fruit MCQs
Showing 24 questions (Total: 24)
পৃথিবীর ঘৃর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না ------
Correct Answer:
খ: মাধ্যাকর্ষণ বলের জন্য
Explanation:
পৃথিবীর ঘৃর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না ------ সঠিক উত্তর মাধ্যাকর্ষণ বলের জন্য ব্যাখ্যাঃ কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে মধ্যাকর্ষণ বল বলে। পৃথিবীর আহ্নিক গতির ফলে কেন্দ্রবিমুখী বলের সৃষ্টি হয়। কিন্তু এ কেন্দ্রবিমুখী বলের মান মধ্যাকর্ষণ বলের চেয়ে অনেক কম। এজন্য পৃথিবীর আবর্তন সত্ত্বেও আমরা ছিটকে পড়ি না। মাধ্যাকর্ষণ = অভিকর্ষ
'অগ্নিশ্বর', 'কানাইবাঁসি', 'মোহনবাঁশী' ও 'বীটজবা' কি জাতীয় ফলের নাম?
Correct Answer:
খ: কলা
Explanation:
'অগ্নিশ্বর', 'কানাইবাঁসি', 'মোহনবাঁশী' ও 'বীটজবা' কি জাতীয় ফলের নাম? সঠিক উত্তর কলা কলা জাতের আরো কিছু নাম দুধসর, দুধসাগর, চিনিচাম্পা, কবরী, চন্দন কবরী, জাবকাঠালী
যে মসৃণতলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে?
Correct Answer:
ক: দর্পণ
Explanation:
যে মসৃণতলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে? সঠিক উত্তর দর্পণ কোনো মসৃণতলে আলো আপতিত হয়ে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কোনো দিকে চললে ঐ আপতন তলকে বলা হয় দর্পণ। বক্রপৃষ্ঠ স্বচ্ছ মাধ্যমের সাধারণ নাম লেন্স। লেন্সে আলোক রশ্মির প্রতিসরণ একটা বিশেষ রুপ পেয়ে থাকে। সাদা আলো এর ভিতর দিয়ে বেরিয়ে আসার সময় বিভিন্ন রশ্মিতে ভেঙে যায় ও বর্ণালি সৃষ্টি করে এবং বিম্ব হলো আলোর প্রতিফলন/প্রতিসরণ পর রশ্মির একীভূতকরণ বিন্দু বা অবস্থা।
একই আয়াতনের ভিন্ন আকৃতির বস্তুর ক্ষেত্রে কোন আকৃতির বস্তুর জন্য ক্ষেত্রফল সর্বনিম্ন হবে?
Correct Answer:
খ: আয়তাকৃতি
Explanation:
একই আয়াতনের ভিন্ন আকৃতির বস্তুর ক্ষেত্রে কোন আকৃতির বস্তুর জন্য ক্ষেত্রফল সর্বনিম্ন হবে? সঠিক উত্তর আয়তাকৃতি বেলন,ঘনক ও গোলক - তিনটি বস্তুুই ঘনবস্তুু। অপরদিকে আয়ত একটি সমতল ক্ষেত্র। আয়তন স্হির রেখে যদি আকৃতির পরিবর্তন করা হয় তবে আয়ত দ্বারা আবদ্ধ ক্ষেত্র সর্বনিম্ন হবে।
গ্রিন হাউজ প্রতিক্রিয়া এই দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ------
Correct Answer:
ক: সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে
Explanation:
গ্রিন হাউজ প্রতিক্রিয়া এই দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ------ সঠিক উত্তর সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে গ্রিন হাউসের প্রভাবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে আগামী ২০৩০ সাল নাগাদ বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধিকারী গ্যাসের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পাবে। এর ফলে মেরু অঞ্চলের বরফ গলে যাবে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। ফলে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের অধিকাংশ নিমজ্জিত হবে।
পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ে যাই না কেন?
Correct Answer:
খ: মাধ্যাকর্ষণ বলের জন্য
Explanation:
পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ে যাই না কেন? সঠিক উত্তর মাধ্যাকর্ষণ বলের জন্য পৃথিবী তার কেন্দ্রাভিমুখে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলকে অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল বলে। সর্বপ্রথম নিউটন অভিকর্ষজ বল সম্পর্কে ধারণা দিয়েছিলেন। এই সৌরজগতের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে মহাকর্ষীয় বল বলে। আর এই দুটি বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয় তখনি এই বলকে অভিকর্ষজ বল বলে। অভিকর্ষজ বল “মাধ্যাকর্ষণ শক্তি” নামেও সাধারণের কাছে পরিচিত, যদিও বল ও শক্তি এক জিনিস নয়
জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউজ গ্যাসের পরিমাণ সব চাইতে বেশি বৃদ্ধি পাচ্ছে -----
Correct Answer:
গ: কার্বন-ডাই-অক্সাইড
Explanation:
জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউজ গ্যাসের পরিমাণ সব চাইতে বেশি বৃদ্ধি পাচ্ছে ----- সঠিক উত্তর কার্বন-ডাই-অক্সাইড জৈব জ্বালানি কার্বনঘটিত যৌগ। এগুলো বায়ুমণ্ডলে দহনের ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়ে বায়ুতে মিশে যায়। জীবশ্ম জ্বালানি দহনের ফলে তৈরি গ্রিন হাউস গ্যাসে কার্বন - ডাই অক্সাইড ৪৯% ক্লোরোফ্লোরো কার্বন বা সিএফসি ১৪% ,মিথেন ১৮% , নাইট্রাস অক্সাইড ৬% ও অন্যান্য গ্যাস ১৩% থাকে। এদের মধ্যে কলকারখানা ও যানবাহনে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে কার্বন - ডাই - অক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে।
ফল পাকানোর জন্য দায়ী কী?
Correct Answer:
ক: ইথিলিন
Explanation:
ফল পাকানোর জন্য দায়ী কী? সঠিক উত্তর ইথিলিন কৃত্রিম ফল পাকানোর ক্ষেত্রে ইথিলিনের ব্যবহার পদ্ধতিটি বেশ নিরাপদ কারণ এখানে প্রাকৃতিক হরমোন কে ব্যবহার করা হয়। তবে ইথিলিন ব্যবহার করতে হয় খুব সাবধানে কারণ এটা flammable and explosive । এটার পরিমিত ব্যবহার বিশ্বব্যাপী স্বীকৃত । ইথিফোন বাজারে বিভিন্ন বাণিজ্যিক নামে পাওয়া যায়, যেমন ইথরেল, ফ্লোরেল, রাসফোন ইত্যাদি।
জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি?
Correct Answer:
ক: প্রাকৃতিক পরিবেশ
Explanation:
জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি? সঠিক উত্তর প্রাকৃতিক পরিবেশ জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রাকৃতিক পরিবেশের প্রধান তিনটি উপাদান হচ্ছে মাটি, বায়ু ও পানি। জনসংখ্যা বৃদ্ধির ফলে মাটি, বায়ু ও পানিই সবচেয়ে বেশি মাত্রায় দূষিত হচ্ছে। কাজেই বলা যায় যে, জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে প্রাকৃতিক পরিবেশ।
রোদে দাঁড়ানোর ফলে শরীর গরম হয় কি জন্য ?
Correct Answer:
গ: বিকিরণ
Explanation:
রোদে দাঁড়ানোর ফলে শরীর গরম হয় কি জন্য ? সঠিক উত্তর বিকিরণ সূর্য হতে আলো বিকিরণের মাধ্যমে পৃথিবীতে এসে পৌছায়। যা আমাদের গায়ের উপর পরার ফলে আমাদের শরীর গরম হয়।
আনারস কোন জাতীয় ফল?
Correct Answer:
ক: যৌগিক ফল
Explanation:
আনারস কোন জাতীয় ফল? সঠিক উত্তর যৌগিক ফল যখন একটি পুষ্পমঞ্জরীর সব ফুলগুলো মিলে একটি ফলে পরিণত হয় তখন তাকে যৌগিক ফল বলে। যেমন - আনারস, কাঁঠাল, ডুমুর ইত্যাদি। পক্ষান্তরে, গুচ্ছ ফল একটি ফুলের একাধিক মুক্ত গর্ভপত্র বিশিষ্টি ডিম্বাশয় থেকে উৎপন্ন হয়। যেমন - আতা, পদ্ম ইত্যাদি। সরল ফল একটি ফুলের একটিমাত্র গর্ভপত্র বা একাধিক যুক্ত গর্ভপত্র বিশিষ্টি ডিম্বাশয় থেকে সৃষ্টি হয়। যেমন - আম, জাম, মটর ইত্যাদি। রসালো ফলের ফলত্বক পুরু এবং রসালো থাকে। যেমন - কলা, আপেল, শসা ইত্যাদি।
ফলের মিষ্টি গন্ধের জন্য নিচের কোনটি দায়ী?
Correct Answer:
ক: এস্টার
Explanation:
ফলের মিষ্টি গন্ধের জন্য নিচের কোনটি দায়ী? সঠিক উত্তর এস্টার অ্যালকোহল ও জৈব এসিডের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তাকে এস্টার বলা হয়। এটি সুগন্ধযুক্ত হয়।
পটাশিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ফলে?
Correct Answer:
ঘ: ডাবে
Explanation:
পটাশিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ফলে? সঠিক উত্তর ডাবে ডাবের পানি প্রাকৃতিক পুষ্টিগুণসম্পন্ন। ডাবের পানিতে আছে হাই পটাশিয়াম। ডাবের পানি পানে রক্তচাপের ভারসাম্য ঠিক থাকে। তবে অবশ্যই কচি ডাবের পানি পান করতে হবে। ডাব যত বড় হবে, চিনি ও ক্যালোরি তত বাড়তে থাকবে। ডাবের পানি মাংসপেশি তৈরিতে কাজে আসে। ফলে পেশিতে টান (মাসল ক্র্যাম্প) পড়ে না।
বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গমাইল?
Correct Answer:
ঘ: ৫৬৯৭৭ বর্গমাইল
Explanation:
বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গমাইল? সঠিক উত্তর ৫৬৯৭৭ বর্গমাইল প্রশ্নঃ বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গমাইল?উত্তরঃ (57320.7)বর্গমাইলব্যাখ্যাঃ বাংলাদেশের ক্ষেত্রফল বা আয়তন ৫৬, ৯৭৭ বর্গমাইল বা ১, ৪৭, ৫৭০ বর্গ কিলোমিটার।
পৃথিবীর ঘৃর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন?
Correct Answer:
খ: মাধ্যাকর্ষণ বলের জন্য
গ্রিন হাউস ইফেক্টের ফলে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে?
Correct Answer:
খ: নিম্নভূমি নিমজ্জিত হবে
Explanation:
গ্রিন হাউস ইফেক্টের ফলে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে? সঠিক উত্তর নিম্নভূমি নিমজ্জিত হবে গ্রিন হাউস ইফেক্টের ফলে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি নিম্নভূমি নিমজ্জিত হবে । গ্রীন হাউস ইফেক্ট এর ফলে বাংলাদেশের নিম্নভূমি নিমজ্জিত হবে । ফলে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে উপকূলীয় এলাকার এক বিরাট অংশ পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে । সময়ে অসময়ে জলোচ্ছ্বাসের শিকারি হয়ে ফসল ডুবে যাবে, দূষিত হবে সুপেয় পানি, লোনা পানি প্রবেশের ঝুঁকি বাড়বে । বনাঞ্চল ধ্বংস হবে, বন্য জীবজন্তূর সংখ্যা হ্রাস পাবে ।
ফল কৃত্রিম ভাবে পাকানোর জন্য ব্যবহৃত গ্যাস-
Correct Answer:
গ: ইথাইলিন
Explanation:
ফল কৃত্রিম ভাবে পাকানোর জন্য ব্যবহৃত গ্যাস- সঠিক উত্তর ইথাইলিন ইথিলিন একটি সুরক্ষিত বিকল্প। প্রাকৃতিকভাবে ফল পাকাতে এটা ফলের ভিতরেই তৈরি হয়। এফএসএসএআই তাদের নীতি - নির্দেশিকায় কৃত্রিমভাবে ফল পাকানো ইথিলিন গ্যাস ফল পাকানোর জন্য উপযুক্ত।
ফল কৃত্রিমভাবে পাকানোর জন্য ব্যবহৃত গ্যাস-
Correct Answer:
গ: ইথাইলিন
ফলের মিষ্টি গন্ধের জন্য কি দায়ী?
Correct Answer:
ক: এস্টার
Explanation:
ফলের মিষ্টি গন্ধের জন্য কি দায়ী? সঠিক উত্তর এস্টার কার্বক্সিলিক এসিড বা জৈব এসিডের(RCOOH) _ OH মূলক.. এলকক্সি মূলক(_OR') মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগ গঠিত হয় তাকে এস্টার বলে । । এস্টার এর কার্যকরী মূলক হলোঃ - COOR
বায়ু দূষণের ফলে কোন রোগ হয়?
Correct Answer:
ক: পেটে ব্যথা
Explanation:
বায়ু দূষণের ফলে কোন রোগ হয়? সঠিক উত্তর পেটে ব্যথা বায়ু দূষণের ফলে মানুষের বহুবিধ রোগ হতে পারে। বিশেষ করে মোটরগাড়ি ও অন্যান্য যানবাহনের কালো ধোঁয়া নিঃসৃত কার্বন মনোক্সাইড শরীরের রক্ত প্রবাহে প্রবেশ করে রক্তে অক্সিহিমোগ্লোবিন থেকে অক্সিজেন বের করে দেয়। এতে মাথাধরা, দৃষ্টিহীনতা, পেটের ব্যথা ইত্যাদি নানা অসুস্থতার সৃষ্টি করে।
পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন?
Correct Answer:
ক: মাধ্যাকর্ষণ বলের জন্য
Explanation:
পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন? সঠিক উত্তর মাধ্যাকর্ষণ বলের জন্য পৃথিবী তার কেন্দ্রাভিমুখে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলকে অভিকর্ষ বা অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল বা Gravity বলে। সর্বপ্রথম নিউটন অভিকর্ষজ বল সম্পর্কে ধারণা দিয়েছিলেন। এই সৌরজগতের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে মহাকর্ষীয় বল বলে। আর এই দুটি বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয় তখনি এই বলকে অভিকর্ষজ বল বলে। অভিকর্ষজ বল “মাধ্যাকর্ষণ শক্তি” নামেও সাধারণের কাছে পরিচিত ।
কোন PH এর আলুর ফলন ভালো হয়?
Correct Answer:
গ: ৫.৭
পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি নাকেন?
Correct Answer:
ঘ: মাধ্যাকর্ষণ বলের জন্য
সবুজ ফল পাকলে রঙিন হয় কেন?Ok
Correct Answer:
গ: জ্যান্থেফিলের উপস্থিতির কারণে