general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
সম্প্রতি ভারতের কোন বিখ্যাত ব্যক্তিত্বকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান করেছে?
Correct Answer:
ক: অটল বিহারী বাজপেরী
Explanation:
সম্প্রতি ভারতের কোন বিখ্যাত ব্যক্তিত্বকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান করেছে? সঠিক উত্তর অটল বিহারী বাজপেরী অটল বিহারী বাজপেয়ী ২৫ ডিসেম্বর ১৯২৪ – ১৬ আগস্ট ২০১৮) হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী (১১তম)। ১৯৯৬ সালে তিনি প্রথমবারের মত মাত্র ১৩ দিনের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। প্রথম ব্যাক্তি হিসেবে তিনি ভারতীয় জনতা পার্টির নেতা হিসেবে এবং ভারতীয় জাতীয় কংগ্রেস এর বাইরে থেকে পূর্ণ মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
প্রথম বারের মত আদিবাসী সম্প্রদায় থেকে প্রধান বিচারপতি নির্বাচিত হয়েছে-
Correct Answer:
ঘ: সুরেন্দ্র কুমার সিনহা
Explanation:
প্রথম বারের মত আদিবাসী সম্প্রদায় থেকে প্রধান বিচারপতি নির্বাচিত হয়েছে- সঠিক উত্তর সুরেন্দ্র কুমার সিনহা সুরেন্দ্র কুমার সিন্হা (এস কে সিনহা) প্রধান বিচারপতি গৌরবাম্বিত ও আনন্দিত মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী সম্প্রদায়। কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামের সাধারণ ঘরের সন্তান হয়ে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি থেকে দেশের ২১ তম প্রধান বিচারপতি হিসাবে এস কে সিনহাকে নিয়োগ দেওয়া হয়।
বুড়িমারী স্থলবন্দর কোন উপজেলার অবস্থিত ?
Correct Answer:
খ: পাটগ্রাম
Explanation:
বুড়িমারী স্থলবন্দর কোন উপজেলার অবস্থিত ? সঠিক উত্তর পাটগ্রাম বুড়িমারী স্থলবন্দর লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত। সোনাহাট স্থলবন্দর কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় অবস্থিত। বর্তমান মোট স্থলবন্দরের সংখ্যা 24 টি। সর্বশেষ স্থলবন্দর হলো বাল্লা (চুনারুঘাট, হবিগঞ্জ) ।
কোন কবি একক ভাবে তিনটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
কোন কবি একক ভাবে তিনটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তিনটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন। যার মধ্যে দুটি আমরা সবাই জানি। ১. ভারতবর্ষ, ২. বাংলাদেশ । কিন্তু তৃতীয়টি যা আমরা অনেকেই জানি না তা হল শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতও তিনিই রচনা করেছেন।
বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত ?
Correct Answer:
ক: ২০৩ সে. মি.
Explanation:
বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত ? সঠিক উত্তর ২০৩ সে. মি. বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের ৭০ - ৮০ শতাংশ সংঘটিত হয় বর্ষা মৌসুমে। অঞ্চলভেদে বার্ষিক গড় বৃষ্টিপাতের তারতম্য আছে। পশ্চিম - কেন্দ্রীয় অঞ্চলে এর পরিমাণ ১৫০০ মি.মি. বা ১৫০ সে.মি. ও দক্ষিণ - পূর্ব অঞ্চলে ৩০০০ মি.মি. বা ৩০০ সে.মি.। সামগ্রিকভাবে গড় বৃষ্টিপাত ২০৩ সে.মি।
‘A Long Walk to Freedom' বইটির লেখক কে?
Correct Answer:
গ: নেলসন ম্যান্ডেলা
Explanation:
‘A Long Walk to Freedom' বইটির লেখক কে? সঠিক উত্তর নেলসন ম্যান্ডেলা নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ - বিরোধী আন্দোলনের বিপ্লবী, রাজনৈতিক নেতা এবং প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি। তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনি দেশটির প্রথম কৃষাঙ্গ রাষ্ট্রপ্রধান। আফ্রিকান জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের আদর্শের ধারক ম্যান্ডেলা ১৯৯১ থেকে ১৯৯৭ খ্রিস্টাব্দ পর্যন্ত আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেন।
২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের কোন অঙ্গসংগঠন স্বীকৃতি প্রদান করে ?
Correct Answer:
খ: ইউনেস্কো
Explanation:
২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের কোন অঙ্গসংগঠন স্বীকৃতি প্রদান করে ? সঠিক উত্তর ইউনেস্কো ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। এটি ছিল ইউনেস্কোর ৩০ তম সাধারণ অধিবেশন । প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় ২০০০ সালে ১৮৮ টি দেশে।
দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন কোন শাসক?
Correct Answer:
গ: মুহাম্মদ বিন তুঘলক
Explanation:
দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন কোন শাসক? সঠিক উত্তর মুহাম্মদ বিন তুঘলক দিল্লী থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর ও মুদ্রা ব্যবস্থার প্রচলন ঘটান।
ভারত স্বাধীনতা আইন পাস হয় কবে?
Correct Answer:
ক: ১৮ জুলাই ১৯৪৭ সালে
Explanation:
ভারত স্বাধীনতা আইন পাস হয় কবে? সঠিক উত্তর ১৮ জুলাই ১৯৪৭ সালে ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসের তাৎপর্যপূর্ণ ঘটনা। ভারত বিভক্তি সংক্রান্ত লর্ড মাউন্টব্যাটেন পরিকল্পনা করেন ১৯৪৭ সালের ১৮ জুলাই ব্রিটিশ পার্লামেন্ট ভারত স্বাধীনতা আইন পাস করে।
প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল-
Correct Answer:
ক: ঢাকাতে
Explanation:
প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল- সঠিক উত্তর ঢাকাতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা। এর সদস্য দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়।
UNEP কবে প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
গ: ১৯৭২ সালে
Explanation:
UNEP কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৭২ সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি১.UNEP এর পূর্নরূপ কী?- United Nations Environment Programme.২. UNEP কবে প্রতিষ্ঠিত হয়?- ১৯৭২ সালে।৩. UNEP এর সদর দপ্তর কোথায়?- নাইরোবি, কেনিয়া।৪. UNEP এর ১ম নির্বাহী পরিচালক কে?- মাওরিক এফ স্ট্রং।৫. UNEP এর বর্তমান নির্বাহী পরিচালক কে?- Inger Andersen
পাকিস্তান সর্বশেষ পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় ১৯৯৮ সালের-
Correct Answer:
খ: ২৮ মে
Explanation:
পাকিস্তান সর্বশেষ পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় ১৯৯৮ সালের- সঠিক উত্তর ২৮ মে ১৯৯৮ সালের ২৮ মে মাসে ভারতের প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ঘোষণা করেছিলেন, ১৪ বছর পর এই প্রথম পাকিস্তান একটি পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছে। পোখরান রেঞ্জে মাটির তলায় তিনটি ভিন্ন ভিন্ন ধরণের পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
স্বাধীনতা সংগ্রামরে সময় মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ কে ছিলেন?
Correct Answer:
খ: লে. কর্নেল (অব.) আব্দুর রব
Explanation:
স্বাধীনতা সংগ্রামরে সময় মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ কে ছিলেন? সঠিক উত্তর লে. কর্নেল (অব.) আব্দুর রব বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ ছিলেন লে.কর্ণেল (অব) আব্দুর রব। প্রধান সেনাপতি এমএজি ওসমানী। বিমানবাহিনীর প্রধান ও সেনাপতি ছিলেন এ কে খন্দকার।
”I have a dream" - উক্তিটি কার?
Correct Answer:
খ: মার্টিন লুথার কিং জুনিয়র
Explanation:
”I have a dream" - উক্তিটি কার? সঠিক উত্তর মার্টিন লুথার কিং জুনিয়র মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার আন্দোলনকারী মার্টিন লুথার কিং। ১৯৬৩ সালে ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসিতে কৃষ্ণাঙ্গদের অর্থনৈতিক মুক্তি, চাকরির সমতা অর্জন সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমাবেশ করেন। সেই সমাবেশে তিনি I have a dream উক্তিটি করেন।
বিশ্ব ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Correct Answer:
খ: রিও-ডি-জেনিরো
Explanation:
বিশ্ব ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর রিও-ডি-জেনিরো ব্রাজিলের রিওডি জেনেরিওতে ১৯৯২ সালের জুন মাসে প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়। এর অফিসিয়াল নাম জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন বিষয়ক সম্মেলন। দ্বিতীয় ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
চেতনা-৭১ স্থাপত্যটির অবস্থান-
Correct Answer:
ঘ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
Explanation:
চেতনা-৭১ স্থাপত্যটির অবস্থান- সঠিক উত্তর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট চেতনা - ৭১ নামে মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য দেশের দুটি স্থানে রয়েছে। কুষ্টিয়া পুলিশ লাইন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। চেতনা - ৭১ ভাস্কর্যটির স্থপতি মৃণাল হক।
কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি সাহায্য পায়?
Correct Answer:
খ: জাপান
Explanation:
কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি সাহায্য পায়? সঠিক উত্তর জাপান অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুসারে বাংলাদেশ ২০১৬ - ১৭ অর্থবছরে (ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত) সবচেয়ে বেশি সাহায্য পায় জাপান থেকে (৬৪৫.৭১ মিলিয়ন মার্কিন ডলার)। এর পরে রয়েছে রাশিয়া (৯২.৪১ মিলিয়ন মার্কিন ডলার), ভারত (৮০.২৩ মিলিয়ন মার্কিন ডলার)। তবে সংস্থা হিসেবে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য দেয় আইডিএ (১৩৯৯.৭৮ মিলিয়ন মার্কিন ডলার)।
লর্ড ক্লাইভ আত্মহত্যা করেন-
Correct Answer:
ঘ: ১৭৭৬ সালে
Explanation:
লর্ড ক্লাইভ আত্মহত্যা করেন- সঠিক উত্তর ১৭৭৬ সালে ১৭৫৭ সালে সংঘটিত পলাশীর যুদ্ধে নবাব সিরাজুদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। পলাশীর যুদ্ধের ১০ বছর পর ক্লাইভ ইংল্যান্ডে ফিরে যান। লর্ড ক্লাইভ অপমানের জ্বালা সহ্য না করতে পেরে ১৭৭৪ সালের ২২ নভেম্বর আত্মহত্যার পথ বেছে নেন।
মিশর ও সিরিয়া কত সালে একত্রিত হয়ে ইউনাইটেড আরব রিপাবলিক গঠন করেছিল?
Correct Answer:
ঘ: এর কোনোটিই নয়
Explanation:
মিশর ও সিরিয়া কত সালে একত্রিত হয়ে ইউনাইটেড আরব রিপাবলিক গঠন করেছিল? সঠিক উত্তর এর কোনোটিই নয় ১৯৫৮ থেকে ১৯৬১ সালে মিশর ও সিরিয়া একত্রে মিলে একীভূত আরব প্রজাতন্ত্র নামের একটি রাষ্ট্র গঠন করেছিল, কিন্তু সেটি টেকেনি। নাসের আরব সমাজতন্ত্রের প্রবক্তা ছিলেন। তিনি ব্রিটিশদের কাছ থেকে অনেক শিল্প কারখানা ও সুয়েজ খালের রাষ্ট্রায়ত্তকরণ সম্পন্ন করেন। তাঁর শাসনামলে মিশর ও ইসরায়েলের মধ্যে আরও দুইবার (১৯৫৬ ও ১৯৬৭ সালে) যুদ্ধ হয়। ১৯৭০ সালে আনওয়ার এল - সাদাত মিশরের রাষ্ট্রপতি হন। ১৯৭৩ সালে মিশর ইসরায়েলের সাথে আরেকটি স্বল্পমেয়াদী যুদ্ধে অংশগ্রহণ করে। ১৯৭৮ সালে রাষ্ট্রপতি সাদাত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী মেনাকেম বেগিনের সাথে বৈঠক করেন। এই বৈঠকের সূত্র ধরে ১৯৭৯ সালে মিশর ও ইসরায়েলের মধ্যে এক ঐতিহাসিক শান্তিচুক্তি (ক্যাম্প ডেভিড চুক্তি) সম্পাদিত হয়। মিশর গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করে নেয় ও ইসরায়েলকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। বেশির ভাগ আরব রাষ্ট্রই এই চুক্তির ব্যাপারে নারাজ ছিল। ১৯৮১ সালে মুসলমান চরমপন্থীরা সাদাতকে হত্যা করে।
মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ রাষ্ট্রের নাম হচ্ছে-
Correct Answer:
খ: কাজাকিস্তান
Explanation:
মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ রাষ্ট্রের নাম হচ্ছে- সঠিক উত্তর কাজাকিস্তান কাজাখিস্তান এশিয়ার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এটি বিশ্বের নবম বৃহত্তম রাষ্ট্র এবং বৃহত্তম স্থলবেষ্টিত রাষ্ট্র। এর উত্তরে রাশিয়া, পূর্বে গণচীন, দক্ষিণে কিরগিজস্তান, উজবেকিস্তান, ও তুর্কমেনিস্তান এবং পশ্চিমে কাস্পিয়ান সাগর ও রাশিয়া। কাজাখস্তান প্রায় সম্পূর্ণভাবে এশিয়া মহাদেশে অবস্থিত। তবে দেশটির কিয়দংশ উরাল নদীর পশ্চিমে ইউরোপ মহাদেশে পড়েছে। দেশের উত্তর অংশে অবস্থিত আস্তানা (পূর্বের নাম) বা নুর - সুলতান (বর্তমান নাম) শহর দেশটির রাজধানী।
নিচের কোন দেশটি ক্যারাবিয়ান অঞ্চলে অবস্থিতি নয়?
Correct Answer:
ঘ: কানাডা
Explanation:
নিচের কোন দেশটি ক্যারাবিয়ান অঞ্চলে অবস্থিতি নয়? সঠিক উত্তর কানাডা কানাডা ক্যারিবীয় দ্বীপ নয়। কানাডা উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত একটি দেশ। এটার দশটি প্রদেশ ও তিনটি অধীন অঞ্চল ও আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর এবং উত্তরে আর্কটিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত। হা যা এটিকে মোট আয়তনের দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর দেশে পরিণত করেছে।
মস্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেক আদমজী জুট মিলস্ কার নিকটে হস্তান্তর করা হয়েছে?
Correct Answer:
ক: বেপজা
Explanation:
মস্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেক আদমজী জুট মিলস্ কার নিকটে হস্তান্তর করা হয়েছে? সঠিক উত্তর বেপজা আদমজী জুট মিল্স ছিল একটি পাটকল। বাংলাদেশের নারায়ণগঞ্জ শহরে অবস্থিত এই কারখানাটি পৃথিবীর বৃহত্তম পাটকল হওয়ায় বিখ্যাত ছিল। ১৯৫০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত আদমজী জুট মিল্স তদানীন্তন পূর্ব পাকিস্তানের ২য় পাটকল (প্রথমটি হল বাওয়া পাট কল)। পূর্ব পাকিস্তান (বর্তমানের বাংলাদেশ) এর উন্নতমানের পাট ব্যবহার করে আদমজী পাটকলে বিভিন্ন পাটজাত দ্রব্য প্রস্তুত করা হতো। এটিকে একসময় বলা হত প্রাচ্যের ডান্ডি (স্কটল্যান্ডের ডান্ডির নামানুসারে)। ১৯৭০ এর দশকে প্লাস্টিক ও পলিথিন পাটতন্তুর বিকল্প রূপে আত্মপ্রকাশ করলে আদমজী পাটকলের স্বর্ণযুগের অবসান হয়। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এটিকে জাতীয়করণ করা হয়। তখন থেকে ১৯৮০ এর দশকের কয়েকটি বছর ব্যতীত অন্য সব বছর এটি বিপুল পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়। শ্রমিক ও মূলত বামপন্থী রাজনৈতিক দলগুলোর বাধা সত্ত্বেও ২০০২ খ্রিস্টাব্দের ৩০শে জুন এই কলটি বন্ধ করে দেয়া হয় বর্তমানে মিলটির ১নং ইউনিট রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে পরিণত করা হয়েছে। ২নং ইউনিটটি পুনরায় চালু করার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশের শীতলতম স্থান-
Correct Answer:
গ: শ্রীমঙ্গল
Explanation:
বাংলাদেশের শীতলতম স্থান- সঠিক উত্তর শ্রীমঙ্গল শ্রীমঙ্গল বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত একটি অঞ্চল, এটি সিলেট বিভাগে অবস্থিত। পুরো শ্রীমঙ্গল জুড়ে রয়েছে চা বাগান, প্রায় ৪০টি চা বাগান রয়েছে শ্রীমঙ্গলে। বাংলাদেশের শীতলতম স্থান সিলেটের শ্রীমঙ্গল (২.৮ ডিগ্রি তাপমাত্রা)। এটি আমাদের দেশের বৃষ্টিপাতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত একটি অঞ্চল। শ্রীমঙ্গল এমন একটি অঞ্চল যেখানে শীত ছাড়া সারাবছরই নাতিশীতোষ্ণ অবস্থায় থাকে।
জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর চালু হয়-
Correct Answer:
খ: ১৯৮০ সালে
Explanation:
জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর চালু হয়- সঠিক উত্তর ১৯৮০ সালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর রাজধানী ঢাকার কুর্মিটোলায় অবস্থিত। বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর। এটি ১৯৮০ সালে এর কার্যক্রম শুরু করার পরে। পূর্বের বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর ছিল তেজগাঁও বিমানবন্দর থেকে এর কার্যক্রম স্থানান্তর করা হয়।
প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে কম লোক বাস করে -
Correct Answer:
ঘ: বান্দরবানে
বাংলাদেশের প্র্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র-
Correct Answer:
খ: বেতবুনিয়া
Explanation:
বাংলাদেশের প্র্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র- সঠিক উত্তর বেতবুনিয়া রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ভূ - উপগ্রহ কেন্দ্র দেশের প্রথম ভূ - উপগ্রহ কেন্দ্র। ৩০ জানুয়ারী ১৯৭০ খ্রি: তারিখে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান বেতবুনিয়া ভূ - উপগ্রহ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৪ জুন ১৯৭৫ খ্রি: বেতবুনিয়া ভূ - উপগ্রহ উদ্বোধন করেন।
বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” প্রথম প্রকাশিত হয়-
Correct Answer:
গ: ২০১২ সালে
Explanation:
বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” প্রথম প্রকাশিত হয়- সঠিক উত্তর ২০১২ সালে বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্মজীবনী" গ্রন্থটির বাংলা ও ইংরেজি সংস্করণ প্রকাশিত হয় ১৮ জুন ২০১২ সালে। এ গ্রন্থটি ১৯৬৬ - ১৯৬৯ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরীণ থাকা অবস্থায় ১৯৫০ দশকের ঘটনাবলী তুলে ধরেছে। ।
বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা -
Correct Answer:
খ: ৫০ টি
Explanation:
বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা - সঠিক উত্তর ৫০ টি বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভা এককক্ষ বিশিষ্ট। আইনসভার মোট সদস্য সংখ্যা হলো ৩৫০ জন। তার মধ্যে নারী সংরক্ষিত আসন হলো ৫০ টি।
বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় ২০১৫ সালের কোন তারিখে?
Correct Answer:
গ: ১ আগস্ট
Explanation:
বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় ২০১৫ সালের কোন তারিখে? সঠিক উত্তর ১ আগস্ট ২৩ নভেম্বর ১৯৭৪ বাংলাদেশের জাতীয় সংসদে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত স্থলসীমান্ত চুক্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় সংশোধনীর মাধ্যমে পাস হয়। কিন্তু ভারত তা না করায় বাস্তবায়িত হয়নি। ১ আগস্ট ২০১৫ ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়।
For the first time 'Islamic Index' has been introduced in the share market of :
Correct Answer:
C: Bahrain
Explanation:
For the first time 'Islamic Index' has been introduced in the share market of : Correct Answer Bahrain পাহাড়ি দ্বীপ - মহেশখালী।
সংবিধানে কত নং অনুচ্ছেদে সরকারী কর্মকমিশন গঠনের কথা বলা হয়েছে?
Correct Answer:
খ: ১৩৭ নং
Explanation:
সংবিধানে কত নং অনুচ্ছেদে সরকারী কর্মকমিশন গঠনের কথা বলা হয়েছে? সঠিক উত্তর ১৩৭ নং ১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার পর ১৯৭২ সালের ৮ এপ্রিল বাংলাদেশের সরকারী কর্ম কমিশন গঠিত হয়। প্রতিবছর ৮ এপ্রিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশের সংবিধানের ১৩৭ থেকে ১৪১ পর্যন্ত অনুচ্ছেদে সরকারী কর্ম কমিশন গঠনের সাংবিধানিক বাধ্যবাধকতা বর্ণিত আছে। একজন চেয়ারম্যান এবং কয়েকজন সদস্য সমবায়ে পাঁচ বৎসর মেয়াদের জন্য কমিশন গঠিত হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ প্রদান করেন।
কবি নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়-
Correct Answer:
ঘ: ১৯৭৬ সনে
Explanation:
কবি নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়- সঠিক উত্তর ১৯৭৬ সনে কাজী নজরুল ইসলাম ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – রাঢ় বাংলায় জন্ম নেওয়া একজন বাঙালি কবি এবং পরবর্তী কালে বাংলাদেশের জাতীয় কবি। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তাকে ১৯৭৬ সালে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়।
সংবিধান অনুযায়ী বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স-
Correct Answer:
ক: ২৫ বছর
Explanation:
সংবিধান অনুযায়ী বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স- সঠিক উত্তর ২৫ বছর বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার নূন্যতম বয়স হতে হবে ২৫ বছর। তিনি জাতীয় সংসদ নির্বাচনের পর হতে তার মেয়াদ ৫ বছর। তিনি সরকারের গুরুত্বপূর্ণ পদে আসীন থাকেন।
বাংলাদেশে বৃহত্তম স্থল বন্দর -
Correct Answer:
ঘ: বেনাপোল
Explanation:
বাংলাদেশে বৃহত্তম স্থল বন্দর - সঠিক উত্তর বেনাপোল বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর হলো বেনাপোল। বেনাপোল ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের একটি পৌরশহর। বেনাপোলে বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় স্থলবন্দর অবস্থিত। এই স্থলবন্দরের শুল্ক কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে বেনাপোল কাস্টম হাউজ। স্থলবন্দরের কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। ভারত - বাংলাদেশ সীমান্তবর্তী বন্দরনগরী বেনাপোল যশোর জেলার শার্শা উপজেলার অন্তর্গত একটি পৌরশহর।
কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য -
Correct Answer:
খ: ১৮ কিমি
Explanation:
কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য - সঠিক উত্তর ১৮ কিমি কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ - পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটনকেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা "সাগর কন্যা" হিসেবে পরিচিত। ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়।
পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা -
Correct Answer:
ক: ধর্মপাল
Explanation:
পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা - সঠিক উত্তর ধর্মপাল পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব (৭৮১ - ৮২১) অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন। ১৮৭৯ খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত বীর উত্তমের সংখ্যা -
Correct Answer:
গ: ৬৮ জন
Explanation:
মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত বীর উত্তমের সংখ্যা - সঠিক উত্তর ৬৮ জন ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর পূর্বে নির্বাচিত সকল মুক্তিযোদ্ধার নামসহ মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব প্রদান করা হয়: বীরশ্রেষ্ঠ - ৭ জন বীর উত্তম - ৬৮ জন বীর বিক্রম - ১৭৫ জন বীর প্রতীক - ৪২৬ জন ১৯৯২ সালের ১৫ ডিসেম্বর জাতীয়ভাবে বীরত্বসূচক খেতাব প্রাপ্তদের পদক ও রিবন প্রদান করা হয়।
বিশ্বের কোন নগনটি দু’টি মহাদেশে বিস্তৃত?
Correct Answer:
ঘ: ইস্তানবুল
Explanation:
বিশ্বের কোন নগনটি দু’টি মহাদেশে বিস্তৃত? সঠিক উত্তর ইস্তানবুল ইস্তাম্বুল তুরস্কের অন্যতম প্রধান শহর। এর পুরোনো নাম কন্সটান্টিনোপল। এছাড়া এটি বাইজান্টিয়াম পরিচিত ছিল। এটি পূর্বে উস্মানীয় সাম্রাজ্যের রাজধানী ছিল। ১৪৫৩ সালে এটি তৎকালীন উস্মানীয় সাম্রাজ্যের রাজধানী হিসেবে ঘোষিত হয়। এটি তুরস্কের সংস্কৃতি এবং অর্থনীতির কেন্দ্রস্থল। ১৯২৩ সাল পর্যন্ত এখানেই ছিল তুরস্কের রাজধানী।
ওডিআই ক্রিকেটে কোন দেশের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম জয়লাভ করে ?
Correct Answer:
খ: কেনিয়া
Explanation:
ওডিআই ক্রিকেটে কোন দেশের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম জয়লাভ করে ? সঠিক উত্তর কেনিয়া একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের রেকর্ডের একটি তালিকা। এ তালিকায় আছে একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেটে দলীয় ও ব্যক্তিগত পরিসংখ্যান। বাংলাদেশ প্রথম ওডিআই খেলে ৩১ মার্চ ১৯৮৬ সালে পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ প্রথম ওডিআই জয় পায় কেনিয়ার বিপক্ষে ১৭ মে ১৯৯৮ সালে।
The first Bangladeshi woman to climb the world's highest peak, the Mount Everest is :
Correct Answer:
A: Nishat Majumder
Explanation:
The first Bangladeshi woman to climb the world's highest peak, the Mount Everest is : Correct Answer Nishat Majumder প্রথম বাংলাদেশি নারী হিসেবে নিশাত মজুমদার ১৯ মে ২০১২ মাউন্ট এভারেস্ট জয় করেন। দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন ওয়াসফিয়া নাজনীন ২৬ মে ২০১২। প্রথম বাংলাদেশি নাগরিক মুসা ইব্রাহিম এভারেস্ট জয় করেন ২৩ মে ২০১০৷
পুরুষতান্ত্রিক আদিবাসী গোষ্ঠী নয় কোনটি?
Correct Answer:
ক: গারো
Explanation:
পুরুষতান্ত্রিক আদিবাসী গোষ্ঠী নয় কোনটি? সঠিক উত্তর গারো গারো ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় ও বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাসকারী আদিবাসী সম্প্রদায়। ভারতে মেঘালয় ছাড়াও আসামের কামরূপ, গোয়ালপাড়া ও কারবি আংলং জেলায় এবং বাংলাদেশের ময়মনসিংহ ছাড়াও টাঙ্গাইল, সিলেট, শেরপুর, নেত্রকোণা, নেত্রকোণা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা ও গাজীপুর জেলায় গারোরা বাস করে।
বাংলাদেশে কোথায় মৌর্য যুগের শিলালিপি পাওয়া গিয়েছে ?
Correct Answer:
গ: মহাস্থানগড়
Explanation:
বাংলাদেশে কোথায় মৌর্য যুগের শিলালিপি পাওয়া গিয়েছে ? সঠিক উত্তর মহাস্থানগড় মহাস্থানগড়ে বাংলাদেশের মৌর্য শিলা লিপি পাওয়া গেছে। মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল।
Backward integration
Correct Answer:
A: a vertical integration in which a consumer of raw materials acquires its supplies .
Explanation:
Backward integration Correct Answer a vertical integration in which a consumer of raw materials acquires its supplies . Backward integration is a form of vertical integration in which a company expands its role to fulfill tasks formerly completed by businesses up the supply chain. In other words, backward integration is when a company buys another company that supplies the products or services needed for production.
The soft loan window of the World Bank is :
Correct Answer:
C: IDA
Explanation:
The soft loan window of the World Bank is : Correct Answer IDA বিশ্বব্যাংকের পাঁচটি অঙ্গসংস্থার মধ্যে International Development Association (IDA) প্রতিষ্ঠিত হয় ১৯৬০ সালে। এটি স্বল্পোন্নত দেশ গুলোকে সহজ শর্তে ঋণদানের জন্য soft loan window নামে পরিচিত৷
Who is the father of Geometry ?
Correct Answer:
B: Euclid
Explanation:
Who is the father of Geometry ? Correct Answer Euclid জ্যামিতির জনক হলেন ইউক্লিড। এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের, পিথাগোরাস সংখ্যাতত্ত্বের, নিউটন ক্যালকুলাসের এবং ক্যাপলার গ্রহ বিষয়ক গতিসূত্রের জন্য পরিচিত।
বাংলাদেশের মূল্য সংযোজন কর চালু করা হয়-
Correct Answer:
ক: ১৯৯১ সালে
Explanation:
বাংলাদেশের মূল্য সংযোজন কর চালু করা হয়- সঠিক উত্তর ১৯৯১ সালে অধ্যাদেশের আটটি ধারা (যেগুলি মূসক পদ্ধতিতে নিবন্ধিত হওয়া এবং মূসক কর্তৃপক্ষের নিয়োগ ও ক্ষমতা সংক্রান্ত ছিল) ২ জুন ১৯৯১ থেকে এবং বাকি ধারাগুলি ১ জুলাই ১৯৯১ থেকে কার্যকরী করা হয়। জাতীয় সংসদে মূল্য সংযোজন কর বিল ১৯৯১ উত্থাপন করা হয় ১ জুলাই ১৯৯১ তারিখে এবং তা সংসদে পাস হয় ৯ জুলাই ১৯৯১ তারিখে। বিলটি পরদিন রাষ্ট্রপতির সম্মতি লাভ করে এবং মূল্য সংযোজন কর আইন ১৯৯১ হিসেবে কার্যকরী হয়।
ভাষা আন্দোলনের সূত্রপাত হয় -
Correct Answer:
ক: ১৯৪৮ সালে
Explanation:
ভাষা আন্দোলনের সূত্রপাত হয় - সঠিক উত্তর ১৯৪৮ সালে ভাষা আন্দোলন শুরু হয়েছিল ১৯৪৮ সাল থেকে। বাংলা ভাষা আন্দোলন ছিল ১৯৪৭ থেকে ১৯৫৬ পর্যন্ত তৎকালীন পূর্ব বাংলায় (বর্তমান বাংলাদেশে) সংঘটিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মৌলিক অধিকার রক্ষাকল্পে বাংলা ভাষাকে ঘিরে সৃষ্ট এ আন্দোলনের মাধ্যমে তদানীন্তন পাকিস্তান অধিরাজ্যের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণদাবির বহিঃপ্রকাশ ঘটে।
অপরাজেয় বাংলার ভাস্কর কে?
Correct Answer:
ঘ: সৈয়দ আবদুল্লাহ খালেদ
Explanation:
অপরাজেয় বাংলার ভাস্কর কে? সঠিক উত্তর সৈয়দ আবদুল্লাহ খালেদ অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত একটি ভাস্কর্য। এটি নির্মাণ করেন মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ। অপরাজেয় বাংলা নামকরণটি করেছিলেন মুক্তিযাদ্ধা ও সাংবাদিক সালেহ চৌধুরী (১৯৩৮ - ২০১৭)।
সার্ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে-
Correct Answer:
খ: নয়াদিল্লি
Explanation:
সার্ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে- সঠিক উত্তর নয়াদিল্লি দক্ষিণ এশিয় বিশ্ববিদ্যালয় (এসএইউ) হল দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) আট সদস্য রাষ্ট্র দ্বারা মনোনীত একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। আটটি দেশ হলো: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। সাউথ এশিয়ান ইউনিভার্সিটি ২০১০ সালে ভারতের আকবর ভবনের একটি অস্থায়ী ক্যাম্পাসে ছাত্র ভর্তি শুরু করে। এর স্থায়ী ক্যাম্পাস হবে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (ইগনৌ) এর পাশে ভারতের দক্ষিণ দিল্লির ময়দান গাঢ়ি তে।
বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে ?
Correct Answer:
খ: ১৯৭৪ সালে
Explanation:
বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে ? সঠিক উত্তর ১৯৭৪ সালে স্বাধীন বাংলাদেশের জন্য ১৭ সেপ্টেম্বর একটি অন্যতম ঐতিহাসিক দিন। ১৯৭৪ সালের বাংলাদেশ প্রথম আনুষ্ঠানিকভাবে ১৩৬তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে। আর এ যোগদানের এক সপ্তাহ পর একই মাসের ২৫ তারিখ জাতিসংঘ সাধারণ পরিষদে বাঙ্গালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাংলায় ভাষণ প্রদান করে বিশ্বসভায় বাংলাদেশকে নজিরবিহীন এক সম্মানের আসনে অধিষ্ঠিত করেন।