general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
“Long Walk To Freedom” গ্রন্থটির লেখক কে?
Correct Answer:
গ: নেলসন ম্যান্ডেলা
১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল
Correct Answer:
ক: জয় বাংলা
Explanation:
১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল সঠিক উত্তর জয় বাংলা ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল 'জয় বাংলা'। মুক্তিযুদ্ধের সপক্ষে দেশে - বিদেশে জনমত গড়ে তুলতে সাপ্তাহিক 'জয় বাংলা' পত্রিকা রাখে অসামান্য ভূমিকা। মুক্তিযুদ্ধের ৯ মাসে মুক্তাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষে সীমিত প্রচার সংখ্যায় প্রায় শতাধিক পত্রিকা আত্মপ্রকাশ করে। কিন্তু সেগুলোর প্রকাশনা ছিল। অনিয়মিত। ১৯৭১ সালের ১১ মে থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ৩৪টি সংখ্যার প্রতিটি প্রকাশ হয় নিয়মিতভাবেই। ওই বিরুদ্ধ সময়ে মুক্তিকামী জনতার কণ্ঠস্বরে পরিণত হওয়া আট পৃষ্ঠা পত্রিকাটির প্রচার সংখ্যা ছিল ৩০ হাজার পর্যন্ত। মুক্তিযুদ্ধের ১১টি সেক্টর, সাবসেক্টর, মুক্তাঞ্চল এবং ভারতের শরণার্থী শিবিরগুলোতে 'জয় বাংলা' পাওয়া যেত। এমনকি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মেঘালয়ের মানুষও 'জয় বাংলা' পড়তেন। বাংলাদেশের পত্রিকা হিসেবে তাদের কাছে এটির আলাদা কদর ছিল। আবার প্রবাসী সরকারের পক্ষ থেকে নিবন্ধনপ্রাপ্ত প্রথম পত্রিকাও এটি, যার নম্বর - ১। সে হিসেবে 'জয় বাংলা'ই সরকার অনুমোদিত বাংলাদেশের প্রথম পত্রিকা।
বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি?
Correct Answer:
গ: শিল্প
Explanation:
বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি? সঠিক উত্তর শিল্প বাংলাদেশের জাতীয় আয়ে শিল্প খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি।
Bangabandhu's historic speech on March 7 has been included in which schedule of the constitution?
Correct Answer:
B: Fifth Schedule
Explanation:
Bangabandhu's historic speech on March 7 has been included in which schedule of the constitution? Correct Answer Fifth Schedule গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের তফসিল সংখ্যা সাত টি। এগুলো হলো: প্রথম: অন্যান্য বিধান সত্বেও কার্যকর আইন দ্বিতীয়: বিলুপ্ত তৃতীয়; শপথ ও ঘোষণা চতুর্থ: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী। পঞ্চম: 971 সালের 7 ই মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষণ। ষষ্ঠ: 1971 সালের 25 মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ 26 মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা। সপ্তম: 1971 সালের 10 এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র।
বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস কবে পালিত হয়?
Correct Answer:
গ: ১৭ মে
Explanation:
বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর ১৭ মে বাংলাদেশ ২৭ জানুয়ারি ২০২১ তারিখ হতে আনুষ্ঠানিকভাবে কোভিড - ১৯ এর টিকাদান কর্মসূচি চালু হয়। উল্লেখ্য, বাংলাদেশে করোনা। ভাইরাসের গণটিকাদান কার্যক্রম শুরু হয় ৭ ফেব্রুয়ারি ২০২১ সালে। বাংলাদেশ বিশ্বের ৫৪তম দেশ হিসেবে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু করে। আর বাংলাদেশে প্রথম করোনা ভ্যাকসিন গ্রহণ করেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।
বাের্ডের ওপর তেলরঙে ‘চর দখল’ ছবিটি কার আঁকা?
Correct Answer:
ক: এস.এম. সুলতান
Explanation:
বাের্ডের ওপর তেলরঙে ‘চর দখল’ ছবিটি কার আঁকা? সঠিক উত্তর এস.এম. সুলতান শেখ মোহাম্মদ সুলতান, (১০ আগস্ট ১৯২৩ - ১০ অক্টোবর ১৯৯৪) যিনি এস এম সুলতান নামে সমধিক পরিচিত, ছিলেন একজন বাংলাদেশি প্রখ্যাত চিত্রশিল্পী। তার জীবনের মূল সুর - ছন্দ খুঁজে পেয়েছিলেন বাংলাদেশের গ্রামীণ জীবন, কৃষক এবং কৃষিকাজের মধ্যে।
Which amendment to the Constitution of Bangladesh is termed as first distortion of constitution?
Correct Answer:
A: 5th Amendment
Explanation:
Which amendment to the Constitution of Bangladesh is termed as first distortion of constitution? Correct Answer 5th Amendment জাতীয় সংসদে পঞ্চম সংশোধনী আনা হয় 6 এপ্রিল 1979 সালে। এ সংশোধনী 1975 এর 15 ই আগস্ট সামরিক শাসন জারির পর থেকে 6 এপ্রিল 1979 পর্যন্ত সামরিক শাসন আমলের সব আদেশ ঘোষণা ও দণ্ডাদেশ বৈধতা পাই। একে বলা হয় Indemnity অধ্যাদেশ। এতে রাষ্ট্র পরিচালনার মূল অর্থনীতিতেও কিছু পরিবর্তন আনা হয়। তাই এই সংশোধনীকে first distortion of constitution বলে আখ্যায়িত করা হয়।
বাংলাদেশ কোন তারিখ হতে আনুষ্ঠানিকভাবে কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচি চালু হয়?
Correct Answer:
ক: ২৭ জানুয়ারি ২০২১
Explanation:
বাংলাদেশ কোন তারিখ হতে আনুষ্ঠানিকভাবে কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচি চালু হয়? সঠিক উত্তর ২৭ জানুয়ারি ২০২১ বাংলাদেশ ২৭ জানুয়ারি ২০২১ তারিখ হতে আনুষ্ঠানিকভাবে কোভিড - ১৯ এর টিকাদান কর্মসূচি চালু হয়। উল্লেখ্য, বাংলাদেশে করোনা। ভাইরাসের গণটিকাদান কার্যক্রম শুরু হয় ৭ ফেব্রুয়ারি ২০২১ সালে। বাংলাদেশ বিশ্বের ৫৪তম দেশ হিসেবে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু করে। আর বাংলাদেশে প্রথম করোনা ভ্যাকসিন গ্রহণ করেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।
ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালিত হয়?
Correct Answer:
ক: ২১ এপ্রিল
Explanation:
ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালিত হয়? সঠিক উত্তর ২১ এপ্রিল ভারত সরকার 21 শে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস হিসাবে এই দিনটিকে বেছে নিয়েছিল যেহেতু দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল 1947 সালে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসনিক সেবা কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। ঐতিহাসিক অনুষ্ঠানটি দিল্লির মেটক্যাফ হাউসে অনুষ্ঠিত হয়েছিল। তাঁর সম্বোধনে তিনি সিভিল সার্ভেন্টসকে ‘ভারতের স্টিল ফ্রেম’ বলেছিলেন।
ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি সিআরপিসি’র কোন ধারায়?
Correct Answer:
খ: 164
Explanation:
ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি সিআরপিসি’র কোন ধারায়? সঠিক উত্তর 164 বাংলাদেশের ফৌজদারী কার্যবিধি (The Code of Criminal Procedure) ১৮৯৮ আইনের ১৬৪ ধারায় প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট এবং সরকারের বিশেষ ক্ষমতাক্রমে দ্বিতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেটকে কোনো ব্যক্তির জবানবন্দী এবং দোষ স্বীকারোক্তি রেকর্ড করার জন্য ক্ষমতা অর্পণ করা হয়েছে।
কৃষক প্রজা পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
ক: ১৯৩৬ সাল
Explanation:
কৃষক প্রজা পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৩৬ সাল কৃষক প্রজা পার্টি আর্থ - সামাজিক কর্মসূচি সম্বলিত এ রাজনৈতিক দলটি ১৯৩৬ থেকে ১৯৪৩ পর্যন্ত বাংলার রাজনীতিতে যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল। ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত কৃষক প্রজা পার্টি ছিল নিখিল বঙ্গ প্রজা সমিতির ফসল। ১৯১৯ সালের ভারত শাসন আইনের আওতায় মুসলমান গণ্যমান্য ব্যক্তিদের রাজনৈতিক দলসমূহ ও সমিতিগুলির দ্রুত ভাঙ্গাগড়া চলতে থাকে। বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মুসলমান নেতৃবৃন্দের সমন্বয়ে নিখিলবঙ্গ প্রজা সমিতি (All Bengal Tenants Association) প্রতিষ্ঠিত হয় ১৯২৯ সালে। স্যার আব্দুর রহিম এ সমিতির সভাপতি এবং আরও পাঁচজন সহ - সভাপতি ছিলেন। এ.কে ফজলুল হক ছিলেন এ পাঁচজনের মধ্যে প্রথম সহ - সভাপতি। ১৯৩০ দশকের মন্দার প্রেক্ষাপটে পূর্ব বঙ্গের প্রায় সকল জেলায় প্রজা সমিতি গঠিত হয়। ফজলুল হক প্রজা রাজনীতির মধ্যে উজ্জ্বল ভবিষ্যত দেখতে পান এবং পূর্ব বাংলার অংশকে সঙ্গে করে তিনি নিখিল বঙ্গ প্রজা সমিতি থেকে বেরিয়ে এসে কৃষক প্রজা পার্টি (কে.পি.পি) নামে একটি নিয়মিত রাজনৈতিক দল গঠন করেন। এ পদক্ষেপের পূর্বে সমিতির সভাপতির পদ পূরণ নিয়ে একটি বিবাদের সূত্রপাত হয়। ১৯৩৪ সালে ভারতের আইন সভার সভাপতি নির্বাচিত হলে স্যার আব্দুর রহিম নিখিল বঙ্গ প্রজা সমিতির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। সমিতির সদস্যরা পূর্ব বাংলা ও পশ্চিম বাংলা - এ বৃহূৎ আঞ্চলিক ভাগে বিভক্ত হয়ে পড়ে। পূর্ব বাংলার পক্ষ থেকে এ.কে ফজলুল হক সভাপতির পদের প্রত্যাশী ছিলেন, অন্যদিকে পশ্চিম বাংলা দলের পক্ষ থেকে খান বাহাদুর এ. মমিন এ পদের জন্য খুবই আগ্রহ প্রকাশ করেন। এ পরিস্থিতিতে বিতর্ক মীমাংসার জন্য উভয় দল বিদায়ী সভাপতির মধ্যস্থতা মেনে নিতে সম্মত হয়। তিনি খান বাহাদুরের প্রতি সমর্থন দেন। এ প্রেক্ষাপটে এ. কে. ফজলুল হক পূর্ব বাংলায় তার সমর্থকদের নিয়ে প্রজা সমিতি ত্যাগ করলেন এবং ১৯৩৬ সালের জুলাই মাসে ঢাকায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠিত করেন। গ্রামীণ সমাজের নেতা হিসেবে ফজলুল হক আসন্ন নির্বাচনে জনগণের মন জয় করার জন্য একটি কৃষি - ভিত্তিক কর্মসূচির ভবিষ্যৎ সম্পর্কে ভালভাবে ওয়াকিবহাল ছিলেন। কে.পি.পি কর্মসূচিতে কৃষককে জমির একচ্ছত্র মালিকানা দিয়ে জমিদারি প্রথা বিলোপ, খাজনার হার হ্রাস, কৃষক সম্প্রদায়ের ঋণ মওকুফের মাধ্যমে মহাজন শ্রেণির শৃঙ্খল থেকে তাদের মুক্তিদান, কৃষকের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ, দেশব্যাপী খাল খননের মাধ্যমে সেচ সুবিধা সৃষ্টি, সর্বগ্রাসী কচুরীপানা পরিষ্কার করে নৌচলাচল সচল করা, বিনাবেতনে প্রাথমিক শিক্ষা চালু ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয়। কৃষককুলের কাছে ফজলুল হকের বক্তৃতা ছিল তার কর্মসূচির মতই আকর্ষণীয়। ফজলুল হকের আবেদন ছিল অসম্প্রদায়িক এবং সে কারণে তিনি নিম্নবর্ণের হিন্দু কৃষক সমাজের কাছেও শ্রদ্ধাভাজন হয়ে ওঠেন। কে.পি.পি নির্বাচনী ইশতাহার শেষ পর্যন্ত সকলের জন্য ‘ডাল ভাত’ এ একটি শ্লোগানে পরিণত হয়। ১৯৩৭ সালের নির্বাচনে কে.পি.পি - র প্রধান দু প্রতিদ্বন্দ্বী ছিল বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস ও মুসলিম লীগ। কৃষক ভোটাররা হকের প্রতি বিশাল সমর্থন জানায়। যদিও তার দল মাত্র এক বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়, কিন্তু নির্বাচনে প্রাপ্ত আসন হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক দলগুলির মধ্যে কেপিপি তৃতীয় স্থান দখল করে। কংগ্রেস পায় ৫২টি আসন, মুসলিম লীগ ৩৯টি, কে.পি.পি ৩৬টি এবং অন্যান্য খন্ডিত দল ও স্বতন্ত্র প্রার্থীরা ২৫০ আসনের বাকিগুলি দখল করে। কে.পি.পি - র টিকেটে নির্বাচিত ৩৬ আসনের ৩৩টি আসে পূর্ব বঙ্গ থেকে। এর ফলে কে.পি.পি পূর্ব বঙ্গের একটি দল হিসেবে আত্মপ্রকাশ করে। দুর্ভাগ্যজনকভাবে, অভাবনীয় নির্বাচনী বিজয়ের পর পরই কে.পি.পির পতন শুরু হয়। কে.পি.পি নেতা এ.কে ফজলুল হক মুসলিম লীগ ও আরও কয়েকটি ক্ষুদ্র দল ও স্বতন্ত্র সদস্যের সমর্থনে ও অংশগ্রহণে একটি কোয়ালিশন মন্ত্রিসভা গঠন করেন। মুখ্যমন্ত্রী হিসেবে ফজলুল হককে দলকে সংহত করার পরিবর্তে ক্ষমতার রাজনীতিতে বেশি মনোযোগী হতে দেখা যায়। তার মন্ত্রিসভার ১১ জনের মধ্যে মাত্র ২ জন ছিলেন কে.পি.পি এবং বাকিরা মুসলিম লীগ ও সংখ্যালঘু দলগুলি থেকে। দলের সাধারণ সম্পাদক শামসুদ্দীন আহমেদের নেতৃত্বে অসন্তষ্ট কে.পি.পি নেতৃবৃন্দ সংসদে আলাদা দল হিসেবে আসন গ্রহণ করেন। বিদ্রোহী গ্রুপটি ১৯৩৭ সালের ১১ সেপ্টেম্বর রংপুরের গাইবান্ধায় দলের সাধারণ সভা ডাকেন এবং হক ও তার অনুসারীদের দল থেকে বহিষ্কার করেন। পাল্টা পদক্ষেপ হিসেবে হকও বিদ্রোহীদের বহিষ্কার করেন। কংগ্রেসের প্রচন্ড বিরোধিতার মুখে ক্ষমতা ধরে রাখতে, ১৯৩৭ সালের ১৫ অক্টোবর লক্ষ্ণৌ অধিবেশনে ফজলুল হক মুসলিম লীগে যোগদান করেন। লীগের চাপে হকের মন্ত্রিসভার কে.পি.পি সদস্য নওশের আলীকে ১৯৩৮ সালের ২২ জুন পদত্যাগে বাধ্য করা হয়। এদিকে মন্ত্রিসভায় হক কে.পি.পি - র একমাত্র সদস্য থাকেন। নভেম্বর ১৯৩৭ সাল থেকে মুসলিম লীগ নেতৃবৃন্দ তৃণমূল পর্যায় থেকে দলকে সংগঠিত শুরু করেন। মুসলিম লীগের দ্রুত সম্প্রসারণের সঙ্গে সঙ্গে কে.পি.পি সংকুচিত হতে থাকে। লীগের উত্থান এতটাই দ্রুত ও সাবলিল ছিল যে, ১৯৪৩ সালে যখন হক মন্ত্রিসভার পতন হয়, তখন বাস্তবে কে.পি.পি অস্তিত্বহীন হয়ে পড়ে। এ ক্ষয়িষ্ণু দল অবশ্য ১৯৪৬ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং মাত্র ৪টি আসন লাভ করে। অন্যদিকে ১৯৩৭ সালে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মুসলিম লীগ ১১৪টি আসন পায়। দেশ বিভাগের পর এ.কে. ফজলুল হক ঢাকায় চলে আসেন এবং কৃষক - শ্রমিক পার্টি নামে তার দলকে নতুন নামে পুনরজ্জীবিত করেন। ১৯৫৮ সাল পর্যন্ত এ দল কোন মতে অস্ত্বিত্ব রক্ষা করে। [সিরাজুল ইসলাম]
‘বেইল আউট’ শব্দটি জড়িত-
Correct Answer:
গ: অর্থনীতিতে
Explanation:
‘বেইল আউট’ শব্দটি জড়িত- সঠিক উত্তর অর্থনীতিতে যখন কোন কোম্পানিকে বা আর্থিক প্রতিষ্ঠানকে বা কোন দেশকে তার চরম আর্থিক সংকটকালে (প্রায় দেউলিয়া অবস্থায়) উদ্ধারের জন্য সম্পদ সহায়তা দেয়া হয়– তাকেই 'বেইল আউট' বলা হয়। এইরূপ সহায়তা দেয়া হতে পারে ঋণ, ঋণের গ্যারান্টি, নগদ সহায়তা, বন্ড বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করে।
‘একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে?
Correct Answer:
ক: গোবিন্দ হালদার
Explanation:
‘একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে? সঠিক উত্তর গোবিন্দ হালদার মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে অনুপ্রেরণামূলক একটি গান হলো ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি'। গোবিন্দ হালদার রচিত এই গানটির সুরকার হলেন আপেল মাহমুদ।
ঐতিহাসিক 'ছয় দফায়' কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না?
Correct Answer:
ঘ: বিচার ব্যবস্থা
প্রতিবছর কোন তারিখে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়?
Correct Answer:
ক: ২ ফেব্রুয়ারি
Explanation:
প্রতিবছর কোন তারিখে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়? সঠিক উত্তর ২ ফেব্রুয়ারি প্রতিবছর ২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় জনসংখ্য বস পালন করা হয়। আর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। উল্লেখ্য, ৮ মার্চ পালন করা। । হয় আন্তর্জাতিক নারী দিবস। ৭ এপ্রিল পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য দিবস।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম উইকেট সেঞ্চুরিয়ান বোলার কে?
Correct Answer:
গ: মেহেদি হাসান মিরাজ
Explanation:
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম উইকেট সেঞ্চুরিয়ান বোলার কে? সঠিক উত্তর মেহেদি হাসান মিরাজ টেস্টে বাংলাদেশের হয়ে ১০০ উইকেট পেয়েছেন এখন পর্যন্ত (২০২১) চারজন বোলার। এর মধ্যে মাইলফলকে পৌছাতে মেহেদি হাসান মিরাজের লেগেছে ২৪ টেস্ট, তাইজুলের লেগেছে ২৫ টেস্ট, সাকিব আল হাসানের লেগেছে ২৮ টেস্ট এবং রফিকের লেগেছে ৩৩ টেস্ট।
কোন জেলার সঙ্গে বিদেশের কোন সীমানা নেই?
Correct Answer:
ক: ফরিদপুর
বাংলাদেশ এলডিসি (LDC) থেকে বের হবে কত সালে?
Correct Answer:
ঘ: 2026
ঢাকা সেনানিবাসে আগরতলা ষড়যন্ত্র মামলার স্মৃতি বিজড়িত জাদুঘর কোনটি?
Correct Answer:
খ: ঢাকা সেনানিবাস জাদুঘর
Explanation:
ঢাকা সেনানিবাসে আগরতলা ষড়যন্ত্র মামলার স্মৃতি বিজড়িত জাদুঘর কোনটি? সঠিক উত্তর ঢাকা সেনানিবাস জাদুঘর ১৯৬৮ সালের ২১ এপ্রিল 'রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য' নামের মামলার বিচার কাজের জন্য গঠিত হয়। একটি ট্রাইব্যুনাল। শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে ২৭ জন সামরিক ও ৮ জন বেসামরিক নাগরিকের বিরুদ্ধে দায়ের করা এই রাষ্ট্রদ্রোহী মামলার বিচারকাজ হয় ঢাকা সেনানিবাস এর মুক্তিযুদ্ধ জাদুঘরে। উল্লেখ্য, বিজয় কেতন জাদুঘর ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত যা মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং বীরত্বসূচক খেতাব প্রাপ্তদের স্মরণে নির্মিত। ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘর রয়েছে।
১৯৬৯ সালের কোন তারিখের জনসভায় জাতির পিতা বঙ্গবধু শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবদ্ধু' উপাধি দেওয়া হয়?
Correct Answer:
গ: ২৩ ফেব্রুয়ারি
একটি বাল্পে 60W - 220V লেখা থাকলে তার রোধ কত ওহম?
Correct Answer:
ঘ: 806.67
Explanation:
একটি বাল্পে 60W - 220V লেখা থাকলে তার রোধ কত ওহম? সঠিক উত্তর 806.67 দেয়া আছে, বিভব পার্থক্য V = 220V ; বৈদ্যুতিক ক্ষমতা P = 60W এবং বৈদ্যুতিক বাল্বের রোধ R = ? তামরা জানি, তড়িৎ ক্ষমতা P = V2R .:. R = V2R = 220260 = 220×22060 = 4840060 = 806.67
১৯৭১ সালে ‘The Concert for Bangladesh’ কোথায় অনুষ্ঠিত হয়?
Correct Answer:
ঘ: নিউইয়র্ক
Explanation:
১৯৭১ সালে ‘The Concert for Bangladesh’ কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর নিউইয়র্ক বিখ্যাত গায়ক George Harrison ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বাংলাদেশ' নামে গান গেয়েছিলেন। ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হওয়া 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' নামের সঙ্গীতানুষ্ঠানের প্রধান শিল্পী জর্জ হ্যারিসন। ১৯৭১ সালের এই দিনে পণ্ডিত রবিশংকর মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তোলা এবং শরণার্থীদের আর্থিক সহায়তা দেয়ার জন্য শিল্পী জর্জ হ্যারিসনকে নিয়ে এ অবিস্মরণীয় কনসার্টের আয়োজন করেছিলেন।
The parliamentary system of Bangladesh was re-established through which amendment of the constitution?
Correct Answer:
D: Twelfth
Explanation:
The parliamentary system of Bangladesh was re-established through which amendment of the constitution? Correct Answer Twelfth 1991 সালের 6 আগস্টের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে 17 বছর পর বাংলাদেশ পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা পূর্ণ প্রতিষ্ঠিত হয়। এই সংশোধনীতে উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়। উল্লেখ্য সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলাম কে স্বীকৃতি দেওয়া হয়। সংবিধানের সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির কিছু বিধান যুক্ত হয়। আর সংবিধানের 11 সংশোধনীর মাধ্যমে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ এর উপরাষ্ট্রপতির হিসেবে নিয়োগ দান বৈধ ঘোষণা করা হয়।
Which country has the highest energy consumption per capita in the world?
Correct Answer:
B: Iceland
Explanation:
Which country has the highest energy consumption per capita in the world? Correct Answer Iceland ইউরোপের দেশ Iceland এ মাথাপিছু শক্তির ব্যবহারের পরিমাণ হলো ১৮,৭৭৪ কেজি। যা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ।
The World Wide Web (WWW) was invented by:
Correct Answer:
A: Tim Berners Lee
Explanation:
The World Wide Web (WWW) was invented by: Correct Answer Tim Berners Lee সুইজারল্যান্ডের CERN এর বিজ্ঞানীগণ তাদের জন্য প্রয়োজনীয় গবেষণা কর্মের বিস্তারিত বিবরণ, গ্রাফিক্স এবং অন্যান্য আনুষাঙ্গিক তথ্যটি কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সহজে পাওয়ার লক্ষ্যে ১৯৮৯ সালে একটি বিশেষ তথ্য আহরণ এবং সেবা প্রদান ব্যবস্থা উদ্ভাবন করেন। তাদের উদ্ভাবিত এ ব্যবস্থায় পরবর্তীতে ইন্টারনেটের মাধ্যমে world - wide - web নামে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। একে ইন্টারনেট ব্যবহারকারীগণ পৃথিবীর বিভিন্ন স্থানে যে তথ্য ভান্ডার রয়েছে তার যেকোনটিতে পৌঁছে যেতে পারেন। সাধারণ টেক্সট গ্রাফিক্স অডিও বা ভিডিও যেভাবেই এর তথ্যসমূহ সংরক্ষিত থাকুক না কেন ওয়েবসাইট ব্যবহারকারীগণ নিজেদের কম্পিউটারের পর্দায় তা অরিজিনাল অবস্থায় দেখতে পান। একে ইন্টারনেটের মাল্টিমিডিয়া ও বলা হয়। টিম বার্নাস লি কে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক বলা হয়।
Which of the following is not considered to be a source of renewable energy?
Correct Answer:
C: Natural Gas
Explanation:
Which of the following is not considered to be a source of renewable energy? Correct Answer Natural Gas যে শক্তি ব্যবহারে পুনঃব্যবহারের কোন সুযোগ। থাকে না তাকে অনবায়নযোগ্য শক্তি বলে। এই শক্তি ব্যবহারে বিভিন্ন ক্ষতিকর পদার্থ যেমনঃ কার্বন - ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি উৎপন্ন হয়ে বাতাসে মিশে যায়। আর অনবায়নযোগ্য শক্তির উৎসগুলোঃ কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি।
33Ω resister সার্কিটে 2A ত্বরিৎ প্রবাহ চালিত হলে রেজিস্টারের ভোল্টেজ কত?
Correct Answer:
খ: 66 V
Explanation:
33Ω resister সার্কিটে 2A ত্বরিৎ প্রবাহ চালিত হলে রেজিস্টারের ভোল্টেজ কত? সঠিক উত্তর 66 V আমরা জানি, V = IR .:. V = 33 × 2 = 66V এখানে, I = 2A এবং R = 33Ω
‘ঢাকা গেইট’ এর নির্মাতা কে?
Correct Answer:
ঘ: মীর জুমলা
Explanation:
‘ঢাকা গেইট’ এর নির্মাতা কে? সঠিক উত্তর মীর জুমলা ‘ঢাকা গেইট” এর নির্মাতা হলেন ‘মীর জুমলা'। আমলে তখন আওরঙ্গজেবের শাসন। “আওরঙ্গজেব বাংলার সুবেদার করে পাঠান মীর জুমলাকে, "যিনি ছিলেন একজন ইরানি তেল ব্যবসায়ীর ছেলে। বাংলার সুবেদার হওয়ার পরে তিনি এই গেট নির্মাণ করেন নগর নিরাপত্তা ব্যূহ হিসেবে। তৎকালীন বাংলার রাজধানী ঢাকা প্রায়ই বহিরাগত দস্যু দ্বারা আক্রান্ত হতো। (১৬৬০ সালে মূলত মগ দস্যুদের থেকে ঢাকাকে রক্ষা করার উদ্দেশ্যে ঢাকার উত্তর দিকে এই গেট নির্মাণ করেন। সেই সময় মীর জুমলা গেটসংলগ্ন এলাকায়। একটি নয়নাভিরাম বাগান গড়ে তোলেন, যার নাম ছিল রাগ - ই - বাদশাহি বা সম্রাটের বাগান।
মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে?
Correct Answer:
ক: ১০ নং সেক্টর
Which of the following country does not hold veto power in the UN Security council?
Correct Answer:
C: Germany
Explanation:
Which of the following country does not hold veto power in the UN Security council? Correct Answer Germany জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য 15 টি (স্থায়ী পাঁচটি এবং অস্থায়ী দশটি)। স্থায়ী পাঁচটি সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স এবং চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে। ১৯৪৫ সালের 24 অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
বর্তনীতে ত্বরিৎ প্রবাহের সৃষ্টি করে কোনটি?
Correct Answer:
গ: ইলেকট্রনের প্রবাহ
বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল কোনটি?
Correct Answer:
খ: মিরসরাই
Who is the author of the book Principia Mathematica?
Correct Answer:
A: Issac Newton
Explanation:
Who is the author of the book Principia Mathematica? Correct Answer Issac Newton ১৬৮৬ সালে বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন তাঁর অমর গ্রন্থ 'ফিলোসোফিয়া ন্যাচারলিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা'।
North Atlantic Treaty Organization (NATO) is an international —— alliance.
Correct Answer:
B: military
Explanation:
North Atlantic Treaty Organization (NATO) is an international —— alliance. Correct Answer military NATO এর পূর্ণরূপ হল North Atlantic treaty organisation. এটি 4 এপ্রিল 1949 সালে লন্ডনে প্রতিষ্ঠিত হয়। NATO এর বর্তমান সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম (1967 সালে স্থানান্তর করা হয়)। বর্তমান সদস্য দেশ ত্রিশটি। সর্বশেষ সদস্য মেসিডোনিয়া।
Who has won the US Open 2020 men’s singles title?
Correct Answer:
B: Dominic Thiem
Explanation:
Who has won the US Open 2020 men’s singles title? Correct Answer Dominic Thiem US Open 2020 এর পুরুষদের একক খেলায় চ্যাম্পিয়ন হন Dominic Thiem. ১৪০তম এই আসরটি অনুষ্ঠিত হয় ৩১ আগস্ট ২০২০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।
বাংলাদেশে অন্তর্জাতিক বিমানবন্দর কয়টি?
Correct Answer:
ঘ: ৩টি
How many goals were set in The Sustainable Development 2030 Agenda?
Correct Answer:
D: 17
Explanation:
How many goals were set in The Sustainable Development 2030 Agenda? Correct Answer 17 টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ওফিসিয়াল নাম হল transforming our world. 2030 সালের মধ্যে এই লক্ষ্য ও লক্ষ্যমাত্রা গুলি পূরণের অঙ্গীকার নিয়ে জাতিসংঘভুক্ত 193 টি দেশ the sustainable development goals (SDGs) এর এই চুক্তিতে স্বাক্ষর করে।
মুজিবনগর স্মৃতি সৌধ স্থপতি কে?
Correct Answer:
ক: তানভির কবির
Explanation:
মুজিবনগর স্মৃতি সৌধ স্থপতি কে? সঠিক উত্তর তানভির কবির মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি হলেন তানভীর কবির। এই স্মৃতিসৌধটি মেহেরপুর জেলার মুজিবনগরে অবস্থিত। মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের অস্থায়ী সরকার যেখানে গঠিত হয় সেখানে এই স্মৃতিসৌধটি গড়ে তোলা হয়।
সুরমা ও কুশিয়ারা নদীর মিলিত স্রোতের নাম কী?
Correct Answer:
ঘ: মেঘনা
The South Pole of the Earth is located in
Correct Answer:
D: Antarctica
Explanation:
The South Pole of the Earth is located in Correct Answer Antarctica ভূপৃষ্ঠের একেবারে দক্ষিণের স্থানকে বলা হয় দক্ষিণ মেরু। উত্তর মেরুর ঠিক বিপরীত দিকে এর অবস্থান। এটি অ্যান্টার্কটিকা মহাদেশ এ অবস্থিত। দক্ষিণ মেরু সমুদ্র পৃষ্ঠ হতে 9 হাজার 301 ফুট উচ্চতায় অবস্থিত।
বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কোন সালে?
Correct Answer:
ঘ: ১৯৭৪
Sustainable Development Goals (SDG) কয়টি?
Correct Answer:
C: ১৭টি
Explanation:
Sustainable Development Goals (SDG) কয়টি? Correct Answer ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) এর ১৭টি লক্ষ্যগুলো হলোঃ ১. দারিদ্র্য নির্মূল; ২. ক্ষুধামুক্তি; ৩. সুস্বাস্থ্য; ৪. মানসম্পন্ন শিক্ষা; ৫. লিঙ্গ সমতা; ৬. বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন; ৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি; ৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি; ৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো; ১০. বৈষম্য হ্রাস; ১১. টেকসই শহর ও জনগণ; ১২. পরিমিত ভোগ; ১৩. জলবায়ুবিষয়ক পদক্ষেপ; ১৪. পানির নিচে প্রাণ: ১৫. স্থলভাগের জীবন; ১৬. শান্তি ও ন্যায়বিচার এবং ১৭. লক্ষ্য অর্জনে অংশীদারত্ব
What is the name of the currency of Latvia?
Correct Answer:
B: Euro
Explanation:
What is the name of the currency of Latvia? Correct Answer Euro Latvia এর মুদ্রার নাম ইউরো। আর এর রাজধানীর নাম রিগা। এটি উত্তর - পূর্ব ইউরোপের একটি দেশ।
Who won the Nobel Prize 2020 in literature?
Correct Answer:
A: Louise Gluck
Explanation:
Who won the Nobel Prize 2020 in literature? Correct Answer Louise Gluck কাব্যিক কণ্ঠ যা নিরলস সৌন্দর্য স্বতন্ত্র অস্তিত্বকে সর্বজনীন করে তোলে এই জন্য ২০২০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিক Louise Gluck. উল্লেখ্য, ১৯৯৩ সালে কবি লুইস গ্লুক 'The Wild Iris' গ্রন্থের জন্য পুলিৎজার পুরস্কার পান। আর ১৯৯১ সালে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান সুলি প্রুদোম।
n-p-n ট্রানজিস্টরে ‘p’ অংশটি কী?
Correct Answer:
ঘ: বিবর্ধক
বেনাপোল সংলগ্ন ভারতীয় স্থলবন্দর কোনটি?
Correct Answer:
ক: পেট্রাপোল
The Komodo dragon are found in
Correct Answer:
A: Indonesia
Explanation:
The Komodo dragon are found in Correct Answer Indonesia কোমোডো ড্রাগন হলো বিশ্বের সবচেয়ে বড় গোসাপ যা ইন্দোনেশিয়ার কোমোডো দ্বীপপুঞ্জে ও জাভা দ্বীপপুঞ্জের পূর্ব দিকে পাওয়া যায়। এদের অন্য নাম হল ভারান।
What is the venue of 10th D-8 summit?
Correct Answer:
D: Dhaka
Explanation:
What is the venue of 10th D-8 summit? Correct Answer Dhaka ১০ম D - 8 এর সম্মেলন অনুষ্ঠিত হয় ৫ থেকে ৮ এপ্রিল ২০২১ সালে ঢাকায়। ৫ এপ্রিল ২০২১ D - 8 কমিশনারদের দুইদিনব্যাপী ৪৩তম সভার মধ্য দিয়ে ঢাকায় শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। এর ধারাবাহিকতায় ৭ এপ্রিল ২০২১ ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয় D - 8 মন্ত্রীদের ১৯তম কাউন্সিল অব মিনিস্টারস। D - 8 এর প্রতিপাদ্য বিষয় ছিলো। ‘পরিবর্তনময় বিশ্বে অংশীদারিত্বঃ যুবশক্তি ও প্রযুক্তি ও প্রযুক্তির প্রস্তুতি। Covid - 19 এর কারণে D - 8 এর সম্মেলনটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল সম্মেলনের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী। শেখ হাসিনা আগামী দুই বছরের জন্য D - 8 চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। উল্লেখ্য, Developing - 8 নামের পরিচিত অর্থনৈতিক সহযোগিতার জন্য ৮টি উন্নয়নশীল মুসলিম প্রধান দেশের সমন্বয়ে গঠিত হয়। এই দেশগুলো হলোঃ বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, পাকিস্তান এবং তুরস্ক। একাদশ D - 8 কবি সম্মেলন অনুষ্ঠিত হবে মিশরে।
একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু ২০০ বছর। মৌলটির ৭৫% ক্ষয় হতে কত বছর লাগবে?
Correct Answer:
গ: 400
Explanation:
একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু ২০০ বছর। মৌলটির ৭৫% ক্ষয় হতে কত বছর লাগবে? সঠিক উত্তর 400 আমরা জানি, অর্ধায়ু T = ০.`৬৯৩λ
বাংলাদেশের একমাত্র পাহাড়-বিশিষ্ট দ্বীপ কোনটি?
Correct Answer:
ঘ: মহেশখালি
Explanation:
বাংলাদেশের একমাত্র পাহাড়-বিশিষ্ট দ্বীপ কোনটি? সঠিক উত্তর মহেশখালি বাংলাদেশের একমাত্র পাহাড় - বিশিষ্ট বৃহত্তম দ্বীপ মহেশখালি। এই দ্বীপটি টেকনাফ, কক্সবাজারে অবস্থিত উল্লেখ্য, কুতুবদিয়া দ্বীপে বাতিঘর অবস্থিত। নিঝুম দ্বীপ অবস্থিত হাতিয়া, নোয়াখালীতে।