general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
বিশ্ব এইডস দিবস কবে?
Correct Answer:
গ: ১ ডিসেম্বর
Explanation:
বিশ্ব এইডস দিবস কবে? সঠিক উত্তর ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস ১ ডিসেম্বর। বিশ্ব এইডস দিবস হল একটি আন্তর্জাতিক দিবস। ১৯৮৮ সাল থেকে প্রতি বছর ১লা ডিসেম্বর দিনটিকে বেছে নেওয়া হয়েছে। এইচআইভি সংক্রমণের জন্য এইডস মহামারী ছড়িয়ে পড়া বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে এবং যারা এই রোগে মারা গেছে তাদের প্রতি শোক পালন করতে এই দিনট বেছে নেওয়া হয়েছে। সরকারী ও স্বাস্থ্য আধিকারিকগণ, বেসরকারী সংস্থাগুলি এবং বিশ্বে বিভিন্ন ব্যক্তি, এইডস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ নিয়ে সকলকে সচেতন করতে এই দিনটি পালন করে।
'আবু সায়াফ ' কি?
Correct Answer:
ক: গেরিলা সংগঠন
Explanation:
'আবু সায়াফ ' কি? সঠিক উত্তর গেরিলা সংগঠন স্বাধীনতাকামী আবু সায়াফ গেরিলা গোষ্ঠী ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত মিন্দানাও প্রদেশের বাসিন্দা ।তারা দীর্ঘদিন ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মিন্দানাও প্রদেশে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠায় লড়াইয়ে রত। তাদের নেতার নাম নূর মিসেৌরি । ফিলিপাইন সরকার অবৈধ আক্রমণ চালিয়ে ও অন্যায়ভাবে অসংখ্য স্বাধীনতাকামী আবু সায়াফ কর্মীকে নির্বিচারে হত্যা করে।
পাহাড়পুরের 'বৌদ্ধ বিহারের 'নির্মাতা কে?
Correct Answer:
গ: ধর্মপাল
Explanation:
পাহাড়পুরের 'বৌদ্ধ বিহারের 'নির্মাতা কে? সঠিক উত্তর ধর্মপাল নওগাঁ জেলায় অবস্থিত বৌদ্ধ বিহারের নাম সোমপুর বিহার। এর নির্মাতা ধর্মপাল ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট। তিনি বাংলা থেকে পাঞ্জাবের জলন্ধর পর্যন্ত সমগ্র উত্তর ভারতে রাজ্য বিস্তার করেন। এটি মধ্যযুগীয় সবচেয়ে বড় বিহার । অন্যদিকে রামপাল ছিলেন বিখ্যাত বাঙালি বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্করের সমসাময়িক পাল রাজা আর চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা।
জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত রিপোর্ট ১৯৯৪ অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান কত?
Correct Answer:
খ: নবম
Explanation:
জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত রিপোর্ট ১৯৯৪ অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান কত? সঠিক উত্তর নবম UNFPA - এর জনসংখ্যা বিষয়ক রিপোর্ট ১৯৯৪ অনুযায়ী বাংলাদেশ বিশ্বের নবম জনসংখ্যার দেশ ছিল। UNFPA - এ জনসংখ্যা রিপোর্ট ২০১৬ - এ বাংলাদেশের অবস্থান দাঁড়ায় অষ্টমে।
কে বাংলার সাল গণনা শুরু করেন?
Correct Answer:
ঘ: আকবর
Explanation:
কে বাংলার সাল গণনা শুরু করেন? সঠিক উত্তর আকবর কৃষিকাজের সুবিধার্থে মোগল সম্রাট আকবর ১৫৮ খ্রিষ্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং ১৫৫৬ সালের ৫ নভেম্বর তার সিংহাসনে আরোহণের সময় থেকে কার্যকর হয়। হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়।
গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?
Correct Answer:
গ: চাঁপাইনবাবগঞ্জ
Explanation:
গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? সঠিক উত্তর চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায় এ সঙ্গীতে প্রচলন রয়েছে । সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা ও সম্পর্কে নানা করণীয় দিক অত্যন্ত সুন্দরভাবে সঙ্গীতে মধ্যে উপস্থাপনই সারাদেশে গম্ভীরার সুপরিচিতির কারণ এ সঙ্গীতের মূল চরিত্র হলো নানা ও নাতির কথোপকথন এ কথোপকথনের মাঝে একটি বিশেষ সুরে গান 'গম্ভীরা' কে আলাদা মাত্রা দান করেছে।
রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কত?
Correct Answer:
গ: ৪১২ কি.মি.
Explanation:
রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কত? সঠিক উত্তর ৪১২ কি.মি. রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব ৪১২ কিমি। পক্ষান্তরে ঢাকা থেকে চট্রগ্রামের দূরত্ব ৩২১ কিমি, রাজশাহীর দূরত্ব ২৬৬ কিমি, সিলেটের দূরত্ব ২৯৭ কিমি।
বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে?
Correct Answer:
ক: ৮ টি
Explanation:
বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে? সঠিক উত্তর ৮ টি বাংলাদেশে উপজাতীয় (ক্ষুদ্র নৃ - গোষ্ঠী) সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে ৮টি। এগুলো হচ্ছে : ক্ষুদ্র নৃ - গোষ্ঠীর কালচারাল একাডেমী (বিরিশিরি,নেত্রকোনা), ক্ষুদ্র নৃ - গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট (রাঙামাটি), ক্ষুদ্র নৃ - গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট (বান্দরবান), কক্সবাজার সাংস্কৃতির কেন্দ্র (কক্সবাজার), ক্ষুদ্র নৃ - গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট (খাগড়াছড়ি, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ - গোষ্ঠীর কালচারাল একামেডী (রাজশাহী),মণিপুরী ললিতকলা একাডেমী (মৌলভীবাজার), রাখাইন সাংস্কৃতিক ইনস্টিটিউট (রামু, কক্সবাজার)।
নিম্নলিখিত কোন দেশ থেকে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায়?
Correct Answer:
খ: জাপান
Explanation:
নিম্নলিখিত কোন দেশ থেকে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায়? সঠিক উত্তর জাপান অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুসারে বাংলাদেশ ২০১৫ - ১৬ অর্থবছরে (জানুয়ারি ২০১৬ পর্যন্ত) সবচেয়ে বেশি সাহায্য পায় জাপান থেকে (২২৭.৫০ মিলিয়ন মার্কিন ডলার) । এর পরে রয়েছে রাশিয়া (১৯৪.৫৩ মিলিয়ন মার্কিন ডলার), জার্মানি (৪১.৬৬ মিলিয়ন মার্কিন ডলার) । তবে সংস্থা হিসেবে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য দেয় আইডিএ (৫৫৮.৩৮ মিলিয়ন মার্কিন ডলার) ।
তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?
Correct Answer:
ঘ: ডাউকি
Explanation:
তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? সঠিক উত্তর ডাউকি সিলেটের গোয়াইঘাটের তামাবিল সীমান্তের স্থলবন্দরটি ভারতের মেঘালয় প্রদেশের ডাউকি অঞ্চল ঘেঁষে অবস্থিত। বেনাপোল স্থলবন্দরটি ভারতের পশ্চিমবঙ্গের পেট্রোপোল সীমান্তের সাথে লাগানো।
ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
ক: ১৯২১
Explanation:
ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯২১ ১৯২০ সালে ভারতীয় বিধান পরিষদে গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুসারে ১৯২১ সালের ১ জুলাই ৩টি অনুষদ, ১২ টি বিভাগ, ৬০ জন শিক্ষক, ৮৪৭ জন ছাত্রছাত্রী ও ৩ টি আবাসিক হল( সলিমুল্লাহ, জগন্নাথ, শহীদুল্লাহ হল, নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় । ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর লর্ড ডানডাস (জেসিআই) এবং প্রথম ভাইস চ্যান্সেলর পি জে (ফিলিপ জোসেপ) হার্টজ।
প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন?
Correct Answer:
ঘ: ২০১০
Explanation:
প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন? সঠিক উত্তর ২০১০ প্রথম বাংলাদেশী হিসেবে মুসা ইব্রাহীম ২৩ মে ২০১০ মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন। তিনি লালমনিরহাটের অধিবাসী। তার এভারেস্ট বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ৬৭ তম এভারেস্টজয়ী দেশ হিসেবে আত্নপ্রকাশ করে। ১৯ মে ২০১২ প্রথম বাংলাদেশী নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার।
BTRC -এর ইংরেজি পূর্ণরূপ কোনটি?
Correct Answer:
খ: Bangladesh Telecommunication Regulatory Commission
Explanation:
BTRC -এর ইংরেজি পূর্ণরূপ কোনটি? সঠিক উত্তর Bangladesh Telecommunication Regulatory Commission BTRC - এর ইংরেজি পূর্ণরুপ Bangladesh Telecommunication Regulatory Commission । বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ( BTRC) প্রতিষ্ঠিত হয় ১৬ এপ্রিল ২০০১ সালে। তবে এর কার্যক্রম শুরু হয় ২০০২ সালের ৩১ জানুয়ারি।
বাংলাদেশে White gold কোনটি?
Correct Answer:
ঘ: চিংড়ি
Explanation:
বাংলাদেশে White gold কোনটি? সঠিক উত্তর চিংড়ি বাংলাদেশ অপ্রচলিত পণ্যের মধ্যে চিংড়ি মাছ রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। এ জন্য বাংলাদেশের চিংড়ি সম্পদকে' White gold' বলা হয়।
বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়?
Correct Answer:
ক: ১৩৭
Explanation:
বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়? সঠিক উত্তর ১৩৭ বাংলাদেশের সংবিধানের ১৩৭ - ১৪১ নং অনুচ্ছেদ সরকারী কর্ম কমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। সংবিধানের ১৩৭ নং ধারায় বলা হয়েছে, 'আইনের বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারী কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাইবে এবং একজন সভাপতিকেও সময় থেকে কার্যকর হয়। হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়।
বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে?
Correct Answer:
ক: ১৯৮৮
Explanation:
বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে? সঠিক উত্তর ১৯৮৮ জাতিসংঘ তথ্য কেন্দ্র প্রকাশিত' বাংলাদেশ ও জাতিসংঘ : সহযোগিতার তিন দশক' সাময়িকী এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রকাশিত ক্রোড়পত্র অনুসারে বাংলাদেশ ১৯৮৮ সালে UNIIMOG ও UNTAG - এ যোগদানের মধ্য দিয়ে শান্তিরক্ষা বাহিনীতে কাজ শুরু করে। ]
' আলোকিত মানুষ চাই' --এটি কোন প্রতিষ্ঠানের শ্লোগান?
Correct Answer:
খ: বিশ্বসাহিত্য কেন্দ্র
Explanation:
' আলোকিত মানুষ চাই' --এটি কোন প্রতিষ্ঠানের শ্লোগান? সঠিক উত্তর বিশ্বসাহিত্য কেন্দ্র 'আলোকিত মানুষ চাই' - এটি বিশ্বসাহিত্য কেন্দ্রের স্লোগান । এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?
Correct Answer:
গ: সৈয়দপুর
Explanation:
বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়? সঠিক উত্তর সৈয়দপুর ১৮৭০ সালে নীলফামারী জেলার সৈয়দপুরে ১১০ একর জমির উপর প্রতিষ্ঠিত হয় দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা - সৈয়দপুর রেলওয়ে কারখানা।
কবে ফরাসী বিপ্লব সংঘটিত হয়?
Correct Answer:
ক: ১৭৮৯
Explanation:
কবে ফরাসী বিপ্লব সংঘটিত হয়? সঠিক উত্তর ১৭৮৯ ১৭৭৮ থেকে ১৭৮৯ সাল পর্যন্ত ফ্রান্সের নানা উত্তাল ঘটনাধারা 'ফরাসি বিপ্লব' নামে ইতিহাস প্রসিদ্ধ হয়ে আসে। ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ ও দখলের মাধ্যমে জনগণের বিপ্লবী অভ্যুত্থান জয় যুক্ত হয় এবং আজ ও এই তারিখটি বিশ্বব্যাপী ফরাসি বিপ্লবের দিন হিসেবে পালিত হয়।
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত কোনটি?
Correct Answer:
খ: ১০ঃ ৬
Explanation:
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত কোনটি? সঠিক উত্তর ১০ঃ ৬ বাংলাদেশের জাতীয় পতাকার রুপকার প্রখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান। জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০ঃ৬ বা ৫ঃ৩ । উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্রসভায় ২ মার্চ ১৯৭১।
হারারে'র পূর্ব নাম কি?
Correct Answer:
ক: সলসব্যারী
Explanation:
হারারে'র পূর্ব নাম কি? সঠিক উত্তর সলসব্যারী জিম্বাবুয়ের রাজধানী হারারের পূর্বনাম সলসব্যারী। পক্ষান্তরে রোডেসিয়া হলো জিম্বাবুয়ের, জায়ার হলো ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর পূর্ব নাম ।
' সোনালিকা' ও ' আকবর' বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম?
Correct Answer:
ঘ: উন্নত জাতের গমের নাম
Explanation:
' সোনালিকা' ও ' আকবর' বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম? সঠিক উত্তর উন্নত জাতের গমের নাম বাংলাদেশের কৃষি ক্ষেত্রে, সোনালিকা ,ও 'আকবর' দুটি উন্নতজাতের গমের নাম। এরুপ আরো কতিপয় উন্নত জাতের গমের মধ্যে অগ্রণী, আনন্দ, কাঞ্চন, দোয়েল, বরকত , বলাকা, জোপাটিকা, ইনিয়া - ৬৬ প্রভৃতি প্রধান। পক্ষান্তরে, বাংলাদেশ উৎপাদিত উন্নত জাতের কতিপয় ধানের মধ্যে বিনা - ৮ বিনা - ৯ বিআর - ৩৩ ব্রি ধান ৪৭ ,বিআর ১১, ব্রি ধান ৪৬ ,বিআর - ১ (চন্দনা), বিআর - ২ (মালা) প্রভৃতি প্রধান।
বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ-ভারত সীমান্তের মধ্যে নয়?
Correct Answer:
ঘ: কক্সবাজার
Explanation:
বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ-ভারত সীমান্তের মধ্যে নয়? সঠিক উত্তর কক্সবাজার বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মোট ৩২ টি। এর মধ্যে ভারতের সাথে ৩০ টি এবং মিয়ানমারের সাথে ৩ টি জেলার সীমান্ত রয়েছে। একমাত্র রাঙামাটি জেলাটির ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথেই সীমান্ত হয়েছে। ভারতের সাথে সীমান্তবর্তী জেলাগুলো হলাে: ময়মনসিংহ বিভাগের ৪টি - জামালপুরে , শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা, সিলেট বিভাগের ৪টি - সিলেট, সুনামগজঞ্জ, মৌলবীবাজার ও হবিগজ্ঞ , চট্রগ্রাম বিভাগের ৬ টি - চট্রগ্রাম বিভাগের ৬টি - চট্রগ্রাম ,রাঙ্গামাটি ,খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, ও ব্রাহ্মণবাড়িয়া, রংপুর বিভাগের ৬টি, - মেহেরপুর ,কুষ্টিয়া, চুয়াডাঙ্গা , ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরা এবং মিয়ানমারের সাথে রাঙামাটি ,বান্দরবান, খাগড়াছড়ি এ তিনটি জেলার সীমান্ত রয়েছে। সুতরাং কক্সবাজার সাথে অন্য দেশের কোনো স্থল সীমানা নেই।
পূর্বে কোন দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল?
Correct Answer:
গ: থাইল্যান্ড
Explanation:
পূর্বে কোন দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল? সঠিক উত্তর থাইল্যান্ড থাইল্যান্ডের পূর্বনাম শ্যামদেশে। পক্ষান্তরে ইন্দোনেশিয়ার পূর্বনাম ডাচ ইস্ট ইন্ডিয়া, মালেয়েশিয়ার পূর্বনাম মালয় এবং মিয়ানমারের পূর্বনাম বার্মা।
আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন?
Correct Answer:
খ: জহির শাহ
Explanation:
আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন? সঠিক উত্তর জহির শাহ আফগানিস্তানের শেষ বাদশাহ মোহাম্মদ জহির শাহ ১৯৩৩ সালের ৮ নভেম্বর থেকে ১৯৭৩ সালের জুলাই পর্যন্ত ক্ষমতায় ছিলেন। জহির শাহের পর দেশটির প্রথম প্রেসিডেন্ট হন দাউদ খাঁ।
কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন?
Correct Answer:
গ: যুক্তরাজ্য
Explanation:
কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর যুক্তরাজ্য সমাজতন্ত্রের প্রবর্তক কার্ল মার্কস ১৮৮৩ সালে যুক্তরাজ্যে মৃত্যুবরণ করে। তিনি ১৮১৮ সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন। 'ডাস ক্যাপিটাল' তার রচিত কালজয়ী গ্রন্থ।
কোন জেলায় চা-বাগান বেশি?
Correct Answer:
গ: মৌলভীবাজার
Explanation:
কোন জেলায় চা-বাগান বেশি? সঠিক উত্তর মৌলভীবাজার বাংলাদেশের মৌলভীবাজার জেলায় সর্বাধিক বাগান রয়েছে। বাংলাদেশ চা বোর্ড - এর তথ্যানুসারে মৌলভীবাজার ৯০ টি চা বাগান রয়েছে। দ্বিতীয় সর্বাধিক চা বাগান রয়েছে হবিগঞ্জে, ২৩ টি। সিলেটে রয়েছে ২০ টি এবং বান্দরবানে কোনো চা বাগান নেই।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে?
Correct Answer:
ঘ: আলজেরিয়া
Explanation:
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে? সঠিক উত্তর আলজেরিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া । ১৯৮৮ সালের ১৫ নভেম্বর Palestine Liberation Organization আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের এক অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা দেয়।
পূর্ব তিমুরের রাজধানী কোথায়?
Correct Answer:
গ: দিলি
Explanation:
পূর্ব তিমুরের রাজধানী কোথায়? সঠিক উত্তর দিলি ২০ মে ২০০২ ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভকারী পূর্ব তিমুরের রাজধানী হচ্ছে 'দিলি' । পক্ষান্তরে ,'লাসা' চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের রাজধানী ।, 'পোর্টো - নোভা' হচ্ছে বেনিনের রাজধানী এবং 'তিয়েন আনমেন' চীনের রাজধানী বেইজিং - এ অবস্থিত একটি ঐতিহাসিক স্কয়ার।
'লাইন অব কন্ট্রোল' কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে?
Correct Answer:
খ: ভারত ও পাকিস্তান
Explanation:
'লাইন অব কন্ট্রোল' কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে? সঠিক উত্তর ভারত ও পাকিস্তান এটি কাশ্মীরের পাকিস্তান ও ভারতের সীমান্ত বরাবর কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা। কারগিল ও দ্রাস নিয়ন্ত্রণ রেখার দুটি শহর।উল্লেখ্য, 'লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল' বলতে ভারত ও চীনের সীমান্তবর্তী রেখাকে বোঝায়।
মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
Correct Answer:
গ: কোস্টারিকা
Explanation:
মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই? সঠিক উত্তর কোস্টারিকা মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় কোনো সেনাবাহিনী নেই। এছাড়া অন্যান্য যেসব দেশে সেনাবাহিনী নেই সেগুলো হলো : মালদ্বীপ ,এন্ডোরা,ডোমিনিকা, গ্রানাডা, হাইতি, কিরিবাতি , লিচটেনস্টাইন, মার্শাল দ্বীপপুঞ্জ ,মরিশাস, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রানাডাইন্স, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টুভ্যালু, ভ্যাটিকান সিটি।
রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: জেনেভা
Explanation:
রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর জেনেভা বিশ্বের দুস্থ মানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিকসংস্থা রেডক্রস (Red Cross) ৯ ফেব্রুয়ারি ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত সদর দপ্তর জেনেভায় অবস্থিত এমন সংস্থাগুলো হলো : WTO, NUCTAD, WIPO, WMO, ITU, ILO, WHO, IPU, IAS, sONHCR, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল প্রভৃতি।
নোবেল পুরস্কার বিজয়ী 'তাওয়াক্কুল কারমান' কোন দেশের নাগরিক?
Correct Answer:
ঘ: ইয়েমেন
Explanation:
নোবেল পুরস্কার বিজয়ী 'তাওয়াক্কুল কারমান' কোন দেশের নাগরিক? সঠিক উত্তর ইয়েমেন ইয়েমেন বিপ্লবের জননী তাওয়াক্কুল কারমান নারীদের নিরাপত্তায় অহিংস আন্দোলন এবং শান্তি প্রতিষ্ঠায় নারীদের পূর্ণ অংশগ্রহণের অধিকার আদায়ের আন্দোলনে বিশেষ ভূমিকার যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তার গঠিত সংগঠন 'উইমেন জার্নালিস্ট উইদআউট চেইন।'
আমেরিকার চালকবিহীন গোয়েন্দা বিমান ' স্টিলথ ড্রোন'টি কি?
Correct Answer:
ক: বোমারু বিমান চালিত
Explanation:
আমেরিকার চালকবিহীন গোয়েন্দা বিমান ' স্টিলথ ড্রোন'টি কি? সঠিক উত্তর বোমারু বিমান চালিত আমেরিকার চালকবিহীন গোয়েন্দা বিমান ' স্টিলথ ড্রোন'টি বোমারু বিমান চালিত। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি পাইলট চালিত বিমানের সঙ্গে পাল্লা দেবে একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় বিমান। ২০২১ সালে এই মহড়া হবে বলে ঠিক করা হয়েছে। এই প্রকল্প সফল হলে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে কোন পাইলট ছাড়াই যুদ্ধ বিমান মোতায়েন করা যাবে। পেন্টাগনের জয়েন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টারের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জ্যাক শ্যানাহান এই মহড়াকে এক ‘সাহসী চিন্তা - ভাবনা’ বলে বর্ণনা করেছেন।
চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত কিলোমিটার?
Correct Answer:
ঘ: ৮৮৫১.৮
Explanation:
চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত কিলোমিটার? সঠিক উত্তর ৮৮৫১.৮ চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য ৮৮৫১.৮ কিলোমিটার। চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য। এই প্রাচীর প্রায় ৫ থেকে ৮ মিটার উচু এবং ৬২৬০ কিলোমিটার লম্বা। এটি শুরু হয়েছে সাংহাই পাস এবং শেষ হয়েছে লোপনুর নামক স্থানে। এর মূল অংশের নির্মাণ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব ২০৮ সালের দিকে। নির্মাণ কাজ শুরু করেছিলেন চৈনিক বা চাইনিজরা কিং সাম্রাজ্যের সময়। চীনের প্রথম সম্রাট কিং সি হুয়াং (Qin Shi Huang) এটি প্রথম ব্যবহার করেছিলেন এবং শত্রুর হাত থেকে নিজের সম্রাজ্যকে রক্ষার জন্য দীর্ঘ করে নির্মাণ করেছিলেন।
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?
Correct Answer:
ঘ: পানামা খাল
Explanation:
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি? সঠিক উত্তর পানামা খাল বনভূমি কেটে তৈরিকৃত ৮০ কিমি দীর্ঘ ও ৯১ মিটার প্রস্থ পানামা খালটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। অন্যদিকে , সুয়েজ খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে। আর মিসিসিপি (উত্তর আমেরিকা) ও ভলগা (রাশিয়া ) দুটি নদীর নাম।
'গ্রীনল্যান্ড'-- এর মালিকানা কোন দেশের?
Correct Answer:
গ: ডেনমার্ক
Explanation:
'গ্রীনল্যান্ড'-- এর মালিকানা কোন দেশের? সঠিক উত্তর ডেনমার্ক আর্কটিক - আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের মালিকানা ডেনমার্কের । এর আয়তন ২১,৭৫,৬০০ বর্গকিমি। এছাড়াও ডেনমার্কের ফারো দ্বীপপুঞ্জ নামে আরেকটি নিয়ন্ত্রণাধীন অঞ্চল রয়েছে।
ফ্রান্সের আইন সভার নাম কি?
Correct Answer:
গ: পার্লামেন্ট
Explanation:
ফ্রান্সের আইন সভার নাম কি? সঠিক উত্তর পার্লামেন্ট ফ্রান্সের আইন সভার নাম পার্লামেন্ট। ফ্রান্স যার সরকারী নাম ফরাসি প্রজাতন্ত্র, ইউরোপের একটি রাষ্ট্র। এটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতিগুলির একটি। ফ্রান্স আন্তর্জাতিক ক্ষেত্রেও ব্যাপক প্রভাব বিস্তার করেছে; বিশ্বের প্রায় সর্বত্র এর প্রাক্তন উপনিবেশগুলি ছড়িয়ে আছে। আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর, আল্পস পর্বতমালা ও পিরিনীয় পর্বতমালা - বেষ্টিত ফ্রান্স বহুদিন ধরে উত্তর ও দক্ষিণ ইউরোপের মাঝে ভৌগোলিক, অর্থনৈতিক ও ভাষিক সংযোগসূত্র হিসেবে ভূমিকা পালন করে আসছে। আয়তনের দিক থেকে ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র; রাশিয়া ও ইউক্রেনের পরেই এর স্থান। আর জনসংখ্যার দিক থেকে এটি ইউরোপের চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। মূল ভূখণ্ডের বাইরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ফ্রান্সের দশটি উপনিবেশ আছে, যেগুলি বেশির ভাগই প্রাক্তন ফরাসি সাম্রাজ্য থেকে পাওয়া।
'জুলিয়াস সীজার' কেন বিখ্যাত?
Correct Answer:
ক: রোমান সম্রাট হিসেবে
Explanation:
'জুলিয়াস সীজার' কেন বিখ্যাত? সঠিক উত্তর রোমান সম্রাট হিসেবে রোমান সম্রাট ও রোমান প্রজান্ত্রের একনায়ক হিসেবে খ্যাত জুলিয়াস সীজার খ্রিষ্টপূর্ব ১০০ অব্দে রোমের Subura নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি খ্রিস্টপূর্ব ৪৪ অব্দে মারা যান।
জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটি?
Correct Answer:
ঘ: ইন্দোনেশিয়া
Explanation:
জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটি? সঠিক উত্তর ইন্দোনেশিয়া জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া ।
' তাস' কোন দেশের সংবাদ সংস্থা?
Correct Answer:
ক: রাশিয়া
Explanation:
' তাস' কোন দেশের সংবাদ সংস্থা? সঠিক উত্তর রাশিয়া ইতার - তাস ১ সেপ্টেম্বর ১৯০৪ সালে প্রতিষ্ঠিত রাশিয়ার একটি বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থা। এর পূর্ণরুপ হচ্ছে Information Telegraph Agency of Russia রাশিয়ার অন্য দুটি বিখ্যাত সংবাদ সংস্থা। অন্যদিকে, চীনের বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থার মধ্যে 'জিনহুয়া নিউজ এজন্সি' এবং পাকিস্তানের 'সানা' ও 'এপিপি' অন্যতম।
' বর্ণালী' এবং 'শুভ্র' কী?
Correct Answer:
ক: উন্নত জাতের ভুট্টা
Explanation:
' বর্ণালী' এবং 'শুভ্র' কী? সঠিক উত্তর উন্নত জাতের ভুট্টা বাংলাদেশের কৃষিতে 'বর্ণালী ও শুভ্র' হলো উন্নত জাতের ভুট্রা। গমের কয়েকটি উন্নত জাতের ফসল হলো বলাকা, দোয়েল সোনলিকা ,আকবর প্রভৃতি। অন্যদিকে আমের কয়েকটি উন্নত জাত হলো মহানন্দা , মোহনভোগ, ল্যাংড়া প্রভৃতি।
পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি?
Correct Answer:
ঘ: চীন
Explanation:
পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি? সঠিক উত্তর চীন বিশ্বের গম উৎপাদনে শীর্ষ দেশ চীন। এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত, যুক্তরাষ্ট্র,রাশিয়া, কানাডা ও অস্ট্রেলিয়া ।
'গ্রেট হল' কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: চীন
Explanation:
'গ্রেট হল' কোথায় অবস্থিত? সঠিক উত্তর চীন চীনের রাজধানী বেইজিংয়ের তিয়েন আনমেন স্কয়ারের পশ্চিম কোণে অবস্থিত চীনের বিখ্যাত 'গ্রেট হল। এটা মূলত চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস - এর পার্লামেন্ট ভবন। গ্রেট হলের সাথে সাদৃশ্য রয়েছে এরুপ দুটি স্থাপনা হলো 'হোয়াইট হল' (লন্ডন) ও 'ইন্ডিপেন্ডেন্স হল (যুক্তরাষ্ট্র)।
গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
Correct Answer:
খ: ৯ বর্গ কিলোমিটার
Explanation:
গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত? সঠিক উত্তর ৯ বর্গ কিলোমিটার গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপটির আয়তন ৯ বর্গকিলোমিটার । কক্সবাজারের মহেশখালী উপজেলার সন্নিকটে অবস্থিত মনোরম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সোনাদিয়া দ্বীপটি অতিথি পাখির জন্য ও পরিচিত। সোনাদিয়া দ্বীপকে দিয়া বা প্যারা দ্বীপ নামে ও ডাকা হয় ।
বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন?
Correct Answer:
ঘ: তাসকিন আহমেদ
Explanation:
বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন? সঠিক উত্তর তাসকিন আহমেদ ১৭ জুন ২০১৪ ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়ে বিরল কৃতিত্বের অধিকারী হন। তাসকিন আহমেদ। এছাড়া ১৯ জুন ও ২১ জু ২০১৫ ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অভিষেকের পর টানা দুই ম্যাচে পাঁচ উইকেট লাভ করেন মুস্তাফিজুর রহমান । ভারতের বিপক্ষে এ সিরিজে মুস্তাফিজ ১৯ জুন ৫ উইকেট ও ২১ জুন ৬ উইকেট লাভ করেন। অন্যদিকে ১৩ অক্টোবর ২০১৩ সোহাগ গাজী নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি ও হ্যাটট্রিক করেন। আর তাইজুল ইসলাম ১ ডিসেম্বর ২০১৪ অভিষেক ওয়ানডেতে প্রথম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক খেতাবটি অর্জন করেন জিম্বাবুয়ের বিপক্ষে।
জীবনঢুলী কি?
Correct Answer:
ঘ: একটি চলচ্চিত্রের নাম
Explanation:
জীবনঢুলী কি? সঠিক উত্তর একটি চলচ্চিত্রের নাম জীবনঢুলী হলো বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত একটি চলচ্চিত্র। প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেলের পরিচালনায় মুক্তিযুদ্ধের এই চলচ্চিত্রটি ২০১৪ সালের জানুয়ারিতে মুক্তি পায় ।
জাতিসংঘের সদর দফতর কোন শহরে অবস্থিত ?
Correct Answer:
গ: নিউইয়র্ক
Explanation:
জাতিসংঘের সদর দফতর কোন শহরে অবস্থিত ? সঠিক উত্তর নিউইয়র্ক জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অবস্থিত একটি কমপ্লেক্স। ১৯৫২ সালে নির্মাণের পর থেকে এটি জাতিসংঘের দাপ্তরিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। নিউইয়র্ক সিটির ম্যানহাটন বরোর টার্টল বে এলাকায় এটি অবস্থিত।
দ্য ব্লাড টেলিগ্রাম (The Blood Telegram) গ্রন্থটির লেখক----
Correct Answer:
গ: গ্যারি জে ব্যাস
Explanation:
দ্য ব্লাড টেলিগ্রাম (The Blood Telegram) গ্রন্থটির লেখক---- সঠিক উত্তর গ্যারি জে ব্যাস ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আমেরিকান অধ্যাপক গ্যারি জে ব্যাসের রচিত বইটির মূল নাম হলো 'দ্য ব্লাড টেলিগ্রাম নিক্সন, কিসিঞ্জার অ্যান্ড এ ফরগটেন জেনোসাইড'। তবে ব্লাড টেলিগ্রাম ' হলো আর্চার কেন্ট ব্লাডের একটি তারবার্তা । ১৯৭১ সালে তিনি পূর্ব পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল ছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র কনসাল জেনারেল ছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সরকারকে তৎকালীন চলমান নৃশংসতা বন্ধে ব্যর্থ হওয়ায় কঠোর ভাষায় একটি টেলিগ্রাম করেন যা ইতিহাসে 'ব্লাড টেলিগ্রাম' নামে পরিচিতি পায়। বাংলাদেশ বিষয়ে তার রচিত একটি বই হলো 'দ্যা ক্রুয়েল বার্থ অব বাংলাদেশ।'
'Making of a Nation Bangladesh' গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
গ: নুরুল ইসলাম
Explanation:
'Making of a Nation Bangladesh' গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর নুরুল ইসলাম ' Making of Nation Bangladesh ' গ্রন্থের রচয়িতা হলেন বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবদি যুক্তরাষ্ট্র প্রবাসী প্রফেসর নুরুল ইসলাম । ড. কামাল হোসেন হলেন ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ও দেশের প্রখ্যাত আইনজীবী।