general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?
Correct Answer:
ক: ১৯৬৬ সাল থেকে
Explanation:
কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়? সঠিক উত্তর ১৯৬৬ সাল থেকে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক হিসেবে ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরো দ্রুত, বেগবান ও সহজ করাই ব্যাংকটির মূল উদ্দেশ্য।
বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় -----
Correct Answer:
ঘ: ১৪ ডিসেম্বর
Explanation:
বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় ----- সঠিক উত্তর ১৪ ডিসেম্বর তাজউদ্দীন আহমদ প্রথম বুদ্ধিজীবী দিবস ঘোষণা করেন।
১৯৯০ সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে?
Correct Answer:
ঘ: ৩ অক্টোবর (মাঝরাতে)
Explanation:
১৯৯০ সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে? সঠিক উত্তর ৩ অক্টোবর (মাঝরাতে) ১৮ মার্চ, ১৯৯০ পূর্ব জার্মানিতে প্রথম মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর পূর্ব এবং পশ্চিম অংশ আলোচনার মাধ্যমে পুনরায় একত্রীকরণের ব্যাপারে ঐক্যমতে পৌঁছায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি নিয়ন্ত্রণকারী ৪টি পরাশক্তির প্রত্যক্ষ অংশগ্রহণে এই চুক্তিকে "Two plus Four Treaty " ও বলা হয়।
বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
Correct Answer:
গ: ভাওয়াল ও মধুপুরের বনভূমি
Explanation:
বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? সঠিক উত্তর ভাওয়াল ও মধুপুরের বনভূমি শালবন এক ধরনের বনভূমি যেখানে শালগাছ Shorea robusta মুখ্য উদ্ভিদ প্রজাতি। বনের শ্রেণীবিন্যাসে শালবনকে গ্রীষ্মমন্ডলীয় আর্দ্র পত্রঝরা বনাঞ্চলের (Tropical Moist Deciduous Forest) অন্তর্ভুক্ত করা হয়। ভূ - প্রকৃতি, ভূতাত্ত্বিক গঠন, জলবায়ু এবং মৃত্তিকার ধরন শালবনের বিস্তৃতি নিয়ন্ত্রণ করে। শালবন প্রধানত দক্ষিণ ও দক্ষিণ - পূর্ব এশিয়ায় হিমালয়ের পাদদেশব্যাপী আসাম থেকে পাঞ্জাব পর্যন্ত এবং মধ্য ভারতের কয়েকটি জেলাসহ পশ্চিমবঙ্গের পাহাড়িয়া এলাকায় বিস্তৃত। কেবল ভারতেই এই শ্রেণীর বনভূমি প্রায় ১৩০ লক্ষ হেক্টর জায়গা দখল করে আছে। বাংলাদেশ এবং নেপালে রয়েছে মোট ১০ লক্ষ হেক্টরের বেশি স্থান জুড়ে এ ধরনের বনভূমি। বাংলাদেশে মোট শালবন এলাকা প্রায় ১, ২১, ০০০ হেক্টর অর্থাৎ দেশের বনভূমির শতকরা প্রায় ৩২ ভাগ। মোটামুটি ব্যাপক হলেও শালবন দেশের মাত্র কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ছড়ানো। বেশির ভাগ বনাঞ্চল রয়েছে গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায়। এ বনাঞ্চল ভাওয়ালের গড় ও মধুপুরের গড় নামে পরিচিত। বৃহত্তর ময়মনসিংহ ও টাঙ্গাইলের শালবন এলাকা সবচেয়ে বড়, ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর মাঝে উত্তর - দক্ষিণে বিস্তৃত এ বনভূমির দৈর্ঘ্য প্রায় ৯৬ কিমি এবং চওড়া ৮ থেকে ২৪ কিমি। ‘মধুপুর গড়’ নামেই এটি সুপরিচিত। এছাড়া কুমিল্লা জেলায় এবং দেশের উত্তর অঞ্চলের দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর এবং রাজশাহী জেলাতেও বিক্ষিপ্তভাবে শালবন বিদ্যমান।
চীন- বাংলাদেশে মৈত্রী সেতু-১ নির্মাণের প্রধান উদ্দেশ্য----
Correct Answer:
ঘ: দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা
Explanation:
চীন- বাংলাদেশে মৈত্রী সেতু-১ নির্মাণের প্রধান উদ্দেশ্য---- সঠিক উত্তর দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা বাংলাদেশ - চীন মৈত্রী সেতু ১. অন্য নাম ... বুড়িগঙ্গা সেতু হল বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত একটি সেতু। এটি বাংলাদেশ ও চীন যৌথ ভাবে তৈরি করেছে। সেতুটি ৭২৫ মিটার দীর্ঘ। এই সেতু ঢাকার সঙ্গে কেরানীগঞ্জ উপাজেলাকে যুক্ত করেছে। সেতুটি নির্মাণের ফলে সহজেই কেরানীগঞ্জ উপজেলা ও তার পার্শবর্তী এলাকার মানুষ ঢাকা শহরে প্রবেশ করতে পারছে। এই সেতু ঢাকা - খুলনা মহাসড়কে যুক্ত করেছে। চীন - বাংলাদেশ মৈত্রী সেতু - ১ নির্মাণের প্রধান উদ্দেশ্য দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা
পিএলও-এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে ১৯৮৮ সনে জাতিসংঘ কোথায় রেজুলেশন গ্রহণ করে?
Correct Answer:
ক: নিউইয়র্ক
Explanation:
পিএলও-এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে ১৯৮৮ সনে জাতিসংঘ কোথায় রেজুলেশন গ্রহণ করে? সঠিক উত্তর নিউইয়র্ক পিএলও - এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে ১৯৮৮ সনে জাতিসংঘ রেজুলেশন গ্রহণ করে - নিউইয়র্কে। পিএলও নামক সংগঠনটি ১৯৬৪ সালে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। ১০০ এর বেশি দেশ এই সংগঠনকে ফিলিস্তিনিদের ন্যায়সংগত প্রতিনিধি হিসেবে বিবেচনা করে ও এর সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। ১৯৭৪ সাল থেকে পিএলও জাতিসংঘে পর্যবেক্ষক মর্যাদা ভোগ করছে। ১৯৯১ সালে মাদ্রিদ সম্মেলনের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখত। ১৯৯৩ সালে ইসরায়েলের অস্তিত্ব মেনে নেয় এবং জাতিসংঘের ২৪২ ও ৩৩৮ নং প্রস্তাব স্বীকার করে নেয় ও সহিংসতা প্রত্যাখ্যান করে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল সরকারিভাবে পিএলওকে ফিলিস্তিনিদের প্রতিনিধি হিসেবে মেনে নেয়।
১৯৯১ সালের উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় কে শিরোপা লাভ করে?
Correct Answer:
গ: মাইকেল স্টিচ
Explanation:
১৯৯১ সালের উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় কে শিরোপা লাভ করে? সঠিক উত্তর মাইকেল স্টিচ ২০১৬ সালে পুরুষ চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে (যুক্তরাজ্য) এবং নারী চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র)।
কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী?
Correct Answer:
ঘ: যশোর
Explanation:
কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? সঠিক উত্তর যশোর তুলাগাছ জমিতে দাঁড়ানো পানি সহ্য করতে পারে না৷ তাই তুলাচাষের জন্য উপযুক্ত হচেছ উঁচু জমি যেখানে বন্যা বা বৃষ্টির পানি ৬ - ৮ ঘন্টার বেশী জমে থাকে না৷ গাছের শিকড় বিস্তৃতিতে সুবিধাযুক্ত উত্তম নিষ্কাশিত মাটি তুলাচাষের উপযোগী৷ তুলাচাষের জন্য উৎকৃষ্ট হচেছ - বেলে দো - আঁশ ও দো - আঁশ প্রকৃতির মাটি৷ এছাড়াও, এটেল দো - আঁশ ও পলিযুক্ত এটেল দো - আঁশ মাটিতে তুলাচাষ করা যায়৷ অতি অম্ৱ বা অতি ক্ষার উভয় প্রকার মাটি তুলাচাষের জন্য অনুপোযোগী৷ তুলাচাষের জন্য মাটির ‘পি এইচ’ মান ৬ - ৭.৫ থাকা ভালো৷ মাঝারি লবণাক্ততা (৮ ডিএস/মিটার) সম্পন্ন উঁচু জমিতেও তুলাচাষ করা যায়৷ ছায়াযুক্ত স্যাঁত স্যাঁতে জমি তুলাচাষের জন্য পরিহার করতে হবে৷
হরিপুরে তেল আবিষ্কৃত হয়---
Correct Answer:
খ: ১৯৮৬ সালে
Explanation:
হরিপুরে তেল আবিষ্কৃত হয়--- সঠিক উত্তর ১৯৮৬ সালে বাংলাদেশে সর্বপ্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে সিলেটের হরিপুরে। ১৯৮৭ সনে এই তেলক্ষেত্রটি থেকে তেল উৎপাদন শুরুর মাধ্যমে বাংলাদেশ তেলযুগে পদার্পন করে।
কোন দেশটি 'আসিয়ান' জোটভুক্ত নয়?
Correct Answer:
ঘ: দক্ষিণ কোরিয়া
Explanation:
কোন দেশটি 'আসিয়ান' জোটভুক্ত নয়? সঠিক উত্তর দক্ষিণ কোরিয়া দক্ষিণ - পূর্ব এশীয় জাতি সংস্থা (Association of Southeast Asian Nations) বা আসিয়ান দক্ষিণ - পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা, যা ১৯৬৭ সালের ৮ আগস্ট ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে, ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, এবং ভিয়েতনাম সদস্যপদ লাভ করে।
কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?
Correct Answer:
ঘ: ভেনিজুয়েলা
Explanation:
কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল? সঠিক উত্তর ভেনিজুয়েলা OPEC 14 সেপ্টেম্বর, 1960-এ প্রতিষ্ঠিত হয়েছিল, ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত একটি বৈঠকের ফলাফল, যেখানে সংস্থার পাঁচটি প্রতিষ্ঠাতা সদস্য অংশগ্রহণ করেছিল: ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনিজুয়েলা। একবার ওপেক প্রতিষ্ঠার মূল চুক্তি স্বাক্ষরিত হলে, এটি জাতিসংঘের রেজুলেশন নং 6363 অনুসরণ করে 6 নভেম্বর, 1962 তারিখে জাতিসংঘ সচিবালয়ে নিবন্ধিত হয়। বর্তমানে, সংস্থায় 15টি সদস্য দেশ রয়েছে - যথা আলজেরিয়া, অ্যাঙ্গোলা, কঙ্গো, ইকুয়েডর, নিরক্ষীয় গিনি, গ্যাবন, আইআর ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ভেনিজুয়েলা।
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়?
Correct Answer:
ঘ: ফরিদপুর
Explanation:
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? সঠিক উত্তর ফরিদপুর বাংলাদেশ সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় - ময়মনসিংহ জেলায়। গম বেশি উৎপাদিত হয় - রংপুর জেলায়। তামাক সবচেয়ে বেশি উৎপাদিত হয় - রংপুর জেলায়। পাট সবচেয়ে বেশি উৎপাদিত হয় - ফরিদপুর জেলায়।
উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
Correct Answer:
খ: ২০০ নটিক্যাল মাইল
Explanation:
উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত? সঠিক উত্তর ২০০ নটিক্যাল মাইল বাংলাদেশের রাজনৈতিক সুমদ্রসীমা ১২ নটিক্যাল মাইল। অর্থনৈতিক সুমদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল। উল্লেখ্য, ১ নটিক্যাল মাইল = ১.৮৫৩ কিলোমিটার
বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় কত?
Correct Answer:
ক: ২ কোটি ৪০ লক্ষ একর
Explanation:
বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় কত? সঠিক উত্তর ২ কোটি ৪০ লক্ষ একর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর বাংলাদেশ কৃষি পরিসংখ্যান ২০২২ অনুযায়ী মোট আবাদযোগ্য জমি : ২,১৮,১৬,৯৩৪.১৩ একর (৮৮.২৯ লক্ষ হেক্টর)
প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
Correct Answer:
গ: রাশিয়ার আশখাবাদে
Explanation:
প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর রাশিয়ার আশখাবাদে প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। সদরদপ্তর সুইজারল্যান্ডের গ্লাডে অবস্থিত। আশগাবাদ বর্তমানে তুর্কমেনিস্তানের রাজধানী।
মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
Correct Answer:
ক: করতোয়া
Explanation:
মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর করতোয়া মহাস্থানগড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় । বগুড়া শহর থেকে প্রায় ১৩ কি.মি. উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়৷
বাসস একটি------
Correct Answer:
ক: সংবাদ সংস্থার নাম
Explanation:
বাসস একটি------ সঠিক উত্তর সংবাদ সংস্থার নাম বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) বাংলাদেশের একটি জাতীয় সংবাদ সংস্থা যা বাংলাদেশ স্বাধীন হওয়ার কিছুদিনের মধ্যে জানুয়ারি ১, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) - এর ঢাকা ব্যুরো অফিসকে এই নতুন রাষ্ট্রের জাতীয় সংবাদ সংস্থা হিসেবে রূপান্তর করা হয়েছিল।
বিকেএসপি হলো------
Correct Answer:
ক: একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম
Explanation:
বিকেএসপি হলো------ সঠিক উত্তর একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম বিকেএসপি শুধু খেলোয়াড় তৈরির কারখানা হিসেবে পরিচিত পেলেও এর ব্যাপ্তি এখন অনেক বড়। কঠোর শৃঙ্খলার মধ্যে বেড়ে ওঠা প্রতিষ্ঠানটির ছাত্র - ছাত্রীরা সামরিক বাহিনীতেও নিজেদের যোগ্যতার ছাপ রাখছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, আধুনিক কোচ, বৈমানিক, মনোবিদসহ অন্যান্য সম্মানজনক পেশাতেও বিচরণ করছে বিকেএসপির ক্যাডেটরা।
মিশুকের স্থপতি কে?
Correct Answer:
ক: মোস্তফা মনোয়ার
Explanation:
মিশুকের স্থপতি কে? সঠিক উত্তর মোস্তফা মনোয়ার মুস্তাফা মনোয়ার বাংলাদেশের একজন গুণী চিত্রশিল্পী। চিত্রশিল্পে তার স্বতঃস্ফুর্ত পদচারণা, বাংলাদেশে নতুন শিল্প আঙ্গিক পাপেটের বিকাশ, টেলিভিশন নাটকে অতুলনীয় কৃতিত্ব প্রদর্শন, শিল্পকলার উদার ও মহত্ শিক্ষক হিসেবে নিজেকে মেলে ধরা, দ্বিতীয় সাফ গেমসের মিশুক নির্মাণ এবং ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনের লালরঙের সূর্যের প্রতিরূপ স্থাপনাসহ শিল্পের নানা পরিকল্পনায় তিনি বরাবর তার সৃজনী ও উদ্ভাবনী প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কি?
Correct Answer:
ক: UNDP
Explanation:
জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কি? সঠিক উত্তর UNDP UNDP - United Nations development programme. ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত উন্নয়নশীল দেশের প্রাকৃতিক মানবসম্পদের উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি অর্জনে সাহায্যকারী সংস্থা।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) -এর সদর দপ্তর -----
Correct Answer:
ক: ভিয়েনা
Explanation:
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) -এর সদর দপ্তর ----- সঠিক উত্তর ভিয়েনা ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়। দুইটি আঞ্চলিক সদর দপ্তর রয়েছে - টরেন্টো ও টোকিও।
ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো ----
Correct Answer:
ক: অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা
Explanation:
ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো ---- সঠিক উত্তর অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা ১৯৮২ সালে প্রথমবারের মতো জাতীয় ঔষধ নীতি প্রণয়ন করা হয় । কারণ, এর আগে ওষুধ উৎপাদন ও ব্যবহারের বিষয়ে কোনো ধরনের নীতিমালা ছিল না। এরপর ২০০৫ সালে এই নীতি নবায়ন করা হয় এবং ২০১৬ সালে আবার এই জাতীয় ঔষধ নীতি নবায়ন করা হয়েছে। স্বল্পমূল্যে মানসম্মত ওষুধ জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া জাতীয় ঔষধ নীতির লক্ষ্য ।
জাপানের পার্লামেন্টের নাম-----
Correct Answer:
ক: ডায়েট
Explanation:
জাপানের পার্লামেন্টের নাম----- সঠিক উত্তর ডায়েট জাপানের আইন সভার নাম – ডায়েট। ইসরাইলের আইন সভার নাম – নেসেট। আফগানিস্তান - সুরা
মা ও মনি হলো-----
Correct Answer:
গ: একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম
Explanation:
মা ও মনি হলো----- সঠিক উত্তর একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম ঢাকায় সর্বশেষ ১৯৯২ সালে ক্লাবগুলোকে নিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। সেটির নাম ছিল 'মা মনি গোল্ডকাপ'।
প্রাচীন 'চন্দ্রদ্বীপ' -এর বর্তমান নাম------
Correct Answer:
গ: বরিশাল
Explanation:
প্রাচীন 'চন্দ্রদ্বীপ' -এর বর্তমান নাম------ সঠিক উত্তর বরিশাল ‘ধান - নদী - খাল এই তিনে বরিশাল' খ্যাত বরিশাল বিভাগের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। দক্ষিণ - পূর্ব বাংলায় মুসলিম আধিপত্য বিস্তার কালে রাজা দনুজমর্দন কর্তৃক ‘চন্দ্রদ্বীপ' নামে এ স্বাধীন রাজ্যটি প্রতিষ্ঠিত হয়। চতুর্দশ শতাব্দী পর্যন্ত এ অঞ্চল চন্দ্রদ্বীপ নামে প্রসিদ্ধি লাভ করে।
আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
Correct Answer:
ঘ: বেরিং
Explanation:
আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? সঠিক উত্তর বেরিং ★★★প্রণালীগুলোর নাম মনে রাখার কিছু কৌশল ঃ১.পক প্রণালী –(ভারত শ্রীলঙ্কাকাকে পোক দিলো)ভারত হতে শ্রীলঙ্কা পৃথক ।২. বেরিং প্রণালী –(আমেরিকা হতে এশিয়াতে আসা বোরিং)আমেরিকা হতে এশিয়া পৃথক ।৩.জিব্রাল্টার প্রণালী –(মরক্কো ও স্পেনে জেব্রা পাওয়া যায়)মরক্কো (আফ্রিকা) হতে স্পেন (ইউরোপ) পৃথক।৪.ফ্লোরিডা প্রণালী –(ফ্লোরিডা কিবা?)ফ্লোরিডা হতে কিউবা পৃথক ।৫.মালাক্কা প্রণালী –( সুমিত্রা মালির মেয়ে)সুমিত্রা হতে মালয়েশিয়া পৃথক ।৬.হরমুজ প্রণালী –(আমিরাতের ইরানী তরমুজ খায়)আরব আমিরাত ও ইরানের মধ্যেঅবস্থিত।৭.বাব-এল-মান্দেব-( লোহা এখন আরবে )লোহিত সাগর ও আরব সাগরে অবস্থিত।৮.ডোভার প্রণালী –(UK ও FRANCE এর মাঝে ডোবাআছে)যুক্তরাজ্য হতে ফ্রান্স পৃথক।৯.বসফরাস প্রণালী –(ইউরেশিয়া)ইউরোপ হতে এশিয়া পৃথক।১০.পানামাখাল-(উত্তর দক্ষিণ আমেরিকায় পানখাওয়া নিষেধ)উত্তর আমেরিকা হতে দক্ষিণআমেরিকা পৃথক।
আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় -----
Correct Answer:
গ: ৫ জুন
Explanation:
আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় ----- সঠিক উত্তর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস (সংক্ষেপে WED) প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত দিবস। এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স (United Nations Conference on the Human Environment) শুরু হয়েছিল। এই কনফারেন্স হয়েছিল ১৯৭২ খ্রিষ্টাব্দের ৫ থেকে ১৬ জুন অবধি। এই কনফারেন্স ঐ বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা। তখন থেকেই প্রতি বৎসর এই দিবস পালিত হয়ে আসছে। দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ খ্রিষ্টাব্দে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। ২০১৮ সালে প্লাস্টিক - দূষণ বন্ধের আহ্বানে 'বিট প্লাস্টিক পলিউশন' প্রতিপাদ্য নিয়ে সারাবিশ্বে দিবসটি পালিত হবে। উত্তর গোলার্ধে দিবসটি বসন্তে, আর দক্ষিণ গোলার্ধে দিবসটি শরতে পালিত হয়।
সাউথ কমিশনের চেয়ারম্যন ------
Correct Answer:
গ: জুলিয়াস নায়ারে
Explanation:
সাউথ কমিশনের চেয়ারম্যন ------ সঠিক উত্তর জুলিয়াস নায়ারে সাউথ কমিশন' এর বর্তমান নাম 'সাউথ সেন্টার' । এর প্রথম চেয়ারম্যান ছিলেন জুলিয়াস নায়ারে। এর বর্তমান চেয়ারম্যান থাবো এমবেকি (২০১৮ - বর্তমান), তিনি দক্ষিণ আফ্রিকার ২য় প্রেসিডেন্ট ছিলেন।
জাতিসংঘ দিবস পালিত হয় -----
Correct Answer:
ক: ২৪ অক্টোবর
Explanation:
জাতিসংঘ দিবস পালিত হয় ----- সঠিক উত্তর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস ২৪শে অক্টোবর তারিখে বিশ্বেরসকল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে উদযাপিত হয়। সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে জাতিসংঘ সনদঅনুমোদনের দিনে ১৯৪৮ সালে এ দিবস পালনের জন্য নির্দিষ্ট করা হয়েছিল।
'হারারে' -এর পুরাতন নাম-----
Correct Answer:
ক: সলসবেরি
Explanation:
'হারারে' -এর পুরাতন নাম----- সঠিক উত্তর সলসবেরি হারারে যার নাম ১৯৮২ - এর আগপর্যন্ত সালিশ্বুরি ছিল, বর্তমানে স্বাধীন জিম্বাবুয়ের রাজধানী ও অন্যতম প্রধান শহর।
ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে -----
Correct Answer:
খ: বিনা সুদে
Explanation:
ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে ----- সঠিক উত্তর বিনা সুদে ইসলামি ব্যাংকিং আল - কুরআনএর বিধিবিধান অনুসরণ করে পরিচালিত একটি নতুন ধরনের ব্যাংকিং ব্যবস্থা যাতে সুদ এবং সুদের বিনিময়ে ধার ও ঋণের লেনদেন নিষিদ্ধ।
এডেন কোন দেশের সমুদ্রবন্দর?
Correct Answer:
ক: ইয়েমেন
Explanation:
এডেন কোন দেশের সমুদ্রবন্দর? সঠিক উত্তর ইয়েমেন অ্যাডেন ইয়েমেনের বন্দরনগরী ও অস্থায়ী রাজধানী। অ্যাডেন আধুনিক বন্দরটি গঠিত একটি বিশাল, প্রাকৃতিক আশ্রয়ের পূর্ব দিকে। এই শহরটি বড়, এখনো এটিতে কোন প্রাকৃতিক সম্পদ নেই। তবে, অ্যাডেনের অ্যাডেন ট্যাংক নামে জলাধার রয়েছে।
ওডারনীস নদী ------
Correct Answer:
ক: পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
Explanation:
ওডারনীস নদী ------ সঠিক উত্তর পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক ওডারনীস নদী উত্তর মধ্য ইউরোপের একটি নদী এবং একটি গুরুত্বপূর্ণ পরিবহন পথ। এটি চেক প্রজাতন্ত্রের ওলোমুকের কাছে উৎপত্তি লাভ করে উত্তর - পূর্বে প্রবাহিত হয়ে পোল্যান্ডে প্রবেশ করেছে এবং দেশটির দ্বিতীয় দীর্ঘতম নদী হিসেবে রাসিবর্জ, ওপোলে, রোকলভ এবং কোস্ত্রজিনের পাশ দিয়ে প্রবাহিত হয়ে সজেসিনের কাছে বাল্টিক সাগরে পতিত হয়েছে।
পবিত্রভূমি কোনটিকে বলা হয়?
Correct Answer:
খ: জেরুজালেম
Explanation:
পবিত্রভূমি কোনটিকে বলা হয়? সঠিক উত্তর জেরুজালেম জেরুজালেম বিশ্বের প্রধান তিনটি ধর্মের পবিত্র স্থান। ফলে শহরটির ধর্মীয় গুরুত্বও তাৎপর্যপূর্ণ। ১৯৬৭ সালে জেরুজালেম অবৈধভাবে দখল করে ইসরায়েল।
নামিবিয়ার রাজধানী ------
Correct Answer:
খ: উইন্ডহুক
Explanation:
নামিবিয়ার রাজধানী ------ সঠিক উত্তর উইন্ডহুক আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ নামিবিয়া। এর পশ্চিম সীমান্ত বরাবর আটলান্টিক মহাসাগর। উত্তর সীমান্তে রয়েছে জাম্বিয়া ও অ্যাঙ্গোলা, পূর্বে বোটসোয়ানা, দক্ষিণ ও পূর্বে দক্ষিণ আফ্রিকা। রাজধানী ও সবচেয়ে বড় শহর : উইনঢোয়েক
আফটা (AFTA) বলতে কি বোঝায় ------
Correct Answer:
ক: একটি বাণিজ্যিক গোষ্ঠী
Explanation:
আফটা (AFTA) বলতে কি বোঝায় ------ সঠিক উত্তর একটি বাণিজ্যিক গোষ্ঠী এশিয়া - প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তি (আফটা) The ASEAN Free Trade Area (AFTA) is a trade bloc agreement by the Association of Southeast Asian Nations supporting local trade and manufacturing
মালদ্বীপের মুদ্রার নাম কি?
Correct Answer:
ঘ: রুপাইয়া
Explanation:
মালদ্বীপের মুদ্রার নাম কি? সঠিক উত্তর রুপাইয়া শ্রীলংকা – রুপী, সিঙ্গাপুর – ডলার, যুক্তরাজ্য – পাউন্ড, মালদ্বীপ - রুফিয়াহ
আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা -----
Correct Answer:
খ: Paul Harris
Explanation:
আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা ----- সঠিক উত্তর Paul Harris পল পার্সি হ্যারিস ছিলেন শিকাগো, ইলিনয় এর একজন এটর্নি। ১৯০৫ সালে তিনি মানবতাবাদী সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল ক্লাবটি প্রতিষ্ঠা করেছিলেন।
১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়?
Correct Answer:
ক: বার্সিলোনা
Explanation:
১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়? সঠিক উত্তর বার্সিলোনা সর্বশেষ ৩২তম অলিম্পিক ২০২০ সালে অনুষ্ঠিত হয় টোকিও, জাপান এ।৩৩তম অলিম্পিক ২০২৪ সালে অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিস এ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ----
Correct Answer:
খ: ১৬ ডিসেম্বর ১৯৭২
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ---- সঠিক উত্তর ১৬ ডিসেম্বর ১৯৭২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি একটি লিখিত দলিল। ১৯৭২ খ্রিষ্টাব্দের ৪ঠা নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয় এবং একই বছরের ১৬ই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়। মূল সংবিধান ইংরেজি ভাষায় রচিত হয় এবং একে বাংলায় অনুবাদ করা হয়[তথ্যসূত্র প্রয়োজন]। তাই এটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বিদ্যমান। তবে ইংরেজি ও বাংলার মধ্যে অর্থগত বিরোধ দৃশ্যমান হলে বাংলা রূপ অনুসরণীয় হবে।[২]
বাংলাদেশের ডাক জাদুঘরটি অবস্থিত-
Correct Answer:
ক: ঢাকায়
Explanation:
বাংলাদেশের ডাক জাদুঘরটি অবস্থিত- সঠিক উত্তর ঢাকায় প্রশ্ন: বাংলাদেশে ডাক জাদুঘর টি অবস্থিত - - - - উত্তর: ঢাকায ব্যাখ্যা: বাংলাদেশের ডাক জাদুঘরটি ঢাকায় অবস্থিত । 1966 সালের 9 সেপ্টেম্বর দেশের প্রথম প্রশ্ন মিউজিয়াম হিসাবে ঢাকার জিপিওতে চালু হয় এবং পরে তা 1980 সালের 30 জানুয়ারি পূর্ণাঙ্গ পোস্টাল মিউজিয়াম হিসেবে আত্মপ্রকাশ করে । অন্যদিকে, দেশের চারটি জিপিওর মধ্যে অবস্থিত তিনটি চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে অবস্থিত । তাছাড়া দেশের একমাত্র পোস্টাল একাডেমী টি রাজশাহীতে অবস্থিত।
বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: সোনারগাঁওয়ে
Explanation:
বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সঠিক উত্তর সোনারগাঁওয়ে শিল্পাচার্য জয়নুল আবেদীন লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। এটি রাজধানী ঢাকা থেকে ২৪ কিলোমিটার দূরে অবস্থিত নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত।
নিচের কোন দেশের কোনো লিখিত সংবিধান নেই?
Correct Answer:
ক: ব্রিটেন
Explanation:
নিচের কোন দেশের কোনো লিখিত সংবিধান নেই? সঠিক উত্তর ব্রিটেন গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্যের কোন লিখিত সংবিধান নেই। এদেশে অধিকাংশ আইন প্রথার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দেশটিকে আধুনিক গনতন্ত্রের সূতিকাগার বলা হয়। নিউজিল্যান্ড ও স্পেনে লিখিত সংবিধান রয়েছে।
বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায়?
Correct Answer:
ক: মহাস্থানগড়ে
Explanation:
বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায়? সঠিক উত্তর মহাস্থানগড়ে শাহ সুলতান বলখী ১৪ শ শতকে বল্লখ/বলখ (আফগানিস্তান) থেকে বাংলায় আসেন। বলখ থেকে আসায় তাঁর নামের শেষে বলখী যুক্ত হয়েছে। কথিত আছে তিনি মাছের পিঠে বা মাছের মতো তৈরি নৌকায় এসেছিলেন । এজন্য তাঁকে মাহিসাওয়ারও বলা হয়। তাঁর ইসলামিক দাওয়াতে দলে দলে লোক ইসলাম গ্রহণ করলে পুণ্ড্রবর্ধনের শেষ রাজা পরশুরাম তাঁর বিরোধিতা করে। ফলে যুদ্ধের সূচনা হয় এবং রাজা পরশুরাম পরাজিত হন ও মৃত্যুবরণ করেন৷ শাহ সুলতান বলখীর মাজার মহাস্থানগড় তথা পুন্ডবর্ধনে।
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-----
Correct Answer:
গ: আকবর
Explanation:
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন----- সঠিক উত্তর আকবর সম্রাট আকবরের আদেশ মতে রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতেহউল্লাহ সিরাজি সৌর সন এবং আরবি হিজরী সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন। ১৫৮৪ খ্রিষ্টাব্দের ১০ই মার্চ বা ১১ই মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় (৫ই নভেম্বর, ১৫৫৬) থেকে। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে "বঙ্গাব্দ" বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়।
কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে?
Correct Answer:
খ: ব্রিটেন
Explanation:
কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে? সঠিক উত্তর ব্রিটেন প্রশ্ন : কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে? উত্তর: ব্রিটেন ব্যাখ্যা: 2016 সালের 23 জুন অনুষ্ঠিত এক ঐতিহাসিক গণভোটের মধ্য দিয়ে EU'এর সাথে বন্ধন ছেরার রায় প্রদান করে যুক্তরাজ্যের জনগণ। এতে 28 জাতির রাজনৈতিক ও অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়নের (EU') সাথে চার দশকের সম্পর্ক ছিন্ন হয় যুক্তরাজ্যের। লক্ষনীয়, EU' গঠনের পর যুক্তরাজ্যেোই EU' এর প্রথম দেশ , যারা এ জোট ছেড়ে বেরিয়ে যায়।
বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে-----
Correct Answer:
ক: বিজয়পুরে
Explanation:
বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে----- সঠিক উত্তর বিজয়পুরে দিনাজপুরে পাওয়া যায় প্রথম লোহার খনি৷
বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল----
Correct Answer:
ঘ: পর্তুগিজরা
Explanation:
বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল---- সঠিক উত্তর পর্তুগিজরা প্রথম পর্তুগিজ বণিক যোয়াও কোয়েলহো ১৫১৬ খ্রিস্টাব্দের দিকে গঙ্গায় এসে পৌঁছেন। ১৪৯৮ সালে ভাস্কো দা গামা প্রথম ভারত বর্ষে আসার জলপথ আবিষ্কার করেন। শেষে আসে ফরাশী রা।
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য
Correct Answer:
ক: ১৩৬
Explanation:
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য সঠিক উত্তর ১৩৬ বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য। ১৯৭২ এবং ১৯৭৩ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হতে ব্যর্থ হয়েছিল কারণ চীন পাকিস্তানের পক্ষে ভেটো ব্যবহার করে বাংলাদেশে পূর্ণ সদস্যপদ প্রাপ্তি রোধ করেছিল। ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম পূর্ণ সদস্যপদ লাভ করে। বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় একটি ভাষণ দিয়েছিলেন। ১৯৭৫ সালে, বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সহ - সভাপতি নির্বাচিত হয়েছিল। ১৯৭৬থেকে ১৯৭৮ সাল পর্যন্ত এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইসোসোক) নির্বাচিত সদস্য হিসাবে দায়িত্ব পালন করে। ১৯৭৯ সালে, বাংলাদেশ জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলে নির্বাচিত হয়েছিল।
OIC এর প্রথম মহাসচিবের নাম কি?
Correct Answer:
খ: টেংকু আব্দুল রহমান
Explanation:
OIC এর প্রথম মহাসচিবের নাম কি? সঠিক উত্তর টেংকু আব্দুল রহমান টেংকু আবদুল রহমান ওআইসির প্রথম মহাসচিব। তিনি মালয়েশিয়ার প্রথম রাজা ও প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। ওআইসির দশম মহাসচিব সৌদি আরবের আইয়াদ বিন মাদানী। ড. মাহাথির মোহাম্মদ আধুনিক মালয়েশিয়ার স্থপতি।