general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
কোন সময়কালকে 'মুজিব বর্ষ' হিসেবে ঘোষণা দেয়া হয়েছে?
Correct Answer:
খ: ২০২০ -২১ সালকে
Explanation:
কোন সময়কালকে 'মুজিব বর্ষ' হিসেবে ঘোষণা দেয়া হয়েছে? সঠিক উত্তর ২০২০ -২১ সালকে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশ সরকার ২০২০-২১ সালকে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে। এই বর্ষ ১৭ মার্চ, ২০২০ থেকে ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত পালিত হয়েছিল।(বিঃদ্রঃ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ পালনের ঘোষণা থাকলেও কোভিড এর কারণে প্রথম ধাপে ২০২১ সালের ১৬ ডিসেম্বর এবং পরবর্তীতে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ পালনের এই সময়কাল বৃদ্ধি করা হয়েছিল।)তারিখ : ১৭ মার্চ, ২০২০ – ৩১ মার্চ, ২০২২শেষ : ৩১ মার্চ, ২০২২শুরু : ১৭ মার্চ, ২০২০সুত্রঃ Wikipedia
বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কী?
Correct Answer:
খ: পুণ্ড্রবর্ধন
Explanation:
বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কী? সঠিক উত্তর পুণ্ড্রবর্ধন বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম পুণ্ড্রবর্ধন যা বর্তমানে বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত। ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, ঢাকা ও কুষ্টিয়া বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। বৃহত্তর কুমিল্লা ও নােয়াখালি সমতট অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ প্রাচীনকালে গৌড়ের অংশ ছিল।
জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় কোন দেশ ?
Correct Answer:
খ: চীন
Explanation:
জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় কোন দেশ ? সঠিক উত্তর চীন ২০২০ সালের বিশ্ব জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী ১. চীন - ১৪৩ কোটি ৯৩ লাখ ২. ভারত - ১৩৮ কোটি ৩. যুক্তরাষ্ট্র - ৩৩ কোটি ১০ লাখ ৪. ইন্দোনেশিয়া - ২৭ কোটি - ৩৫ লাখ ৫. পাকিস্তান - ২২ কোটি ০৯ লাখ
২০১৮ সালে ফিফা বিশ্বকাপ 'গোল্ডেন বল ' লাভকরী লুকা মডরিচ কোন দেশের নাগরিক ?
Correct Answer:
ঘ: ক্রোয়েশিয়া
Explanation:
২০১৮ সালে ফিফা বিশ্বকাপ 'গোল্ডেন বল ' লাভকরী লুকা মডরিচ কোন দেশের নাগরিক ? সঠিক উত্তর ক্রোয়েশিয়া ২০১৮ সালে ফিফা বিশ্বকাপে 'গােল্ডেন বল' লাভকারী লুকা মডরিচ ক্রোয়েশিয়ার নাগরিক। লুকা মডরিচ - FIFA The Best এবং UEFA বর্ষসেরা (২০১৮) নির্বাচিত হন।
পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম কী?
Correct Answer:
খ: চাঁদপুর
Explanation:
পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম কী? সঠিক উত্তর চাঁদপুর পদ্মা ও মেঘনা নদী চাঁদপুরে মিলিত হয়ে মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আর পদ্মা ও যমুনা মিলিত হয় গোয়ালন্দে।
বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
Correct Answer:
ক: যুক্তরাষ্ট্র
Explanation:
বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরের অবস্থানে রয়েছে রাশিয়া ও সৌদি আরব।
ফিফা বিশ্বকাপ -২০২২ কোথায় অনুষ্ঠিত হবে ?
Correct Answer:
ক: কাতার
Explanation:
ফিফা বিশ্বকাপ -২০২২ কোথায় অনুষ্ঠিত হবে ? সঠিক উত্তর কাতার ২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে পারস্য উপসাগরের ছোট উপদ্বীপ দেশ কাতারে। এটি আরব বিশ্ব তথা মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো দেশে ও বছরের শেষ সময় নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ফিফা বিশ্বকাপ।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর 'মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল' রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে?
Correct Answer:
গ: ৩০ অক্টোবর , ২০১৭
Explanation:
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর 'মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল' রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক উত্তর ৩০ অক্টোবর , ২০১৭ জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর ' মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ' রেজিস্ট্রার - এ বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্ত হয় ৩০ অক্টোবর ২০১৭। এটাই ইউনেস্কোর ৪২৭ টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে প্রথম অলিখিত ভাষণ।
ক্রেমলিন কী?
Correct Answer:
খ: রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন
Explanation:
ক্রেমলিন কী? সঠিক উত্তর রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন রাশিয়া প্রজাতন্ত্রের রাজধানী মস্কো শহরের মস্কোভা নদীর উত্তরে অবস্থিত বিখ্যাত ক্রেমলিন কমপ্লেক্স দেশটির প্রেসিডেন্টের সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়।
সকল নেটওয়ার্কের নেটওয়ার্ক হল-
Correct Answer:
খ: ইন্টারনেট
Explanation:
সকল নেটওয়ার্কের নেটওয়ার্ক হল- সঠিক উত্তর ইন্টারনেট সকল নেটওয়ার্কের নেটওয়ার্ক হল ইন্টারনেট। কারণ ইন্টারনেটের মাধ্যমেই সকল নেটওয়ার্ক যোগাযোগ স্থাপন করে। তাই ইন্টারনেট কে mother of network বলা হয়।
G-7 এর একমাত্র এশীয় দেশ কোনটি?
Correct Answer:
ঘ: জাপান
Explanation:
G-7 এর একমাত্র এশীয় দেশ কোনটি? সঠিক উত্তর জাপান ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত বিশ্বের উন্নত দেশের একটি সংগঠন হলো G - 7, যার একমাত্র এশীয় দেশ হলো জাপান। এর অন্যান্য দেশগুলো হলো - যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স ও ইতালি।
আন্তর্জাতিক নারী দবিস পালিত হয় কোন তারিখে ?
Correct Answer:
খ: ৮ ই মার্চ
Explanation:
আন্তর্জাতিক নারী দবিস পালিত হয় কোন তারিখে ? সঠিক উত্তর ৮ ই মার্চ বিশ্বে নারী অধিকার আদায়ের একটি উপলক্ষ হিসেবে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।
বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে করে?
Correct Answer:
ঘ: ২০০০ সালে
Explanation:
বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে করে? সঠিক উত্তর ২০০০ সালে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায় ২০০০। প্রথম টেস্টে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। বাংলাদেশের প্রথম টেস্টে অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়।
বাংলাদেশের প্রথম সাইবার সিটি কোনটি?
Correct Answer:
খ: সিলেট
Explanation:
বাংলাদেশের প্রথম সাইবার সিটি কোনটি? সঠিক উত্তর সিলেট বাংলাদেশের প্রথম সাইবার সিটি হচ্ছে সিলেট। অন্যদিকে, চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। খুলনাকে বলা হয় বাংলার কুয়েত এবং রাজশাহীকে বলা হয় সিল্ক সিটি বা গ্রিন সিটি।
'Touchpad' একটি --- ডিভাইস ।
Correct Answer:
ক: ইনপুট
Explanation:
'Touchpad' একটি --- ডিভাইস । সঠিক উত্তর ইনপুট কম্পিউটারের সাহায্যে কোন কাজ সম্পূর্ণ করার জন্য কম্পিউটারকে যে তথ্য প্রদান করতে হয় তাকে ইনপুট বলে। বেশ কয়েকটি ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে তথ্য ইনপুট দেওয়া হয়। যেমন - মাউস, কীবাের্ড, Touchpad ইত্যাদি। অন্যদিকে, যে সব ডিভাইসের মাধ্যমে প্রক্রিয়াকরণ তথ্য পাওয়া যায় তাদেরকে আউটপুট ডিভাইস বলে। যেমন: মনিটর, প্রিন্টার ইত্যাদি। আবার কিছু কিছু ডিভাইস আছে যেগুলাে ইনপুট এবং আউটপুট উভয় হিসেবেই কাজ করে। যেমন: টাচস্ক্রিন, মডেম ইত্যাদি।
দ্বিয়ীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে ?
Correct Answer:
খ: ১৯৩৯ সালে
Explanation:
দ্বিয়ীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে ? সঠিক উত্তর ১৯৩৯ সালে পৃথিবীর ইতিহাসে দুটি ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয় - প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ সালে শুরু হয়ে শেষ হয় ১৯১৮ সালে। অন্যদিকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানির পােল্যান্ড আক্রমণের মধ্যদিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র যােগদান করে ১৯৪১ সালের ৭ ডিসেম্বর। ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়।
২০২২ সালের ফিফা বিশ্বকাপ হবে -
Correct Answer:
ঘ: দোহা
Explanation:
২০২২ সালের ফিফা বিশ্বকাপ হবে - সঠিক উত্তর দোহা ২০২২ সালে ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে কাতারে। কাতারের রাজধানী দোহা।
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রথম সাইবার সিটি কোনটি?
Correct Answer:
খ: সিলেট
Explanation:
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রথম সাইবার সিটি কোনটি? সঠিক উত্তর সিলেট মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনার সুবিধার্থে মুক্তিযুদ্ধের শুরুর দিকে মুজিবনগর সরকারের উদ্যোগে সারা দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল। এই সেক্টরগুলাের অধীনে ছিল ৬৪টি সাবসেক্টর। প্রত্যেক সেক্টরেই ছিল কমপক্ষে ১ জন করে সেক্টর কমান্ডার। মুক্তিযুদ্ধের সময় ১০ নং সেক্টর ছিল নৌ সেক্টর এবং এই সেক্টরে কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না।
বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি মহিলা পার্লামেন্ট সদস্য রয়েছে?
Correct Answer:
ক: যুক্তরাষ্ট্র
Explanation:
বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি মহিলা পার্লামেন্ট সদস্য রয়েছে? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মহিলা পালামেন্ট সদস্য রয়েছে। ২০১৮ সালে মধ্যবর্তী নির্বাচনে House of Representative - এ ৪৩৫টি আসনের মধ্যে মহিলা সদস্যরা ১০২টি আসন লাভ করে। যা মােট আসনের ২৩.২ শতাংশ। তবে, শতাংশ হারে মহিলা পার্লামেন্ট সদস্য বেশি রয়েছে রুয়ান্ডাতে (৬১.৩%)।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: লন্ডন
Explanation:
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর লন্ডন যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ( human raights) । সংস্থাটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর লন্ডন, যুক্তরাজ্য। ১৯৭৭ সালে সংস্থাটি শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করে।
সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে?
Correct Answer:
ক: রাষ্ট্রপতি
Explanation:
সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে? সঠিক উত্তর রাষ্ট্রপতি সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি। তিনি সংসদ অধিবেশন আহবান, স্থগিত ও ভঙ্গ করেন। রাষ্ট্রপতির উপর আদালতের কোনো এখতিয়ার নেই। রাষ্ট্রপতি পদের মেয়াদ ৫ বছর।
আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি?
Correct Answer:
ঘ: ভ্যাটিকান
Explanation:
আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? সঠিক উত্তর ভ্যাটিকান আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি। আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোনটি?
Correct Answer:
গ: ১০ ডিসেম্বর
Explanation:
আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোনটি? সঠিক উত্তর ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস - ১০ ডিসেম্বর। জাতিসংঘ দিবস - ২৪ অক্টোবর। বিশ্ব শান্তি দিবস - ২১ সেপ্টেম্বর। আন্তর্জাতিক শুল্ক দিবস - ২৬ জানুয়ারি।
কোপেনহেগেন কোন দেশের রাজধানী?
Correct Answer:
গ: ডেনমার্ক
Explanation:
কোপেনহেগেন কোন দেশের রাজধানী? সঠিক উত্তর ডেনমার্ক ডেনমার্কের রাজধানী কোপেন হেগেন, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস, ভিয়েতনামের রাজধানী হানয় এবং আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান।
বঙ্গবন্ধুর জন্মদিবসকে কি দিবস হিসেবে পালন করা হয়?
Correct Answer:
ক: শিশু দিবস
Explanation:
বঙ্গবন্ধুর জন্মদিবসকে কি দিবস হিসেবে পালন করা হয়? সঠিক উত্তর শিশু দিবস বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ জাতীয় শিশু দিবস পালন করা হয়।
ওমানের মুদ্রার নাম কী?
Correct Answer:
ঘ: রিয়াল
Explanation:
ওমানের মুদ্রার নাম কী? সঠিক উত্তর রিয়াল ওমানের মুদ্রার নাম রিয়াল
ইয়েমেন-এর রাজধানী -
Correct Answer:
খ: সানা
Explanation:
ইয়েমেন-এর রাজধানী - সঠিক উত্তর সানা ইয়েমেনের রাজধানী সানা, তুরস্কের রাজধানী আঙ্কারা, ওমান এর রাজধানী মাস্কট এবং জর্ডান এর রাজধানী আম্মান।
কোনটি BIMSTEC ভুক্ত দেশ নয়?
Correct Answer:
গ: পাকিস্তান
Explanation:
কোনটি BIMSTEC ভুক্ত দেশ নয়? সঠিক উত্তর পাকিস্তান প্রতিষ্ঠাতা সদস্য ৪ টি। যথাঃ Bangladesh, India, Sri - Lanka, Thailand Economic cooperation (BISTEC) । বর্তমান সদস্য ৭ টি। যথাঃ Myanmar, Nepal, Bhutan + প্রতিষ্টাতা ৪ টি সদস্য।
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' - গানটির রচয়িতা কে?
Correct Answer:
গ: আব্দুল গাফ্ফার চৌধুরী
Explanation:
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' - গানটির রচয়িতা কে? সঠিক উত্তর আব্দুল গাফ্ফার চৌধুরী একুশের প্রথম গান " আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি " এর রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। প্রথম সুরকার আব্দুল লতিফ এবং বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
Correct Answer:
ক: ইংল্যান্ড এবং ওয়েলস
Explanation:
বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? সঠিক উত্তর ইংল্যান্ড এবং ওয়েলস ইংল্যান্ড এবং ওয়েলসে বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ অনুষ্ঠিত হয়েছে ।
'ষাট গম্বুজ মসজিদ' কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: বাগেরহাট জেলায়
Explanation:
'ষাট গম্বুজ মসজিদ' কোথায় অবস্থিত? সঠিক উত্তর বাগেরহাট জেলায় বাগেরহাট জেলার একটি মসজিদ ষাট গম্বুজ মসজিদ এটি খান জাহান আলী ১৫ শতকে নির্মাণ করেন।
বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার?
Correct Answer:
খ: ১৯০৯
Explanation:
বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার? সঠিক উত্তর ১৯০৯ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুসারে, বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ১৯০৯ মার্কিন ডলার।২০২১ - ২২ অর্থবছরে বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় ২২২৭ মার্কিন ডলার
মহাস্থানগড় কিসের জন্য বিখ্যাত ?
Correct Answer:
খ: প্রাচীন পুরাকীর্তি
Explanation:
মহাস্থানগড় কিসের জন্য বিখ্যাত ? সঠিক উত্তর প্রাচীন পুরাকীর্তি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে অবস্থিত মহাস্থানগড় নগরটি বাংলাদেশের একটি প্রাচীন পুরাকীর্তি। ইতিহাসে এ নগরটি বাংলাদেশের একটি প্রাচীন পুরাকীর্তি। ইতিহাসে এ নগরটি পুণ্ডুবর্ধন বা পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল। মহাস্থানগড় মৌর্য, গুপ্ত, পাল ও সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ছিল। ২০১৬ সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয়। উল্লেখ্য যে, ১৮০৮ সালে ফ্রান্সিস বুকানন হ্যামিলটন প্রথম মহাস্থানগড়ের অবস্থান চিহ্নিত করেন।
কোনটি স্থানীয় সরকার ?
Correct Answer:
ক: উপজেলা পরিষদ
Explanation:
কোনটি স্থানীয় সরকার ? সঠিক উত্তর উপজেলা পরিষদ উপজেলা পরিষদ স্থানীয় সরকারের একটি স্তর। বাংলাদেশে গ্রামাঞ্চলে তিন স্তর বিশিষ্ট (ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ ) ও শহরাঞ্চলে ২ স্তরের (পৌরসভা ও সিটি কর্পোরেশন)স্থানীয় সরকারব্যবস্থা চালুর জন্য সরকার ১৯৭৬ সালে স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি করে।
আন্তর্জাতিক অপরাধ আদালত কোন দেশে অবস্থিত?
Correct Answer:
গ: নেদারল্যান্ড
Explanation:
আন্তর্জাতিক অপরাধ আদালত কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর নেদারল্যান্ড ২০০২ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালত নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। ১৯৯৭ সালের ১৭ জুলাই গৃহীত রোম চুক্তির আলোকে এটি প্রতিষ্ঠিত হয়। ২০০৪ সালে প্রথম এ আদালত অভিযোগ সদস্যরাষ্ট্র ১২২ টি , অফিসিয়াল ভাষা ৬ টি (আরবি , চাইনিজ, ইংরেজি , ফ্রেঞ্চ, রাশিয়ান ও স্পেনিশ )। কার্যকরী ভাষা ২ টি যথা - ইংরেজি ও ফ্রেঞ্চ।
সংবিধানের কোন ভাগে মূলনীতিসমূহ বর্ণিত হয়েছে?
Correct Answer:
খ: ২ য়
Explanation:
সংবিধানের কোন ভাগে মূলনীতিসমূহ বর্ণিত হয়েছে? সঠিক উত্তর ২ য় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ২য় ভাগের ৮নং থেকে ২৫ নং অনুচ্ছেদে মূলনীতিসমূহ বর্ণিত হয়েছে। বাংলাদেশ সংবিধানের মোট ভাগ ১১ টি। এ সংবিধানে ১ম ভাগ, ৩য় ভাগ ও ৫ম ভাগ যথাক্রমে প্রজাতন্ত্র, মৌলিক অধিকার ও নির্বাচন সম্পর্কে আলোচনা করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ সংবিধানের মোট অনুচ্ছেদে ১৫৩ টি ।
ষাঠ গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: বাগেরহাট
Explanation:
ষাঠ গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? সঠিক উত্তর বাগেরহাট পঞ্চদশ শতাব্দীতে খান জাহান আলী নির্মিত ষাট গম্বুজ মসজিদটি বাগেরহাট জেলার দক্ষিণ - পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। ১৯৮৩ সালে ইউনেস্কো ষাট গম্বুজ মসজিদটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ভূষিত করে। উল্লেখ্য যে ,ষাট গম্বুজ মসজিদের মোট গম্বুজ সংখ্যা ৮১ টি ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের -
Correct Answer:
খ: ফেব্রুয়ারি মাসে
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের - সঠিক উত্তর ফেব্রুয়ারি মাসে ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে “৬ দফা দাবি” পেশ করেন। আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করা হয় লাহোর প্রস্তাবের সাথে মিল রেখে ২৩ মার্চ।
কোন দেশটি এশিয়া মহাদেশে নয়?
Correct Answer:
ঘ: মিশর
Explanation:
কোন দেশটি এশিয়া মহাদেশে নয়? সঠিক উত্তর মিশর মিশর এশিয়া মহাদেশের দেশ নয়। এটি আফ্রিকা মহাদেশের একটি দেশ। আফ্রিকা মহাদেশের মোট স্বাধীন দেশের সংখ্যা ৫৪ টি । আফগানিস্তান, ইন্দোনেশিয়া, ইরান এশিয়া মহাদেশের অন্তর্গত দেশ। উল্লেখ্য যে, এশিয়া মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা ৪৮ টি ।
মুক্তিযুদ্ধে 'ক্র্যাক প্লাটুন" কোন শহরে সক্রিয় ছিল?
Correct Answer:
গ: ঢাকা
Explanation:
মুক্তিযুদ্ধে 'ক্র্যাক প্লাটুন" কোন শহরে সক্রিয় ছিল? সঠিক উত্তর ঢাকা স্বাধীনতা যুদ্ধে ২ নং সেক্টরের অধীনে ঢাকাতে আক্রমণ পরিচালনাকারী মুক্তিযোদ্ধাদের গেরিলা দল। এই দলটি গঠনে প্রধান ভূমিকা পালন করেছিলেন খালেদ মোশাররফ এবং এটিএম হায়দার।
'সংগ্রাম ও 'প্রত্যাশা ' কী?
Correct Answer:
গ: বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ
Explanation:
'সংগ্রাম ও 'প্রত্যাশা ' কী? সঠিক উত্তর বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ বাংলাদেশ নৌবাহিনীর জন্য চীনে তৈরি নতুন দুইটি যুদ্ধজাহাজ 'সংগ্রাম' ও 'প্রত্যাশা'। ৯০ মিটার লম্বা ও ১১ মিটার প্রস্থের জাহাজ দুইটি ঘণ্টায় সর্বোচ্চ ২৫ নটিক্যাল মাইল বেগে চলতে পারে।বাংলাদেশ নৌবাহিনীর জন্য জাহাজ দুইটি (করভেট) নির্মাণের লক্ষ্যে ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর চীনের শিপ বিল্ডিং অ্যান্ড অফশোর কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি হয়। ২০১৬ সালের ৯ আগস্ট জাহাজ দুইটির স্টিল কাটিংয়ের মাধ্যমে নির্মাণকাজ শুরু হয়। ২০১৯ সালের ২৮ মার্চ সরবরাহকারী প্রতিষ্ঠানটি বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে।
ফেসবুক এর জনক কে?
Correct Answer:
খ: মার্ক জাকার বার্গ
Explanation:
ফেসবুক এর জনক কে? সঠিক উত্তর মার্ক জাকার বার্গ বিশ্ব - সামাজিক আন্ত: যোগাযোগ ব্যবস্থার ওয়েসাইট ফেসবুকের জনক হলেন মার্ক জাকারবার্গ। তিনি ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি এডুয়ার্ডো স্যাভেরিন, এন্ডু ম্যাককালাম, ডাস্টিন মস্কোভিটজ, ক্রিস হিউজেস প্রমূখ ব্যক্তিবর্গের সাহায্যে ফেসবুক প্রতিষ্ঠা করেন। বর্তমানে এর সদরদপ্তর মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। ফেসবুকের অধীনস্ত কোম্পানিগুলো হলো - ইনস্টাগ্রাম, হোয়াটস্ অ্যাপ, ফেসবুক , ম্যাসেঞ্জার ইত্যাদি। প্রযুক্তিবিদ বিল গেটস্ ১৯৭৫ সালে পল এলেনের সহযোগে মাইক্রোসফট কোম্পানি প্রতিষ্ঠা করেন। স্টিভ জবস্ ১৯৭৬ সালে স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েনের সহযোগে অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠা করেন। মার্ক টোয়েন হলেন একজন বিখ্যাত মার্কিন রম্য লেখক।
স্বাধীনতা যুদ্ধে কত জনকে বীরশ্রেষ্ঠ খেতাব দেয়া হয়?
Correct Answer:
খ: ৭ জন
Explanation:
স্বাধীনতা যুদ্ধে কত জনকে বীরশ্রেষ্ঠ খেতাব দেয়া হয়? সঠিক উত্তর ৭ জন স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য ৭ জনকে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়। এটি স্বাধীনতাযুদ্ধের সর্বশ্রেষ্ঠ খেতাব। স্বাধীনতাযুদ্ধের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ খেতাবসমূহ হলো - বীরউত্তম ,বীরবিক্রম ও বীরপ্রতিক। যা দেওয়া হয়েছিল যথাক্রমে - ৬৯, ১৭৫ ও ৪২৬ জনকে। উল্লেখ্য, যে, ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে উক্ত ৪ টি খেতাবে ভূষিত করা হয়।
কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়?
Correct Answer:
ঘ: মেক্সিকো
Explanation:
কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর মেক্সিকো প্রথম বিশ্ব নারী সম্মেলন ১৯৭৫ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কোপেনহেগেন এ ১৯৮০ সালে।
কোনটি 'রামসার সাইট"?
Correct Answer:
গ: টাঙ্গুয়ার হাওর
Explanation:
কোনটি 'রামসার সাইট"? সঠিক উত্তর টাঙ্গুয়ার হাওর টাঙ্গুয়ার হাওড় একটি রামসার সাইট'। রামসার কনভেনশনের প্রধান লক্ষ্য স্থানীয় এলাকাভিত্তিক এবং জাতীয় পর্যায়ের কার্যক্রম এবং আন্তর্জাতিক সহযােগিতার মাধ্যমে জলাভূমিসমূহ রক্ষা ও বুদ্ধিদীপ্ত উপায়ে ব্যবহার নিশ্চিত করা। এ চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান টাঙ্গুয়ার হাওড় (২১ মে ১৯৯২) ও সুন্দরবন রিজার্ভ ফরেস্টকে (১০ জুলাই ২০০০) রামসার সাইট’ - এর তালিকাভুক্ত করা হয়েছে।
মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
Correct Answer:
ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Explanation:
মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত মুজিব নগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরাষ্ঠ্রপতি সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ ও উপদেষ্টা খন্দকার মোশতাক আহমেদ।
www- এর পূর্ণরুপ কোনটি?
Correct Answer:
ঘ: World Wide Web
Explanation:
www- এর পূর্ণরুপ কোনটি? সঠিক উত্তর World Wide Web www - এর পূর্ণরূপ—world wide web । www হলাে পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা web page www - এর জনক Tim Berners - Lee।
মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন?
Correct Answer:
খ: সৈয়দ নজরুল ইসলাম
Explanation:
মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন? সঠিক উত্তর সৈয়দ নজরুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। সৈয়দ নজরুল ইসলাম মুক্তিযুদ্ধকালে অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন। তাজউদ্দীন আহমদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং ক্যাপ্টেন এম মনসুর আলী ছিলেন মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী।
দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থা পুরুস্কৃত করে?
Correct Answer:
ঘ: IFBC
Explanation:
দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থা পুরুস্কৃত করে? সঠিক উত্তর IFBC ২০১৬ সালে দুর্যোগ ব্যবস্থাপনায় অসাধারণ সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট দিয়েছে ইন্টার্নেশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট সোসাইটি (IFRC)।
NATO- এর সদর দপ্তর কোথায়?
Correct Answer:
ক: বেলজিয়াম
Explanation:
NATO- এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর বেলজিয়াম NATO - এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল ব্রিটেনের লন্ডনে এবং পরবর্তীতে ১৬ এপ্রিল ১৯৫২ ফ্রান্সের প্যারিসে স্থানান্তর করা হয়। সর্বশেষ ১৯৬৭ সালে বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর বর্তমান সদর দপ্তর স্থানান্তর করা হয়।