the author MCQs
Showing 50 questions (Total: 58)
বাবা বাড়ি নাই- বাক্যটিতে 'বাড়ি' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: অধিকরণে শূন্য
Explanation:
বাবা বাড়ি নাই- বাক্যটিতে 'বাড়ি' কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে শূন্য ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে।
হৃদয় আমার নাচেরে 'আজিকে’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: অধিকরণে দ্বিতীয়া
Explanation:
হৃদয় আমার নাচেরে 'আজিকে’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে দ্বিতীয়া ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। দ্বিতীয়া বিভক্তি: মন আমার নাচে রে ’আজিকে’।
‘নদীর মাছ সুস্বাদু’ - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারক কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অধিকরণে ষষ্ঠী
Explanation:
‘নদীর মাছ সুস্বাদু’ - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারক কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ষষ্ঠী ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই। কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।
' আকাশে তো আমি রাখিনাই মোর উড়িবার ইতিহাস।' ----এই বাক্যে ' আকাশে' শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
Correct Answer:
ঘ: অধিকরণ কারকে সপ্তমী
Explanation:
' আকাশে তো আমি রাখিনাই মোর উড়িবার ইতিহাস।' ----এই বাক্যে ' আকাশে' শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? সঠিক উত্তর অধিকরণ কারকে সপ্তমী যে স্থানে বা যে কালে ক্রিয়া অনুষ্ঠিত হয় তাকে অধিকরণ কারক বলে। যেমন - নদীতে পানি আছে। সুতরাং উপরিউক্ত বাক্যে 'আকাশে' শব্দটি অধিকরণ কারক এবং এখানে 'এ' বিভক্তি থাকায় এটি সপ্তমী বিভক্তি।
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে?
Correct Answer:
ঘ: আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস
Explanation:
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে? সঠিক উত্তর আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই। কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।
‘আকাশে চাদ উঠেছে’ - এখানে ‘আকাশে’ কোন প্রকারের অধিকরণ ?
Correct Answer:
খ: ঐকদেশিক অধিকরণ
Explanation:
‘আকাশে চাদ উঠেছে’ - এখানে ‘আকাশে’ কোন প্রকারের অধিকরণ ? সঠিক উত্তর ঐকদেশিক অধিকরণ বিরাট স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারধিকরণ বলে। যেমন পুকুরে মাছ আছে। বনে বাঘ আছে । আকাশে চাঁদ উঠেছে ইত্যাদি।
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানের রচয়িতা কে ?
Correct Answer:
খ: আব্দুল গাফফার চৌধুরী
Explanation:
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানের রচয়িতা কে ? সঠিক উত্তর আব্দুল গাফফার চৌধুরী 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। আবদুল গাফফার চৌধুরী (জন্ম : ১২ ডিসেম্বর ১৯৩৪) একজন সুপরিচিত বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান "আমার ভাইয়ের রক্তে রাঙানো" এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। গাফফার বরিশাল জেলার এক জলবেষ্টিত গ্রাম উলানিয়ার চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন।
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি?
Correct Answer:
খ: গোয়ালে গরু আছে
Explanation:
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি? সঠিক উত্তর গোয়ালে গরু আছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ গোয়ালে গরু আছে। ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই। কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।
অধিকরণ কারকের উদাহরণ কোনটি?
Correct Answer:
ক: তিলে তৈল আছে
Explanation:
অধিকরণ কারকের উদাহরণ কোনটি? সঠিক উত্তর তিলে তৈল আছে অধিকরণ কারকের উদাহরণ হচ্ছে তিলে তৈল আছে। ক্রিয়া সম্পাদনের কাল এবং আঁধারকে অধিকরণ কারক বলে। অর্থাৎ স্থান সময় বিষয় বুঝান অধিকরণ কারক হয়। যেমন : তিলে তৈল আছে, পৃথিবীতে কে কাহার।
অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যে?
Correct Answer:
ক: জমি থেকে বাড়ি দেখা যায়
Explanation:
অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যে? সঠিক উত্তর জমি থেকে বাড়ি দেখা যায় অধিকরণ কারক: ক্রিয়া সম্পাদনের কাল বা সময় এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে বিভিন্ন ধরনের বিভক্তি যুক্ত হয়। যেমন: পঞ্চমী বিভক্তি: জমি থেকে বাড়ি দেখা যায়।
কোনটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?
Correct Answer:
গ: গগণে গরজে মেঘ ঘন বরষা
Explanation:
কোনটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ? সঠিক উত্তর গগণে গরজে মেঘ ঘন বরষা অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ - গগণে গরজে মেঘ ঘন বরষা। ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই। কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ' গানের রচয়িতা কে ?
Correct Answer:
ঘ: কেউই না
Explanation:
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ' গানের রচয়িতা কে ? সঠিক উত্তর কেউই না 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ' গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। আবদুল গাফফার চৌধুরী (জন্ম : ১২ ডিসেম্বর ১৯৩৪) একজন সুপরিচিত বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান "আমার ভাইয়ের রক্তে রাঙানো" এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। গাফফার বরিশাল জেলার এক জলবেষ্টিত গ্রাম উলানিয়ার চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন।
অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি ?
Correct Answer:
খ: আগামীকাল বাড়ি যাব
'ধন্ধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা'--গানের রচয়িতা কে ?
Correct Answer:
ক: দ্বিজেন্দ্রলাল রায়
Explanation:
'ধন্ধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা'--গানের রচয়িতা কে ? সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায় দ্বিজেন্দ্রলাল রায় "ধনধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা " এই দেশাত্মবোধক গানের রচয়িতা।
বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: কাজী নজরুল ইসলাম
Explanation:
বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম । নতুনের গান বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কর্তৃক ১৯২৯ খ্রিস্টাব্দে রচিত এবং সুরারোপিত সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি গান। দাদরা তালের এই সঙ্গীতটি ১৯৭২ সালের ১৩ই জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের তৎকালীন মন্ত্রীসভার প্রথম বৈঠকে বাংলাদেশের রণ - সঙ্গীত হিসেবে নির্বাচন করা হয়। বাংলাদেশের যে কোনো সামরিক অনুষ্ঠানে এই গানটির ২১ লাইন যন্ত্রসঙ্গীতে বাজানো হয়। গানটি ২০০৬ সালে বিবিসি বাংলার করা জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বিশটি বাংলা গানের ১৮তম স্থান অধিকার করে ।
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ' এ গানটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: আবদুল গাফফার চৌধুরী
Explanation:
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ' এ গানটির রচয়িতা কে? সঠিক উত্তর আবদুল গাফফার চৌধুরী প্রদত্ত গানটির রচয়িতা আবদুল গাফফার চৌধুরী। প্রথম সুরকার আব্দুল লতিফ এবং বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
"আমাদের দেশে হবে সেই ছেলে কবে / কথায় না বড় হয়ে কাজে বড় হবে" __ পঙক্তিটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: কুসুম কুমারী দাস
Explanation:
"আমাদের দেশে হবে সেই ছেলে কবে / কথায় না বড় হয়ে কাজে বড় হবে" __ পঙক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর কুসুম কুমারী দাস আমাদের দেশে হবে সেই ছেলে কবে/ কথায় না বড় হয়ে কাজে বড় হবে - পঙক্তিটি কুসুম কুমারী দাশ রচিত । তিনি কবি জীবনানন্দ দাশের মা।
তাম্বুল রাতুল হউল অধর পরশে’ পঙক্তিটি রচয়িতা-
Correct Answer:
খ: আলাওল
Explanation:
তাম্বুল রাতুল হউল অধর পরশে’ পঙক্তিটি রচয়িতা- সঠিক উত্তর আলাওল মধ্যযুগের কবি আলাওল রচিত বিখ্যাত পঙক্তি - 'তাম্বুল রাতুল হইল অধর পরশে। ' পঙক্তিটি তার 'পদ্মাবতী ' কাব্যের পদ্মাবতী - রূপ - বর্ণন খন্ডের অংশ বিশেষ। তার রচিত কয়েকটি কাব্যগ্রন্হ : হপ্তপয়কর, তোহফা, সিকান্দারনামা, সয়ফুলমুলুক, বদিউজ্জামান, রাগতালনামা।
কারাগারের রোজনামচা’ গ্রন্তটির রচয়িতা কে?
Correct Answer:
ক: শেখ মুজিবুর রহমান
Explanation:
কারাগারের রোজনামচা’ গ্রন্তটির রচয়িতা কে? সঠিক উত্তর শেখ মুজিবুর রহমান 'কারাগারের রোজনামচা' রচনা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটি তার দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ। এ গ্রন্হটি প্রকাশিত হয় ২০১৭ সালের ১৭ মার্চ।
আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি’- গানটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: রবীন্দ্রনাথ
Explanation:
আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি’- গানটির রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' গানটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এই গানটির প্রথম ১০ পঙক্তি বাংলাদেশের জাতীয় সংগীত। এটি গীতবিতান এর স্বরবিতান অংশভুক্ত।
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়’ চরণটির রচয়িতা কে?
Correct Answer:
গ: সুকান্ত ভট্টাচার্য
Explanation:
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়’ চরণটির রচয়িতা কে? সঠিক উত্তর সুকান্ত ভট্টাচার্য ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। পঙক্তিটির রচয়িতা সুকান্ত ভট্টাচার্য। অভুক্ত, দরিদ্র, ক্ষুধার্ত, মানুষের কাছে কাব্য কিংবা কবিতা অনর্থক। এটাই এই পঙক্তিটির মূলভাব।
'আমারও পরাণ যাহা চায়' গানটির রচয়িতা কে?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'আমারও পরাণ যাহা চায়' গানটির রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর 'আমারও পরাণ যাহা চায়’ - গানটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। তার রচিত আরাে কয়েকটি বিখ্যাত গান : আমি চিনি গাে চিনি তােমারে, আমি কান পেতে রই, পাগলা হাওয়ায় বাদল - দিনে।
'বাউন্ডেলের আত্মকাহিনী' এর রচয়িতা __
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
'বাউন্ডেলের আত্মকাহিনী' এর রচয়িতা __ সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম নজরুলের প্রথম গদ্য রচনা ছিল "বাউণ্ডুলের আত্মকাহিনী"। ১৯১৯ সালের মে মাসে এটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। সৈনিক থাকা অবস্থায় করাচি সেনানিবাসে বসে এটি রচনা করেছিলেন। এখান থেকেই মূলত তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটেছিল। এখানে বসেই বেশ কয়েকটি গল্প লিখেছেন। এর মধ্যে রয়েছে: "হেনা, ব্যথার দান, মেহের নেগার, ঘুমের ঘোরে"। ১৯২২ সালে নজরুলের একটি গল্প সংকলন প্রকাশিত হয় যার নাম ব্যথার দান - এছাড়া একই বছর প্রবন্ধ - সংকলন যুগবাণী প্রকাশিত হয়।
কোন সঙ্গীতটির রচয়িতা হাসন রাজা?
Correct Answer:
ঘ: লোকে-বলে বলেরে, ঘরবাড়ি ভাল নয় আমার
Explanation:
কোন সঙ্গীতটির রচয়িতা হাসন রাজা? সঠিক উত্তর লোকে-বলে বলেরে, ঘরবাড়ি ভাল নয় আমার অহিদুর রেজা বা দেওয়ান হাসন রাজা চৌধুরী (১৮৫৪ - ১৯২২) বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। ' লোকে বলে বলেরে ঘর বাড়ি ভালা নাই আমার' গানটি হাসান রাজার গাওয়া গান।
'দেয়াল' গ্রস্থটির রচয়িতা কে ?
Correct Answer:
ক: হুমায়ূন আহমেদ
Explanation:
'দেয়াল' গ্রস্থটির রচয়িতা কে ? সঠিক উত্তর হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের দুজন উপন্যাসিক দেয়াল নামে উপন্যাস লিখেছেন দেয়াল - আবু জাফর শামসউদ্দীন। দেয়াল - হুমায়ুন আহমেদ।
"সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি" -চরণ দুটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: মদনমোহন তর্কালঙ্কার
Explanation:
"সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি" -চরণ দুটির রচয়িতা কে? সঠিক উত্তর মদনমোহন তর্কালঙ্কার মদনমোহন তর্কালঙ্কার বাংলা ভাষায় শিক্ষা বিস্তারের জন্য যথেষ্ট শ্রম ব্যয় করেন। তাঁর রচিত শিশুশিক্ষা গ্রন্থটি ঈশ্বরচন্দ্র কর্তৃক রচিত "বর্ণপরিচয়" গ্রন্থটিরও পূর্বে প্রকাশিত। তিনি 'শিশুশিক্ষা' পুস্তকটির 'প্রথম ভাগ' ১৮৪৯ সালে এবং 'দ্বিতীয় ভাগে' ১৮৫০ সালে প্রকাশ করেন। পরবর্তীতে পুস্তকটির 'তৃতীয় ভাগ' এবং 'বোধোদয়' শিরোনামে 'চতুর্থ ভাগ' প্রকাশিত হয়। 'বাসব দত্তা' ও 'রসতরঙ্গিনী' নামে তাঁর দুটি গ্রন্থ ছাত্রাবস্থায় রচিত হয়। তাঁর রচিত 'আমার পণ' কবিতাটি বাংলাদেশে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা পাঠ্যবইয়ের অন্যতম একটি পদ্য এবং শিশু মানস গঠনের জন্য চমৎকার দিক - নির্দেশনা হিসেবে বিবেচিত। তাঁর বিখ্যাত কিছু পংক্তির মধ্যে রয়েছে: ‘পাখী সব করে রব, রাতি পোহাইল’; ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি’; ‘লেখাপড়া করে যে/ গাড়ি ঘোড়া চড়ে সে’। তিনি ১৪টি সংস্কৃত বই সম্পাদনা করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে: রসতরঙ্গিণী (১৮৩৪) বাসবদত্তা (১৮৩৬) শিশু শিক্ষা - তিন খণ্ড (১৮৪৯ ও ১৮৫৩)
'গীতগোবিন্দ' - এর রচয়িতা কে?
Correct Answer:
গ: জয়দেব
Explanation:
'গীতগোবিন্দ' - এর রচয়িতা কে? সঠিক উত্তর জয়দেব কবি জয়দেব সংস্কৃত সাহিত্যের একজন মধ্যযুগীয় অন্যতম প্রসিদ্ধ কবি। তিনি গীতগোবিন্দ কাব্যের রচয়িতা। সংস্কৃত কাব্য গীতগোবিন্দের অত্যন্ত ব্যাপক ও গভীর প্রভাব রয়েছে। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির সূচনা জয়দেবের গীতগোবিন্দের পদাবলি থেকেই বলে ধারণা করা হয়। কবি জয়দেবের জন্ম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূমের কেন্দুবিল্ব বা কেঁদুলি গ্রামে। তার নামে সেখানে প্রতি বছর মেলা অনুষ্ঠিত হয়। তার পিতার নাম ভোজদেব ও মাতার নাম বামাদেবী। তবে অপর মতে জয়দেব ভারতের উড়িষ্যা প্রদেশের পুরীর নিকটবর্তী কেন্দ্রবিল্ব শাসনের ব্রাহ্মণ পরিবারের মানুষ ছিলেন৷ স্বয়ং জয়দেব লিখেছিলেন "কেন্দবিল্ব সমুদ্র সম্ভব"৷ উড়িষ্যা ও দাক্ষিণাত্যর সংস্কৃৃতিতে জয়দেবের প্রভাব অনস্বীকার্য৷
'পাখি সব করে রব , রাতি পোহাইল' পঙক্তির রচয়িতা -
Correct Answer:
ঘ: মদনমোহন তর্কালঙ্কার
Explanation:
'পাখি সব করে রব , রাতি পোহাইল' পঙক্তির রচয়িতা - সঠিক উত্তর মদনমোহন তর্কালঙ্কার মদনমোহন তর্কলঙ্কারের কিছু বিখ্যাত পঙক্তিঃ পাখী সব করে রব, রাতি পোহাইল’; ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি’; ‘লেখাপড়া করে যে/ গাড়ি ঘোড়া চড়ে সে’
'সোনালী কাবিন ' এর রচয়িতা কে?
Correct Answer:
গ: আল মাহমুদ
Explanation:
'সোনালী কাবিন ' এর রচয়িতা কে? সঠিক উত্তর আল মাহমুদ মীর আবদুস শুকুর আল মাহমুদ (১১ জুলাই ১৯৩৬ – ১৫ ফেব্রুয়ারি ২০১৯) যিনি আল মাহমুদ নামে অধিক পরিচিত, ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্ভঙ্গীতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন প্রবাসী সরকারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে । তিনি বাংলাদেশের স্বাধীনতা - পরবর্তীকালে প্রতিষ্ঠিত সরকার বিরোধী সংবাদপত্র দৈনিক গণকণ্ঠ (১৯৭২ - ১৯৭৪) পত্রিকার সম্পাদক ছিলেন। ১৯৫০ - এর দশকে যে কয়েকজন লেখক বাংলা ভাষা আন্দোলন, জাতীয়তাবাদ, রাজনীতি, অর্থনৈতিক নিপীড়ন এবং পশ্চিম পাকিস্তানি সরকার বিরোধী আন্দোলন নিয়ে লিখেছেন তাদের মধ্যে মাহমুদ একজন।লোক লোকান্তর (১৯৬৩), কালের কলস (১৯৬৬), সোনালী কাবিন (১৯৭৩), মায়াবী পর্দা দুলে ওঠো ইত্যাদি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।[৬] কবি আল মাহমুদ তার অনবদ্য গল্প ও উপন্যাসের জন্যও খ্যতি অর্জন করেছিলেন।
'পাখি সব করে রব রাতি পোহাইল' - পঙক্তিটির রচয়িতা কে?
Correct Answer:
গ: মদনমোহন তর্কালঙ্কার
Explanation:
'পাখি সব করে রব রাতি পোহাইল' - পঙক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর মদনমোহন তর্কালঙ্কার 'পাখি সব করে রব রাতি পোহাইল' - পঙক্তিটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার। মদনমোহন তর্কালঙ্কার (জন্ম: ১৮১৭ – মৃত্যু: ৯ই মার্চ, ১৮৫৮) ভারতীয় উপমহাদেশের ঊনবিংশ শতাব্দীয় অন্যতম পণ্ডিত ব্যক্তিত্ব যিনি লেখ্য বাংলা ভাষার বিকাশে বিশেষ অবদান রেখে গেছেন। তিনি বাংলার নবজাগরণের অন্যতম অগ্রদূত হিসিবেও পরিগণিত। তিনি ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপক ছিলেন এবং বাল্যশিক্ষার জন্য একাধিক পাঠ্যপুস্তক রচনা করেন।
'সতী ময়না ' ও ' লোরচন্দ্রানী" আখ্যানের রচয়িতা কে?
Correct Answer:
ক: দৌলত কাজী
Explanation:
'সতী ময়না ' ও ' লোরচন্দ্রানী" আখ্যানের রচয়িতা কে? সঠিক উত্তর দৌলত কাজী 'সতী ময়না ' ও ' লোরচন্দ্রানী" আখ্যানের রচয়িতা দৌলত কাজী। দৌলত কাজী (কাজী দৌলত নামেও পরিচিত), ছিলেন মধ্যযুগের একজন বাঙালি কবি। তিনি ১৭শ শতাব্দীর প্রারম্ভে কোন এক সময় চট্টগ্রাম জেলার রাউজানে সুলতানপুরের কাজী পাড়ায় জন্ম গ্রহণ করেন। তিনি আরাকান রাজসভার কবি ছিলেন, যদিও তার লেখার ভাষা ছিলো বাংলা। মধ্যযুগের অন্যান্য কবিদের মত তার কাজে তার পৃষ্ঠপোষক সম্পর্কে বর্ণনা থাকলেও নিজের সম্পর্কে তিনি কিছুই লিপিবদ্ধ করে যাননি। তিনি "সতী ময়না ও লোর চন্দ্রানী" কাব্য রচনা করে বাংলার শক্তিমান কবিদের মাঝে নিজের অবস্থান করে নিয়েছেন।
'পুকুরে মাছ আছে'- এখানে 'পুকুর' কোন অধিকরণ কারক?
Correct Answer:
ঘ: ঐকদেশিক অধিকরণ
Explanation:
'পুকুরে মাছ আছে'- এখানে 'পুকুর' কোন অধিকরণ কারক? সঠিক উত্তর ঐকদেশিক অধিকরণ ঐকদেশিক অধিকরণ কারকঃ বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক অধিকরণ বলে৷ যেমন - পুকুরে মাছ আছে (পুকুরের যেকোনো এক স্থানে) । বনে বাঘ আছে ( বনের যেকোনো এক স্থানে)। আকাশে চাঁদ উঠেছে ( আকাশের কোনো এক স্থানে)।
'কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদুর' এই অমর পঙক্তির রচয়িতা :
Correct Answer:
ক: শেখ ফজলল করিম
Explanation:
'কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদুর' এই অমর পঙক্তির রচয়িতা : সঠিক উত্তর শেখ ফজলল করিম আলোচ্য পঙক্তিটি শেখ ফজলল করিম এর 'স্বর্গ ও নরক' নামক কবিতা থেকে নেওয়া ।
‘স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে’ এ শ্লোকের রচয়িতা
Correct Answer:
গ: চাণক্য পন্ডিত
Explanation:
‘স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে’ এ শ্লোকের রচয়িতা সঠিক উত্তর চাণক্য পন্ডিত 'স্বদেশে পুজাতে রাজা বিধান সর্বত্র পূজ্যতে এ শ্লোকের রচয়িতা চাণক্য নীতিশাস্ত্র। এই শ্লোকটির অর্থ হলোঃ 'রাজা কেবলমাত্র নিজ রাজ্যেই সম্মান পান, বিধান (স্বদেশ - বিদেশ) সর্বত্র সম্মান পান।
‘দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি। সত্য বলে, আমি তবে কোথা দিয়ে ঢুকি।’ উদ্ধৃতাংশটির রচয়িতা কে?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
বাংলার প্রথম ব্যাকরণ বই এর রচয়িতা কে?
Correct Answer:
ক: মানোএল আসসুস্পসাঁও
Explanation:
বাংলার প্রথম ব্যাকরণ বই এর রচয়িতা কে? সঠিক উত্তর মানোএল আসসুস্পসাঁও মানোএল দা আসুস্পসাঁও সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন। তাঁর রচিত ব্যাকরণ হলো 'Vocabulari Em Idioma Bengalla, E Portuguez: Dividido em duas partes' অর্থাৎ বাংলা ও পর্তুগিজ ভাষার শব্দকোষ : দুভাগে বিভক্ত। প্রকাশকাল ১৭৪৩ সাল।
‘সত্যবাবু মারা গেছেন’ শীর্ষক বইটির রচয়িতা কে?
Correct Answer:
ক: ফয়েজ আহমেদ
Explanation:
‘সত্যবাবু মারা গেছেন’ শীর্ষক বইটির রচয়িতা কে? সঠিক উত্তর ফয়েজ আহমেদ কয়েজ আহমেদ ছিলেন একজন সাংবাদিক সাহিত্যেক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি মূলত শিশু কিশোরদের জন্য ছড়া ও কবিতা লিখেছেন। তাঁর সাহিত্যকর্মের মধ্যে মধ্যরাতের অশ্বারোহী' অন্যতম। এই বই সিরিজের অন্য দুটি বই হলো ‘সত্যবাবু মারা গেছেন' এবং 'নন্দনে নন্দিনী'।
'বিষাদ সিন্ধু'র রচয়িতা কে?
Correct Answer:
খ: মীর মোশাররফ হোসেন
Explanation:
'বিষাদ সিন্ধু'র রচয়িতা কে? সঠিক উত্তর মীর মোশাররফ হোসেন বিষাদ - সিন্ধু হল মীর মশাররফ হোসেন রচিত একটি মহাকাব্যিক উপন্যাস। বাংলা সাহিত্যের জনপ্রিয় ও প্রাচীনতম উপন্যাসগুলোর মধ্যে এটি অন্যতম। হিজরি ৬১ সালে সংঘটিত কারবালার যুদ্ধ ও এর পূর্বাপর ঘটনাবলী এই উপন্যাসের মূল উপজীব্য বিষয়।
”নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশি ভাষা পুরে কি আশা-।” পঙক্তটির রচয়িতা কে?
Correct Answer:
গ: রামনিধি গুপ্ত
Explanation:
”নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশি ভাষা পুরে কি আশা-।” পঙক্তটির রচয়িতা কে? সঠিক উত্তর রামনিধি গুপ্ত ”নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা” - পঙক্তিটির রচয়িতা রামনিধি গুপ্ত। অন্যদিকে আব্দুল হাকিম অতুলপ্রসাদ সেন ও শেখ ফজলুল করিমের বিখ্যাত উক্তি হল যথাক্রমে "দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়/ নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়", "মোদের গরব মোদের আশা / আ মরি বাংলা ভাষা", ও "সুন্দর হে দাও দাও সুন্দর জীবন / হোক দূর অকল্যাণ সকল অশোভন"।
উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’ এর রচয়িতা কে?
Correct Answer:
গ: শামসুল রাহমান
’আমার ঘরের চাবি পরের হাতে’ গানটির রচয়িতা কে?
Correct Answer:
ক: ললন শাহ
অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি?
Correct Answer:
ক: সারারাত বৃষ্টি ছিল।
‘ঐ দুর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটাইয় পড়িতে বড় সাধ জাগে ‘ বিখ্যাত এই পঙক্তিদ্বয়ের রচয়িতা কে?
Correct Answer:
খ: জসীম উদদীন
‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়’- চরণটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: সুকান্ত ভট্টাচার্য
Explanation:
‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়’- চরণটির রচয়িতা কে? সঠিক উত্তর সুকান্ত ভট্টাচার্য ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। পঙক্তিটির রচয়িতা সুকান্ত ভট্টাচার্য। অভুক্ত, দরিদ্র, ক্ষুধার্ত, মানুষের কাছে কাব্য কিংবা কবিতা অনর্থক। এটাই এই পঙক্তিটির মূলভাব।
“আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানটির রচয়িতা কে?
Correct Answer:
গ: আবদুল গাফফার চৌধুরী
Explanation:
“আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানটির রচয়িতা কে? সঠিক উত্তর আবদুল গাফফার চৌধুরী সাংবাদিক ও লেখক আবদুল গাফফার চৌধুরী ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন। প্রথমে আবদুল লতিফ গানটি সুরারোপ করেন। তবে পরবর্তীতে আলতাফ মাহমুদের করা সুরটিই অধিক জনপ্রিয়তা লাভ করে, ১৯৫৪ সালের প্রভাত ফেরীতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি এবং এটিই এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর।
’একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু।’ পঙক্তিটির রচয়িতা কে?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটির রচয়িতা কে?
Correct Answer:
গ: আব্দুল গাফফার চৌধুরী
Explanation:
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটির রচয়িতা কে? সঠিক উত্তর আব্দুল গাফফার চৌধুরী সাংবাদিক ও লেখক আবদুল গাফফার চৌধুরী ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন। প্রথমে আবদুল লতিফ গানটি সুরারোপ করেন। তবে পরবর্তীতে আলতাফ মাহমুদের করা সুরটিই অধিক জনপ্রিয়তা লাভ করে, ১৯৫৪ সালের প্রভাত ফেরীতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি এবং এটিই এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর।
‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’ এর রচয়িতা-
Correct Answer:
গ: রঙ্গলাল বন্দোপাধ্যায়
Explanation:
‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’ এর রচয়িতা- সঠিক উত্তর রঙ্গলাল বন্দোপাধ্যায় "স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়" - চরণটির রচয়িতা হলেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। এটি তার "পদ্মিনী " উপাখ্যান কাব্যের একটি বিখ্যাত চর। ।
ক্লান্তি আমার ক্ষমাত করা প্রভু- গানটির রচয়িতা কে?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
‘সব কাটা জানালা দাও না’ গানটি রচয়িতা কে?
Correct Answer:
গ: নজরুল ইসলাম বাবু
Explanation:
‘সব কাটা জানালা দাও না’ গানটি রচয়িতা কে? সঠিক উত্তর নজরুল ইসলাম বাবু নজরুল ইসলাম বাবু - রচিয়তা - সব কটা জানালা খুলে দাও না আমি গাইবো গাইবো বিজয়েরই গান'। এটি মুক্তিযুদ্ধের সময় একটি জনপ্রিয় গান। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি - - এর সুরকার আলতাফ মাহমুদ।