general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলা পর্যায়ে কোন কর্মকর্তার অধীনে কাজ করেন?
Correct Answer:
ঘ: জেলা ম্যাজিস্ট্রেট
Explanation:
নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলা পর্যায়ে কোন কর্মকর্তার অধীনে কাজ করেন? সঠিক উত্তর জেলা ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের অধীন কাজ করেন। প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। জেলা পর্যায়ে সমস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণই জেলা ম্যাজিস্ট্রেটের অধীন।
মুক্তিযুদ্ধে ২ নং সেক্টরের কমান্ডার কে ছিলেন?
Correct Answer:
গ: মেজর খালেদ
Explanation:
মুক্তিযুদ্ধে ২ নং সেক্টরের কমান্ডার কে ছিলেন? সঠিক উত্তর মেজর খালেদ মুক্তিযুদ্ধে ২নং সেক্টরের কমান্ডার ছিলেন মেজর খালেদ মােশাররফ (এপ্রিল - সেপ্টেম্বর) এবং মেজর এটি এম হায়দার (সেপ্টেম্বর - ডিসেম্বর)। আবু ওসমান চৌধুরী, মেজর রফিকুল ইসলাম, মেজর আবু তাহের যথাক্রমে ৮, ১ ও ১১ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন।
২০২৩ সালের সার্ক সাহিত্য পুরুষ্কার লাভ করেন কে?
Correct Answer:
গ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Explanation:
২০২৩ সালের সার্ক সাহিত্য পুরুষ্কার লাভ করেন কে? সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সার্ক সাহিত্য পুরস্কার সার্ক লেখক ও সাহিত্য প্রতিষ্ঠান (ফসওয়াল) কর্তৃক প্রবর্তিত বার্ষিক পুরস্কারবিশেষ। ২০০১ সাল থেকে অনিয়মিতভাবে এ পুরস্কার প্রদান করা হচ্ছে। শামসুর রাহমান, মহাশ্বেতা দেবী, জয়ন্ত মহাপাত্র, অভি সুবেদী, মার্ক টালি, সীতাকান্ত মহাপাত্র, উদয় প্রকাশ, সুমন পোখরেল এবং অভয় কে এ পুরস্কারের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তন্মধ্যে, নেপালী কবি, গীতিকার এবং অনুবাদক সুমন পোখরেল একমাত্র লেখক হিসেবে এ পুরস্কার দুইবার পেয়েছেন। ২০১৯ সালের সার্ক সাহিত্য পুরষ্কার পেয়েছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান। ২০২৩ সালে সার্ক সাহিত্য পুরস্কার পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর উৎক্ষেপণ দ্বারা বাংলাদেশ বিশ্বের কততম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করে?
Correct Answer:
গ: ৫৭ তম
Explanation:
'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর উৎক্ষেপণ দ্বারা বাংলাদেশ বিশ্বের কততম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করে? সঠিক উত্তর ৫৭ তম ২০১৮ সালের ১২ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে প্রবেশ করে বাংলাদেশ
বিশ্ব মানবাধিকার দিবস কবে?
Correct Answer:
গ: ১০ ডিসেম্বর
Explanation:
বিশ্ব মানবাধিকার দিবস কবে? সঠিক উত্তর ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদযাপন করা হয়। এছাড়াও, 'সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে' বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।
হালদা নদী কিসের জন্য বিখ্যাত?
Correct Answer:
ক: মাতৃ মৎস ভাণ্ডার
Explanation:
হালদা নদী কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তর মাতৃ মৎস ভাণ্ডার হালদা নদী মাতৃমৎস্য ভাণ্ডার হিসেবে বিখ্যাত। প্রতিবছর হালদা নদীতে একটি বিশেষ মুহূর্তে ও বিশেষ পরিবেশে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস ও কার্জাতীয় মাতৃ মাছ প্রচুর পরিমাণে ডিম ছাড়ে। স্থানীয়রা ডিম ছাড়ার এ বিশেষ সময়কে 'জো' বলে থাকে।
SMS এর পূর্ণরুপ কী?
Correct Answer:
ক: Short Message Service
Explanation:
SMS এর পূর্ণরুপ কী? সঠিক উত্তর Short Message Service SMS (short message service) is a text messaging service component of most telephone, Internet, and mobile device systems. It uses standardized communication protocols to enable mobile devices to exchange short text messages. An intermediary service can facilitate a text - to - voice conversion to be sent to landlines.
বিগ এ্যাপেল কোন শহরের নাম?
Correct Answer:
গ: নিউইয়র্ক
Explanation:
বিগ এ্যাপেল কোন শহরের নাম? সঠিক উত্তর নিউইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বৃহৎ শহর হচ্ছে নিউইয়র্ক। আর এই নিউইয়র্ক বিগ অ্যাপেল নামে পরিচিত।
শহীদ বুদ্ধিজীবী দিবস কবে ?
Correct Answer:
খ: ১৪ ডিসেম্বর
Explanation:
শহীদ বুদ্ধিজীবী দিবস কবে ? সঠিক উত্তর ১৪ ডিসেম্বর বাংলাদেশকে মেধাশূন্য করার লক্ষ্যে মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক পূর্বে ১৪ ডিসেম্বর ১৯৭১ মুক্তিযুদ্ধে সমর্থনকৃত ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, বুদ্ধিজীবী সহ বাংলার কৃতি সন্তানদের হত্যা করা হয়। এজন্য ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।
কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?
Correct Answer:
ক: জাপান
Explanation:
কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? সঠিক উত্তর জাপান জাপান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে স্থায়ী ও অস্থায়ী সদস্য সংখ্যা যথাক্রমে ৫টি ও ১০টি। স্থায়ী দেশগুলাে হলাে— যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। যাদের প্রত্যেকের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ইস্যুতে ভেটো প্রদানের ক্ষমতা আছে।
ভেনেজুয়েলার রাজধানীর নাম কী?
Correct Answer:
ঘ: কারাকাস
Explanation:
ভেনেজুয়েলার রাজধানীর নাম কী? সঠিক উত্তর কারাকাস ভেনিজুয়েলার রাজধানীর নাম কারাকাস। রােম ও মাদ্রিদ যথাক্রমে ইতালি ও স্পেনের রাজধানী। রিও ডি জেনেরিও ব্রাজিলের একটি শহরের নাম।
হাতির ঝিলের নকশা পরিকল্পনাকারী-
Correct Answer:
খ: এহসান খান
Explanation:
হাতির ঝিলের নকশা পরিকল্পনাকারী- সঠিক উত্তর এহসান খান হাতির ঝিলের নকশা প্রণয়নকারী ছিলেন এহসান খান। মৃনাল হকের উল্লেখযােগ্য ভাস্কর্যগুলাে হলাে গােল্ডেন জুবিলি টাওয়ার, রাজসিক বিহার, বলাকা, অর্ঘ্য, রত্নদ্বীপ, সীমান্ত গৌরব প্রভৃতি।
শ্রীলংকার মুদ্রার নাম কী?
Correct Answer:
ঘ: রুপী
Explanation:
শ্রীলংকার মুদ্রার নাম কী? সঠিক উত্তর রুপী শ্রীলঙ্কা - শ্রীলঙ্কান রুপি, মার্কিন যুক্তরাষ্ট্র – ডলার, যুক্তরাজ্য – পাউন্ড, বাংলাদেশ - টাকা
নিচের কোনটি দ্বীপ দেশ ?
Correct Answer:
ঘ: শ্রীলঙ্কা
Explanation:
নিচের কোনটি দ্বীপ দেশ ? সঠিক উত্তর শ্রীলঙ্কা শ্রীলংকা একটি দ্বীপ দেশ। শ্রীলংকা ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। নেপাল ও আফগানিস্তান হলাে - ভূ - বেষ্ঠিত (Land lock) দেশ ।
'নয় কুড়ি কান্দায় ছয় কুড়ি বিল' নামে পরিচিত কোনটি?
Correct Answer:
খ: টাঙ্গুয়ার হাওড়
Explanation:
'নয় কুড়ি কান্দায় ছয় কুড়ি বিল' নামে পরিচিত কোনটি? সঠিক উত্তর টাঙ্গুয়ার হাওড় এক সময় টাঙ্গুয়ার হাওরের অসম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বুঝানো হতো ' ছয় কুড়ি বিল , নয় কড়ি কান্দা' এই প্রবাদবাক্য দিয়ে।
'ওয়ানগালা' উৎসব কাদের ?
Correct Answer:
ক: গারো
Explanation:
'ওয়ানগালা' উৎসব কাদের ? সঠিক উত্তর গারো গারোদের ধর্মীয় উৎসব ওয়ান গালা। প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে গারো পাহাড়ে এই উৎসব পালিত হয়। এই উৎসবে সূর্য দেবতা ও দেবী মিসি এবং সালজং এর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয়?
Correct Answer:
খ: কালুরঘাট, চট্রগ্রাম
Explanation:
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয়? সঠিক উত্তর কালুরঘাট, চট্রগ্রাম এম এ হান্নান এবং মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুটি জনপ্রিয় অনুষ্ঠান চরমপত্র ও জল্লাদের দরবার।
নেপোলিয়ান বোনাপোর্ট কোন দেশের অধিবাসী ছিলেন?
Correct Answer:
গ: ফ্রান্স
Explanation:
নেপোলিয়ান বোনাপোর্ট কোন দেশের অধিবাসী ছিলেন? সঠিক উত্তর ফ্রান্স নেপােলিয়ান বােনাপার্ট ফ্রান্সের অধিবাসী ছিলেন। তিনি ১৫ আগস্ট ১৭৬৯ ফ্রান্সের কর্সিকা দ্বীপের আজাসসাে শহরে জন্মগ্রহণ করেন। তিনি ১১ নভেম্বর ১৭৯৯ থেকে ৬ এপ্রিল ১৮১৪ এবং ১৮১৫ সালের ২০ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত ফ্রান্সের সম্রাট ছিলেন।
UNESCO বাংলাদেশের কোন ধরনের গানকে Heritage of Humanity ( মানবতার ধারক) হিসেবে আখ্যায়িত করেছে?
Correct Answer:
খ: বাউল গান
Explanation:
UNESCO বাংলাদেশের কোন ধরনের গানকে Heritage of Humanity ( মানবতার ধারক) হিসেবে আখ্যায়িত করেছে? সঠিক উত্তর বাউল গান বাংলাদেশের ৪টি অধরা সাংস্কৃতিক ঐতিহ্য আছে। যথা - বাউল সংগীত, জামদানি, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ও শীতলপাটির বয়ন পদ্ধতি। এরমধ্যে বাউল সংগীতকে UNESCO মানবতার ধারক হিসেবে আখ্যা দেয়।
নাগরিকের প্রধান কর্তব্য হলো -
Correct Answer:
ঘ: রাষ্ট্রের প্রতি অনুগত্য প্রকাশ করা
Explanation:
নাগরিকের প্রধান কর্তব্য হলো - সঠিক উত্তর রাষ্ট্রের প্রতি অনুগত্য প্রকাশ করা নাগরিকের প্রধান কর্তব্য হল রাষ্ট্রের আইন মান্য করা।
সুয়েজখাল কোন দেশে?
Correct Answer:
গ: মিশর
Explanation:
সুয়েজখাল কোন দেশে? সঠিক উত্তর মিশর সুয়েজ খাল মিশরে অবস্থিত। ভূমধ্যসাগর ও লােহিত সাগরের মধ্যে সংযােগ স্থাপনকারী সুয়েজ খাল খনন শুরু হয় ২৪ এপ্রিল ১৮৫৯। এটি প্রথম নৌ চলাচলের জন্য খুলে দেয়া হয় ১৭ নভেম্বর ১৮৬৯। মিশর এ খালটি জাতীয়করণ করে ২৬ জুলাই ১৯৫৬।
ফোকেটিং ( Folketing) কোন দেশের আইনসভা ?
Correct Answer:
ঘ: ডেনমার্ক
Explanation:
ফোকেটিং ( Folketing) কোন দেশের আইনসভা ? সঠিক উত্তর ডেনমার্ক ফোকেটিং ( Folketing ) হলো ডেনমার্কের আইনসভার নাম। বেলজিয়াম, নরওয়ে ও ফিনল্যান্ডের আইনসভা যথাক্রমে - ফেডারেল পার্লামেন্ট, স্টরটিং ও এডুসকুন্তা ।
গাড়ির ব্যাটারীতে ব্যবহৃত এসিড কোনটি?
Correct Answer:
গ: H2SO4
Explanation:
গাড়ির ব্যাটারীতে ব্যবহৃত এসিড কোনটি? সঠিক উত্তর H2SO4 এক কথায় বললে সালফিউরিক এসিড। লেড এসিড ব্যাটারির প্লেট তৈরি হয় সীসা এবং লেড অক্সাইড যদিও আরো কিছু উপাদান থাকে ঘনত্ব, শক্ত করার জন্য এর সাথে ৩৫% সালফিউরিক এসিড ও ৬৫% পানির মিশ্রন থেকে। এসিড পানির এই মিশ্রনটিকে বলে ইলেকট্রোলাইট যা রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন তৈরি করে। ব্যাটারি টেস্টের জন্য হাইড্রোমিটার দিয়ে ইলেকট্রোলাইটে সালফিউরিক এসিডের পরিমাণ মাপা হয়।
বাংলাদেশের জাতীয় পতাকা সর্বপ্রথম কোথায় উত্তোলন করা হয়?
Correct Answer:
গ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে
Explanation:
বাংলাদেশের জাতীয় পতাকা সর্বপ্রথম কোথায় উত্তোলন করা হয়? সঠিক উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর তৎকালীন ভিপি আ. স. ম. আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্রসভায় বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন।
জোয়ার -ভাটা হয় না কোন নদীতে ?
Correct Answer:
ক: গোমতী
Explanation:
জোয়ার -ভাটা হয় না কোন নদীতে ? সঠিক উত্তর গোমতী জোয়ার - ভাটা হয় না গােমতী নদীতে। গােমতী নদীর উৎপত্তিস্থল হল ত্রিপুরা পাহাড়ের জুমুর নামক স্থান থেকে। গােমতী নদীকে কুমিল্লার দুঃখ’ বলা হয়। বাংলাদেশের দীর্ঘতম ও প্রশস্ততম নদীর নাম মেঘনা। রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা ও যমুনা মিলিত হয়েছে। যমুনা নদীর পূর্ব নাম জোনাই।
বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কী বলে?
Correct Answer:
খ: এপিকালচার
Explanation:
বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কী বলে? সঠিক উত্তর এপিকালচার পিসিকালচার - মৎস্য চাষ এপিকালচার - মৌমাছি চাষ সরিকালচার - রেশম চাষ মেরিকালচার - সামুদ্রিক প্রাণী চাষ
বাংলার প্রাচীনতম শিলালিপি 'ব্রাহ্মী লিপি' কোথায় পাওয়া গেছে?
Correct Answer:
ঘ: মহাস্থানগড়
Explanation:
বাংলার প্রাচীনতম শিলালিপি 'ব্রাহ্মী লিপি' কোথায় পাওয়া গেছে? সঠিক উত্তর মহাস্থানগড় ৭ লাইন বিশিষ্ট বাংলার প্রাচীনতম লিপি তাত্ত্বিক দলিল 'ব্রাহ্মী লিপি' বগুড়ার মহাস্থানগড়ের পাওয়া গেছে।
বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কী নামে পরিচিত?
Correct Answer:
খ: কুষ্টিয়া গ্রেড
Explanation:
বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কী নামে পরিচিত? সঠিক উত্তর কুষ্টিয়া গ্রেড সংখ্যায় ছাগল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ। বাংলাদেশের কুষ্টিয়া, চুয়াডাঙ্গা প্রচুর পরিমাণ ছাগল পালন করা হয় এবং বিশ্ববাজারে এইসব ছাগলের চামড়ার অনেক খদর রয়েছে।
পালাগান মূলত কোন অঞ্চলের গান ?
Correct Answer:
ক: নেত্রকোনা
Explanation:
পালাগান মূলত কোন অঞ্চলের গান ? সঠিক উত্তর নেত্রকোনা পালা গান হল কাহিনীমূলক লোকগীতি। পালা গান নেত্রকোনা তথা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের গান।
ঐতিহাসিক 'সোনাবিবির মাজার' কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: সোনারগাঁও
Explanation:
ঐতিহাসিক 'সোনাবিবির মাজার' কোথায় অবস্থিত? সঠিক উত্তর সোনারগাঁও সোনাবিবির মাজার, পাঁচ বিবির মাজার, পানাম নগর, ইব্রাহিম দানিশমান্দ এর প্রভৃতি নানা রকম ঐতিহাসিক স্থাপনা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত।
'সাত গম্বুজ' মসজিদ কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: ঢাকার মোহাম্মদপুর
Explanation:
'সাত গম্বুজ' মসজিদ কোথায় অবস্থিত? সঠিক উত্তর ঢাকার মোহাম্মদপুর ১৬৮০ সালে মুঘল সুবেদার শায়েস্তা খাঁ এর আমলে পুত্র উমিদ খাঁ এই মসজিদটি নির্মাণ করেন। এটি মুঘল আমলের অন্যতম নিদর্শন। এই মসজিদের গম্বুজ সংখ্যা ৩ টি।
বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: চট্রগ্রাম
Explanation:
বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত? সঠিক উত্তর চট্রগ্রাম ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একমাত্র জাতিতত্ত্বিক বা নৃতাত্ত্বিক জাদুঘর চট্টগ্রাম জেলার আগ্রাবাদে অবস্থিত।
The proposed 'Exclusive Tourist Zone ' will be at .... beach .
Correct Answer:
B: Sabrong
Explanation:
The proposed 'Exclusive Tourist Zone ' will be at .... beach . Correct Answer Sabrong বাংলাদেশের পর্যটন খাতকে বিশ্ববাসীর নিকট আর ও আকর্ষণীয় ও বিকশিত করার লক্ষ্যে কক্সবাজারের সাবরং - এ ১০২৭ একর এলাকাকে 'Exclusive Tourist Zone' ঘোষণা করা হয়েছে। বিশুদ্ধতম বায়ু , উঁচু পাহাড়, সমুদ্র সৈকত প্রভৃতির জন্য সাবরং পর্যটকদের একটি আকর্ষণীয় পর্যটন এলাকা। বাংলাদেশ সরকার এ এলাকাটিকে একটি আদর্শ পযর্টন এলাকা হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে।
ম্যাকাও দ্বীপটি আগে কোন দেশের উপনিবেশ ছিল?
Correct Answer:
গ: পর্তুগাল
Explanation:
ম্যাকাও দ্বীপটি আগে কোন দেশের উপনিবেশ ছিল? সঠিক উত্তর পর্তুগাল চীন সাগরের একটি দ্বীপ 'ম্যাকাও' ষোড়শ শতকের মাঝামাঝি থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ইউরোপীয় রাষ্ট্র পর্তুগালের উপনিবেশ ছিল। এটি বর্তমানে গণপ্রজাতন্ত্রী চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল।
The founder of the BRAC Sir Fazle Hasan Abed was recently awarded the highly prestigious -
Correct Answer:
B: Yidan Prize
Explanation:
The founder of the BRAC Sir Fazle Hasan Abed was recently awarded the highly prestigious - Correct Answer Yidan Prize ২০১৯ সাল শিক্ষাক্ষেত্রে বিশ্বে সবচেয়ে বড় আন্তর্জাতিক 'ইদান পুরস্কার' দেওয়া হয় ব্রাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদকে । শিক্ষার উন্নয়নে যুগান্তকারী অবদান রাখায় হংকংভিত্তিক 'ইদান প্রাইজ ফাউন্ডেশন' তাঁকে এ পুরস্কারে ভূষিত করে। উল্লেখ্য , এ পুরস্কারের অর্থমূল্য ৩৩ মিলিয়ন হংকং ডলার বা ৩৩ কোটি টাকা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশের কোন নগরীকে 'হেলথ সিটি' ঘোষণা করেছে?
Correct Answer:
গ: চট্রগ্রাম
Explanation:
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশের কোন নগরীকে 'হেলথ সিটি' ঘোষণা করেছে? সঠিক উত্তর চট্রগ্রাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) চট্টগ্রামকে হেলথ সিটি ঘোষণা করেছে। এই নগরীকে বার আউলিয়ার দেশ বলা হয় । অন্যদিকে ঢাকাকে রিক্সা ও মসজিদের শহর বলা হয়। বাংলার কুয়েত সিটি বলা হয় খুলনাকে।
ইউরোপের একমাত্র মুসলিম অধ্যুষিত দেশ কোনটি?
Correct Answer:
খ: আলবেনিয়া
Explanation:
ইউরোপের একমাত্র মুসলিম অধ্যুষিত দেশ কোনটি? সঠিক উত্তর আলবেনিয়া ইউরোপের মুসলিম অধ্যুষিত দেশ গুলো হলো আলবেনিয়া, কসোভো, তুরস্ক।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত কোনটি?
Correct Answer:
ঘ: তৈরি পোশাক
Explanation:
বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত কোনটি? সঠিক উত্তর তৈরি পোশাক তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: জিরানী বাজার
Explanation:
বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? সঠিক উত্তর জিরানী বাজার বিকেএসপি বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। এটি সাভারের জিরানি বাজারে অবস্থিত।
বাংলাদেশ পরিবার পরিকল্পনা কর্মসূচী গ্রহণ করে?
Correct Answer:
গ: ১৯৭৬
Explanation:
বাংলাদেশ পরিবার পরিকল্পনা কর্মসূচী গ্রহণ করে? সঠিক উত্তর ১৯৭৬ বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা কর্মসূচী গ্রহণ করে ১৯৭৬ সালে। একই বছরে সরকার প্রথম জনসংখ্যা নীতি প্রণয়ন করে এবং জনসংখ্যাকে ১ নম্বর সামাজিক সমস্যা বলে ঘােষণা করে।
Before nationalization in 1972 , the former name of present Janata Bank Ltd. was-
Correct Answer:
D: United Bank Ltd.
Explanation:
Before nationalization in 1972 , the former name of present Janata Bank Ltd. was- Correct Answer United Bank Ltd. ১৯৭২ সালে জাতীয়করণের পূর্বে জনতা ব্যাংক লিমিটেডের নাম ছিল ইউনাইটেড ব্যাংক লিমিটেড। ন্যাশন্যাল ব্যাংক অব পাকিস্তান এবং হাবিব ব্যাংক এর বর্তমান নাম যথাক্রমে - সোনালী ব্যাংক লিমিটেড এবং অগ্রণী ব্যাংক লিমিটেড।
The Parki beach of Bangladesh is located at
Correct Answer:
D: Chattogram
Explanation:
The Parki beach of Bangladesh is located at Correct Answer Chattogram 'পারকি' সমুদ্র সৈকতটি চট্রগ্রামের আনোয়ার উপজেলায় অবস্থিত। এ সমুদ্র সৈকতটির দৈর্ঘ্য ১৩ কিমি 'পারকি' ছাড়া ও চট্রগ্রামের গুরুত্বপূর্ণ সমুদ্র সৈকতগুলো হলো - গুলিয়াখালী সমুদ্র সৈকত, পতেঙ্গা সমুদ্র সৈকত প্রভৃতি। কক্সবাজার জেলার গুরুত্বপূর্ণ সমুদ্র সৈকতগুলো হলো - ইনানী সমুদ্র সৈকত, হিমছড়ি সমুদ্র সৈকত ইত্যাদি কুয়াকাটা সমুদ্র সৈকতটি পটুয়াখালী জেলায় অবস্থিত।
The bank note of Bangladesh which has the impression of Central Shaheed Minar is
Correct Answer:
A: Tk. 2 note
Explanation:
The bank note of Bangladesh which has the impression of Central Shaheed Minar is Correct Answer Tk. 2 note বাংলাদেশের সরকারি নোট ২ টাকায় কেন্দ্রীয় শহিদ মিনারের প্রতিকৃতি রয়েছে। বাংলাদেশের ব্যাংক নোট - ১০ টাকার নোট , ২০ টাকার নোট এবং ৫০ টাকার নোটে যথাক্রমে জাতীয় সংসদ ভবন ও বায়তুল মোকাররম মসজিদ, ষাট গম্বুজ মসজিদ এবং লালচে কমলা রংয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতি রয়েছে।
বাংলাদেশের বৃহত্তম স্থুল বন্দর নিচের কোনটি?
Correct Answer:
ঘ: বেনাপোল
Explanation:
বাংলাদেশের বৃহত্তম স্থুল বন্দর নিচের কোনটি? সঠিক উত্তর বেনাপোল বাংলাদেশের সবচেয়ে বড় স্থল বন্দর বেনাপোল স্থল বন্দর। এটি যশোর জেলায় অবস্থিত।
নিচের কোন সংস্থাটি একাধিকবার নোবেল পুরস্কার লাভ করেছে?
Correct Answer:
ঘ: রেডক্রস
Explanation:
নিচের কোন সংস্থাটি একাধিকবার নোবেল পুরস্কার লাভ করেছে? সঠিক উত্তর রেডক্রস বিশ্বের একমাত্র আন্তর্জাতিক সংস্থা হিসেবে সর্বোচ্চ তিনবার শান্তিতে নোবেল পুরস্কার পায় আন্তর্জাতিক রেডক্রস কমিটি। এটি ১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে নোবেল পায়।
'Seven Sisters' বলতে কী বোঝায়?
Correct Answer:
খ: ভারতের সাতটি অঙ্গরাজ্য
Explanation:
'Seven Sisters' বলতে কী বোঝায়? সঠিক উত্তর ভারতের সাতটি অঙ্গরাজ্য আসাম, মিজোরাম, অরুনাচল, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা এই সাতটি রাজ্যেকে একত্রে সেভেন সিস্টারস বলা হয়।
শিল্প বিপ্লবের সূচনা হয় কোন দেশ থেকে?
Correct Answer:
ঘ: ইংল্যান্ড
Explanation:
শিল্প বিপ্লবের সূচনা হয় কোন দেশ থেকে? সঠিক উত্তর ইংল্যান্ড আঠারো শতকের মাঝামাঝি সময় সর্বপ্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হয়। শিল্প বিপ্লবের ব্যাক্তি ছিল ১৭৫০ - ১৮৫০ সাল।
Sumerian Civilization is a part of .... civilization .
Correct Answer:
A: Mesopotaimian
Explanation:
Sumerian Civilization is a part of .... civilization . Correct Answer Mesopotaimian সুমেরীয় সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতার একটি সুমেরীয়, আসেরীয়, ব্যাবিলনীয় ও ক্যালডীয়। এ সভ্যতাটি পৃথিবীর সবচেয়ে পুরাতন সভ্যতা, যা ইরাক ও সিরিয়ার অন্তর্গত ছিল। মায়া সভ্যতা মেক্সিকো ও গুয়েতেমালা অঞ্চলে গড়ে উঠেছিল। ফিলিস্তিনের জেরুজালেম নগরীকে কেন্দ্র করে হিব্রু সভ্যতা গড়ে উঠেছিল।
'Statue of Unity' কোন দেশে অবস্থিত?
Correct Answer:
ক: ভারত
Explanation:
'Statue of Unity' কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর ভারত এটি ভারতের গুজরাটে অবস্থিত। এটি উচ্চতার দিক থেকে পৃথিবীর সর্বোচ্চ ভাস্কর্য।
নিচের কোন প্রণালীটি উত্তর আটলান্টিক ও ভূ-মধ্যসাগরকে যুক্ত করেছে?
Correct Answer:
খ: জিব্রাল্টার
Explanation:
নিচের কোন প্রণালীটি উত্তর আটলান্টিক ও ভূ-মধ্যসাগরকে যুক্ত করেছে? সঠিক উত্তর জিব্রাল্টার উত্তর আটলান্টিক ও ভূমধ্যসাগরকে যুক্তকারী প্রণালীর জিব্রাল্টার। এটি উত্তর আফ্রিকাকে দক্ষিণ পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপ থেকে পৃথক করেছে।