flora MCQs
Showing 23 questions (Total: 23)
গাছপালা বায়ুমণ্ডলে কি ত্যাগ করে?
Correct Answer:
ক: অক্সিজেন
Explanation:
গাছপালা বায়ুমণ্ডলে কি ত্যাগ করে? সঠিক উত্তর অক্সিজেন গাছপালা বায়ুমণ্ডলে অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে।
গ্রিন হাউজে গাছ লাগানো হয় কেন?
Correct Answer:
খ: অত্যধিক ঠাণ্ডা থেকে রক্ষার জন্য
Explanation:
গ্রিন হাউজে গাছ লাগানো হয় কেন? সঠিক উত্তর অত্যধিক ঠাণ্ডা থেকে রক্ষার জন্য শীতপ্রধান দেশ অত্যধিক ঠাণ্ডার কারণে গাছপালা জন্মাতে পারে না। তাই শীতপ্রধান দেশে অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষা করার জন্য গ্রিন হাউজে গাছ লাগানো হয়। গ্রিন হাউজ হচ্ছে কাচের তৈরি বিশেষ এক ধরনের ঘর। সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের বিকীর্ণ তাপ কাচের মধ্য দিয়ে বাইরে যেতে পারে না। ফলে কাচের তৈরি গ্রিন হাউজটি বেশ গরম থাকে এবং এর ভিতরে লাগানো গাছপালাকে সব সময়ই প্রয়োজনীয় তাপমাত্রায় রাখে।
বাংলাদেশের কৃষিতে ' দোয়েল' ----
Correct Answer:
গ: উন্নত জাতের গমের নাম
Explanation:
বাংলাদেশের কৃষিতে ' দোয়েল' ---- সঠিক উত্তর উন্নত জাতের গমের নাম বাংলাদেশে উৎপন্ন উন্নত জাতের গম হলো অগ্রণী, আনন্দ, আকবর, কাঞ্চন, দোয়েল ,বরকত, বলাকা সোনালিকা, জোপাটিকা , ইনিয়া - ৬৬ ইত্যাদি।
মাশরুম এক ধরনের --
Correct Answer:
গ: ফাঙ্গাস
Explanation:
মাশরুম এক ধরনের -- সঠিক উত্তর ফাঙ্গাস মাশরুম বা ব্যাঙের ছাতা এক ধরনের ফাঙ্গাস (Fungus)। Fungi কিংডমের Basidiomycetes শ্রেণি সাধারণভাবে মাশরুম বা ব্যাঙের ছাতা নামে পরিচিত।
কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
Correct Answer:
খ: কালো
Explanation:
কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? সঠিক উত্তর কালো কালো রংয়ের কাপে চা দ্রুত ঠান্ডা হয় । কারণ - কালো রং তাপ শোষণ করতে পারে । আর আমরা জানি তাপ সব সময় উচ্চ তাপীয় অবস্থা থেকে নিম্ন তাপীয় অবস্থায় স্থানান্তরিত হয় ... এক্ষেত্রে চা এর কালো কাপটি হচ্ছে নিম্ন তাপীয় অবস্থা তাই তা দ্রুত তাপ শোষণ করে নেবে এবং চা তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যাবে ।
ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ ?
Correct Answer:
ক: ঘাস
Explanation:
ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ ? সঠিক উত্তর ঘাস ব্রায়োফাইটের Musci শ্রেনীর উদ্ভিদগুলো সাধারনত মস (Moss) নামে পরিচিত। এদের প্রধান বৈশিষ্ট্য হলো দেহ কান্ড ও পাতায় বিভক্ত; মূল নেই, কিন্তু মূলের পরিবর্তে রাইজয়েড রয়েছে। Bryum, Funaria, Semibarbula প্রভৃতি মস উদ্ভিদের উদাহরণ। পক্ষান্তরে ছত্রাক হচ্ছে ক্লোরফিলবিহিন এক ধরনের ইউক্যারিওটিক জীব। এদের দেহে সালোকসংশ্লেষণী বর্ণ কণিকা নেই। Saccharomyces, Penicillium, Agaricus প্রভৃতি শৈবালের উদাহরণ। আর শৈবাল হচ্ছে সালোকসংশ্লেষী সমাঙ্গদেহী উদ্ভিদ। এরা নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে। Spirogyra, Phaeophyta প্রভৃতি শৈবালের উদাহরণ।
কোন গাছের কাঠ হতে দিয়াশলাইয়ের কাঠি তৈরি হয়?
Correct Answer:
খ: গেওয়া
Explanation:
কোন গাছের কাঠ হতে দিয়াশলাইয়ের কাঠি তৈরি হয়? সঠিক উত্তর গেওয়া রং তৈরিতে গরান, নিউজপ্রিন্ট এবং দিয়াশলাই তৈরিতে গেওয়া এবং পেন্সিল তৈরিতে ধুন্দল কাঠ ব্যবহৃত হয়।
আখ গাছের জন্য ক্ষতিকর ----
Correct Answer:
গ: মাজরা পোকা
Explanation:
আখ গাছের জন্য ক্ষতিকর ---- সঠিক উত্তর মাজরা পোকা আখ গাছের জন্য ক্ষতিকর পোকামাকড়: ডগার মাজরা, আগাম মাজরা, গোড়ার মাজরা, কান্ডের মাজরা ইত্যাদি।
নিচের কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়?
Correct Answer:
ক: তুলা গাছ
Explanation:
নিচের কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়? সঠিক উত্তর তুলা গাছ তুলা গাছকে সূর্যের কন্যা বলা হয়। তুলা আঁশজাতীয় নরম পদার্থবিশেষ যা সংশ্লিষ্ট তুলা গাছের বীজের সাথে সম্পৃক্ত থাকে। তুলা দেখতে সাদা, লম্বা, পাতলা ও চুলের ন্যায় মিহি। তুলা গাছ থেকে সংগ্রহ করে সুতা, বালিশ, চিকিৎসা কর্মে ব্যবহারের উদ্দেশ্যে একত্রিত করা হয়। তৈরীকৃত সুতা দিয়ে কাপড় প্রস্তুত করে মানুষের পোষাকসহ অনেক ধরনের জিনিসপত্রে ব্যবহার করা হয়। প্রচণ্ড গরমে সুতি কাপড় পরিধানে বেশ আরাম অনুভূত হয়। খুবই হাল্কা বিধায় খুব সহজেই তুলা অনেক দূরে বাতাসের সাহায্যে স্বাধীনভাবে উড়ে যায়। এর ফলে প্রাকৃতিকভাবেই নিজের বংশবিস্তারে সক্ষমতা রয়েছে এটির।
The word 'ecology' is the directly related to --
Correct Answer:
C: environment
Ecology is a word mostly used in the field of -
Correct Answer:
C: Environment
Ecology is a word mostly used in the field of :
Correct Answer:
A: Environment
কোন গাছের কাঠ হতে বাক্স ও দিয়াশলাই তৈরি হয়?
Correct Answer:
খ: গেওয়া
Explanation:
কোন গাছের কাঠ হতে বাক্স ও দিয়াশলাই তৈরি হয়? সঠিক উত্তর গেওয়া পেন্সিল তৈরি হয় কোন কাঠ থেকে? = > ধুন্দল বাক্স ও দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুত হয় কোন কাঠ থেকে? = > গেওয়া কোন গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয়? = > গরান
সমতলভূমির বনের প্রধান গাছ কি ?
Correct Answer:
ঘ: সেগুন
Explanation:
সমতলভূমির বনের প্রধান গাছ কি ? সঠিক উত্তর সেগুন কেওড়া সুন্দরবনের অন্যতম প্রধান বৃক্ষ। সুন্দরী মালভেসি পরিবারভুক্ত একপ্রকার বৃক্ষ। গেওয়া ম্যানগ্রোভ এলাকার একপ্রকার উদ্ভিদ। সেগুুন সমতল ভূমির প্রধান বৃক্ষ ।
ফসল কাটার পর গাছ থেকে বীজ পৃথকীকরণের প্রক্রিয়ার নাম কি ?
Correct Answer:
গ: মাড়াই
Ecology deals with:
Correct Answer:
D: Relations between organisms and their environment
Explanation:
Ecology deals with: Correct Answer Relations between organisms and their environment Ecology is the study of the relationships between living organisms, including humans, and their physical environment; it seeks to understand the vital connections between plants and animals and the world around them.
মাশরুম এক ধরনের -
Correct Answer:
গ: ফাংগাস
Explanation:
মাশরুম এক ধরনের - সঠিক উত্তর ফাংগাস মাশরুম এক ধরনের ছত্রাক ( Fangus) । এরা ব্যাসিডিওমাইকোটা ও এসকোমাইকোটা ডিভিশনের অন্তর্গত ।
সালোকসংশ্লেষণ গাছের কোন অংশ সংগঠিত হয়?
Correct Answer:
ঘ: পাতায়
Explanation:
সালোকসংশ্লেষণ গাছের কোন অংশ সংগঠিত হয়? সঠিক উত্তর পাতায় মূলত পাতায় সালোকসংশ্লেষ প্রক্রিয়া সংঘটিত হলেও কিছু উদ্ভিদের মূল বা কাণ্ডেও এটি হতে পারে। সমুদ্রে সালোকসংশ্লেষণকারী মূল: গুলঞ্চের আত্তীকরণ মূল, পটলের মূল, অর্কিডের বায়বীয় মূল (ভেলামেন)। সমুদ্রে সালোকসংশ্লেষণকারী কাণ্ড: ফনীমনসা, বাজবরণ ও অন্যান্য উদ্ভিদের সবুজ কাণ্ড।
‘গাছের জীবন আছে’ এই তত্ত্ব উদঘাটন করেছিলেন?
Correct Answer:
গ: স্যার জগদীশ চন্দ্র বসু
লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ ?
Correct Answer:
খ: গুল্ম
Explanation:
লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ ? সঠিক উত্তর গুল্ম গুল্ম আকারে ছোট, স্হায়ী কান্ডবিশিষ্ট দীর্ঘজীবী এবং গোড়ায় বা মাটির কাছ থেকে শাখায়িত গাছ। এর উচ্চতা ৬ - ১০ মিটার। ছোট গুল্ম গুলো ২ মিটার লম্বা হয়ে থাকে। উদাহরণ : লেবু,গোলাপ, রঙ্গন, মরিচ ইত্যাদি।
পেন্সিল তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহৃত হয়?
Correct Answer:
গ: ধুন্দল
Explanation:
পেন্সিল তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহৃত হয়? সঠিক উত্তর ধুন্দল পেন্সিল তৈরিতে ধুন্দল গাছের কাঠ ব্যবহৃত হয়।
’ফ্লোরিকালচার ‘ কি?
Correct Answer:
খ: ফুলচাষ সংক্রান্ত
Explanation:
’ফ্লোরিকালচার ‘ কি? সঠিক উত্তর ফুলচাষ সংক্রান্ত সঠিক উত্তর: ফুল চাষফ্লোরিকালচার, বা ফুল চাষ হল উদ্যানপালনের একটি শাখা যা ফুলের শিল্পের অন্তর্ভুক্ত বাগানের জন্য এবং ফুলের শিল্পের জন্য ফুল ও শোভাময় উদ্ভিদের চাষের সাথে সম্পর্কিত। উদ্ভিদ প্রজননের মাধ্যমে নতুন জাত উদ্ভাবন ফুল চাষীদের একটি প্রধান পেশা।
নিচের কোনটি ঔষধি গাছ?
Correct Answer:
গ: অর্জন