বা 'কীসের সাহায্যে প্রশ্ন করে উত্তর পেলে তা, করণ কারক। যেমনঃ বয়সেতে বিজ্ঞ নয়, কি হয় জানে। বাক্যটিতে বয়সেতে ও জানে হলো করণ কারক। উপরিউক্ত বাক্যকে 'কী দিয়ে গঠিত' প্রশ্ন করলে ভিত্তর আসে "অণুতে। তাই অণুতে হবে।
‘আয়ু যেন পদ্ম পাতায় নীর’ এই বাক্যে ‘পদ্ম পাতায়’ কোন কারক?
Correct Answer:
খ: অধিকরণ কারক
Explanation:
‘আয়ু যেন পদ্ম পাতায় নীর’ এই বাক্যে ‘পদ্ম পাতায়’ কোন কারক? সঠিক উত্তর অধিকরণ কারক ক্রিয়া সম্পাদনের কাল এবং আধার বা স্থানকে বলা হয় অধিকরণ কারক। তাই এই বাক্যে ‘পদ্ম পাতায়’ অধিকরণ কারক হবে।
মাননীয় প্রধানমন্ত্রী বললেন, ‘গৃহহীনে গৃহ দাও’ এখানে ‘গৃহহীন’ কোন কারক?
Correct Answer:
গ: সমপ্রদান
'অন্ধজনে দেহ আলো। 'অন্ধজনে কোন কারক?
Correct Answer:
গ: সম্প্রদান কারক
‘দেশের জন্য সেবা কর’ -‘দেশের’ কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: সম্প্রদানে ষষ্ঠী
Explanation:
‘দেশের জন্য সেবা কর’ -‘দেশের’ কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর সম্প্রদানে ষষ্ঠী যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা সাহায্য ইত্যাদি করা হয়, তাকে (সংস্কৃত নিয়মে) ইত্যাদি সম্প্রদান কারক বলে। বস্তু নয়, ব্যক্তিই সম্প্রদান কারক। যেমনঃ দেশের জন্য সেবা কর। প্রদত্ত দেশের জন্য ‘সেবা করা স্বত্ব ত্যাগ অর্থেই প্রকাশিত প্রকাশিদ এবং ‘দেশের (দেশ + এর) সাথে ৬ষ্ঠ বিভক্তি যুক্ত হয়েছে।
“ঘোড়া গাড়ি টানে” এখানে "গাড়ি" কোন কারক?
Correct Answer:
খ: কর্মকারক
Explanation:
“ঘোড়া গাড়ি টানে” এখানে "গাড়ি" কোন কারক? সঠিক উত্তর কর্মকারক কর্মকারক চেনার উপায়: যাকে অবলম্বন করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে ক্রিয়ার কর্ম বা কর্মকারক বলে। ক্রিয়াকে 'কী/ কাকে' দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্মকারক। কী? / কাকে? + ক্রিয়া = কর্মকারক।
যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়- এখানে বাঘের কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অপাদানে ষষ্ঠী
Explanation:
যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়- এখানে বাঘের কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদানে ষষ্ঠী যা থেকে কিছু বিচ্যুত , গৃহীত, জাত , বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে । অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে, ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়। বিভিন্ন বিভক্তির প্রয়োগ ক) প্রথমা বা শূন্য বা অ বিভক্তিঃ 'বোঁটা - আলগা ফল গাছে থাকে না । ' 'মনে পড়ে সেই জৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন। 'খ) দ্বিতীয়া বা কে বিভক্তি - বাবাকে বড্ড ভয় পাই।গ) ষষ্ঠী বা এর বিভক্তি - যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যে হয়।ঘ) সপ্তমী বা এ বিভক্তি - "বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। "লোকমুখে শুনেছি। তিলে তৈল হয়।য় বিভক্তি - টাকায় টাকা হয়।
সাপের হাসি বেদেয় চেনে। এখানে “বেদেয়” শব্দটির কারক নির্ণয় করুন।
Correct Answer:
খ: কর্তৃকারক
Explanation:
সাপের হাসি বেদেয় চেনে। এখানে “বেদেয়” শব্দটির কারক নির্ণয় করুন। সঠিক উত্তর কর্তৃকারক বাক্যে ক্রিয়াটি যার দ্বারা সম্পাদিত হয়, তাকে কর্তৃকারক বলে। বাক্যের ক্রিয়াকে ‘কে/কারা দিয়ে প্রশ্নের উত্তরের কর্তৃকারক পাওয়া যায়। যেমন: সাপের হাসি বেদেয় চেনে । এ বাক্যের ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয়, সাপের হাসি কে চেনে? তাহলে উত্তর পাই। ‘বেদে’ । সুতরায় বেদেয় (বেদে +য়) কর্তৃকারকে ৭মী বিভক্তি।
'সারা রাত বৃষ্টি হয়েছে'- বাক্যটির কারক চিহ্নিত কর।
Correct Answer:
খ: অধিকরণ কারক
Explanation:
'সারা রাত বৃষ্টি হয়েছে'- বাক্যটির কারক চিহ্নিত কর। সঠিক উত্তর অধিকরণ কারক ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। ক্রিয়ার সাথে কোথায়, কখন, কিসে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় , তাই অধিকরণ কারক। যেমন: সারারাত বৃষ্টি হয়েছে। এখানে যদি প্রশ্ন করা হয়; কখন বৃষ্টি হয়েছে? তাহলে উত্তর পাই - ‘সারারাত’। সুতরাং’ সারারাত’ অদিকরণ কারক এবং এর সাথে ‘সারারাত + ০’ শূণ্য বিভক্তি যুক্ত হয়েছে।
‘জ্ঞানে বিমল আনন্দ হয়।' এখানে “জ্ঞানে”কোন কারক?
Correct Answer:
ক: করণ
‘দেশের জন্য সেবা কর’- ‘দেশের’ কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: সম্প্রদানে ষষ্ঠী
Explanation:
‘দেশের জন্য সেবা কর’- ‘দেশের’ কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর সম্প্রদানে ষষ্ঠী যাবে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে ( সংস্কৃত নিয়মে) সম্প্রদান কারক বলে। বস্তু নয়, ব্যক্তিই সম্প্রদান কারক। যেমন: দেশে জন্য সেবা কর। প্রদত্ত উদাহরণের দেশের জন্য সেবা করা স্বত্ব ত্যাাগ অর্থেই প্রকাশিত এবং ; দেশের (দেশ + এর) সাথে ৬ ষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছে।
আমি কি ডরাই সখি ভিখারী "রাঘবে"? কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: অপাদানে সপ্তমী
Explanation:
আমি কি ডরাই সখি ভিখারী "রাঘবে"? কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদানে সপ্তমী যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমন: ‘আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে?'। প্রদত্ত বাক্যটিতে রাঘবকে ‘ভয় পাওয়ার বা 'ভীত' হওয়ার অবস্থা বুঝিয়েছে। এটি অপাদান কারকে (রাঘব + এ = রাঘবে) সপ্তমী বিভক্তি।
'আমাদের পুকুরে অনেক মাছ আছে।' কোন কারক?
Correct Answer:
খ: অধিকরণ কারক
Explanation:
'আমাদের পুকুরে অনেক মাছ আছে।' কোন কারক? সঠিক উত্তর অধিকরণ কারক ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। ক্রিয়ার সাথে কোথায় / কখন / কিসে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক। যেমন: আমাদের পুকুরে অনেক মাছ আছে। এখানে যদি প্রশ্ন করা হয়, কোথায় অনেক মাছ আছে? তাহলে উত্তর পাই - ‘পুকুরে। সুতরাং, এখানে ‘পুকুরে’ অধিকরণ কারক। বিশাল স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে। যেমন: আমাদের পুকুরে অনেক মাছ আছে। এখানে বিশাল পুকুরের মাঝে কোনো এক অংশে মাছ আছে। তাই ‘পুকুর' ঐকদেশিক আধারাধিকরণ কারক।
জ্ঞানে বিমল আনন্দ হয়। কোন কারক?
Correct Answer:
ক: করণ
Explanation:
জ্ঞানে বিমল আনন্দ হয়। কোন কারক? সঠিক উত্তর করণ ক্রিয়া সম্পাদনের যন্ত্র . উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। ক্রিয়াপদকে ‘ কিসের দ্বারাা’ বা ‘কি’ উপায়োা’ প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তাই করণ কারক। যেমন: জ্ঞানে মলি আনন্দ হয়। প্রদত্ত বাক্যের ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয়া ‘ কীসের দ্বারা বিমল আনন্দ হয়? তাহলে উত্তর পাই ‘ জ্ঞান’ । সুতরাং ‘ জ্ঞানে’ ( জ্ঞান + এ) করণ কারকে ৭মী বিভক্তি।
'বাবা কে বড্ড ভয় পায়'। কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: অপাদানকারকে দ্বিতীয়া
Explanation:
'বাবা কে বড্ড ভয় পায়'। কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদানকারকে দ্বিতীয়া যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমন - বাবাকে বড্ড ভয় পাই। প্রদত্ত বাক্যটিতে ভয় পাওয়ার বিষয়টি উপস্থাপিত হয়েছে এবং ‘বাবাকে’ শব্দটিতে অপাদান কারকের দ্বিতীয়া বা ‘কে’ (বাবা + কে) বিভক্তির প্রয়োগ ঘটানো হয়েছে।
"আকাশে" চাঁদ উঠেছে - এখানে আকাশে কোন কারক
Correct Answer:
ঘ: অধিকরণ কারক
’জ্ঞানে’ বিমল আনন্দ হয়।’- কোন কারক?
Correct Answer:
ক: করণ
Explanation:
’জ্ঞানে’ বিমল আনন্দ হয়।’- কোন কারক? সঠিক উত্তর করণ ক্রিয়া সম্পাদনের যন্ত্র . উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। ক্রিয়াপদকে ‘ কিসের দ্বারাা’ বা ‘কি’ উপায়োা’ প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তাই করণ কারক। যেমন: জ্ঞানে মলি আনন্দ হয়। প্রদত্ত বাক্যের ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয়া ‘ কীসের দ্বারা বিমল আনন্দ হয়? তাহলে উত্তর পাই ‘ জ্ঞান’ । সুতরাং ‘ জ্ঞানে’ ( জ্ঞান + এ) করণ কারকে ৭মী বিভক্তি।
'সংসারে আসিয়া এই পরম "সুখে" বঞ্চিত রহিলাম।' রেখাঙ্কিত অংশটির কারক নির্ণয় করুন।
Correct Answer:
ক: অপাদান কারক
Explanation:
'সংসারে আসিয়া এই পরম "সুখে" বঞ্চিত রহিলাম।' রেখাঙ্কিত অংশটির কারক নির্ণয় করুন। সঠিক উত্তর অপাদান কারক যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। ক্রিয়াকে 'কোথা হতে’, 'কি হতে’, 'কিসের হতে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অপাদান কারক। যেমন - 'সংসারে আসিয়া এই পরম সুখে বঞ্চিত রহিলাম। এখানে যদি প্রশ্ন করা হয়, কি হতে বঞ্চিত রহিল? তাহলে উত্তর হয় 'সুখ'। সুতরাং 'সুখ + এ (৭মী বিভক্তি) = সুখে' অপাদান কারকে ৭মী বিভক্তি।