general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্ট আগে?
Correct Answer:
খ: ৬ ঘন্ট
Explanation:
গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্ট আগে? সঠিক উত্তর ৬ ঘন্ট গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ ৬ ঘন্ট আগে। জিএমটি বা গ্রীনিচ মান সময় (ইংরেজি: Greenwich Mean Time) এক ধরনের আন্তর্জাতিক মানদণ্ডে প্রণীত সময় পদ্ধতি। এ সময় অঞ্চলটি যুক্তরাজ্য, পর্তুগালসহ পৃথিবীর বিভিন্ন দেশে অনুসরণ করা হয়। ইউটিসি’র সাথে এটি সামঞ্জস্যপূর্ণ হলেও উভয়ের মধ্যে খুবই স্বল্পপরিসরে পার্থক্য বিরাজমান। এ নামের অর্থ হচ্ছে ইংল্যান্ডের জ্যোতির্বিদ্যা সংক্রান্ত মান - মন্দির থেকে , সৌর সময়ে 0° দ্রাঘিমায় অবস্থিত। এর মাধ্যমে মধ্যরেখা থেকে সৌর সময়ের দ্বারা অন্যান্য অঞ্চলের সময়ের হিসাব - নিকাশ করা হয়। মধ্যরেখা বা দ্রাঘিমা রেখার এ দ্রাঘিমাকে মূল মধ্যরেখা বা গ্রীনিচ মধ্যরেখা নামে অভিহিত। [ "জিএমটি" সাধারণত ইংল্যান্ড এ অধিক ব্যবহৃত হয়ে থাকে যেমন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, রয়েল ন্যাভি, মেট অফিস। তাছাড়া এটি কমন ওয়েলথ দেশেও ব্যবহৃত হয়ে থাকে। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং মালয়েশিয়ায় এর নীতি ব্যবহার করা হয়ে থাকে।
ফিজির রাজধানীর নাম কি?
Correct Answer:
গ: সুভা
Explanation:
ফিজির রাজধানীর নাম কি? সঠিক উত্তর সুভা ফিজির রাজধানীর নাম সুভা। ফিজি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র। এর সরকারি নাম প্রজাতন্ত্রী ফিজি দ্বীপপুঞ্জ রাজধানী ও বৃহত্তর শহর সুভা।
বিটাক কি?
Correct Answer:
গ: শিল্পকারিগরী সাহায্য কেন্দ্র
Explanation:
বিটাক কি? সঠিক উত্তর শিল্পকারিগরী সাহায্য কেন্দ্র Bangladesh Industrial and Technical Assistance Center is an autonomous government body and research centre that researches ways to improve industrial production and provide technical knowledge and is located in Dhaka, Bangladesh. It is part of a Bangladesh government strategy to support Small Middle Enterprise. Founded: 1971 Headquarters: Dhaka
সম্প্রতি চে গুয়েভারার মূর্তি কোন দেশে স্থাপন করা হয় ?
Correct Answer:
খ: আর্জেন্টিনা
Explanation:
সম্প্রতি চে গুয়েভারার মূর্তি কোন দেশে স্থাপন করা হয় ? সঠিক উত্তর আর্জেন্টিনা সম্প্রতি চে গুয়েভারার মূর্তি স্থাপন করা হয় আর্জেন্টিনায়। চে গেভারা স্মৃতিসৌধ ( আনুষ্ঠানিক নাম Conjunto Escultórico Memorial Comandante Ernesto Che Guevara) হল কিউবার সান্তা ক্লারা শহরের "প্লাজা চে গেভারা"তে (চে গেভারা চত্বর) অবস্থিত একটি স্মৃতিসৌধ। এটি বিপ্লবী আর্নেস্তো "চে" গেভারা এবং তার ঊনত্রিশ সহকর্মী যোদ্ধাদের দেহাবশেষ আছে, যাদের ১৯৬৭ সালে বলিভিয়াতে সশস্ত্র বিদ্রোহের প্রয়াস চালানোর চেষ্টাকালে হত্যা করা হয়। গেভারার একটি ব্রোঞ্জের ২২ - ফুট মূর্তি রয়েছে এবং পুরো এলাকাটিকে আর্নেস্তো গেভারা ভাস্কর্যের কমপ্লেক্স হিসাবে উল্লেখ করা হয়।
১৯৯০ সালে শান্তির জন্য নোবেল পুরষ্কার কে পান ?
Correct Answer:
গ: গর্বাচেভ
Explanation:
১৯৯০ সালে শান্তির জন্য নোবেল পুরষ্কার কে পান ? সঠিক উত্তর গর্বাচেভ মিখাইল গর্বাচেভ: শীতলযুদ্ধের শান্তিপূর্ণ অবসান ঘটাতে ভূমিকা রাখায় ১৯৯০ সালে শান্তিতে নোবেল পান সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ। এক বছর বাদেই ১৯৯১ সালে বাল্টিক দেশগুলোর স্বাধীনতার আকাঙ্ক্ষা মাটিতে মিশিয়ে দিতে দেশগুলোতে সামরিক ট্যাংক পাঠান তিনি। শেষ পর্যন্ত দেশগুলো স্বাধীনই হয়েছে। শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা এবং ইথিওপিয়া ও ইরিত্রিয়ার দীর্ঘ ২০ বছরের সমস্যার নিরসনের জন্য আবি আহমেদ আলি ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।
বিশ্ব ডাক ইউনিয়নের (UPU) সদর দপ্তর কোথায়?
Correct Answer:
ক: বার্ন
Explanation:
বিশ্ব ডাক ইউনিয়নের (UPU) সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর বার্ন বিশ্ব ডাক ইউনিয়নের (UPU) সদর দপ্তর বার্ন। বিশ্ব ডাক দিবস (World Post day) ১৮৭৪ সালের এই দিনে সুইজারল্যান্ডের বের্ন শহরে বিশ্ব ডাক সংস্থার (ইউপিইউ) প্রতিষ্ঠা বার্ষিকীকে স্মরণ করে প্ৰতি বছর ৯ অক্টোবর গোটা বিশ্বজুড়ে পালন করা হয়। বিশ্ব ডাক সংস্থা চিঠি লিখে তথ্য আদান - প্রদান এবং যোগাযোগের মাধ্যমে ডাক বিভাগে বৈশ্বিক বিপ্লবের সূচনা করে। ডাক সেবার প্রচার এবং প্রসার এই সংস্থার মূল উদ্দেশ্য।
নিচের কোনটি মিয়ানমারের মুদ্রা?
Correct Answer:
ক: কিয়াট
Explanation:
নিচের কোনটি মিয়ানমারের মুদ্রা? সঠিক উত্তর কিয়াট মিয়ানমারের মুদ্রা নাম কিয়াট। মিয়ানমারের প্রাচীন নাম ব্রহ্মদেশ) দক্ষিণ - পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। মায়ানমারের আনুষ্ঠানিক নাম হল মায়ানমার প্রজাতন্ত্র । মায়ানমারের রাজধানী নেপিডো । তৎকালীন বার্মার গণতান্ত্রিক সরকারের উৎখাতের পর ১৯৮৯ সালে সেখানকার সামরিক সরকার বার্মার নতুন নামকরণ করে "মিয়ানমার" এবং প্রধান শহর ও তৎকালীন রাজধানী রেঙ্গুনের নতুন নাম হয় "ইয়াঙ্গুন"। তবে গণতান্ত্রিক দলগুলোর অনেক অনুসারীই এই নামকরণের বিপক্ষে। ২১ অক্টোবর ২০১০ থেকে দেশটির জাতীয় সঙ্গীত ও নতুন জাতীয় পতাকা প্রবর্তন করা হয়। বার্মা নামটি ব্রহ্মদেশ নামটির সঙ্গে সম্পর্কিত ।
'ডায়েচল্যান্ড'-এর বর্তমান নাম কি?
Correct Answer:
গ: জার্মানি
Explanation:
'ডায়েচল্যান্ড'-এর বর্তমান নাম কি? সঠিক উত্তর জার্মানি 'ডায়েচল্যান্ড' - এর বর্তমান নাম জার্মানি। জার্মানি ( পূর্বনাম ডায়েচল্যান্ড বাDeutschland), সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি (জার্মান: Bundesrepublik Deutschland, "বুন্ডেস্রেপুব্লিক ডয়চ্লান্ট্"), ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ। এটি ১৬টি রাজ্য নিয়ে গঠিত একটি সংযুক্ত ইউনিয়ন। এটি মধ্য ইউরোপ ও পশ্চিম ইউরোপের একটি দেশ। এই দেশটি উত্তর সীমান্তে উত্তর সাগর ও বাল্টিক সাগরের মাঝখানে এবং দক্ষিণে আল্পস পর্বতমালার মাঝখানে অবস্থিত।
'তাস' কোন দেশের সংবাদ সংস্থার নাম?
Correct Answer:
খ: রাশিয়া
Explanation:
'তাস' কোন দেশের সংবাদ সংস্থার নাম? সঠিক উত্তর রাশিয়া ইতার-তাস ১ সেপ্টেম্বর ১৯০৪ সালে প্রতিষ্ঠিত রাশিয়ার একটি বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থা। এর পূর্ণরূপ। হচ্ছে Information Telegraph Agency of Russia (ITAR-TASs)। এছাড়া ইন্টারফ্যাক্স ও রিয়া-নভােস্তি রাশিয়ার অন্য দুটি বিখ্যাত সংবাদ সংস্থা। অন্যদিকে, চীনের বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থার মধ্যে জিনহুয়া নিউজ এজেন্সি’ এবং পাকিস্তানের সানা’ ও ‘এপিপি’ অন্যতম।
বংশগতির জনক কে ?
Correct Answer:
গ: মেন্ডেল
Explanation:
বংশগতির জনক কে ? সঠিক উত্তর মেন্ডেল গ্রেগর ইয়োহান মেন্ডেল (জার্মান: Gregor Johann Mendel) (জুলাই ২০, ১৮২২ - জানুয়ারি ৬, ১৮৮৪) একজন অস্ট্রিয়ার ধর্মযাজক ছিলেন। তিনি তার গির্জার বাগানে ৩৪ প্রকার মটরশুঁটি উদ্ভিদ নিয়ে দীর্ঘদিন গবেষণা করে, বংশগতির দুইটি গুরুত্বপূর্ণ সূত্র প্রকাশ করেন, যা এখনো যথাযথ আছে। তাকে বংশগতিবিদ্যার জনক বলা হয়।
'বিশ্ব সাক্ষরতা দিবস' কবে?
Correct Answer:
ঘ: ৮ সেপ্টেম্বর
Explanation:
'বিশ্ব সাক্ষরতা দিবস' কবে? সঠিক উত্তর ৮ সেপ্টেম্বর 'বিশ্ব সাক্ষরতা দিবস' ৮ সেপ্টেম্বর। ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ১৪ তম অধিবেশনে ১৯৬৬ সালের ২৬ অক্টোবর ইউনেস্কো কর্তৃক ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ঘোষণা করা হয়। এটি ১৯৬৭ সালে প্রথমবারের মতো উদযাপিত হয়েছিল। এর লক্ষ্য ব্যক্তি, সম্প্রদায় এবং সমাজের কাছে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা। বেশ কয়েকটি দেশে এ দিবস উদযাপিত হয়।
রোডেশিয়ার বর্তমান নাম-
Correct Answer:
ঘ: জাম্বিয়া
Explanation:
রোডেশিয়ার বর্তমান নাম- সঠিক উত্তর জাম্বিয়া দক্ষিণ রোডেশিয়া জিম্বাবুয়ের পূর্বনাম।
ওয়েষ্ট মিনিষ্টার কি জন্য বিখ্যাত ?
Correct Answer:
খ: ব্রিটেনের পার্লামেন্ট ভবন
Explanation:
ওয়েষ্ট মিনিষ্টার কি জন্য বিখ্যাত ? সঠিক উত্তর ব্রিটেনের পার্লামেন্ট ভবন In a government context, Westminster often refers to the Parliament of the United Kingdom, located in the UNESCO World Heritage Palace of Westminster — also known as the Houses of Parliament.
জাপান উপকূলে যে ঘূর্ণিঝড় উঠে তার নাম-
Correct Answer:
খ: টাইফুন
Explanation:
জাপান উপকূলে যে ঘূর্ণিঝড় উঠে তার নাম- সঠিক উত্তর টাইফুন শুনতে তিনটি পৃথক ঝড়ের নাম মনে হলেও আসলে এগুলো অঞ্চলভেদে ঘূর্ণিঝড়েরই ভিন্ন ভিন্ন নাম। সাধারণভাবে ঘূর্ণিঝড়কে সাইক্লোন বা ট্রপিক্যাল সাইক্লোন বলা হয়। সাইক্লোন শব্দটি এসেছে গ্রিক শব্দ কাইক্লোস (kyklos) থেকে, যার অর্থ বৃত্ত বা চাকা। এটা অনেক সময় সাপের বৃত্তাকার কুন্ডলী বুঝাতেও ব্যবহূত হয়। ১৮৪৮ সালে হেনরি পিডিংটন তার ‘সেইলর’স হর্ণ বুক ফর দি ল’অফ স্টর্মস’ বইতে প্রথম সাইক্লোন শব্দটি ব্যবহার করেন। তারপর থেকেই ঘূর্ণিঝড় বুঝাতে সাইক্লোন শব্দের ব্যবহার শুরু হয়। আটলান্টিক মহাসাগর এলাকা তথা আমেরিকার আশেপাশে ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ যখন ঘণ্টায় ১১৭ কি.মি. - এর বেশি হয়, তখন জনগণকে এর ভয়াবহতা বুঝাতে হারিকেন শব্দটি ব্যবহার করা হয়। মায়া দেবতা হুরাকান - যাকে বলা হত ঝড়ের দেবতা, তার নাম থেকেই হারিকেন শব্দটি এসেছে। তেমনিভাবে,প্রশান্ত মহাসাগর এলাকা তথা চীন, জাপানের আশেপাশে হারিকেন - এর পরিবর্তে টাইফুন শব্দটি ব্যবহূত হয়, যা ধারণা করা হয় চীনা শব্দ টাই - ফেং থেকে এসেছে, যার অর্থ প্রচন্ড বাতাস। অনেকে অবশ্য মনে করেন ফার্সি বা আরবি শব্দ তুফান থেকেও টাইফুন শব্দটি আসতে পারে।
ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়-
Correct Answer:
ঘ: ১৯৭৮ সালে
Explanation:
ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়- সঠিক উত্তর ১৯৭৮ সালে ক্যাম্প ডেভিড চুক্তি, মিশরের প্রেসিডেন্ট আনোয়ার আল সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী Menachem দ্বারা ১৭ সেপ্টেম্বর ১৯৭৮ সালে ক্যাম্প ডেভিডে প্রায় ১২ দিনের গোপন আলোচনার মাধ্যমে স্বাক্ষরিত হয়। চুক্তিটি স্বাক্ষরিত হয় হোয়াইট হাউসে এবং এতে মধ্যস্থতা করেন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। এই চুক্তির জন্যে সাদাত ও Menachem ১৯৭৮ সালে যৌথ ভাবে নোবেল শান্তি পুরষ্কার লাভ করেন।
ইমাম খামেনী প্রবাসী অস্থায়ী সরকার গঠন করেন কোন সালে ?
Correct Answer:
গ: ১৯৭৯
Explanation:
ইমাম খামেনী প্রবাসী অস্থায়ী সরকার গঠন করেন কোন সালে ? সঠিক উত্তর ১৯৭৯ খামেনী ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা।
বিশ্বব্যাংক সংশ্লিষ্ট স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে?
Correct Answer:
ক: IFC
Explanation:
বিশ্বব্যাংক সংশ্লিষ্ট স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে? সঠিক উত্তর IFC বিশ্বব্যাংক সংশ্লিষ্ট সংস্থা IFC স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে। অপশনের অপর তিনটি সংস্থাও বিশ্বব্যাংক সংশ্লিষ্ট। এর মধ্যে IBRD মধ্যম আয়ের দেশ ও ঋণ দানের যোগ্য দরিদ্র দেশে ঋণ ও উন্নয়ন সহায়তা দেয়। যুদ্ধ বা গণ - অসন্তোষ প্রভৃতির ফলে উন্নয়নশীল দেশে বিদেশী বিনিয়োগে যে ক্ষতি হতে পারে, তাতে বীমা (গ্যারান্টি)র ব্যবস্থা করে বিদেশী বিনিয়োগে উৎসাহ দান MIGA - এর কাজ । আর সরকার ও বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে পুঁজি বিনিয়োগজনিত বিরোধ সালিশির মাধ্যমে মীমাংসা করা ICSID - এর কাজ।
' Law of the Sea Convention' অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত ' Exclusive Economic Zone' হিসেবে গণ্য?
Correct Answer:
গ: ২০০ নটিক্যাল মাইল
Explanation:
' Law of the Sea Convention' অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত ' Exclusive Economic Zone' হিসেবে গণ্য? সঠিক উত্তর ২০০ নটিক্যাল মাইল ১৯৮২ সালে সম্পাদিত UN Convention of the Law of the Sea অনুযায়ী উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল (৩৭০ কিলোমিটার ) পর্যন্ত Exclusive Economic Zone হিসেবে নির্ধারণ করা হয়েছে। এ সীমার মধ্যে উপকূলবর্তী দেশগুলো মাছ ধরা , বৈজ্ঞানিক গবেষণা, পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের একচেটিয়া অধিকার লাভ করে।
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা Joint Comprehensive Plan of Action নামে পরিচিত তা সই হয় ----
Correct Answer:
খ: ১৪ জুলাই ২০১৫
Explanation:
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা Joint Comprehensive Plan of Action নামে পরিচিত তা সই হয় ---- সঠিক উত্তর ১৪ জুলাই ২০১৫ ইরানের পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্ব বিশেষ করে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানিকে নিয়ে গঠিত P5 + 1 - এর সাথে দীর্ঘ আলোচনা - সংলাপ শেষে ২০১৫ সালের ১৪ জুলাই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের সঙ্গে P5 + 1 এর মধ্যে পারমাণবিক চুক্তি বা Joint Comprehensive Plan of Action স্বাক্ষরিত হয়।
সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?
Correct Answer:
ক: ইতালি
Explanation:
সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়? সঠিক উত্তর ইতালি রোমান ও জার্মান দুটি বিশেষ প্রথা ও অনুষ্ঠান নির্ভরে ইউরোপীয় দেশ ইতালিকে প্রথম সামন্ত প্রথার সূত্রপাত হয় । পঞ্চম শতাব্দীতে যখন রোমান সাম্রাজ্যের পতন ঘটে, তখন প্রদেশগুলো শান্তি - শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ এবং সেগুলাে দস্যু কবলিত হয়ে পড়ে। যেহেতু জীবন ও সম্পত্তি রক্ষা দায় হয়ে পড়ল তাই সেখানে এ প্রথার উৎপত্তি হয় । এ ব্যবস্থায় অধীনে দুর্বল তথা ক্ষুদে জমির মালিক সর্বস্ব হারানোর ভয়ে শক্তিশালী ভূ - স্বামী আপদে - বিপদে দুর্বলকে রক্ষা করবে, বিনিময়ে দুর্বল, সবলকে সামরিক শক্তি দিয়ে সাহায্য ও সেবা করবে, এটাই ছিল এ ব্যবস্থার মূল কথা । পঞ্চম থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত এর ব্যাপ্তিকাল হলে ও নবম থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত সময়ে এ সমাজব্যবস্থা শক্তিশালী বা সমৃদ্ধ রুপ লাভ করেছিল।
'গ্রিনপিস' যাত্রা শুরু করে ----
Correct Answer:
ঘ: ১৯৭১
Explanation:
'গ্রিনপিস' যাত্রা শুরু করে ---- সঠিক উত্তর ১৯৭১ গ্রিনপিস হল্যান্ডে বা নেদারল্যান্ডসভিত্তিক একটি বেসরকারি পরিবেশবাদী সংস্থা। ১৯৭১ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
'Black Lives Matter' কি?
Correct Answer:
C: বর্ণবাদ বিরোধী আন্দোলন
Explanation:
'Black Lives Matter' কি? Correct Answer বর্ণবাদ বিরোধী আন্দোলন 'Black Lives Matter' একটি বর্ণবাদ বিরোধ অনলাইনভিত্তিক আন্দোলন। সামাজিক মাধ্যমে ২০১৩ সালে এর যাত্রা শুরু হয়। আমেরিকায় কৃষ্ণাঙ্গদের প্রতি শ্বেতাঙ্গদের সহিংস আচরণের প্রতিবাদ থেকেই আফ্রে আমেরিকান সম্প্রদায়ের মাঝে এর উৎপত্তি ঘটে।
জাতিসংঘের স্থায়ী সদস্য :
Correct Answer:
খ: ফ্রান্স , রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন
Explanation:
জাতিসংঘের স্থায়ী সদস্য : সঠিক উত্তর ফ্রান্স , রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ টি। এর মধ্যে স্থায়ী ও অস্থায়ী সদস্য সংখ্যা যথাক্রমে ৫ টি ও ১০ টি। স্থায়ী দেশগুলাে হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স রাশিয়া ও চীন। যাদের প্রত্যেকের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ইস্যুতে 'ভেটো' প্রদানের ক্ষমতা আছে।
বাংলা একাডেমীর প্রাক্তন নাম কী?
Correct Answer:
গ: বর্ধমান হাউস
Explanation:
বাংলা একাডেমীর প্রাক্তন নাম কী? সঠিক উত্তর বর্ধমান হাউস বাংলা একাডেমীর প্রাক্তন নাম বর্ধমান হাউস। বাংলা একাডেমি ১৯৫৫ খ্রিষ্টাব্দের ৩ ডিসেম্বর (১৭ অগ্রহায়ণ, ১৩৬২ বঙ্গাব্দ) প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) এই একাডেমি প্রতিষ্ঠা করা হয়। রাষ্ট্রভাষা আন্দোলন - পরবর্তী কালের প্রেক্ষাপটে বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি ওঠে। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন "বর্ধমান হাউজ" - এ এই একাডেমির সদর দপ্তর স্থাপিত হয়। একাডেমির "বর্ধমান হাউজে" একটি "ভাষা আন্দোলন জাদুঘর" আছে।
শহীদ মিনারের স্থপতি কে?
Correct Answer:
ক: হামিদুর রহমান
Explanation:
শহীদ মিনারের স্থপতি কে? সঠিক উত্তর হামিদুর রহমান শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। কেন্দ্রীয় শহিদ মিনার ১৯৫২ খ্রিষ্টাব্দের ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিক্যাল কলেজের বহিপ্রাঙ্গনে অবস্থিত। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি তারিখে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। এটি ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত অন্যতম পর্যটন বিন্দু। বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান মহান ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ মিনারের স্থপতি হিসেবে চিহ্নিত হয়ে আছেন। তারই রূপকল্পনায় ছিল স্নেহময়ী আনত মস্তক মাতার প্রতীক হিসেবে মধ্যস্থলে সুউচ্চ কাঠামো, এবং দুই পাশে সন্তানের প্রতীক স্বরূপ হ্রস্বতর দুটি করে কাঠামো। সামনে বাঁধানো চত্বর। পেছনভাবে দেয়ালচিত্র। সম্মুখ চত্বরে ভাস্কর নভেরা আহমেদের দুটি ম্যুরাল স্থাপনের পরিকল্পনাও ছিল।
ময়নামতির পূর্বনাম কি?
Correct Answer:
ঘ: রোহিতগিরি
Explanation:
ময়নামতির পূর্বনাম কি? সঠিক উত্তর রোহিতগিরি ময়নামতির পূর্বনাম রোহিতগিরি। ময়নামতি বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। ময়নামতির পূর্ব নাম রোহিতগিরি। এযাবৎ আবিষ্কৃত লালমাই অঞ্চলের প্রাচীনতম সভ্যতার নিদর্শন হল ময়নামতি প্রত্নস্থল। বর্তমানে ময়নামতি অঞ্চলে যে ধ্বংসস্তূপ দেখা যায় তা প্রকৃতপক্ষে একটি প্রাচীন নগরী ও বৌদ্ধ বিহারের অবশিষ্টাংশ। প্রত্নতাত্ত্বিকদের মতে ইহা জয়কর্মান্তবসাক নামক একটি প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ।
দ্য ফরবিডেন সিটি: কালার অ্যান্ড অলিম্পিক শিল্পকর্মের জন্য কোন বাংলাদেশী চিত্রশিল্পী বেইজিং অলিম্পিকের মেডেল পাচ্ছেন?
Correct Answer:
খ: খুরশিদ আলম সেলিম
Explanation:
দ্য ফরবিডেন সিটি: কালার অ্যান্ড অলিম্পিক শিল্পকর্মের জন্য কোন বাংলাদেশী চিত্রশিল্পী বেইজিং অলিম্পিকের মেডেল পাচ্ছেন? সঠিক উত্তর খুরশিদ আলম সেলিম দ্য ফরবিডেন সিটি: কালার অ্যান্ড অলিম্পিক শিল্পকর্মের জন্য বাংলাদেশী চিত্রশিল্পী বেইজিং অলিম্পিকের মেডেল পাচ্ছেন খুরশিদ আলম সেলিম। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী খুরশিদ আলম সেলিমের লং আইল্যান্ডের বাসা। সেন্ট্রাল আইসলিপ স্টেশনে আমাকে নিতে এসেছিলেন খুরশিদ আলম সেলিম, ২০০৮ বেইজিং অলিম্পিক স্বর্ণপদকজয়ী চিত্রশিল্পী।
নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নস্থলটি কে আবিষ্কার করেন?
Correct Answer:
ঘ: বুকানন হ্যামিলটন
Explanation:
নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নস্থলটি কে আবিষ্কার করেন? সঠিক উত্তর বুকানন হ্যামিলটন নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নস্থলটি আবিষ্কার করেন বুকানন হ্যামিলটন। ড. ফ্রান্সিস বুকানন এ ছিলেন একজন এফআরএস, এফআরএসই, এফএলএস, এফএএস, এফএসএ, ডি এল, পরবর্তীতে তিনি ফ্রান্সিস হেমিলটন নামে সুখ্যাতি লাভ করলেও সাধারণত তাকে ফ্রান্সিস বুকানন—হেমিলটন নামে নির্দেশ করা হয়। তিনি ভারতে থাকাকালীন একজন ভৌগলিক, প্রাণিবিদ্যাবিত এবং উদ্ভিদবিজ্ঞানী হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি ভারত থেকে অবসর গ্রহণের তিন বছর পর্যন্ত তিনি 'হেমিলটন' নামটি সম্পর্কে ভাবেন নি। তিনি রংপুর ও দিনাজপুরের উপর যে জরিপ করেছিলেন তার বিবরণী বর্তমানের গবেষকগণের কাছে একটি অমূল্য আকর। তিনি ১৮২৯ সালের ১৫ই জুন মৃত্যুবরণ করেন।
মাথাপিছু গ্রিনহাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশটি?
Correct Answer:
খ: যুক্তরাষ্ট্র
Explanation:
মাথাপিছু গ্রিনহাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশটি? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র মাথাপিছু গ্রিনহাইজ গ্যাস উদগীরণে সবচেয়ে দায়ী দেশ হলো যুক্তরাষ্ট্র। দেশটির গ্রিনহাউজ গ্যাস উদগীরণের পরিমাণ ১৫.৬% । আর রাশিয়া, জার্মানি ইরানের গ্যাস উদগীরণের পরিমাণ যথাক্রমে ৫.৪ % , ২.১ % ও ১.৬% ।
বাংলাদেশের মো্ট সীমারেখার পরিমাপ কত?
Correct Answer:
খ: ৫১৩৮ কিমি
Explanation:
বাংলাদেশের মো্ট সীমারেখার পরিমাপ কত? সঠিক উত্তর ৫১৩৮ কিমি বাংলাদেশের মো্ট সীমারেখার পরিমাপ ৫১৩৮ কিমি। বাংলাদেশের স্থল সীমান্তরেখার দৈর্ঘ্য ৪, ২৪৭ কিলোমিটার যার ৯৪ শতাংশ (৯৪%) ভারতের সাথে এবং বাকি ৬ শতাংশ মিয়ানমারের সাথে। বাংলাদেশের সমুদ্রতটরেখার দৈর্ঘ্য ৫৮০ কিলোমিটার। বাংলাদেশের দক্ষিণ - পূর্বাংশের কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম অনবচ্ছিন্ন সমুদ্র সৈকতগুলোর অন্যতম।
বাংলাদেশের প্রথম ইকোপার্ক কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে
Explanation:
বাংলাদেশের প্রথম ইকোপার্ক কোথায় অবস্থিত? সঠিক উত্তর সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে বাংলাদেশের প্রথম ইকোপার্ক সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত। 'বোটানিক্যাল গার্ডেন ও ইকো - পার্ক, সীতাকুণ্ড' নামক ইকোপার্কটি চট্রগ্রাম জেলার সীতাকুণ্ডে অবস্থিত। এটি ১৯৯৯ সালে চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্টে স্থাপন করা হয়। বাংলাদেশের প্রথম এই ইকোপার্কটি ৮০৮হেক্টর জায়গা নিয়ে বিস্তৃত। ইকোপার্কটির প্রধান গেইট থেকে ৫ কিলোমিটার ভেতরে চন্দ্রনাথ শিবমন্দির অবস্থিত। এই মন্দিরটি চন্দ্রনাথ পাহাড়ের উপরে অবস্থিত যেটিতে উঠার জন্য পাহাড়ের তল থেকে রয়েছে ১৬০০ সিঁড়ি। এই সিঁড়িগুলোর মাঝে মন্দিরের ভিত থেকে রয়েছে ২৫২টি সিঁড়ি। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা ৪১০ মিটার।
জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের ছোট থানা কোনটি?
Correct Answer:
খ: বিমানবন্দর, ঢাকা
Explanation:
জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের ছোট থানা কোনটি? সঠিক উত্তর বিমানবন্দর, ঢাকা বর্তমানে জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের ছোট থানা - বিমানবন্দর (ঢাকা)। জনসংখ্যায় ছোট উপজেলা থানচি (বান্দরবান) , আয়তনে বৃহত্তম থানা - শ্যামনগর (সাতক্ষীরা) ও ক্ষুদ্রতম থানা - ওয়ারি (ঢাকা) । অন্যদিকে শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) হলো বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলা ।
বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ক: মৌলভীবাজার
Explanation:
বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর মৌলভীবাজার মৌলভীবাজার ছাড়া ও সিলেট জেলার গোলাপগঞ্জ, বিয়ানিবাজার, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ প্রভৃতি উপজেলা নিয়ে এ হাওয়ের (হাকালুকি) বিস্তৃতি।
ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন-
Correct Answer:
গ: শেখ মুজিবুর রহমান
Explanation:
ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন- সঠিক উত্তর শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন - শেখ মুজিবুর রহমান। ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে “৬ দফা দাবি” পেশ করেন।
২০০৬ সালে বাংলাদেশের এস এস সি পরীক্ষায় গড় পাসের হার কত?
Correct Answer:
গ: ৫৯.৪৭%
Explanation:
২০০৬ সালে বাংলাদেশের এস এস সি পরীক্ষায় গড় পাসের হার কত? সঠিক উত্তর ৫৯.৪৭% বর্তমানে SSC ও HSC পরীক্ষায় ৭ টি স্তরে গ্রেডিং পদ্ধতি চালু হয়েছে। ২০১৬ সালে সাধারণ ৮ শিক্ষা বোর্ডে SSC ও HSC পরীক্ষায় গড় পাশের হার যথাক্রমে ৮৮.৭০% ও ৭২.৪৭%।]
সংসদে গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে পেশ করার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন?
Correct Answer:
গ: ১৫ দিন
Explanation:
সংসদে গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে পেশ করার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন? সঠিক উত্তর ১৫ দিন বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৮০ (৩) ধারায় এ বিষয়টির উল্লেখ আছে।
পৃথিবীর সবচেয়ে বেশি পামওয়েল উৎপাদনকারী দেশ কোনটি?
Correct Answer:
গ: মালয়েশিয়া
Explanation:
পৃথিবীর সবচেয়ে বেশি পামওয়েল উৎপাদনকারী দেশ কোনটি? সঠিক উত্তর মালয়েশিয়া বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি পামওয়েল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া । পূর্বে ছিল মালয়েশিয়া ।]
বাংলাদেশের সর্বমোট সীমারেখা কত?
Correct Answer:
ক: ৫১৩৮ কিলোমিটার
Explanation:
বাংলাদেশের সর্বমোট সীমারেখা কত? সঠিক উত্তর ৫১৩৮ কিলোমিটার বাংলাদেশের সর্বমোট সীমারেখা ৫ি১৩৮ কিমি। এর মধ্যে মোট স্থলসীমা ৪,৪২৭ কিমি এবং সমুদ্রসীমা ৭১১ কিমি।
দীন-ই-ইলাহী প্রবর্তন করেন-
Correct Answer:
গ: সম্রাট আকবর
Explanation:
দীন-ই-ইলাহী প্রবর্তন করেন- সঠিক উত্তর সম্রাট আকবর ১৫৮১ খ্রিস্টাব্দে আকবর 'দ্বীন - ই - ইলাহী' ধর্ম প্রবর্তন করেন।
মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল?
Correct Answer:
গ: মহাস্থানগড়
Explanation:
মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর মহাস্থানগড় মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী ছিল মহাস্থানগড় । এটি বগুড়া জেলার করতোয়া নদীর তীরে অবস্থিত। এটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত।
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মহিলা মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সেতারা বেগমকে কি খেতাব দেয়া হয়?
Correct Answer:
গ: বীর প্রতীক
Explanation:
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মহিলা মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সেতারা বেগমকে কি খেতাব দেয়া হয়? সঠিক উত্তর বীর প্রতীক স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মহিলা মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সেতারা বেগমকে খেতাব দেয়া হয় বীর প্রতীক। ডা. ক্যাপ্টেন সিতারা রহমান একজন নারী মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর প্রতীক উপাধিতে ভূষিত হন।
বাংলাদেশের জাতীয় সংসদে নিচের কোন রাষ্ট্রপ্রধান বক্তৃতা করেন?
Correct Answer:
ঘ: মার্শাল জোসেফ টিটো
Explanation:
বাংলাদেশের জাতীয় সংসদে নিচের কোন রাষ্ট্রপ্রধান বক্তৃতা করেন? সঠিক উত্তর মার্শাল জোসেফ টিটো বাংলাদেশের জাতীয় সংসদে রাষ্ট্রপ্রধান বক্তৃতা করেন মার্শাল জোসেফ টিটো। মার্শাল জোসিপ ব্রজ টিটো ( জন্ম: ৭ ম, ১৮৯২ - মৃত্যু: ৪ মে, ১৯৮০) সাবেক যুগোস্লাভিয়ার অবিসংবাদিত নেতা হিসেবে পরিচিত ব্যক্তিত্ব। একাধারে তিনি যুগোস্লাভিয়ার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ছিলেন। ১৯৪৫ থেকে মৃত্যু - পূর্ব পর্যন্ত দুর্দণ্ড প্রতাপে দেশ পরিচালনা করেন। কমিউনিস্ট নামীয় রাজনৈতিক দলের তিনি সদস্য ছিলেন।
ইউনেঙ্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে?
Correct Answer:
খ: ১৯৯৭ সালে
Explanation:
ইউনেঙ্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে? সঠিক উত্তর ১৯৯৭ সালে ইউনেঙ্কো ১৯৯৭ সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে। সুন্দরবন ৬ ডিসেম্বর ১৯৯৭ খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। এর বাংলাদেশ ও ভারতীয় অংশ বস্তুত একই নিরবচ্ছিন্ন ভূমিখণ্ডের সন্নিহিত অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ হয়েছে; যথাক্রমে 'সুন্দরবন' ও 'সুন্দরবন জাতীয় উদ্যান' নামে। সুন্দরবনকে জালের মত জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদা চর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততাসহ ক্ষুদ্রায়তন দ্বীপমালা।
কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়?
Correct Answer:
ক: NATO
Explanation:
কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়? সঠিক উত্তর NATO NATO পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকায় দেশগুলোর সামরিক জোট।SALT যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কৌশলগত অস্ত্র সীমিতকরণ চুক্তি। NPT পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি।
'বাঙ্গালী জাতীয়তাবাদ' -এর পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদ কবে প্রবর্তিত হয়?
Correct Answer:
গ: ১৯৭৫ সালে
Explanation:
'বাঙ্গালী জাতীয়তাবাদ' -এর পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদ কবে প্রবর্তিত হয়? সঠিক উত্তর ১৯৭৫ সালে বাংলাদেশ সংবিধানের চতুর্থ সংশোধনী বিল ১৯৭৫ - এর মাধ্যমে 'বাঙালী জাতীয়তাবাদ ' - এর পরিবর্তে 'বাংলাদেশী জাতীয়তাবাদ' করা হলেও সংবিধানের পঞ্চদশ সংশোধনী ২০১১ - এর মাধ্যমে আবার তা বহাল করা হয়।
প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক কে ছিলেন?
Correct Answer:
ঘ: শফিকুল হক হীরা
Explanation:
প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক কে ছিলেন? সঠিক উত্তর শফিকুল হক হীরা প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক ছিলেন শফিকুল হক হীরা। মোহাম্মদ শফিক - উল - হক হীরা (জন্ম: ১৯৪৬) প্রথিতযশা বাংলাদেশী সাবেক প্রথম - শ্রেণীর ক্রিকেটার। ঘরোয়া প্রথম - শ্রেণীর ক্রিকেটে পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন তিনি। দলে তিনি মূলতঃ উইকেট - রক্ষকের দায়িত্ব পালন করতেন। ১৯৭৯ ও ১৯৮২ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি। শেষের প্রতিযোগিতায় বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন শফিক - উল - হক হীরা। খেলায় তার দল ৪ জয় ও ৩ পরাজয় নিয়ে চতুর্থ স্থান দখল করেছিল।
SDR (Special Drawing Rights) সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF এর গঠনতন্ত্র (Articles) সংশোধন করা হয়েছিল?
Correct Answer:
ক: ১৯৬৯
Explanation:
SDR (Special Drawing Rights) সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF এর গঠনতন্ত্র (Articles) সংশোধন করা হয়েছিল? সঠিক উত্তর ১৯৬৯ বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রাগুলো নিয়ে IMF - এর এলিট ক্লাব Special Drawing Rights (SDR) গঠিত। SDR এর সুবিধা প্রবর্তনের জন্য IMF ১৯৬৯ সালে গঠনতন্ত্র সংশোধন করেছিল। এ ক্লাবের সদস্য পাঁচটি মুদ্রা হলো মার্কিন ডলার, ইউরো ব্রিটিশ পাউন্ড, জাপানি ইয়েন এবং চীনা ইউয়ান।
আইএলও -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: জেনেভা
Explanation:
আইএলও -এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর জেনেভা আইএলও - এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত। আন্তর্জাতিক শ্রম সংস্থা (International Labour Organisation) শ্রমিক - কর্মচারীদের কর্মক্ষেত্রে উন্নতি ও তাদের সুযোগ - সুবিধার সমতা বিধান করার লক্ষ্যে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা। সংক্ষেপে আইএলও (ILO) নামে পরিচিত। ভার্সাই চুক্তি অনুযায়ী ১৯১৯ সালের এপ্রিল ১৯ই এপ্রিল আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয়। ১৯৪৬ সালে এই সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে। জেনেভা শহরে এই সংস্থার সদর দপ্তর অবস্থিত। বর্তমান সদস্য ১৮৭ টি দেশ।
BRICS এর সদর দপ্তর কোথায়?
Correct Answer:
খ: সদরদপ্তর নাই
Explanation:
BRICS এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর সদরদপ্তর নাই BRICS হলো উদীয়মান জাতীয় অর্থনীতির পাঁচটি দেশের একটি জোটের নাম। এর সদস্য দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা ।সংস্থাটি গঠিত হয় ২০০৮ সালে। এর কোনো সদর দপ্তর নেই। তবে এ সংস্থাটির উদ্যোগে ২০১৪ সালে NDB ( New Development Bank) নামে একটি ব্যাংক গঠিত হয়, যার সদর দপ্তর চীনের সাংহাই শহরে।
বাংলাদেশের শিক্ষা বিভাগের ট্রেনিং -এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
Correct Answer:
গ: নায়েম
Explanation:
বাংলাদেশের শিক্ষা বিভাগের ট্রেনিং -এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? সঠিক উত্তর নায়েম বাংলাদেশের শিক্ষা বিভাগের ট্রেনিং - এর শীর্ষ প্রতিষ্ঠান নায়েম। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (সংক্ষেপে: নায়েম, ইংরেজি: National Academy for Educational Management, NAEM) বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি প্রশিক্ষণ একাডেমি যেখানে সর্বস্তরের শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থাপনার সাথে যুক্ত ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হয়।