general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?
Correct Answer:
ঘ: ৪টি
Explanation:
আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে? সঠিক উত্তর ৪টি আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে ৪টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে। এগুলো হলোঃ ০১. রাখাইনে বসবাসরত সাড়ে ছয়লাখ রোহিঙ্গা মুসলিমকে সুরক্ষা প্রদান করতে হবে। ০২. মিয়ানমার সেনাবাহিনীর লাগাম টেনে ধরতে হবে। ০৩. রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত সকল তথ্য সংরক্ষণ ০৪. রোহিঙ্গাদের সুরক্ষায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রতি ৬ মাস অন্তর অন্তর সেই সংক্রান্ত প্রতিবেদনগুলো ICJ (International Court of Justice) এ জমা দিতে হবে।
মাত্র ১টি সংসদীয় আসন কোন জেলার?
Correct Answer:
গ: রাঙ্গামাটি
কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়?
Correct Answer:
ক: ১৩ জন
Explanation:
কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়? সঠিক উত্তর ১৩ জন ইউনিয়ন পরিষদ গঠিত হয় ১৩জন প্রতিনিধি নিয়ে (১ জন চেয়ারম্যান, ৯টি ওয়ার্ডে ৯ জন সদস্য এবং সংরক্ষিত আসনে ৩জন নির্বাচিত নারী সদস্য নিয়ে)।
বায়ু দূষণে ২০২০ সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় ছিল-
Correct Answer:
গ: বাংলাদেশ
কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়?
Correct Answer:
গ: ইথিওপিয়া এবং ইরিত্রিয়া
Explanation:
কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়? সঠিক উত্তর ইথিওপিয়া এবং ইরিত্রিয়া ইথিওপিয়া এবং ইরিত্রিয়া দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয় ইথিওপিয়ার প্রধানমন্ত্রী 'আবি আহমেদ আলী' কে। উল্লেখ্য, আবি আহমেদ আলী প্রতিবেশি দেশ ইরিত্রিয়ার সঙ্গে নিজ দেশের দ্বন্দ্বের অবসানে ভূমিকা রাখার জন্য তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
২০২২ সালে ফিফা বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
Correct Answer:
গ: কাতার
Explanation:
২০২২ সালে ফিফা বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর কাতার ২০২২ সালের ফিফা বিশ্বকাপের ২২তম আসর অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরের পশ্চিম তীরে অবস্থিত আয়তনে ছোট কিন্তু অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী দেশ কাতারে। উল্লেখ্য, ২০২৬ সালের ২৩তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে আমেরিকা; মেক্সিকো ও কানাডায়।
ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি বিভাগের প্রস্তুতকৃত অ্যাপের নাম-
Correct Answer:
গ: সুরক্ষা
‘আরব বসন্ত’ বলতে কী বুঝায়?
Correct Answer:
ক: আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয় কত সালে?
Correct Answer:
ক: ১৯১২ সালে
Explanation:
ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয় কত সালে? সঠিক উত্তর ১৯১২ সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয় ১৯১২ সালে। আর কলকাতা থেকে বর্তমান রাজধানী দিল্লীকে রাজধানী হিসেবে ঘোষণা দেন রাজা পঞ্চম জর্জ। তিনি ১৯১২ সালে দিল্লিতে সেক্রেটারিয়েট ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ১৯১২ সালে দিল্লী হিসেবে কার্যক্রম শুরু করে।
ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায়?
Correct Answer:
খ: প্যারিস
The headquarter of Transparency International is located in
Correct Answer:
A: Berlin
Explanation:
The headquarter of Transparency International is located in Correct Answer Berlin জার্মানির বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী একটি বেসরকারি আন্তর্জাতিক সংস্থা। সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে । বাংলাদেশে এর কার্যক্রম শুরু হয় ১৯৯৬ সালে TI এর প্রতিষ্ঠাতা হলেন পিটার ইগেন।
Which country has currently paused legislation that allows military personnel to contest elections?
Correct Answer:
B: Myanmar
Explanation:
Which country has currently paused legislation that allows military personnel to contest elections? Correct Answer Myanmar মিয়ানমার ১ ফেব্রুয়ারি ২০২১ সালে সেনা অভ্যুত্থান ঘটে। এই সময় গ্রেপ্তার করা হয় প্রেসিডেন্ট উইন মিল্ট, NID'র নেত্রী সুচি সহ জ্যেষ্ঠ নেতাদের। জরুরি অবস্থা জারি করে ক্ষমতা দেয়া হয় সশস্ত্র বাহিনীর প্রধান সেনাবাহিনীর সিনিয়র জেনারেল মিং অং হ্লাইংয়ের হাতে। গঠিত করা হয় ১১ সদস্যের SAC.
ট্রানজিস্টরের সাথে ডায়োট বা রেজিস্টার এবং ক্যাপাসিটর দিয়ে তৈরি পূর্ণাঙ্গ সার্কিটকে কী বলে?
Correct Answer:
ঘ: IC
নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত হবে?
Correct Answer:
খ: ৬.১৫কিমি
Explanation:
নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত হবে? সঠিক উত্তর ৬.১৫কিমি নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি এবং প্রস্থ ১৮.১০ কিমি। উল্লেখ্য, উভয় প্রান্তের সংযোগ সড়কের দৈর্ঘ্য ১২.১৬ কিমি (এর মধ্যে ১১.৯৫ কিমি জাজিরা প্রান্তে)। এর নির্মাতা প্রতিষ্ঠান হলো চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। নদী শাসক সংস্থা হলো সিনোহাইড্রো করপোরেশন এবং তদারকি পরামর্শক হলো কোরিয়ান এক্সপ্রেসওয়ে করপোরেশন।
বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
Correct Answer:
ক: ভোলা
Explanation:
বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? সঠিক উত্তর ভোলা বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালী। এটি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় অবস্থিত। এ দ্বীপটির আয়তন ৩৬২.১৮ বর্গ কিমি। হাতিয়া দ্বীপ হচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগর এলাকার উত্তর দিকে অবস্থিত মেঘনা নদীর মোহনায় অবস্থিত একটি দ্বীপ। এই দ্বীপটি নোয়াখালী জেলায় পড়েছে। এই দ্বীপের আয়তন ৩৭১ কিলোমিটার। চরফ্যাশন হলো ভোলা জেলার একটি উপজেলা। চরফ্যাশনে উপমহাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ার নির্মিত হয়েছে। ছেঁড়া দ্বীপ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ।
বাংলাদেশ কোন সালে বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহণ করেছিল?
Correct Answer:
খ: ১৯৯৯ সালে
আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?
Correct Answer:
ক: ১৯৪৪ সালে
Explanation:
আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়? সঠিক উত্তর ১৯৪৪ সালে IMF এর পূর্ণরূপ হলো International | Monetary Fund. এটি ১ - ২২ জুলাই ১৯৪৪ যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উদ্ভসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF প্রতিষ্ঠিত হয়। এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫ সালে।
মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল?
Correct Answer:
ক: ১১টি
Explanation:
মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল? সঠিক উত্তর ১১টি ১০ এপ্রিল সরকার ৪টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করে। ১১ এপ্রিল তা পুনর্গঠিত করে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। এ ছাড়া বেশ কিছু সাব - সেক্টর এবং তিনটি বিগ্রেড ফোর্স গঠিত হয়।
ঢাকা বেতার কেন্দ্র মিডিয়াম ওয়েভে 630Hz এ অনুষ্ঠান সম্প্রচার করে। রেডিও তরঙ্গের বেগ 3×108ms-1 হলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে?
Correct Answer:
ক: 476190 m
Explanation:
ঢাকা বেতার কেন্দ্র মিডিয়াম ওয়েভে 630Hz এ অনুষ্ঠান সম্প্রচার করে। রেডিও তরঙ্গের বেগ 3×108ms-1 হলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? সঠিক উত্তর 476190 m এখানে,V = 3×108f = 630তরঙ্গ দৈর্ঘ্য = V/f = 476190
জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে 'Pandemic' ঘোষণা করেছে?
Correct Answer:
গ: WHO
Explanation:
জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে 'Pandemic' ঘোষণা করেছে? সঠিক উত্তর WHO করোনা ভাইরাসকে ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) 'প্যানডেমিকা হিসেবে ঘোষণা করে। উল্লেখ্য, যে রোগ একই সময়ে বিভিন্ন দেশে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে তাকে Pandemic বলে।
Global Vaccine Summit অনুষ্ঠিত হয়
Correct Answer:
খ: ৪ জুন ২০২০
Explanation:
Global Vaccine Summit অনুষ্ঠিত হয় সঠিক উত্তর ৪ জুন ২০২০ যুক্তরাজ্য সরকারের আয়োজনে ৪ জুন ২০২০ সালে ভার্চুয়াল গ্লোবাল ভ্যাকসিন সামিট অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সামিটে যোগ দিয়েছেন। গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআইগ্যাভি) তহবিল সংগ্রহের অংশ হিসেবে সারা বিশ্ব একযোগে কাজ করার লক্ষ্যে এই সামিটের আয়োজন করে যুক্তরাজ্য সরকার। ২০২৫ সালের মধ্যে আরো ৩০০ মিলিয়ন শিশুর ভ্যাকসিন দান এবং আট মিলিয়ন শিশুর জীবন বাঁচাতে একযোগে কাজ করবে জিএভিআইগ্যাভি।
আজকে বাংলা সনের কত তারিখ?
Correct Answer:
খ: ২৬ ভাদ্র, ১৪২৮
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
Correct Answer:
ঘ: জার্মানি
Explanation:
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? সঠিক উত্তর জার্মানি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জার্মানির বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী একটি বেসরকারি আন্তর্জাতিক সংস্থা। এই সংস্থাটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। আর ১৯৯৬ সাল থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে (TIB) কার্যক্রম শুরু করে।
পাটের জন্মরহস্য উদ্ভাবনে গবেষণা করেন কে?
Correct Answer:
গ: ড. মাকসুদুল আলম
Explanation:
পাটের জন্মরহস্য উদ্ভাবনে গবেষণা করেন কে? সঠিক উত্তর ড. মাকসুদুল আলম পাটের জীবনরহস্য বা জিনোম সিকোয়েন্স প্রথম আবিষ্কার করেন বাংলাদেশের বিজ্ঞানী ড. মাকসুদুল আলম। জিনোম সিকোয়েন্সকে কাজে লাগিয়ে প্রথম উৎপাদিত পাট হলো রবি - ১। উল্লেখ্য মাকসুদুল আলম যুক্তরাষ্ট্রের হয়ে পেঁপে, মালয়েশিয়ার হয়ে রাবার এবং বাংলাদেশের হয়ে পাট ও ছত্রাকের জীবন রহস্য উন্মোচন করেন। বাংলাদেশি জিনতত্ত্ববিদ মাকসুদুল আলম ২০ ডিসেম্বর ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে মারা যান।
WIPO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: জেনেভা
Explanation:
WIPO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর জেনেভা WIPO বা World Intellectual Property Organization. WIPO এর সদর দপ্তর সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় অবস্থিত। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯৭০ সালে।
বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী?
Correct Answer:
খ: কনস্ট্যান্টিনেপাল
সামরিক ভাষায় "WMD" অর্থ কী?
Correct Answer:
ক: Weapon of Mass Destruction
Explanation:
সামরিক ভাষায় "WMD" অর্থ কী? সঠিক উত্তর Weapon of Mass Destruction সংখ্যার পরিমাপে বিপুল সংখ্যক জনগণ ও জনবসতি ধ্বংসের জন্য এক ধরনের পারমাণবিক ও রাসায়নিক অস্ত্রকে Weapon of Mass Destruction বলে। প্রথম ১৯৩৭ সালে Cosmo Gordon Lang এই WMD পরিভাষাটি ব্যবহার করেন।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন?
Correct Answer:
খ: ১৯৯১
Explanation:
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন? সঠিক উত্তর ১৯৯১ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২০ সালের ৩ নভেম্বর। এই নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে জিতেছেন ডেমোক্র্যাট জো বাইডেন। এই নির্বাচনে সুপার টুইসডে'র ফলাফলে এগিয়ে গিয়েছেন বাইডেন। ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে জয় পেতে হলে বার্ণি বা বাইডেনের পেতে হতো ১৯৯১ ভেলিগেটের সমর্থন।
২০২০ প্রকাশিত ‘আইনের শাসন’ সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী?
Correct Answer:
ক: ডেনমার্ক
Explanation:
২০২০ প্রকাশিত ‘আইনের শাসন’ সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী? সঠিক উত্তর ডেনমার্ক ১১ মার্চ ২০২০ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা বৈশ্বিক আইনের শাসন' বা The World Justice Project' (WJP) সূচকের প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দেশ ‘ডেনমার্ক' আর সর্বনিম্ন দেশ 'ভেনিজুয়েলা'। আর সার্কভুক্ত দেশের অবস্থান যথাক্রমেঃ ৬১তম নেপাল; ৬৬তম শ্রীলংকা; ৬৯তম ভারত; ১১৫তম বাংলাদেশ; ১২০তম পাকিস্তান এবং ১২২তম আফগানিস্তান। আইনের শাসন বিষয়ক মোট ৮টি সূচকের ভিত্তিতে জরিপ হয়। সূচকগুলো হলোঃ সরকারি ক্ষমতার সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি, উন্মুক্ত সরকার; মৌলিক অধিকার; নিয়ম ও নিরাপত্তা; নিয়ন্ত্রণমূলক ক্ষমতার প্রয়োগ; নাগরিক ন্যায়বিচার ও ফৌজদারি বিচার। এবার বিশ্বের ১২৮টি দেশ নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন?
Correct Answer:
ঘ: ১৯৭৩, আলজিয়ার্স
Explanation:
বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন? সঠিক উত্তর ১৯৭৩, আলজিয়ার্স প্রথমবারের মত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ৫ থেকে ৯ সেপ্টেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের NAM (Non - Aligned Movement) এর চতুর্থ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন। সদ্য স্বাধীন দেশ হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে ভূমিকা রাখে এই সম্মেলন।
মুজিববর্ষ উদযাপন কাল হলো-
Correct Answer:
খ: ১৭ মার্চ ২০২০ - ১৬ ডিসেম্বর ২০২১
Joe Biden Jr. মার্কিন যুক্তরাষ্টের কততম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন?
Correct Answer:
ঘ: ৪৬ তম
Explanation:
Joe Biden Jr. মার্কিন যুক্তরাষ্টের কততম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন? সঠিক উত্তর ৪৬ তম Joe Biden Jr. মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?
Correct Answer:
ক: দক্ষিণ আমেরিকা
Explanation:
ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? সঠিক উত্তর দক্ষিণ আমেরিকা ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রাচীন পেরুতে গড়ে উঠেছিল। ১৪০০ থেকে ১৫৩৩ খ্রিস্টাব্দের মধ্যে ইনকারা তাদের সাম্রাজ্য দক্ষিণ আমেরিকার একটি বিস্তৃত অংশজুড়ে (উত্তরের কুইটো থেকে দক্ষিণের সান্তি য়োগো পর্যন্ত) প্রসারিত করেছিল। দক্ষিণ আমেরিকায় দেখা সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল এটি এবং তৎকালীন বিশ্বের বৃহত্তম সভ্যতা হিসেবে পরিচিত পেয়েছিলো ইনকারা। কঠোর পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত ইনকারা, সমভূমি, পাহাড়, মরুভূমি এবং গ্রীষ্মমণ্ডলীয় জঙ্গলের মতো বিভিন্ন পরিবেশে নিজেদেরকে বেশ ভালো ভাবেই খাপ খাইয়ে নিতে পেরেছিল। তারা তাদের অনন্য শিল্প ও স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত ছিল। যুদ্ধে তারা যেখানেই জয়লাভ করতো, সেখানেই তারা নিখুঁতভাবে স্থাপত্য নির্মাণ করেছিল।
বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ-
Correct Answer:
ঘ: মহেশখালী
২০২২ সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে-
Correct Answer:
গ: কাতার
ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
Correct Answer:
ক: রাশিয়া
Explanation:
ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? সঠিক উত্তর রাশিয়া সুইডেনের উপনিবেশ হলো নরওয়ে। ডেনমার্কের কাছ থেকে আইসল্যান্ড স্বাধীনতা লাভ করে। ক্যারাবিয়ান দেশগুলো ব্রিটেনের উপনিবেশ ছিল, তবে হাইতি ছিল ফ্রান্সের উপনিবেশ। ইউরোপে ব্রিটেনের একমাত্র উপনিবেশ ছিল মাল্টা।
ডিসেম্বর ২০২০ এ অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়?
Correct Answer:
গ: ৭টি
Explanation:
ডিসেম্বর ২০২০ এ অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর ৭টি বাণিজ্য, জ্বালানি, কৃষিসহ ৭ খাতে সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও ভারত ৭টি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। ১৭ ডিসেম্বর ২০২০ সালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সমঝোতা স্মারকগুলো সই হয়। সমঝোতা স্মারকগুলো হচ্ছে হাইড্রোকার্বনে সহযোগিতার বিষয়ে রূপরেখা, কৃষি খাতে সহযোগিতা, নয়াদিল্লি জাদুঘরের সঙ্গে বঙ্গবন্ধু জাদুঘরের সহযোগিতা, হাতির সুরক্ষায় অভয়ারণ্য নিশ্চিত করা, হাই ইমপ্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প চালু, বাংলাদেশ - ভারত প্রধান নির্বাহী কর্মকর্তা ফোরামের ট্রাম্প অব রেফারেন্স এবং বরিশালে সুয়ারেজ প্রকল্পের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে যন্ত্রপাতি কেনাকাটায় ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক ।
কোন দেশ বৃটিশ উপনিবেশ ছিল না?
Correct Answer:
ক: চীন
এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
Correct Answer:
গ: বাবেল মান্দেব প্রণালী
Explanation:
এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? সঠিক উত্তর বাবেল মান্দেব প্রণালী এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে বাবেল মান্দেব প্রণালী আর সংযুক্ত করেছে এডেন সাগর লোহিত সাগর।
বর্তমানে বিশ্বে শান্তির সংবিধান বলা হয় কোন দেশের সংবিধানকে?
Correct Answer:
ক: জাপান
বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি?
Correct Answer:
গ: চীন
'কার্টাগেনা প্রটোকল' কোন সালে স্বাক্ষরিত হয়?
Correct Answer:
ক: ২০০০ সালে
Explanation:
'কার্টাগেনা প্রটোকল' কোন সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর ২০০০ সালে কার্টাগেনা প্রটোকল হলো জৈবনিরাপত্তা (Biosafety) বিষয়ক একটি চুক্তি। এটি স্বাক্ষরিত হয়। কানাডার মন্ট্রিলে ২৯ জানুয়ারি ২০০০ সালে যা কার্যকর হয় ১১ সেপ্টেম্বর ২০০৩ সাল থেকে।
জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে?
Correct Answer:
ঘ: UNCTAD
Explanation:
জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে? সঠিক উত্তর UNCTAD UNCTAD হলো United Nations Conference on Trade and Development. হলো জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা। এটি সংস্থাটি প্রতি বছর জুন মাসে সারা বিশ্বের FDI (Foreign Direct Investment সরাসরি বৈদেশিক বিনিয়োগ) প্রবাহ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে
আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগ মামলা করে কোন দেশ?
Correct Answer:
খ: গাম্বিয়া
Explanation:
আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগ মামলা করে কোন দেশ? সঠিক উত্তর গাম্বিয়া জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন নিয়ে মামলা করেন গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী আবু বকর মারি তামবাদু ।
ঐতিহাসিক ট্রয় নগরী কোন দেশের অর্ন্তগত?
Correct Answer:
ঘ: তুরস্ক
‘Bretion Woods Institutions’ এর অর্ন্তভূক্ত?
Correct Answer:
খ: IMF
Explanation:
‘Bretion Woods Institutions’ এর অর্ন্তভূক্ত? সঠিক উত্তর IMF বিশ্ব ব্যাংক এবং IMF কে 'Breton Woods Institutions' বলা হয়। উল্লেখ্য, ১ থেকে ২২ জুলাই ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটস উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা হয়। এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫ সালে। বিশ্ব ব্যাংকের ৫টি অঙ্গসংস্থা হলোঃ IBRD, IDA, IFC, ICSID এবং MIGA.
কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
Correct Answer:
খ: সিয়েরালিওন
Explanation:
কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? সঠিক উত্তর সিয়েরালিওন ভৌগলিক বা সাংস্কৃতিক উভয় ক্ষেত্রে বাংলাদেশ থেকে সম্পূর্ণ ভিন্ন সিয়েরালিওন। কিন্তু এ দুই দেশের সম্পর্ক এতোটাই গভীর ও আন্তরিক যে, এ দেশের ভাষাকে নিজেদের করে নিয়েছে আফ্রিকার এই দেশটি। ১৯৯১ - ২০০২ সাল পর্যন্ত দেশটি বিধ্বস্ত হয়েছে গৃহযুদ্ধের অভিশাপে। সেই সময়টাতে সিয়েরালিওনে শান্তি ফেরাতে বিপুল পরিমাণ শান্তি বাহিনী নিয়োগ করে। জাতিসংঘ। তাদের বড় একটি অংশজুড়ে ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। সেনারা সিয়েরালিওনের বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করেছেন। দেশটিতে শান্তি ফেরাতে রেখেছেন ব্যাপক ভূমিকা। বিদ্রোহীদের দখলকৃত অঞ্চলগুলোকে যুক্ত করতে বাংলাদেশের সেনা সদস্যদের কার্যক্রম ছিল অনবদ্য। বাংলাদেশ সেনাবাহিনী যা করেছে, জন্য সিয়েরালিওনের সরকার কৃতজ্ঞ। প্রেসিডেন্ট আহমদ তেজান কাব্বাহ কৃতজ্ঞতা জানাতে একটুও দেরি করলেন না। তিনি বাংলাদেশ সেনা সদস্যদের ভূমিকাকে চিরস্মরণীয় রাখতে বাংলা ভাষাকে দেশটির সরকারি ভাষার মর্যাদা দেন।
নিচের কোন স্থানটি বিশ্ব ঐতিহ্য হিসেবে এখনও স্থান পায়নি?
Correct Answer:
খ: মহাস্থানগড়
জাতিসংঘ নামকরণ করেন-
Correct Answer:
ক: রুজভেল্ট
Explanation:
জাতিসংঘ নামকরণ করেন- সঠিক উত্তর রুজভেল্ট জাতিসংঘের নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ১ জানুয়ারি ১৯৪২ সালে। উল্লেখ্য, জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত। আর এর সদর দপ্তরের স্থপতি ছিলেন ডব্লিউ হ্যারিসন। জাতিসংঘ বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। ১৯৪৫ সালে ৫১টি রাষ্ট্র জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ সনদ স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয়।
সম্প্রতি (সেপ্টেম্বর ২০২০) কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়?
Correct Answer:
খ: নাগার্নো- কারাবাখ
Explanation:
সম্প্রতি (সেপ্টেম্বর ২০২০) কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়? সঠিক উত্তর নাগার্নো- কারাবাখ সম্প্রতি (সেপ্টেম্বর ২০২০) নাগার্নো - কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়। রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধ বন্ধের ঘোষণা দেয়। দক্ষিণ ককেশাসের বিতর্কিত অঞ্চল নাগার্নো এবং কারাবাখ। এই অঞ্চলটি নিয়ে প্রতিবেশী দুই দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার বিরোধ অনেক পুরোনো। বিরোধপূর্ণ নাগার্নো - কারাবাখ অঞ্চল নিয়ে সর্বশেষ ২৭ সেপ্টেম্বর ২০২০ থেকে ছয় সপ্তাহের সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে দুটি দেশ। ৯ নভেম্বর ২০২০ সালে রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে স্বাক্ষরিত হয় শান্তিচুক্তি।