factor MCQs
Showing 50 questions (Total: 298)
১৯৮৯ সালের সমীক্ষা অনুসারে সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক দেশ---
Correct Answer:
খ: ভারত
Explanation:
১৯৮৯ সালের সমীক্ষা অনুসারে সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক দেশ--- সঠিক উত্তর ভারত ইউএসডিএ থেকে প্রকাশিত বৈশ্বিক খাদ্যশস্য প্রতিবেদন–২০২০ অনুযায়ী, সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক দেশ থাইল্যান্ডে
আইফোনের প্রস্তুতকারক হলো-
Correct Answer:
গ: অ্যাপল কম্পিউটার
Explanation:
আইফোনের প্রস্তুতকারক হলো- সঠিক উত্তর অ্যাপল কম্পিউটার company founder IBM Charles Ranlett Flint Thomas J. WatsonMICROSOFT Bill Gates SONY Sony CorporationAPPLE Steve Jobs . example: - iphone, ipod, mac, smart watch etc.
' সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা' ---এই বাক্যে ' ঔষধ' শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
Correct Answer:
ক: কর্ম কারকে শূন্য
Explanation:
' সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা' ---এই বাক্যে ' ঔষধ' শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? সঠিক উত্তর কর্ম কারকে শূন্য কর্তা যা করে বা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কর্মকারক বলে। যেমন - তুমি বই পড় ; এখানে 'বই' কর্মকারক । যাকে স্বত্ব ত্যাগ করে কিছু দান করা হয় তাকে সম্প্রদান কারক বলে। যেমন - দরিদ্রকে ধন দাও । ক্রিয়ার সময়, বিষয় ও স্থানকে অধিকরণ কারক বলে। যেমন - শিশুরা খেলা করছে। সুতরাং প্রশ্নে 'ঔষধ'কর্মকে কেন্দ্র করে দেয়া ক্রিয়াটি সম্পন্ন হওয়ায় 'ঔষধ' শব্দটি কর্মকারক (শূন্য বিভক্তি)।
'পরের দিন উৎসব ' - বাক্যে মাঝের শব্দটি কোন কারকের উদাহরণ?
Correct Answer:
ক: অধিকরণ কারক
Explanation:
'পরের দিন উৎসব ' - বাক্যে মাঝের শব্দটি কোন কারকের উদাহরণ? সঠিক উত্তর অধিকরণ কারক ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে (সময় এবং স্থানকে) অধিকরণ কারক বলে। ক্রিয়াকে ‘কোথায়/ কখন/ কী বিষয়ে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক। উদাহরণ - পুকুরে মাছ আছে। (কোথায় আছে? পুকুরে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তিবনে বাঘ আছে। (কোথায় আছে? বনে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তিঘাটে নৌকা বাঁধা আছে। (কোথায় বাঁধা আছে? ঘাটে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তিরাজার দুয়ারে হাতি বাঁধা। (কোথায় বাঁধা? দুয়ারে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তিসকালে সূর্য ওঠে। (কখন ওঠে? সকালে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তিএ বাড়িতে কেউ নেই। (কোথায় কেউ নেই? বাড়িতে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তিনদীতে পানি আছে। (কোথায় আছে? নদীতে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তিরবিন অঙ্কে কাঁচা। (কী বিষয়ে কাঁচা? অঙ্কে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তিসজিব ব্যাকরণে ভাল। (কী বিষয়ে কাঁচা? ব্যাকরণে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তিঘরের মধ্যে কে রে? (কোথায়? ঘরে) : অধিকরণ কারকে অনুসর্গ মধ্যেবাড়ি থেকে নদী দেখা যায়। (কোথায় থেকে দেখা যায়? বাড়ি থেকে):অধিকরণে পঞ্চমী বিভক্তি*শেষ উদাহরণটিতে নদী বাড়ি থেকে বের হয়নি, তাই এটি অপাদান কারক নয়। নদী বাড়ি থেকেই দেখা যায়। অর্থাৎ, ক্রিয়াটি বাড়িতেই ঘটছে, তাই এটি অধিকরণ কারক। সূত্র: https://pathshalaweb.wordpress.com/
গুরুজনে কর ভক্তি - 'গুরুজনে' কোন প্রকারের কারক?
Correct Answer:
গ: সম্প্রদান কারক
Explanation:
গুরুজনে কর ভক্তি - 'গুরুজনে' কোন প্রকারের কারক? সঠিক উত্তর সম্প্রদান কারক যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী সম্প্রদান কারক বলে। এখানে লক্ষণীয় যে, বস্তু নয়, ব্যক্তিই সম্প্রদান কারক। অনেক বৈয়াকরণ বাংলা ব্যাকরণে সম্প্রদান কারক স্বীকার করেন না। কারণ, কর্ম কারক দ্বারাই সম্প্রদান কারকের কাজ সুন্দরভাবে সম্পাদন করা যায়। সম্প্রদান কারক ও কর্ম কারকের বিভক্তি চিহ্ন এক। কেবল স্বত্বত্যাগ করে দানের ক্ষেত্রে সম্প্রদান কারক হয়।
‘এই বনে (বাঘের) ভয় নাই’ বাক্যে কোটেশন শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: অপাদানে ষষ্ঠী
Explanation:
‘এই বনে (বাঘের) ভয় নাই’ বাক্যে কোটেশন শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদানে ষষ্ঠী ভাষাবিজ্ঞানের পরিভাষায় অপাদান কারক (ইংরেজি: Ablative case) বলতে এমন একটি উপায় বোঝায়, যার সাহায্যে বাক্যস্থিত কোন শব্দের রূপ পরিবর্তন করে বা অন্য কোন উপায়ে শব্দটির সাথে বাক্যের অন্যান্য অংশের সাথে বিশেষ এক ধরনের সম্পর্ক স্থাপন করা হয়। যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়।
‘আমি (বই) পড়ি’ বাক্যে কটেশন শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: কর্মে প্রথমা
Explanation:
‘আমি (বই) পড়ি’ বাক্যে কটেশন শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে প্রথমা যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন। সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণিবাচক হয়ে থাকে। এছাড়াও সাধারণত কর্মকারকের গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়, মুখ্য কর্মে হয় না।
’বাড়ী থেকে নদী দেখা যায়’- বাক্যে নিম্নরেখ শব্দ কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অধিকরণ কারকে পঞ্চমী
Explanation:
’বাড়ী থেকে নদী দেখা যায়’- বাক্যে নিম্নরেখ শব্দ কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণ কারকে পঞ্চমী অধিকরণ কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার(ক)প্রথমা বা শূণ্য বিভক্তিআমি ঢাকা যাব। বাবা বাড়ি নেই। আগামীকাল বাড়ি যাব। আকাশ মেঘে ঢাকা। সারারাত বৃষ্টি হয়েছে। (খ)দ্বিতীয়া বিভক্তিমন আমার নাচে রে আজিকে। (গ)তৃতীয়া বিভক্তিখিলিপান (এর ভিতর) দিয়ে ওষুধ খাবে। (ঘ)পঞ্চমী বিভক্তিবাড়ি/ ছাদ থেকে নদী দেখা যায়।
‘আমার গানের মালা আমি করব কারে দান’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: কর্মে সপ্তমী
Explanation:
‘আমার গানের মালা আমি করব কারে দান’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে সপ্তমী যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্ম কারক বলে। ক্রিয়ার সঙ্গে 'কী' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা - ই কর্ম কারক। যেমন: ডাক্তার ডাক। তাকে বলো। ইত্যাদি।
সে নাচে তটিনী জল টলমল করে। এই বাক্যে জল শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: কর্মে শূন্য
Explanation:
সে নাচে তটিনী জল টলমল করে। এই বাক্যে জল শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে শূন্য কর্ম কারকে শূন্য বিভক্তির ব্যবহার: (ক)প্রথমা বা শূণ্য বা অ বিভক্তিডাক্তার ডাক। পুলিশ ডাক। ঘোড়া গাড়ি টানে। আমাকে একখানা বই দাও। (দ্বিকর্মক ক্রিয়ার মুখ্য কর্ম)রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা পেলাম না। (গ্রন্থ অর্থে বিশিষ্ট গ্রন্থকার প্রয়োগে)অর্থ অনর্থ ঘটায়। আমার ভাত খাওয়া হলো না। সূর্য উঠলে অন্ধকার দূর হয়।
'দশে মিলে করি কাজ' দশে কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কতৃকারকে ৭মী
Explanation:
'দশে মিলে করি কাজ' দশে কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কতৃকারকে ৭মী বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা, ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা - ই কর্তৃকারক। যেমন: - খোকা বই পড়ে। (কে পড়ে? খোকা - কর্তৃকারক)। মেয়েরা ফুল তোলে। (কে তোলে? মেয়েরা - কর্তৃকারক)।
'শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই'- এখানে 'ভুঁই' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: কর্মে শূন্য
Explanation:
'শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই'- এখানে 'ভুঁই' কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে শূন্য ‘শুধু বিঘে দুই ছিল মোর ‘ভুঁই’ কর্ম কারকে শূন্য বিভক্তি। ক্রিয়াপদের সঙ্গে কর্মপদের সম্পর্ককে কর্মকারক বলে। কি/কাকে দিয়ে প্রশ্নের উত্তরে কর্মকারক পাওয়া যায়।
'তাহলে তুমি লাঠি খেলতে জান না ।' -- এখানে 'লাঠি' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: করণে তৃতীয়া
Explanation:
'তাহলে তুমি লাঠি খেলতে জান না ।' -- এখানে 'লাঠি' কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে তৃতীয়া 'লাঠি দ্বারা খেলতে' এভাবে কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে।
আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। এ বাক্যে 'আকাশ' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অধিকরণ কারকে সপ্তমী
Explanation:
আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। এ বাক্যে 'আকাশ' শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণ কারকে সপ্তমী ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই। কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।
‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে’-এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
ক: অপাদানে ৭মী
Explanation:
‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে’-এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর অপাদানে ৭মী ভাষাবিজ্ঞানের পরিভাষায় অপাদান কারক (ইংরেজি: Ablative case) বলতে এমন একটি উপায় বোঝায়, যার সাহায্যে বাক্যস্থিত কোন শব্দের রূপ পরিবর্তন করে বা অন্য কোন উপায়ে শব্দটির সাথে বাক্যের অন্যান্য অংশের সাথে বিশেষ এক ধরনের সম্পর্ক স্থাপন করা হয়। যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়। অপাদান কারক দিয়ে সাধারণত কোন কিছু থেকে সরে যাওয়া অর্থ বোঝানো হয়। বাংলা ভাষাতে বিশেষ্যের পরে হইতে, থেকে (পঞ্চমী বিভক্তি), দিয়া, দিয়ে (তৃতীয়া বিভক্তি) ইত্যাদি অনুসর্গ ব্যবহার করে সাধারণত অপাদান কারক বোঝানো হয়। যেমন - বিচ্যুত: গাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি পড়ে। গৃহীত: সুক্তি থেকে মুক্তো মেলে। দুধ থেকে দই হয়। জাত: জমি থেকে ফসল পাই। খেঁজুর রসে গুড় হয়। বিরত: পাপে বিরত হও।
‘ফুলে ফুলে ঘর ভরেছে’- এখানে ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
খ: করণে ৭মী
Explanation:
‘ফুলে ফুলে ঘর ভরেছে’- এখানে ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর করণে ৭মী ক্রিয়াকে ‘কী দিয়ে/ কী উপায়ে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই করণ কারক। ফুলে ফুলে ঘর ভরেছে। (কী দিয়ে ভরেছে? ফুলে ফুলে) :তাই করণ কারকে সপ্তমী বিভক্তি।
‘পাপে বিরত থাকো’- কোন কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
ক: অপাদান কারকে সপ্তমী বিভক্তি
Explanation:
‘পাপে বিরত থাকো’- কোন কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর অপাদান কারকে সপ্তমী বিভক্তি 'পাপে বিরত থাকো' - অপাদান কারকে সপ্তমী বিভক্তি । হতে, থেকে - থাকলে অপাদান কারক হয়। আবার যা থেকে কিছু বিচ্যুত , গৃহীত , জাত, বিরত, আরম্ভ , দূরীভূত রক্ষিত ও ভীত প্রকাশক বাক্য অপাদান কারক হয়।
‘ডাক্তার ডাক’- এখানে ‘ডাক্তার’ কোন কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
খ: কর্ম কারকে শূন্য বিভক্তি
Explanation:
‘ডাক্তার ডাক’- এখানে ‘ডাক্তার’ কোন কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর কর্ম কারকে শূন্য বিভক্তি 'ডাক্তার ডাক' - কর্ম কারকে শুণ্য বিভক্তি। এরুপ - আমাকে একখানা বই দাও। রবীন্দ্রনাথ পড়লাম । কর্তৃকারকে শূন্য বিভক্তি - ছাত্ররা বল খেলে। কর্তৃকারকে শূন্য বিভক্তি - হামিদ বই পড়ে ।
‘শিশুগণ দেয় মন নিজ নিজ (পাঠে)’। বাক্যে কোটেশান শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: অধিকরণে ৭মী
Explanation:
‘শিশুগণ দেয় মন নিজ নিজ (পাঠে)’। বাক্যে কোটেশান শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ৭মী ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই। কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।
'রাজার দুয়ারে হাতি বাঁধা' দুয়ারে শব্দটি কোন কারক?
Correct Answer:
ঘ: অধিকরণ
Explanation:
'রাজার দুয়ারে হাতি বাঁধা' দুয়ারে শব্দটি কোন কারক? সঠিক উত্তর অধিকরণ ঐকদেশিক: বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে। যেমন - পুকুরে মাছ আছে। (পুকুরের যে কোনো একস্থানে)বনে বাঘ আছে। (বনের যে কোনো এক অংশে)আকাশে চাঁদ উঠেছে। (আকাশের কোনো এক অংশে) সামীপ্য অর্থেও ঐকদেশিক অধিকরণ হয়। যেমন - ঘাটে নৌকা বাঁধা আছে। (ঘাটের কাছে)'দুয়ারে দাঁড়ায়ে প্রার্থী, ভিক্ষা দেহ তারে। (দুয়ারের কাছে)রাজার দুয়ারে হাতি বাঁধা।
”শ্রীকৃষ্ণকির্তন” পুঁতিটির আবিষ্কারক-
Correct Answer:
ক: বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
Explanation:
”শ্রীকৃষ্ণকির্তন” পুঁতিটির আবিষ্কারক- সঠিক উত্তর বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ সর্বজনস্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত মধ্যযুগের আদিগ্রস্থ ‘শ্রীকৃষ্ণকীর্তন’। পুঁথিটি ১৯০৯ খ্রিষ্টাব্দে শ্রী বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে আবিষ্কার করেন। পরে ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলকাতা থেকে এটি প্রকাশিত হয়।
সাদা মেঘে বৃষ্টি হয় না -- 'মেঘে' কোন কারক?
Correct Answer:
খ: অপাদান
Explanation:
সাদা মেঘে বৃষ্টি হয় না -- 'মেঘে' কোন কারক? সঠিক উত্তর অপাদান ক্রিয়াকে কোথা হতে, কি হতে, বা কিসের হতে দিয়ে প্রশ্ন করলে অপাদান কারক পাওয়া যায়।
ব্যাকরণের কোন অংশে কারক সম্পর্কে আলোচনা করা হয় ?
Correct Answer:
ঘ: রূপতত্ত্ব
Explanation:
ব্যাকরণের কোন অংশে কারক সম্পর্কে আলোচনা করা হয় ? সঠিক উত্তর রূপতত্ত্ব রূপতত্ত্ব এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়, শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ / morpheme । রূপ গঠন করে শব্দ। সেই জন্য শব্দতত্ত্বকে রূপতত্ত্ব / Morphology বলা হয়। শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচিত হয় শব্দ ও পদের গঠন, ক্রিয়ার কাল, সংখ্যা, বচন, নির্দেশক, উপসর্গ, বিভক্তি, প্রকৃতি ও প্রত্যয়, ধাতু, প্রত্যয়, অনুসর্গ, চিহ্ন/লিঙ্গ, পক্ষ/পুরুষ, কারক, সমাস, দ্বিরুক্তি ইত্যাদি।
' ভাইয়ে ভাইয়ে ' বেশ মিল -- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: কর্তায় ৭মী
Explanation:
' ভাইয়ে ভাইয়ে ' বেশ মিল -- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্তায় ৭মী 'ভাইয়ে ভাইয়ে' বেশ মিল। - বাক্যটিতে ব্যতিহার কর্তার প্রয়োগ ঘটেছে। যেমন "রাজায় রাজায় লড়াই"। আর এখানে ৭মী বিভক্তি ব্যবহৃত হয়েছে
‘জিজ্ঞাসিব জনে জনে’- এখানে ‘জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
খ: কর্মে ৭মী
Explanation:
‘জিজ্ঞাসিব জনে জনে’- এখানে ‘জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর কর্মে ৭মী যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্ম কাকে বলে। কর্ম দুপ্রকার : মুখ্যকর্ম গৌণকর্ম । যেমন: বাবা আমাকে (গৌণকর্ম ) একটি কলম (মুখ্যকর্ম) কিনে দিয়েছেন। সপ্তমী বিভক্তির আকৃতি (একবচনে) এ, (য়) , য়, তে, এতে। (বহুবচনে) দিগে, দিগেতে ,গুলিতে, গণে, গুলির মধ্যে, গুলোতে, গুলোর মধ্যে।
'জিজ্ঞাসিব জনে জনে'- কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কর্মকারকে ৭মী
Explanation:
'জিজ্ঞাসিব জনে জনে'- কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মকারকে ৭মী 'জিজ্ঞাসিব জনে জনে' - কর্ম কারকে ৭মী বিভক্তি। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন। যেমন: কাজে মন দাও। গুরুজনে করো ভক্তি/ নতি। সর্বশিষ্যে জ্ঞান দেন গুরু মহাশয়। 'জিজ্ঞাসিবে জনে জনে। '
তিলে তৈল হয়- তিলে শব্দটি কোন কারক?
Correct Answer:
গ: অপাদান
Explanation:
তিলে তৈল হয়- তিলে শব্দটি কোন কারক? সঠিক উত্তর অপাদান তিলে তৈল হয় - তিলে শব্দটি অপাদান কারক। যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়। যেমন - বিচ্যুত: গাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি পড়ে। গৃহীত: সুক্তি থেকে মুক্তো মেলে। দুধ থেকে দই হয়। জাত: জমি থেকে ফসল পাই। খেঁজুর রসে গুড় হয়। বিরত: পাপে বিরত হও। উৎপন্ন: তিলে তৈল হয়। ভীত: বাঘকে ভয় পায় না কে? চোরের ভয়ে ঘুম আসে না।
‘ফুলে ফুলে ঘর ভরেছে’ - বাক্যে ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
খ: করণে ৭র্মী
Explanation:
‘ফুলে ফুলে ঘর ভরেছে’ - বাক্যে ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর করণে ৭র্মী ফুলে ফুলে করণ কারক তারকারন এখানে ফুলের দ্বারা বুঝানো হয়েছে
'এত শঠতা' এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা'। এ বাক্যে 'মধুতে' কোন কারক?
Correct Answer:
গ: করণ
Explanation:
'এত শঠতা' এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা'। এ বাক্যে 'মধুতে' কোন কারক? সঠিক উত্তর করণ 'এত শঠতা' এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা'। এ বাক্যে 'মধুতে' করণ কারক। 'করণ' শব্দের অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কিসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা - ই করণ কারক। যেমন - নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ - কলম) 'জগতে কীর্তিমান হয় সাধনায়। ' (উপায় - সাধনা)
টাকায় অসাধ্য সাধন হয় বাক্যে 'টাকায়' কোন কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
খ: করণকারকে ৭মী
Explanation:
টাকায় অসাধ্য সাধন হয় বাক্যে 'টাকায়' কোন কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর করণকারকে ৭মী যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে। যেমিন - টাকায় অসাধ্য সাধন হয়। এই বাক্যে হওয়া ক্রিয়া টাকার সাহায্যে সম্পাদিত হয় বলে ‘টাকায়’ পদটি করণ কারক। করণ কারক নির্ণয়ের প্রশ্নটি হচ্ছে - কী দিয়ে? টাকায় অসাধ্য সাধন হয় - এখানে ‘কী দিয়ে’ অসাধ্য সাধন হয়? প্রশ্নের জবাব ‘টাকা দিয়ে’। তাই ‘টাকায়’ করণ কারক। সপ্তমী বিভক্তির একবচনের রুপ হলো এ, য়, তে, এতে। তাই টাকা + য় = টাকায় ‘সপ্তমী বিভক্তি।
'বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু।'- বাক্যটিতে 'চিনিপাতা' কোন কারক?
Correct Answer:
গ: করণ
Explanation:
'বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু।'- বাক্যটিতে 'চিনিপাতা' কোন কারক? সঠিক উত্তর করণ যা কোন ঘটনার উৎপত্তি স্থান - যা হতে কোন বস্তু বা ব্যক্তি উৎপন্ন, চলিত, নির্গত, নিঃসৃত, উত্থিত, পতিত, প্রেরিত, গৃহীত, দৃষ্ট, শ্রুত, সূচিত, নিবারিত, অন্তর্হিত, রক্ষিত ইত্যাদি হয় তাকে অপাদান কারক বলে। যেমন - হিমালয় হতে গঙ্গা প্রবাহিত, সাগর হতে মুক্তা পাওয়া যায় ইত্যাদি।
গাড়ী 'স্টেশন' ছাড়ল’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
ঘ: অপাদানে শূন্য
Explanation:
গাড়ী 'স্টেশন' ছাড়ল’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর অপাদানে শূন্য গাড়ী 'স্টেশন' ছাড়ল’ - বাক্যে নিম্নরেখ শব্দটি অপাদান কারকে শূন্য বিভক্তি। যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়। যেমন - বিচ্যুত: গাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি পড়ে। গৃহীত: সুক্তি থেকে মুক্তো মেলে। দুধ থেকে দই হয়। জাত: জমি থেকে ফসল পাই। খেঁজুর রসে গুড় হয়। বিরত: পাপে বিরত হও।
'রহিম "ধোপাকে" কাপড় ধুতে দিল। ইহা কোন কারক?
Correct Answer:
খ: কর্মকারক
Explanation:
'রহিম "ধোপাকে" কাপড় ধুতে দিল। ইহা কোন কারক? সঠিক উত্তর কর্মকারক 'রহিম "ধোপাকে" কাপড় ধুতে দিল। ইহা কর্ম কারক। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন। সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণিবাচক হয়ে থাকে। এছাড়াও সাধারণত কর্মকারকের গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়, মুখ্য কর্মে হয় না।
”কলসটি কানায় কানায় পূর্ণ” কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: ভাবাধিকরণে সপ্তমী
Explanation:
”কলসটি কানায় কানায় পূর্ণ” কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর ভাবাধিকরণে সপ্তমী ক্রিয়া সম্পাদনের কান এবং আঁধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারক তিন প্রকার যথা কালাধিকরণ, আধারাধিকরণ ও ভাবাধিকরণ। প্রদত্ত বাক্যে ভাবের অভিব্যক্তি প্রকাশ করায় কলসট কানায় কানায় পূর্ণ ভাবাধিকরণ কারক। আর কানাই শব্দটিতে য় থাকায় এটি সপ্তমী বিভক্তি।
'তিনি' চোখে দেখেন না; - চোখে কোন কারক ?
Correct Answer:
ঘ: করণ
Explanation:
'তিনি' চোখে দেখেন না; - চোখে কোন কারক ? সঠিক উত্তর করণ 'তিনি' চোখে দেখেন না; - চোখে করণ কারক। 'করণ' শব্দের অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কিসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা - ই করণ কারক। যেমন - নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ - কলম) 'জগতে কীর্তিমান হয় সাধনায়। ' (উপায় - সাধনা)
গুণহীনে ত্যাগ কর। -বাক্যে ”গুণহীনে” কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কর্মে ৭মী
Explanation:
গুণহীনে ত্যাগ কর। -বাক্যে ”গুণহীনে” কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে ৭মী গুণহীনে ত্যাগ কর। - বাক্যে ”গুণহীনে” কর্ম কারকে সপ্তমী বিভক্তি। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: ছেলেটিকে বিছানায় শোয়াও। গুনহীনে ত্যাগ করো।
”কান্নায় শোক কমে” বাক্যে “কান্নায়” কোন কারক?
Correct Answer:
ঘ: অধিকরণ কারক
Explanation:
”কান্নায় শোক কমে” বাক্যে “কান্নায়” কোন কারক? সঠিক উত্তর অধিকরণ কারক ”কান্নায় শোক কমে” বাক্যে “কান্নায়” অধিকরণ কারক। ক্রিয়া সম্পাদনের কাল এবং আধার কে অধিকরণ কারক বলে। যেমন : সূর্যদয়ে অন্ধকার দূরীভূত হয়। কান্নায় শোক কমে।
”সব ঝিনুকে মুক্তা মিলে না” বাক্যে “ঝিনুকে” কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: অপাদানে ৭মী
Explanation:
”সব ঝিনুকে মুক্তা মিলে না” বাক্যে “ঝিনুকে” কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদানে ৭মী ”সব ঝিনুকে মুক্তা মিলে না” বাক্যে “ঝিনুকে” অপাদান কারকে সপ্তমী বিভক্তি। যা থেকে কিছু বিচ্যুত গৃহীত জাত বিরত আরম্ভ দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখি কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে। যেমন: সব ঝিনুকে মুক্তা মিলেনা বাক্যে ঝিনুক শব্দটি অপাদান কারক আর 'এ' থাকায় এটি সপ্তমী বিভক্তি।
'ঘরেতে ভ্রমর এল গুণগুণিয়ে' -- ঘরেতে কোন কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
গ: অধিকরণে ৭মী
Explanation:
'ঘরেতে ভ্রমর এল গুণগুণিয়ে' -- ঘরেতে কোন কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর অধিকরণে ৭মী যে সমাস দ্বারা কোন স্থান বা জায়গা বুঝায় তাকে অধিকরণ কারক বলে। ঘরেতে ভ্রমর এলো গুণগুণিয়ে - এখানে, ঘরে বলতে কোন স্থান বুঝিয়েছে, তাই এটি অধিকরণ কারক আর তে হচ্ছে সপ্তমী বিভক্তি। তাই সঠিক উত্তর - অধিকরণে ৭মী।
বজ্রে তোমার বাজে বাঁশী? কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: অপাদানে ৭মী
Explanation:
বজ্রে তোমার বাজে বাঁশী? কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদানে ৭মী বজ্রে তোমার বাজে বাঁশী? অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - বজ্রে তোমার বাজে বাঁশী।
”এমন ছেলে আর দেখিনি” বাক্যে ”ছেলে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: কর্মে শূন্য
Explanation:
”এমন ছেলে আর দেখিনি” বাক্যে ”ছেলে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে শূন্য ”এমন ছেলে আর দেখিনি” বাক্যে ”ছেলে” শব্দটি কর্ম কারকে শূন্য বিভক্তি। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্ম কারক বলে। ক্রিয়ার সঙ্গে 'কী' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা - ই কর্ম কারক। যেমন: ডাক্তার ডাক। তাকে বলো। ইত্যাদি।
”বুলবুলিতে ধান খেয়েছে”--এই বাক্যের “বুলবুলিতে” শব্দে কোন কারকে কোন বিভক্তি রয়েছে?
Correct Answer:
গ: কর্তৃকারকে ৭মী
Explanation:
”বুলবুলিতে ধান খেয়েছে”--এই বাক্যের “বুলবুলিতে” শব্দে কোন কারকে কোন বিভক্তি রয়েছে? সঠিক উত্তর কর্তৃকারকে ৭মী ”বুলবুলিতে ধান খেয়েছে” - - এই বাক্যের “বুলবুলিতে” শব্দে কর্তৃ কারকে সপ্তমী বিভক্তি। বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা, ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা - ই কর্তৃকারক। যেমন: - খোকা বই পড়ে। (কে পড়ে? খোকা - কর্তৃকারক)। মেয়েরা ফুল তোলে। (কে তোলে? মেয়েরা - কর্তৃকারক)।
'পৃথিবীতে কে কাহার?'--- এই বাক্যে 'পৃথিবীতে' পদটি কোন কারকে কোন বিভক্তিতে সম্পন্ন?
Correct Answer:
গ: অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
Explanation:
'পৃথিবীতে কে কাহার?'--- এই বাক্যে 'পৃথিবীতে' পদটি কোন কারকে কোন বিভক্তিতে সম্পন্ন? সঠিক উত্তর অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সাধারণত সপ্তমী অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - বাড়িতে কেউ নেই। (আধারাধিকরণ)বসন্তে কোকিল ডাকে। (কালাধিকরণ)সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। (ভাবাধিকরণ)
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি?
Correct Answer:
খ: গোয়ালে গরু আছে
Explanation:
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি? সঠিক উত্তর গোয়ালে গরু আছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ গোয়ালে গরু আছে। ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই। কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।
”তিনি ব্যকরণে পন্ডিত” -বাক্যে “ব্যকরণে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: অধিকরণে ৭মী
Explanation:
”তিনি ব্যকরণে পন্ডিত” -বাক্যে “ব্যকরণে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ৭মী ”তিনি ব্যকরণে পন্ডিত” - বাক্যে “ব্যকরণে” শব্দটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। ক্রিয়ার আঁধারকে অধিকরণ কারক বলে। অর্থাৎ যে স্থানে বা যে বিষয়টি আশ্রয় করে ক্রিয়া সম্পাদন হয় সে বিষয়ে সময় বা স্থানকে অধিকরণ কারক বলে। যেমন পুকুরে মাছ আছে।
অধিকরণ কারকের উদাহরণ কোনটি?
Correct Answer:
ক: তিলে তৈল আছে
Explanation:
অধিকরণ কারকের উদাহরণ কোনটি? সঠিক উত্তর তিলে তৈল আছে অধিকরণ কারকের উদাহরণ হচ্ছে তিলে তৈল আছে। ক্রিয়া সম্পাদনের কাল এবং আঁধারকে অধিকরণ কারক বলে। অর্থাৎ স্থান সময় বিষয় বুঝান অধিকরণ কারক হয়। যেমন : তিলে তৈল আছে, পৃথিবীতে কে কাহার।
”তিনি ব্যাকরণে পন্ডিত”- বাক্যে ”ব্যাকরণে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অধিকরণে সপ্তমী
Explanation:
”তিনি ব্যাকরণে পন্ডিত”- বাক্যে ”ব্যাকরণে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে সপ্তমী ”তিনি ব্যাকরণে পন্ডিত” - বাক্যে ”ব্যাকরণে” শব্দটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। ক্রিয়া সম্পাদনের কাল এবং আঁধারকে অধিকরণ কারক বলে। যেমন : তিনি ব্যাকরণে পন্ডিত, কাননে কুসুমকলি সকলি ফুটিল।
কম্পিউটারের আবিষ্কারক হলেন-
Correct Answer:
ঘ: কেহই নয়
Explanation:
কম্পিউটারের আবিষ্কারক হলেন- সঠিক উত্তর কেহই নয় কম্পিউটারের আবিষ্কারক হলেন হাওয়ার্ড আইকন। কম্পিউটারের জনক হলেন চার্লস ব্যাবেজ।
কোনটি করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?
Correct Answer:
ঘ: টাকায় কি না হয়
Explanation:
কোনটি করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ? সঠিক উত্তর টাকায় কি না হয় 'টাকায় কি না হয়' বাক্যটি করণ কারকে সপ্তমী বিভক্তি। করণ শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। বাক্যের ক্রিয়াপদের সঙ্গে 'কিসের দ্বারা' বা 'কিসের উপায়' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাকে করণ কারক বলে। এখানে ক্রিয়াকে কিসের দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় টাকা এবং টাকার সাথে সপ্তমী বিভক্তি য় যুক্ত হয়েছে।
”আমাকে যেতে হবে”-- বাক্যে ”আমাকে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: কর্মে দ্বিতীয়া
Explanation:
”আমাকে যেতে হবে”-- বাক্যে ”আমাকে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে দ্বিতীয়া কর্তৃকারকে দ্বিতীয়া বিভক্তি হবে। কারণ এখানে যাওয়ার কাজটি নিজেকেই করতে হবে।