general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
ইউনিসেফের ২০১৪ সালের প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে শীর্ষ দেশ কোনটি ?
Correct Answer:
ক: নাইজার
Explanation:
ইউনিসেফের ২০১৪ সালের প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে শীর্ষ দেশ কোনটি ? সঠিক উত্তর নাইজার ইউনিসেফের ২০১৪ সালের প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে শীর্ষ দেশ হলো নাইজার । তার পরের অবস্থানে রয়েছে বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী ১৮ বছর বয়সের পূর্বে নাইজার মেয়েদের বিয়ের হার ৭৭% এবং বাংলাদেশ ৭৪% । উল্লেখ্য, বিশ্বে মেয়েদের মোট বাল্যবিবাহের (যাদের বয়স ১৮ হয়নি) মধ্যে ৪২% শুধু দক্ষিণ এশিয়াতেই অনুষ্ঠিত হয়। যেখানে কেবল ভারতেই অনুষ্ঠিত হয় বিশ্বের ৩৩% বাল্যবিবাহ ।
Which of the following countries is the last member of the United Nations?
Correct Answer:
A: South Sudan
Explanation:
Which of the following countries is the last member of the United Nations? Correct Answer South Sudan The most recent state to join is South Sudan, which was recognized as an independent nation in 2011.
Which bank launched Agent banking for the first time in Bangladesh?
Correct Answer:
D: Bank Asia Ktd
Yuan is the currency of :
Correct Answer:
A: China
Explanation:
Yuan is the currency of : Correct Answer China চীনের মুদ্রার নাম - ইউয়ান। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম - উন। মিয়ানমারের মুদ্রার নাম - কিয়াট।
বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত ?
Correct Answer:
ক: ১২ নটিক্যাল মাইল
Explanation:
বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত ? সঠিক উত্তর ১২ নটিক্যাল মাইল বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল পর্যন্ত (১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিমি)। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা হলো ২০০ নটিক্যাল মাইল এবং মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্রসীমা নিষ্পত্তির ফলে বাংলাদেশের বর্তমান মোট সমুদ্রসীমা হলো ১,১৮,৮১৩ বর্গকিলোমিটার।
ইয়াসির আরাফাত কোন সনে PLO -র চেয়ারম্যান হন?
Correct Answer:
ঘ: ১৯৬৯
Explanation:
ইয়াসির আরাফাত কোন সনে PLO -র চেয়ারম্যান হন? সঠিক উত্তর ১৯৬৯ জন্ম: আগস্ট ২৪, ১৯২৯ – মৃত্যু: নভেম্বর ১১, ২০০৪), প্রচলিত নাম ইয়াসির আরাফাত, ছিলেন একজন ফিলিস্তিনী নেতা। ইয়াসির আরাফাত ১৯৬৯ সালে PLO এর চেয়ারম্যান নিযুক্ত হন।
সতীদাহ প্রথা কত সালে বিলুপ্ত হয় ?
Correct Answer:
খ: ১৮২৯ সালে
Explanation:
সতীদাহ প্রথা কত সালে বিলুপ্ত হয় ? সঠিক উত্তর ১৮২৯ সালে সতীদাহ প্রথা ছিল তৎকালীন হিন্দু সমাজে একটি ভয়াবহ কুসংস্কার যার ফলে বিধবাদের বেঁচে থাকার অধিকার ছিল না। স্বামীর মৃত্যুর সাথে সাথে স্ত্রীদের ও মৃত্যুবরণ করতে হতো। সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের প্রত্যক্ষ সহযোগিতায় লর্ড বেন্টিংক কর্তৃক ১৮২৯ সালের ৪ ডিসেম্বর আইন করে সতীদাহ প্রথা রহিত করার মাধ্যমে হিন্দু সমাজে বিধবাদের মৌলিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠিত হয়।
Which country receives the highest amount of foreign aid in the world?
Correct Answer:
A: Afghanistan
বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্রভূমি আছে ?
Correct Answer:
গ: রাজশাহী
Explanation:
বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্রভূমি আছে ? সঠিক উত্তর রাজশাহী প্রায় ৭,৭৭০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বরেন্দ্র ভূমি বিস্তৃত। এটি বঙ্গ অববাহিকার বৃহত্তম প্লাইস্টোসিন ভূ - প্রাকৃতিক একক যা পূর্বে করতোয়া নদী, পশ্চিমে মহানন্দা নদী এবং দক্ষিণে গঙ্গা উত্তর পাড় দ্বারা সীমাবদ্ধ। জেলা হিসেবে রাজশাহী ছাড়া ও বৃহত্তর দিনাজপুর ,রুপুর পাবনা ও বগুড়া জেলা জুড়ে এই বরেন্দ্রভূমি বিস্তৃত। বাংলাদেশের অন্যান্য এলাকার তুলনায় এই অঞ্চলের গড় উচ্চতা একটু বেশি।
The Headquarter of Asian Infrastructure Investment Bank (AIIB) is located in :
Correct Answer:
B: Beijing
Explanation:
The Headquarter of Asian Infrastructure Investment Bank (AIIB) is located in : Correct Answer Beijing The Asian Infrastructure Investment Bank (AIIB) is a multilateral development bank that aims to improve economic and social outcomes in Asia. The bank currently has 103 members as well as 21 prospective members from around the world. The Headquarters is situated in Beijing china.
যুক্তরাষ্ট্রের সংবিধান রচিত হয় কোন সনে?
Correct Answer:
খ: ১৭৮৯
Explanation:
যুক্তরাষ্ট্রের সংবিধান রচিত হয় কোন সনে? সঠিক উত্তর ১৭৮৯ মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত পঞ্চাশটি অঙ্গরাজ্য, একটি যুক্তরাষ্ট্রীয় জেলা ও পাঁচটি স্বশাসিত অঞ্চল নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান রচিত হয় ১৮৬৯ সালে। এই দেশটি "আমেরিকা" নামেও পরিচিত। উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগে অবস্থিত আটচল্লিশটি রাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসি অঞ্চলসহ মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডটি পশ্চিমে প্রশান্ত ও পূর্বে আটলান্টিক মহাসাগরদ্বয়ের মধ্যস্থলে অবস্থিত; এই অঞ্চলের উত্তরে কানাডা ও দক্ষিণে মেক্সিকো। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যটি উত্তর আমেরিকা মহাদেশের উত্তর - পশ্চিম কোণে অবস্থিত
The length of the proposed Padma bridge is :
Correct Answer:
C: 6.15 km
Explanation:
The length of the proposed Padma bridge is : Correct Answer 6.15 km Padma Bridge – a 6.15km long, combined rail - road river crossing. At 6.15 kilometers (3.8 miles) in length, the Padma Bridge is a landmark structure and one of the longest river crossings in the world. The Padma River is the third largest river in the world, and has the largest volume of sediment transport.
ইসরাইল রাষ্ট্রের declaration হয় ১৯৪৮ সনের মে মাসের কত তারিখ?
Correct Answer:
গ: ১৪
Explanation:
ইসরাইল রাষ্ট্রের declaration হয় ১৯৪৮ সনের মে মাসের কত তারিখ? সঠিক উত্তর ১৪ ১৯৪৮ সালের ১৪ই মে ফিলিস্তিন ছেড়ে চলে যায় ব্রিটেন। একই দিন তৎকালীন ইহুদি নেতারা ঘোষণা করেন সেদিন রাতেই ইহুদি রাষ্ট্রের জন্ম হয়।
ঝাড়খন্ড ভারতের কততম প্রদেশ?
Correct Answer:
ঘ: ২৮ তম
Explanation:
ঝাড়খন্ড ভারতের কততম প্রদেশ? সঠিক উত্তর ২৮ তম ঝাড়খণ্ড পূর্ব ভারতের একটি রাজ্য। এর রাজধানীর নাম রাঁচী। এটি ভারতের ২৮ তম প্রদেশ। এটি বিহারের দক্ষিণাংশ থেকে আলাদা হয়ে ২০০০ সালের ১৫ই নভেম্বর গঠিত হয়েছিল। এই রাজ্য নানা খনিজ সম্পদে পূর্ণ ৷ ঝাড়খণ্ডের পর্যটনকেন্দ্রগুলির মধ্যে বিখ্যাত কয়েকটি হল হলুদপুকুর, রাজমহল, নেতারহাট, হাজারিবাগ, মন্দর পর্বত ইত্যাদি
The total number of countries that officially use Euro as currency is :
Correct Answer:
D: 19
Explanation:
The total number of countries that officially use Euro as currency is : Correct Answer 19 The euro is the sole currency of 19 EU member states: Austria, Belgium, Cyprus, Estonia, Finland, France, Germany, Greece, Ireland, Italy, Latvia, Lithuania, Luxembourg, Malta, the Netherlands, Portugal, Slovakia, Slovenia, and Spain.
মাহাথির মোহাম্মদ কত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন?
Correct Answer:
গ: ২২
Explanation:
মাহাথির মোহাম্মদ কত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন? সঠিক উত্তর ২২ ১৯৭৪ সালে দল নির্বাচনে জয়ী হবার পর তাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। মাত্র দুই বছর পর মাহাথির ১৯৭৬ এ উপ - প্রধানমন্ত্রী হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন। এতে তিনি সফল হন। সেই থেকে টানা ২২ বছর মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।
`BIMSTEC' এর সদর দপ্তর কোথায় ?
Correct Answer:
গ: ঢাকা
Explanation:
`BIMSTEC' এর সদর দপ্তর কোথায় ? সঠিক উত্তর ঢাকা অর্থণৈতিক সম্ভাবনাময় ক্ষেত্রগুলো থেকে পূর্ণ সুবিধা ভোগ করার লক্ষ্যে ১৯৯৭ সালের ৬ জুন গঠিত হয়। বিমস্টেক নামের অর্থনৈতিক সংস্থাটি । শুরুতে বিমসটেকের ( BIMSTEC) পূর্ণরুপ Bangladesh, India, Myanmar , Sri Lanika, Thailand , Economic Co - operation থাকলেও বর্তমানে এর পূর্ণরুপ হলো Bay of Bengal Initiative for Multi - Sectoral Technical and Economic Co - operation. বিমসটেকের বর্তমান সদস্য রাষ্ট্র হলো ৭টি। প্রতিষ্ঠার শুরুতে এটির সদর দপ্তর না থাকলেও ২০১৪ সালে ঢাকায় এর সদর দপ্তর স্থাপতি হয়। আরো কয়েকটি আন্তর্জাতিক সংস্থা সিরডাপ, আইসিডিডিআরবি, আন্তর্জাতিক পাট গবেষণা ইনস্টিটিউট এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
ঢাকা সর্বপ্রথম কবে রাজধানীর মর্যাদা লাভ করে?
Correct Answer:
ক: ১৬১০ সালে
Explanation:
ঢাকা সর্বপ্রথম কবে রাজধানীর মর্যাদা লাভ করে? সঠিক উত্তর ১৬১০ সালে ১৬১০ সালে সুবেদার ইসলাম খান চিশতি ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর করেন। প্রথমবারের মত ঢাকা রাজধানী হওয়ার মর্যাদা লাভ করে। তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীর নগর।
বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও -এর পত্তন করেছিলেন কে?
Correct Answer:
ঘ: ঈশা খান
Explanation:
বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও -এর পত্তন করেছিলেন কে? সঠিক উত্তর ঈশা খান ঈশা খাঁর রাজধানী ছিল সোনারগাঁও। ঈশা খাঁর স্ত্রী সোনাবিবির নামে সোনারগাঁও এর নামকরণ করা হয়। এখানে সোনাবিবির মাজার, পাঁচবিবির মাজার, গিয়াস উদ্দিন আযম শাহের সমাধি, ইব্রাহীম দানিশমান্দ - এর দরগা ইত্যাদি নানারকম স্থাপনা রয়েছে। সোনারগাঁও - এ শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর অবস্থিত।
Which of the following countries recently officially accepted Bitcoin and digital currencies as legal money?
Correct Answer:
A: Japan
'পূর্বাশা' দ্বীপের অপর নাম কি?
Correct Answer:
গ: দক্ষিণ তালপট্রি দ্বীপ
Explanation:
'পূর্বাশা' দ্বীপের অপর নাম কি? সঠিক উত্তর দক্ষিণ তালপট্রি দ্বীপ হাড়িয়াভাংগা নদীর মোহনায় বঙ্গোপসাগরে দক্ষিণ তালপট্টি বা পূর্বাশা দ্বীপের অবস্থান। গঙ্গা - ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলের উপকূলে অবস্থিত এবং পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলবর্তী দ্বীপ। ১৯৭০ সালে ভোলা সাইক্লোনের পরবর্তীকালে বঙ্গোপসাগরে এর আবির্ভাব ঘটে, এবং কিছুকাল পরে এর অস্তিত্ত্ব বিলীন হয়।
Outer space Treaty কবে স্বাক্ষরিত হয়?
Correct Answer:
গ: ১৯৬৭ সালে
বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ?
Correct Answer:
খ: ১৯৫৭
Explanation:
বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ? সঠিক উত্তর ১৯৫৭ প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে এবং সর্বশেষ গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো ২০১৭ সালে ভোলা। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র। এটি ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তান শেল অয়েল কোম্পানি কর্তৃক আবিস্কৃত হয়। প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে
যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় ---
Correct Answer:
ক: সূর্যগ্রহণ
Explanation:
যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় --- সঠিক উত্তর সূর্যগ্রহণ যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় - - - সূর্যগ্রহণ। চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোন দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় (কিছু সময়ের জন্য)। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। অমাবস্যার পরে নতুন চাঁদ উঠার সময় এ ঘটনা ঘটে। পৃথিবীতে প্রতি বছর অন্তত দুই থেকে পাচঁটি সূর্যগ্রহণ পরিলক্ষিত হয়। এর মধ্যে শূন্য থেকে দুইটি সূর্যগ্রহণ পূর্ণ সূর্যগ্রহণ হয়।
'কম্পিউটার বাগ' হলো ---
Correct Answer:
খ: সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল
Explanation:
'কম্পিউটার বাগ' হলো --- সঠিক উত্তর সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল 'কম্পিউটার বাগ' হলো - - - সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল। সফটওয়্যার বাগ হল কম্পিউটারের একটি ত্রুটি । এই ত্রুটির কারণে কম্পিউটারের প্রোগ্রাম বা সিস্টেম যে কোন কাজ এর ফলাফল ভুল আসবে যেটাকে বলা হয় সফটওয়্যার বাগ । সফটওয়্যার বাগ ফিক্স করার পদ্ধতি কে ডিভাগিং বলা হয় এবং বাগ গুলো চিহ্নিত করার জন্য ফরমাল টেকনিক ও টুলস ব্যবহার করে থাকা হয়। ১৯৫০ সাল থেকে কিছু কম্পিউটার ডিজাইন করা হয় সফটওয়্যার বাগ সনাক্ত এবং স্বয়ংক্রিয় ভাবে অটো কারেকশন সহ।
Oslo শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কোন সনে?
Correct Answer:
গ: ১৯৯৩
Explanation:
Oslo শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কোন সনে? সঠিক উত্তর ১৯৯৩ অসলো চুক্তি হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর মধ্যে হওয়া একাধিক চুক্তির সম্মিলিত রূপ। এর আওতায় ১৯৯৩ সালে ওয়াশিংটন ডিসিতে অসলো চুক্তি ১ সই হয়, এবং তার ধারাবাহিকতায় মিশরের তাবায় ১৯৯৫ সালে অসলো চুক্তি ২ স্বাক্ষরিত হয়।
পাকিস্তান কোন সনে পারমাণবিক বোমার সফল বিস্ফোরণ ঘটায়?
Correct Answer:
খ: ১৯৯৮
Explanation:
পাকিস্তান কোন সনে পারমাণবিক বোমার সফল বিস্ফোরণ ঘটায়? সঠিক উত্তর ১৯৯৮ পাকিস্তান তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল ১৯৯৮ সালের মে মাসে - তার কিছুদিন আগে চালানো ভারতের একটি পারমাণবিক পরীক্ষার জবাবে। .. ১৯৯৮ সালের মে মাসে ভারতের প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ঘোষণা করেছিলেন, ১৪ বছর পর এই প্রথম ভারত একটি পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছে।
স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ায় পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল ---
Correct Answer:
খ: চারবার
Explanation:
স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ায় পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল --- সঠিক উত্তর চারবার স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ায় পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল - - - চারবার। স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা ১৬১০, ১৬৬০, ১৯০৫ ও ১৯৪৭ সালে মোট চারবার বাংলার রাজধানীর মর্যাদা পায়।
বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে ----
Correct Answer:
গ: মালাক্কা প্রণালী
Explanation:
বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে ---- সঠিক উত্তর মালাক্কা প্রণালী বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে - - - - মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী দক্ষিণ - পূর্ব এশিয়াতে মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত একটি সংকীর্ণ ৮০৫ কিমি (৫০০ মা) সমুদ্রপ্রণালী। ১৪০০ থেকে ১৫১১ খ্রিষ্টাব্দের মধ্যে দ্বীপমালা উপর শাসিত মালাক্কা সালতানাতের নামে এর নামকরণ করা হয়।
বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে?
Correct Answer:
ঘ: ডিসেম্বর , ১৯৫৫
Explanation:
বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে? সঠিক উত্তর ডিসেম্বর , ১৯৫৫ বান্দুং হচ্ছে ইন্দোনেশিয়ার একটি শহর। জোট নিরপেক্ষ আন্দোলনের পক্ষে এই ‘বান্দুং সম্মেলন’ এক গুরুত্বপূর্ণ ঘটনা । ১৯৫৫ খ্রিস্টাব্দের ১৮ থেকে ২৪শে এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে ‘বান্দুং সম্মেলন’ অনুষ্ঠিত হয় । জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম পদক্ষেপ ছিল ১৯৫৫ সালের বান্দুং সম্মেলন। ওই সসম্মেলনে ১০ টি নীতি গৃহীত হয়।
খন্দকের যুদ্ধ সংঘটিত হয় ---
Correct Answer:
খ: ৬২৭ সালে
Explanation:
খন্দকের যুদ্ধ সংঘটিত হয় --- সঠিক উত্তর ৬২৭ সালে খন্দকের যুদ্ধ সংঘটিত হয় - - ৬২৭ সালে। খন্দকের যুদ্ধ ৫ হিজরিতে (৬২৭ খ্রিষ্টাব্দ) সংঘটিত হয়। এসময় ২৭দিন ধরে আরব ও ইহুদি গোত্রগুলি মদিনা অবরোধ করে রাখে। জোট বাহিনীর সেনাসংখ্যা ছিল প্রায় ১০, ০০০ এবং সেসাথে তাদের ৬০০ ঘোড়া ও কিছু উট ছিল। অন্যদিকে মদিনার বাহিনীতে সেনাসংখ্যা ছিল ৩, ০০০। যুদ্ধের প্রস্তুতি হিসেবে মদিনার বাইরে খন্দক বা পরিখা খনন করার ফলে যুদ্ধের এরূপ নাম প্রদান করা হয়েছে। সালমান ফারসি এরূপ পরিখা খননের পরামর্শ দিয়েছিলেন। এছাড়াও এই যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয় যার অর্থ জোটের যুদ্ধ।
সুন্দরবনের আয়তন কত?
Correct Answer:
ক: ২৪০০ বর্গমাইল
Explanation:
সুন্দরবনের আয়তন কত? সঠিক উত্তর ২৪০০ বর্গমাইল সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার বা ২৪০০ বর্গমাইল। যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ৬,০১৭ বর্গ কিলোমিটার।
'এন্টোমোলোজী' হচ্ছে ---
Correct Answer:
ঘ: কীটপতঙ্গ বিদ্যা
Explanation:
'এন্টোমোলোজী' হচ্ছে --- সঠিক উত্তর কীটপতঙ্গ বিদ্যা 'এন্টোমোলোজী' হচ্ছে - - - কীটপতঙ্গ বিদ্যা। প্রাণিবিজ্ঞানের ফলিত শাখা যেখানে কি পোকা সম্পর্কিত যাবতীয় বিষয় সমূহ বৈজ্ঞানিক কীটপতঙ্গ বিদ্যা বলা হয়।
The Asian Drama গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
খ: গুনার মিরডাল
Explanation:
The Asian Drama গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর গুনার মিরডাল গুনার মিরডাল ৬ ডিসেম্বর ১৮৯৮ - ১৭ মে ১৯৮৭) একজন সুইডিশ অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী। ১৯৭৪ সালে তিনি "অর্থনৈতিক ও সামাজিক ও প্রাতিষ্ঠানিক ঘটনাগুলির পারস্পরিক নির্ভরতার তাত্পর্যপূর্ণ বিশ্লেষণের জন্য অর্থ ও অর্থনৈতিক বৈষম্যের তত্ত্ব এবং তাদের তাত্পর্যপূর্ণ বিশ্লেষণের জন্য" ফ্রেডরিখ হায়েকের সাথে যৌথভাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান।
২০১৬ সালের অলিম্পিক ক্রীড়া অনুষ্ঠিত হবে ---
Correct Answer:
ক: রিও ডি জেনিরো
Explanation:
২০১৬ সালের অলিম্পিক ক্রীড়া অনুষ্ঠিত হবে --- সঠিক উত্তর রিও ডি জেনিরো ২০১৬ সালের অলিম্পিক ক্রীড়া অনুষ্ঠিত হবে - - রিও ডি জেনিরো। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা বা অলিম্পিক গেমস হল একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করে। অলিম্পিক আন্দোলন থেকেই বিংশ এবং একবিংশ শতাব্দিতে অলিম্পিক গেমসে অনেক ধরনের পরিবর্তন এসেছে। ২০১৬ সালে ৩১ তম অলিম্পিক ক্রীড়া অনুষ্ঠিত হয় ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে।
বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এর সদর দফতর কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: গাজীপুর
Explanation:
বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এর সদর দফতর কোথায় অবস্থিত? সঠিক উত্তর গাজীপুর Bangladesh Rich Research Institute(BRRI), জয়দেবপুর, গাজীপুর এ অবস্থিত।
জাতীয় স্মৃতিসৌধের নক্সা প্রণয়নকারী ----
Correct Answer:
গ: সৈয়দ মঈনুল হোসেন
Explanation:
জাতীয় স্মৃতিসৌধের নক্সা প্রণয়নকারী ---- সঠিক উত্তর সৈয়দ মঈনুল হোসেন জাতীয় স্মৃতিসৌধের নক্সা প্রণয়নকারী - - - - সৈয়দ মঈনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙ্গালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি সাভারে অবস্থিত। এর নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। এখানে মুক্তিযুদ্ধে নিহতদের দশটি গণকবর রয়েছে। বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রাচারের অন্তর্ভুক্ত।
ওয়ান ডে ক্রিকেট সিরিজের প্রথম দুেই ম্যাচে যারা ৫টি উইকেট পেয়েছে তাদের বোলিং কোচ-
Correct Answer:
ক: হিথ স্ট্রিক
Explanation:
ওয়ান ডে ক্রিকেট সিরিজের প্রথম দুেই ম্যাচে যারা ৫টি উইকেট পেয়েছে তাদের বোলিং কোচ- সঠিক উত্তর হিথ স্ট্রিক হিথ স্ট্রিক বুলাওয়েতে জন্মগ্রহণকারী জিম্বাবুয়ের সাবেক ও বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেটার। হিথ স্ট্রিক জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের হয়ে মূলতঃ অল - রাউন্ডারের ভূমিকায় ছিলেন। পাশাপাশি তিনি দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ডানহাতি ব্যাটিং এবং প্রচণ্ড দম ও শক্তিমত্তায় ফাস্ট মিডিয়াম বোলিংয়ে তিনি বিশেষ পারদর্শিতা দেখিয়েছেন।
সংসদ অধিবেশন সমাপ্ত হওয়ার কত দিন পর আবার ডাকা বাধ্যতামূলক?
Correct Answer:
খ: ৬০ দিন
Explanation:
সংসদ অধিবেশন সমাপ্ত হওয়ার কত দিন পর আবার ডাকা বাধ্যতামূলক? সঠিক উত্তর ৬০ দিন সংসদ অধিবেশন সমাপ্ত হওয়ার ৬০ দিন পর আবার ডাকা বাধ্যতামূলক। বাংলাদেশের সংবিধানের ৭২(১) নং অনুচ্ছেদ অনুসারে সংসদের অধিবেশন সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠক এর মধ্যে ৬০ দিনের অতিরিক্ত বিরতি থাকবে না। উল্লেখ্য রাষ্ট্রপতি সংসদ আহ্বান স্থগিত ও ভঙ্গ করেন।
Anti Ballistic Missile Treaty স্বাক্ষরিত হয়েছিল কবে?
Correct Answer:
খ: ১৯৭২ সালে
Explanation:
Anti Ballistic Missile Treaty স্বাক্ষরিত হয়েছিল কবে? সঠিক উত্তর ১৯৭২ সালে প্রতিনিক্ষেপী ক্ষেপণাস্ত্র বা ইংরেজি পরিভাষায় "অ্যান্টি - ব্যালিস্টিক মিসাইল" (সংক্ষেপে "এবিএম") হলো কোন পৃষ্ঠ - থেকে - বায়ুতে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র যেটিকে নিক্ষেপী ক্ষেপণাস্ত্র (ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা) মোকাবেলা করার জন্য নকশা করা হয়। ১৯৭২ সালে স্বাক্ষরিত হয়।
বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারী হয় কোন সালে?
Correct Answer:
খ: ১৯৭৪
‘কোপা আমেরিকা-২০১৫’ েএর কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পায়নি নিম্নের যে দেশ-
Correct Answer:
ঘ: ভেনিজুয়েলা
Explanation:
‘কোপা আমেরিকা-২০১৫’ েএর কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পায়নি নিম্নের যে দেশ- সঠিক উত্তর ভেনিজুয়েলা ২০১৫ কোপা আমেরিকা, কোপা আমেরিকা প্রতিযোগিতার ৪৪তম আসর, যা দক্ষিণ আমেরিকার জাতীয় দলগুলোর প্রধান ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাটির আয়োজন করে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা 'কনমেবল'। ২০১৫ এর ১১ জুন হতে ৪ জুলাই পর্যন্ত চিলিতে এটি অনুষ্ঠিত হয়।
কোন সালে ফরাসী বিপ্লব সংঘটিত হয়?
Correct Answer:
গ: ১৭৮৯
Explanation:
কোন সালে ফরাসী বিপ্লব সংঘটিত হয়? সঠিক উত্তর ১৭৮৯ ১৭৮৯ সালে ফরাসী বিপ্লব সংঘটিত হয়। ফরাসি বিপ্লব (১৭৮৯–১৭৯৯) ফরাসি, ইউরোপ এবং পশ্চিমা সভ্যতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিপ্লবের সময় ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্র বিলুপ্ত হয়ে প্রজাতান্ত্রিক আদর্শের অগ্রযাত্রা শুরু হয় এবং একই সাথে দেশের রোমান ক্যাথলিক চার্চ সকল গোঁড়ামী ত্যাগ করে নিজেকে পুনর্গঠন করতে বাধ্য হয়।
ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয় কত সালে?
Correct Answer:
গ: ১৮৬৪
Explanation:
ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর ১৮৬৪ ঢাকা পৌরসভা গঠিত হয় ১৮৬৪ সালে। স্বাধীন বাংলাদেশে পৌরসভা অধ্যাদেশ জারি হয় ১৯৭৭ সালে। বাংলাদেশের স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুসারে বাংলাদেশের পৌরসভাগুলো প্রতিষ্ঠিত ও পরিচালিত।
বীর মুক্তিযোদ্ধা কাঁকন বিবি কোন সম্প্রদায়ের?
Correct Answer:
খ: খাসিয়া
Explanation:
বীর মুক্তিযোদ্ধা কাঁকন বিবি কোন সম্প্রদায়ের? সঠিক উত্তর খাসিয়া কাঁকন বিবি, আসল নাম কাঁকাত হেনিনচিতা। তিনি মুক্তিবেটি নামে পরিচিত। উপজাতি খাসিয়া। খাসিয়া সম্প্রদায়ের এক পরিবারে জন্মগ্রহণ করেন।
‘বাঙ্গালীর ইতিহাস’- বইটির লেখক কে?
Correct Answer:
গ: নীহার রঞ্জন রায়
Explanation:
‘বাঙ্গালীর ইতিহাস’- বইটির লেখক কে? সঠিক উত্তর নীহার রঞ্জন রায় শিল্প - ইতিহাস চর্চায় নীহাররঞ্জন রায় প্রথম খ্যাতি অর্জন করেন এবং এ বিষয়টিই ইতিহাসের সমন্বিত দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে তাঁর গবেষণার ভিত্তি হয়ে উঠেছিল। মানব অভিজ্ঞতার রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক দিকগুলির মধ্যে সমন্বয় সাধনে তাঁর প্রয়াস পরিণতি লাভ করেছে তাঁর প্রধান সাহিত্যকর্ম বাঙ্গালীর ইতিহাস গ্রন্থে।
বাংরাদেশ-ভারত-নেপাল-ভূটান সড়ক যোগাযোগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে-
Correct Answer:
ক: ১৫ জুন, ২০১৫
Explanation:
বাংরাদেশ-ভারত-নেপাল-ভূটান সড়ক যোগাযোগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে- সঠিক উত্তর ১৫ জুন, ২০১৫ বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে আঞ্চলিক সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু ১৫ জুন ২০১৫ চুক্তি স্বাক্ষর হয়। ভুটানের রাজধানী থিম্পুতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর আদলে এই চারটি দেশের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। তবে এই যোগাযোগ ব্যবস্থা পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
নবায়নযোগ্য শক্তির উৎসের একটি উদাহরণ হলো-----
Correct Answer:
ঘ: সূর্য
Explanation:
নবায়নযোগ্য শক্তির উৎসের একটি উদাহরণ হলো----- সঠিক উত্তর সূর্য নবায়নযোগ্য জ্বালানি বা রিনিউয়েবল এনার্জি হলো এমন শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না। বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন: সূর্যের আলো ও তাপ, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, জৈব শক্তি (বায়োগ্যাস, বায়োম্যাস, বায়োফুয়েল), ভূ - তাপ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র - তাপ, জোয়ার - ভাটা, শহুরে আবর্জনা, হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়।
কান চলচ্চিত্র উৎসব-২০১৫ তে ‘স্বর্ণপাম’ বিজয়ী ছবি-
Correct Answer:
গ: ধীপান
Explanation:
কান চলচ্চিত্র উৎসব-২০১৫ তে ‘স্বর্ণপাম’ বিজয়ী ছবি- সঠিক উত্তর ধীপান কান চলচ্চিত্র উৎসব পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব। ভেনিস চলচ্চিত্র উৎসব এবং বার্লিন চলচ্চিত্র উৎসবের সাথে কানকেও সবচেয়ে প্রভাবশালী এবং মর্যাদাপূর্ণ উৎসবের সম্মান দেয়া হয়। ১৯৪৬ সাল থেকে প্রতি বছর এই উৎসব পালিত হয়ে আসছে।
পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি ?
Correct Answer:
ক: মেসোপটেমিয় সভ্যতা
Explanation:
পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি ? সঠিক উত্তর মেসোপটেমিয় সভ্যতা বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে। আবার মেসোপটেমীয় সভ্যতারই চারটি পর্ব ছিল। সেগুলো হলো সুমেরীয় সভ্যতা, ব্যাবলিনীয় সভ্যতা, অ্যাশিরীয় সভ্যতা ও ক্যালডীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা গড়ে উঠে নীল নদের তীরে।